৪২তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Solution | Biddabari


প্রিয় চাকরি প্রত্যাশী,

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। 

৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।

🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণ

সাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।

তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।

আরও দেখুন:

৩৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 39th BCS Question Solution | Biddabari

৪০তম বিসিএস প্রশ্ন সমাধান | 40th BCS Question Solution | Biddabari

৪১তম বিসিএস প্রশ্ন সমাধান | 40th BCS Question Solution | Biddabari

🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস

⏵বিসিএসের সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

⏵গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

⏵প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

⏵প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

⏵বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সুশাসন ও নৈতিকতা—

⏵প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

⏵খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

⏵বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar & Literature নিয়মিত অনুশীলন করুন।

⏵গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

⏵কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।

🎯প্রস্তুতির জন্য পড়তে পারেন বিদ্যাবাড়ির BCS Digest Plus বইটি।

🎯 আরও ভালো প্রস্তুতির জন্য যোগ দিন — BCS Target Live Batch

🎯 কেন বিগত প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ

বিসিএস পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে বিগত প্রশ্ন সমাধান অপরিহার্য।

৪২তম বিসিএস প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন —

✅ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

✅ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

✅ কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।


📚 আরও দেখুন:

৩৮তম বিসিএস প্রশ্ন সমাধান | 38th BCS Question Solution | Biddabari

৩৭তম বিসিএস প্রশ্ন সমাধান | 37th BCS Question Solution | Biddabari

আজ প্রকাশ করা হচ্ছে:

📄 ৪২তম বিসিএস প্রশ্ন সমাধান PDF | 42th BCS Question Solution PDF

বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে পূর্ববর্তী বিসিএস প্রশ্নগুলো নির্ভুল উত্তরসহ প্রকাশ করছে।

আপনি চাইলে প্রশ্নগুলো PDF ফরম্যাটে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।

এটি আপনার বিসিএস প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করেও ব্যবহার করা যাবে।

📘 আরও দেখুন:






51th BCS Dynamic Advance Live Batch



৪২তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Solution | Biddabari PDF Download


৪২ তম বিসিএস (প্রিলি.) (বিশেষ)

১. সঠিক বানান নয় কোনটি?

ক. ধরণি

খ. মূর্ছা

গ. গুণ

ঘ. প্রানী

উত্তর: প্রানী

২. বাক্যের দুটি অংশ থাকে-

ক. প্রাসাদগুণ, মাধুর্যগুণ

খ. উপমা, অলংকার

গ. উদ্দেশ্য, বিধেয়

ঘ. সাধু, চলিত

উত্তর: উদ্দেশ্য, বিধেয়

৩. ‘সবুজপত্র’ পত্রিকাটির সম্পাদক কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. শেখ ফজলল করিম

গ. প্রমথ চৌধুরী

ঘ. মোহাম্মদ নাসিরউদ্দীন

উত্তর: প্রমথ চৌধুরী

৪. ‘বাবা’ কোন ভাষার অন্তর্গত শব্দ?

ক. তৎসম

খ. তদ্ভব

গ. ফারসি

ঘ. তুর্কি

উত্তর: তুর্কি

৫. শুদ্ধ বাক্য নয় কোনটি?

ক. বিদ্বান হলেও তার কোনো অহংকার নেই

খ. ইশ! যদি পাখির মত পাখা পেতাম

গ. অকারণে ঋণ করিও না

ঘ. হয়তো সোহমা আসতে পারে

উত্তর: অকারণে ঋণ করিও না

৬. মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি?

ক. ক্রীতদাসের হাসি

খ. জীবন ও রাজনৈতিক বাস্তবতা

গ. কান্নাপর্ব

ঘ. প্রদোষে প্রাকৃতজন

উত্তর: জীবন ও রাজনৈতিক বাস্তবতা 

৭. ‘কিত্তনখোলা’ নাটকটির বিষয়-

ক. যন্ত্রণাদগ্ধ শহরজীবন

খ. স্নিগ্ধ-শ্যামল প্রকৃতির রূপ

গ. লোকায়ত জীবন-সংস্কৃতি

ঘ. দেশবিভাগজনিত জীব ন যন্ত্রণা

উত্তর: লোকায়ত জীবন-সংস্কৃতি

৮. ‘উদ্বাসন’ শব্দের অর্থ কী?

ক. বাসভূমি থেকে বিতাড়িত হওয়া

খ. বাসভূমির সম্মুখস্থ ভূমি

গ. অজ্ঞাত বিষয় প্রকাশ করা

ঘ. বিকাশ

উত্তর: বাসভূমি থেকে বিতাড়িত হওয়া 

৯. অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি?

ক. Clemency

খ. Enthral

গ. Erudition

ঘ. Fathom

উত্তর: Clemency

১০. ‘Notification’ - এর বাংলা পরিভাষা কোনটি?

ক. বিজ্ঞাপন

খ. বিজ্ঞপ্তি

গ. বিজ্ঞপ্তি ফলক

ঘ. প্রজ্ঞাপন

উত্তর: প্রজ্ঞাপন

১১. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?

ক. সিংহ চিহ্নিত আসন = সিংহাসন

খ. মহান যে পুরুষ = মহাপুরুষ

গ. কুসুমের মতো কোমল = কুসুমকোমল

ঘ. জায়া ও পতি = দম্পতি

উত্তর: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন

১২. কোনটি শুদ্ধ নয়?

ক. যন্ত্রনা

খ. শূদ্র

গ. সহযোগিতা

ঘ. স্বতঃস্ফূর্ত

উত্তর: যন্ত্রনা

১৩. ‘যিনি ন্যায়শাস্ত্র জানেন’- এর এক কথায় প্রকাশিত রূপ হলো-

ক. ন্যায়বাগীশ

খ. নৈয়ায়িক

গ. ন্যায়পাল

ঘ. ন্যায়ঋদ্ধ

উত্তর: নৈয়ায়িক

১৪. ‘উলুবনে মুক্তা ছড়ানো’ প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে-

ক. প্রবাদ-প্রবচন

খ. এককথায় প্রকাশ

গ. ভাবসম্প্রসারণ

ঘ. বাক্য সংকোচন

উত্তর: প্রবাদ-প্রবচন

১৫. ‘কৃষ্টি’ শব্দের সঠিক প্রকৃতি -প্রত্যয় কোনটি?

ক. কৃষ্ +তি

খ. কৃষ্ + টি

গ. কৃ + ইষ্টি

ঘ. কৃষ্ + ইষ্টি

উত্তর: কৃষ্ +তি

১৬. মানুষের দেহের যেসব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে-

ক. বাক প্রত্যঙ্গ

খ. অঙ্গধ্বনি

গ. স্বরতন্ত্রী

ঘ. নাসিকাতন্ত্র

উত্তর: স্বরতন্ত্রী

১৭. কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?

ক. পদাবলী

খ. গীতগোবিন্দ

গ. চর্যাপদ

ঘ. চৈতন্যজীবনী

উত্তর: চর্যাপদ

১৮. আমার জ্বর জ্বর লাগছে- জ্বর জ্বর শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে-

ক. দ্বিরুক্তি শব্দ

খ. সমার্থক শব্দ

গ. যুগ্ম শব্দ

ঘ. শব্দদ্বিত্ব

উত্তর: দ্বিরুক্তি শব্দ

১৯.নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র?
ক. ধীরে বহে মেঘনা
খ. কলমিলতা
গ. আবার তোরা মানুষ হ
ঘ. হুলিয়া
উত্তর: হুলিয়া

২০. ঐহিক এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. ঈদৃশ

খ. পারত্রিক

গ. মাঙ্গলিক

ঘ. আকস্মিক

উত্তর: পারত্রিক

২১. অধিত্যকা- এর  বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. উপত্যকা

খ. ধিত্যকা

গ. পার্বত্য

ঘ. সমতল

উত্তর: উপত্যকা

২২. মহাকবি আলাওল রচিত কাব্য-

ক. চন্দ্রাবতী

খ. পদ্মাবতী

গ. মধুমালতী

ঘ. লাইলী মজনু   

উত্তর: পদ্মাবতী

২৩. Which word is correct?

ক. Furnitures

খ. Informations

গ. Seneries

ঘ. Proceeds

উত্তর: Proceeds

২৪. What is the correct indirect form of:  He said, “You had better see a doctor”.

ক. He advised him to see a doctor.

খ. He advised that he should see a doctor.

গ. He suggested that he had seen a doctor.

ঘ. He Proposed to see a doctor. 

উত্তর: He advised him to see a doctor.

২৫. Identify the word that remains same in plural form:

ক. deer

খ. horse

গ. elephant

ঘ. tiger

উত্তর: deer

২৬. যদি ICE: COLDNESS হয়, তবে EARTH: ?

ক. weight

খ. jungle

গ. sea

ঘ. gravity

উত্তর: Gravity

২৭. To doctor an animal means: 

ক. to treat it

খ. to sterilize it

গ. to poison it

ঘ. to cure it

উত্তর: to sterilize it

২৮. The word ‘flying’ in the sentence “Look at the flying bird” is a:

ক. gerund

খ. participle

গ. verbal noun

ঘ. gerundial infinitive

উত্তর: participle

২৯. Identify the determiner in the sentence ‘Bring me that book’.

ক. bring

খ. me

গ. that

ঘ. book

উত্তর: That

৩০. ‘A passage to India’ is written by:

ক. E.M. Forster

খ. Nirad C. Chaudhuri

গ. Rudyard Kipling

ঘ. Walt Whitman

উত্তর: E.M. Forster

৩১. What is the meaning of musk?

ক. a form of drama

খ. a face cover

গ. a substance used in making perfume

ঘ. a disguise

উত্তর: a substance used in making perfume

৩২.  “Giving someone the cold shoulder” means-

ক. to torture somebody

খ. to harm someone

গ. to appreciate someone

ঘ. to ignore somebody

উত্তর: to ignore somebody

৩৩. ‘September on the Jessore Road’ is written by:

ক. Madhusudan Dutt 

খ. Allen Ginsberg

গ. Kaiser Huq 

ঘ. Vikram Seth

উত্তর: Allen Ginsberg

৩৪. Liza had given me two-

ক. pair of jean

খ. pairs of jean

গ. pair of jeans

ঘ. pairs of jeans

উত্তর: pairs of jeans

৩৫. What is the function of a topic sentence?

ক. to introduce the topic

খ. to analyses the topic

গ. to present the main idea

ঘ. to expand the idea

উত্তর: to present the main idea

৩৬. Would you please find out Bangladesh __ the map. 

ক. in

খ. on

গ. over

ঘ. at

উত্তর: on

৩৭. Who wrote Dr. Zhivago?

ক. Maxim Gorky

খ. Boris Pasternak

গ. Fyodor Dostoevsky

ঘ. Leo Tolstoy

উত্তর: Boris Pasternak

৩৮. Identify the correctly spelled one.
ক. Caesarian
খ. Ceasarian
গ. Ciserian
ঘ. Scissorian
উত্তর: Caesarian

৩৯. Hasan has read most of the- of Shakespeare. 

ক. Poem

খ. Play

গ. dram

ঘ. works

উত্তর: Works

৪০. “For God’s sake, hold your tongue and let me love” occurs in a novel by:

ক. Jane Austen

খ. Syed Waliullah

গ. Somerset Maugham

ঘ. Rabindranath Tagore

উত্তর: Rabindranath Tagore

৪১. Complete the sentence: If I were you, I ___ take the money. 

ক. shall

খ. will

গ. would

ঘ. may

উত্তর: Would

৪২. Go and catch the falling star. Here the ‘falling’ is-

ক. an adverb

খ. a preposition

গ. an adjective

ঘ. a verb

উত্তর: an adjective

৪৩. Fill in the gap with the correct form of verb: The Police ___ informed yesterday. 

ক. is

খ. are

গ. was

ঘ. were

উত্তর: Were

৪৪. 5 + 8 + 11 + 14 + ..... ধারাটির কততম পদ 302? 

ক. 60তম পদ

খ. 70তম পদ

গ. 90তম পদ

ঘ. 100তম পদ  

উত্তর: 100তম পদ

৪৬. ৩০ কিমি পথ পাড়ি দিতে জয়নুলে রনির থেকে ২ ঘণ্টা সময় বেশি লেগেছে। জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির থেকে ১ ঘণ্টা সময় কম লাগত। জয়নুলের গতি কত ছিল? 

ক. ৪ কিমি/ঘণ্টা

খ. ৫ কিমি/ঘণ্টা

গ. ৬ কিমি/ঘণ্টা

ঘ. ৭.৫ কিমি/ঘণ্টা  

উত্তর: ৫ কিমি/ঘণ্টা

৪৭. একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার। চৌবাচ্চাটির গভীরতা কত?  

ক. ১.৫ মিটার

খ. ২.৫ মিটার

গ. ৩ মিটার

ঘ. ৩.৫ মিটার

উত্তর: ২.৫ মিটার

৮. নিচের ধারার শেষ সংখ্যা কত? ৩, ৯, ২৭, ৮১, ..... ? 

ক. ২৪১

খ. ২৪৩

গ. ২৪৫

ঘ. ২৪৭

উত্তর: ২৪৩

৪৯. টাকায় ৩টি এবং টাকায় ৫টি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় ৪টি করে আমলকি বিক্রয় করলেন। ঐ ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো তা নির্ণয় করুন।  

ক. ৪.২৫% লাভ

খ. ৫.২৫% ক্ষতি

গ. ৬.২৫% ক্ষতি

ঘ. ৭. ২৫% লাভ   

উত্তর: ৬.২৫% ক্ষতি

৫০. SecA + tanA = 5/2 হলে secA - tanA = ? 

ক. 1/2

খ. 1/5

গ. 2/5

ঘ. 5/2

উত্তর: 2/5

৫১. ১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত?  

ক. ২৫

খ. ৩০

গ. ৩৫

ঘ. ৪৯

উত্তর: ২৫

৫২. আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে ৪২০ টাকা। যদি ১ বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরো ৬ মাস পর ২০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে? 

ক. ৪৬০.২০ টাকা

খ. ৫৫৪.৪০ টাকা

গ. ৬২০.৬০ টাকা

ঘ. ৭৩০.৮০ টাকা   

উত্তর: ৫৫৪.৪০ টাকা

৫৩. এক বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত হবে? 

ক. ১ : ২

খ. ৫ : ২

গ. ২ : ১

ঘ. ৪ : ১

উত্তর: ৪ : ১

৫৪. এক ব্যক্তি ব্যাংকে ৫১০ টাকার চেক দিয়ে ২০ টাকার এবং ৫০ টাকার নোট প্রদানের জন্য অনুরোধ করলেন। কত প্রকারে তার অনুরোধ রক্ষা করা সম্ভব?  

ক. ৩ প্রকারে

খ. ৪ প্রকারে

গ. ৬ প্রকারে

ঘ. ৫ প্রকারে

উত্তর: ৫ প্রকারে

৫৫. নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? 15/A, G/21, 28/N, ?/? 

ক. 15/N

থ. T/18

গ. L/52

ঘ. V/36

উত্তর: V/36

৫৬. বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? 

ক. ৪

খ. ৮ 

গ. ১২

ঘ. ১৬

উত্তর: ১৬

৫৭. মার্কিন-তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়- 

ক. ২ মার্চ ২০২০

খ. ২৫ জানুয়ারি ২০২০

গ. ৩০ এপ্রিল ২০২০

ঘ. ২৯ ফেব্রুয়ারি ২০২০

উত্তর: ২৯ ফেব্রুয়ারি ২০২০

৫৮. নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত ‘সোমপুর বিহার’- এর প্রতিষ্ঠাতা কে? 

ক. গোপাল      

খ. ধর্মপাল

গ. মহীপাল

ঘ. বিগ্রহপাল

উত্তর: ধর্মপাল

৫৯. বাঙালি উপভাষা অঞ্চল কোনটি?  

ক. নদীয়া

খ. ত্রিপুরা

গ. পুরুলিয়া

ঘ. বরিশাল

উত্তর: বরিশাল

৬০. IUCN - এর কাজ হলো বিশ্বব্যাপী- 

ক. পানিসম্পদ রক্ষা হয়

খ. সন্ত্রাস দমন করা

গ. প্রাকৃতিক সম্পদ রক্ষা করা

ঘ. পরিবেশ দূষণ রোধ করা

উত্তর: প্রাকৃতিক সম্পদ রক্ষা করা

৬১. কোন চুক্তির মাধ্যমে ইউরোপের ‘Thirty years war’ -এর সমাপ্তি ঘটে? 

ক. ভার্সাই চুক্তি, ১৯১৯

খ. ওয়েস্টফোলিয়া শান্তিচুক্তি, ১৬৪৮

গ. প্যারিস চুক্তি, ১৭৮৩

ঘ. লুজান চুক্তি, ১৯২৩

উত্তর: ওয়েস্টফোলিয়া শান্তিচুক্তি, ১৬৪৮

৬২. ‘D-8 Organization for Economic Cooperation’ বা D-8 এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 

ক. আবুজা

খ. ঢাকা

গ. তেহরান

ঘ. ইস্তাম্বুল

উত্তর: ঢাকা

৬৩. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? 

ক. ১৩৬

খ. ১৩৭

গ. ১৩৮

ঘ. ১৪০

উত্তর: ১৩৭

৬৪. ১৯৪৮-১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ‘ভাষা দিবস’ হিসেবে কোন দিনটি পালন করা হতো? 

ক. ২৫ জানুয়ারি

খ. ১১ ফেব্রুয়ারি

গ. ১১ মার্চ

ঘ. ২৫ এপ্রিল

উত্তর: ১১ মার্চ

৬৫. বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? 

ক. কৃষি ও বনজ

খ. মৎস্য

গ. শিল্প              

ঘ. স্বাস্থ্য ও সামাজিক সেবা

উত্তর: শিল্প

৬৬. ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল- 

ক. জয়বাংলা

খ.  বাংলাদেশ

গ. স্বাধীনতা

ঘ . মুক্তির ডাক 

উত্তর: জয়বাংলা

৬৭. ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়? 

ক. ২১ এপ্রিল

খ. ২ অক্টোবর

গ. ২৬ জানুয়ারি

ঘ. ১০ মে

উত্তর: ২১ এপ্রিল

৬৮. প্রতিবছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়?  

ক. ২ ফেব্রুয়ারি

খ. ৮ ফেব্রুয়ারি

গ. ৮ মার্চ

ঘ. ৭ এপ্রিল

উত্তর: ২ ফেব্রুয়ারি

৬৯. ১৯৭১ সালে ‘The Concert for Bangladesh’ কোথায় অনুষ্ঠিত হয়?  

ক. চট্টগ্রাম

খ. কলকাতা

গ. লন্ডন

ঘ. নিউইয়র্ক

উত্তর: নিউইয়র্ক

৭০. ঢাকা গেইট-এর নির্মাতা কে?  

ক. শায়েস্তা খাঁ

খ. নবাব আবদুল গণি

গ. লর্ড কার্জন

ঘ. মীর জুমলা

উত্তর: মীর জুমলা

৭১. Sustainable Development Goals (SDG) কয়টি?  

ক. ১৩টি

খ. ১৫টি

গ. ১৭টি

ঘ. ৩১টি

উত্তর: ১৭টি

৭২. কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে? 

ক. ২০ আগস্ট ২০২০

খ. ১৯ সেপ্টেম্বর ২০২০

গ. ১৮ অক্টোবর ২০২০

ঘ. ১৫ জুলাই ২০২০

উত্তর: ১৯ সেপ্টেম্বর ২০২০

৭৩. Global Vaccine Summit অনুষ্ঠিত হয়-   

ক. ৫ মে ২০২০

খ. ৪ জুন ২০২০

গ. ৬ জুলাই ২০২০

ঘ. ৮ আগস্ট ২০২০

উত্তর: ৪ জুন ২০২০

৭৪. WIPO - এর সদর দপ্তর কোথায় অবস্থিত?  

ক. জেনেভা

খ. রোম

গ. নিউইয়র্ক

ঘ. ওয়াশিংটন ডিসি

উত্তর: জেনেভা

৭৫. বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন?

ক. ১৯৭২, কায়রো

খ. ১৯৭৪, নয়াদিল্লী

গ. ১৯৭৫, বেলগ্রেড

ঘ. ১৯৭৩, আলজিয়ার্স

উত্তর: ১৯৭৪, নয়াদিল্লী

৭৬. বাংলাদেশের ছয় ঋতুর সঠিক অনুক্রম কোনটি? 

ক. গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, হেমন্ত, শীত ও শরৎ

খ. বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম ও বর্ষা

গ. শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম ও বর্ষা

ঘ. গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত    

উত্তর: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত

৭৭. ডিসেম্বর ২০২০-এ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়? 

ক. ৩টি

খ. ৫টি

গ. ৭টি

ঘ. ৯টি

উত্তর: ৭টি

৭৮. কার্টাগেনা প্রটোকল কোন সালে স্বাক্ষরিত হয়?  

ক. ২০০০ সালে

খ. ২০০১ সালে

গ. ২০০ ৩ সালে

ঘ. ২০০৫ সালে  

উত্তর: ২০০০ সালে

৭৯. কোনটি ‘Bretton Woods Institution’s - এর অন্তর্ভুক্ত? 

ক. IDB

খ. IMF

গ. WTO

ঘ.ADB

উত্তর: IMF

৮০. সম্প্রতি (সেপ্টেম্বর ২০২০) কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়?  

ক. আর্টসাখ প্রজাতন্ত্র

খ. নাগার্নো-কারাবাখ

গ. ইয়েরেভান

ঘ. নাকার্চভান ছিটমহল

উত্তর: নাগার্নো-কারাবাখ

৮১. বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?  

ক. বাংলা

খ. সংস্কৃত

গ. হিন্দি

ঘ. অস্ট্রিক

উত্তর: অস্ট্রিক

৮২. বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র কোনটি?  

ক. হাতিয়া প্রণালী

খ. জাফোর্ড পয়েন্ট

গ. সাঙ্গু ভ্যালি

ঘ. মাতারবাড়ি

উত্তর: মাতারবাড়ি

৮৩. গ্রিন হাউস গ্যাসসমূহ নিঃসরণ সংক্রান্ত চুক্তি ‘The Kyoto Protocol’ জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়?  

ক. ১৯৯৭

খ. ১৯৯৯ 

গ. ২০০৩

ঘ. ২০০৫

উত্তর: ১৯৯৭ 

৮৪. ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি কে? 

ক. হামিদুজ্জামান খান

খ. রবিউল হুসাইন

গ. আব্দুর রাজ্জাক

ঘ. নিতুন কুণ্ডু

উত্তর: নিতুন কুণ্ডু

৮৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রথম প্রকাশিত হয় কত সালে?   

ক. ২০১০

খ. ২০১১

গ. ২০১২

ঘ. ২০১৫

উত্তর: ২০১২

৮৬. কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি? 

ক. কার্তিক-ফাল্গুন

খ. চৈত্র-বৈশাখ

গ. ভাদ্র-অগ্রহায়ণ

ঘ. শ্রাবণ-আশ্বিন

উত্তর: কার্তিক-ফাল্গুন

৮৭. বাংলাদেশের বর্তমান সভাপতির পূর্বে কোন দেশ CVF - এর সভাপতি ছিল?  

ক. মার্শাল আইল্যান্ড

খ. মালদ্বীপ

গ. গ্রানাডা

ঘ. বাহামা

উত্তর: গ্রানাডা

৮৮. কোথায় শেনজেন (Schengen) চুক্তি স্বাক্ষরিত হয়?   

ক. ১৯৯৫ সালে ডেনমার্কে

খ. ১৯৮৪ সালে বেলজিয়ামে

গ. ১৯৮৫ সালে লুক্সেমবার্গে

ঘ. ১৯৯৬ সালে হাঙ্গেরিতে

উত্তর: ১৯৮৫ সালে লুক্সেমবার্গে

৮৯. কোনটি যমুনার উপনদী? 

ক. তিস্তা

খ. ধলে্শ্বরী

গ. খোয়াই

ঘ. বংশী

উত্তর: তিস্তা

৯০. মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? 

ক. ১৯৯৬

খ. ১৯৯৮

গ. ২০০০

ঘ. ২০০৮

উত্তর: ১৯৯৬

৯১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে ১৯৭২ সালের কোন তারিখে উত্থাপিত হয়?   

ক. ১১ নভেম্বর

খ. ১২ অক্টোবর

গ. ১৬ ডিসেম্বর

ঘ. ৩ মার্চ

উত্তর: ১২ অক্টোবর

৯২.রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. তমদ্দুন মজলিস
খ. ভাষা পরিষদ
গ. মাতৃভাষা পরিষদ
ঘ. আমরা বাঙালি
উত্তর: তমদ্দুন মজলিস
৯৩. কোন দেশটি সম্প্রতি ইসরাইলের সাথে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে?
ক. সৌদি আরব
খ. কুয়েত
গ. সংযুক্ত আরব আমিরাত
ঘ. ওমান
উত্তর: সংযুক্ত আরব আমিরাত
৯৪. আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশ হতে?
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. চীন
ঘ. ভারত
উত্তর: চীন
৯৫. বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?
ক. পূর্ববঙ্গ
খ. পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা
গ. পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ
ঘ. পূর্ববঙ্গ ও আসাম
ঘ. পূর্ববঙ্গ ও আসাম
উত্তর: ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল?
ক. ঊনবিংশ শতাব্দীতে
খ. অষ্টাদশ শতাব্দীতে
গ. ষোড়শ শতাব্দীতে
ঘ. চতুর্দশ শতাব্দীতে
উত্তর: অষ্টাদশ শতাব্দীতে
৯৭. বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান –
ক. BARI
খ. BRRI
গ. BADC
ঘ. BINA
উত্তর: BADC
৯৮. logx (1/9) = - 2 হলে, x এর মান কোনটি?
ক. 3
খ. 2
গ. 1/3
ঘ. -1/3
উত্তর: 3
৯৯.x2 – 3x – 10 > 0 অসমতাটির সমাধান কোনটি?
ক. (-, -1) U (4, +)
খ. (-, -2) U (5, +)
গ. (, 2) U (5, +)
ঘ. (-5, -) U (, 2)
উত্তর: (-, -2) U (5, +)



More Question Bank

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (মেঘনা) | Primary Question Solution 2008 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

BCS

৪৩তম বিসিএস প্রশ্ন সমাধান | 43th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণসাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।আরও দেখুন:৪০তম বিসিএস প্রশ্ন সমাধান | 40th BCS Question Solution | Biddabari৪১তম বিসিএস প্রশ্ন সমাধান | 40th BCS Question Solution | Biddabari৪২তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Solution | Biddabari🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস⏵বিসিএসের সিলে...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (যমুনা) | Primary Question Solution 2008 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach