৪০তম বিসিএস প্রশ্ন সমাধান | 40th BCS Question Solution | Biddabari



প্রিয় চাকরি প্রত্যাশী,

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। 

৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।

🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণ

সাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।

তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।

আরও দেখুন:

৩৭তম বিসিএস প্রশ্ন সমাধান | 37th BCS Question Solution | Biddabari

৩৮তম বিসিএস প্রশ্ন সমাধান | 38th BCS Question Solution | Biddabari

৩৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 39th BCS Question Solution | Biddabari

🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস

⏵বিসিএসের সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

⏵গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

⏵প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

⏵প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

⏵বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সুশাসন ও নৈতিকতা—

⏵প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

⏵খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

⏵বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar & Literature নিয়মিত অনুশীলন করুন।

⏵গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

⏵কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।

🎯প্রস্তুতির জন্য পড়তে পারেন বিদ্যাবাড়ির BCS Digest Plus বইটি।

🎯 আরও ভালো প্রস্তুতির জন্য যোগ দিন — BCS Target Live Batch

🎯 কেন বিগত প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ

বিসিএস পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে বিগত প্রশ্ন সমাধান অপরিহার্য।

৪০তম বিসিএস প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন —

✅ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

✅ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

✅ কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।


📚 আরও দেখুন:

৩৬তম বিসিএস প্রশ্ন সমাধান | 36th BCS Question Solution | Biddabari

৩৫তম বিসিএস প্রশ্ন সমাধান | 35th BCS Question Solution | Biddabari

আজ প্রকাশ করা হচ্ছে:

📄 ৪০তম বিসিএস প্রশ্ন সমাধান PDF | 40th BCS Question Solution PDF

বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে পূর্ববর্তী বিসিএস প্রশ্নগুলো নির্ভুল উত্তরসহ প্রকাশ করছে।

আপনি চাইলে প্রশ্নগুলো PDF ফরম্যাটে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।

এটি আপনার বিসিএস প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করেও ব্যবহার করা যাবে।

📘 আরও দেখুন:






51th BCS Dynamic Advance Live Batch




৪০তম বিসিএস প্রশ্ন সমাধান | 40th BCS Question Solution | Biddabari PDF Download

৪০ তম বিসিএস (প্রিলি.)


১. বাক্যের ক্রিয়ায় সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?

(ক) বিভক্তি

(খ) কারক

(গ) প্রত্যয়

(ঘ) অনুসর্গ      

উত্তর: কারক

২. গীর্জা কোন ভাষার অন্তর্গত শব্দ?

(ক) ফারসী

(খ) পর্তুগীজ

(গ) ওলন্দাজ

(ঘ) পাঞ্জাবী

উত্তর: পর্তুগীজ

৩. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?

ক) ঐচ্ছিক-অনাবশ্যিক

(খ) কুটিল-সরল

(গ) কম-বেশি

(ঘ) কদাচার-সদাচার

উত্তর: ঐচ্ছিক-অনাবশ্যিক

৪. দ্বারা, দিয়া, কর্তৃক-বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?

(ক) তৃতীয়া বিভক্তি

(খ) প্রথমা বিভক্তি

(গ) দ্বিতীয়া বিভক্তি

(ঘ) শূন্য বিভক্তি  

উত্তর: তৃতীয়া বিভক্তি

৫. অভিরাম শব্দের অর্থ কী?

(ক) বিরামহীন

(খ) বালিশ

(গ) চলন

(ঘ) সুন্দর

উত্তর: সুন্দর

৬. শরতের শিশির-বাগধারা শব্দটির অর্থ কী?

(ক) সুসময়ের বন্ধু

(খ) সুসময়ের সঞ্চয়

(গ) শরতের শোভা

(ঘ) শরতের শিউলি ফুল

উত্তর: সুসময়ের বন্ধু

৭. শিব রাত্রির সলতে-বাগধারাটির অর্থ কী?

(ক) শিবরাত্রির আলো

(খ) একমাত্র সঞ্চয় 

(গ) একমাত্র সন্তান

(ঘ) শিবরাত্রির গুরুত্ব

উত্তর: একমাত্র সন্তান

৮. “প্রোষিতভর্তৃকা” শব্দটির অর্থ কী?

(ক) ভসনাপ্রাপ্ত তরুণী 

(খ) যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে

(গ) ভূমিকে প্রোথিত তরুমূল

(ঘ) যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে

উত্তর: যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে

৯. বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?

(ক) কারক

(খ) লিখিত

(গ) বেদনা

(ঘ) খেলনা

উত্তর: খেলনা

১০. Attested’ -এর বাংলা পরিভাষা কোনটি?

(ক) সত্যায়িত

(খ) প্রত্যয়িত

(গ) সত্যায়ন    

(ঘ) সংলগ্ন/সংলাপ

উত্তর: সত্যায়িত

১১. কোনটি শুদ্ধ বানান?

(ক) প্রজ্বল

(খ) প্রোজ্জল 

(গ) প্রোজ্বল

(ঘ) প্রোজ্জ্বল

উত্তর: প্রোজ্জ্বল 

১২. ‘জোছনা’ কোন শ্রেণীর শব্দ?

(ক) যৌগিক

(খ) তৎসম 

(গ) দেশী

(ঘ) অর্ধ-তৎসম

উত্তর: অর্ধ-তৎসম

১৩. “জিজীবিষা” শব্দটি দিয়ে বোঝায়-

(ক) জয়ের ইচ্ছা

(খ) হত্যার ইচ্ছ

(গ) বেঁচে থাকার ইচ্ছা

(ঘ) শোনার ইচ্ছা   

উত্তর: বেঁচে থাকার ইচ্ছা 

১৪. “সর্বাঙ্গীণ” শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়−

(ক) সর্বঙ্গ + ঈন

(খ) সর্ব + অঙ্গীন

(গ) সর্ব + ঙ্গীন

(ঘ) সর্বাঙ্গ + ঈন   

উত্তর: সর্বাঙ্গ + ঈন   

১৫. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-

(ক) বেতসবৃত্তি

(খ) পতঙ্গবৃত্তি

(গ) জলৌকাবৃত্তি

(ঘ) কুম্ভিলকবৃত্তি  

উত্তর: কুম্ভিলকবৃত্তি  

১৬. “উর্ণনাভ”− শব্দটি দিয়ে বুঝায়-

(ক) টিকটিকি

(খ) তেলাপোকা

(গ) উইপোকা

(ঘ) মাকড়সা

উত্তর: মাকড়সা 

১৭. চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?

(ক) খ্রীষ্টধর্ম

(খ) প্যাগনিজম 

(গ) জৈনধর্ম

(ঘ) বৌদ্ধধর্ম

উত্তর: বৌদ্ধধর্ম 

১৮. উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?

(ক) কাহ্ণপাদ

(খ) লুইপাদ

(গ) শান্তিপাদ

(ঘ) রমনীপাদ

উত্তর: রমনীপাদ 

১৯. উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?

(ক) ময়মনসিংহ গীতিকা

(খ) ইউসুফ জুলেখা

(গ) পদ্মাবতী

(ঘ) লাইলী মজনু  

উত্তর: ময়মনসিংহ গীতিকা

২০. জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত-

(ক) ফকির গরীবুল্লাহ

(খ) নরহরি চক্রবর্তী

(গ) বিপ্রদাস পিপিলাই

(ঘ) বৃন্দাবন দাস   

উত্তর: বৃন্দাবন দাস

২১. বৈষ্ণব পদাবলির সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?

(ক) সন্ধ্যাভাষা

(খ) অধিভাষা

(গ) ব্রজবুলি

(ঘ) সংস্কৃত ভাষা    

উত্তর: ব্রজবুলি

২২. বাংলা আধুনিক উপন্যাস-এর প্রবর্তক ছিলেন-

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) প্যারীচাঁদ মিত্র

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২৩. “কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে।

সন্ধ্যা বেলায় দীপ জ্বালার আগে।

সকাল বেলায় সলতে পাকানো”-

বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধত?

(ক) নৌকা ডুবি

(খ) চোখের বালি 

(গ) যোগাযোগ

(ঘ) শেষের কবিতা 

উত্তর: যোগাযোগ 

২৪. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?

(ক) একটি কালো মেয়ের কথা 

(খ) তেইশ নম্বর তৈলচিত্র

(গ) আয়নামতির পালা

(ঘ) ইছামতী

উত্তর: একটি কালো মেয়ের কথা 

২৫. ‘কালো বরফ’ উপন্যাসটির বিষয়-

(ক) তেভাগা আন্দোলন

(খ) ভাষা আন্দোলন

(গ) মুক্তিযুদ্ধ

(ঘ) দেশভাগ

উত্তর: দেশভাগ 

২৬. ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?

(ক) কৃষ্ণচন্দ্র মজুমদার

(খ) রামানন্দ চট্টোপাধ্যায়

(গ) শামসুর রাহমান

(ঘ) সিকান্দার আবু জাফর

উত্তর: কৃষ্ণচন্দ্র মজুমদার 

২৭. ‘জীবনস্মৃতি’ কার রচনা?

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর 

২৮. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?

(ক) প্যারীচাঁদ মিত্র  

(খ) মাইকেল মধুসূদন দত্ত

(গ) প্রমথ চৌধুরী

(ঘ) দ্বিজেন্দ্রলাল রায়

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত

২৯. “সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি” চরণ দু’টির রচয়িতা কে?

(ক) চণ্ডীচরণ মুনশী

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) মদন মোহন তর্কালঙ্কার

উত্তর: মদন মোহন তর্কালঙ্কার 

৩০. জসীমউদ্‌দীনের রচনা কোনটি?

(ক) যাদের দেখেছি

(খ) পথে-প্রবাসে

(গ) কাল নিরবধি

(ঘ) ভবিষ্যতের বাঙালী

উত্তর: যাদের দেখেছি 

৩১. ‘কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না’- উক্তিটি কোন উপন্যাসের?

(ক) রবীন্দ্রনাথের ‘চোখের বালি’

(খ) শরৎচন্দ্রের ‘পথের দাবী’

(গ) শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’

(ঘ) বঙ্কিমচন্দ্রের ‘রাজসিংহ’

উত্তর: বঙ্কিমচন্দ্রের ‘রাজসিংহ’

৩২. ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে?

(ক) অক্ষয় কুমার দত্ত

(খ) এন্টনি ফিরঙ্গি

(গ) মাইকেল মধুসূদন দত্ত

(ঘ) কালিপ্রসন্নসিংহ ঠাকুর

উত্তর: কালিপ্রসন্নসিংহ ঠাকুর

৩৩. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?

(ক) ১৯২৩ সনে

(খ) ১৯২১ সনে

(গ) ১৯১৯ সনে

ঘ) ১৯১৮ সনে

উত্তর: ১৯২১ সনে

৩৪. ‘আগুন পাখী’- উপন্যাসটির রচয়িতা কে?

(ক) রাহাত খান        

(খ) হাসানা আজিজুল হক 

(গ) সেলিনা হোসেন 

(ঘ) ইমদাদুল হক মিলন

উত্তর: হাসানা আজিজুল হক 

৩৫. ‘একুশের ফেব্রুয়ারী’র বিখ্যাত গানটির সুরকার কে?

(ক) সুবীর সাহা

(খ) সুধীন দাস

(গ) আলতাফ মাহমুদ

(ঘ) আলতাফ মামুন

উত্তর: আলতাফ মাহমুদ 

৩৬. Please write to me at the above address. The word ‘above’ in this sentence is a/an–

(ক) noun

(খ) adjective

(গ) pronoun

(ঘ) adverb

উত্তর: adjective

৩৭. In which sentence is the word ‘past’ used as a preposition?

(ক) Writing letters is a thing of the past.

(খ) I look back on the past without regret.

(গ) I called out to him as he ran past.

(ঘ) Tania was a wonderful singer, but she’s past her prime.

উত্তর: Tania was a wonderful singer, but she’s past her prime. 

৩৮. The word ‘sibling’ means-

(ক) a brother

(খ) a sister

(গ) a brother or sister

(ঘ) an infant

উত্তর: a brother or sister 

৩৯. Fill in the blank: As she was talking, he suddenly broke ⎯, saying ‘That’s a lie!”

(ক)off

(খ) in

(গ) down

(ঘ) into

উত্তর: in

৪০. Fill in the blank: You may go for a walk if you feel ⎯⎯ it.

(ক)about

(খ) on

(গ) like

(ঘ) for

উত্তর: like 

৪১. Identify the word which is spelt incorrectly−

(ক) consciencious

(খ) perseverance

(গ) convalescence

(ঘ) maintenance

উত্তর: consciencious 

৪২. ‘You look terrific in that dress!’ The word ‘terrific’ in the above sentence means−

(ক) excellent

(খ) funny

(গ) very ugly

(ঘ) horrible

উত্তর: excellent 

৪৩. Someone who is capricious is ⎯⎯.

(ক) easily irritated

(খ) wise and willing to cooperate

(গ) exceedingly conceited and arrogant

(ঘ) known for sudden changes in attitude or behaviour

উত্তর: known for sudden changes in attitude or behaviour 

৪৪. Which one of the following words is masculine?

(ক) mare

(খ) lad

(গ) pillow

(ঘ) pony

উত্তর: lad

৪৫. A man whose wife has died is called a −

(ক) widow

(খ) widower

(গ) spinster

(ঘ) bachelor

উত্তর: widower

৪৬. Which word is similar to appal?

(ক) deceive

(খ) confuse

(গ) dismay

(ঘ) solicit

উত্তর: dismay 

৪৭. Which word means the opposite of dearth?

(K) lack

(খ) abundance

(গ) poverty

(ঘ) shortage

উত্তর: abundance

৪৮. Identify the word which remains the same in its plural form?

(ক) aircraft

(খ) intention

(গ) mouse

(ঘ) thesis

উত্তর: aircraft 

৪৯. Identify the determiner in the following sentence: ‘I have no news for you.’

(ক) have

(খ) news

(গ) no

(ঘ) for

উত্তর: no 

৫০. ‘A lost opportunity never returns.’ Here ‘lost’ is a –

(ক) gerund

(খ) verbal noun

(গ) gerundial infinitive

(ঘ) participle

উত্তর: participle 

৫১. The saying ‘enough is enough’ is used when you want -

(ক) Something to continue

(খ) Something to stop

(গ) Something to continue until it’s enough

(ঘ) to tell instructions to stop

উত্তর: Something to stop

৫২. ‘He ran with great speed.’ The underlined part of the sentence is a –

(ক) noun phrase

(খ) adverb phrase

(গ) adjective phrase

(ঘ) participle phrase

উত্তর: adverb phrase

৫৩. ‘We must not be late, else we will miss the train. This is a - 

(ক) compound sentence 

(খ) complex sentence

(গ) simple sentence

(ঘ) interrogative sentence

উত্তর: compound sentence 

৫৪. Change the voice ‘Who is calling me?’

(ক) By whom am I called?

(খ) By whom I am called?

(গ) By whom am I being called?

(ঘ) Whom am I called by?

উত্তর: By whom am I being called?

৫৫. An extra message added at the end of a letter after it is signed is called –

(ক) corrigendum

(খ) postscript 

(গ) NB

(ঘ) RSVP

উত্তর: postscript 

৫৬. ‘The Rape of the Lock’ by Alexander Pope is a/an –

(ক) epic

(খ) ballad

(গ) mock-heroic poem

(ঘ) elegy

উত্তর: mock-heroic poem

৫৭. Which of the following is not an American poet?

(ক) Robert Frost

(খ) W.B. Yeats

(গ) Emily Dickinson

(ঘ) Langston Hughes

উত্তর: W.B. Yeats

৫৮. William Shakespeare was born in–

(ক) 1616

(খ) 1664

(গ) 1564

(ঘ) 1558

উত্তর: 1564 

৫৯. Tennyson’s ‘In Memoriam’ is an elegy on the death of −

(ক) John Milton

(খ) John Keats

(গ) Arthur Henry Hallam

(ঘ) Sydney Smith

উত্তর: Arthur Henry Hallam

৬০. ‘Sweet Helen’ make me immortal with a kiss. The sentence has been taken from the play - 

(ক) Romeo and Juliet

(খ) Caesar and Cleopatra

(গ) Doctor Faustus

(ঘ) Antony and Cleopatra

উত্তর: Doctor Faustus

৬১. “What’s in a name? That which we call a rose By any other name would smell as sweet.” Who said this?

(ক) Juliet

(খ) Romeo

(গ) Portia

(ঘ) Rosalind

উত্তর: Juliet 

৬২. ‘Man’s love is of man’s life a thing apart, ‘Tis woman’s whole existence.’- This is taken from the poem of -

(ক) P.B. Shelley

(খ) Lord Byron

(গ) John Keats

(ঘ) Edmund Spenser

উত্তর: Lord Byron

৬৩. Who translated the ‘Rubaiyat of Omar Khayyam’ into English?

(ক) Thomas Carlyle

(খ) Edward Fitzgerald

(গ) D.G. Rossetti

(ঘ) William Thackeray

উত্তর: Edward Fitzgerald

৬৪. ‘Ulysses’ is a novel Written by–

(ক) Joseph Conrad

(খ) Thomas Hardy

(গ) Charles Dickens

(ঘ) James Joyce

উত্তর: James Joyce 

৬৫. The short story ‘The Diamond Necklace’ was written by–

(ক) Guy de Maupassant

(খ) O Henry

(গ) Somerset Maugham

(ঘ) George Orwell

উত্তর: Guy de Maupassant

৬৬. “All the perfumes of Arabia will not sweeten this little hand.” Who said this?

(ক) Macbeth

(খ) Lady Macbeth

(গ) Lady Macduff

(ঘ) Macduff

উত্তর: Lady Macbeth

৬৭. ‘Where are the songs of Spring? Aye, where are they? Think not of them, thou hast thy music too.’ -Who wrote this?

(ক) William Wordsworth

(খ) Robert Browning

(গ) John Keats

(ঘ) Samuel Coleridge

উত্তর: John Keats

৬৮. Who is the central Character of ‘Wuthering Heights’ – by Emily Bronte?

(ক) Mr. Earnshaw

(খ) Catherine

(গ) Heathcliff

(ঘ) Hindley Earnshaw

উত্তর: Heathcliff 

৬৯. ‘The old order changeth, yielding place to new.’- This line is extracted from Tennyson’s poem: 

(ক) The Lotus Easters

(খ) Tithonus

(গ) Locksley Hall

(ঘ) Morte d’ Arthur

উত্তর: Morte d’ Arthur 

৭০. Who wrote the poem ‘The Good-Morrow’?

(ক) George Herbert        

(খ) Andrew Marvell

(গ) John Donne

(ঘ) Henry Vaughan

উত্তর: John Donne 

৭১. প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?

(ক) অশোক মৌর্য

(খ) চন্দ্রগুপ্ত মৌর্য

(গ) সমুদ্র গুপ্ত    

(ঘ) এর কোনোটিই নয়  

উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য

৭২. ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন-

(ক) পর্তুগীজরা

(খ) ইংরেজরা

(গ) ওলন্দাজরা

(ঘ) ফরাসিরা

উত্তর: পর্তুগীজরা 

৭৩. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল?

(ক) যুক্তরাজ্য

(খ) ফ্রান্স

(গ) যুক্তরাষ্ট্র

(ঘ) সোভিয়েত ইউনিয়ন   

উত্তর: সোভিয়েত ইউনিয়ন 

৭৪. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?

(ক) চতুর্থ তফসিল

(খ) পঞ্চম তফসিল

(গ) ষষ্ঠ তফসিল

(ঘ) সপ্তম তফসিল

উত্তর: পঞ্চম তফসিল

৭৫. ‘বঙ্গভঙ্গ’কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?

(ক) লর্ড কার্জন

(খ) লর্ড ওয়াভেল

(গ) লর্ড মাউন্ট ব্যাটেন

(ঘ) লর্ড লিনলিথগো

উত্তর: লর্ড কার্জন 

৭৬. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?

(ক) সিলেটের বনভূমি

(খ) পার্বত্য চট্টগ্রামের বনভূমি

(গ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি

(ঘ) খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি

উত্তর: ভাওয়াল ও মধুপুরের বনভূমি

৭৭. বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?

(ক) ফরিদপুর

(খ) রংপুর

(গ) জামালপুর

(ঘ) শেরপুর

উত্তর: ফরিদপুর 

৭৮. বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ-

(ক) ২ কোটি ৪০ লক্ষ একর

(খ) ২ কোটি ৫০ লক্ষ একর

(গ) ২ কোটি ২৫ লক্ষ একর

(ঘ) ২ কোটি ২১ লক্ষ একর

উত্তর: ২ কোটি ৪০ লক্ষ একর

[বি.দ্রঃ বাংলাদেশ কৃষি পরিসংখ্যান, ২৭ অক্টোবর, ২০২৪ অনুযায়ী, ৮৮.২৬ লক্ষ হেক্টর, অর্থাৎ ২১,৮১,৭০,৯৮৪.৬১ একর]

৭৯. ‘গারো’ উপজাতি কোন জেলায় বাস করে?

(ক) পার্বত্য চট্টগ্রাম

(খ) সিলেট

(গ) ময়মনসিংহ

(ঘ) টাঙ্গাইল

উত্তর: ময়মনসিংহ 

৮০. ২০১৮ সালে বাংলাদেশের per capita GDP (nominal) কত?

(ক) $ ১,৭৫০ মার্কিন ডলার

(খ) $ ১,৭৫১ মার্কিন ডলার

(গ) $ ১,৭৫২ মার্কিন ডলার

(ঘ) $ ১,৭৫৩ মার্কিন ডলার

উত্তর: $ ১,৭৫১ মার্কিন ডলার

[ বর্তমানে – ২৮২০ মার্কিন ডলার(BBS)]

৮১.বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়-

(ক) ১৯৭২ সালে

(খ) ১৯৭৩ সালে

(গ) ১৯৭৪ সালে

(ঘ) ১৯৭৫ সালে  

উত্তর: ১৯৭৪ সালে 

৮২. Inclusive Development Index (IDI)-এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত?

(ক) প্রথম স্থান

(খ) দ্বিতীয় স্থান

(গ) তৃতীয় স্থান

(ঘ) চতুর্থ স্থান

উত্তর: দ্বিতীয় স্থান

৮৩. ২০১৮ সালের বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?

(ক) $ ৪০ বিলিয়ন মার্কিন ডলার

(খ) $ ৪১ বিলিয়ন মার্কিন ডলার

(গ) $ ৪২ বিলিয়ন মার্কিন ডলার

(ঘ) $ ১৪৩ বিলিয়ন মার্কিন ডলার

উত্তর: $ ৪১ বিলিয়ন মার্কিন ডলার

[বি.দ্রঃ রপ্তানি উন্নয়ন ব্যুরোর মতে, ৪৮.২৮ বিলিয়ন ডলার(জুন-জুলাই, ২০২৫)]

৮৪. Alliance যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলোর সংগঠন -  

(ক) যুক্তরাজ্যের

(খ) যুক্তরাষ্ট্রের

(গ) কানাডার

(ঘ) ইউরোপিয়ান ইউনিয়নের

উত্তর: যুক্তরাষ্ট্রের

৮৫. ২০১৮ সালে বাংলাদেশের GDP তে শিল্প খাতের অবদান কত শতাংশ ছিল?

(ক) ২৯.৬৬%

(খ) ৩০.৬৬%

(গ) ৩২.৬৬%

(ঘ) ৩৩.৬৬% 

উত্তর: ৩৩.৬৬% 

[বিবিএস এর তথ্যমতে ৩৭.৯৫(২০২৪-২০২৫)]

৮৬. ২০১৮-১৯ অর্থ বছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে-

(ক) সাড়ে ৪ হাজার কোটি টাকা

(খ) সাড়ে ৫ হাজার কোটি টাকা

(গ) সাড়ে ৩ হাজার কোটি টাকা

(ঘ) সাড়ে ৬ হাজার কোটি টাকা

উত্তর: সাড়ে ৪ হাজার কোটি টাকা

৮৭. বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয়-

(ক) ১৯৯১ সালে

(খ) ১৯৭৩ সালে

(গ) ১৯৮৬ সালে

(ঘ) ১৯৯৬ সালে

উত্তর: ১৯৯১ সালে

৮৮. সংবিধানের কোন সংশোধনকে ‘first distortion of constitution’বলে আখ্যায়িত করা হয়?

(ক) ৫ম সংশোধন

(খ) ৪র্থ সংশোধন

(গ) ৩য় সংশোধন

(ঘ) ২য় সংশোধন 

উত্তর: ৫ম সংশোধন 

৮৯. স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?

(ক) চতুর্থ

(খ) পঞ্চম

(গ) ষষ্ঠ

(ঘ) সপ্তম

উত্তর: সপ্তম 

৯০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-

(ক) ১৭ এপ্রিল, ১৯৭১

(খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২

(গ) ৭ মার্চ, ১৯৭২

(ঘ) ২৬ মার্চ, ১৯৭৩ 

উত্তর: ১৬ ডিসেম্বর, ১৯৭২ 

৯১. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘সরকারি কর্ম কমিশন’(PSC) গঠনের উল্লেখ আছে?

(ক) ১৩৭ নং অনুচ্ছেদে

(খ) ১৩৫ নং অনুচ্ছেদে

(গ) ১৩৮ নং অনুচ্ছেদে

(ঘ) ১৩৪ নং অনুচ্ছেদে 

উত্তর: ১৩৭ নং অনুচ্ছেদে

৯২. আওয়ামী লীগের ৬-দফা পেশ করা হয়েছিল-

(ক) ১৯৬৬ সালে

(খ) ১৯৬৭ সালে

(গ) ১৯৬৮ সালে

(ঘ) ১৯৬৯ সালে 

উত্তর: ১৯৬৬ সালে

৯৩. বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামী সংখ্যা ছিল কত জন?

(ক) ৩৪ জন

(খ) ৩৫ জন

(গ) ৩৬ জন

(ঘ) ৩২ জন

উত্তর: ৩৫ জন

৯৪. আইন ও সালিশ কেন্দ্র কী ধরনের সংস্থা?

(ক) অর্থনৈতিক

(খ) মানবাধিকার

(গ) ধর্মীয়

(ঘ) খেলাধুলা

উত্তর: মানবাধিকার

৯৫. Almond Powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন-

(ক) ৩ ভাগে

(খ) ৪ ভাগে

(গ) ৫ ভাগে

(ঘ) ৬ ভাগে

উত্তর: ৪ ভাগে

৯৬. বাংলাদেশ জাতিসংঘের-

(ক) ১৪৬তম সদস্য

(খ) ১৩৬তম সদস্য

(গ) ১২৬তম সদস্য

(ঘ) ১১৬তম সদস্য

উত্তর: ১৩৬তম সদস্য

৯৭. বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয়-

(ক) ৭ ফেব্রুয়ারি, ১৯৭৩ 

(খ) ৭ জানুয়ারি, ১৯৭৩

(গ) ৭ মার্চ, ১৯৭৩

(ঘ) ৭ এপ্রিল, ১৯৭৩ 

উত্তর: ৭ মার্চ, ১৯৭৩ 

৯৮. তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়-

(ক) ১৩ হাজার ১২৫টি

(খ) ১৩ হাজার ১৩০টি

(গ) ১৩ হাজার ১৩৬টি

(ঘ) ১৩ হাজার ১৪৬টি 

উত্তর: ১৩ হাজার ১৩৬টি 

[নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে ১৪,৩১৮টি।(২২ এপ্রিল, ২০২৪)]

৯৯. ‘Let there be Light’-  বিখ্যাত ছবিটি পরিচালনা করেন-

(ক) আমজাদ হোসেন

(খ) জহির রায়হান

(গ) খান আতাউর রহমান

(ঘ) শেখ নিয়ামত আলী

উত্তর: জহির রায়হান

১০০. যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?

(ক) ফ্লোরিডা

(খ) হাইতি

(গ) কিউবা

(ঘ) জ্যামাইকা

উত্তর: কিউবা 

১০১. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The 2030 Agenda Sustainable Development)-তে কয়টি লক্ষ্য (goal) রয়েছে?

(ক) ১৫

(খ) ১৭

(গ) ২১

(ঘ) ২৭

উত্তর: ১৭

১০২. জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?

(ক) ১৯৪৮

(খ) ১৯৫৬

(গ) ১৯৪৫

(ঘ) ২০০০

উত্তর: ১৯৪৮ 

১০৩. মিনস্ক নিচের কোন দেশের রাজধানী?

(ক) তাজাকিস্তান

(খ) আজারবাইজান

(গ) পর্তুগাল

(ঘ) বেলারুশ

উত্তর: বেলারুশ 

১০৪. সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছে?

(ক) সেপ্টেম্বর, ২০১৮

(খ) মার্চ, ২০১৪ 

(গ) ফেব্রুয়ারি, ২০১৯

(ঘ) ডিসেম্বর, ২০১৯

উত্তর: ফেব্রুয়ারি, ২০১৯

১০৫. V-20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?

(ক) কৃষি উন্নয়ন

(খ) দারিদ্র বিমোচন

(গ) জলবায়ু পরিবর্তন

(ঘ) বিনিয়োগ সম্পর্কিত 

উত্তর: জলবায়ু পরিবর্তন 

১০৬. জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?

(ক) ১৯৭৯ সালে

(খ) ১৯৮২ সালে

(গ) ১৯৮৩ সালে

(ঘ) ১৯৯৮ সালে 

উত্তর: ১৯৮২ সালে

১০৭. বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়?

(ক) কাটোউইস, পোল্যান্ড

(খ) প্যারিস ফ্রান্স

(গ) রোম, ইতালি

(ঘ) বেইজিং, চীন

উত্তর: কাটোউইস, পোল্যান্ড

১০৮. Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত?

(ক) চীন, রাশিয়া

(খ) উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া

(গ) জাপান, থাইল্যান্ড

(ঘ) তাইওয়ান, হংকং

উত্তর: উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া

১০৯. BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে-

(ক) New Development Bank (NDB)

(খ) BFRICS Development Bank (BDB)

(গ) Economic Development Bank (EDB)

(ঘ) International Commercial Bank (ICB)

উত্তর: New Development Bank (NDB)

১১০. চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?

(ক) ইথিওপিয়া

(খ) জাম্বিয়া

(গ) লাইবেরিয়া

(ঘ) জিবুতি

উত্তর: জিবুতি 

১১১. পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে?

(ক) এবোটাবাদ

(খ) বালাকোট 

(গ) কোয়েটা

(ঘ) গিলগিট

উত্তর: বালাকোট 

১১২. নিচের কোন দেশে ২০২২ সালের G-২০ বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে?

(ক) ইতালী

(খ) যুক্তরাষ্ট্র

(গ) ভারত

(ঘ) ব্রাজিল

উত্তর: ভারত 

[২১তম G-২০ বাৎসরিক সম্মেলন(২০২৬) – যুক্তরাষ্ট্র। ২০তম G-২০ বাৎসরিক সম্মেলন(২০২৫) – দক্ষিণ আফ্রিকা। ১৯তম G-২০ বাৎসরিক সম্মেলন(২০২৪) – ব্রাজিল।]

১১৩. ‘দ্যা আইডিয়া অব জাস্টিস’-গ্রন্থের রচয়িতা কে?

(ক) মার্থা ন্যুসবাম             

(খ) জোসেফ স্টিগলিটজ

(গ) অমর্ত্য সেন          

(ঘ) জন রাউলস    

উত্তর: অমর্ত্য সেন          

১১৪. শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয়েছে-

(ক) ক্রিঙ্কোমালী

(খ) হাম্বানটোটা

(গ) গল বন্দর

(ঘ) প্রোর্ট অব কলম্বো  

উত্তর: হাম্বানটোটা

১১৫. নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?

(ক) BIMSTEC

(খ) CICA

(গ) IORA

(ঘ) SAARC

উত্তর: BIMSTEC 

১১৬. নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?

(ক) NATO

(খ) NAM

(গ) EU 

(ঘ) ASEAN

উত্তর: NAM

১১৭. জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি-৫ (P-5) বলতে কী বুঝায়?

(ক) নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র

(খ) পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র

(গ) পাঁচটি জাতিসংঘ সংস্থা

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তর: নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র

১১৮. কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?

(ক) ফিনল্যান্ড

(খ) পোল্যান্ড

(গ) অস্ট্রিয়া

(ঘ) সুইডেন

উত্তর: অস্ট্রিয়া 

১১৯. OIC-এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?

(ক) ২য় শীর্ষ সম্মেলন

(খ) ৫ম শীর্ষ সম্মেলন

(গ) ৪র্থ শীর্ষ সম্মেলন

(ঘ) ৭ম শীর্ষ সম্মেলন 

উত্তর: ২য় শীর্ষ সম্মেলন 

১২০. নিম্নের কোনটি পাললিক শিলা?

(ক) মার্বেল

(খ) কয়লা

(গ) গ্রানাইট

(ঘ) নিস

উত্তর: কয়লা

১২১. নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র?

(ক) ১ : ১০,০০০

(খ) ১ : ১০০,০০০

(গ) ১ : ১০০০,০০০

(ঘ) ১ : ২৫০০,০০০ 

উত্তর: ১ : ১০,০০০ 

১২২. সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয়-

(ক) আইসোথার্ম

(খ) আইসোবার

(গ) আইসোহাইট

(ঘ) আইসোহেলাইন 

উত্তর: আইসোহাইট

১২৩. বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কী ধরনের বনভূমি?

(ক) ক্রান্তীয়, চিরহরিৎ, আধা-চিরহরিৎ জাতীয়

(খ) ক্রান্তীয় আর্দ্র পতনশীল জাতীয়

(গ) পত্র পতনশীল জাতীয়

(ঘ) ম্যানগ্রোভ জাতীয়

উত্তর: ক্রান্তীয়, চিরহরিৎ, আধা-চিরহরিৎ জাতীয়

১২৪. বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী (১৯৭১-২০০৭) কোন সালের বন্যায় সবচেয়ে বেশী এলাকা প্লাবিত হয়?

(ক) ১৯৭৪

(খ) ১৯৮৮

(গ) ১৯৯৮

(ঘ) ২০০৭

উত্তর: ১৯৯৮ 

১২৫. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?

(ক) নয়া দিল্লি

(খ) কলম্বো

(গ) ঢাকা

(ঘ) কাঠমুণ্ডূ

উত্তর: নয়া দিল্লি 

[সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের স্থান পরিবর্তন করে বর্তমানে ভারতের গুজরাটের গান্ধিনগরে স্থাপন করা হয়েছে।]

১২৬. নিচের কোনটি জলজ উদ্ভিদ নয়?

(ক) হিজল

(খ) করচ

(গ) ডুমুর

(ঘ) গজারী

উত্তর: গজারী 

১২৭. নিচের কোনটি মানবসৃষ্ট আপদ (hazard) নয়?

(ক) বায়ু দূষণ

(খ) দুর্ভিক্ষ

(গ) মহামারী

(ঘ) কালবৈশাখী  

উত্তর: কালবৈশাখী 

১২৮. বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশী কর্মসংস্থান হয়?

(ক) নির্মাণ খাত

(খ) কৃষি খাত

(গ) সেবা খাত

(ঘ) শিল্প কারখানা খাত 

উত্তর: কৃষি খাত

১২৯. বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় তার নাম-

(ক) নদীজ বন্যা

(খ) আকস্মিক বন্যা

(গ) বৃষ্টিজনিত বন্যা    

(ঘ) জলোচ্ছ্বাসজনিস বন্যা 

উত্তর: জলোচ্ছ্বাসজনিস বন্যা 

১৩১. কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়?

(ক) ঘনীভবন

(খ) বাষ্পীভবন

(গ) গলনাংক

(ঘ) স্ফুটনাংক

উত্তর: গলনাংক 

১৩২. অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়?

(ক) জারণ

(খ) বিজারণ

(গ) প্রশমন

(ঘ) পানি যোজন

উত্তর: জারণ 

১৩৩. একটি বাল্বে “60w–220w” লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)?

(ক) 16.36

(খ) 160

(গ) 280  

(ঘ) 806.67

উত্তর: 806.67 

১৩৪. নবায়নযোগ্য জ্বালানীর উৎস-

(ক) তেল

(খ) গ্যাস

(গ) কয়লা

(ঘ) বায়োগ্যাস

উত্তর: বায়োগ্যাস 

১৩৫. কার্বোহাইড্রেটে C, H এবং O--এর অনুপাত কত?

(ক) ১ : ১ : ২

(খ) ১ : ২ : ১

(গ) ১ : ৩ : ২

(ঘ) ১ : ৩ : ১

উত্তর: ১ : ২ : ১

১৩৬. AC কে DC করার যন্ত্র-

(ক) রেকটিফায়ার

(খ) অ্যামপ্লিফায়ার

(গ) ট্রানজিস্টর

(ঘ) ডায়োড

উত্তর: রেকটিফায়ার 

১৩৭. বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে-

(ক) লাউড স্পিকার

(খ) অ্যামপ্লিফায়ার

(গ) জেনারেটর

(ঘ) মাল্টিমিটার  

উত্তর: লাউড স্পিকার 

১৩৮. বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কী?

(ক) মাইকোমিটার

(খ) হাইগ্রোমিটার

(গ) ব্যারোমিটার

(ঘ) গ্রাভিমিটার 

উত্তর: হাইগ্রোমিটার 

১৩৯. কোথায় সাঁতার কাটা সহজ?

(ক) পুকুরে

(খ) খালে

(গ) নদীতে

(ঘ) সাগরে

উত্তর: সাগরে 

১৪০. ডিমে কোন ভিটামিন নেই?

(ক) ভিটামিন-এ

(খ) ভিটামিন-বি

(গ) ভিটামিন-সি

(ঘ) ভিটামিন-ডি    

উত্তর: ভিটামিন-সি 

১৪১. কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়?

(ক) ক্রোমোপ্লাস্ট

(খ) ক্লোরোপ্লাস্ট

(গ) ক্রোমাটোপ্লাস্ট

(ঘ) লিউকোপ্লাস্ট   

উত্তর: ক্রোমোপ্লাস্ট

১৪২. সোডিয়াম এসিটেটের সংকেত-

(ক) CH2COONa

(খ) (CH3COO)2Ca

(গ) CH3COONa 

(ঘ) CHCOONa 

উত্তর: CH3COONa 

১৪৩. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কী?

(ক) আইসোটোন

(খ) আইসোটোপ

(গ) আইসোবার

(ঘ) আইসোমার    

উত্তর: আইসোটোপ

১৪৪. খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে-

(ক) অক্সিজেন            

(খ) কার্বন-ডাই-অক্সাইড

(গ) নাইট্রোজেন

(ঘ) জলীয় বাষ্প    

উত্তর: কার্বন-ডাই-অক্সাইড

১৪৫. মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?

(ক) OMR

(খ) OCR

(গ) MICR 

(ঘ) Scanner

উত্তর: OCR

১৪৬. নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একবারে অনুবাদ ও সম্পাদন করে?

(ক) Interpreter

(খ) Emulator

(গ) Compiler  

(ঘ) Simulator

উত্তর: Compiler 

১৪৭. নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে?

(ক) Mouse               

(খ) Microphone

(গ) Touch Screen

(ঘ) Printer

উত্তর: Touch Screen 

১৪৮. নিচের কোনটি Octal number নয়?

(ক) 19                    

(খ) 77

(গ)  15

(ঘ) 101

উত্তর: 19        

১৪৯. একটি রিলেশনাল ডাটাবেজ মডেলে নিচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়?

(ক) Tuples               

(খ) Attributes

(গ) Rows

(ঘ) Tables

উত্তর: Tables 

১৫০. Bluetooth কিসের উদাহরণ?

(ক) Personal Area Network

(খ) Local Area Network

(গ) Virtual Private Network

(ঘ) কোনোটিই নয়

উত্তর: Personal Area Network

১৫১. মোবাইল ফোনে কোন mode -এ যোগাযোগ হয়?

(ক) Simplex          

(খ) Half-Duplex

(গ) Full-Duplex  

(ঘ) কোনোটিই নয়   

উত্তর: Full-Duplex  

১৫২.Time-shared OS-এর জন্য কোন Scheduling policy সবচেয়ে ভালো?

(ক) First come first serve

(খ) Round-robin

(গ) Shortest job first

(ঘ) Last come first serve

উত্তর: Round-robin

১৫৩. নিচের কোনটি ৫২(১৬) এর বাইনারি রূপ?

(ক) ০১০১০০১০(২)

(খ) ০১১১০০১১(২)

(গ) ০০০০১১০০(২)

(ঘ) ১১১১০০০০(২)

উত্তর: ০১০১০০১০(২) 

১৫৪. প্রথম Web browser কোনটি?

(ক) Netscape Navigator

(খ) World Wide Web

(গ) Internet Explorer

(ঘ) Safari

উত্তর: World Wide Web

১৫৫. Social Networking Site -এ যোগাযোগে কোন media ব্যবহৃত হয়?

(ক) Image/video 

(খ) Audio

(গ) Text

(ঘ) উপরের সবগুলো

উত্তর: উপরের সবগুলো 

১৫৬. Firewall কী protection দেয়ার জন্য ব্যবহৃত হয়?

(ক) Fire attacks               

(খ) Unauthorized access

(গ) Virus attacks

(ঘ) Data-driven attacks

উত্তর: Unauthorized access

১৫৭. TV remote-এর Carrier frequency’র range কত?

(ক) < 100 MHZ     

(খ) < 1 GHz

(গ)  < 2 GHz     

(ঘ) Infrared range  

উত্তর: Infrared range  

১৫৮. CPU কোন address generate করে?

(ক) physical addresse

(খ) logical addresse

(গ) Both physical and logical address

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তর: logical addresse

১৫৯. H.323 protocol সাধারণত কী কাজে ব্যবহৃত হয়?

(ক) File transfer

(খ) VoIP

(গ) Data Security 

(ঘ) File download

উত্তর: VoIP

[প্রশ্নে প্রদত্ত সকল সংখ্যাই মূলদ।]

১৬১. নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?  

(ক) ৪৮

(খ) ৫৪

(গ) ৫৮

(ঘ) ৬০

উত্তর: ৫৮ 

১৬২. পনির ও তপনের আয়ের অনুপাত 4 : 3। তপন ও রবিনের আয়ের অনুপাত 5 : 4। পনিরের আয় 120 টাকা হলে, রবিনের আয় কত? 

(ক) 36 টাকা

(খ) 12 টাকা

(গ) 72 টাকা

(ঘ) 84 টাকা

উত্তর: 72 টাকা 

১৬৩. ৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে-আসলে ৫৫৮ টাকা হবে?  

(ক) ৩ বছরে 

(খ) ৪ বছরে

(গ) ৫ বছরে

(ঘ) ৬ বছরে

উত্তর: ৪ বছরে

১৬৪. একটি মটর সাইকেবল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হতো তাহলে ৮% লাভ হতো। মটর সাইকেলের ক্রয়মূল্য- 

(ক) ৬০০০ টাকা

(খ) ৫০০০ টাকা

(গ) ৪০০০ টাকা

(ঘ) ৮০০০ টাকা    

উত্তর: ৬০০০ টাকা

 

(ক) ০.৩৬

(খ) ০.৫১

(গ) ০.৮১

(ঘ) ০.৬১

উত্তর: ০.৬১ 

১৬৬. 3x – 2 > 2x – 1  এর সমাধান সেট কোনটি?  

(ক) [1, ∞)

(খ) (1, ∞)

(গ) [1/2, ∞)  

(ঘ) (–1, ∞)

উত্তর: (1, ∞)

১৬৭. 6x2 – 7x – 4 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?  

(ক) বাস্তব ও সমান

(খ) বাস্তব ও অসমান

(গ) অবাস্তব

(ঘ) পূর্ণ বর্গ সংখ্যা 

উত্তর: বাস্তব ও অসমান

১৬৮. যদি x4 –x2 + 1 = 0 হয়, তবে 3x + (1/x3) = ?  

(ক) 3

(খ) 2

(গ) 1   

(ঘ) 0

উত্তর: 0

  

(ক) a > 0, a # 1

(খ) a # 0, a > 1

(গ)  a > 0, a = 1

(ঘ) a # 1, a < 0  

উত্তর: a > 0, a # 1 

১৭১. P = {x : x, 12 এর গুণনীয়কসমূহ) এবং Q =

{x : x, 3 এর গুণিতক এবং x ≤ 12} হলে, P – Q কত? 

(ক) {1, 2, 4}

(খ) {1, 3, 4}

(গ) {1, 3, 6}

(ঘ) {1, 2, 6}     

উত্তর: {1, 2, 4} 

(ক) – 1  

(খ) 1 

(গ) 1/2 

(ঘ) 0

উত্তর:

১৭৩. ৬ জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কত ভাবে বিভক্ত করা যায়? 

(ক) ১০

(খ) ২০

(গ) ৬০

(ঘ) ১২০

উত্তর: ২০

১৭৪. শুদ্ধ বানান কোনটি?  

(ক) অধোগতি

(খ) অধঃগতি

(গ) অধগতি

(ঘ) অধোঃগতি   

উত্তর: অধোগতি 

১৭৫. সঠিক বানান কোনটি? 

(ক) Indwelling

(খ) Indwiling

(গ) Indweling    

(ঘ) Induelling  

উত্তর: Indwelling 

১৭৬. বাংলা ব্যঞ্জন বর্ণমালায় ‘ম’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী? 

(ক) ধ

(খ) ন

(গ) প

(ঘ) ল

উত্তর:

১৭৭. যদি ABC = ZYX হয়, তবে GIVV =?  

(ক) TERE

(খ) TEER

(গ) TREE 

(ঘ) FREE

উত্তর: TREE

১৭৮. ‘UNICEF’ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?  

(ক)       


(খ) 


(গ)       


(ঘ)


উত্তর:

১৭৯. রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে, যদি রোলারকে-  

(ক) ঠেলে নিয়ে যাওয়া হয়

(খ) টেনে নিয়ে যাওয়া হয়

(গ) তুলে নিয়ে যাওয়া হয়

(ঘ) সমান সহজ হয়

উত্তর: টেনে নিয়ে যাওয়া হয়

১৮০. যদি চ × G = 82 হয়, তবে J × ট = ? 

(ক) ১২০

(খ) ৯২

(গ) ১১৫

(ঘ) ১১০

উত্তর: ১১০ 

১৮১. কোন শব্দগুচ্ছ শুদ্ধ? 

(ক) আয়ত্তাধীন, অহোরাত্রি, অদ্যপি

(খ) গড্ডালিকা, চিন্ময়, কল্যান

(গ) গৃহস্ত, গণনা, ইদানিং

(ঘ) আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি

উত্তর: আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি 

১৮৩. একজন ব্যক্তি ভ্রমণের ৪ মাইল উত্তরে, ১২ মাইল পূর্বে তারপর আবার ১২ মাইল উত্তরে যায়। সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে?  

(ক) ১৭

(খ) ২৮

(গ) ২১

(ঘ) ২০

উত্তর: ২০ 

১৮৪. ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউইয়র্ক যাওয়ার সময় দিনের সময়কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয় কেন?  

(ক) পৃথিবী পশ্চিম দিকে ঘুরছে বলে

(খ) পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে

(গ) এক্ষেত্রে এসব ঘূর্ণনের কোন প্রভাব নেই

(ঘ) অন্য কোন কারণ আছে

উত্তর: পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে

১৮৫. বাংলাদেশে ‘নব-নৈতিকতা’র প্রবর্তক হলেন-  

(ক) মোহাম্মদ বরকতুল্লা     

(খ) জি.সি. দেব

(গ) আরজ আলী মাতুব্বর     

(ঘ) আবদুল মতীন 

উত্তর: আরজ আলী মাতুব্বর     

১৮৬. ‘আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি’। এটি -  

(ক) নৈতিক অনুশাসন

(খ) রাজনৈতিক ও সামাজিক অনুশাসন

(গ) আইনের শাসন

(ঘ) আইনের অধ্যাদেশ

উত্তর: রাজনৈতিক ও সামাজিক অনুশাসন

১৮৭. সভ্য সমাজের মানদন্ড হলো- 

(ক) গণতন্ত্র

(খ) বিচার ব্যবস্থা

(গ) সংবিধান

(ঘ) আইনের শাসন

উত্তর: আইনের শাসন 

১৮৮. বিপরীত বৈষম্য-এর নীতিটি প্রয়োগ করা হয়- 

(ক) নারীদের ক্ষেত্রে

(খ) সংখ্যালঘুদের ক্ষেত্রে

(গ) প্রতিবন্ধীদের ক্ষেত্রে

(ঘ) পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে

উত্তর: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে

১৮৯. মূল্যবোধ হলো- 

(ক) মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ

(খ) মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড

(গ) সমাজ জীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় উপাদান

(ঘ) মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাবলীর দিক নির্দেশনা

উত্তর: মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড

১৯০. জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-  

(ক) দারিদ্র্য বিমোচন

(খ) মৌলিক অধিকার রক্ষা

(গ) মৌলিক স্বাধীনতার উন্নয়ন

(ঘ) নারীদের উন্নয়ন ও সুরক্ষা

উত্তর: মৌলিক স্বাধীনতার উন্নয়ন

১৯১. সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো-  

(ক) সরকার পরিচালনায় সাহায্য করা

(খ) নিজের অধিকার ভোগ করা

(গ) সৎভাবে ব্যবসা-বাণিজ্য করা

(ঘ) নিয়মিত কর প্রদান করা

উত্তর: নিয়মিত কর প্রদান করা 

১৯২. মূল্যবোধের চালিকা শক্তি হলো- 

(ক) উন্নয়ন

(খ) গণতন্ত্র

(গ) সংস্কৃতি

(ঘ) সুশাসন

উত্তর: সংস্কৃতি 

১৯৩. অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে-  

(ক) দুর্নীতি দূর হয়

(খ) বিনিয়োগ বৃদ্ধি পায়

(গ) আইনের শাসন প্রতিষ্ঠিত হয়

(ঘ) কোনোটিই নয়

উত্তর: বিনিয়োগ বৃদ্ধি পায়

১৯৪. তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার? 

(ক) রাজনৈতিক

(খ) অর্থনৈতিক

(গ) মৌলিক

(ঘ) সামাজিক

উত্তর: মৌলিক 

১৯৫. 

চিত্রে, ∠PQR = 55˚, ∠LRN = 90˚ এবং PQ ⎢⎢MR, PQ = PR হলে, ∠NRP এর মান নিচের কোনটি?

(ক) 90˚

(খ) 55˚

(গ) 45˚

(ঘ) 35˚ 

উত্তর: 35˚ 

১৯৬.


(ক)

(খ)

(গ)

(ঘ)

উত্তর:


১৯৭. ‘UNICEF’ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?

(ক)


(খ)


(গ)


(ঘ)



উত্তর:

১৯৮. .১ × .০১ × ০০১ = ?

(ক) ১.০০০১

(খ) .১০০০১

(গ) .০০০০১

(ঘ) .০০০০০১

(ঘ) .০০০০০১

১৯৯.

(ক)

(খ)

(গ)

(ঘ)


উত্তর:


২০০.

(ক)

(খ)

(গ)

(ঘ)


উত্তর:


More Question Bank

Bank

সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Senior Officer Recruitment Test-2024 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, আপনি যদি ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনাকে স্বাগতম! আপনি অবগত আছেন যে, ১৫ মে ২০২৬ ইং তারিখে সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Recruitment Test-2024 অনুষ্ঠিত হয়েছে।  বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ব্যাংকিং পেশা সকল চাকরির মধ্যে অন্যতম আকর্ষণীয় পেশা। সামাজিক সম্মান, স্থিতিশীল কর্মজীবন ও দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনে ব্যাংকিং জব দেশের তরুণ সমাজের প্রথম পছন্দে পরিণত হয়েছে। ফলে দেখা যায় যেকোনো ব্যাংক নিয়োগ পরীক্ষায় তুমুল প্রতিযোগিতা হয়। আর এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু পাস নম্বর অর্জন করলেই হবে না, সর্বাধিক নম্বর অর্জন করতে হবে। তাই আপনি যদি বিগত সালের প্রশ্ন সঠিকভাবে বিশ্লেষণ ও সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনি নিশ্চিত সফল হবেন। ✍️ সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Senior O...

11-20 Grade

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solution- 2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, গত ১৫ মে ২০২৬ ইং তারিখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solution 2026 এর অফিস সহকারী কাম কম্পিউটিার মুদ্রাক্ষরিক পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে প্র্যাকটিক্যাল এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বাংলাদেশ BIWTC কর্তৃক নিয়োগ প্রদান করা হবে। 🔍বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solutionপরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ১৫◉    ইংরেজি— ১৫◉    গণিত — ১৫◉    সাধারণ জ্ঞান—১৫◉    কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি— ২০◉    মোট: ৮০ নম্বরসর্বোচ্চ নম্বর নিশ্চিত ক...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (পদ্মা) | Primary Question Solution 2008 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach