বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Oil, Gas and Mineral (Petrobangla) Corporation Circular | পদসংখ্যা ৭৫৩ | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Oil, Gas and Mineral (Petrobangla) Corporation Circular | পদসংখ্যা ৭৫৩ | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ১৯টি ক্যাটাগরিতে মোট ৭৫৩ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ০১-০৯-২০২৬ খ্রি: তারিখে অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

 

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Oil, Gas and Mineral (Petrobangla) Corporation Circular | পদসংখ্যা ৭৫৩ | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

মোট পদসংখ্যাঃ ৭৫৩

মোট ক্যাটাগরিঃ ১৯টি

আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ০১-০৯-২০২৬ খ্রি: তারিখে অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে

আবেদনের সময়সীমাঃ ১৮/১০/২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ১০.০০ টা থেকে ১৭/১১/২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল ০৫.০০ টা পর্যন্ত।

আবেদনের ফিঃ ২২৩ টাকা।

আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://bogmc.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।

 

এই চাকরির বিবরণ

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Oil, Gas and Mineral (Petrobangla) Corporation Circular | পদসংখ্যা ৭৫৩ | Biddabari এর বিস্তারিতঃ

অন্যান্য শর্তাবলি:

১। উপর্যুক্ত সকল পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতায় উল্লিখিত কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকলে আবেদন বিবেচিত হবে না।

২। সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা) পদে টিজিটিডিপিএলসি এ নিয়োগের জন্য নির্ধারিত ০২টি পদের মধ্যে ১টি পুরুষ এবং ১টি মহিলা প্রার্থী নিয়োগ প্রদান করা হবে।

৩। বয়সসীমা (age limit):

(ক) সকল পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ০১/০৯/২০২৬ খ্রি. তারিখে অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর হতে হবে।

(খ) বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত সার্টিফিকেটে লিপিবদ্ধ জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসেবে গণ্য করা হবে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মসনদ ও এসএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত সার্টিফিকেটে উল্লিখিত জন্ম তারিখ অভিন্ন হতে হবে।

(গ) বয়স সংক্রান্ত কোনো এফিডেভিট (affidavit) গ্রহণযোগ্য হবে না। চাকরিপ্রার্থীর বয়স কম বা বেশি হলে, আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

৪। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র দাখিলের নিয়মাবলি ও শর্তাবলি http://bogmc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। উল্লেখ্য, সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে।

৫। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময়:

(ক) ১৮.১০.২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদান শুরু হবে।

(খ) ১৭.১১.২০২৬ খ্রি. তারিখ বিকাল ০৫:০০ ঘটিকার মধ্যে আবেদনপত্র জমাদান অবশ্যই সম্পন্ন করতে হবে।

(গ) শুধুমাত্র User ID প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘন্টা পর্যন্ত (অর্থাৎ ২০.১১.২০২৬ খ্রি. তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত) এসএমএস-এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

৬। অনলাইনে আবেদন করার পদ্ধতি:

(ক) চাকরিপ্রার্থীকে টেলিটক বাংলাদেশ লিঃ-এর web address (http://bogmc.teletalk.com.bd) অথবা বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর web address (www.petrobangla.org.bd)-এর মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র নম্বর-০৫.১১০,০০০০.০০.০০.০৮৯.১৪.০১, তারিখ: ২৯.১২.২০১৪ অনুযায়ী চাকরির আবেদনপত্রের মডেল ফরম অনুসরণে পেট্রোবাংলা কর্তৃক নির্ধারিত ফরমে আবেদনপত্র পূরণ করে Online Application কার্যক্রম এবং ফি জমা প্রদান করতে হবে।

(খ) উল্লিখিত ওয়েবসাইট ওপেন করলে Advertisement, Instruction for Submitting Application এবং ৩৬ (ছত্রিশ) ক্যাটাগরির পদের জন্য নির্ধারিত application form (আবেদন ফরম)-এর রেডিও বাটন দেখা যাবে। Advertisement-এর রেডিও বাটন ক্লিক করলে বিজ্ঞাপন পাওয়া যাবে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর web address (www.petrobangla.org.bd)-এ আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা দেয়া আছে। ফরম পূরণের পূর্বে প্রার্থী instructions অংশটি download করে প্রতিটি নির্দেশনা ভালভাবে আয়ত্ত করে application form-এর প্রতিটি field-এ প্রদত্ত তথ্য/নির্দেশনা অনুসরণ করে ফরম পূরণ করবে। লাল তারকা চিহ্ন field-সমূহ অবশ্যই পূরণ করতে হবে। ফরমে জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর ও জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই দাখিল করতে হবে।

(গ) প্রতিষ্ঠান পছন্দক্রম: Online আবেদনে প্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণকে তাদের অর্জিত মেধাক্রম এবং Online আবেদনে উল্লিখিত পছন্দক্রম অনুসারে শূন্য পদ থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগের জন্য মনোনীত করা হবে। আবেদন দাখিলের পর আবেদনকৃত প্রতিষ্ঠান পছন্দের ক্রম কোনো অবস্থাতেই পরিবর্তন যোগ্য নয়। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/কোম্পানির কাজের প্রকৃতি ও কর্মস্থল সম্পর্কে সম্যক ধারণা নিয়ে পছন্দক্রম নির্ধারণ করার জন্য বলা হলো। উল্লেখ্য, কোনো প্রার্থী কোনো প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হলে পরবর্তীতে অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেশনের কোনো সুযোগ থাকবে না।

(ঘ) ছবি (Photo): আবেদন ফরম (Application Form) সঠিকভাবে পূরণ সম্পন্ন হলে, Application ফরমটির Preview দেখা যাবে। Preview-এর নির্ধারিত স্থানে প্রার্থীকে নির্দিষ্ট মাপের নিজের সম্প্রতি (আবেদন দাখিলের এক মাস পূর্ব পর্যন্ত) তোলা রঙিন ছবি scan করে upload করতে হবে। সাদা-কালো ছবি গ্রহণযোগ্য হবে না। উল্লেখ্য, ছবির আকার হতে হবে ৩০০×৩০০ Pixel (JPG Format), কোনোভাবেই এর কম/বেশি নয় এবং file size হবে সর্বোচ্চ ১০০ KB. উল্লিখিত মাপের ছবি না হলে, আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সাইড ভিউ/সানগ্লাসসহ ছবি গ্রহণযোগ্য হবে না। Home Page-এর Help Menu-তে ক্লিক করলে Photo এবং Signature সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।

(ঙ) স্বাক্ষর (Signature): application preview-তে স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে নিজের স্পষ্ট স্বাক্ষর scan করে upload করতে হবে। উল্লেখ্য, স্বাক্ষরের আকার হবে ৩০০x৮০ Pixel (JPG Format), কোনোভাবেই এর কম বা বেশি নয় এবং file size হবে সর্বোচ্চ ৬০ KB. উল্লিখিত নির্দেশনা অনুযায়ী প্রার্থীর নির্দিষ্ট মাপের ও স্পষ্ট স্বাক্ষর না হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

(চ) ঘোষণা (Declaration): প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের (Application Form) ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো অনিয়মের আশ্রয় গ্রহণ করলে, পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল এবং ভবিষ্যতে পেট্রোবাংলা কর্তৃক তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

(ছ) এসএমএস পাঠানোর নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশনামতে ছবি এবং signature upload করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র submission সম্পন্ন হলে, কম্পিউটারে ছবিসহ Application Preview কপি দেখা যাবে। Preview দেখে তথ্যাদি যাচাই করে সঠিকতা নিশ্চিত হয়ে আবেদনপত্র submit করতে হবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে, প্রার্থী একটি User ID-সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি applicant's copy পাবে। উক্ত applicant's copy প্রার্থীকে প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করতে হবে। applicant's কপিতে একটি User ID দেওয়া থাকবে এবং User ID ব্যবহার করে টেলিটক বাংলাদেশ লিঃ কর্তৃক এসএমএস-এর মাধ্যমে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে SMS করে পরীক্ষার আবেদন ফি বাবদ ২০০ (দুইশত টাকা) ও টেলিটক এর কমিশন বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ২৩/-(তেইশ) টাকাসহ সর্বমোট ২২৩ (দুইশত তেইশ) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ টাকা) ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/-(ছয়) টাকাসহ সর্বমোট ৫৬(ছাপ্পান্ন) টাকা জমা দিবেন।

