২৮তম বিসিএস প্রশ্ন সমাধান | 28th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।

🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণ

 সাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।

তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।

আরও দেখুন:

২৫তম বিসিএস প্রশ্ন সমাধান | 25th BCS Question Solution | Biddabari

২৬তম বিসিএস প্রশ্ন সমাধান | 26th BCS Question Solution | Biddabari

২৭তম বিসিএস প্রশ্ন সমাধান | 27th BCS Question Solution | Biddabari

🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস

⏵বিসিএসের সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

⏵গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

⏵প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

⏵প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

⏵বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সুশাসন ও নৈতিকতা—

⏵প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

⏵খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

⏵বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar & Literature নিয়মিত অনুশীলন করুন।

⏵গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

⏵কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।

 

🎯প্রস্তুতির জন্য পড়তে পারেন বিদ্যাবাড়িরBCS Digest Plus বইটি।

🎯 আরও ভালো প্রস্তুতির জন্য যোগ দিন— BCS Target Live Batch

🎯 কেন বিগত প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ

বিসিএস পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে বিগত প্রশ্ন সমাধান অপরিহার্য।

২৮তম বিসিএস প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন —

✅ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

✅ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

✅ কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।

📚 আরও দেখুন:

২৪তম বিসিএস প্রশ্ন সমাধান | 24th BCS Question Solution | Biddabari

২৩তম বিসিএস প্রশ্ন সমাধান | 23th BCS Question Solution | Biddabari

আজ প্রকাশ করা হচ্ছে:

📄 ২৮তম বিসিএস প্রশ্ন সমাধান PDF | 28th BCS Question Solution PDF

বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে পূর্ববর্তী বিসিএস প্রশ্নগুলো নির্ভুল উত্তরসহ প্রকাশ করছে।

আপনি চাইলে প্রশ্নগুলো PDF ফরম্যাটে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।

এটি আপনার বিসিএস প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করেও ব্যবহার করা যাবে।

📘 আরও দেখুন:

51th BCS Dynamic Advance Live Batch



২৮তম বিসিএস প্রশ্ন সমাধান | 28th BCS Question Solution | Biddabari PDF Download



২৮তম বিসিএস

প্রিলিমিনারি প্রশ্ন সমাধান

১. চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?

ক. বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল ঘর থেকে

 খ. আরাকান রাজগ্রন্থাগার থেকে

গ. নেপালের রাজগ্রন্থশালা থেকে

ঘ. সুদূর চীন দেশ থেকে

উত্তর: নেপালের রাজগ্রন্থশালা থেকে

২. মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কী?

ক. বিজয়গুপ্ত

খ. ভারতচন্দ্র রায়গুণাকর

গ. মুকুন্দরাম চক্রবর্তী

ঘ. কানাহরি দত্ত

উত্তর: ভারতচন্দ্র রায়গুণাকর

৩. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?

ক. নবদ্বীপের 

খ. মিথিলার

গ. বৃন্দাবনের

ঘ. বর্ধমানের

উত্তর: মিথিলার

৪. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়াই কী ধরনের চরিত্র? 

ক. শ্রী রাধার ননদিনী

খ. শ্রী রাধার শাশুড়ি

গ. রাধাকৃষ্ণের প্রেমের দূতী

ঘ. জনৈক গোপবালা

উত্তর: রাধাকৃষ্ণের প্রেমের দূতী

৫. লোকসাহিত্য কাকে বলে?

ক. গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে

 খ. লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে

গ. লোকের মুখে মুখে প্রচলিত কাহিনি, গান ছড়া ইত্যাদিকে

ঘ. গ্রামীণ অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে

উত্তর: লোকের মুখে মুখে প্রচলিত কাহিনি, গান ছড়া ইত্যাদিকে

৬. বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? 

ক. নবম শতকে

খ. ত্রয়োদশ শতকে

গ. ষোড়শ শতকে

ঘ. উনিশ শতকে

উত্তর: উনিশ শতকে

৭. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি? 

ক. দিকদর্শন

খ. সংবাদ প্রভাকর

গ. তত্ত্ববোধিনী

ঘ. বঙ্গদর্শন

উত্তর: দিকদর্শন

৮. ইয়ং বেঙ্গল কী?

ক. বাংলাভাষা শিক্ষার্থী ইংরেজ

খ. ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক

গ. একটি সাহিত্যিক গোষ্ঠীর নাম

ঘ. একটি সাময়িক পত্রের নাম

উত্তর: ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক

৯. দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?

ক. বিয়ে পাগলা বুড়ো

খ. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ

গ. কিঞ্চিত জলযোগ

ঘ. কল্কি অবতার

উত্তর: বিয়ে পাগলা বুড়ো

১০. মীর মশাররফ হোসেনের নাটক কোনটি? 

ক. নটির পূজা

খ. বেহুলা গীতাভিনয়

গ. নবীন তপস্বিনী

ঘ. কৃষ্ণকুমারী  

উত্তর: বেহুলা গীতাভিনয়

১১. কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? 

ক. ১৮১৭ সালে

খ. ১৮৩২ সালে

গ. ১৮৫২ সালে

ঘ. ১৭৫৩ সালে 

উত্তর: ১৭৫৩ সালে   

১২. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি? 

ক. একরাত্রি

খ. নষ্টনীড়

গ. ক্ষুধিত পাষাণ

ঘ. মধ্যবর্তিনী

উত্তর: ক্ষুধিত পাষাণ

১৩. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কী?

ক. মোতাহের হোসেন

খ. ইসমাইল হোসেন সিরাজী

গ. মীর মশাররফ হোসেন

ঘ. ফররুখ আহমদ

উত্তর: মীর মশাররফ হোসেন

১৪. নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? 

ক. মাহে নও

খ. সওগাত

গ. ধূমকেতু

ঘ. কালিকলম

উত্তর: ধূমকেতু 

১৫. জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি

ক. ধূসর পাণ্ডূলিপি

খ. কবিতার কথা

গ. ঝরা পালকের কবি

ঘ. দুর্দিনের যাত্রী

উত্তর: কবিতার কথা

১৬. ‘সাত সাগরের মাঝি’কাব্যগ্রন্থের রচয়িতা কে? 

ক. কাজী নজরুল ইসলাম

খ. ফররুখ আহমদ

গ. আব্দুল কাদির

ঘ. বন্দে আলী মিয়া

উত্তর: ফররুখ আহমদ

১৭. বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি? 

ক. অগ্নিসাক্ষী

খ. চিলেকোঠার সেপাই

গ. আরেক ফাল্গুন 

ঘ. অনেক সূর্যের আশা

উত্তর: আরেক ফাল্গুন 

১৮. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

ক. শঙ্খনীল কারাগার

খ. কাঁটাতারের প্রজাপতি

গ. জাহান্নাম হইতে বিদায়

ঘ. আর্তনাদ

উত্তর: জাহান্নাম হইতে বিদায়

১৯. শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?

ক. বনী আদম

খ. জননী

গ. চৌরসন্ধি  

ঘ. ক্রীতদাসের হাসি   

উত্তর: ক্রীতদাসের হাসি   

২০. ‘উপরোধ’ শব্দের অর্থ কী?

ক. প্রতিরোধ

খ. উপস্থাপন

গ. অনুরোধ

ঘ. উপযোগী

উত্তর: অনুরোধ

২১.Dhaka is becoming one of the ––– cities in Asia.

ক. more busy

খ. busy

গ. busiest

ঘ. most busiest 

উত্তর: busiest

২২. He had written the book before he––

ক. retired                

খ. had retired

গ. has retired          

ঘ. will be retired  

উত্তর: retired                

২৩. Rizvi requested Rini ––– telephone to attend the meeting. 

ক. over

খ. through

গ. with

ঘ. By

উত্তর: by

২৪. The word ‘precedence’ means––

ক. example

খ. priority

গ. elderly

ঘ. Case

উত্তর: Priority

২৫. The prices of rice are--

ক. raising

খ. risen

গ. rising

ঘ. Raised

উত্তর: rising

২৬. ‘To get along with’ means–

ক. to adjust

খ. to accompany

গ. to interest

ঘ. to walk

উত্তর: to adjust

২৭. ‘If winter comes, can spring be far behind?’ These lines were written by––

ক. Keats

খ. Frost

গ. Eliot

ঘ. Shelley

উত্তর: Shelley

২৮. The verb of the word ‘short’ is––

ক. enshort

খ. shorten

গ. shorted

ঘ. Shorting

উত্তর: shorten

২৯. ‘Light’ is to ‘dark’ as ‘cold’ is to––

ক. hot

খ. heat

গ. cool

ঘ. Winter

উত্তর: hot

৩০. Many prefer donating money ––– distributing clothes. 

ক. than

খ. but

গ. to

ঘ. Without

উত্তর: to

৩১. Julia has been ill ––– three months. 

ক. since

খ. about

গ . in

ঘ. For

উত্তর: for

৩২. We were waiting for the bus. The underlined part is––

ক. a noun phrase

খ. an infinitive phrase

গ. a prepositional phrase

ঘ. a verb phrase

উত্তর: a prepositional phrase

৩৩. The word ‘disinterested’ means–

ক. lack of interest

খ. indifferent

গ. callous

ঘ. Neutral

উত্তর: neutral

৩৪. Who did write first English dictionary?

ক. Boswell

খ. Ben Jonson

গ. Samuel Johnson

ঘ. Milton

উত্তর: Samuel Johnson

৩৫. New programs will be ––– next week in Bangladesh Television. 

ক. telecast                 

খ. published

গ. telecasted               

ঘ. Broadcasted

উত্তর: telecast                 

৩৬. The word ‘electorate’ means− 

ক. election office

খ. a body of voters

গ. many elections

ঘ. candidates 

উত্তর: a body of voters

৩৭. ‘Animal Farm’ was written by–

ক. George Orwell 

খ. Stevenson

গ. Swift

ঘ. Mark Twain 

উত্তর: George Orwell 

৩৮. There is no alternative ––– training. 

ক. to

খ. for

গ. than

ঘ. of

উত্তর: to

৩৯. Which sentence is correct? 

ক. This is an unique case

খ. This is a unique case

গ. This is a very unique case

ঘ. This is the most unique case

উত্তর: This is a unique case

৪০. I cannot ––– to pay such high prices. 

ক. able

খ. but

গ. try

ঘ. afford

উত্তর: afford

৪১. কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? 

ক. নেগ্রিটো

খ. ভোটচীন

গ. দ্রাবিড়

ঘ. অস্ট্রিক

উত্তর: অস্ট্রিক

৪২. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 

ক. ১২০৬ খ্রিস্টাব্দে

খ. ১৩১০ খ্রিস্টাব্দে

গ. ১৬১০ খ্রিস্টাব্দে

ঘ. ১৫২৬ খ্রিস্টাব্দে

উত্তর: ১৬১০ খ্রিস্টাব্দে

৪৩. ঐতিহাসিক ২১-দফা দাবীর প্রথম দাবীটি কী ছিল? 

ক. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা

খ. প্রাদেশিক স্বায়ত্তশাসন

গ. পূর্ববাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ

ঘ. বিনা ক্ষতিপূরণে জমিদারী উচ্ছেদ 

উত্তর: বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা

৪৪. অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়

ক. ১৬ ডিসেম্বর, ১৯৭৯

খ. ২৬ ডিসেম্বর, ১৯৭৯

গ. ১ জানুয়ারি, ১৯৮০

ঘ. ২১ ফেব্রুয়ারি, ১৯৮০

উত্তর: ১৬ ডিসেম্বর, ১৯৭৯

৪৫. জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?

ক. ৪৬.৫ মি.

খ. ৪৬ মি.

গ. ৪৫.৫ মি.

ঘ. ৪৫ মি.

উত্তর: ৪৬ মি.

৪৬. হাজংদের অধিবাস কোথায়? 

ক. ময়মনসিংহ ও নেত্রকোনা

খ. কক্সবাজার ও রামু

গ. রংপুর ও দিনাজপুর

ঘ. সিলেট ও মণিপুর

উত্তর: ময়মনসিংহ ও নেত্রকোনা

৪৭. নিঝুম দ্বীপের আয়তন কত?

ক. ৮০ ব.মা.

খ. ৮২ ব.মা.

গ. ৮৫ ব.মা.

ঘ. ৯০ ব.মা.

[ নোট: নিঝুম দ্বীপের বর্তমান  আয়তন ৯২ বর্গ কি.মি.]

৪৮. বাংলাদেশে গ্রামের সংখ্যা কত?

ক. ৮৭১৯১ টি

খ. ৮৪৫০০ টি

গ. ৮৫৫০০ টি

ঘ. ৮৩৯০০ টি 

উত্তর: ৮৭১৯১ টি

৪৯. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়? 

ক. ৭ মার্চ, ১৯৭৩

খ. ৫ মার্চ, ১৯৭৩

গ. ৬ এপ্রিল, ১৯৭৩

ঘ. ১১ এপ্রিল, ১৯৭৩

উত্তর: ৭ মার্চ, ১৯৭৩

৫০. বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? 

ক. সেন্টমার্টিন

খ. লালপুর

গ. হিলি

ঘ. লালমোহন

উত্তর: সেন্টমার্টিন 

৫১. যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি?

ক. ৯৯

খ. ১০০

গ. ১০১

ঘ. ১০২

উত্তর: ১০০

৫২. ফেয়ার ফ্যাক্স কী?

ক. সংবাদ সংস্থা

খ. পরিবেশ সংস্থা

গ. গোয়েন্দা সংস্থা

ঘ. মানবাধিকার সংস্থা

উত্তর: গোয়েন্দা সংস্থা

৫৩. NASA -এর সদর দপ্তর কোথায়?

ক. ফ্লোরিডা

খ. ওয়াশিংটন ডিসি

গ. কেপ কেনেডি

ঘ. টেকসাস

উত্তর: ওয়াশিংটন ডিসি

৫৪. দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল? 

ক. ৩০০ বছর

খ. ৩৩৫ বছর

গ. ৩৪২ বছর

ঘ. ৫০০ বছর

উত্তর: ৩৪২ বছর  

৫৫. বসনিয়ার যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে? 

ক. বিল ক্লিনটন

খ. জিমি কার্টার

গ. নিক্সন

ঘ. রিগান

উত্তর: বিল ক্লিনটন

৫৬. ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কী? 

ক. ইমানুয়েল ম্যাক্র

খ. জ্যাক শিরাক

গ. ফ্রঁসিয়ে মিতেরাঁ

ঘ. জেনারেল দ্য গল

উত্তর: ইমানুয়েল ম্যাক্র

৫৭. হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়? 

ক. হিমালয়

খ. কুয়েনলুন পর্বত

গ. ব্ল্যাক ফরেস্ট

ঘ. আল্পস

উত্তর: কুয়েনলুন পর্বত

৫৮. মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি? 

ক. সনোরা লাইন

খ. ম্যাকনামারা লাইন

গ. ডুরান্ড লাইন

ঘ. হিন্ডারবার্গ লাইন

উত্তর: সনোরা লাইন

৫৯. ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? 

ক. বেলজিয়াম

খ. ফ্রান্স

গ. জার্মানি

ঘ. ফিনল্যান্ড 

উত্তর: বেলজিয়াম

৬০. বিশ্বের কোন দেশের স্বাক্ষরতার হার ১০০%? 

ক. পোল্যান্ড

খ. ফিনল্যান্ড

গ. কাজাকিস্তান

ঘ. স্লোভাকিয়া

উত্তর: ফিনল্যান্ড

৬১. রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ কী? 

ক. ফ্রেয়নকে ঘনীভূত করা

খ. ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা

গ. ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো

ঘ. ফ্রেয়নকে ঠাণ্ডা করা

উত্তর: ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা

৬২. এক গ্রাম পানির তাপমাত্রা ২০° হতে ৩০° সেলসিয়াসে বৃদ্ধির জন্যে কত তাপের প্রয়োজন? 

ক. ১০ ক্যালরি

খ. ২ ক্যালরি

গ. ৩ ক্যালরি

ঘ. ৪ ক্যালরি

উত্তর: ১০ ক্যালরি

৬৩. কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?

ক. ১ সেকেন্ড

খ. ০.১ সেকেন্ড

গ. ০.০১ সেকেন্ড

ঘ. ০.০০১ সেকেন্ড

উত্তর: ০.১ সেকেন্ড

৬৪. টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কী ধরনের চুম্বক ব্যবহৃত হয়?

ক. স্থায়ী চুম্বক

খ. অস্থায়ী চুম্বক

গ. সংকর চুম্বক

ঘ. প্রাকৃতিক চুম্বক

উত্তর: স্থায়ী চুম্বক   

৬৫. টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং-এর ছবি ব্যবহার করা হয়? 

ক. ১টি

খ. ২টি

গ. ৩টি

ঘ. ৪টি

উত্তর: ৩টি

৬৬. পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে? 

ক. কমপ্যাক, ১৯৮৫

খ. এপসন, ১৯৮১

গ. আইবিএম, ১৯৮৩

ঘ. অ্যাপল, ১৯৭৭

উত্তর: এপসন, ১৯৮১

৬৭. যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তার নাম কী? 

ক. ট্রান্সফর্মার

খ. মোটর

গ. জেনারেটর

ঘ. ডায়নামো

উত্তর: ট্রান্সফর্মার

৬৮. বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয়? 

