৩৫তম বিসিএস প্রশ্ন সমাধান | 35th BCS Question Solution | Biddabari


প্রিয় চাকরি প্রত্যাশী,

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। 

৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।

🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণ

সাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।

তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।

আরও দেখুন:

৩২তম বিসিএস প্রশ্ন সমাধান | 32th BCS Queston Solution | Biddabari

৩৩তম বিসিএস প্রশ্ন সমাধান | 33th BCS Question Solution | Biddabari

৩৪তম বিসিএস প্রশ্ন সমাধান | 34th BCS Question Solution | Biddabari

🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস

⏵বিসিএসের সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

⏵গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

⏵প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

⏵প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

⏵বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সুশাসন ও নৈতিকতা—

⏵প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

⏵খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

⏵বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar & Literature নিয়মিত অনুশীলন করুন।

⏵গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

⏵কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।

🎯প্রস্তুতির জন্য পড়তে পারেন বিদ্যাবাড়ির BCS Digest Plus বইটি।

🎯 আরও ভালো প্রস্তুতির জন্য যোগ দিন — BCS Target Live Batch

🎯 কেন বিগত প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ

বিসিএস পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে বিগত প্রশ্ন সমাধান অপরিহার্য।

৩৩তম বিসিএস প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন —

✅ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

✅ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

✅ কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।


📚 আরও দেখুন:

৩১তম বিসিএস প্রশ্ন সমাধান | 31th BCS Question Solution | Biddabari

৩০তম বিসিএস প্রশ্ন সমাধান | 30th BCS Question Solution | Biddabari

আজ প্রকাশ করা হচ্ছে:

📄 ৩৫তম বিসিএস প্রশ্ন সমাধান PDF | 35th BCS Question Solution PDF

বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে পূর্ববর্তী বিসিএস প্রশ্নগুলো নির্ভুল উত্তরসহ প্রকাশ করছে।

আপনি চাইলে প্রশ্নগুলো PDF ফরম্যাটে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।

এটি আপনার বিসিএস প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করেও ব্যবহার করা যাবে।

📘 আরও দেখুন:






51th BCS Dynamic Advance Live Batch



৩৫তম বিসিএস প্রশ্ন সমাধান | 35th BCS Question Solution | Biddabari PDF Download

৩৫তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান

১. “পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার।”- বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে-

ক. প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ

খ. প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ

গ. দুটোই অশুদ্ধ

ঘ. দুটোই শুদ্ধ

উত্তর: দুটোই অশুদ্ধ 

২. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক. মনীষী

খ. মনিষি

গ. মনীষি

ঘ. মনিষী

উত্তর: মনীষী

৩. কোন বাক্যাটি শুদ্ধ?

ক. দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়

খ. দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়

গ. দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়

ঘ. দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়

উত্তর: দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়

৪. ‘Consumer goods’ এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?

ক. ভোক্তার কল্যাণ

খ. ভোগ্যপণ্য

গ. ক্রয়কৃত পণ্য

ঘ. ক্রেতার গুণাগুণ

উত্তর: ভোগ্যপণ্য 

৫. ‘জল’ শব্দের সমার্থক নয় কোনটি?

ক. সলিল

খ. উদক

গ. জলধি

ঘ. নীর

উত্তর: জলধি

৬. কোন শব্দজোড় বিপরীতার্থক নয়?

ক. অনুলোম-প্রতিলোম

খ. নশ্বর-শাশ্বত

গ. গরিষ্ঠ-লঘিষ্ঠ

ঘ. হৃষ্ট-পুষ্ট

উত্তর: হৃষ্ট-পুষ্ট  

৭. ‘পরশ্ব’ শব্দটির অর্থ কী?

ক. পরশু

 খ. পরের ধন

গ. কোকিল

ঘ. পার্শ্ববর্তী

উত্তর: পরশু

৮. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?

ক. ৭টি

খ. ৯টি

গ. ১১টি

ঘ. ১৩টি

উত্তর: ৭টি 

৯. বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে?

ক. সমাস দ্বারা

খ. লিঙ্গ পরিবর্তন দ্বারা

গ. উপসর্গ যোগে

ঘ. ক, খ ও গ তিন উপায়েই হয়

উত্তর: লিঙ্গ পরিবর্তন দ্বারা

১০. ‘লবণ’ শব্দের বিশেষ্য কোনটি?

ক. নোনতা

খ. লবণাক্ত

গ. লাবণ্য

ঘ. ললিত

নোট: প্রশ্নটি ত্রুটিপূর্ণ। “লবণ” শব্দটি নিজেই বিশেষ্য পদ।

১১. কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?

ক. যোগ্যতা

খ. আকাঙ্ক্ষা

গ. আসক্তি

ঘ. আসত্তি

উত্তর: আসক্তি

১২. নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত?

ক. প্রলয় 

খ. খণ্ডিত 

গ. নিঃশ্বাস

ঘ. অনুপম

উত্তর: খণ্ডিত 

১৩. ‘দ্বৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. দ্বীপ + আয়ন

খ. দ্বীপ + অয়ন

গ. দ্বিপ + অনট

ঘ. দ্বীপ + অনট

উত্তর: দ্বীপ + আয়ন

১৪. ‘জজসাহেব’ কোন সমাসের উদাহরণ?

ক. দ্বিগু

খ. কর্মধারয়

গ. দ্বন্দ্ব

ঘ. বহুব্রীহি

উত্তর: কর্মধারয়

১৫. নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়?

ক. প্রাতিপদিক

খ. অভিশ্রুতি

গ. অপিনিহিতি

ঘ. ধ্বনি-বিপর্যয়

উত্তর: প্রাতিপদিক

১৬. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?

ক. লুইপা

খ. শবরপা

গ. ভুসুকুপা

ঘ. কাহ্নপা

উত্তর: কাহ্নপা

১৭. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?

ক. নিরঞ্জনের উষ্মা

খ. দোহাকোষ

গ. গোপিচন্দ্রের সন্ন্যাস 

ঘ. ময়নামতির গান

উত্তর: দোহাকোষ

১৮. “তাম্বুল রাতুল হইল অধর পরশে।”- অর্থ কী?

ক. ঠোঁটের পরশে পান লাল হল

খ. পানের পরশে ঠোঁট লাল হল

গ. অস্তাচলগামী সূর্যের আভায় মুখ রক্তিম দেখা গেল

ঘ. অস্তাচলগামী সূর্য ও মুখ একই রকম লাল হয়ে গেল

উত্তর: ঠোঁটের পরশে পান লাল হল

১৯. ‘হপ্তপয়কর’ কার রচনা?

ক. সৈয়দ আলাওল

খ. জৈনুদ্দিন

গ. দীনবন্ধু মিত্র

ঘ. অমিয় দেব

উত্তর: সৈয়দ আলাওল

২০. মঙ্গলকাব্যের কবি নন কে?

ক. কানাহরি দত্ত

খ. মানিক দত্ত

গ. ভারতচন্দ্র 

ঘ. দাশু রায়

উত্তর: দাশু রায়

২১. ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক ছিলেন-

ক. জন ক্লার্ক মার্শম্যান

খ. উইলিয়াম কেরি

গ. জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন

ঘ. ডেভিড হেয়ার

উত্তর: জন ক্লার্ক মার্শম্যান

২২. কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?

ক. স্মৃতি কথামালা

খ. আত্মচরিত

গ. আত্মকথা

ঘ. আমার কথা

উত্তর: আত্মচরিত 

২৩. রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?

ক. খুলনার দক্ষিণ ডিহি

খ. ছোটনাগপুর মালভূমি

গ. যশোরের কেশবপুর

ঘ. কুষ্টিয়ার শিলাইদহ

উত্তর: খুলনার দক্ষিণ ডিহি

২৪. ‘তেল-নুন-লকড়ি’ কার রচিত গ্রন্থ?

ক. প্রবোধচন্দ্র সেন

খ. প্রমথনাথ বিশি

গ. প্রমথ চৌধুরী

ঘ. প্রদ্যুম্ন মিত্র

উত্তর: প্রমথ চৌধুরী

২৫. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?

ক. কৃষ্ণকুমারী

খ. শর্মিষ্ঠা

গ. সধবার একাদশী

ঘ. নীলদর্পণ

উত্তর: কৃষ্ণকুমারী

২৬. ‘কপালকুণ্ডলা’ কোন প্রকৃতির রচনা?

ক. রোমান্সমূলক উপন্যাস

খ. ঐতিহাসিক উপন্যাস

গ. বিয়োগান্তক নাটক

ঘ. সামাজিক উপন্যাস

উত্তর: রোমান্সমূলক উপন্যাস

২৭. কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়?

ক. “কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও?

খ. “প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে।”

গ. “অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আত্মদান।”

ঘ. “কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে।”

উত্তর: “অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আত্মদান।”

২৮. দ্রৌপদী কে? 

ক. রামায়ণে সীতার সহচরী

খ. রামায়ণে লক্ষ্মণের প্রণয়প্রার্থী নারী

গ. মহাভারতে দুর্যোধনের স্ত্রী 

ঘ. মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী

উত্তর: মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী

২৯. ‘মিলির হাতে স্টেনগান’ গল্পটি কার লেখা?

ক. আখতারুজ্জামান ইলিয়াস

খ. শওকত ওসমান

গ. শহীদুল জহির

ঘ. শওকত আলী

উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস

৩০. ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচিত গ্রন্থ?

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ. শেখ হাসিনা

গ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী

ঘ. এ. কে ফজলুল হক

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৩১. “প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে।”- গানটির গীতিকার কে?

ক. শাহ আবদুল করিম

খ. রাধারমন

গ. শেখ ওয়াহিদ

ঘ. কুদ্দুস বয়াতি

উত্তর: শেখ ওয়াহিদ

৩২. ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?

ক. আলমগীর কবির

খ. হুমায়ুন আহমেদ

গ. তারেক মাসুদ

ঘ. শেখ নিয়ামত আলী

উত্তর: তারেক মাসুদ

৩৩. ‘হুলিয়া’ কবিতা কার রচনা?

ক. আবুল হাসান

খ. মহাদেব সাহা

গ. আবুল হোসেন

ঘ. নির্মলেন্দু গুণ

উত্তর: নির্মলেন্দু গুণ

৩৪. নিচের কোন সাহিত্যিক আততাঁয়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?

ক. আবুল হাসান

খ. সোমেন চন্দ

গ. হুমায়ুন কবির 

ঘ. কল্যাণ মিত্র

উত্তর: সোমেন চন্দ

৩৫. নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?

ক. দেবেশ রায়ের ‘তিস্তাপাড়ের বৃত্তান্ত

খ. সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পূর্ব-পশ্চিম’

গ. শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘যাও পাখি’

ঘ. অভিজিৎ সেনের ‘রহু চণ্ডালের হাড়’

উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পূর্ব-পশ্চিম’

৩৬. Cricket enjoys a huge ... in Bangladesh. 

ক. follow on

খ. fall out

গ. follow

ঘ. following

উত্তর: following

৩৭. Who wrote the following lines: “all at once I saw a crowd, a host of golden daffodils”?

ক. Wordsworth

খ. Herrick

গ. Shelley

ঘ. Keats

উত্তর: Wordsworth

৩৮. What would be the right synonym for “Initiative”? 

ক. apathy

খ. indolence

গ. enterprise

ঘ. activity 

উত্তর: enterprise

৩৯. Which of the following words can be used as a verb? 

ক. Mister

খ. Master

গ. Mistress

ঘ. Mastery 

উত্তর: Master

৪০. Who among the following writers is not a Nobel Laureate?

ক. T.S. Eliot

খ. Toni Morrison

গ. Grahame Greene

ঘ. William Faulkner

উত্তর: Grahame Greene 

৪১. The correct passive form of “You must shut these doors” is- 

ক. These must be shut doors

খ. Shut the doors you must

গ. Shut must be the doors

ঘ. These doors must be shut

উত্তর: These doors must be shut

৪২. The film was directed in the director’s usual ... style. 

ক. confusion

খ. idiosyncratic

গ. personifying

ঘ. purifying

উত্তর: idiosyncratic

৪৩. The ‘climax’ of a plot is what happens-

ক. in the beginning

খ. at the end

গ. at the height

ঘ. in the confrontation

উত্তর: at the height 

৪৪. Which word is the determiner in the sentence “Will it take much time?”

ক. will

খ. take

গ. much

ঘ. time 

উত্তর: much

৪৫. The play Arms and the Man is by-

ক. James Joyce

খ. Samuel Beckett

গ. Arthur Miller

ঘ. George Bernard Shaw 

উত্তর: George Bernard Shaw

৪৬. ‘He was a rather disagreeable man.’ Here the underlined word is a/an-

ক. Noun

খ. Adjective 

গ. Adverb

ঘ. Preposition

উত্তর: Adjective 

৪৭. This could have worked if I ... been more far- sighted. 

ক. had

খ. have

গ. might

ঘ. would

উত্তর: had

৪৮. Choose the pair of words that expresses a relationship similar to that of “Harm: Damage”-

ক. Sweet: Sour

খ. Injure: Incapacitate

গ. Stout: Weak 

ঘ. Hook: Crook

উত্তর: Injure: Incapacitate

৪৯. “Othello” is a Shakespeare’s play about-

ক. A Jew

খ. A Roman

গ. A Turk

ঘ. A Moor

উত্তর: A Moor

৫০. In the 18th Century the Mughal Empire begun to-

ক. discriminate 

খ. disintegrate

গ. differentiate

ঘ. dislocate

উত্তর: disintegrate 

৫১. Being fat does not necessarily kill you, but it ... the risk that you will suffer from nasty diseases. 

ক. increases

খ. emphasizes

গ. encourages

ঘ. involves

উত্তর: increases

৫২. The poem, “Isle of Innisfree” is written by- 

ক. Dylan Thomas

খ. Ezra Pound

গ. W.H. Auden

ঘ. W.B. Yeats

উত্তর: W.B. Yeats

৫৩. Riders to the sea is-

ক. an epic poem

খ. a novella

গ. a one-act play

ঘ. a theatrical adaptation of a poem

উত্তর: a one-act play 

৫৪. “It is time to review the protocol on testing nuclear weapons”. Here the underlined word means- 

ক. Record of rules

খ. Summary of rules

গ. Procedures

ঘ. Problems

উত্তর: Record of rules 

৫৫. .... amazing song haunted me for a long time.  

ক. These

খ. Those

গ. Thus

ঘ. That 

উত্তর: That

৫৬. Let us begin by looking at the minutes of the meeting. Here the underlined word means-

ক. time record

খ. time frame

গ. written record

ঘ. written analysis 

উত্তর: written record

৫৭. Let noise level in Dhaka city has increased exponentially. Here the underlined word means- 

ক. amazingly

খ. shockingly

গ. steadily

ঘ. rapidly 

উত্তর: rapidly

৫৮. Which of the following writers belong to the Elizabethan period?

ক. Christopher Marlowe

খ. Alexander Pope

গ. John Dryden

ঘ. Samuel Beckett

উত্তর: Christopher Marlowe

৫৯. Women are too often ... by family commitments. 

ক. confused

খ. controlled

গ. contaminated

ঘ. constrained

উত্তর: constrained 

৬০. “To be, or not be, that is the question”- is a famous dialogue from-

ক. Othello

খ. Romeo and Juliet 

গ. Hamlet

ঘ. Macbeth 

উত্তর: Hamlet

৬১. Class relations and societal conflict is the key understanding of- 

ক. Feminism

খ. Formalism

গ. Structuralism

     ঘ. Marxism

     উত্তর: Marxism

৬২. Societies living in the periphery are always ignored. Here the underlined word means-

ক. offshore areas

খ. marginal areas

গ. remote places

ঘ. backward regions

উত্তর: marginal areas

৬৩. The idiom “A stitch in time saves nine”-refers the importance of-

ক. Saving lives

খ. timely action

গ. saving time

ঘ. time tailoring

উত্তর: timely action

৬৪. Which is the correct sentence?

ক. He insisted on seeing her

খ. He insisted for seeing her

গ. He insisted in seeing her

ঘ. He insisted to be seeing her

উত্তর: He insisted on seeing her

৬৫. The phrase “nouveau riche” means-

ক. Riche rich

খ. Well off

গ. New high class

ঘ. New rich

উত্তর: New rich 

৬৬. What would be the best antonym of “hibernate”?

ক. dormancy

খ. liveliness

গ. sluggishness

ঘ. democracy 

উত্তর: liveliness

৬৭. I am in the process of collecting material for my story. The underlined word is a/an-

ক. Verb

খ. Adjective

গ. Adverb

ঘ. Noun 

উত্তর: Noun

৬৮. Depression is often hereditary. The underlined word is a/an- 

ক. Adverb

খ. Adjective

গ. Noun

ঘ. Verb

উত্তর: Adjective

৬৯. Find the odd-man-out-

ক. George Eliot

খ. Thomas Hardy

গ. Joseph Conrad

ঘ. James Joyce 

উত্তর: George Eliot

৭০. Find the odd-man-out-

ক. The Bluest Eye

খ. Sula

গ. As I Lay Dying

ঘ. A Mercy

উত্তর: As I Lay Dying 

৭১. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?

ক. যমুনা নদীতে 

খ. মেঘনার মোহনায়

গ. বঙ্গোপসাগরে

ঘ. সন্দ্বীপ চ্যানেল

উত্তর: বঙ্গোপসাগরে

৭২. বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়?

ক. পঞ্চাশ দশক

খ. ষাট শতক

গ. সত্তর দশক

ঘ. আশির দশক

উত্তর: আশির দশক

৭৩. বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?

ক. ১১০

খ. ১১৫

গ. ১১৭

ঘ. ১২০

উত্তর: ১১৭

৭৪. বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা—

ক. ২৫

খ. ২৬

গ. ২৭

ঘ. ২৮

   নোট: বর্তমানে বাংলাদেশে অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেল – ৪৫টি 

৭৫. ‘অলিভ টারটল’ বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?

ক. সেন্টমার্টিন

খ. রাঙ্গাবালি

গ. চর আলেকজান্ডার

ঘ. ছেড়াদ্বীপ

উত্তর: সেন্টমার্টিন

৭৬. চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ এর দীক্ষাগুরু কে ছিলেন?

ক. অতীশ দীপঙ্কর

খ. শীলভদ্র

গ. মাহুয়ান

ঘ. মেগাস্থিনিস

উত্তর: শীলভদ্র

৭৭. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?

ক. রাঙামাটি

খ. খাগড়াছড়ি

গ. বান্দরবান

ঘ. সিলেট

উত্তর: বান্দরবান

৭৮. বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?

ক. ৪৫০০

খ. ৪৫৫০

গ. ৫৬০০

ঘ. ৪৬০০

নোট: ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা-২০২২ অনুযায়ী, ৪৫৯৬টি। স্থানীয় সরকার দিবস বিশেষ ক্রোড়পত্র-২০২৪ অনুযায়ী, ৪৫৭৯টি। 

৭৯. মহাস্থবীর শীলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?

ক. আনন্দ বিহার

খ. নালন্দা বিহার

গ. গোসিপো বিহার

ঘ. সোমপুর বিহার

উত্তর: নালন্দা বিহার

৮০.খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?

ক. বারাং

খ. পাড়া

গ. পুঞ্জি

ঘ. মৌজা

উত্তর: পুঞ্জি

৮১.লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?

ক. চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা

খ. দ্বৈত শাসন ব্যবস্থা

গ. সতীদাহ নিবারণ ব্যবস্থা

ঘ. পুলিশ ব্যবস্থা

উত্তর: পুলিশ ব্যবস্থা

৮২.১৯ মে, ২০১২ তারিখে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন?

ক. ওয়াসফিয়া নাজনীন

খ. মুসা ইব্রাহিম

গ. এম. এ. মুহিম

ঘ. নিশাত মজুমদার

উত্তর: নিশাত মজুমদার

৮৩.পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবী কে উত্থাপন করেন?

ক. আব্দুল মতিন

খ. শেরে বাংলা এ.কে. ফজলুল হক

গ. ধীরেন্দ্রনাথ দত্ত

ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

উত্তর: ধীরেন্দ্রনাথ দত্ত 

৮৪.বিখ্যাত চিত্রকর্ম ‘তিন কন্যা’ এর চিত্রকর কে?

ক. জয়নুল আবেদীন

খ. কামরুল হাসান

গ. এস এম সুলতান

ঘ. রফিকুন্নবী

উত্তর: কামরুল হাসান

৮৫.যশোর জেলায় অবস্থিত বিল—

ক. হাইল

খ. পাথরচাওলি

গ. ভবদহ

ঘ. আড়িয়াল

উত্তর: ভবদহ

৮৬.বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০০৯ অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?

ক. ৭ম

খ. ৮ম

গ. ৯ম

ঘ. কোনটিই নয়

উত্তর: ৭ম

     নোট: বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০২৪ অনুযায়ী, জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮ম।

৮৭.বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ অনুযায়ী গড় স্বাক্ষরতার হার—

ক. ৬১.১%

খ. ৫৭.৯%

গ. ৫৬.৮%

ঘ. ৬৫.৫%

উত্তর: ৫৭.৯%

নোট: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, বাংলাদেশের গড় স্বাক্ষরতার হার- ৭৭.৯%।

৮৮.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ. এম. এ. জি. ওসমানী

গ. কর্নেল শফিউল্লাহ

ঘ. মেজর জিয়াউর রহমান

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৮৯.‘বর্ণালী’ এবং ‘শুভ্র’ কী? 

ক. উন্নত জাতের ভুট্টা

খ. উন্নত জাতের আম

গ. উন্নত জাতের গম

ঘ. উন্নত জাতের চাল

উত্তর: উন্নত জাতের ভুট্টা

৯০.গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?

ক. ৯১ বর্গ কিমি

খ. ৯ বর্গ কিমি

গ. ৭ বর্গ কিমি

ঘ. ৮ বর্গ কিমি

উত্তর: ৯ বর্গ কিমি

৯১.‘Making of a Nation Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে?

ক. কামাল হোসেন

খ. এম. এ. করিম

গ. নুরুল ইসলাম

ঘ. আনিসুর রহমান

উত্তর: নুরুল ইসলাম

৯২.জীবনঢুলী কি?

ক. একটি উপন্যাসের নাম

খ. একটি কাব্যগ্রন্থের নাম

গ. একটি আত্মজীবনীর নাম

ঘ. একটি চলচ্চিত্রের নাম

উত্তর: একটি চলচ্চিত্রের নাম

৯৩.বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন?

ক. সোহাগ গাজী

খ. রুবেল হোসেন

গ. তাইজুল ইসলাম

ঘ. তাসকিন আহমেদ

উত্তর: তাসকিন আহমেদ

৯৪.পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে?

ক. ২০১৫—২০১৯

খ. ২০১৬—২০২০

গ. ২০১৭—২০২১

ঘ. ২০১৮—২০২২

উত্তর: ২০১৬—২০২০

     নোট: অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ: ২০২১-২০২৫। 

৯৫.বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত?

ক. কুষ্টিয়া গ্রেড

খ. চুয়াডাঙ্গা গ্রেড

গ. ঝিনাইদহ গ্রেড

ঘ. মেহেরপুর গ্রেড

উত্তর: কুষ্টিয়া গ্রেড

৯৬.কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of politics) আখ্যা দিয়েছিল?

ক. টাইম

খ. নিউজ উইকস

গ. ইকোনমিস্ট

ঘ. ইকোনোমিক এন্ড পলিটিক্যাল উইকলি

উত্তর: নিউজ উইকস

৯৭.বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?

ক. রাজশাহী

খ. ঢাকা

গ. চট্টগ্রাম

ঘ. সিলেট

উত্তর: সিলেট

৯৮.ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লি. এর উৎপাদিত সার এর নাম কোনটি?

ক. ইউরিয়া এবং এএসপি

খ. ইউরিয়া

গ. টিএসপি এবং এএসপি

ঘ. ডিএপি

উত্তর: ইউরিয়া এবং এএসপি

৯৯.ম্যানগ্রোভ কি?

ক. কেওড়া বন

খ. শালবন

গ. উপকূলীয় বন

ঘ. চিরহরিৎ বন

উত্তর: উপকূলীয় বন

১০০. ‘দ্য ব্লাড টেলিগ্রাম’ গ্রন্থটির লেখক কে?

ক. রিচার্ড সেশন

খ. মার্কাস  ফ্রান্ডা

গ. গ্যারি জে ব্যাস

ঘ. পল ওয়ালেচ

উত্তর: গ্যারি জে ব্যাস

১০১. নেপালের সর্বশেষ রাজা ছিলেন—

ক. রাজা ধীরেন্দ্র

খ. রাজা জ্ঞানেন্দ্র

গ. রাজা বীরেন্দ্র

ঘ. রাজা মহেন্দ্র

উত্তর: রাজা জ্ঞানেন্দ্র

১০২. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭ এর মূল প্রতিপাদ্য ছিল—

ক. জাতিপুঞ্জ সৃষ্টি করা

খ. অটোমানদের জায়গা দখল করা

গ. ইহুদীদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন

ঘ. জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন

উত্তর: ইহুদীদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন

১০৩. প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরে সদর দপ্তর হচ্ছে—

ক. ইউকোসুক

খ. হাওয়াই

গ. গোয়াম

ঘ. সুবিক বে

উত্তর: ইউকোসুক

১০৪. ‘ডমিনো’ তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?

ক. নিকট প্রাচ্য

খ. পূর্ব আফ্রিকা

গ. দক্ষিণ—পূর্ব—এশিয়া

ঘ. পূর্ব ইউরোপ

উত্তর: দক্ষিণ—পূর্ব—এশিয়া

১০৫. ‘গ্লাসনস্তনীতি’ কোন দেশে চালু হয়েছিল?

ক. চীন

খ. সাবেক সোভিয়েত ইউনিয়ন

গ. হাঙ্গেরি

ঘ. পোল্যান্ড

উত্তর: সাবেক সোভিয়েত ইউনিয়ন

১০৬. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা—

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ১

উত্তর:

১০৭. বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে ‘শান্তি সংবিধান’ বলা হয়?

ক. জাপান

খ. পেরু

গ. কোস্টারিকা

ঘ. সুইজারল্যান্ড

উত্তর: জাপান

১০৮. Global Terrorism Index– ২০১৪ অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র— 

ক. সিরিয়া

খ. সুদান

গ. ইরাক

ঘ. সোমালিয়া

উত্তর: ইরাক

নোট: “Global Terrorism” ২০২৪ অনুযায়ী, শীর্ষ ঝুকিপূর্ণ রাষ্ট্র- বুরকিনা ফাসো।

১০৯. জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রীসভার বৈঠক করেছে?

ক. ফিজি

খ. পাপুয়া নিউগিনি

গ. গুয়াম

ঘ. মালদ্বীপ

উত্তর: মালদ্বীপ

১১০.দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব—পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল—

ক. কমিন্টার্ন

খ. কমিনফর্ম

গ. কমেকন

ঘ. কোনোটিই নয় 

উত্তর: কমেকন

১১১.ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়—

ক. রাশিয়া

খ. ব্রাজিল

গ. ভারত

ঘ. দক্ষিণ আফ্রিকা

উত্তর: দক্ষিণ আফ্রিকা 

নোট: সর্বশেষ অনুষ্ঠিত ব্রিকস(BRIGS) সামিটটি ১৭ তম শীর্ষ সম্মেলন, যা ৬-৭ জুলাই, ২০২৫ তারিখে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠিত হয়।

১১২.‘উইঘুর’ হলো—

ক. চীনের একটি খাবারের নাম

খ. চীনের একটি শহরের নাম

গ. চীনের একটি ধমীর্য় স্থানের নাম

ঘ. চীনের একটি সম্প্রদায়ের নাম

উত্তর: চীনের একটি সম্প্রদায়ের নাম

১১৩. ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের Contiental Shelf সীমা হবে ভিত্তি রেখা হতে—

ক. ২০০ নটিক্যাল মাইল

খ. ৩০০ নটিক্যাল মাইল

গ. ৩৫০ নটিক্যাল মাইল

ঘ. ৪৫০ নটিক্যাল মাইল

উত্তর: ৩৫০ নটিক্যাল মাইল

১১৪. “মংডু” কোন দু’টি দেশের সীমান্ত এলাকা?

ক. বাংলাদেশ—মায়ানমার

খ. মায়ানমার—চীন

গ. বাংলাদেশ—ভারত

ঘ. ভারত—মায়ানমার

উত্তর: বাংলাদেশ—মায়ানমার

১১৫. কাটার্গেনা প্রটোকল হচ্ছে—

ক. জাতিসংঘের যুদ্ধ মোকাবেলা সংক্রান্ত চুক্তি

খ. জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক চুক্তি

গ. জাতিসংঘের নারী অধিকার বিষয়ক প্রটোকল

ঘ. জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি

উত্তর: জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি

১১৬. ১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়?

ক. ৫

খ. ৮

গ. ৪

ঘ. ৭

উত্তর:

১১৭.‘The Art of War’ গ্রন্থের রচয়িতা—

ক. ক্লজউইজ

খ. আলফ্রেড মাহান

গ. সুন জু

ঘ. কৌটিল্য

উত্তর: সুন জু

১১৮. বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রোড’ এর প্রবক্তা—

ক. জাপান

খ. ভারত

গ. আফগানিস্তান

ঘ. চীন

উত্তর: চীন

১১৯.বিশ্ব প্রাণী দিবস হচ্ছে—

ক. ৪ অক্টোবর

খ. ২৩ অক্টোবর

গ. ২৯ জুন

ঘ. ১১ ফেব্রুয়ারি

উত্তর: ৪ অক্টোবর

১২০. ‘WIPO’ এর সদর দপ্তর—

ক. ব্রাসেলস

খ. লন্ডন

গ. জেনেভা

ঘ. প্যারিস

উত্তর: জেনেভা

১২১. বাংলাদেশে কালবৈশাখীর ঝড় কখন হয়?

ক. মৌসুমী বায়ু ঋতুতে

খ. শীতকালে

গ. মৌসুমী বায়ু ঋতুর পরবর্তী সময়ে 

ঘ. প্রাক—মৌসুমী বায়ু ঋতুতে

উত্তর: প্রাক—মৌসুমী বায়ু ঋতুতে

১২২. পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুযোর্গ সংঘটিত হয়?

ক. বন্যা

খ. খরা

গ. ভূমিকম্প

ঘ. ঘূর্ণিঝড়

উত্তর: ভূমিকম্প

১২৩. ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই?

ক. আসাম

খ. মিজোরাম

গ. ত্রিপুরা

ঘ. নাগাল্যান্ড

উত্তর: নাগাল্যান্ড

১২৪. ‘জুম’ চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়?

ক. সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া

খ. নাটোর, পাবনা, সিরাজগঞ্জ

গ. বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম 

ঘ. চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ

উত্তর: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ

১২৫. বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ?

ক. ৭৫.৮%

খ. ৭৮.০১%

গ. ৭৯.২%

ঘ. ৮০% প্রায়

উত্তর: ৭৮.০১%

১২৬. নিম্নে উল্লিখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত?

ক. পার্শ্ব গ্রাবরেখা

খ. শৈলশিরা

গ. ভি—আকৃতির উপত্যকা

ঘ. ইউ—আকৃতির উপত্যকা

উত্তর: ইউ—আকৃতির উপত্যকা

১২৭. বাংলাদেশের কৃষি কোন প্রকার?

ক. ধান—প্রধান নিবিড় স্বয়ংভোগী

খ. ধান—প্রধান বাণিজ্যিক

গ. স্বয়ংভোগী মিশ্র

ঘ. স্বয়ংভোগী শস্য চাষ ও পশুপালন 

উত্তর: ধান—প্রধান নিবিড় স্বয়ংভোগী

১২৮. নিচের কোনটি আপদ (Hazard) এর প্রত্যক্ষ প্রভাব পরিবেশগত? 

ক. অর্থনৈতিক 

খ. সামাজিক

গ. পরিবেশগত

ঘ. অবকাঠামোগত

উত্তর: পরিবেশগত

১২৯. দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথম হবে?

ক. পুনর্বাসন

খ. ঝুঁকি (Risk) চিহ্নিতকরণ

গ. দুর্যোগ প্রস্তুতি

ঘ. দুর্যোগ প্রশমন কর্মকান্ড

উত্তর: ঝুঁকি (Risk) চিহ্নিতকরণ

১৩০. প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসসূ হবে?

ক. কমিউনিটি পর্যায়ে

খ. জাতীয় পর্যায়ে

গ. উপজেলা পর্যায়ে

ঘ. আঞ্চলিক পর্যায়ে

উত্তর: কমিউনিটি পর্যায়ে

১৩১. ডি. এন. এ অণুর দ্বি—হেলিক্স কাঠামোর জনক কে?

ক. স্যাংগার ও পলিং

খ. লুই পাস্তুর ও ওয়াটসন

গ. ওয়াটসন ও ক্রিক

ঘ. পলিং ও ক্রিক

উত্তর: ওয়াটসন ও ক্রিক 

১৩২. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?

ক. আমিষ

খ. আয়োডিন

গ. স্নেহ

ঘ. লৌহ

উত্তর: আমিষ

১৩৩. PH- হলো—

ক. এসিড নির্দেশক

খ. এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক

গ. ক্ষার নির্দেশক

ঘ. এসিড ও ক্ষার নির্দেশক

উত্তর: এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক

১৩৪. গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়?

ক. বেকেরেল রশ্মি 

খ. X - রশ্মি

গ. গামা রশ্মি

ঘ. বিটা রশ্মি

উত্তর: X - রশ্মি

১৩৫. বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি—

ক. যুক্ত অবস্থার চাইতে কম

খ. যুক্ত অবস্থার চাইতে অধিক

গ. যুক্ত অবস্থার সমান

ঘ. কোনোটিই সঠিক নয়

উত্তর: যুক্ত অবস্থার চাইতে অধিক

১৩৬. ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?

ক. গায়ের ঘাম বের হতে দেয় না

খ. বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে

গ. পাখার বাতাস শীতল জলীয়বাষ্প ধারণ করে

ঘ. পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায়।

উত্তর: বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে

১৩৭. নিম্নের কোন বাক্যটি সত্য নয়?

ক. পদার্থের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে

খ. প্রোটন ধনাত্মক আধানযুক্ত

গ. ইলেকট্রন ঋনাত্মক আধানযুক্ত

ঘ. ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে

উত্তর: ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে

১৩৮. কোনো বস্তু আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো—

ক. এ্যামিটার

খ. অণুবীক্ষণ যন্ত্র 

গ. ভোল্টমিটার

ঘ. তড়িৎবীক্ষণ যন্ত্র

উত্তর: তড়িৎবীক্ষণ যন্ত্র

১৩৯. নিম্নের কোনটি বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত?

ক. CaCO3

খ. NaHCO3

গ. NH4HCO3

ঘ. (NH4)2CO3

উত্তর: NaHCO3

১৪০. আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?

ক. ২

খ. ৮

গ. ৩

ঘ. ৫

উত্তর:

১৪১.হৃৎপিন্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?

ক. ঐচ্ছিক

খ. বিশেষ ধরনের ঐচ্ছিক

গ. অনৈচ্ছিক

ঘ. বিশেষ ধরনের অনৈচ্ছিক

উত্তর: বিশেষ ধরনের অনৈচ্ছিক

১৪২. কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? 

ক. ঘোড়া

খ. বলগা হরিণ

গ. উট

ঘ. খেচর

উত্তর: উট

১৪৩. কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?

ক. শুক্র

খ. পৃথিবী

গ. মঙ্গল

ঘ. বুধ

উত্তর: শুক্র

১৪৪. কিসের স্রোতে নদীখাত গভীর হয়?

ক. সমুদ্রসোত

খ. নদীস্রোত

গ. বানের স্রোত

ঘ. জোয়ার-ভাটার স্রোত

উত্তর: জোয়ার-ভাটার স্রোত

১৪৫. বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায়?

ক. ১

খ. ২

গ. ৩

ঘ. ৪

উত্তর:

১৪৬. কম্পিউটার সিস্টেমে ‘স্ক্যানার’ কোন ধরনের যন্ত্র?

ক. ইনপুট

খ. আউটপুট

গ. উভয়ই

ঘ. কোনোটিই নয়

উত্তর: ইনপুট

১৪৭. কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?

ক. অ্যালুমিনিয়াম

খ. প্লাস্টিক

গ. সিলিকন

ঘ. কোনোটিই নয়

উত্তর: সিলিকন

১৪৮. Back up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়?

ক. নির্ধারিত ফাইল কপি করা

খ. সর্বশেষ পরিবর্তন Undo করা

গ. আগের প্রোগ্রামে ফিরে যাওয়া

ঘ. কোনোটিই নয় 

উত্তর: নিধার্রিত ফাইল কপি করা

১৪৯. একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো—

ক. অর্থ সাশ্রয়

খ. সময় সাশ্রয়

গ. স্থানের সাশ্রয়

ঘ. উপরের সবকটি

উত্তর: উপরের সবকটি

১৫০. নিচের কোন সাইটটি কেনা—বেচার জন্য নয়?

ক. ekhanei.com

খ. Olx.com

গ. google.com

ঘ. amazon.com

উত্তর: google.com

১৫১. নিচের কোনটি ছাড়া Internet– এ প্রবেশ করা সহজ নয়?

ক. Task bar

খ. Notification area

গ. Menu bar

ঘ. Web browser

উত্তর: Web browser

১৫২. MICR এর পূর্ণরূপ কি?

ক. Magnetic Ink Character Reader

খ. Magnetic Ink Code Reader

গ. Magnetic Ink Code Reader

ঘ. কোনোটিই নয়

উত্তর: Magnetic Ink Character Reader

১৫৩. কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?

ক. Read-out

খ. Read from

গ. Read

ঘ. উপরের সবগুলোই

উত্তর: Read

১৫৪. নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?

ক. Data Definition Language

খ. Query Language

গ. Data Manipulation Language

ঘ. উপরের সবগুলোই

উত্তর: উপরের সবগুলোই

১৫৫. সোস্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়?

ক. ২০০৪

খ. ২০০৬

গ. ২০০৩

ঘ. ২০০৮

উত্তর: ২০০৬

১৫৬. নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম?

ক. IOS

খ. Windows Phone

গ. Android

ঘ. Symbian

উত্তর: Android

১৫৭. মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?

ক. ভয়েস টেলিফোনি

খ. ভিডিও কল

গ. মোবাইল টিভি

ঘ. ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা

উত্তর: ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা

১৫৮. Oracle Corporation এর প্রতিষ্ঠাতা কে?

ক. Bill Gates

খ. Tim Cook

গ. Andrew S Grove

ঘ. Lawrence J. Ellison

উত্তর: Lawrence J. Ellison

১৫৯. প্রোগাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?

ক. RAM

খ. Clipboard

গ. Terminal

ঘ. Hard disk

উত্তর: Clipboard

১৬০. পারসোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়?

ক. Super Computer

খ. Network

গ. Server

ঘ. Enterprise

উত্তর: Network

১৬১. নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী?

ক. মানুষের আচরণের মনস্তাত্ত্বিক ব্যাখা প্রদান

খ. মানুষের জীবনের সফলতার দিকগুলো আলোচনা

গ. সমাজে বসবাসকারী মানুষের আচরণ ব্যাখা

ঘ. সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন

উত্তর: সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন

১৬২. মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়? 

ক. ঐচ্ছিক ক্রিয়া

খ. অনৈচ্ছিক ক্রিয়া

গ. ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া

ঘ. ক ও গ নামক ক্রিয়া

উত্তর: ঐচ্ছিক ক্রিয়া

১৬৩. মূল্যবোধ (Values) কী?

ক. মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড

খ. শুধুমাত্র মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাদি নির্ধারণের দিক নির্দেশনা

গ. সমাজ জীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় মনোভাব

ঘ. মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ

উত্তর: মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড

১৬৪. সামাজিক মূল্যবোধের ভিত্তি কী? 

ক. আইনের শাসন

খ. নৈতিকতা

গ. সাম্য

ঘ. উপরের সবগুলো

উত্তর: উপরের সবগুলো

১৬৫. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে—

ক. মত প্রকাশের স্বাধীনতা

খ. প্রশাসনের নিরপেক্ষতা

গ. নিরপেক্ষ বিচার ব্যবস্থা

ঘ. নিরপেক্ষ আইন ব্যবস্থা

উত্তর: মত প্রকাশের স্বাধীনতা

১৬৬. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (Millennium Development Goals) অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে?

ক. সুশাসনের সামাজিক দিক

খ. সুশাসনের অর্থনৈতিক দিক

গ. সুশাসনের মূল্যবোধের দিক

ঘ. সুশাসনের গণতান্ত্রিক দিক

উত্তর: সুশাসনের অর্থনৈতিক দিক

১৬৭. “আইনের চোখে সব নাগরিক সমান।” — বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?

ক. ধারা ০৭

খ. ধারা ২৭

গ. ধারা ৩৭

ঘ. ধারা ৪৭

উত্তর: ধারা ২৭

১৬৮. Johannesburg Plan of Implementation সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়?

ক. টেকসই উন্নয়ন

খ. সাংস্কৃতিক উন্নয়ন

গ. ধমীর্য় প্রতিষ্ঠানের উন্নয়ন

ঘ. কোনোটিই নয়

উত্তর: টেকসই উন্নয়ন

১৬৯. ‘সুশাসন’ শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে 

     ব্যাখ্যা করে?       

ক. জাতিসংঘ

খ. ইউএনডিপি

গ. বিশ্বব্যাংক

ঘ. আইএমএফ

উত্তর: বিশ্বব্যাংক

১৭০. নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়?

ক. সামাজিক অবক্ষয়ের

খ. মূল্যবোধ অবক্ষয়ের

গ. সুশাসনের

ঘ. শিক্ষার গুণগতমানের

উত্তর: সুশাসনের

১৭১। দুইটি সংখ্যার গ.সা.গু ১১ এবং ল.সা.গু ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে, অপর সংখ্যাটি-

ক. ৩১৮

খ. ৩০৮

গ. ২৮৩

ঘ. ২৭৯

উত্তর: ৩০৮ 

১৭২। কলার দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা?

ক. ১.৫০

খ. ৩.০০

গ. ২.৫০

ঘ. ৪.০০

নোট: অপশনে সঠিক উত্তর নেই। ১টি কলার ক্রয়মূল্য ১.২ টাকা।

১৭৩। ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ : ১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ২ হবে? 

ক. ৪০

খ. ৫০

গ. ৬০

ঘ. ৭০

উত্তর: ৬০

১৭৪। ১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর ৭০। এদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে, ছাত্রদের গড় নম্বর কত?

ক. ৫৫.৫

খ. ৬৫.৫

গ. ৬০.৫

ঘ. ৬২.৫

উত্তর: ৬২.৫

১৭৫। x y = 2 এবং xy = 24 হলে, x এর ধনাত্মক মান-

ক. 2

খ. 5

গ. 4

ঘ. 6

উত্তর: 6

১৭৬। (3/x) + (4/x+1) = 2  হলে, x এর মান-

ক. 1

খ. 3

গ. 2

ঘ. 4

উত্তর: 3

১৭৭। x - 3< 5 হলে- 

ক. 2<x<8

খ. 8<x<-2

গ. 2<x<8

ঘ. 4<x<-2

উত্তর:2<x<8

১৭৮।  x-3 – 0.001= 0  হলে, x2 এর মান-  

ক. 100

খ. 1/10

গ. 10

ঘ. 1/100

উত্তর: 100 

১৭৯।Log3 (1/9) =? 

ক. 2

খ. - 2

গ. 3

ঘ. - 3

উত্তর: - 2

ক. ১

খ. ২

গ. ৪

ঘ. ৫

উত্তর: 

১৮১। একটি গুণোত্তর অনুক্রমে দ্বিতীয় পদটি -48 এবং পঞ্চম পদটি  34  হলে, সাধারণ অনুপাত কত? 

ক. 1/2

খ.  (1/4)

গ. -(1/2)

উত্তর: –(1/4) 

১৮২। ৫০ জন লোকের মধ্যে ৩৫ জন ইংরেজি, ২৫ জন ইংরেজি ও বাংলা উভয় ভাষায় এবং প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন?

ক. ৩০ 

খ. ৪০

গ. ১৫

ঘ. ১০

উত্তর: ৪০ 

১৮৩। ১৪ জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়কসহ ১১ জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে?

ক. ৭২৮

খ. ২৮৬

গ. ৩৬৪

ঘ. ১০০১ 

উত্তর: ২৮৬

১৮৪। CALCUTTA শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা AMERICA শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ? 

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৫

উত্তর:

১৮৫। 2 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সে.মি?

ক. 4π 8

খ. 4π + 8

গ. 2π 4

ঘ. 2π + 4

উত্তর: 4π 8

১৮৬। ... ছাড়া রোগ প্রতিরোধ অসম্ভব। শূন্যস্থানে কোনটি বসবে। 

ক. টিকাদান কর্মসূচি

খ. সচেতনতা

গ. পুষ্টিকর খাদ্য

ঘ. অর্থ

উত্তর: সচেতনতা

১৮৭। শব্দ : কর্ণ : আলো :  ?

ক. শোনা

খ. বুদ্ধি

গ. চক্ষু

ঘ. অন্ধকার

উত্তর: চক্ষু 

১৮৮। প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?C:\Users\Biddabari IT\AppData\Local\Microsoft\Windows\INetCache\Content.MSO\A80AEA0C.tmp



ক. ৪

খ. ৭

গ. ২

ঘ. ৯

উত্তর: ২ 

১৮৯। প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

    ২

 

    ৪

  ২৫

  ?


ক. 6

খ. 8

গ. 3

ঘ. 5

উত্তর: 6

১৯০। কোনো বিয়ে বা অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন?

ক. ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন

খ. বিয়ে বাড়ি ছেড়ে চলে আসবেন

গ. পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন

ঘ. আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন

উত্তর: আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন 

১৯১। কোন বানানটি শুদ্ধ?

ক. প্রতিযোগিতা

খ. সহযোগীতা

গ. শ্রদ্ধাঞ্জলী

ঘ. প্রতিযোগীতা

উত্তর: প্রতিযোগিতা

১৯২। কোন বানানটি শুদ্ধ?

ক. স্বশুর

খ. শ্বসুর

গ. শশুর

ঘ. শ্বশুর

উত্তর: শ্বশুর

১৯৩। নিচের আয়নায় কোন শব্দটির প্রতিফলন?

ক. TENSION

খ. NATIONAL

গ. RELATION

ঘ. RELATIVE

উত্তর: RELATION

১৯৪। নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?

ক. ১৭ টি

খ. ১৮ টি

গ. ২০ টি

ঘ. ২১ টি

উত্তর: ২০ টি

১৯৫। নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?

 

ক. ৬ টি

খ. ৭ টি

গ. ৮ টি

ঘ. ১০ টি

উত্তর: ৮ টি

১৯৬। ০.০৩ × .০০৬ ×.০০৭ =?

ক. .০০০১২৬

খ. .০০০০০১২৬

গ. .০০০১২৬

ঘ. .১২৬০০০

উত্তর: .০০০০০১২৬ 

১৯৭।  ৭/? = ?/৩৪৩ প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে?

ক. ৭

খ. ৩৪৩

গ. ৭৭

ঘ. ৪৯

উত্তর: ৪৯ 

১৯৮। ১, ২, ৮, ৪৮, ৩৮৪, .... নম্বর সিরিজে কোনটি বসবে?

ক. ১৯৮০

খ. ২৮৪০

গ. ৩৮৪০

ঘ. ৪৬২০

উত্তর: ৩৮৪০ 

১৯৯। আপনার  কাছে পাঁচটি আধুলি, ৮টি সিকি আছে। আর কয়টা ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৫ টাকা হবে?

ক. ১০

খ. ১৫

গ. ০৫

ঘ. ০৩

উত্তর: ০৫

২০০। ১২ এর কত শতাংশ ৮ হবে?

ক. ১১০

খ. ১৫০

গ. ১২৫

ঘ. ১৬০

উত্তর: ১৫০



More Question Bank

11-20 Grade

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTA | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, গত ০৮ মে ২০২৬ ইং তারিখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা-২০২৬ এর নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৭০ মার্কসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে ভাইভা পরীক্ষার মাধ্যমে নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ প্রদান করা হবে। 🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২০◉    ইংরেজি— ২০◉    গণিত — ১৫◉    সাধারণ জ্ঞান— ১৫◉    মোট: ৭০ নম্বরসর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।📚 আরও দেখুন:খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৩ | DGFood Question Solution📘 আজ প্রকাশ করা হচ্ছে- ...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (হেমন্ত) | Primary Question Solution 2010 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

11-20 Grade

খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৩ | DGFood Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন।আপনারা অবগত আছেন যে, গত ০৮ মে ২০২৬ ইং তারিখে খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৩ | DGFood এর উপ-খাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অনুষ্ঠিত এ পরীক্ষার প্রথম ধাপে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা হয়েছে। ০৮ মে ২০২৬ ইং তারিখে খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক পদে ১০০ মার্কসের লিখিত পরীক্ষা হয়। পরবর্তীতে মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।তাই যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের এখন থেকেই ভ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach