৩৩তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান
১. চর্যাপদ কোন ছন্দে লেখা?
ক. অক্ষরবৃত্ত
খ. মাত্রাবৃত্ত
গ. স্বরবৃত্ত
ঘ. অমিত্রাক্ষর ছন্দ
উত্তর: মাত্রাবৃত্ত
২. কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?
ক. আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে
খ. ষোড়শ শতকের শেষার্ধে ও সপ্তদশ শতকের প্রথমার্ধে
গ. সপ্তদশ শতকের শেষার্ধে ও আঠারো শতকের প্রথমার্ধে
ঘ. উনিশ শতকের শেষার্ধে ও বিংশ শতকের প্রথমার্ধে
উত্তর: আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে
৩. কবি গানের প্রথম কবি কে?
ক. গোঁজলা পুট (গুই)
খ. হরু ঠাকুর
গ. ভবানী ঘোষ
ঘ. নিতাই বৈরাগী
উত্তর: গোঁজলা পুট (গুই)
৪. ‘কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?’- কার লেখা?
ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. কামিনী রায়
ঘ. যতীন্দ্রমোহন বাগচী
উত্তর: কৃষ্ণচন্দ্র মজুমদার
৫. কোন চরণটি সঠিক?
ক. ধন ধান্যে পুষ্পে ভরা
খ. ধন্য ধান্যে পুষ্পে ভরা
গ. ধণ্যে ধান্যে পুষ্প ভরা
ঘ. ধন্যে ধান্য পুষ্পে ভরা
উত্তর: ধন ধান্যে পুষ্পে ভরা
নোট: অপশনে সঠিক উত্তর নেই। সঠিক উত্তর হবে- ‘ধন ধান্য পুষ্পে ভরা’।
৬. কোন বানানটি শুদ্ধ নয়?
ক. দরিদ্রতা
খ. উপযোগিতা
গ. শ্রদ্ধাঞ্জলি
ঘ. উর্দ্ধ
উত্তর: উর্দ্ধ
৭.‘গৃহী’ শব্দের বিপরীতার্থক শব্দ-
ক. সংসারী
খ. সঞ্চয়ী
গ. সংস্থিতি
ঘ. সন্ন্যাসী
উত্তর: সন্ন্যাসী
৮. Excise duty -র পরিভাষা কোনটি?
ক. অতিরিক্ত কর
খ. আবগারি শুল্ক
গ. অর্পিত দায়িত্ব
ঘ. অতিরিক্ত কর্তব্য
উত্তর: আবগারি শুল্ক
৯. কোন বাক্যটি শুদ্ধ?
ক. তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়।
খ. দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা।
গ. সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল।
ঘ. সর্ব বিষেয়ে বাহুল্যতা বর্জন করা উচিত।
উত্তর: দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা।
১০. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল।’ এটি কোন বাক্য?
ক. সরল
খ. মিশ্র বা জটিল
গ. যৌগিক
ঘ. সংযুক্ত
উত্তর: মিশ্র বা জটিল
১১. কোনটি ‘অগ্নি’-র সমার্থক শব্দ নয়?
ক. পাবক
খ. বৈশ্বানর
গ. সর্বশুচি
ঘ. প্রজ্বলিত
উত্তর: প্রজ্বলিত
১২. কোনটি সঠিক বানান?
ক. নিশিথিনী
খ. নীশিথিনী
গ. নিশীথিনী
ঘ. নিশিথিনি
উত্তর: নিশীথিনী
১৩. কোনটি ‘কোলন’?
ক. ;
খ. :
গ. =
ঘ. ” ”
উত্তর: :
১৪. বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা ‘কল্লোল’ কত সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯২৩ সালে
খ. ১৯২৪ সালে
গ. ১৯২৫ সালে
ঘ. ১৯২৭ সালে
উত্তর: ১৯২৩ সালে
১৫. কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত?
ক. হরতাল
খ. পালাবদল
গ. উত্তীর্ণ পঞ্চাশে
ঘ. অন্বিষ্ট স্বদেশ
উত্তর: হরতাল
১৬. ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কী?
ক. কপট ব্যক্তি
খ. ঘনিষ্ঠ সম্পর্কে
গ. হতভাগ্য
ঘ. মোসাহেব
উত্তর: মোসাহেব
১৭. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘বিষবৃক্ষ’ উপন্যাসের চরিত্র কোনটি?
ক. কুন্দনন্দিনী
খ. শ্যামাসুন্দরী
গ. বিমলা
ঘ. রোহিনি
উত্তর: কুন্দনন্দিনী
১৮. কোন বানানটি শুদ্ধ?
ক. পিপিলিকা
খ. পিপীলিকা
গ. পীপিলিকা
ঘ. পিপিলীকা
উত্তর: পিপীলিকা
১৯. গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন
ক. এজরা পাউন্ড
খ. টি.এস.এলিয়ট
গ. ডব্লিউ.বি.ইয়েটস
ঘ. কীটস
উত্তর: ডব্লিউ.বি.ইয়েটস
২০.‘The Origin and Development of Bengali Language’ গ্রন্থটি রচনা করেছেন-
ক. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
খ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. হরপ্রসাদ শাস্ত্রী
ঘ. স্যার জর্জ গ্রিয়ারসন
উত্তর: ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
২১. Pick appropriate preposition for the following sentence: Noureen will discuss the issue with Nasir ––– phone.
ক. in
খ. over
গ. by
ঘ. on
উত্তর: by
২২. Put appropriate preposition for the sentence below: Some writers sink oblivion in course of time.
ক. on
খ. from
গ. under
ঘ. into
উত্তর: into
২৩. ‘Call to mind’ means––.
ক. fantasize
খ. attend
গ. remember
ঘ. request
উত্তর: remember
২৪. ‘Pass away’ means––
ক. disappear
খ. die
গ. erase
ঘ. fall
উত্তর: die
২৫. Pick the word that is synonymous with ‘authoritarian’.
ক. autocratic
খ. senior
গ. elderly
ঘ. potential
উত্তর: autocratic
২৬. The word ‘permissive’ implies–
ক. humble
খ. law-abiding
গ. liberal
ঘ. submissive
উত্তর: liberal
২৭. Pick the correct part to fill in the gap of the following sentence: Each of the sons followed ––– father’s trade.
ক. their
খ. her
গ. whose
ঘ. his
উত্তর: his
২৮. ‘Subject-Verb Agreement’ refers to –
ক. person only
খ. number, person and gender
গ. number and person
ঘ. number only
উত্তর: number and person
২৯. The only error in the sentence “One of the recommendation made by the committee was accepted by the authorities” is–
ক. recommendation
খ. was
গ. accepted by
ঘ. committee
উত্তর: recommendation
৩০. ‘The French’ refers to–
ক. the French people
খ. the French language
গ. the French manners
ঘ. the French society
উত্তর: the French people
৩১. If a person cannot stop taking drugs, he or she is––
ক. attached to them
খ. committed to them
গ. addicted to them
ঘ. devoted to them
উত্তর: addicted to them
৩২. The word ‘officialese’ means–
ক. plural number of official
খ. language used in offices
গ. plural number of office
ঘ. vague expressions
উত্তর: language used in offices
৩৩. The verb ‘succumb’ means–
ক. achieve
খ. submit
গ. win
ঘ. conquer
উত্তর: submit
৩৪. Fill in the blank with the appropriate part: We look forward ––– a response from you.
ক. to receiving
খ. to receive
গ. in receiving
ঘ. for receiving
উত্তর: to receiving
৩৫. If a part of a speech or writing breaks the theme, it is called–––
ক. pomposity
খ. digression
গ. exaggeration
ঘ. anti-climax
উত্তর: digression
৩৬. The expression ‘take into account’ means––
ক. count numbers
খ. consider
গ. think seriously
ঘ. asses
উত্তর: consider
৩৭. Choose the best translation of ‘কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো’ from the alternatives below-
ক. The authorities criticised him.
খ. The authorities took him to book.
গ. The authorities gave reins to him.
ঘ. The authorities took him to task.
উত্তর: The authorities took him to task.
৩৮. “Such claim needs to be tested empirically’ suggest that––
ক. The test should be based on
assumption.
খ. The test should be based on idea.
গ. The test should be based on experience.
ঘ. The test should be based on calculation.
উত্তর: The test should be based on experience.
৩৯. The idiom ‘put up with’ means–
ক. stay together
খ. tolerate
গ. keep trust
খ. protect
উত্তর: tolerate
৪০. In many ways, riding a bicycle is similar to––
ক. driving a car
খ. when one drives a car
গ. the driving of a car
ঘ. when we drive a car
উত্তর: driving a car
৪১. তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে?
ক. ২৫ বছর
খ. ৩০ বছর
গ. ২৮ বছর
ঘ. ৩২ বছর
উত্তর: ৩০ বছর
৪২.×= কত?
ক. 12
খ. 48
গ. 36
ঘ. 144
উত্তর: 144
৪৩. একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে.মি. ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২ সে.মি. বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?
ক. ১০ সে.মি.
খ. ৮ সে.মি.
গ. ৪ সে.মি.
ঘ. ৬ সে.মি.
উত্তর: ১০ সে.মি.
৪৪. m সংখ্যক সংখ্যার গড় x এবং n সংখ্যক সংখ্যার গড় y হলে সব সংখ্যার গড় কত?
ক.
খ.
গ.
ঘ.
উত্তর:
৪৫. যদি = হয় তবে x এর মান কত?
ক. 8
খ. 3
গ. 5
ঘ. 4
উত্তর: 4
৪৬.= কত?
ক. a
খ. 1
গ) a1/3
ঘ. a3
উত্তর: a1/3
৪৭. একটি সাবানের আকার ৫ সে.মি. × ৪ সে.মি. × ১.৫ সে.মি. হলে ৫৫ সে.মি. দৈর্ঘ্য, ৪৮ সে.মি. প্রস্থ এবং ৩০ সে.মি. উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?
ক. ২৬৪০ টি
খ. ১৩২০ টি
গ. ৩৬০০ টি
ঘ. ৫২৪০ টি
উত্তর: ২৬৪০ টি
৪৮. যদি সেট A = {5, 15, 20, 30) এবং B = {3, 5, 15, 18, 20} হয় তবে নিচের কোনটি A ∩ B নির্দেশ কর
ক. {3, 18, 30}
খ. {3, 5, 15, 18, 20, 30}
গ. {5, 15, 20}
ঘ. কোনোটিই নয়
উত্তর: {5, 15, 20}
৪৯. ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১ .......... ধারার ১০ম পদটি কত?
ক. ৩৪
খ. ৫৫
গ. ৪৮
ঘ. ৬৪
উত্তর: ৫৫
৫০. 4x + 4x + 4x + 4x এর মান নিচের কোনটি?
ক. 16x
খ. 44x
গ. 22x + 2
ঘ. 28x
উত্তর: 22x + 2
৫১.রকীব সাহেব ৩,৭৩,৮৩৩ টাকা ব্যাংকে রাখলেন। ৭(১/২) বছর পর তিনি আসল টাকার ১(১/৪) অংশ সুদ পেলেন। ব্যাংকের সুদের হার কত?
ক. ১২(১/২)%
খ. ১৬(২/৩)%
গ. ৮(১/৩)%
ঘ. ১১(১/৯)%
উত্তর: ১৬(২/৩)%
৫২. নিচের কোনটি এর সমান?
ক. 2/(√3+√5)
খ. 1/(2√5+√3)
গ. (1/√5)+(1/√3)
ঘ. √2
উত্তর: 2/(√3+√5)
৫৩. ৫ জন তাঁত-শ্রমিক ৫ দিনে ৫টি কাপড় বুনতে পারে। একই ধরনের ৭টি কাপড় বুনতে ৭ জন শ্রমিকের কত দিন লাগবে?
ক. ৫ দিন
খ. দিন
গ. দিন
ঘ. ৭ দিন
উত্তর: ৫ দিন
৫৪. 36.23x – 8 = 32 হলে x এর মান কত?
ক.
খ. 3
গ.
ঘ. 2
উত্তর: 2
৫৫. একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ ৩৫° ও ৫৫°। ত্রিভুজটি কোন ধরনের?
ক. সমকোণী
খ. সমবাহু
গ. সমদ্বিবাহু
ঘ. স্থলকোণী
উত্তর: সমকোণী
৫৬. (x – y, 3) = (0, x + 2y) হলে (x, y) = কত?
ক. (1, 1)
খ. (1, 3)
গ. (– 1, – 1)
ঘ. (– 3, 1)
উত্তর: (1, 1)
৫৭. এর সাথে কত যোগ করলে যোগফল হবে?
ক.
খ.
গ.
ঘ.
উত্তর:
৫৮. একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যরে অংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত?
ক. ৬০ বর্গমিটার
খ. ৯৬ বর্গমিটার
গ. ৭২ বর্গমিটার
ঘ. ৬৪ বর্গমিটার
উত্তর: ৯৬ বর্গমিটার
৫৯. ৩ সে.মি., ৪ সে.মি. ও ৫ সে.মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে?
ক. ৭.৫ সে.মি.
খ. ৬.৫ সে.মি.
গ. ৬ সে.মি.
ঘ. ৭ সে.মি.
উত্তর: ৬ সে.মি.
৬০. একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে.মি. ও ৯ সে.মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমানক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?
ক. ২৪ সে.মি.
খ. ১৮ সে.মি.
গ. ৩৬ সে.মি.
ঘ. ১২ সে.মি.
উত্তর: ২৪ সে.মি.
৬১. বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?
ক. ১৭
খ. ১৫
গ. ২০
ঘ. ১৯
উত্তর: ১৭
৬২. পূর্বাশা দ্বীপের অপর নাম কি?
ক. নিঝুম দ্বীপ
খ. সন্দ্বীপ
গ. দক্ষিণ তালপট্টি
ঘ. কুতুবদিয়া
উত্তর: দক্ষিণ তালপট্টি
৬৩. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
ক. যশোর
খ. কুষ্টিয়া
গ. মেহেরপুর
ঘ. চুয়াডাঙ্গা
উত্তর: মেহেরপুর
৬৪. বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায়?
ক. ভোলা
খ. নোয়াখালী
গ. চট্টগ্রাম
ঘ. কক্সবাজার
উত্তর: কক্সবাজার
৬৫. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কী?
ক. প্রবাসী শ্রমিক
খ. পাট
গ. রেডিমেড গার্মেন্টস
ঘ. চামড়া
উত্তর: রেডিমেড গার্মেন্টস
৬৬. ‘শালবন বিহার’ কোথায়?
ক. গাজীপুর
খ. মধুপুর
গ. রাজবাড়ী
ঘ. কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে
উত্তর: কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে
৬৭. ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
ক. টিএসসি মোড়ে
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
গ. রেসকোর্স ময়দানে
ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
উত্তর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
৬৮. এশিয়া কাপ ক্রিকেট, ২০১২ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়?
ক. বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
খ. শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
গ. বাংলাদেশ আর্মি স্টেডিয়াম
ঘ. রাজশাহী স্টেডিয়াম
উত্তর: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
নোট: সর্বশেষ ২০২৩ সালে এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়। আয়োজক দেশ ছিলো পাকিস্তান ও শ্রীলঙ্কা।
৬৯. বাংলাদেশের জাতীয় দিবস কবে?
ক. ১৬ ডিসম্বের
খ. ৭ মার্চ
গ. ২৬ মার্চ
ঘ. ১৭ এপ্রিল
উত্তর: ২৬ মার্চ
৭০. শ্রীলঙ্কার মুদ্রার নাম কী?
ক. ডলার
খ. পাউন্ড
গ. টাকা
ঘ. রূপী
উত্তর: রূপী
৭১. সার্ক-এর সদস্য দেশ কয়টি?
ক. ৬
খ. ৭
গ. ৮
ঘ. ৯
উত্তর: ৮
৭২. বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?
ক. মে. জে. জিয়াউর রহমান
খ. মে. জে. সফিউল্লাহ
গ. লে. জে. এইচ. এম এরশাদ
ঘ. জে. আতাউল গনি ওসমানী
উত্তর: জে. আতাউল গনি ওসমানী
৭৩. বাংলাদেশের রাজধানী কোথায়?
ক. ঢাকা উত্তর
খ. ঢাকা দক্ষিণ
গ. ঢাকা
ঘ. শেরে বাংলা নগর
উত্তর: ঢাকা
৭৪. পৃথিবীর বৃহত্তম বিমান বন্দরটি কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক
খ. লন্ডন
গ. বার্লিন
ঘ. দাম্মামে
উত্তর: দাম্মামে
৭৫. পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে?
ক. ভারত মহাসাগরে
খ. আটলান্টিক মহাসাগরে
গ. প্রশান্ত মহাসাগরে
ঘ. উত্তরমহাসাগরে
উত্তর: প্রশান্ত মহাসাগরে
৭৬. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
ক. কাস্পিয়ান
খ. বৈকাল
গ. মানস সরোবর
ঘ. ডেড সী
উত্তর: বৈকাল
৭৭. ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
ক. লন্ডন
খ. বার্লিন
গ. ব্রাজিল
ঘ. আর্জেন্টিনা
উত্তর: ব্রাজিল
৭৮. শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায়?
ক. ঢাকায়
খ. ময়মনসিংহে
গ. চট্টগ্রামে
ঘ. নড়াইলে
উত্তর: ময়মনসিংহে
৭৯. বাংলাদেশের কোন ছবি সম্প্রতি ‘কলকাতা ফিল্ম ফেস্টিভাল’ পুরস্কার লাভ করে?
ক. ওরা এগার জন
খ. গেরিলা
গ. আবার তোরা মানুষ হ
ঘ. স্টপ জেনোসাইড
নোট: এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন।
৮০. বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কতজন?
ক. ১১
খ. ২১
গ. ৯
ঘ. ১৫
উত্তর: ১১
৮১. কোনটি এন্টিবায়োটিক?
ক. ইনসুলিন
খ. পেপসিন
গ. পেনিসিলিন
ঘ. ইথিলিন
উত্তর: পেনিসিলিন
৮২. জন্ডিসে আক্রান্ত হয়-
ক. যকৃত
খ. কিডনি
গ. পাকস্থলী
ঘ. হৃৎপিণ্ড
উত্তর: যকৃত
৮৩. কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?
ক. তামা
খ. লোহা
গ. রূপা
ঘ. রাবার
উত্তর: রাবার
৮৪. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
ক. সূর্যরশ্মি
খ. পীট কয়লা
গ. পেট্রোল
ঘ. প্রাকৃতিক গ্যাস
উত্তর: সূর্যরশ্মি
৮৫. ইন্টারনেট চালুর বছর-
ক. ১৯৫৯
খ. ১৯৬৫
গ. ১৯৬৯
ঘ. ১৯৮১
উত্তর: ১৯৬৯
৮৬. MKS পদ্ধতিতে ভরের একক-
ক. কিলোগ্রাম
খ. পাউন্ড
গ. গ্রাম
ঘ. আউন্স
উত্তর: কিলোগ্রাম
৮৭. কোনটিকে চুম্বকে পরিণত করা যায়?
ক. তামা
খ. ইস্পাত
গ. পিতল
ঘ. স্বর্ণ
উত্তর: ইস্পাত
৮৮. অ্যালটিমিটার (Altimeter) কী?
ক. তাপ পরিমাপক যন্ত্র
খ. উষ্ণতা পরিমাপক যন্ত্র
গ. গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র
ঘ. উচ্চতা পরিমাপক যন্ত্র
উত্তর: উচ্চতা পরিমাপক যন্ত্র
৮৯. কোনটি মৌলিক পদার্থ?
ক. লোহা
খ. ব্রোঞ্জ
গ. পানি
ঘ. ইস্পাত
উত্তর: লোহা
৯০. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?
ক. পারদ
খ. লিথিয়াম
গ. জার্মেনিয়াম
ঘ. ইউরেনিয়াম
উত্তর: পারদ
৯১. স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান-
ক. তামা
খ. দস্তা
গ. ক্রোমিয়াম
ঘ. এলুমিনিয়াম
উত্তর: ক্রোমিয়াম
৯২. সর্বাপেক্ষা হালকা গ্যাস-
ক. অক্সিজেন
খ. হাইড্রোজেন
গ. র্যাডন
ঘ. নাইট্রোজেন
উত্তর: হাইড্রোজেন
৯৩. ভারী পানির রাসায়নিক সংকেত-
ক. 2H2O2
খ. H2O
গ. D2O
ঘ. HD2O2
উত্তর: D2O
৯৪. লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয়-
ক. তামা
খ. দস্তা
গ. রূপা
ঘ. এলুমিনিয়াম
উত্তর: দস্তা
৯৫. সংকর ধাতু পিতলের(Brass) উপাদান-
ক. তামা ও টিন
খ. তামা ও দস্তা
গ. তামা ও সীসা
ঘ. তামা ও নিকেল
খ. তামা ও দস্তা
উত্তর: তামা ও দস্তা
৯৬. কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?
ক. জিপসাম
খ. সালফার
গ. সোডিয়াম
ঘ. খনিজ লবণ
উত্তর: জিপসাম
৯৭. বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা-
ক. আইনস্টাইন
খ. জি. ল্যামেটার
গ. স্টিফেন হকিং
ঘ. গ্যালিলিও
উত্তর: জি. ল্যামেটার
৯৮. মহাজাগতিক রশ্মির আবিষ্কারক-
ক. হেস
খ. আইনস্টাইন
গ. টলেমি
ঘ. হাবল
উত্তর: হেস
৯৯. ইউরি গ্যাগারিন মহাশূন্যে যান-
ক. ১৯৫৬ সালে
খ. ১৯৬১ সালে
গ. ১৯৬৪ সালে
ঘ. ১৯৬৯ সালে
উত্তর: ১৯৬১ সালে
১০০. গ্রিনিচ মানমন্দির অবস্থিত-
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. ফ্রান্স
ঘ. জার্মানিত
উত্তর: যুক্তরাজ্য