(i) প্রথম SMS: BOGMC<space>User ID লিখে send করুন ১৬২২২ নম্বরে। Example: BOGMC M27313

Reply: Applicant's Name, Tk. 223 will be charged for Post's Name of BOGMC. Your pin is xxxxxxxx. To pay fee, type: BOGMCYESPIN and send to 16222

(ii) দ্বিতীয় SMS: BOGMC<space>YES<space>PIN লিখে send করুন ১৬২২২ নম্বরে।

Example: BOGMC YES 12345678

Reply: Congratulation. Applicant's Name, payment completed successfully for Post's Name of BOGMC. User ID: xxxxxxxx and Password: xxxxxxxx

বিশেষভাবে উল্লেখ্য, আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submission করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না।

(জ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bogmc.teletalk.com.bd অথবা বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর ওয়েবসাইটে (www.petrobangla.org.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যু'র নাম ইত্যাদি তথ্যসংবলিত প্রবেশপত্র প্রার্থী download পূর্বক আবশ্যিকভাবে রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এ প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে, মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

(ঝ) শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে, BOGMC<space>Help<space>User<space>User ID & sent to 16222.

Example: BOGMC HELP USER ABCDEF

PIN নম্বর জানা থাকলে, BOGMC<space>Help<space>PIN<space>PIN No. & send to 16222.

Example: BOGMC HELP PIN 12345678

(ঞ) Online-এ আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে ০১৯২০৪০০০৪৫/০১৬৭০৫১৮৬১৫/০১৫৩৩৮০১৩৮৮ নম্বরে, যে কোনো টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা vas.query@teletalk.com.bd, pb.rnt26@gmail.com ই-মেইলে যোগযোগ করতে হবে।

৭। লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMS-এর মাধ্যমে এবং পেট্রোবাংলার ওয়েবসাইট (www.petrobangla.org.bd)এর মাধ্যমে জানানো হবে।

৮। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে।

৯। গ্রহণযোগ্য চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ১:৬ অনুপাতে অর্থাৎ ১টি পদের বিপরীতে সর্বাধিক ৬জন প্রার্থীকে সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে। তবে, লিখিত পরীক্ষায় একই নম্বরপ্রাপ্ত একাধিক প্রার্থী হলে, তাদেরও সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে। প্রার্থীদের সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষা গ্রহণকালে নির্ধারিত আবেদন ফরমে সংশ্লিষ্ট প্রার্থীর উল্লিখিত তথ্য প্রমাণের জন্য আবশ্যিকভাবে নিম্নলিখিত কাগজপত্রাদি/সার্টিফিকেট-এর মূল কপি মৌখিক পরীক্ষা/সাক্ষাৎকার গ্রহণকারী সংশ্লিষ্ট কমিটি/কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করতে হবে এবং সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডভুক্ত (প্রথম শ্রেণি) কর্মকর্তা কর্তৃক সত্যায়িত একসেট ফটোকপি জমা দিতে হবে:

(ক) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (প্রয়োজনীয় ক্ষেত্রে)-এর সকল মূল সার্টিফিকেট;

(খ) সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডভুক্ত (প্রথম শ্রেণি) কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সার্টিফিকেট;

(গ) ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান, পৌরসভা/সিটি কর্পোরেশন-এর মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেট;

(ঘ) প্রার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্ম নিবন্ধন সনদপত্র (প্রার্থী কর্তৃক চাকরির আবেদন ফরমে যে তথ্য প্রদান করা হবে);

(ঙ) আবেদনকারী বীরমুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্র-কন্যা হলে প্রমাণক হিসেবে আবেদনকারীকে (সংশ্লিষ্ট বীরমুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার গেজেট/ভারতীয় তালিকা/লাল মুক্তিবার্তা নম্বর/সাময়িক সনদের নম্বর ও তারিখ/বামুস সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক) সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র;

(চ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমপদমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত সনদ অথবা সরকার নির্ধারিত উপযুক্ত কর্তৃপক্ষ হতে প্রদত্ত সনদ;

(ছ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত সনদ অথবা সরকার নির্ধারিত উপযুক্ত কর্তৃপক্ষ হতে প্রদত্ত সনদ:

(জ) 'O Level' এবং 'A Level' পাস প্রার্থীর ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalent Certificate) এবং বিদেশি বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে দেশের শিক্ষা মন্ত্রণালয়/সংশ্লিষ্ট কোনো বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) থেকে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalent Certificate);

(ঝ) প্রার্থীর সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজ ছবি:

(ঞ) Applicant's Copy এবং প্রবেশপত্র;

(ট) সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র।

১০। এ নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩.০৭.২০২৪ খ্রি. তারিখের পরিপত্র নম্বর-০৫.০০.০০০০.১৭০.১১.০১৪.২৪-১৪১ অনুযায়ী কোটা পদ্ধতি অনসৃত হবে।

১১। মেধাক্রমের ভিত্তিতে বিজ্ঞপ্তিতে উল্লিখিত মোট শূন্য পদের বিপরীতে ১:২ অনুপাতে প্রতিটি পদের জন্য কৃতকার্য প্রার্থীদের প্যানেল/অপেক্ষমাণ মেধা তালিকা সংরক্ষণ করা হবে।

১২। সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।

১৩। অসম্পূর্ণ/ভুল তথ্যসংবলিত/ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ প্রদর্শন ব্যতিরেকে সরাসরি বাতিল বলে গণ্য হবে।

১৪। কোনো প্রার্থীর নিয়োগ লাভের পর তার প্রদত্ত কোনো তথ্য-উপাত্ত মিথ্যা বা অসত্য বা অমিল প্রমাণিত হলে, নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৫। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের চাকরি স্ব-স্ব প্রতিষ্ঠানের চাকরি প্রবিধানমালা অনুযায়ী পরিচালিত হবে। চূড়ান্তভাবে নিয়োগের ক্ষেত্রে মনোনীত প্রতিষ্ঠানের চাকরি প্রবিধানমালা অনুযায়ী পদনাম পরিবর্তিত হতে পারে।

১৬। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/কোম্পানির কাজের প্রকৃতি অনুযায়ী অধিক্ষেত্রাধীন যে কোনো এলাকায়/খনির ভূগর্ভে (মাইনিং কোম্পানিসমূহের ক্ষেত্রে) কাজ করতে হবে।

১৭। নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

১৮। কোনো প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করলে, তার সকল আবেদনপত্র বাতিল বলে বিবেচিত হবে।

১৯। চাকরিপ্রার্থীর লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

২০। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদনপত্র গ্রহণ অথবা বাতিল এবং এ নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল/অকার্যকর করার এবং পদের সংখ্যা হাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে। এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

২১। উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে "বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) ও এর অধীন কোম্পানিসমূহে বিভিন্ন ক্যাডারে ৯ম ও ১০ম গ্রেডে কর্মকর্তা নিয়োগে কেন্দ্রীয়ভাবে প্রার্থী বাছাই নীতিমালা, ২০২৩ (সংশোধিত ২০২৬)"-এর বিধানাবলি, পেট্রোবাংলা ও এর অধীন কোম্পানিসমূহের চাকরি প্রবিধানমালা এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সংশ্লিষ্ট বিধি-বিধান প্রযোজ্য হবে।