বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Open University Job Circular 2026 | পদ সংখ্যা: ৩৮টি | Biddabari

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০,২২ ও ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে তিনটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Open University Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Open University Job Circular 2026 গুলোর তথ্য মতে, যথাক্রমে, ৩য় থেকে ৫ম গ্রেডের ১৪টি ক্যাটাগরিতে  ১৪ জন, ৬ষ্ঠ থেকে ৯ম গ্রেডের ১০টি ক্যাটাগরিতে ১৩ জন এবং ৪র্থ থেকে ৯ম গ্রেডের ০৫টি ক্যাটাগরিতে ১১ জন সর্বমোট ৩৮ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। আবেদনের শেষ তারিখে (১৩/০৩/২০২৬) বয়স সহকারী পরিচালক/সমমানের (৭ম গ্রেড)/৬ষ্ঠ গ্রেড (টেকনিক্যাল পদসমূহ) পদের ক্ষেত্রে অনূর্ধ্ব ৩৮ বৎসর এবং অন্যান্য প্রথম শ্রেণির পদের ক্ষেত্রে অনূর্ধ্ব ৩২ বৎসর হতে হবে। আবেদনের শেষ তারিখে (১২/০৩/২০২৬) পরিচালক/পরীক্ষা নিয়ন্ত্রক/লাইব্রেরিয়ান/ সমমানের পদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৫০ বৎসর, আঞ্চলিক পরিচালক/যুগ্ম-পরিচালক পদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৪৭ বৎসর, উপ-পরিচালক/সমমানের পদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৪৫ বৎসর হতে হবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Open University Job Circular 2026 এর তথ্যমতে, প্রার্থীকে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Open University Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা: .৩৮টি 

আবেদনের বয়সসীমা:  পদ এবং সার্কুলার অনুসারে আবেদনের শেষ  তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর থেকে অনূর্ধ্ব ৫০ বছর হতে হবে।

আবেদনের সময়সীমা:  সার্কুলার অনুসারে ১২ মার্চ, ১৩ মার্চ এবং ১৪ মার্চ ২০২৬ ইং। 

আবেদন ফি: ১০০০ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: জনতা ব্যাংকের যে কোন শাখা থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনুকূলে প্রার্থীত পদের জন্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎযোগ্য) আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য হবে না।

আবেদনের প্রক্রিয়া: "রেজিস্ট্রার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫" বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।


এই চাকরির বিবরণ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Open University Job Circular 2026 এর বিস্তারিত:

***সম্পূর্ণ তথ্য জানতে সার্কুলারটি পড়ুন


১. আবেদনের শর্তসমূহ

১. শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/ সমমান পর্যায়ে ৪ মাত্রার স্কেল হলে এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ৫ মাত্রার স্কেল হলে আনুপাতিক হারে জিপিএ/সিজিপিএ নির্ধারিত হবে।

২. বিজ্ঞাপিত পদসমূহে নিয়োগের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার শর্তাবলী এবং আবেদন করার নিয়মাবলীসহ আবেদনপত্রের ফরম সরাসরি অথবা www.bou.ac.bd ওয়েবসাইট থেকে অথবা ১০ (দশ) টাকা মূল্যের ডাক টিকেটসহ নিজ ঠিকানা সম্বলিত ৪.৫"x১০" খাম প্রেরণপূর্বক রেজিস্ট্রার-এর দপ্তর হতে সংগ্রহ করা যাবে।

৩. আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেট, মার্কশীট/গ্রেডশীট, প্রশিক্ষণ (কম্পিউটার ও অন্যান্য প্রশিক্ষণ) ও অভিজ্ঞতার সনদপত্র (সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠানে স্থায়ীভাবে কর্মরত), জন্ম-সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও পাসপোর্ট সাইজের ২ কপি ছবি ও ১,০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার সংযুক্ত করে "রেজিস্ট্রার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫” বরাবর প্রেরণ করতে হবে। সংশ্লিষ্ট কাগজপত্রসহ ০২ (দুই) সেট আবেদনপত্র জমা দিতে হবে।

৪. আবেদনকারীকে জনতা ব্যাংকের যে কোন শাখা থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনুকূলে প্রার্থীত পদের জন্য ১,০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎযোগ্য) আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়।

৫. আবেদনকারীকে আবেদন ফরম স্বহস্তে/কম্পোজ করে পূরণ করতে হবে।

৬. সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের ফরোয়ার্ডিং লেটার/অগ্রায়নসহ নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র (সত্যায়িত করার প্রয়োজন নাই) সংযোজনপূর্বক মোট ০২(দুই) সেট আবেদনপত্র "রেজিস্ট্রার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫" বরাবর ১২/০৩/২০২৬ অথবা ১৩/০৩/২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস-এর মাধ্যমে প্রেরণ করতে হবে অথবা নিজ হাতে/প্রতিনিধির মাধ্যমে রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে। রেজিস্ট্রার অফিসে আবেদনপত্র সরাসরি জমা দেয়া হলে প্রাপ্তি স্বীকারপত্র দেয়া হবে। আবেদনপত্রের সাথে দাখিলকৃত কোন কিছুই ফেরত দেয়া হবে না।

৭. বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মরত (স্থায়ী/অস্থায়ী) প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার যে কোন একটি পরীক্ষার ফলাফল শিথিলযোগ্য। তবে ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের পদে নিয়োগের ক্ষেত্রে সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয় এবং গ্রেডিং পদ্ধতিতে ৯ম ও তদূর্ধ্ব গ্রেডে নিয়োগের ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ ৩.০০ এর নীচে গ্রহণযোগ্য নয়।

৮. বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মরত (স্থায়ী/অস্থায়ী) প্রার্থীদের ক্ষেত্রে চাহিত অভিজ্ঞতা ও বয়স এর যে কোন ১টি শর্ত শিথিলযোগ্য। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বিজ্ঞাপনে চাহিত বর্তমান পদের অভিজ্ঞতাকাল এক-তৃতীয়াংশ শিথিলযোগ্য এবং মোট চাহিত অভিজ্ঞতাকাল সর্বোচ্চ ২ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে চাকুরীর বয়সসীমা সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। যেসব পদে নির্দিষ্ট বিষয়ের ওপর বিষয়ভিত্তিক/বিশেষ ডিগ্রি প্রয়োজন হয় এবং প্রযুক্তিগত অভিজ্ঞতার প্রয়োজন সেসব পদে আবেদনের জন্য যে শর্ত

থাকে তা অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে সাধারণ পদে নিয়োগের ক্ষেত্রে অভ্যন্তরীণ প্রার্থীদের অভিজ্ঞতা উক্ত পদের

অভিজ্ঞতা হিসেবে সমভাবে বিবেচিত হবে।

৯. প্রার্থীকে তার প্রার্থীত পদের নাম খামের উপরে স্পষ্টাক্ষরে লিখতে হবে।

১০. ভুয়া তথ্য সম্বলিত/অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র অথবা নির্ধারিত অংকের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্তি ব্যতীত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

১১. এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ আবেদনকারীর পরীক্ষা গ্রহণ করতে বা তাকে প্রার্থীত পদে নিয়োগ দিতে বাধ্য থাকিবে না।

১২. আবেদনের শেষ তারিখে (১২/০৩/২০২৬) পরিচালক/পরীক্ষা নিয়ন্ত্রক/লাইব্রেরিয়ান/ সমমানের পদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৫০ বৎসর, আঞ্চলিক পরিচালক/যুগ্ম-পরিচালক পদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৪৭ বৎসর, উপ-পরিচালক/সমমানের পদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৪৫ বৎসর হতে হবে।

১৩. সকল প্রকার কর্মকর্তা পদের ক্ষেত্রে প্রার্থীর কম্পিউটার লিটারেসি (বিশেষ করে বাংলা ও ইংরেজিতে কম্পোজ করা), কম্পিউটার চালনা, সাবলীলভাবে ইন্টারনেট ব্যবহার (ই-মেইলে তথ্য আদান-প্রদানসহ) এর বাস্তব জ্ঞান ও পারদর্শিতা থাকতে হবে।

১৪. নিয়োগপ্রাপ্তদের বাসা/ফ্ল্যাটের প্রাপ্তব্যতা সাপেক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাস করতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)। কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত কোন কর্মকর্তা ক্যাম্পাসের বাহিরে বসবাস করতে পারবেন না।

১৫. প্রাপ্ত আবেদনপত্রসমূহ প্রাথমিক বাছাইয়ের পর উপযুক্ত প্রার্থীদের প্রার্থীত পদে নিয়োগের জন্য তিন পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে: (১) লিখিত পরীক্ষা; লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য (২) কম্পিউটার লিটারেসি টেস্ট (বিজ্ঞাপিত পদের কাজের প্রকৃতি অনুযায়ী) এবং প্রাগুক্ত উভয় পরীক্ষায় উত্তীর্ণদের জন্য (৩) মৌখিক পরীক্ষা। যে কোন প্রকার পরীক্ষায় অংশগ্রহণের জন্য টি.এ/ডি.এ প্রদান করা হবে না।

১৬. সরকারি বিধিমতে কোটা সংরক্ষণ করা হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিল করতে হবে।

১৭. কম্পিউটার চালনায় অভিজ্ঞতা না থাকলে আবেদন করার প্রয়োজন নাই।

১৮. অসম্পূর্ণ এবং নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।


২. আবেদনের শর্তসমূহ


১। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bou.ac.bd থেকে আবেদনপত্রের ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণপূর্বক আবেদনপত্রের সঙ্গে সকল সার্টিফিকেট, মার্কশীট/গ্রেডশীট, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সনদ এবং চারিত্রিক সনদ ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও পাসপোর্ট সাইজের ২ কপি ছবিসহ ১,০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার রেজিস্ট্রার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫ বরাবর প্রেরণ করতে হবে।

২। মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র-নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে প্রাপ্ত সনদপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

৩। আবেদনকারীকে জনতা ব্যাংকের যে কোনো শাখা থেকে "বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়" এর অনুকূলে, জনতা ব্যাংক, বাউবি ক্যাম্পাস শাখা, গাজীপুর বরাবর ইস্যুকৃত ১,০০০/- (এক হাজার) টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) আবেদনপত্রের সাথে সংযুক্ত করে প্রেরণ করতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য হবে না।

৪। আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরমে স্বহস্তে কিংবা কম্পিউটার কম্পোজের মাধ্যমে পূরণকৃত নিজের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল এড্রেস (যদি থাকে), জন্ম তারিখ, নির্ধারিত তারিখে বয়স, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষার নাম, শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ, পাসের সন, বোর্ড/বিশ্ববিদ্যালয়), চাকরির অভিজ্ঞতা (যথা: পদের নাম, পদের বেতন, চাকরিকাল, দায়িত্ব ও কর্তব্য, নিয়োগকারী কর্তৃপক্ষের নাম ঠিকানা) ইত্যাদি প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হবে।

৫। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের ফরোয়ার্ডিং লেটার/অগ্রায়নসহ নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংযোজনপূর্বক মোট ০৮ (আট) সেট আবেদনপত্র রেজিস্ট্রার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫ বরাবর নির্ধারিত তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে-এর মাধ্যমে প্রেরণ করতে হবে। সরাসরি জমা দেয়া আবেদনপত্রের জন্য রেজিস্ট্রার অফিস থেকে "প্রাপ্তি স্বীকারপত্র" দেয়া হবে। আবেদনপত্রের সাথে দাখিলকৃত কোনো কিছুই ফেরত দেয়া হবে না।

৬। প্রার্থীকে তাঁর প্রার্থিত পদের নাম খামের উপর স্পষ্টাক্ষরে লিখতে হবে। মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধাদের পোষ্যদের প্রার্থীতার ক্ষেত্রে খামের উপরে "মুক্তিযোদ্ধা” শব্দটিও লিখতে হবে।

৭। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধাদের পোষ্য ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত কোটা অনুসরণ করা হবে।

৮। ভূয়া তথ্য সম্বলিত/অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র অথবা নির্ধারিত অংকের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্তি ব্যতীত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

৯. এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ আবেদনকারীর পরীক্ষা গ্রহণ করতে বা তাকে প্রার্থিত পদে নিয়োগ দিতে বাধ্য থাকবে না।

১০. লিখিত/মৌখিক ও অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।

১১. এই নিয়োগের ক্ষেত্রে চারটি ধাপে প্রার্থীদের মূল্যায়ন করা হবে: (ক) ভাষাগত ও যোগাযোগ দক্ষতাসহ প্রার্থীর সার্বিক ভাব প্রকাশের স্বরূপ নিরূপণের লক্ষ্যে লিখিত পরীক্ষা; (খ) লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের কম্পিউটার লিটারেসি টেস্ট ও ভিডিও স্ক্রীনিং টেস্ট (বাউবির স্টুডিওতে নির্ধারিত বিষয়ের উপর দেয়া লেকচার-এর ভিডিও রেকর্ডিং এর মূল্যায়ন) ও (গ) সর্বশেষ, শর্টলিস্টেড প্রার্থীদের মৌখিক পরীক্ষা।