বি কে এস পি সার্কুলার ২০২৬ | B K S P Job Circular 2026 | Biddabari

বি কে এস পি সার্কুলার ২০২৬

এই চাকরি সম্পর্কে

বি কে এস পি সার্কুলার ২০২৬ | B K S P Job Circular 2026 | Biddabari  

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বি কে এস পি সার্কুলার ২০২৬ | B K S P Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বি কে এস পি সার্কুলার ২০২৬ | B K S P Job Circular 2026 এর তথ্য মতে, সহকারী প্রকৌশলী (সিভিল), প্রভাষক, সহকারী শিক্ষক ও ফিজিওথেরাপিস্ট ক্যাটাগরিতে সর্বমোট ৮ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের বয়সসীমা ৩১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর হতে হবে।

বি কে এস পি সার্কুলার ২০২৬ | B K S P Job Circular 2026 এর তথ্যমতে, সম্পূর্ণ অস্থায়ীভাবে সম্মানীভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বি কে এস পি সার্কুলার ২০২৬ | B K S P Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা:  ০৮টি

আবেদনের বয়সসীমা: ৩১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর হতে হবে।

আবেদনের সময়সীমা:  ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং অফিস চলাকালীন সময়।

আবেদন ফি: ২০০ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম:  পে-অর্ডার/ব্যাংক ড্রাফ্ট, উত্তরা ব্যাংক লিঃ-এর যে কোন শাখা

আবেদনের প্রক্রিয়া:  প্রার্থীদের ডাকযোগে অথবা অফিসে রক্ষিত বাক্সে আবেদন পত্র জমা দিতে হবে।

এই চাকরির বিবরণ

বি কে এস পি সার্কুলার ২০২৬ | B K S P Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

১। আবেদনকারীর সাম্প্রতিক সময়ের ৩ (তিন) কপি ৫০৫ সে.মি সাইজের সত্যায়িত ছবিসহ সকল শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপিসহ আবেদনপত্র মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা-এর বরাবরে আগামী ১২/০২/২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে অথবা অফিসে রক্ষিত বাক্সে (অফিস চলাকালীন সময়ে) পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পরে কোন আবেদনপত্র গ্রহনযোগ্য হবে না।

২। চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

৩। আগামী ৩১/০১/২০২৬ তারিখে প্রার্থীর বয়স আবেদনে উল্লেখ করতে হবে।

৪। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

৫। আবেদনকারীকে ২০০/- (দুইশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফ্ট, উত্তরা ব্যাংক লিঃ-এর যে কোন শাখা হতে মহাপরিচালক, বিকেএসপি-এর অনুকূলে দরখাস্তের সাথে জমা দিতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

৬। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় আহ্বান করা হবে। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সকল সনদের মূল কপি দেখাতে হবে।

৭। আবেদন ফরম বিকেএসপির ওয়েব সাইটে (www.bksp.gov.bd) এ পাওয়া যাবে।

৮। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে।