বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Sugarcrop Research Institute (BSRI) Job Circular 2026 | পদ সংখ্যা: ৫৪টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Sugarcrop Research Institute (BSRI) Job Circular 2026 | পদ সংখ্যা: ৫৪টি | Biddabari
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Sugarcrop Research Institute (BSRI) Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Sugarcrop Research Institute (BSRI) Job Circular 2026 এর প্রকাশিত বিজ্ঞপ্তি দুইটির তথ্য মতে, ৬ষ্ঠ থেকে ৯ম গ্রেডের ৪টি ক্যাটাগরিতে মোট ১৭ জন এবং ১০ম থেকে ২০তম গ্রেডের ২২টি ক্যাটাগরিতে মোট ৩৭ জন, সর্বমোট ৫৪ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। আবেদনকারীর বয়স পদানুসারে ০৮ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। বিএসআরআই রাজস্বখাতে চাকরিতে নিয়োজিত আছেন এইরূপ বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Sugarcrop Research Institute (BSRI) Job Circular 2026 এর তথ্যমতে, নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Sugarcrop Research Institute (BSRI) Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ৫৪টি
আবেদনের বয়সসীমা: ০৮ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে থাকতে হবে।
আবেদনের সময়সীমা: ২৮ জানুয়ারি ২০২৬ বিকেল ৫:০০ ঘটিকা।
আবেদন ফি: পদানুসারে ২২৩ টাকা থেকে ৫০ টাকা। অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ৫৬/৫০ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: পদানুসারে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে এবং ব্যাংক ড্রাফট/পে-অর্ডার মহাপরিচালক, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বরাবরে জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট শাখা, পাবনা।
আবেদনের প্রক্রিয়া: পদানুসারে, প্রার্থীদের অনলাইনে এই https://bsri.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে অথবা ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।
এই চাকরির বিবরণ
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Sugarcrop Research Institute (BSRI) Job Circular 2026 এর বিস্তারিত:
প্রথম বিজ্ঞপ্তির(পদসংখ্যা: ৩৭) ক্ষেত্রে,
অনলাইনে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:
১। আবেদনকারীর বয়স ০৮/০১/২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বিএসআরআই রাজস্বখাতে চাকরিতে নিয়োজিত আছেন এইরূপ বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২। কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৩। সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত আবেদনকারীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে।
৪। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া বা ভুল প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে।
৬। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
৭। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত প্রমাণক/সনদপত্রের মূল কপি/সত্যায়িত অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে) সঙ্গে আনতে হবে:
ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে);
খ) গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ (প্রযোজ্য ক্ষেত্রে);
ঙ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান কোটার প্রার্থীগণকে আবেদন পত্রের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন মোতাবেক তার পিতা/মাতার মুক্তিযোদ্ধা সনদ (উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত) এর ফটোকপি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (পদবি ও নামের সীলসহ) করে সংযুক্ত করতে হবে;
চ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীকে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র;
ছ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র;
জ) শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিস কর্তৃক প্রদত্ত সনদপত্র;
ঝ) তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদপত্র;
ঞ) Online-এ পূরণকৃত আবেদন পত্রের কপি (Applicant's copy);
ট) লিখিত পরীক্ষার প্রবেশপত্র
৮। আবেদনকারীর পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইন আবেদন ফরমে এবং পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে।
৯। যদি কোন প্রার্থী বাংলাদেশের স্থায়ী নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন তবে তিনি সরাসরি নিয়োগ লাভের জন্য উপযুক্ত বিবেচিত হবেন না।
১০। একাধিক পদে আবেদন করা যাবে, তবে বিভিন্ন পদের লিখিত পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় প্রার্থীগণকে একাধিক পদে আবেদন করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হলো।
১০। একাধিক পদে আবেদন করা যাবে, তবে বিভিন্ন পদের লিখিত পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় প্রার্থীগণকে একাধিক পদে আবেদন করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হলো।
১১। চাকরির আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায়, চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।
১২। কোন ধরনের তদবির কিংবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
১৩। কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল করতে পারবে।
১৪। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর Website: www.bsri.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।
১৫। নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৬। নিয়োগযোগ্য পদসংখ্যা হাস/বৃদ্ধির ক্ষমতা কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত থাকবে।
১৭। আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
ক. আবেদনে ইচ্ছুক প্রার্থীগণকে https://bsri.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ০৮/০১/২০২৬ খ্রি. সকাল ১০:০০ টা।
ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৮/০১/২০২৬ খ্রি. বিকাল ৫:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৮০ Pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's copy-তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়, বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid মোবাইল ফোন নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ১ থেকে ৩ নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দেবেন। ক্রমিক নং ৪ থেকে ৭ নং এ বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১৮/-(আঠার) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ১৬৮.০০ (একশত আটষট্টি) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দেবেন। ক্রমিক নং ৮ থেকে ১৩ নং এ বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- (বার) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ১১২.০০ (একশত বার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দেবেন। ক্রমিক নং ১৪ থেকে ২২ নং এ বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬.০০ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দেবেন। এছাড়া, অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬.০০ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষা ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবে। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
প্রথম SMS:
BSRI
Example: BSRI ABCDEF
Reply: Applicant's Name, TK-(Application fee) will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BSRI
দ্বিতীয় SMS: BSRI
Example: BSRI YES 12345678
Reply: Congratulations Applicant's Name, payment completed Successfully for BSRI Application for post XXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXXX).
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https:// bsri.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ছ. SMS-এ প্রেরিত User ID এবং Psssword ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করতে হবে:
জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
I. User ID জানা থাকলে: BSRI
Example: BSRI Help User ABCDEF & send to 16222.
II. PIN Number জানা থাকলে: BSRI
ঝ. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর Website: www.bsri.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতৎসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল http://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.bsri.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
ঞ. অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা alljobs.query@teletalk.com.bd বা bsri@bsri.gov.bd ইমেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া, টেলিটকের জবপোর্টাল এর ফেইজবুক পেজ http://facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে। (Email এর subject-এ Organization Name: BSRI Post Name: ***, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)
ট. ডিক্লারেশন:
প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
* শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ প্রদান করা হয়েছে।
দ্বিতীয় বিজ্ঞপ্তির(পদসংখ্যা: ১৭) ক্ষেত্রে,
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:
১। (ক) ১ নং ক্রমিকে বর্ণিত মেডিক্যাল অফিসার পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীগণকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 'মডেল ফরম' অনুযায়ী আবেদন করতে হবে যা Website: www.bsri.gov.bd এ পাওয়া যাবে এবং প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় থেকেও সংগ্রহ করা যাবে। আবেদনকারীর বয়স ০৮/০১/২০২৬ তারিখে ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। আবেদনপত্র ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মহাপরিচালক, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা বরাবর নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে। সরাসরি বা হাতেহাতে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদনপত্রের খামের উপর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে:
(i) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক (নামসহ) সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্রের অনুলিপি।
(ii) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
(iii) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করর্পারেশনের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত অনুলিপি।
(iv) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের ছবি।
(V) আবেদনপত্রের সাথে পরীক্ষা ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার মহাপরিচালক, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বরাবরে জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট শাখা, পাবনা এর অনুকূলে প্রেরণ করতে হবে। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার মহাপরিচালক, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বরাবরে জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট শাখা, পাবনা এর অনুকূলে প্রেরণ করতে হবে।
(খ) (i) ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ ও সময়: ০৮/০১/২০২৬ খ্রি. সকাল ০৯:০০ টা।
(ii) ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৮/০১/২০২৬ খ্রি. বিকাল ০৫:০০ টা।
(গ) মেডিক্যাল অফিসার পদে প্রাপ্ত আবেদনপত্র যাচাই-বাছাইপূর্বক মৌখিক পরীক্ষার জন্য উপযুক্ত প্রার্থীদের অনুকূলে প্রবেশপত্র ইস্যু করা হবে এবং কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
২। ২ নং হতে ৪ নং ক্রমিকে উল্লিখিত শূন্য পদসমূহে অনলাইন (Online)-এ https://bsri.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনকারীর বয়স ০৮/০১/২০২৬ তারিখে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বিএসআরআই রাজস্বখাতে চাকরিতে নিয়োজিত আছেন এইরূপ বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩। ২ নং হতে ৪ নং ক্রমিকে উল্লিখিত পদসমূহের ক্ষেত্রে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৪। সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত আবেদনকারীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে।
৫। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া বা ভুল প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৬। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে।
৭। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। সরকারের সর্বশেষ কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন এবং বয়সসীমা সংক্রান্ত জারিকৃত অধ্যাদেশ অনুসরণে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।
৮। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী বিভাগ/শ্রেণী/জিপিএ/সিজিপিএ গণনা করা হবে।
৯। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত প্রমাণক/সনদপত্রের মূল কপি/সত্যায়িত অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে) সঙ্গে আনতে হবে:
ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে);
খ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ (প্রযোজ্য ক্ষেত্রে);
৬) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান কোটার প্রার্থীগণকে আবেদন পত্রের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন মোতাবেক তার পিতা/মাতার মুক্তিযোদ্ধা সনদ (উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত) এর ফটোকপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (পদবি ও নামের সীলসহ) করে সংযুক্ত করতে হবে;
চ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীকে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র;
ছ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র;
জ) শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিস কর্তৃক প্রদত্ত সনদপত্র;
না) তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
ঞ) Online-এ পুরণকৃত আবেদন পত্রের কপি (Applicant's copy);
ট) লিখিত পরীক্ষায় প্রবেশপত্র
১০। আবেদনকারীর পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও পূর্ণাঙ্গ ঠিকানাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যে ভাবে লেখা রয়েছে অনলাইন আবেদন ফরমে এবং পরবর্তীতে হবহ সেভাবে লিখতে হবে।
১১। যদি কোন প্রার্থী বাংলাদেশের আয়ী নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন
তবে তিনি সরাসরি নিয়োগ লাভের জন্য উপযুক্ত বিবেচিত হবেন না।
১২। কোন ধরনের তদবির কিংবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
১৩। কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল করতে পারবে।
১৪। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর Website: www.bsri.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে।
১৫। নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৬। নিয়োগযোগ্য পদসংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত থাকবে।
১৭। আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
ক. আবেদনে ইচ্ছুক প্রার্থীগণকে https://bsri.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ০৮/০১/২০২৬ খ্রি. সকাল ১০:০০ টা।
ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৮/০১/২০২৬ খ্রি. বিকাল ৫:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০গ্রন্থ ৮০ Pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০০ প্রশ্ন ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্নানে Upload করবেন।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে গ্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পুরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's copy-তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়, বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে গ্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid মোবাইল ফোন নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ২ থেকে ৪ নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ২২৩.০০ (দুইশত তেইশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দেবেন। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে ২ থেকে ৪ নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬.০০ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অব্যাতেই গৃহীত হবে না। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি গ্রার্থী নিজে করবে। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
প্রথম SMS:
BSRI
Example:
BSRI ABCDEF
Reply: Applicant's Name, TK-(Application fee) will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BSRI
দ্বিতীয় SMS: BSRI
Example: BSRI YES 12345678
Reply: Congratulations Applicant's Name, payment completed Successfully for BSRI Application for post XXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXXX).
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http:// bsri.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ছ. SMS-এ প্রেরিত User ID এবং Psssword ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করতে হবে:
জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
I. User ID জানা থাকলে:
BSRI
Example: BSRI Help User ABCDEF & send to 16222.
II. PIN Number জানা থাকলে: BSRI
ঝ. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর Website: www.bsri.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতৎসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল http://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.bsri.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
ঞ. অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা alljobs.query@teletalk.com.bd বা bsri@bsri.gov.bd ইমেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া, টেলিটকের জবপোর্টাল এর ফেইজবুক পেজ http://facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে। (Email এর subject-এ Organization Name: BSRI Post Name: ***, Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)
ট. ডিক্লারেশন:
প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ প্রদান করা হয়েছে।