বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Madrasah Education Board Job Circular 2026 | পদ সংখ্যা: ৪৮টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Madrasah Education Board Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Madrasah Education Board Job Circular 2026 এর তথ্য মতে, ১৬তম থেকে ২০তম গ্রেডের ০৫টি ক্যাটাগরিতে সর্বমোট ৪৮ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। সকল প্রার্থীর ক্ষেত্রে ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে বয়স ১৮ (আঠারো) হতে ৩২ (বত্রিশ) বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সকল প্রার্থীর বয়স প্রমাণের জন্য জন্মসনদের ভেরিফাইড কপি দাখিল করতে হবে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Madrasah Education Board Job Circular 2026 এর তথ্যমতে, এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Madrasah Education Board Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ৪৮টি
আবেদনের বয়সসীমা: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ বছর থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের সময়সীমা: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০০ ঘটিকা থেকে ২৮ ফেব্রুয়ারি ইং রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: পদানুসারে ১১২ টাকা থেকে ৫৬ টাকা। অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ৫৬ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: পদানুসারে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: পদানুসারে, প্রার্থীদের অনলাইনে এই http://ngoab.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Madrasah Education Board Job Circular 2026 এর বিস্তারিত:
নিয়োগ সংক্রান্ত শর্তাবলি:
০১. নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি-বিধান এবং এ সংক্রান্ত সর্বশেষ সংশোধনী অনুসরণ করা হবে।
০২. সকল প্রার্থীর ক্ষেত্রে ০৮/০২/২০২৬ তারিখে বয়স ১৮ (আঠারো) হতে ৩২ (বত্রিশ) বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সকল প্রার্থীর বয়স প্রমাণের জন্য জন্মসনদের ভেরিফাইড কপি দাখিল করতে হবে।
০৩. এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না।
০৪. বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।
০৫. যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
০৬. সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না।
০৭. প্রার্থী কর্তৃক প্রদত্ত বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
০৮. আবেদনপত্র গ্রহণ ও পরীক্ষা ফি জমা দেয়ার তারিখ ও সময়: ০৮/০২/২০২৬ তারিখ সকাল ১০:০০ টা হতে ২৮/০২/২০২৬ খ্রি. তারিখ রাত্র ১১:৫৯ টা পর্যন্ত
০৯. পরীক্ষার ফি যে কোনো Taletalk Prepaid Mobile নম্বরের মাধ্যমে ১৬তম গ্রেড পদের জন্য ১০০/- (একশত) টাকা ও অনলাইন ফি বাবদ ১২/- (বার) টাকা মোট ১১২/- (একশত বার) টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেড পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও অনলাইন ফি বাবদ ৬/- (ছয়) টাকা মোট ৫৬/- (ছাপান্ন) টাকা জমা করতে হবে। উল্লেখ্য যে, Online এ
আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online এ আবেদনপত্র কোনোভাবেই গৃহীত হবে না।
১০. একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে।
১১. প্রার্থীর রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল) JPEG ফরম্যাটে আবেদন ফরমে 'প্রার্থীর ছবি' প্রদর্শিত নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে।
১২. প্রার্থীর স্বাক্ষর (৩০০০৮০ পিক্সেল) JPEG ফরম্যাটে আবেদন ফরমে প্রার্থীর স্বাক্ষর প্রদর্শিত স্থানে সংযুক্ত করতে হবে। ১৩. প্রার্থী শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও বীরাঙ্গনার সন্তান/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/বিশেষ চাহিদা সম্পন্ন/তৃতীয় লিঙ্গের হলে আবেদনপত্রে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
১৪. লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৫. মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ (এক) টি করে সত্যায়িত (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক) ফটোকপি দাখিল করতে হবে:
(ক) অনলাইনে পুরণকৃত আবেদনপত্র;
(খ) ০২ (দুই) কপি পার্সপোট সাইজের রঙিন ছবি;
(গ) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত মূল/সাময়িক সনদপত্রের কপি;
(ঘ) জাতীয় পরিচয়পত্র/ জন্ম সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে);
(ঙ) অভিজ্ঞতা সনদের কপি;
(চ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;
(ছ) সরকারি বা আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থায় কর্মরতদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এনওসি/প্রত্যয়নপত্র;
(জ) কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ।
১৬. অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
১৭. যেকোনো তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কোনো প্রার্থী তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৮. আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে এবং আবেদন ফরমে সেভাবে লিখতে হবে।
১৯. নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, যে কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/সংযোজন/পরিবর্তন/পরিমার্জন এবং যেকোনো পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
২০. নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অন্যান্য শর্ত ও অনলাইনে আবেদনের নিয়মাবলি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট http://www.bmeb.gov.bd এ পাওয়া যাবে।
২১. নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলী
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী https://bmeb.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৮/০২/২০২৬ খ্রি: সকাল-১০.০০ টা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৮/০২/২০২৬ রাত্র ১১:৫৯ টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ কর্তৃক Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (৩০০ x ৩০০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। স্বাক্ষর সাইজ সর্বোচ্চ (৩০০ x ৬০) KB হতে হবে।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ Submit করার পুর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
ও. প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Aplicant's copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলে পুনরায় (ওয়েবে) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পর আর কোন পরিবর্তন/পরিমার্জন/ পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Aplicant's copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১নং পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত বার) টাকা ও এর সার্ভিস চার্জ বাবদ ১২/-ঢাকা সর্বমোট ১১২/- টাকা; ২-৬ নং পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ৫০/- (ছাপ্পান্ন) টাকা ও এর সার্ভিস চার্জ বাবদ ০৬/- টাকা সর্বমোট ৫৬/-(একশত বার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রে সকল অংশ পুরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: BMEB<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BMEB ABCDEF
Reply: Applicant's Name, Tk 112/ or 56/ will be charged as application fee. Your PIN is ১২৩৪৫৬৭৮. To pay fee Type BMEB<space>Yes<space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: BMEB<Space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BMEB YES ABCDEF
Reply: Congratulation! Applicant's Name, payment completed successfully for BMEB Application for post xxxxxxxx User ID is (ABCDEF) and Password (XXXXXXX)
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://bmeb.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়;
ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে ইহা অবশ্যই প্রদর্শন করবেন;
জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
(i) User ID জানা থাকলে: BMEB<Space>Help<Space>User<Space>User ID & send to 16222
Example: BMEB Help User ABCDEF & send to ১৬২২২.
(ii) User ID না জানা থাকলে: BMEB<Space>Help<Space>PIN<Space>PIN No. & send to 16222
Example: BMEB Help PIN 12345678 & send to 16222



