বি এস টি আই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | B S T I Job Circular 2026 | পদ সংখ্যা: ৫০টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
বি এস টি আই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | B S T I Job Circular
2026 | পদ সংখ্যা: ৫০টি | Biddabari
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৮ জানুয়ারি
২০২৬ ইং তারিখে বি এস টি আই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | B S T I Job Circular 2026 প্রকাশিত হয়েছে।
বি এস টি আই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | B S T I Job Circular 2026 এর তথ্য মতে, ১৩তম থেকে ২০তম গ্রেডের ১০টি ক্যাটাগরিতে
সর্বমোট ৫০ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের বয়সসীমা সরকারের সর্বশেষ
জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ০১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে আবদেনকারীর ন্যূনতম ও সর্বোচ্চ
বয়স ১৮ থেকে ৩২ বৎসর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে
না।
বি এস টি আই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | B S T I Job Circular 2026 এর তথ্যমতে, সরকারের
পূর্বানুমতি ব্যতিরেকে কোনো প্রার্থী কোনো বিদেশী নাগরিককে বিবাহ করে থাকলে বা বিবাহ
করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
এই চাকরির বিবরণ
বি এস টি আই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | B S T I Job Circular
2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ৫০টি
আবেদনের বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৬
ইং তারিখে সর্বনিম্ন ন্যূনতম ও সর্বোচ্চ বয়স ১৮ থেকে ৩২ হতে হবে।
আবেদনের সময়সীমা: ১৫ জানুয়ারি ২০২৬
ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং বিকেল ৫:০০ ঘটিকা।
আবেদন ফি: পদানুসারে
১১২
টাকা থেকে ৫৬ টাকা। অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ৫৬টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে
SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে
এই https://bsti.teletalk.com.bd/bsti_2026/
ওয়েবসাইটে
প্রবেশ করে আবেদন করতে হবে।
বি এস টি আই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | B S T I Job Circular
2026 এর বিস্তারিত:
আবেদনপত্র দাখিলের শর্তসমূহ:
(১) সরকারের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ০১-০১-২০২৬ খ্রি. তারিখে
আবদেনকারীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স ১৮-৩২ বৎসর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো
এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
(২) আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ
করতে হবে। তবে, কোনক্রমে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গোপন করে সর্বশেষ অর্জিত শিক্ষাগত
যোগ্যতার পরিবর্তে নিম্নতর শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা যাবে না। নিয়োগকালীন বা নিয়োগ
পরবর্তী সময়ে এরূপ বিষয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে এলে কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা
গ্রহণ করবেন।
(৩) বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী
ঠিকানা ব্যবহার করতে হবে।
(৪) জাতীয়তা:
ক) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
খ) সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো প্রার্থী কোনো বিদেশী নাগরিককে বিবাহ
করে থাকলে বা বিবাহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত
হবেন।
(৫) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে
অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতির
কপি প্রদর্শন করতে হবে।
(৬) লিখিত/ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়
সকল সনদের মূলকপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত ০১(এক) সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
দাখিল/উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ:
ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্র/Applicants Copy ও প্রবেশপত্র।
খ) সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ
গ) ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
ঘ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের
ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র।
ঙ) জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার
মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ।
চ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ।
ছ) বিভিন্ন কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডকুমেন্ট প্রদর্শন করতে
হবে এবং সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
জ) কোনো প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রীকে উপরোল্লিখিত পদসমূহের
পার্শ্বে বর্ণিত কোনো শিক্ষাগত যোগ্যতার সমমানের বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট
ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূলকপি এবং সত্যায়িত কপি মৌখিক
পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে।
(৭) প্রার্থী কর্তৃক কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে
চাওয়া ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্য পাওয়া গেলে, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায়
নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার
বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে
পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে
কোনো সময়ে বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ
করেন।
(৮) লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো
প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
(৯) প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান হলে অথবা
ক্ষুদ্র-নৃগোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের হলে অনলাইন আবেদনপত্রে তা স্পষ্টভাবে
উল্লেখ করতে হবে। পরবর্তীতে নতুন করে কোনো কোটার প্রার্থীতা দাবি গ্রহণযোগ্য হবে না।
(১০) কোনো প্রার্থী যদি ফৌজদারি আদালত কর্তৃক যে কোনো অভিযোগে দন্ডিত হন
কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে
বরখাস্ত হয়ে থাকেন এবং উক্তরূপ বরখাস্তের পর ০২ (দুই) বছর অতিক্রান্ত না হয়ে থাকে তবে
তিনি আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। তবে তথ্য গোপন রেখে আবেদন করলে বিধি
মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(১১) আবেদনপত্রে প্রার্থীর নাম, জন্ম তারিখ ও অন্য কোনোরূপ ত্রুটি থাকলে
পরবর্তী সময়ে তা সংশোধনের কোনো সুযোগ থাকবে না এবং এরূপ ত্রুটির কারণে প্রার্থিতা বাতিল
করা যাবে।
(১২) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি এবং প্রযোজ্য ক্ষেত্রে
পরিবর্তিত বিধি-বিধান অনুসরণ করা হবে।
(১৩) পদের সংখ্যা হাস/বৃদ্ধি/বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত
যে কোনো পরিবর্তন করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
(১৪) নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত
বলে গণ্য হবে।
(১৫) উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত বিধি-বিধান
প্রযোজ্য হবে।
(১৬) অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:
(ক) আগ্রহী প্রার্থীগণকে https://bsti.teletalk.com.bd
ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
i. Online- এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৫-০১-২০২৬
খ্রি. সকাল ১০:০০ ঘটিকা।
ii. Online- এ আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ১৫-০২-২০২৬ খ্রি., বিকাল:
০৫:০০ ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে User Id প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র
Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন।
(খ) Online- এ আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ
৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে
upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100kb ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60kb হতে হবে।
(গ) Online- এ আবেদনের সময় পূরণকৃত সকল তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে
ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা
সম্পর্কে প্রার্থীর নিজে শতভাগ নিশ্চিত হতে হবে।
(ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত
যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এর এক কপি জমা
দিবেন।
(ঙ) Online-এ আবেদনের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র
(Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে
আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি
Applicant's Copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা/ঘষা
মাজা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায়
(ওয়েবে) আবেদন করতে পারবেন।
উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন
গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's
Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর
সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
Applicant's Copy তে একটি User ID দেওয়া থাকবে এবং উক্ত User ID ব্যবহার করে প্রার্থী
নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি
SMS করে ১-৮ নং ক্রমিকে বর্ণিত পদসমূহের জন্য পরীক্ষা ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও
টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/-
(একশত বারো) টাকা এবং ৯-১০ নং ক্রমিকে বর্ণিত পদসমূহের জন্য পরীক্ষা ফি বাবদ ৫০/-
(পঞ্চাশ) ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট
৫৬/- (ছাপান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে সকল গ্রেডের
পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের
প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা সরকারি কোষাগারে জমা করার
নিমিত্ত ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট
৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য,
"Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া
পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"।
SMS এর নিয়মাবলী
i. প্রথম SMS: BSTI
ii. দ্বিতীয় SMS: BSTI
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bsti.teletalk.com.bd
ওয়েবসাইটে অথবা বিএসটিআই কার্যালয়ের
website: www.bsti.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র
যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল
ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক
সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর,
পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র
প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিণ প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায়
অংশগ্রহণের সময়ে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময়ে অবশ্যই
প্রদর্শন করবেন।
(জ) প্রার্থীগণ শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে নিম্নবর্ণিত
SMS পদ্ধতি অনুসরণপূর্বক নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
i. User ID জানা থাকলে
BSTI
ii PIN Number জানা থাকলে BSTI
(ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বিএসটিআই'র ওয়েবসাইট website: www.bsti.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে।
অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া
যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য বিএসটিআই'র ওয়েবসাইট website: www.bsti.gov.bd হতে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে
টেলিটক নম্বর হতে 121 নম্বরে কল করতে পারবেন অথবা নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ার এ
যোগাযোগ করতে পারবেন। এছাড়াও alljobs.query@teletalk.com.bd
এ ই-মেইল করে জানতে পারবেন।
(ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে https://alljobs.query@teletalk.com.bd
asee@bsti.gov.bd
ই-মেইল, এছাড়াও টেলিটকের জবপোর্টাল এবং ফেইসবুক
পেজ https://www.facebook.com/alljobsbdteletalk
এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে। (ই-মেইল/মেসেজে
এর subject এ Organization Name: BSTI, Post. Name, Applicant's user ও ID contact
Number অবশ্যই উল্লেখ করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত শেষ তারিখ ও সময়ের পর আবেদন সংক্রান্ত
কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
(ট) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে
অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে এক্ষেত্রে কর্তৃপক্ষ
দায়ী থাকবে না।
(১৭) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে
ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত
তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা পরবর্তীতে প্রার্থীর কোনো অযোগ্যতা ধরা পড়লে
বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন
করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল
করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(১৮) বিশেষ নির্দেশনা: শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইন-এ নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ প্রদান করা হয়েছে।



