বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Begum Rokeya Job Circular 2026 | Biddabari

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

এই চাকরি সম্পর্কে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ |  Begum Rokeya Job Circular 2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Begum Rokeya University Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Begum Rokeya University Job Circular 2026 এর তথ্য মতে, ৩য় থেকে ৯তম গ্রেডের ০৯টি ক্যাটাগরিতে সর্বমোট ০৯ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের বয়সসীমা পদ অনুসারে সর্বোচ্চ ৫০ বছর।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Begum Rokeya University Job Circular 2026 এর তথ্যমতে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Begum Rokeya University Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা:  ০৯টি

আবেদনের বয়সসীমা: পদ অনুসারে সর্বোচ্চ ৫০ বছর।

আবেদনের সময়সীমা: ২৮ জানুয়ারি ২০২৬ইং  বিকাল ৪:০০ ঘটিকা।

আবেদন ফি: পদানুসারে  ৭৫০ টাকা ও ১০০০ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর অনুকূলে জনতা ব্যাংকের যে কোনো শাখা থেকে প্রভাষক পদের জন্য ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা এবং সহকারী অধ্যাপক ও অধ্যাপক পদের জন্য ১০০০/- (এক হাজার) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য)

আবেদন প্রক্রিয়া: আবেদন রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর বরাবর হাতে হাতে রেজিস্ট্রার দপ্তরের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে।

এই চাকরির বিবরণ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Begum Rokeya University Job Circular 2026 এর বিস্তারিত:

আবেদনের শর্তাবলী:

১. বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) হতে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে।

২. আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

৩. আবেদন ফরমের সাথে রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর অনুকূলে জনতা ব্যাংকের যে কোনো শাখা থেকে প্রভাষক পদের জন্য ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা এবং সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদের জন্য ১০০০/- (এক হাজার) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য), শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), সংশ্লিষ্ট ও অন্যান্য সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র ও নম্বরপত্রের অনুলিপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণির কর্মকর্তার সত্যায়িত) সংযুক্ত করতে হবে।

৪. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি।

৫. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি সত্যায়িত ছবি প্রতি সেট আবেদন ফরমের সাথে সংযুক্ত করতে হবে।

৬. আবেদন ফরম রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর বরাবর হাতে হাতে রেজিস্ট্রার দপ্তরের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে।

৭. আবেদনকালে প্রার্থীকে অবশ্যই ডিগ্রিধারী হতে হবে, অর্থাৎ পরীক্ষার ফল প্রকাশ অপেক্ষমান থাকাকালীন আবেদন গ্রহণযোগ্য হবে না।

৮. অসম্পূর্ণ আবেদনপত্র ও নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।

৯. কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।