ক. ওয়াট আওয়ারে

খ. ওয়াটে

গ. ভোল্টে

ঘ. কিলোওয়াট ঘণ্টায়

উত্তর: কিলোওয়াট ঘণ্টায়

৬৯. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

ক. গ্লিসারিন

খ. ফিটকিরি

গ. সোডিয়াম ক্লোরাইড

ঘ. ক্যালসিয়াম কার্বনেট

উত্তর: ক্যালসিয়াম কার্বনেট

৭০. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?

ক. সোডিয়াম

খ. পটাসিয়াম

গ. ম্যাগনেসিয়াম

ঘ. কোনোটিই নয়

উত্তর: সোডিয়াম

৭১. চা পাতায় কোন ভিটামিন থাকে?

ক. ভিটামিন-ই

খ. ভিটামিন-কে

গ. ভিটামিন-বি কমপ্লেক্স

ঘ. ভিটামিন-এ

উত্তর: ভিটামিন-বি কমপ্লেক্স

৭২. উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কীসের অভাবে?

ক. নাইট্রোজেনের

খ. ফসফরাসের

গ. ইউরিয়ার

ঘ. পটাসিয়ামের

উত্তর: নাইট্রোজেনের

৭৩. মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত? 

ক. ১৫ ইঞ্চি (প্রায়)

খ. ১৭ ইঞ্চি (প্রায়)

গ. ১৮ ইঞ্চি (প্রায়)

ঘ. ২০ ইঞ্চি (প্রায়)

উত্তর: ১৮ ইঞ্চি (প্রায়)

৭৪. ক্যান্সার রোগের কারণ কী?

ক. কোষের অস্বাভাবিক মৃত্যু

খ. কোষের অস্বাভাবিক বৃদ্ধি

গ. কোষের অস্বাভাবিক জমাট বাঁধা

ঘ. উপরের সবগুলো

উত্তর: কোষের অস্বাভাবিক বৃদ্ধি

৭৫. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?

ক. অগ্ন্যাশয় হতে

খ. প্যানক্রিয়াস হতে

গ. লিভার হতে

ঘ. পিটুইটারী গ্ল্যান্ড হতে

উত্তর: অগ্ন্যাশয় হতে 

[ নোট: ইনসুলিন অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ থেকে নিঃসৃত হয়।]

৭৬. সুষম খাদ্যের উপাদান কয়টি?

ক. ৪ টি

খ. ৫ টি

গ. ৬ টি

ঘ. ৮ টি

উত্তর: ৬ টি

৭৭. জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি?

ক. আলট্রা-ভায়োলেট রশ্মি

খ. বিটা রশ্মি

গ. আলফা রশ্মি

ঘ. গামা রশ্মি

উত্তর: গামা রশ্মি

৭৮. জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কী?

ক. প্রাকৃতিক পরিবেশ

খ. সামাজিক পরিবেশ

গ. বায়বীয় পরিবেশ

ঘ. সাংস্কৃতিক পরিবেশ

উত্তর: প্রাকৃতিক পরিবেশ

৭৯. কোথায় দিন রাত্রি সর্বত্র সমান?

ক. মেরু অঞ্চলে

খ. নিরক্ষরেখায়

গ. উত্তর গোলার্ধে

ঘ. দক্ষিণ গোলার্ধে

উত্তর: নিরক্ষরেখায়

৮০. ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কী বলে? 

ক. সৌর বছর

খ. কসমিক ইয়ার

গ. আলোক বর্ষ

ঘ. পলিসার

উত্তর: কসমিক ইয়ার

৮১. A rocket flying to the moon does not need wings because– 

ক. it has no engine

খ. space has too much dust

গ. it has no fuel

ঘ. space is airless 

উত্তর: space is airless

৮২. Rubber is notable for its–

ক. lightness

খ. heaviness

গ. elasticity

ঘ. viscosity

উত্তর: elasticity

৮৩. Julius caesar was the ruler of Rome about–

ক. 1000 years ago

খ. 1500 years ago

গ. 2000 years ago

ঘ. 3000 years ago

উত্তর: 2000 years ago

৮৪. The South Pole is located in the––

ক. Arctic

খ. Antarctic

গ. Antipodes

ঘ. Occident

উত্তর: Antarctic

৮৫. Tiger : Zoology : Mars :? 

ক. Astrology

খ. Cryptology

গ. Astronomy

ঘ. Telescopy

উত্তর: Astronomy

৮৬. Break : Repair : : Wound :?

ক. Heal

খ. Hurt

গ. Fix

ঘ. Plaster

উত্তর: Heal

৮৭. Frightened : Scream : : Angry :?

ক. Cry

খ. Shiver

গ. Shout

ঘ. Sneer

উত্তর: Shout

৮৮. He –––– consciousness as a result of his head hitting the car’s dashboard. 

ক. failed

খ. broke

গ. lost

ঘ. passed

উত্তর: lost

৮৯. Only after I ––– home, did I remember my doctor's appointment. 

ক. going

খ. go

গ. went

ঘ. gone

উত্তর: went

৯০. When they had their first child, they put ––– a large sum for his education. 

ক. aside

খ. beside

গ. outside

ঘ. under

উত্তর: aside

৯১. If you count from 1 to 100, how many 5s will you pass on the way? 

ক. 20

খ. 11

গ. 18

ঘ. 19

উত্তর: 20

৯২. A farmer had 17 hens. All but 9 died. How many live hens were left?

ক. 0

খ. 9

গ. 8

ঘ. 16

উত্তর: 9

৯৩. If two typist can type two pages in two minutes, how many typists will it take to type 18 pages in six minutes?

ক. 3

খ. 6

গ. 9

ঘ. 18

উত্তর: 6

৯৪. The fifth consonant from the beginning of this sentence is the letter –––

ক. i

খ. e

গ. a

ঘ. t

উত্তর: t

৯৫. If the second day of the month is a Monday, the eighteenth day of the month is a––

ক. Sunday

খ. Tuesday

গ. Wednesday

ঘ. Monday

উত্তর: Wednesday

৯৬. Two men, starting at the same point, walk in opposite directions for 4 meters, turn left and walk another 3 meters. What is the distance between them? 

ক. 7 meters

খ. 14 meters

গ. 10 meters

ঘ. 6 meters

উত্তর: 10 meters

৯৭. 30% of 10 is 10% of which? 

ক. 30

খ. 60

গ. 40

ঘ. 600

উত্তর: 30

৯৮. Rahim is 12 years old. He is three times older than Karim. What will be the age of Rahim when he is two times older than Karim? 

ক. 15 years

খ. 16 years

ঘ. 17 years

ঘ. 18 years

উত্তর: 16 years

৯৯. Divide 30 by half and add 10. What do you get?

ক. 25

খ. 45

গ. 55

ঘ. 70

উত্তর: 70

১০০. If a man swims 4 meters upstream at 1 mph and back downstream to the same point at 4 mph, what is his average speed? 

ক. 0.8 mph

খ. 1.6 mph

গ. 2.4 mph

ঘ. 3.2 mph

উত্তর: 1.6 mph


More Question Bank

Bank

সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Senior Officer Recruitment Test-2024 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, আপনি যদি ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনাকে স্বাগতম! আপনি অবগত আছেন যে, ১৫ মে ২০২৬ ইং তারিখে সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Recruitment Test-2024 অনুষ্ঠিত হয়েছে।  বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ব্যাংকিং পেশা সকল চাকরির মধ্যে অন্যতম আকর্ষণীয় পেশা। সামাজিক সম্মান, স্থিতিশীল কর্মজীবন ও দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনে ব্যাংকিং জব দেশের তরুণ সমাজের প্রথম পছন্দে পরিণত হয়েছে। ফলে দেখা যায় যেকোনো ব্যাংক নিয়োগ পরীক্ষায় তুমুল প্রতিযোগিতা হয়। আর এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু পাস নম্বর অর্জন করলেই হবে না, সর্বাধিক নম্বর অর্জন করতে হবে। তাই আপনি যদি বিগত সালের প্রশ্ন সঠিকভাবে বিশ্লেষণ ও সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনি নিশ্চিত সফল হবেন। ✍️ সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Senior O...

11-20 Grade

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solution- 2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, গত ১৫ মে ২০২৬ ইং তারিখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solution 2026 এর অফিস সহকারী কাম কম্পিউটিার মুদ্রাক্ষরিক পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে প্র্যাকটিক্যাল এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বাংলাদেশ BIWTC কর্তৃক নিয়োগ প্রদান করা হবে। 🔍বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solutionপরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ১৫◉    ইংরেজি— ১৫◉    গণিত — ১৫◉    সাধারণ জ্ঞান—১৫◉    কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি— ২০◉    মোট: ৮০ নম্বরসর্বোচ্চ নম্বর নিশ্চিত ক...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (পদ্মা) | Primary Question Solution 2008 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach