বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BEPRC Job Circular 2026 | Biddabari

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল

এই চাকরি সম্পর্কে

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BEPRC Job Circular 2026 | Biddabari 


সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BEPRC Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BEPRC Job Circular 2026 এর তথ্য মতে, ৯ম থেকে ২০তম গ্রেডের ০৫টি ক্যাটাগরিতে ২টি সার্কুলারে সর্বমোট ১৪ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ৩১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র-নৃ গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের আবেদনকারীর জন্যেও বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর প্রযোজ্য হবে। বয়সের ক্ষেত্রে এফিডেবিট গ্রহণযোগ্য নয়। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে।

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BEPRC Job Circular 2026 এর তথ্যমতে, আবেদনকারীকে তার অর্জিত সঠিক শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন।

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BEPRC Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা: ১৪টি 

আবেদনের বয়সসীমা: ৩১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। 

আবেদনের সময়সীমা:  ০১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০০ ঘটিকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি: পদানুসারে ২২৩ টাকা থেকে ৫৬ টাকা। অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ৫৬ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: পদানুসারে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ‍SMS এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া: পদানুসারে, প্রার্থীদের অনলাইনে http://beprc.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। 


এই চাকরির বিবরণ

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BEPRC Job Circular 2026 এর বিস্তারিত তথ্য:

নিম্নবর্ণিত শর্তাবলি আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবেঃ

১। আবেদনকারীকে তার অর্জিত সঠিক শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন।

২। প্রার্থীর বয়সসীমা ৩১/০১/২০২৬ খ্রি. তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের আবেদনকারীর জন্যেও বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর প্রযোজ্য হবে। বয়সের ক্ষেত্রে এফিডেবিট গ্রহণযোগ্য নয়। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে।

৩। আবেদনপত্রে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনরূপ অসত্য বিবরণ/তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে, এমনকি আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হওয়া সত্ত্বেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং ঐ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চাকুরী প্রাপ্তির পরও যে কোন পর্যায়ে তার সনদপত্র/প্রদত্ত তথ্য অসত্য প্রমাণিত হলে তাকে চাকুরি থেকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে কর্তৃপক্ষ সকল ক্ষমতা সংরক্ষণ করবে।

৪। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

৫। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। আবেদনকারীগণকে

লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৬। নিয়োগকারী কর্তৃপক্ষ পদের সংখ্যা বাড়ানো, কমানো, বাতিল বা প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন।

৭। নিয়োগের বিষয়ে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

৮। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তাহলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

৯। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Online Application Form সহ নিম্নোক্ত পত্রাদির এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবেঃ

(ক) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙ্গিন ছবি;

(খ) সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে); অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণ সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিদেশী ডিগ্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত Equivalent Certificate এর সত্যায়িত কপি জমা দিতে হবে;

(গ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ পৌরসভার মেয়র বা প্রশাসক/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব সনদের কপি জমা দিতে হবে;

(ঘ) আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে তার সপক্ষে আবেদনকারীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার সনদপত্রের সত্যায়িত কপি, মুক্তিযোদ্ধার সরকারি গেজেটের সত্যায়িত কপি ও পৌরসভার মেয়র বা প্রশাসক/সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক মুক্তিযোদ্ধার সাথে তার সম্পর্কের বিষয়টি উল্লেখপূর্বক প্রদত্ত সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে;

(ঙ) শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয়ের সনদপত্র;

(চ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র;

১০। নিয়োগের ক্ষেত্রে কোটাসহ সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

১১। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ও করণীয়ঃ

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://beprc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা নিম্নরূপঃ

Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ০১/০২/২০২৬ খ্রি. সকাল ১০.০০ ঘটিকা।

Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ২৮/০২/২০২৬ খ্রি. বিকাল ৫.০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদন Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন।

(খ) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৮০ pixel) jpg/jpeg ফরম্যাটে স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদন Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

(ঙ) পরীক্ষার ফি প্রদান ও SMS প্রেরণের নিয়মাবলিঃ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit সম্পন্ন করে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে। User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নম্বর ০১ হতে ০২ পর্যন্ত পদের জন্য (গ্রেড ৯-১০) ২০০/- (দুইশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩ (তেইশ) টাকাসহ সর্বমোট ২২৩/- টাকা এবং ক্রমিক নম্বর ০৩ এর জন্য (গ্রেড ১৬) ১০০/- (একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- টাকা এবং ক্রমিক নম্বর ০৪ এর জন্য (গ্রেড ২০) ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে সকল পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS: BEPRC<space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BEPRC ABCDEF

Reply (ক্রমিক নম্বর ০১ হতে ০২ নম্বর পর্যন্ত পদসমূহের জন্য): Applicants Name, Tk 223 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee. Type BEPRC <Space> Yes Space PIN and send to 16222

Reply (ক্রমিক নম্বর ০৩ এর জন্য): Applicants Name, Tk 112 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee. Type BEPRC <Space> Yes Space PIN and send to 16222

Reply (ক্রমিক নম্বর ০৪ এর জন্য): Applicants Name, Tk 56 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee. Type BEPRC <Space> Yes Space PIN and send to 16222

দ্বিতীয় SMS: BEPRC<Space>Yes<Space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BEPRC YES 12345678

Reply: Congratulations Applicant's Name, payment Completed Successfully for BEPRC Application for (post name) User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://beprc.teletalk.com.bd অথবা বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এর ওয়েবসাইট www.eprc.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

জ. শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রর্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

(i) User ID জানা থাকলে: BEPRC<Space>HELP<Space>USER<Space>user ID & Send to 16222.

Example: BEPRC HELP USER ABCDEF

(ii) PIN Number জানা থাকলে: BEPRC<Space>HELP<Space>PIN<Space>PIN No & Send to 16222.

Example: BEPRC HELP PIN 12345678

ঝ. অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করুন অথবা ই-মেইল করুন alljobs.query@teletalk.com.bd অথবা নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ার এ যোগাযোগ করুন।

ঞ. ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

১২। Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১৩। ইতঃপূর্বে বিইপিআরসি'র নিয়োগ বিজ্ঞপ্তি নং-২৭,০৩,০০০০.০০১,৯৩,০০১.২২.১৯৫; তারিখ ৩০/০৬/২০২২ মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসমূহের মধ্য হতে বর্তমান বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।