বেপজা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BEPZA Job Circular 2026 | পদ সংখ্যা: ৯৯টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেপজা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BEPZA Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বেপজা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BEPZA Job Circular 2026 এর তথ্য মতে, ৯ম থেকে ২০তম গ্রেডের ১৮টি ক্যাটাগরিতে সর্বমোট ৯৯ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা হবে ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
বেপজা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh export processing zones authority BEPZA Job Circular 2026 এর তথ্যমতে, কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে যে কোন সময় তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বেপজা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BEPZA Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ৯৯টি
আবেদনের বয়সসীমা: ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা হবে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের সময়সীমা: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: পদানুসারে ২২৩ টাকা থেকে ৫৬ টাকা। অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ৫৬ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: পদানুসারে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: পদানুসারে, প্রার্থীদের অনলাইনে এই https://bepza.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
বেপজা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BEPZA Job Circular 2026 এর বিস্তারিত:
শর্তাবলী:
১) নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধি-বিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করা হবে;
২) চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণপূর্বক আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার বোর্ডে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে;
৩) সকল পদে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের যথাক্রমে প্রজ্ঞাপন নং-শিম/শাঃ১১/৫-১(অংশ)/৫৮২ এবং শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ/সিজিপিএ এর বিপরীতে পূর্বের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ/শ্রেণি নিম্নরূপভাবে নির্ধারিত হবে:
(ক) এস.এস.সি. বা সমমান এবং এইচ.এস.সি. বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে-
(খ) অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে-
৪) ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা হবে ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়;
৫) কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে যে কোন সময় তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
৬) কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে;
৭) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখকৃত পদসংখ্যা প্রয়োজনে হ্রাস/বৃদ্ধি হতে পারে;
৮) চাকরিতে নিয়োগলাভের ক্ষেত্রে কোটার বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধি-বিধান অনুসরণ করা হবে;
৯) লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;
১০) মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকালে প্রার্থীকে নিম্নবর্ণিত কাগজপত্রসমূহ বোর্ডে দাখিল করতে হবে:
(ক) লিখিত পরীক্ষার প্রবেশপত্র (রঙিন প্রিন্ট);
(খ) অনলাইন Applicant's Copy (রঙিন প্রিন্ট);
(গ) সকল শিক্ষাগত যোগ্যতা সনদের মূলকপি;
(ঘ) কোটায় আবেদনকারী প্রার্থীদের কোটার সপক্ষে প্রমাণপত্রের মূলকপি;
(৫) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের মূলকপি;
(চ) অনলাইন আবেদনে উল্লেখকৃত স্থায়ী ঠিকানার সপক্ষে ওয়ার্ড কমিশনার/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের মূলকপি;
(ছ) চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূলকপি;
(জ) অনলাইন আবেদনে উল্লেখকৃত সকল অভিজ্ঞতা সনদের মূলকপি;
(ঝ) গাড়ী চালক এবং ডিসপাস রাইডার পদের প্রার্থীদের ক্ষেত্রে BRTA কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স।
১১) উপরে বর্ণিত সকল কাগজপত্রের ০১ সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার বোর্ডে দাখিল করতে হবে;
১২) একজন প্রার্থী শুধু ১ (এক) টি মাত্র পদে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে উক্ত প্রার্থীর সকল আবেদন বাতিল বলে গণ্য হবে;
১৩) নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে http://bepza.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(ক) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৯/০২/২০২৬, সকাল ১০:০০ টা;
(খ) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৮/০২/২০২৬, বিকাল ৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন;
(গ) Online আবেদনপত্রে প্রার্থী তার ছবি দৈর্ঘ্য এবং প্রস্থ ৩০০x৩০০ (Pixel) এবং স্বাক্ষর দৈর্ঘ্য এবং প্রস্থ ৩০০x৮০ (Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন;
(ঘ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে তাই Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে;
(৬) পরীক্ষার ফি প্রদান:
Online এ আবেদনপত্র (Application form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। উক্ত Applicant's Copy প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy তে একটি User ID থাকবে এবং উক্ত User ID ব্যবহার করে প্রার্থী যে কোন Teletalk Prepaid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে অনলাইনে আবেদন ফি প্রদান করবেন। আবেদন ফি সংক্রান্ত অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নম্বর: ০৭.০০.০০০০.১৭২.৩৭.০০৩.১৫-৩৬২, তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৪ অনুসারে নিম্নোক্তভাবে আবেদন ফি প্রদান করতে হবে:
Online এ আবেদন দাখিলের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে প্রার্থীদের আবেদন ফি পরিশোধ করতে হবে। বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
(চ) SMS প্রেরণের নিয়মাবলী:
প্রথম SMS: BEPZA
দ্বিতীয় SMS: BEPZA
Example: BEPZA YES 12345678
Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for BEPZA Application for post. User ID is (ABCDEF) and Password (*********).
(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন। প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করতে হবে;
(জ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বেপজার ওয়েবসাইটে https://bepza.gov.bd/job-circulars এবং http://bepza.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.bepza.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে;
(ঝ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bepza.teletalk.com.bd ওয়েবসাইটে এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়াদি প্রার্থীর আবেদনে উল্লেখকৃত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে অবহিত করা হবে বিধায়, উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়;
(ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা যে কোন অপারেটরের ফোন নম্বর থেকে ০১৫০০-১২১১২১ নম্বরে কল করতে পারবেন অথবা recruitment@bepza.gov.bd বা alljobs.query@teletalk.com.bd যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ ই-মেইলে যোগাযোগ করা https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (মেইল/মেসেজ এর subject-এ Organization Name: BEPZA, Post Name, Applicant's User ID, Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে);
(ট) ডিক্লারেশন: প্রার্থীকে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা করার পরামর্শ প্রদান করা হয়েছে।



