২৪তম বিসিএস প্রশ্ন সমাধান | 24th BCS Question Solution | Biddabari


প্রিয় চাকরি প্রত্যাশী,

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আগামী ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৫১তম বিসিএস বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।

🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণ

সাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।

তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।

আরও দেখুন:

২১তম বিসিএস প্রশ্ন সমাধান | 21th BCS Question Solution | Biddabari

২২তম বিসিএস প্রশ্ন সমাধান | 22th BCS Question Solution | Biddabari

২৩তম বিসিএস প্রশ্ন সমাধান | 23th BCS Question Solution | Biddabari

🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস

⏵বিসিএসের সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

⏵ গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

⏵প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

⏵প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

⏵বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সুশাসন ও নৈতিকতা—

⏵প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

⏵খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

⏵বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar & Literature নিয়মিত অনুশীলন করুন।

⏵গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

⏵কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।

 

🎯প্রস্তুতির জন্য পড়তে পারেন বিদ্যাবাড়িরBCS Digest Plus বইটি।

🎯 আরও ভালো প্রস্তুতির জন্য যোগ দিন— BCS Target Live Batch

 

🎯 কেন বিগত প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ

বিসিএস পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে বিগত প্রশ্ন সমাধান অপরিহার্য।

২৪তম বিসিএস প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন —

✅ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

✅ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

✅ কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।

 

📚 আরও দেখুন:

 

২০ তম বিসিএস প্রশ্ন সমাধান | 20th BCS Question Solution | Biddabari

১৯তম বিসিএস প্রশ্ন সমাধান – 19th BCS Question Solution - Biddabari

আজ প্রকাশ করা হচ্ছে:

📄 ২৪তম বিসিএস প্রশ্ন সমাধান PDF | 24th BCS Question Solution PDF

বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে পূর্ববর্তী বিসিএস প্রশ্নগুলো নির্ভুল উত্তরসহ প্রকাশ করছে।

আপনি চাইলে প্রশ্নগুলো PDF ফরম্যাটে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।

এটি আপনার বিসিএস প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করেও ব্যবহার করা যাবে।

 

📘 আরও দেখুন:

51th BCS Dynamic Advance Live Batch



২৪তম বিসিএস প্রশ্ন সমাধান | 24th BCS Question Solution | Biddabari PDF Download



১. ‘বাঙ্গলা ভাষার ইতিবৃত্ত’কে রচনা করেন?

ক. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

খ. সুকুমার সেন

গ. মুহম্মদ শহীদুল্লাহ

ঘ. মুহম্মদ এনামুল হক

উত্তর: মুহম্মদ শহীদুল্লাহ

২. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?

ক. শেষের কবিতা

খ. বলাকা

গ. ডাকঘর

ঘ. কালান্তর

উত্তর: শেষের কবিতা

৩. কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা?

ক. কবিতা

খ. পত্রিকা

গ. উপন্যাস

ঘ. ছোটগল্প

উত্তর: পত্রিকা

৪. জসীমউদ্‌দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

ক. রাখালী

খ. সোজন বাদিয়ার ঘাট

গ. নকশী কাঁথার মাঠ

ঘ. বালুচর

উত্তর: রাখালী

৫. ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?

ক. হাসান হাফিজুর রহমান

খ. জহির রায়হান

গ. শহীদুল্লা কায়সার

ঘ. আনোয়ার পাশা

উত্তর: আনোয়ার পাশা

৬. জঙ্গম-এর বিপরীতার্থক শব্দ কি?

ক. অরণ্য

খ. পর্বত

গ. স্থাবর

ঘ. সমুদ্র

উত্তর: স্থাবর

৭. ‘উৎকর্ষতা’কি কারণে অশুদ্ধ?

ক. সন্ধিজনিত    

খ. প্রত্যয়জনিত

গ. উপসর্গজনিত   

ঘ. বিভক্তিজনিত

উত্তর: প্রত্যয়জনিত

৮. তুমি না বলেছিলে আগামীকাল আসবে?- এখানে ‘না’- এর ব্যবহার কি অর্থে?

ক. না-বাচক

খ. হ্যাঁ-বাচক

গ. প্রশ্নবোধক

ঘ. বিস্ময়সূচক

উত্তর: হ্যাঁ-বাচক

৯. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

ক. মৃত্যুক্ষুধা

খ. আলেয়া

গ. ঝিলিমিলি

ঘ. মধুমালা

উত্তর: মৃত্যুক্ষুধা

১০. ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?

ক. কাব্য

খ. নাটক

গ. উপন্যাস

ঘ. প্রবন্ধ

উত্তর: কাব্য

১১. কোনটি ঠিক?

ক. সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)

খ. কাঁদো নদী কাঁদো (কাব্য)

গ. বহিপীর (নাটক)

ঘ. মহাশ্মশান (নাটক)

উত্তর: বহিপীর (নাটক)

১২. ‘কার মাথায় হাত বুলিয়েছ’- এখানে ‘মাথা’ শব্দের অর্থ-

ক. স্বভাব নষ্ট যার

খ. স্পর্ধা বাড়া

গ. ফাঁকি দেওয়া

ঘ. কোনো উপায়ে  

উত্তর: ফাঁকি দেওয়া

১৩. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

ক. পথের দাবী

খ. নিষ্কৃতি

গ. চরিত্রহীন

ঘ. দত্তা

উত্তর: পথের দাবী

১৪. কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী?

ক. আশা-আকাঙ্ক্ষার সমর্থনে

খ. ভবিষ্যতের বাঙালি

গ. উন্নত জীবন

ঘ. সভ্যতা

উত্তর: ভবিষ্যতের বাঙালি

১৫. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?

ক. কষ্ট

খ. উপনিষৎ

গ. কল্যাণীয়েষু

ঘ. আষাঢ়

উত্তর: আষাঢ়

১৬. ‘ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে’, বলেছেন-

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. কাজী নজরুল ইসলাম

গ. বলাইচাঁদ মুখোপাধ্যায়

ঘ. প্রমথ চৌধুরী

উত্তর: প্রমথ চৌধুরী

১৭. ‘অক্ষির সমীপে’- এর সংক্ষেপণ হলো-

ক. সমক্ষ

খ. পরোক্ষ

গ. প্রত্যক্ষ

ঘ. নিরপেক্ষ

উত্তর: সমক্ষ

১৮. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-

ক. অব্যয় ও শব্দাংশ

খ. নতুন শব্দ গঠন

গ. উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে

ঘ. ভিন্ন অর্থ প্রকাশে

উত্তর: উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে

১৯. ‘তুমি এতক্ষণ কী করেছ?’- এই বাক্যে ‘কী’ কোন পদ?

ক. বিশেষণ

খ. অব্যয়

গ. সর্বনাম

ঘ. ক্রিয়া

উত্তর: সর্বনাম

২০. ‘আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস।’- এই বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?

ক. কর্র্তৃকারকে সপ্তমী

খ. কর্মকারকে সপ্তমী

গ. অপাদান কারকে তৃতীয়া

ঘ. অধিকরণ কারকে সপ্তমী

উত্তর: অধিকরণ কারকে সপ্তমী

২১. There are __ dangerous drivers

ক. a very lot of

খ. very much of 

গ. very much of

ঘ. a lot of

উত্তর: a lot of

২২. I have read the book ___ you lent me. 

ক. that

খ. whom

গ. whose

ঘ. what

উত্তর: that

২৩. Water boils ___ you heat it to 100˚ centigrade.

ক. unless

খ. until

গ. if

ঘ. although

উত্তর: if

২৪. Tell me ___ that. 

ক. whom told you

খ. that told you

গ. who told you

ঘ. told you

উত্তর: who told you

২৫. I opened the door as soon as I ___ the bell. 

ক. have heard

খ. was hearing

গ. am heard

ঘ. heard

উত্তর: Heard

২৬. I am looking for someone who ___ play the Piano. 

ক. able to

খ. is able

গ. can be able to

ঘ. can

উত্তর: Can

২৭. Don’t make a noise while your father-

ক. is being asleep

খ. is sleeping

গ. asleep

ঘ. has slept

উত্তর: is sleeping

২৮. As the sun ____, I decided to go out. 

ক. shines

খ. has shone

গ. shine

ঘ. was shining

উত্তর: was shining

২৯. He gave up ____ football when he got married.

ক. to play

খ. playing

গ. play

ঘ. of playing

উত্তর: playing

৩০. I have ___ interest in the matter. 

ক. not

খ. any

গ. none

ঘ. no

উত্তর: No

৩১. ____ is not the only thing that tourists want to see. 

ক. A scenery

খ. Sceneries

গ. The sceneries

ঘ. Scenery

উত্তর: Scenery

৩২. Just now he ___ his dinner but he says he will see you when he’s finished. 

ক. is having

খ. has had

গ. was having

ঘ. had

উত্তর: has had

৩৩. The children were entrusted ___ the care of their uncle. 

ক. with

খ.for

গ. to

ঘ. at

উত্তর: to

৩৪. He parted ___ his friends in tears.

ক. with

খ. from

গ. against

ঘ. beside

উত্তর: from

৩৫. ‘I’ll have a cup of tea,’ my father said, ‘Because I’m not hungry.’ Which of the following sentence is the correct indirect speech?

ক. My father said that he will have a cup of tea because he wasn’t hungry.

খ. My father said that he would have had a cup of tea because he wasn’t hungry. 

গ. My father said that he would have had a tea because he wasn’t hungry.

ঘ. My father said that he had a cup of tea because he wasn’t hungry.

উত্তর: My father said that he would have had a tea because he wasn’t hungry. 

৩৬. The expression ‘Lingua franca’ means-

ক. The common language

খ. The first language

গ. International language

ঘ. The French language

উত্তর: The common language

৩৭. Choose the correct meaning:  

He raised his eyebrow at my explanation

ক. Show surprise or disapproval

খ. show agreement

গ. show happiness

ঘ. show indifference

উত্তর: Show surprise or disapproval

৩৮. ‘Razzmatazz’ means-

ক. A musical instrument

খ. A well-planned programme

গ. A noisy activity

ঘ. A musical activity

উত্তর: A noisy activity

৩৯.The antonym for ‘Recalcitrant’-

ক. Complaint

খ. Passive

গ. Indifferent

ঘ. Careful

উত্তর: Complaint

৪০. The synonym for ‘Obdurate’-

ক. Deceitful

খ. Stubborn

গ. Sly

ঘ. Swindler

উত্তর: Stubborn

৪১. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়?

ক. ২৫৭ জন

খ. ১৬৩ জন

গ. ৪৪ জন

ঘ. ৬৮ জন

উত্তর: ৬৮ জন

৪২. জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?

ক. অ্যামোনিয়া

খ. টিএসপি

গ. ইউরিয়া

ঘ. সুপার ফসফেট 

উত্তর: ইউরিয়া

৪২. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

ক. জয়নুল আবেদিন

খ. কামরুল হাসান

গ. হামিদুর রহমান

ঘ. হাশেম খান     

উত্তর: কামরুল হাসান

৪৪. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?

ক. আয়কর

খ. আমদানি ও রপ্তানি শুল্ক

গ. ভূমি রাজস্ব

ঘ. মূল্য সংযোজন কর     

উত্তর: মূল্য সংযোজন কর     

৪৫. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?

ক. সেন্টমার্টিন

খ. মহেশখালী

গ. হাতিয়া

ঘ. সন্দ্বীপ

উত্তর: সেন্টমার্টিন

৪৬. ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’- সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?

ক. ২৭

খ. ২৮

গ. ৩০

ঘ. ৪৭

উত্তর: ২৭

৪৭. মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে?

ক. ১৯৭২ সালে

খ. ১৯৭৬ সালে

গ. ১৯৭৭ সালে

ঘ. ১৯৭৮ সালে

উত্তর: ১৯৭৬ সালে

নোট: ১৯৭৪ সালে সর্বপ্রথম সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চে ২ জন মহিলা পুলিশ নিয়োগ দেওয়া হয়। তবে, ১৯৭৬ সালে ইউনিফর্মধারী মহিলা পুলিশের যাত্রা শুরু হয়।

৪৮. সম্প্রতি গার্মেন্টসসহ কতিপয় দ্রব্য বিনাশুল্কে কোন দেশে প্রবেশাধিকার পেয়েছে?

ক. যুক্তরাষ্ট্র

খ. কানাডা

গ. জাপান

ঘ. চীন

উত্তর: কানাডা

৪৯. স্বাধীনতার প্রথম ডাকটিকেটে কোন ছবি ছিল?

ক. জাতীয় স্মৃতিসৌধ

খ. লালবাগের কেল্লা

গ. সোনা মসজিদ

ঘ. শহীদ মিনার   

উত্তর: শহীদ মিনার   

৫০. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?

ক. জাতিতাত্ত্বিক জাদুঘর

খ. জাতীয় জাদুঘর

গ. বরেন্দ্র গবেষণা জাদুঘর

ঘ. ঢাকা নগর জাদুঘর

উত্তর: বরেন্দ্র গবেষণা জাদুঘর

৫১. ২০০৩-০৪ সনের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয়-

ক. ২০,৩০০ কোটি টাকা

খ. ১৯,২০০ কোটি টাকা

গ. ১৭,১০০ কোটি টাকা

ঘ. ১৯,৫০০ কোটি টাকা

উত্তর: ১৯,৫০০ কোটি টাকা

নোট: ২০২৪-২৫ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয় ২ লাখ ৩০ হাজার কটি টাকা।

৫২. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর-

ক. সোনা মসজিদ

খ. চট্টগ্রাম

গ. বেনাপোল

ঘ. হিলি      

উত্তর: বেনাপোল

৫৩. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবর এই জেলায়-

ক. নাটোর

খ. চাঁপাইনবাবগঞ্জ

গ. জয়পুরহাট

ঘ. নওগাঁ

উত্তর: চাঁপাইনবাবগঞ্জ

৫৪. মার্কিন ডলারে ২০০১-০২ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় প্রায়-

ক. ৮ বিলিয়ন

খ. ৬ বিলিয়ন

গ. ৫ বিলিয়ন

ঘ. ৭ বিলিয়ন

উত্তর: ৬ বিলিয়ন

৫৫. সম্প্রতি ‘সাফ’ ফুটবলে এই দেশের সাথে খেলে বাংলাদেশ শিরোপা পায়-

ক. মালদ্বীপ

খ. ভারত

গ. পাকিস্তান

ঘ. নেপাল

উত্তর: নেপাল

নোট: বাংলাদেশ নেপালকে হারিয়ে ২০২৪ সালের অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে।

৫৬. বাংলাদেশে সম্প্রতি এই জেলায় চা বাগান করা হয়-

ক. পঞ্চগড়

খ. দিনাজপুর

গ. কুড়িগ্রাম

ঘ. বান্দরবান

উত্তর: পঞ্চগড়

৫৭. বাংলাদেশের এই জেলায় সম্প্রতি এই প্রথম রেল সংযোগ হয়-

ক. ময়মনসিংহ

খ. টাঙ্গাইল

গ. বরিশাল

ঘ. সিরাজগঞ্জ

উত্তর: টাঙ্গাইল

৫৮. আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন জাতীয় সংসদে পাস হয় কোন সালের কত তারিখে?

ক. ১৭ এপ্রিল, ২০০২

খ. ৯ এপ্রিল, ২০০২

গ. ১৮ মার্চ,২০০২

ঘ. ৩ এপ্রিল, ২০০২

উত্তর: ৯ এপ্রিল, ২০০২

৫৯. দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি?

ক. কুতুবদিয়া

খ. সোনাদিয়া

গ. সন্দ্বীপ

ঘ. পূর্বাশা

উত্তর: পূর্বাশা

৬০. হালদা ভ্যালি কোথায় অবস্থিত?

ক. রাঙ্গামাটি

খ. খাগড়াছড়ি

গ. বান্দরবান

ঘ. স্বন্দ্বীপ

উত্তর: খাগড়াছড়ি

৬১. আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী ‘প্যারিস প্যাক্ট’ স্বাক্ষরিত হয়-

ক. ১৯২৭ সালের ১২ আগস্ট

খ. ১৯২৮ সালের ২৭ আগস্ট

গ. ১৯২৮ সালে ৩ নভেম্বর

ঘ. ১৯২৯ সালের ৫ জানুয়ারি

উত্তর: ১৯২৮ সালের ২৭ আগস্ট

৬২. যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনশনসমূহ অভিহিত-

ক. ‘দুটি রেডক্রস কনভেনশন’ নামে

খ. ‘তিনটি রেডক্রস কনভেনশন’ নামে

গ. ‘চারটি রেডক্রস কনভেনশন’ নামে

ঘ. ‘পাঁচটি রেডক্রস কনভেনশন নামে

উত্তর: ‘চারটি রেডক্রস কনভেনশন’ নামে

৬৩. স্থায়ী সালিসী আদালত কোথায় অবস্থিত?

ক. জেনেভায়

খ. লন্ডনে

গ. প্যারিসে

ঘ. হেগে

উত্তর: হেগে

৬৪. মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?

ক. ১৯৫০ সালে

খ. ১৯৫৫ সালে

গ. ১৯৬৫ সালে

ঘ. ১৯৬৬ সালে  

উত্তর: ১৯৬৬ সালে

৬৫. ইসিএ (ECA)- এর সদর দপ্তর কোথায়?

ক. আদ্দিস আবাবা

খ. নাইরোবি

গ. ডাকার

ঘ. কায়রো

উত্তর: আদ্দিস আবাবা

৬৬. ‘ডেটন শান্তিচুক্তি’ স্বাক্ষরিত হয়-

ক. ১৯৯০ সালে

খ. ১৯৯১ সালে

গ. ১৯৯২ সালে

ঘ. ১৯৯৩ সালে

নোট: ‘ডেটন শান্তিচুক্তি’ স্বাক্ষরিত হয় ১৯৯৫ সালে।

৬৭. কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে?

ক. রোম চুক্তি

খ. ম্যাসট্রিক্ট চুক্তি

গ. ভিয়েনা কনভেনশন

ঘ. ব্রাসেলস কনভেনশন   

উত্তর: রোম চুক্তি

৬৮. MIGA কখন গঠিত হয়?

ক. ১৯৮৮ সালে

খ. ১৯৮২ সালে

গ. ১৯৮৫ সালে

ঘ. ১৯৮৬ সালে   

উত্তর: ১৯৮৮ সালে

৬৯. বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত-

ক. নিউইয়র্কে

খ. শিকাগোতে

গ. টোকিওতে

ঘ. লন্ডনে

নোট: বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত জাপানের ইয়োকোহামা শহরে। 

৭০. ‘হ্যারিপটার’ কি?

ক. এক জাতীয় ধাতব পাত্র

খ. সাম্প্রতিককালে সর্বাধিক বিক্রীত একটি শিশুতোষ বই

গ. একজাতীয় গুচ্ছবোমা

ঘ. এক ধরনের খেলনা

উত্তর: সাম্প্রতিককালে সর্বাধিক বিক্রীত একটি শিশুতোষ বই

৭১. বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?

ক. গ্রিসে

খ. মেসোপটেমিয়ায়

গ. রোমে

ঘ. ভারতে

উত্তর: মেসোপটেমিয়ায়

৭২. ওআইসি-এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?

ক. বাংলাদেশ

খ. তুরস্ক

গ. মালয়েশিয়া

ঘ. মরক্কো

নোট: ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি’র বর্তমান মহাসচিব আফ্রিকার দেশ চাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসেইন ইব্রাহিম তাহা।

৭৩. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে?

ক. নভেম্বর ২০০৩ ভারতের ব্যাঙ্গালোর

খ. ডিসেম্বর ২০০৩ কানাডার অটোয়া

গ. জানুয়ারি ২০০৪ পাকিস্তানের ইসলামাবাদ

ঘ. সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুন     

নোট: সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুনে বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয় এবং ২০২৬ সালে ১৪তম মিনিস্টারিয়াল কনফারেন্স অনুষ্ঠিত হবে ক্যামেরুনে।

৭৪. নিকারাগুয়ার ‘কন্ট্রা’ বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?

ক. যুক্তরাজ্য

খ. যুক্তরাষ্ট্র

গ. কোরিয়া

ঘ. কিউবা

উত্তর: যুক্তরাষ্ট্র

৭৫. ইসরাইল-প্যালেস্টাইন ‘রোডম্যাপ’কর্মসূচির উদ্দেশ্য কি?

ক. সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা

খ. দুটি রাষ্ট্রের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন

গ. দুটি রাষ্ট্রের মধ্যে অবাধ বাণিজ্য স্থাপন

ঘ. দুটি রাষ্ট্রের মধ্যে সীমানা চিহ্নিতকরণ    

উত্তর: সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা

৭৬. নিচের কোন দেশটি এ-৮ ভুক্ত দেশ নয়?

ক. ফ্রান্স

খ. যুক্তরাজ্য

গ. রাশিয়া

ঘ. দি নেদারল্যান্ডস

উত্তর: দি নেদারল্যান্ডস

৭৭. ‘ব্রেটন উডস ইনস্টিটিউট’ নিচের কোন সংস্থাকে বোঝায়?

ক. আইএমএফ

খ. বিশ্বব্যাংক

গ. এডিবি

ঘ. আইডিবি

নোট: ক ও খ উভয়ই সঠিক।

৭৮. প্রথম ক্লোন শিশু ‘ইভ’- এর জন্ম তারিখ কত?

ক. নভেম্বর ২০, ২০২২

খ. ডিসেম্বর ২৬, ২০০২

গ. জানুয়ারি ৭, ২০০৩

ঘ. মার্চ ২৩, ২০০৩

উত্তর: ডিসেম্বর ২৬, ২০০২

৭৯. A long walk to Freedom বইটির লেখক কে?

ক. হোসে গুসামাও

খ. রবার্ট মুগাবে

গ. নেলসন ম্যান্ডেলা

ঘ. অং সান সুচি   

উত্তর: নেলসন ম্যান্ডেলা

৮০. ‘লাইন অব কন্ট্রোল’ বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে?

ক. ইসরাইল ও জর্ডান

খ. দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া

গ. চীন ও তাইওয়ান

ঘ. ভারত ও পাকিস্তান

উত্তর: ভারত ও পাকিস্তান

৮১. মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের-

ক. এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে

খ. অর্ধেক ধ্বংস হয়ে থাকে

গ. এক-তৃতীয়াংশ বেড়ে গেলে

ঘ. এক-চতুর্থাংশ বেড়ে গেলে

উত্তর: এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে

৮২. রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-

ক. প্রচুর পরিমাণ অক্সিজেন সরবরাহ করে

খ. অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে

গ. নাইট্রোজেন সরবরাহ করে

ঘ. হাইড্রোজেন সরবরাহ করে

উত্তর: অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে

৮৩. আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়-

ক. বিদ্যুৎ খরচ কমানো উদ্দেশ্যে

খ. অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে

গ. বৈদ্যুতিক বালব থেকে বেশি আলো পাওয়ার জন্য

ঘ. বৈদ্যুতিক যন্ত্রপাতি যাতে সুষ্ঠুভাবে কাজ করে

উত্তর: অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে

৮৪. পরমাণু (Atom) চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে-

ক. নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান

খ. প্রোটন ও নিউট্রনের ওজন সমান

গ. নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে থাকে 

ঘ. ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান

উত্তর: ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান

৮৫. মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?

ক. ৭০%

খ. ৭২%

গ. ৭৩%

ঘ. ৮০%

উত্তর: ৭৩%

৮৬. মূল নেই কোন উদ্ভিদে?

ক. ফণিমনসা

খ. বীরুৎ

গ. গুল্ম

ঘ. সাইকাস

নোট: উল্লিখিত সকল উদ্ভিদের মূল রয়েছে।

৮৭. রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?

ক. মৃদু রঞ্জন রশ্মি

খ. বিটা রশ্মি

গ. গামা রশ্মি

ঘ. কসমিক রশ্মি

উত্তর: মৃদু রঞ্জন রশ্মি

৮৮. ‘ল্যাপটপ’ কি?

ক. ছোট কুকুর

খ. পর্বতারোহণ সামগ্রী

গ. বাদ্যযন্ত্র

ঘ. ছোট কম্পিউটার

উত্তর: ছোট কম্পিউটার

৮৯. এসবেসটস কি?

ক. অগ্নি নিরোধক খনিজ পদার্থ

খ. কম ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ

গ. বেশি ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ

ঘ. এক ধরনের রাসায়নিক পদার্থ

উত্তর: অগ্নি নিরোধক খনিজ পদার্থ

৯০. পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন?

ক. বায়ুর চাপ বেশি থাকার কারণে

খ. বায়ুর চাপ কম থাকার কারণে

গ. পাহাড়ের উপর বাতাস কম থাকায়

ঘ. পাহাড়ের উপর তাপমাত্রা বেশি থাকায়

উত্তর: বায়ুর চাপ কম থাকার কারণে

৯১. ১২ + ৩২ + ৫২ + ....... + ৩১২ সমান কত?

ক. ২৫৮

খ. ২৫৬

গ. ২৫৪

ঘ. ২৫২

নোট: সঠিক উত্তর নেই, ধারার সংখ্যাগুলোর বর্গ না থাকলে সঠিক উত্তর হতো ২৫৬।

৯২. এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল; ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?

ক. ১২৮০

খ. ১২৮১

গ. ১৩১০

ঘ. ১৩১১

উত্তর: ১৩১১

৯৩. চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালো যেন তার সাংসারিক ব্যয় অপবিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?

ক. ২০%

খ. ১৬%

গ. ১৮%

ঘ. ১৫%

উত্তর: ২০%

৯৪. কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?

ক. ৭৭১৪৩

খ. ১০২/২৮৯ 

গ. ১১৩/৩৫৫

ঘ. ৩৪৩/১০০১

উত্তর: ১১৩/৩৫৫ 

৯৫. এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত?

ক. ২০০০ টাকা

খ. ২৩০০ টাকা

গ. ২৫০০ টাকা

ঘ. ৩০০০ টাকা  

উত্তর: ৩০০০ টাকা

৯৬. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ৫, ৬ ও ৭ মিটার। নিকটতম বর্গমিটারের ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

ক. ১৬ বর্গমিটার

খ. ১৫ বর্গমিটার

গ. ১৭ বর্গমিটার

ঘ. ১৪ বর্গমিটার    

উত্তর: ১৫ বর্গমিটার

৯৭. ৯, ৩৬, ৮১, ১৪৪.... এর পরবর্তী সংখ্যা কত?

ক. ১৬৯

খ. ২২৫

গ. ২৫৬

ঘ. ২৭২

উত্তর: ২২৫

৯৮. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে তার পরিসীমা কত?

ক. ৭০ মিটার

খ. ৭৫ মিটার

গ. ৮০ মিটার

ঘ. ৯০ মিটার

উত্তর: ৮০ মিটার

৯৯. x+y = 7এবং  xy = 10 হলে, (x-y)2- এর মান কত?

ক. 3

খ. 6

গ. 9

ঘ. 12

উত্তর: 9

১০০. 2x2 + x – 15 - এর উৎপাদক কোনটি?

ক. (x+3) (2x–5)

খ. (x–3) (2x–5)

গ. (x–3) (2x+5)

ঘ. (x+3) (2x+5)  

উত্তর: (x+3) (2x–5)



More Question Bank

Bank

সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Senior Officer Recruitment Test-2024 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, আপনি যদি ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনাকে স্বাগতম! আপনি অবগত আছেন যে, ১৫ মে ২০২৬ ইং তারিখে সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Recruitment Test-2024 অনুষ্ঠিত হয়েছে।  বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ব্যাংকিং পেশা সকল চাকরির মধ্যে অন্যতম আকর্ষণীয় পেশা। সামাজিক সম্মান, স্থিতিশীল কর্মজীবন ও দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনে ব্যাংকিং জব দেশের তরুণ সমাজের প্রথম পছন্দে পরিণত হয়েছে। ফলে দেখা যায় যেকোনো ব্যাংক নিয়োগ পরীক্ষায় তুমুল প্রতিযোগিতা হয়। আর এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু পাস নম্বর অর্জন করলেই হবে না, সর্বাধিক নম্বর অর্জন করতে হবে। তাই আপনি যদি বিগত সালের প্রশ্ন সঠিকভাবে বিশ্লেষণ ও সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনি নিশ্চিত সফল হবেন। ✍️ সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Senior O...

11-20 Grade

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solution- 2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, গত ১৫ মে ২০২৬ ইং তারিখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solution 2026 এর অফিস সহকারী কাম কম্পিউটিার মুদ্রাক্ষরিক পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে প্র্যাকটিক্যাল এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বাংলাদেশ BIWTC কর্তৃক নিয়োগ প্রদান করা হবে। 🔍বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solutionপরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ১৫◉    ইংরেজি— ১৫◉    গণিত — ১৫◉    সাধারণ জ্ঞান—১৫◉    কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি— ২০◉    মোট: ৮০ নম্বরসর্বোচ্চ নম্বর নিশ্চিত ক...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (পদ্মা) | Primary Question Solution 2008 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach