২২তম বিসিএস প্রশ্ন সমাধান | 22th BCS Question Solution | Biddabari


২২তম বিসিএস প্রশ্ন সমাধান | 22th BCS Question Solution | Biddabari


প্রিয় চাকরি প্রত্যাশী,

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আগামী ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৫১তম বিসিএস প্রস্তুতি প্রার্থীদের ও বিগত সালের প্রশ্ন সমূহ খুব উপকারী। এক্ষেত্রে বিগত সালের সঠিক প্রশ্ন বিশ্লেষণ ও টার্গেটভিত্তিক প্রস্তুতি আপনার ক্যাডার হওয়ার সম্ভাবনাকে আরো বেশি বেগবান করবে। 

🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণ

সাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।

তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।

আরও দেখুন:

১০ম বিসিএস প্রশ্ন সমাধান - 10th BCS Question Solution - Biddabari

১১তম বিসিএস প্রশ্ন সমাধান - 11th BCS Question Solution – Biddabari

২০ তম বিসিএস প্রশ্ন সমাধান | 20th BCS Question Solution | Biddabari

২১তম বিসিএস প্রশ্ন সমাধান | 22th BCS Question Solution | Biddabari 



🎯 ৫০তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস

⏵বিসিএসের সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

⏵ গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

⏵প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

⏵প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

⏵বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সুশাসন ও নৈতিকতা—

⏵প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

⏵খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

⏵বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar & Literature নিয়মিত অনুশীলন করুন।

⏵গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

⏵কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।


🎯প্রস্তুতির জন্য পড়তে পারেন বিদ্যাবাড়ির BCS Digest Plus বইটি।

🎯 আরও ভালো প্রস্তুতির জন্য যোগ দিন —

50th BCS Target Live Batch


🎯 কেন বিগত প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ


বিসিএস পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে বিগত প্রশ্ন সমাধান অপরিহার্য।


২২তম বিসিএস প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন —

✅ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

✅ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

✅ কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন


নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।


📚 আরও দেখুন:


১৩তম বিসিএস প্রশ্ন সমাধান | 13th BCS Question Solution | Biddabari


১৪তম বিসিএস প্রশ্ন সমাধান | 14th BCS Question Solution | Biddabari

১৯তম বিসিএস প্রশ্ন সমাধান – 19th BCS Question Solution - Biddabari

আজ প্রকাশ করা হচ্ছে:

📄 ২২তম বিসিএস প্রশ্ন সমাধান PDF | 22th BCS Question Solution PDF


বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে পূর্ববর্তী বিসিএস প্রশ্নগুলো নির্ভুল উত্তরসহ প্রকাশ করছে।

আপনি চাইলে প্রশ্নগুলো PDF ফরম্যাটে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।

এটি আপনার বিসিএস প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করেও ব্যবহার করা যাবে।


📘 আরও দেখুন:


50th BCS Target Live Batch


51th BCS Dynamic Advance Live Batch




২২তম বিসিএস প্রশ্ন সমাধান | 22th BCS Question Solution | Biddabari PDF Download



২২তম বিসিএস
প্রিলিমিনারি প্রশ্ন সমাধান

১। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?

ক. দীনেশচন্দ্র সেন

খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

গ. মুহম্মদ শহীদুল্লাহ্‌

ঘ. মুহম্মদ এনামুল হক

উত্তর: দীনেশচন্দ্র সেন

২। ‘পদাবলী’ র প্রথম কবি কে?

ক. শ্রীচৈতন্য

খ. বিদ্যাপতি

গ. চণ্ডীদাস

ঘ. জ্ঞানদাস

উত্তর: বিদ্যাপতি

৩। ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ কে রচনা করেন?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

গ. মুহম্মদ শহীদুল্লাহ

ঘ. সুকুমার সেন

উত্তর: সুনীতিকুমার চট্টোপাধ্যায় 

৪। ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ-

ক. সাহায্যকারী

খ. তোষামুদে

গ. বাদক

ঘ. স্বাস্থ্যহীন লোক

উত্তর: তোষামুদে 

৫। ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. সতেন্দ্রনাথ দত্ত

গ. নজরুল ইসলাম

ঘ. জসীমউদ্‌দীন

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর 

৬। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?

ক. চোখের বালি

খ. বলাকা

গ. ঘরে-বাইরে

ঘ. রক্তকরবী

উত্তর: রক্তকরবী 

৭। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? 

ক. মুক্তি

খ. বাউণ্ডেলের আত্মকাহিনী 

গ. হেনা

ঘ. বিদ্রোহী

উত্তর: বাউণ্ডেলের আত্মকাহিনী 

৮। কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? 

ক. বিদ্রোহী

খ. আনন্দময়ীর আগমনে

গ. কাণ্ডারী হুশিয়ার

ঘ. অগ্রপথিক

উত্তর: আনন্দময়ীর আগমনে 

৯। ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক. মোহাম্মদ নাসিরউদ্দীন

খ. আবুল কালাম শামসুদ্দীন

গ. কাজী আবদুল ওদুদ

ঘ. সিকানদার আবু জাফর

উত্তর: মোহাম্মদ নাসিরউদ্দীন

১০। ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থটির কবি কে?

ক. ফররুখ আহমদ

খ. আহসান হাবীব

গ. শামসুর রাহমান

ঘ. হাসান হাফিজুর রহমান

উত্তর: ফররুখ আহমদ

১১। ‘পথের দাবী’ উপন্যাসের রচয়িতা কে?

ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

খ. মানিক বন্দ্যোপাধ্যায়

গ. সত্যেন সেন

ঘ. সুকান্ত ভট্টাচার্য

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১২। ‘অপলাপ’ শব্দের অর্থ কী? 

ক. অস্বীকার

খ. মিথ্যা

গ. প্রলাপ

ঘ. অসদালাপ

উত্তর: অস্বীকার

১৩। পদ বা পদাবলি বলতে কী বোঝায়?

ক. লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলি

খ. পদ্যাকারে রচিত দেবস্ততিমূলক রচনা

গ. বাউল বা মরমী গীতি

ঘ. বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি

উত্তর: পদ্যাকারে রচিত দেবস্ততিমূলক রচনা

১৪। ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ (আধুনিক) কারা রচনা করেন?

ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ও সৈয়দ হাসান আলী

খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আবদুল হাই

গ. মুহম্মদ আবদুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা

ঘ. মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান

উত্তর: মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান 

১৫। কোনটি সঠিক?

ক. গোরা (নাট্যগ্রন্থ)

খ. একাত্তরের দিনগুলি (উপন্যাস)

গ. পথের দাবী (উপন্যাস)

ঘ. বিদ্রোহী (কাব্যগ্রন্থ)

উত্তর: পথের দাবী (উপন্যাস)

১৬। কোনটি হযরত মুহম্মদ (স.) এর জীবনী গ্রন্থ?

ক. মরুমায়া

খ. মরুভাস্কর

গ. মরুতীর্থ

ঘ. মরু কুসুম

উত্তর: মরুভাস্কর 

১৭। ‘পদাবলি’ লিখেছেন-

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. মাইকেল মধুসূদন দত্ত

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ. কায়কোবাদ

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

১৮। ‘বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান’ এর সম্পাদক কে?

ক. মুহম্মদ আবদুল হাই

খ. মুহম্মদ শহীদুল্লাহ্‌

গ. মুহম্মদ এনামুল হক

ঘ. আহমদ শরীফ

উত্তর: আহমদ শরীফ 

১৯। ‘ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!’ এই বাক্যের ‘কী’ এর অর্থ-

ক. ভয়

খ. রাগ

গ. বিরক্তি

ঘ. বিপদ

উত্তর:. বিরক্তি

২০। দোভাষী পুঁথি বলতে কি বুঝায়?

ক. দুই ভাষায় রচিত পুঁথি

খ. কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি

গ. তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি

ঘ. আঞ্চলিক বাংলায় রচিত পুঁথি

উত্তর: কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি 

২১। ভারত-বাংলাদেশ (গঙ্গা নদীর) পানি চুক্তির মেয়াদ-

ক. ২০ বছর

খ. ২৫ বছর

গ. ৩০ বছর

ঘ. ৩৫ বছর

উত্তর: ৩০ বছর

২২। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? 

ক. পাট

খ. তৈরি পোশাক

গ. চা

ঘ. মাছ

উত্তর: তৈরি পোশাক 

২৩। কুমিল্লা বার্ড (BARD) এর প্রতিষ্ঠাতা কে? 

ক. মোহম্মদ আইয়ুব খান

খ. আখতার হামিদ খান

গ. আবদুল হামিদ খান ভাসানী

ঘ. ফজজুল হক

উত্তর: আখতার হামিদ খান

২৪। ছয়-দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?

ক. ঢাকায়

খ. লাহোরে

গ. করাচিতে

ঘ. নারায়ণগঞ্জে

উত্তর: লাহোরে

২৫। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?

ক. কর্নওয়ালিস

খ. লর্ড বেন্টিংক

গ. ক্লাইভ

ঘ. জন মেয়ার

উত্তর: কর্নওয়ালিস 

২৬। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?

ক. দিনাজপুর

খ. ঠাকুরগাঁ

গ. লালমনিরহাট

ঘ. পঞ্চগড়

উত্তর: পঞ্চগড়

২৭। সিলেট কোন নদীর তীরে অবস্থিত?

ক. আড়িয়াল খাঁ

খ. সুরমা

গ. চন্দনা

ঘ. রূপসা

উত্তর: সুরমা

২৮। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

ক. ময়নামতি

খ. সোনারগাঁও

গ. ঢাকা

ঘ. পাহাড়পুর

উত্তর: সোনারগাঁও 

২৯। বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?

ক. রাঙ্গামাটি

খ. রংপুর

গ. কুমিল্লা

ঘ. সিলেট

উত্তর: সিলেট 

৩০। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

ক. আট

খ. দশ

গ. এগার

ঘ. পনের

উত্তর: এগার 

৩১। বাংলাদেশ কোন সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য লাভ করে?

ক. ১৯৭২ সালে

খ. ১৯৭৩ সালে

গ. ১৯৭৪ সালে

ঘ. ১৯৭৫ সালে

উত্তর: ১৯৭৪ সালে 

৩২। বাংলাদেশ কত বার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে? 

ক. ২ বার

খ. ৩ বার

গ. ১ বার

ঘ. ৪ বার

উত্তর: ২ বার

৩৩। বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?

ক. ১৩৬

খ. ১৩৭

গ. ১৩৮

ঘ. ১৪০(২)

উত্তর: ১৩৭

৩৪। জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?

ক. স্বস্তি পরিষদ

খ. সাধারণ পরিষদের অধিবেশন

গ. ইকোসকে

ঘ. ইউনেস্কোতে

উত্তর: সাধারণ পরিষদের অধিবেশন 

৩৫। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় কবে?

ক. ১০ এপ্রিল, ১৯৭১

খ. ১৭ এপ্রিল, ১৯৭১

গ. ৭ মার্চ, ১৯৭১

ঘ. ২৫ মার্চ, ১৯৭১

উত্তর:. ১০ এপ্রিল, ১৯৭১

৩৬। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ  অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন?

ক. জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানি

খ. গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার

গ. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান

ঘ. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর

উত্তর: গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার

৩৭। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?

ক. ইরাক

খ. মিশর

গ. কুয়েত

ঘ. জর্ডান

উত্তর: ইরাক 

৩৮। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল?

ক. বর্ধমান হাউজ

খ. বাংলা ভবন

গ. আহসান মঞ্জিল

ঘ. চামেলি হাউজ

উত্তর: বর্ধমান হাউজ

৩৯। ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?

ক. ১৫টি

খ. ১৭টি

গ. ১৪টি

ঘ. ১৩টি

উত্তর: ১৩টি 

৪০। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?

ক. ১৯০৫ সালে

খ. ১৯১১ সালে

গ. ১৯৩৫ সালে

ঘ. ১৯২১ সালে

উত্তর: ১৯২১ সালে

৪১। ‘সতীদাহ প্রথা’ কত সালে রহিত হয়?

ক. ১৮১৯ সালে

খ. ১৮২৯ সালে

গ. ১৮৩৯ সালে

ঘ. ১৮৪৯ সালে

উত্তর: ১৮২৯ সালে

৪২। ‘দহগ্রাম’ ছিটমহল কোন জেলায় অবস্থিত? 

ক. নীলফামারী

খ. কুড়িগ্রাম

গ. লালমনিরহাট

ঘ. দিনাজপুর

উত্তর: লালমনিরহাট 

৪৩। সোনালী আঁশের দেশ কোনটি?

ক. ভারত

খ. শ্রীলংকা

গ. পাকিস্তান

ঘ. বাংলাদেশ

উত্তর: বাংলাদেশ

৪৪। ইসলামী সম্মেলন সংস্থা (OIC) এর প্রধান কার্যালয় (Head quarter) বা সচিবালয় কোনটি? 

ক. তেহরান

খ. জেদ্দা

গ. কায়রো

ঘ. রিয়াদ

উত্তর: জেদ্দা

৪৫। অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?

ক. দুর্ভিক্ষ ও দারিদ্র্য

খ. উন্নয়নের গতিধারা

গ. মাইক্রোক্রেডিট

ঘ. বৈদেশিক সাহায্য

উত্তর: দুর্ভিক্ষ ও দারিদ্র্য 

৪৬। জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) এর আগামী শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে? 

ক. দিল্লী

খ. ডারবান

গ. ঢাকা

ঘ. জাকার্তা

নোট:  

৪৭। উপসাগরীয় সহযোগীতা পরিষদ (GCC) এর সদস্য সংখ্যা কত?

ক. ৬

খ. ৭

গ. ৮

ঘ. ৫

উত্তর:

৪৮। BIMSTEC কি ধরনের সংগঠন? 

ক. রাজনৈতিক

খ. অর্থনৈতিক

গ. বাণিজ্যিক

ঘ. সামাজিক

উত্তর: অর্থনৈতিক

৪৯। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত?

ক. ১৯৮৫ সালে ঢাকায়

খ. ১৯৮৩ সালে দিল্লিতে

গ. ১৯৮৪ সালে কলম্বোতে

ঘ. ১৯৮৬ সালে মালেতে

উত্তর: ১৯৮৫ সালে ঢাকায়

৫০। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?

ক. ১৮৫

খ. ১৮৯

গ. ১৭০

ঘ. ১৯৩

উত্তর: ১৯৩

৫১। রাশিয়ার তুরস্ক নামক পারমাণবিক সাবমেরিনটির ওজন কত?

ক. ১২,৮০০

খ. ১৩,৯০০

গ. ১৪,২০০

ঘ. ২৪,০০০

উত্তর: ২৪,০০০

৫২। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে, বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?

ক. সুইডেন

খ. নাইজেরিয়া

গ. বাংলাদেশ

ঘ. সোমালিয়া

উত্তর: সোমালিয়া

৫৩। বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি ২০০০ রিপোর্ট অনুসারে নারী নির্যাতন এর ক্ষেত্রে বিশ্বে শীর্ষ দেশ?

ক. পাকিস্তান

খ. কেনিয়া

গ. পাপুয়া নিউগিনি

ঘ. বাংলাদেশ

উত্তর: পাপুয়া নিউগিনি 

৫৪। ২০০০ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে?

ক. প্রেসিডেন্ট কিম দায়ে জং 

খ. হোমস জে হেকম্যান

গ. গাও সিংজিয়ান

ঘ. এরিক ক্যান্ডেল

উত্তর: প্রেসিডেন্ট কিম দায়ে জং

৫৫। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

ক. আফ্রিকা

খ. ইউরেশিয়া

গ. এশিয়া

ঘ. উত্তর আমেরিকা

উত্তর: এশিয়া

৫৬। হেলসিংকি কোন দেশের রাজধানী?

ক. সুইডেন

খ. নরওয়ে

গ. ফিনল্যান্ড

ঘ. পোল্যান্ড

উত্তর: ফিনল্যান্ড

৫৭। সুইডেনের মুদ্রার নাম কি?

ক. পাউন্ড

খ. ডলার

গ. ক্রোনা

ঘ. পেসো

উত্তর: ক্রোনা

৫৮। NAM এর বর্তমান সদস্য সংখ্যা কত?

ক. ১১৬

খ. ১১৮

গ. ১১৫

ঘ. ১২০

উত্তর: ১২০

৫৯। কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কি?

ক. মার্লবোরো হাউজ

খ. হোয়াইট হাউজ

গ. বাকিংহাম প্রাসাদ

ঘ. দি চেকার্স

উত্তর: মার্লবোরো হাউজ

৬০। প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?

ক. ঢাকা

খ. নয়াদিল্লী

গ. কলম্বো

ঘ. কাঠমান্ডু

উত্তর: কাঠমান্ডু 

৬১। নিউট্রন আবিষ্কার করেন-

ক. কিউরি

খ. রাদারফোর্ড

গ. চ্যাডউইক

ঘ. থমসন

উত্তর: চ্যাডউইক

৬২। যে সব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের বলা হয়-

ক. আইসোটোন

খ. আইসোমার

গ. আইসোটোপ

ঘ. আইসোবার

উত্তর: আইসোটোন 

৬৩। উড়োজাহাজের গতি নির্ণাংক যন্ত্র-

ক. ক্রনোমিটার

খ. ট্যাকোমিটার

গ. হাইগ্রোমিটার

ঘ. ওডোমিটার

উত্তর: ট্যাকোমিটার 

৬৪। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র-

ক. ব্যারোমিটার

খ. সেক্সট্যান্ট

গ. সিসমোগ্রাফ

ঘ. ম্যানোমিটার

উত্তর: সিসমোগ্রাফ

৬৫। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়-

ক. গামা রশ্মি

খ. বিটা রশ্মি

গ. রঞ্জন রশ্মি

ঘ. কসমিক রশ্মি

উত্তর: রঞ্জন রশ্মি

৬৬। ডেঙ্গু জ্বরের বাহক-

ক. অ্যানোফিলিস

খ. কিউলেক্স

গ. এডিস

ঘ. সকল ধরনের মশা

উত্তর: এডিস 

৬৭। পেনিসিলিয়াম আবিষ্কার করেন-

ক. রবার্ট হুক

খ. টমাস এডিসন

গ. জেমস ওয়াট

ঘ. আলেকজান্ডার ফ্লেমিং

উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং 

৬৮। সূর্যে শক্তি উৎপন্ন হয়-

ক. রাসায়নিক বিক্রিয়ার ফলে

খ. পরমাণুর ফিউশন পদ্ধতিতে

গ. তেজস্ক্রিয়তার ফলে

ঘ. পরমাণুর ফিশন পদ্ধতিতে

উত্তর: পরমাণুর ফিউশন পদ্ধতিতে

৬৯। গ্রিন হাউজ প্রতিক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাড়িয়েছে। এর ফলে-

ক. সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে

খ. বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে

গ. নদ-নদীর পানি কমে যেতে পারে

ঘ. ওজোন স্তরের ক্ষতি না হতে পারে

উত্তর: সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে

৭০। আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ- 

ক. গাছপালা পরিবেশের ভারসাম্য নষ্ট করে

খ. গাছপালা O2 ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায় 

গ. দেশের অর্থনৈতিক উন্নয়নে কোনো অবদান নেই

ঘ. ঝড় ও বন্যার আশঙ্কা বাড়িয়ে দেয়

উত্তর: গাছপালা O2 ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায় 

৭১। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে, বড় সংখ্যাটি কত?

ক. ৭০

খ. ৮০

গ. ৯০

ঘ. ১০০

উত্তর: ১০০

৭২। কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকবে।

ক. ৩৫,৪৫,৬৩,১০৫,৩১৫

খ. ৩৫,৪০,৬৫,১১০,৩১৫

গ. ৩৫,৪৫,৭০,১০৫,৩১৫

ঘ. ৩৫, ৪৫,৬৩,১১০,৩১৫

উত্তর: ৩৫,৪৫,৬৩,১০৫,৩১৫

৭৩। কোনো পরীক্ষায় শিক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো ৬০%, তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো?

ক. ১০%

খ. ১৫%

গ. ১২%

ঘ. ১১%

উত্তর: ১০% 

৭৪। একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?

ক. ৪%

খ. ৬%

গ. ৫%

ঘ. ৭%

উত্তর: ৫%

৭৫। ৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত?

ক. ৮ মি., ২২ মি., ৩০ মি.

খ. ১০মি., ২০ মি., ৩০ মি.

গ. ৯ মি., ২১মি., ৩০ মি.

ঘ. ১২ মি., ২০মি., ২৮মি.

উত্তর: ৯ মি., ২১মি., ৩০ মি.

৭৬। একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

ক. ৭৩০

খ. ৭৩৫

গ. ৮০০

ঘ. ৭৮০

উত্তর: ৭৩৫ 

৭৭। একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2, হর ও লব উভয় থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে 1/4যোগ করলে যোগফল 1 হয়, ভগ্নাংশটি কত? 

ক. 7/9

খ. 9/11

গ. 11/13

ঘ. 13/15

উত্তর: 9/11

৭৮। কোন সংখ্যাটি বৃহত্তম?

ক. 0.3

 

৭৯। x + y = 12 এবং x – y = 2 হলে, xy এর মান কত?

ক. ৩৫

খ. ১৪০ 

গ. ৭০

ঘ. ১৪৪

উত্তর: ৩৫ 

৮০। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পরে ছেলের বয়স ১২ বছর হলে বর্তমান ঐ ব্যক্তির বয়স কত?

ক. ৬৫ বছর

খ. ২৮ বছর

গ. ৩৩ বছর

ঘ. ৫৩ বছর

উত্তর: ৩৩ বছর

Each question below consists of a related pair of words; select the pair that best expresses a relationship similar to that expresses in the original pair. 

৮১.Submission ..... Yielding.

ক. Subjection .... Liberation

খ. Restrain .... Indulge.

গ. Complaint ... Acquiescent

ঘ. Restriction.... Relaxation

উত্তর: Complaint ... Acquiescent 

৮২ Vacillate ... Hesitate.

ক. Persevere... Waiver

খ. Impulsive... Deliberate

গ. Obstinate .... Accommodating

ঘ. Irresolute... Indecisive.

উত্তর: Irresolute... Indecisive. 

৮৩. Assert .... Dissent.

ক. Affirm ... Object

খ. Reject... Disapprove

গ. Acknowledge .... Recognize

ঘ. Endorse ... Ratify

উত্তর: Affirm ... Object

৮৪. Distort .... Twist.

ক. Straighten … Bend

খ. Deform... Reform

গ. Harmonize ... Balance

ঘ. Observe ... Blur

উত্তর: Harmonize ... Balance

Question No. (85-89) are incomplete sentence. Choose the word or phrase that best completes the sentence. ৮৫. Government has been entrusted ... elected politicians.

ক. with

খ. for

গ. to

উত্তর: at

৮৬. He has paid the penalty ... his crimes... five years in prison.

ক. for, with

খ. at, by 

গ. about, at

ঘ. after, in 

উত্তর: for, with

৮৭. The path... paved, so we were through the path.

ক. was

খ. had been

গ. has been

উত্তর: Being 

৮৮. In spite of my requests, he did not-

ক. give in

খ. fall in

গ. get off

ঘ. give forth

উত্তর: give in

৮৯. The children studied in a class room ... windows were never opened.

ক. that

খ. which

গ. where

ঘ. whose

উত্তর: Whose 

Question No. (90-92) are incomplete sentence. Fill in the gaps by choosing one word from the choices given.  ৯০. To stay healthy, we must plan to have a balanced- 

ক. food

খ. diet

গ. outlook

ঘ. Figure

উত্তর: diet

৯১. We must keep our fingers ... that the weather will stay fine for the picnic tomorrow. 

ক. raised

খ. pointed

গ. lifted

ঘ. cressed (crossed)

উত্তর: cressed (crossed) 

৯২. They have ... their support for our case.

ক. pledged 

খ. disavowed

গ. provided

ঘ. defered 

উত্তর: pledged  

Choose the correct meaning of the following words (93-95) 

৯৩. Cul-de-sac

ক. selection

খ. dead end

গ. error

ঘ. bubble

উত্তর: dead end 

৯৪. Parcel 

ক. quarrel

খ. piece of land

গ. postage

ঘ. unobstracted view

উত্তর: piece of land

৯৫. Ruminant

ক. Cud-chewing animal

খ. Soup

গ. Gossip

ঘ. Noise-maker

উত্তর: Cud-chewing animal

Read the following passage and answer questions (96-100).  

On the face of it, telescopes and data bases sound like very different things. Telescopes sit on the top of mountains, and are pointed at the skies; data bases sit on computer hard disks, humming away and going no where. Yet they have something in common; both allow astronomers to explore the universe. Modern telescopes are highly automated pieces of machinery equipped with digital sensors that produce reams of observational data. Such data can be stored, processed and distributed just like other digital information. This means it is no longer necessary for astronomer actually to visit a telescope to make observation.

৯৬. Which one may be the conclusion of the passage?

ক. Telescopes and data bases complement each other for the astronomer 

খ. Telescopes and data bases are both becoming relevant for the astronome

গ. Telescopes and data bases have nothing in common for the astronomer

ঘ. Telescopes and data bases can be confusing to the astronomer

উত্তর: Telescopes and data bases complement each other for the astronomer 

৯৭. Data bases sit on computer disks, humming away implies. 

ক. Data bases are singing instrument

খ. Data bases are useless and static.

গ. Data bases make soft-sound but ate working away.

ঘ. Data bases are things of the past.

উত্তর: Data bases make soft-sound but ate working away. 

৯৮. Modern data base produce reams of observational data.

ক. Data bases produce a lot of information

খ. Data bases are peaked with paper.

গ. Telescopes and data bases are both becoming relevant for the astronomer.

উত্তর: Telescopes and data bases have nothing in common for the astronomer.

উত্তর: Telescopes and data bases have nothing in common for the astronomer.

৯৯. Which one is correct according to the passage?

ক. The contemporary astronomer needs to look at the sky from a mountain top.

খ. The contemporary astronomer needs a telescope to explore the universe.

গ. The contemporary astronomer needs heavy machinery to explore the universe.

ঘ. The contemporary astronomer needs a telescope equipped with digital sensors to explore the universe.

উত্তর: The contemporary astronomer needs a telescope equipped with digital sensors to explore the universe.

১০০.A good title for the passage will be- 

ক. Telescope and exploration of the universe

খ. Digital telescope and exploration of the universe.

গ. Astronomers and exploration of the universe.

ঘ. Space exploration in the view millennium. 

উত্তর: Digital telescope and exploration of the universe.



More Question Bank

NTRCA

১০ম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৪ | 10th NTRCA Question Solution (School Level)- 2014 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:ক. বাংলা (Bengali):ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম,...

BCS

২৪তম বিসিএস প্রশ্ন সমাধান | 24th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।আগামী ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়।৫১তম বিসিএস বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণসাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।আরও দেখুন:২১তম বিসিএস প্রশ্ন সমাধান | 21th BCS Question Solution | Biddabari২২তম বিসিএস প্রশ্ন সমাধান | 22th BCS Question Solution | Biddabari২৩তম বিসিএস প্রশ্ন সমাধান | 23th BCS Question Solution | Biddabari🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস⏵বিসিএসের সিলে...

NTRCA

১৮তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০২৪ | 18th NTRCA Question Solution (College Level)- 2024 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি। 📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:ক. বাংলা (Bengali):ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শি...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই