৪৩তম বিসিএস প্রশ্ন সমাধান | 43th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। 

৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।

🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণ

সাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।

তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।

আরও দেখুন:

৪০তম বিসিএস প্রশ্ন সমাধান | 40th BCS Question Solution | Biddabari

৪১তম বিসিএস প্রশ্ন সমাধান | 40th BCS Question Solution | Biddabari

৪২তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Solution | Biddabari

🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস

⏵বিসিএসের সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

⏵গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

⏵প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

⏵প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

⏵বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সুশাসন ও নৈতিকতা—

⏵প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

⏵খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

⏵বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar & Literature নিয়মিত অনুশীলন করুন।

⏵গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

⏵কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।

🎯প্রস্তুতির জন্য পড়তে পারেন বিদ্যাবাড়ির BCS Digest Plus বইটি।

🎯 আরও ভালো প্রস্তুতির জন্য যোগ দিন — BCS Target Live Batch

🎯 কেন বিগত প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ

বিসিএস পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে বিগত প্রশ্ন সমাধান অপরিহার্য।

৪৩তম বিসিএস প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন —

✅ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

✅ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

✅ কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।


📚 আরও দেখুন:

৩৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 39th BCS Question Solution | Biddabari

৩৮তম বিসিএস প্রশ্ন সমাধান | 38th BCS Question Solution | Biddabari

আজ প্রকাশ করা হচ্ছে:

📄 ৪৩তম বিসিএস প্রশ্ন সমাধান PDF | 43th BCS Question Solution PDF

বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে পূর্ববর্তী বিসিএস প্রশ্নগুলো নির্ভুল উত্তরসহ প্রকাশ করছে।

আপনি চাইলে প্রশ্নগুলো PDF ফরম্যাটে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।

এটি আপনার বিসিএস প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করেও ব্যবহার করা যাবে।

📘 আরও দেখুন:






51th BCS Dynamic Advance Live Batch



৪৩তম বিসিএস প্রশ্ন সমাধান | 43th BCS Question Solution | Biddabari PDF Download


৪৩ তম বিসিএস (প্রিলি.)

১. কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

ক. হিত্তিক ও তুখারিক

খ. তামিল ও দ্রাবিড়

গ. আর্য ও অনার্য

ঘ. মাগধী ও গৌড়ী

উত্তর: হিত্তিক ও তুখারিক

২. ‘রুখের তেন্তুলি কুমীরে খাই’-এর অর্থ কী?

ক. ভেজি কুমিরকে রুখে দিই

খ. বৃক্ষের শাখায় পাকা তেঁতুল

গ. গাছের তেঁতুল কুমিরে খায়

ঘ. ভুল থেকে শিক্ষা নিতে হয়

উত্তর: গাছের তেঁতুল কুমিরে খায় 

৩. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?

ক. ‘মনসামঙ্গল’

খ. ‘মনসাবিজয়’

গ. ‘পদ্মপুরাণ’

ঘ. ‘পদ্মাবতী’

উত্তর: ‘পদ্মপুরাণ’ 

৪. দৌলত উজির বাহরাম খান সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

ক. সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

খ. কোরেশী মাগন ঠাকুর

গ. সুলতান বরবক শাহ

ঘ. জমিদার নিজাম শাহ

উত্তর: জমিদার নিজাম শাহ

৫. ‘চর্যাপদে’র প্রাপ্তিস্থান কোথায়?

ক. বাংলাদেশ

খ. নেপাল

গ. উড়িষ্যা

ঘ. ভুটান

উত্তর: নেপাল

৬. ’ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কোথায় জন্মগ্রহণ করেন?

ক. চৌবেরিয়া গ্রাম, নদীয়া

খ. কাঁঠালপাড়া গ্রাম, চব্বিশ পরগনা

গ. বীরসিংহ গ্রাম, মেদিনীপুর

ঘ. দেবানন্দপুর গ্রাম, হুগলি

উত্তর: বীরসিংহ গ্রাম, মেদিনীপুর 

৭. “তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার/ জনমে জনমে যুগে যুগে অনিবার।”- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?

ক. ‘অনন্ত প্রেম’

খ. ‘উপহার’

গ. ‘ব্যক্ত প্রেম’

ঘ. ‘শেষ উপহার’

উত্তর: ‘অনন্ত প্রেম’

৮. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী?

ক. পন্ডিত

খ. বিদ্যাসাগর

গ. শাস্ত্রজ্ঞ

ঘ. মহামহোপাধ্যায়

উত্তর: মহামহোপাধ্যায়

৯. “ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে”-কে এই দামাল ছেলে?

ক. কাজী নজরুল ইসলাম

খ. কামাল পাশা

গ. চিত্তরঞ্জন দাস

ঘ. সুভাষ বসু

উত্তর: কামাল পাশা

১০. সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী?

ক. ‘শনিবারের চিঠি’

খ. রবিবারের ডাক

গ. বিজলি

ঘ. বঙ্গদর্শন

উত্তর: ‘শনিবারের চিঠি’

১১. ‘মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’- কে রচনা করেন এই কাব্যাংশ?

ক. সুধীন্দ্রনাথ দত্ত

খ. প্রেমেন্দ্র মিত্র

গ. সমর সেন

ঘ. জীবনানন্দ দাশ

উত্তর: জীবনানন্দ দাশ 

১২. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

ক. ‘কাঁদো নদী কাঁদো’

খ. ‘নেকড়ে অরণ্য’

গ. ‘রাঙা প্রভাত’

ঘ. ‘প্রদোষে প্রাকৃতজন’

উত্তর: ‘নেকড়ে অরণ্য’ 

১৩. ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ কাব্যগ্রন্থের কবি কে?

ক. রফিক আজাদ

খ. শঙ্খ ঘোষ

গ. শক্তি চট্টোপাধ্যায়

ঘ. শামসুর রাহমান

উত্তর: শঙ্খ ঘোষ

১৪. ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?

ক. ‘তেইশ নম্বর তৈলচিত্র’

খ. ‘ক্ষুধা ও আশা’

গ. ‘কর্ণফুলি’

ঘ. ‘ধানকন্যা’

উত্তর: ‘কর্ণফুলি’

১৫. ‘নীল লোহিত’ কোন লেখকের ছদ্মনাম?

ক. অরুণ মিত্র

খ. সমরেশ বসু

গ. সুনীল গঙ্গোপাধ্যায়

ঘ. সমরেশ মজুমদার

উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়

১৬. ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়-

ক. ১৯ ফেব্রুয়ারি, ১৯২৬

খ. ১৯ জানুয়ারি, ১৯২৬

গ. ১৯ মার্চ, ১৯২৬

ঘ. ২৬ মার্চ, ১৯২৭

উত্তর: ১৯ জানুয়ারি, ১৯২৬ 

১৭. কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

ক. ১৮৬০

খ. ১৮৬১

গ. ১৮৬৫

ঘ. ১৮৬৭

উত্তর: ১৮৬৫ 

১৮. বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কী? 

ক. বেগম রোকেয়া

খ. কাদম্বরী দেবী

গ. স্বর্ণকুমারী দেবী

ঘ. নূরুন্নাহার ফয়জুন্নেসা

উত্তর: স্বর্ণকুমারী দেবী

১৯. ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?

ক. মওলানা ভাসানী

খ. আবুল ফজল

গ. শহীদুল্লা কায়সার

ঘ. শেখ মুজিবুর রহমান

উত্তর: শেখ মুজিবুর রহমান 

২০. ‘আমার দেখা রাজনীটির পঞ্চাশ বছর’ কে লিখেছেন?

ক. এস. ওয়াজেদ আলী

খ. আবুল হাসেম

গ. আবুল মনসুর আহমদ

ঘ. আবুল হুসেন

উত্তর: আবুল মনসুর আহমদ 

২১. ‘আসমান’ কোন ভাষা থেকে আগত শব্দ?

ক. পর্তুগিজ

খ. ফরাসি

গ. আরবি

ঘ. ফারসি

উত্তর: ফারসি 

২২. নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

ক. আ

খ. ই

গ. এ

ঘ. অ্যা

উত্তর:

২৩. ‘জিজীবিষা’ শব্দটির অর্থ কী?

ক. জীবননাশের ইচ্ছা

খ. বেঁচে থাকার ইচ্ছা

গ. জীবনকে জানার ইচ্ছা

ঘ. জীবন-জীবিকার পথ

উত্তর: বেঁচে থাকার ইচ্ছা 

২৪. বড় > বড্ড-এটি কোন ধরনের পরিবর্তন?

ক. বিষমীভবন

খ. সমীভবন

গ. ব্যঞ্জনদ্বিত্ব

ঘ. ব্যঞ্জন-বিকৃতি

উত্তর: ব্যঞ্জনদ্বিত্ব 

২৫. ‘সপ্তকান্ড রামায়ণ’ বাগধারা অর্থ কী?

ক. রামায়ণের সাত পর্ব

খ. রামায়ণে বর্ণিত বৃক্ষ

গ. রামায়ণে বর্ণিত সাতটি সমুদ্র

ঘ. বৃহৎ বিষয়

উত্তর: বৃহৎ বিষয়

২৬. ‘Attested’ শব্দের বাংলা পরিভাষা কী?

ক. প্রত্যায়িত

খ. সত্যায়িত

গ. প্রত্যয়িত

ঘ. সত্যয়িত

উত্তর: সত্যায়িত

২৭. ‘ডেকে ডেকে হয়রান হচ্ছি।‘- এ বাক্যে ‘ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে?

ক. অসহায়ত্ব

খ. বিরক্তি

গ. কালের বিস্তার

ঘ. পৌনঃপুনিকতা

উত্তর: পৌনঃপুনিকতা

২৮. ভুল বানান কোনটি?

ক. ভূবন

খ. অন্তঃসার

গ. মুহূর্ত

ঘ. অদ্ভুত

উত্তর: ভূবন

২৯. ‘যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।’-এটি কোন ধরনের বাক্য?

ক. সরল বাক্য

খ. জটিল বাক্য

গ. যৌগিক বাক্য

ঘ. খন্ড বাক্য

উত্তর: জটিল বাক্য 

৩০. ‘চিকিৎসাশাস্ত্র’ কোন সমাস?

ক. কর্মধারয়

খ. বহুব্রীহি

গ. অব্যয়ীভাব

ঘ. তৎপুরুষ

উত্তর: কর্মধারয়

৩১. কোনটি নামধাতুর উদাহরণ?

ক. চল্

খ. কর্‌

গ. বেতা

ঘ. পড়্

উত্তর: বেতা 

৩২. ‘গড্ডলিকা প্রবাহ’ বাগধারায় ‘গড্ডল’ শব্দের অর্থ কী?

ক. স্রোত

খ. ভেড়া

গ. একত্র

ঘ. ভাসা

উত্তর: ভেড়া

৩৩. ‘তাতে সমাজজীবন চলে না।’- এ বাক্যটি অস্তিবাচক রূপ কোনটি?

ক. তাতে সমাজজীবন চলে।

খ. তাতে না সমাজজীবন চলে।

গ. তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।

ঘ. তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে।

উত্তর: তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।

৩৪. বাগযন্ত্রের অংশ কোনটি?

ক. স্বরযন্ত্র

খ. ফুসফুস

গ. দাঁত

ঘ. উপরে সবকটি

উত্তর: উপরে সবকটি

৩৫. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?

ক. করণ কারক

খ. সম্প্রদান কারক

গ. অপাদান কারক

ঘ. অধিকরণ কারক

উত্তর: সম্প্রদান কারক

৩৬. The phrase ‘sine die’ means–

ক. half-heartedly

খ. doubtfully

গ. fixed

ঘ. uncertain

উত্তর: uncertain 

৩৭. Fill in the gap: Birds fly –– in the sky.

ক. random

খ. at large

গ. at a stich

ঘ. are long

খ. at large

৩৮. Who is the author of “Jane Eyre”?

ক. Charlotte Bronte

খ. Emily Bronte

গ. Jane Austen

ঘ. Mary Shelley

উত্তর: Charlotte Bronte

৩৯. The most famous romantic poet of English literature is ––

ক. John Dryden

খ. Alexander Pope

গ. William Wordsworth

ঘ. T.S. Eliot

উত্তর: William Wordsworth

৪০. Identify the correct synonym for the word ‘magnanimous’.

ক. unkind

খ. generous

গ. revengeful

ঘ. friendly

উত্তর: generous

৪১. Which gender is the word ‘orphan’?

ক. neuter

খ. feminine

গ. common

ঘ. masculine

উত্তর: common

৪২. Who wrote the play ‘The Way of the World’?

ক. William Shakespeare

খ. William Congreve

গ. Ben Jonson

ঘ. Oscar Wilde

উত্তর: William Congreve

৪৩. “Better to reign in Hell, than serve in Heaven.”-Who wrote this?

ক. Geoffrey Chaucer

খ. Christopher Marlowe

গ. John Milton

ঘ. P.B. Shelley

উত্তর: John Milton

৪৪. Who is not an Irish writer?

ক. Oscar Wilde

খ. James Joyce

গ. Jonathan Swift

ঘ. D.H. Lawrence

উত্তর: D.H. Lawrence

৪৫. ‘A herd of cattle is passing.’ The underlined word is a/an–

ক. adverb

খ. adjective

গ. collective noun

ঘ. abstract noun

উত্তর: collective noun

৪৬. What is the adjective form of the word ‘people’?

ক. populous

খ. popular

গ. popularity

ঘ. popularize

উত্তর: populous

৪৭. A speech full of too many words is –

ক. a big speech

খ. maiden speech

গ. a verbose speech

ঘ. an unimportant speech

উত্তর: a verbose speech

৪৮. Who is the poet of the poem ‘Ozymandias’?

ক. P.B. Shelley

খ. William Wordsworth

গ. S.T. Coleridge

ঘ. John Keats

উত্তর: P.B. Shelley

৪৯. ‘Moby Dick’, a novel, was written by–

ক. Herman Melville

খ. Nathaniel Hawthorne

গ. Mark Twain

ঘ. William Faulkner

উত্তর: Herman Melville

৫০. “If Winter comes, can Spring be far behind?”- Who wrote this?

ক. William Blake

খ. S.T. Coleridge

গ. Lord Byron

ঘ. P.B. Shelley

উত্তর: P.B. Shelley

৫১. O’ Henry was from–

ক. Canada

খ. America

গ. England

ঘ. Ireland

উত্তর: America

৫২. ‘He contemplated Marrying his cousin.’ Here ‘marrying’ is a/an–

ক. present participle

খ. gerund

গ. verb

ঘ. infinitive

উত্তর: gerund

৫৩. ‘No Second Troy’ is a–

ক. Short story

খ. novel

গ. poem

ঘ. drama

উত্তর: poem

৫৪. Who is not a modern poet?

ক. W.B. Yeats

খ. W.H. Auden

গ. John Keats

ঘ. T.S. Eliot

উত্তর: John Keats

৫৫. Who is the author of the novel ‘The God of Small Things’?

ক. Thomas Hardy

খ. Jhumpa Lahiri

গ. R.K. Narayan

ঘ. Arundhati Roy

উত্তর: Arundhati Roy

৫৬. Which of the following novels is not written by an English writer?

ক. A Passage to India

খ. Sons and Lovers

গ. One Hundred Years of Solitude

ঘ. Pride and Prejudice

উত্তর: One Hundred Years of Solitude

৫৭. Where is the setting of the play ‘Hamlet’?

ক. England

খ. Italy

গ. France

ঘ. Denmark

উত্তর: Denmark

৫৮. The word ‘to genuflect’ means–

ক. to be genuine

খ. to reflect

গ. to bend the knee

ঘ. to be flexible

উত্তর: to bend the knee

৫৯. Fill in the blank: ‘She went to New Market⎯⎯.’

ক. on foot

খ. on feet

গ. by foot

ঘ. by walking

উত্তর: on foot

৬০. Identify the word which is spelt incorrectly:

ক. fluctuation

খ. remission

গ. ocassion

ঘ. decision

উত্তর: ocassion

৬১. Change the voice: ‘Nobody trusts a traitor.’

ক. A traitor is trusted.

খ. A traitor should not be trusted.

গ. Everybody hates a traitor.

ঘ. A traitor is not trusted by anybody.

উত্তর: A traitor is not trusted by anybody.

৬২. Choose the right form of verb: ‘It is high time we (act) on the matter’.

ক. are acting

খ. acted

গ. have acted

ঘ. could act

উত্তর: acted

৬৩. What is the noun form of the word ‘laugh’?

ক. laughing

খ. laughable

গ. laughter

ঘ. laughingly

উত্তর: laughter

৬৪. What kind of play is ‘Julius Caesar’?

ক. romantic

খ. anti-romantic

গ. comedy

ঘ. historical

উত্তর: historical

৬৫. Do you have any money ⎯⎯ you? Fill in the blank with appropriate preposition.

ক. to

খ. over

গ. in

ঘ. on

উত্তর: on

৬৬. What is the antonym for the word ‘deformation’?

ক. distortion

খ. contortion

গ. wholeness

ঘ. disfigurement

উত্তর: wholeness

৬৭. Words inscribed on a tomb is an–

ক. epitome

খ. epithet

গ. episode

ঘ. epitaph

উত্তর: epitaph

৬৮. The phrase ‘dog days’ means–

ক. hot weather

খ. cold shower

গ. rain-soaked streets

ঘ. ice storm

উত্তর: hot weather

৬৯. –– was both a poet and a painter.

ক. John Keats

খ. Spenser

গ. William Blake

ঘ. John Donne

উত্তর: William Blake

৭০. Identify the correct sentence:

ক. The girl burst out tears.

খ. The girl burst into tears.

গ. The girl burst with tears.

ঘ. The girl bursted out tears.

উত্তর: The girl burst into tears.

৭১. আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল?

ক. মহাভারত

খ. রামায়ণ

গ. গীতা

ঘ. বেদ

উত্তর: বেদ

৭২. বাংলার প্রাচীন জনপদ কোনটি?

ক. পুণ্ড্র

খ. তাম্রলিপ্ত

গ. গৌড়

ঘ. হরিকেল

উত্তর: পুণ্ড্র

৭৩. মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন?

ক. তাজউদ্দিন আহমদ

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. এম. মনসুর আলী

ঘ. এ.এইচ.এম. কামারুজ্জামান

উত্তর: তাজউদ্দিন আহমদ

৭৪. ১৯৬৬ সালের ৬ দফার ক’টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?

ক. ৩টি

খ. ৪টি

গ. ৫টি

ঘ. ৬টি

উত্তর: ৩টি

৭৫. প্রাচীন বাংলায় ‘সমতট’ বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল?

ক. ঢাকা ও কুমিল্লা

খ. ময়মনসিংহ ও নেত্রকোণা

গ. কুমিল্লা ও নোয়াখালী

ঘ. ময়মনসিংহ ও জামালপুর

উত্তর: কুমিল্লা ও নোয়াখালী

৭৬. ‘Untranquil Recollections: The Years of Fulfilment’ শীর্ষক গ্রন্থটির লেখক কে?

ক. আনিসুর রহমান

খ. রেহমান সোবহান

গ. নুরুল ইসলাম

ঘ. রওনক জাহান

উত্তর: রেহমান সোবহান

৭৭. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?

ক. ৬ নম্বর

খ. ৭ নম্বর

গ. ৮ নম্বর

ঘ. ৯ নম্বর

উত্তর: ৮ নম্বর

৭৮. নিম্নোক্ত কোন সালে কৃষিশুমারি অনুষ্ঠিত হয়নি?

ক. ১৯৭৭

খ. ২০০৮

গ. ২০১৫

ঘ. ২০১৯

উত্তর: ২০১৫

৭৯. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?

ক. ২৯(২)

খ. ২৮(২)

গ. ৩৯(১)

ঘ. ৩৯(২)

উত্তর: ২৮(২)

৮০. ‘নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

ক. হিন্দুধর্ম

খ. বৌদ্ধধর্ম

গ. খ্রিষ্টধর্ম

ঘ. ইহুদীধর্ম

উত্তর: বৌদ্ধধর্ম

৮১. প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ‘বিকল্প সরকার’ বলতে কী বোঝায়?

ক. ক্যাবিনেট

খ. বিরোধী দল

গ. সুশীল সমাজ

ঘ. লোকপ্রশাসন বিভাগ

উত্তর: বিরোধী দল

৮২. ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন?

ক. আনিসুল হক

খ. সাঈদ খোকন

গ. সাদেক হোসেন খোকা

ঘ. মোহাম্মদ হানিফ

উত্তর: মোহাম্মদ হানিফ

৮৩. বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়?

ক. ১৯৯৫

খ. ১৯৯৬

গ. ১৯৯৭

ঘ. ১৯৯৮

উত্তর: ১৯৯৮

৮৪. একনেক (ECNEC)-এর প্রধান কে?

ক. প্রধানমন্ত্রী

খ. অর্থমন্ত্রী

গ. বাণিজ্যমন্ত্রী

ঘ. পরিকল্পনা মন্ত্রী

উত্তর: প্রধানমন্ত্রী

৮৫. ‘বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

ক. ধান

খ. গম

গ. পাট

ঘ. টমেটো

উত্তর: গম

৮৬. তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়?

ক. ২০০২

খ. ২০০৬

গ. ২০০৯

ঘ. ২০১১

উত্তর: ২০০৯

৮৭. ‘রেহেনা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি পরিচালনা করেন-

ক. জেরেমি চুয়া

খ. আবদুল্লাহ মোহাম্মদ সাদ

গ. রাজীব মহাজন

ঘ. আজমেরী হক বাঁধন

উত্তর: আবদুল্লাহ মোহাম্মদ সাদ

৮৮. নিপোর্ট (NIPORT) কী ধরনের গবেষণা প্রতিষ্ঠান?

ক. জনসংখ্যা গবেষণা

খ. নদী গবেষণা

গ. মিঠাপানি গবেষণা

ঘ. বন্দর গবেষণা

উত্তর: জনসংখ্যা গবেষণা

৮৯. ওরাওঁ জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে?

ক. রাজশাহী-দিনাজপুর

খ. বরগুনা-পটুয়াখালী

গ. রাঙামাটি-বান্দরবান

ঘ. সিলেট-হবিগঞ্জ

উত্তর: রাজশাহী-দিনাজপুর

৯০. ‘ম্যানিলা’ কোন ফসলের উন্নত জাত?

ক. তুলা

খ. তামাক

গ. পেয়ারা

ঘ. তরমুজ

উত্তর: তামাক

৯১. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে ‘বার্ষিক আর্থিক বিবৃতি’-এর কথা উল্লেখ করা হয়েছে?

ক. ৮১

খ. ৮৫

গ. ৮৭

ঘ. ৮৮

উত্তর: ৮৭

৯২. কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়?

ক. বেক্সিমকো

খ. স্কয়ার

গ. ইনসেপ্টা

ঘ. একমি

উত্তর: ইনসেপ্টা

৯৩. বাংলাদেশ কত সালে OIC-এর সদস্যপদ লাভ করে?

ক. ১৯৭৩

খ. ১৯৭৪

গ. ১৯৭৫

ঘ. ১৯৭৬

উত্তর: ১৯৭৪

৯৪. বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?

ক. ১৮

খ. ১৯

গ. ২০

ঘ. ২১

উত্তর: ১৮

৯৫. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন-

ক. আইনমন্ত্রী

খ. আইন সচিব

গ. অ্যাটর্নি জেনারেল

ঘ. প্রধান বিচারপতি

উত্তর: অ্যাটর্নি জেনারেল

৯৬. কোনটি সাংবিধানিক পদ নয়?

ক. প্রধান নির্বাচন কমিশনার

খ. চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন

গ. চেয়ারম্যান, মানবাধিকার কমিশন

ঘ. কনট্রোলার ও অডিটর জেনারেল

উত্তর: চেয়ারম্যান, মানবাধিকার কমিশন

৯৭. বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?

ক. হাশেম খান

খ. এ.কে.এম আব্দুর রউফ

গ. আবুল বারক আলভী

ঘ. সমরজিৎ রায় চৌধুরী

উত্তর: এ.কে.এম আব্দুর রউফ

৯৮. বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়?

ক. ২ টাকা

খ. ১০ টাকা

গ. ৫০ টাকা

ঘ. ১০০ টাকা

উত্তর: ২ টাকা

৯৯. ‘সেকেন্ডারি মার্কেট’ কিসের সাথে সংশ্লিষ্ট?

ক. শ্রম বাজার

খ. চাকুরি বাজার

গ. স্টক মার্কেট

ঘ. কৃষি বাজার

উত্তর: স্টক মার্কেট

১০০. বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?

ক. আয়কর

খ. ভূমিকর

গ. আমদানি-রপ্তানি শুল্ক

ঘ. মূল্য সংযোজন কর

উত্তর: মূল্য সংযোজন কর

১০১. মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম-

ক. এনএলডি সরকার

খ. ন্যাশনাল ইউনিটি সরকার

গ. বার্মিজ গভর্নমেন্ট ইন এক্সাইল

ঘ. অং সান সু চি সরকার

উত্তর: ন্যাশনাল ইউনিটি সরকার

১০২. কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?

ক. মালয়েশিয়া

খ. ফিলিপাইন

গ. ভিয়েতনাম

ঘ. কম্বোডিয়া

উত্তর: কম্বোডিয়া

১০৩. নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?

ক. ভারত-নেপাল

খ. ভারত-পাকিস্তান

গ. ভারত-চীন

ঘ. ভারত-ভুটান

উত্তর: ভারত-চীন

১০৪. বাংলাদেশ কোনটির সদস্য নয়?

ক. BCIM-EC

খ. OAS

গ. OIC

ঘ. BIMSTEC

উত্তর: OAS

১০৫. চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?

ক. কিলো-ক্লাস

খ. মিং-ক্লাস

গ. ডলফিন-ক্লাস

ঘ. শ্যাং-ক্লাস

উত্তর: মিং-ক্লাস

১০৬. জিবুতি দেশটি কোথায় অবস্থিত?

ক. এডেন উপসাগরের পাশে

খ. প্রশান্ত মহাসাগরে

গ. দক্ষিণ আমেরিকায়

ঘ. দক্ষিণ চীন সাগরে

উত্তর: এডেন উপসাগরের পাশে

১০৭. নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?

ক. আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)

খ. আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)

গ. আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)

ঘ. খাদ্য ও কৃষি সংস্থা (FAO)

উত্তর: আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)

১০৮. United Nations Framework Convention on Climate Change-এর মূল আলোচ্য বিষয়-

ক. জীবাশ্ম জ্বালানীর ব্যবহার নিয়ন্ত্রণ

খ. গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন

গ. সমুদ্রের উচ্চতা বৃদ্ধি

ঘ. বৈশ্বিক মরুকরণ প্রক্রিয়া এবং বনায়ন

উত্তর: গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন

১০৯. World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?

ক. UNDP

খ. World Bank

গ. IMF

ঘ. BRICS

উত্তর: World Bank

১১০. চীনের জিনজিয়াং (Xinjiang) প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম-

ক. তুর্কমেন

খ. উইঘুর

গ. তাজিক

ঘ. কাজাখ

উত্তর: উইঘুর

১১১. জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?

ক. ১১

খ. ১৫

গ. ১৭

ঘ. ২১

উত্তর: ১৭

১১২. Trafalgar Square-এর অবস্থান-

ক. রাশিয়ায়

খ. ইংল্যান্ডে

গ. ফ্রান্সে

ঘ. চীনে

উত্তর: ইংল্যান্ডে

১১৩. মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয়-

ক. উত্তর আমেরিকায়

খ. দক্ষিণ আমেরিকায়

গ. মধ্য আফ্রিকায়

ঘ. মধ্য আমেরিকায়

উত্তর: মধ্য আমেরিকায়

১১৪. বিশ্ব মানবাধিকার দিবস-

ক. ৮ ডিসেম্বর

খ. ১০ ডিসেম্বর

গ. ১১ ডিসেম্বর

ঘ. ১৩ ডিসেম্বর

উত্তর: ১০ ডিসেম্বর

১১৫. আকাবা একটি-

ক. সমুদ্র বন্দর

খ. বিমান বন্দর

গ. স্থল বন্দর

ঘ. নদী বন্দর

উত্তর: সমুদ্র বন্দর

১১৬. ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?

ক. UNIMOG

খ. UNIIMOG

গ. UNGOMAP

ঘ. UNICEF

উত্তর: UNIIMOG

১১৭. আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?

ক. ১৫ সেপ্টেম্বর

খ. ১৫ অক্টোবর

গ. ১৫ নভেম্বর

ঘ. ১৫ ডিসেম্বর

উত্তর: ১৫ সেপ্টেম্বর

১১৮. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর প্রধান কার্যালয় কোথায়?

ক. ফ্রান্স

খ. জার্মানি

গ. নেদারল্যান্ড

ঘ. হাঙ্গেরি

উত্তর: জার্মানি

১১৯. ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?

ক. মালয়েশিয়া

খ. ইন্দোনেশিয়া

গ. চীন

ঘ. ইংল্যান্ড

উত্তর: ইন্দোনেশিয়া

১২০. ‘The lady with the Lamp’ নামে পরিচিত-

ক. হেলেন কেলার

খ. ফ্লোরেন্স নাইটিঙ্গেল

গ. মাদার তেরেসা

ঘ. সরোজিনী নাইড়ু

উত্তর: ফ্লোরেন্স নাইটিঙ্গেল

১২১. নিম্নের কোন দুর্যোগ ‘hydro-meteorological’ দুর্যোগ হিসেবে পরিচিত?

ক. বন্যা

খ. খরা

গ. ঘূর্ণিঝড়

ঘ. ভূমিধ্বস

উত্তর: সবগুলোই

১২২. বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়?

ক. বান্দরবান

খ. কুষ্টিয়া

গ. কুমিল্লা

ঘ. বরিশাল

উত্তর: কুমিল্লা

১২৩. নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?

ক. চীন

খ. পাকিস্তান

গ. থাইল্যান্ড

ঘ. মিয়ানমার

উত্তর: মিয়ানমার

১২৪. বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়?

ক. দক্ষিণ-পশ্চিমাঞ্চল

খ. পশ্চিমাঞ্চল

গ. উত্তর-পশ্চিমাঞ্চল

ঘ. উত্তর-পূর্বাঞ্চল

উত্তর: উত্তর-পূর্বাঞ্চল

১২৫. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কী?

ক. একটি দেশের নাম

খ. ম্যানগ্রোভ বন

গ. একটি দ্বীপ

ঘ. সাবমেরিন ক্যানিয়ন

উত্তর: সাবমেরিন ক্যানিয়ন

১২৬. নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন-প্রবণ?

ক. বোয়ালমারী

খ. নড়িয়া

গ. আলমডাঙ্গা

ঘ. নিকলি

উত্তর: নড়িয়া

১২৭. কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়?

ক. পার্বত্য বন

খ. শালবন

গ. মধুপুর বন

ঘ. ম্যানগ্রোভ বন

উত্তর: ম্যানগ্রোভ বন

১২৮. বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত?

ক. নিঝুম দ্বীপ

খ. সেন্ট মার্টিন

গ. হাতিয়া

ঘ. কুতুবদিয়া

উত্তর: সেন্ট মার্টিন

১২৯. বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ?

ক. সিলেট

খ. কুমিল্লা

গ. রাজশাহী

ঘ. দিনাজপুর

উত্তর: দিনাজপুর

১৩০. সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে?

ক. ভূমিকম্প

খ. ভূমিধ্বস

গ. টর্নেডো

ঘ. খরা

উত্তর: ভূমিকম্প

১৩১. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-

ক. হাইড্রোজেন

খ. নাইট্রোজেন

গ. মিথেন

ঘ. ইথেন

উত্তর: মিথেন

১৩২. ৮১৭O আইসোটোপের নিউট্রন সংখ্যা কত?

ক. ৮

খ. ১৭

গ. ৯

ঘ. ২৫

উত্তর:

১৩৩. প্রোটিন তৈরি হয়-

ক. ফ্যাটি এসিড দিয়ে

খ. সাইট্রিক এসিড দিয়ে

গ. অ্যামিনো এসিড দিয়ে

ঘ. অক্সালিক এসিড দিয়ে

উত্তর: অ্যামিনো এসিড দিয়ে

১৩৪. সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো-

ক. ০%

খ. ১০-১৫%

গ. ৩-৬%

ঘ. ১০০%

উত্তর: ৩-৬%

১৩৫. জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়-

ক. অ্যানোডে

খ. ক্যাথোডে

গ. অ্যানোড এবং ক্যাথোড উভয়টিতে

ঘ. বর্ণিত কোনোটিই নয়

উত্তর: অ্যানোডে

১৩৬. পানির অণু একটি-

ক. প্যারাচুম্বক

খ. ডায়াচুম্বক

গ. ফেরোচুম্বক

ঘ. অ্যান্টিফেরোচুম্বক

উত্তর: ডায়াচুম্বক

১৩৭. একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?

ক. শূন্য

খ. অসীম

গ. অতিক্ষুদ্র

ঘ. যে কোনো মান

উত্তর: শূন্য

১৩৮. কোভিড-১৯ যে ধরনের ভাইরাস-

ক. DNA

খ. DNA + RNA

গ. mRNA

ঘ. RNA

উত্তর: RNA

১৩৯. হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয়-

ক. ডায়াস্টল

খ. সিস্টল

গ. ডায়াসিস্টল

ঘ. উপরের কোনোটিই নয়

উত্তর: সিস্টল

১৪০. নিম্নের কোন রোগটি DNA ভাইরাসঘটিত?

ক. ডেঙ্গুজ্বর

খ. স্মলপক্স

গ. কোভিড-১৯

ঘ. পোলিও

উত্তর: স্মলপক্স

১৪১. ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন?

ক. ২৬.৫° সে.

খ. ৩৫° সে.

গ. ৩৭.৫° সে.

ঘ. ৪০.৫° সে.

উত্তর: ২৬.৫° সে.

১৪২. নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয়?

ক. Oracle

খ. McAfee

গ. Norton

ঘ. Kaspersky

উত্তর: Oracle

১৪৩. RFID বলতে বোঝায়-

ক. Random Frequency Indentification

খ. Random Frequency Information

গ. Radio Frequency Information

ঘ. Radio Frequency Identification

উত্তর: Radio Frequency Identification

১৪৪. কোন মাধ্যমে আলোর পালস্ ব্যবহৃত হয়?

ক. তামার তার

খ. কো-এক্সিয়াল ক্যাবল

গ. অপটিক্যাল ফাইবার

ঘ. ওয়্যারলেস মিডিয়া

উত্তর: অপটিক্যাল ফাইবার

১৪৫. কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?

ক. $

খ. #

গ. &

ঘ. @

উত্তর: @

১৪৬. ১০১১১০ বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি?

ক. ৪৬

খ. ১৬

গ. ২৪

ঘ. ৫৪

উত্তর: ৪৬

১৪৭. DNS সার্ভারের কাজ হচ্ছে __ কে ___ address এ পরিবর্তন করা।

ক. Email, DNS

খ. MAC address, IP

গ. Domain name, IP

ঘ. Email, IP

উত্তর: Domain name, IP

১৪৮. নিচের কোনটি Open Source DBMS?

ক. MySQL

খ. Microsoft SQL Server

গ. Microsoft Access

ঘ. Oracle

উত্তর: MySQL

১৪৯. নিচের কোনটি Output Device নয়?

ক. monitor

খ. microphone

গ. Printer

ঘ. Speaker

উত্তর: microphone

১৫০. নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

ক. http

খ. www

গ. URL

ঘ. HTML

উত্তর: URL

১৫১. নিচের কোন প্রযুক্তি ‘Pay as You Go’ সার্ভিস মডেল অনুসরণ করে?

ক. Internet of Things (IoT)

খ. Cloud Computing

গ. Client-Server Systems

ঘ. Big Data Analytics

উত্তর: Cloud Computing

১৫২. যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধসমূহ কোন একটি Web Server সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি কী নামে পরিচিত?

ক. Phishing

খ. Man-in-the-middle

গ. Denial of Service

ঘ. উপরের কোনোটিই নয়

উত্তর: Denial of Service

১৫৩. নিচের Job Scheduling Policy সমূহের মধ্যে কোনটি Starvation থেকে মুক্ত?

ক. Priority Scheduling

খ. Shortest Job First

গ. Youngest Job First

ঘ. Round-robin

উত্তর: Round-robin

১৫৪. নিচের কোন প্রযুক্তি Face Recognition System-এর সহায়ক ভূমিকা পালন করে?

ক. Applied Artificial Intelligence (AI)

খ. Applied Internet of Things (IoT)

গ. Virtual Reality

ঘ. উপরের কোনোটিই নয়

উত্তর: Applied Artificial Intelligence (AI)

১৫৫. নিচের কোন মেমোরিটিতে Access Time সবচেয়ে কম?

ক. Registers

খ. SSD

গ. RAM

ঘ. Cache memory

উত্তর: Registers

১৫৬. নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহৃত হয়?

ক. Router

খ. Switch

গ. Modem

ঘ. HUB

উত্তর: Modem

১৫৭. Keyboard এবং CPU-এর মধ্যে কোন পদ্ধতিতে data transmission হয়?

ক. Simplex

খ. Duplex

গ. Half Duplex

ঘ. Triplex

উত্তর: Simplex

১৫৮. Blockchain-এর প্রতিটি block কী তথ্য বহন করে?

ক. A hash Pointer to the previous block

খ. Timestamp

গ. List of transactions

ঘ. উপরের সবগুলো

উত্তর: উপরের সবগুলো

১৫৯. নিচের কোনটি Bluetooth-এর IEEE standard?

ক. IEEE 802.15

খ. IEEE 802.1

গ. IEEE 802.3

ঘ. IEEE 802.11

উত্তর: IEEE 802.15

১৬০. নিচের কোনটি multi-tasking operating system নয়?

ক. Windows

খ. Linux

গ. Windows NT

ঘ. DOS

উত্তর: DOS









১৬২. একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে, সাত ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং বারো জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়; তাহলে গরুর সংখ্যা কত?

ক. ৫২২

খ. ২৫২

গ. ২২৫

ঘ. ১৫৫

উত্তর: ২৫২

১৬৩. ২০% যৌগিক মুনাফায় মূলধন ১০০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত?

ক. ১২

খ. ১১

গ. ১০

ঘ. ৯

উত্তর: ১১

১৬৪. x = √4 + √3 হলে, x³ + 1/x³ এর মান কত?

ক. 5√2

খ. 52

গ. 5√5

ঘ. 2√5

উত্তর: 52

১৬৫. একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডক থেকে ১২ ফুট দূরে থাকে, তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে ৩ ফুট লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা কত?

ক. ৯ ফুট

খ. ৮ ফুট

গ. ৫ ফুট

ঘ. ৪ ফুট

উত্তর: ৫ ফুট

১৬৬. 5x² − x² − 6 > 0 হলে, নিচের কোনটি সঠিক?

ক. x > 3, x < 2

খ. 2 > x > 3

গ. x < 2

ঘ. 2 < x < 3

উত্তর: 2 < x < 3

১৬৭. 4x + 4¹⁻ˣ = 4 হলে x = কত?

ক. 1/4

খ. 1/3

গ. 1/2

ঘ. 1

উত্তর: 1/2

১৬৮. 2log₂3 + log₂5 এর মান কত?

ক. 8

খ. 2

গ. 15

ঘ. 10

উত্তর: 15

১৭০. (1/4) – (1/6) + (1/9) + (2/7)ধারাটির অসীম পদের সমষ্টি কত?

ক. S∞ = 20/3

খ. S∞ = 3/20

গ. S∞ = 20

ঘ. S∞ = 320

উত্তর: S∞ = 3/20

১৭১. একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?

ক. ৩০°

খ. ৬০°

গ. ৯০°

ঘ. ১২০°

উত্তর: ৬০°

১৭৩. A = {x ∈ IN | 2 < x ≤ 8), B = {x ∈ IN | x বিজোড় এবং x ≤ 9} হলে, A ∩ B = কত?

ক. {3, 5, 8}

খ. {4, 5, 7}

গ. {3, 4, 5}

ঘ. {3, 5, 7}

উত্তর: {3, 5, 7}

১৭৪. একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা ৩০০ হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লোক ছিল?

ক. ২৪

খ. ২৫

গ. ৩০

ঘ. ৬০

উত্তর: ২৫

১৭৫. A এবং B দুটি ঘটনা যেন, P (A) = 1/2 , P (A ∪ B) = 3/4 এবং P (Bc) = 5/8। P (Ac ∩ Bc) = কত?

ক. 1/8

খ. 1/6

গ. 1/4

ঘ. 1/2

উত্তর: 1/4

১৭৬. ‘ঙ, ঞ, ণ, ........’ ধারার পরবর্তী অক্ষর কী হবে?

ক. ঠ

খ. ম

গ. ন

ঘ. র

উত্তর:

১৭৭. নিচের শব্দগুলোর মধ্যে ৩টি সমগোত্রীয়। কোন শব্দটি আলাদা?

ক. Conventional

খ. Peculiar

গ. Conservative

ঘ. Traditional

উত্তর: Peculiar

১৭৮. DC DE FE ?? HG HI সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?

ক. DE

খ. ED

গ. FG

ঘ. GF

উত্তর: FG


১৭৯. ‘প্রতিযোগিতা’য় সবসময় কী থাকে?

ক. topic

খ. examination

গ. party

ঘ. participant

উত্তর: participant

১৮০. ‘A’ ‘B’-এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে; তারা দু’জন একত্রে একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। ‘A’ একা কাজটি কতদিনে করতে পারবে?

ক. ১২ দিনে

খ. ২৪ দিনে

গ. ২১ দিনে

ঘ. ১৫ দিনে

উত্তর: ২১ দিনে

১৮১. ‘DRIVE is to LICENCE as BREATHE is to _____.’ এই বক্তব্যের শূন্যস্থানে কোন বিকল্পটি বসবে?

ক. OXYGEN

খ. ATMOSPHERE

গ. WINDPIPE

ঘ. INHALE

উত্তর: OXYGEN

১৮২. একটি প্রতিষ্ঠানের ৪০% কর্মচারী আন্ডারগ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের ৫০% গ্রাজুয়েট এবং অবশিষ্ট ১৮০ জন পোস্টগ্রাজুয়েট। প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট?

ক. ১৮০

খ. ২৪০

গ. ৩০০

ঘ. ৩৬০

উত্তর: ১৮০

১৮৩. যদি ROSE কে লেখা হয় 6821, CHAIR কে লেখা হয় 73456 এবং PREACH কে লেখা হয় 961473, তাহলে SEARCH-এর কোড কত?

ক. 246173

খ. 214673

গ. 214763

ঘ. 216373

উত্তর: 214673

১৮৫. একটি ছবি দেখিয়ে তিন্নী বললো, ‘সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে’। ছবির ছেলেটির সাথে তিন্নীর সম্পর্ক কী?

ক. ভাই

খ. চাচা

গ. ছেলে

ঘ. কোন সম্পর্ক নেই

উত্তর: ভাই

১৮৬. নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?

ক. চাঁদ

খ. প্লুটো

গ. মঙ্গল

ঘ. পৃথিবী

উত্তর: চাঁদ

১৮৭. এক ব্যক্তি ৫ মাইল পশ্চিমে, ২ মাইল দক্ষিণে, এর পর আবার ৫ মাইল পশ্চিমে যায়। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?

ক. ৮ মাইল

খ. ১৫ মাইল

গ. ১২ মাইল

ঘ. উপরের কোনোটিই নয়

উত্তর: উপরের কোনোটিই নয়

ক. 30 পাউন্ড

খ. 25 পাউন্ড

গ. 40 পাউন্ড

ঘ. 35 পাউন্ড

উত্তর: 25 পাউন্ড

১৮৯. ‘কর্তব্যের জন্য কর্তব্য’- ধারণাটির প্রবর্তক কে?

ক. ইমানুয়েল কান্ট

খ. হার্বার্ট স্পেন্সার

গ. বার্ট্রান্ড রাসেল

ঘ. অ্যারিস্টটল

উত্তর: ইমানুয়েল কান্ট

১৯০. ‘Human Society in Ethics and Politics’ গ্রন্থের লেখক কে?

ক. প্লেটো

খ. রুশো

গ. বার্ট্রান্ড রাসেল

ঘ. জন স্টুয়ার্ট মিল

উত্তর: বার্ট্রান্ড রাসেল

১৯১. কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে?

ক. আত্মস্বার্থবাদ

খ. পরার্থবাদ

গ. পূর্ণতাবাদ

ঘ. উপযোগবাদ

উত্তর: উপযোগবাদ

১৯২. বাংলাদেশে কত সালে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ প্রণয়ন করা হয়?

ক. ২০১০

খ. ২০১১

গ. ২০১২

ঘ. ২০১৩

উত্তর: ২০১২

১৯৩. বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি?

ক. ৩টি

খ. ৫টি

গ. ৪টি

ঘ. ৬টি

উত্তর: ৬টি

১৯৪. ‘শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর’—এটি কে বলেছেন?

ক. সক্রেটিস

খ. প্লেটো

গ. অ্যারিস্টটল

ঘ. বেনথাম

উত্তর: প্লেটো

১৯৫. সুশাসনের মূল ভিত্তি কী?

ক. মূল্যবোধ

খ. আইনের শাসন

গ. গণতন্ত্র

ঘ. আমলাতন্ত্র

উত্তর: আইনের শাসন

১৯৬. নৈতিক মূল্যবোধের উৎস কোনটি?

ক. সমাজ

খ. নৈতিক চেতনা

গ. রাষ্ট্র

ঘ. ধর্ম

উত্তর: ধর্ম

১৯৭. ‘On Liberty’ গ্রন্থের লেখক কে?

ক. ইমানুয়েল কান্ট

খ. টমাস হবস্

গ. জন স্টুয়ার্ট মিল

ঘ. জেরেমি বেন্থাম

উত্তর: জন স্টুয়ার্ট মিল

১৯৮. উৎপত্তিগত অর্থে governance শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক. ল্যাটিন

খ. গ্রিক

গ. হিব্রু

ঘ. ফারসি

উত্তর: গ্রিক

১৯৯. কোন মাধ্যমে আলোর পালস্‌ ব্যবহৃত হয়?

ক. তামার তার

খ. কো-এক্সিয়াল ক্যাবল

গ. অপটিক্যাল ফাইবার

ঘ. ওয়্যারলেস মিডিয়া

উত্তর: অপটিক্যাল ফাইবার



More Question Bank

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (মেঘনা) | Primary Question Solution 2008 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

BCS

৪৩তম বিসিএস প্রশ্ন সমাধান | 43th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণসাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।আরও দেখুন:৪০তম বিসিএস প্রশ্ন সমাধান | 40th BCS Question Solution | Biddabari৪১তম বিসিএস প্রশ্ন সমাধান | 40th BCS Question Solution | Biddabari৪২তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Solution | Biddabari🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস⏵বিসিএসের সিলে...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (যমুনা) | Primary Question Solution 2008 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach