১. ‘চাঁদ সওদাগর’ বাংলা কোন কাব্যধারার চরিত্র?
ক. চন্ডীমঙ্গল
খ. মনসামঙ্গল
গ. ধর্মমঙ্গল
ঘ. অন্নদামঙ্গল
উত্তর: মনসামঙ্গল
২. ‘ইউসুফ জোলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন-
ক. দৌলত উজির বাহরাম
খ. মাগন ঠাকুর
গ. শাহ মুহম্মদ সগীর
ঘ. আলাওল
উত্তর: শাহ মুহম্মদ সগীর
৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ?
ক. মার্চেন্ট অব ভেনিস
খ. কমেডি অব এররস
গ. দ্য মিডসামার নাইটস ড্রিম
ঘ. টেমিং অব দ্য শ্রু
উত্তর: কমেডি অব এররস
৪. কখনো উপন্যাস লেখেননি-
ক. কাজী নজরুল ইসলাম
খ. জীবনানন্দ দাশ
গ. সুধীন্দ্রনাথ দত্ত
ঘ. বুদ্ধদেব বসু
উত্তর: সুধীন্দ্রনাথ দত্ত
৫. ‘দুধভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা-
ক. শওকত ওসমান
খ. জ্যোতিপ্রকাশ দত্ত
গ. আখতারুজ্জামান ইলিয়াস
ঘ. হাসান আজিজুল হক
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস
৬. রোহিণী- বিনোদিনী-কিরণময়ী কোন কাব্যগ্রন্থের চরিত্র?
ক. বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
খ. কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবী
গ. দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
ঘ. কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
উত্তর: কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
৭. প্রথম বাংলা ‘থিসরাস’ বা ‘সমার্থক শব্দের অভিধান’ সংকলন করেছেন-
ক. অশোক মুখোপাধ্যায়
খ. জগন্নাথ চক্রবর্তী
গ. মুহম্মদ হাবিবুর রহমান
ঘ. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর: মুহম্মদ হাবিবুর রহমান
৮. ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে।’- এ প্রার্থনাটি করেছে-
ক. ভাঁড়ু দত্ত
খ. চাঁদ সওদাগর
গ. ঈশ্বরী পাটনী
ঘ. নলকুবের
উত্তর: ঈশ্বরী পাটনী
৯. ‘হ্ম এর বিশিষ্ট রূপ-
ক. ক+ষ
খ. ক+ষ+ণ
গ. ক+ষ+শ
ঘ. হ্+ম
উত্তর: হ্+ম
১০. ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?
ক. হিন্দি
খ. উর্দু
গ. পর্তুগিজ
ঘ. গ্রিক
উত্তর: পর্তুগিজ
১১. সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন-
ক. দীর্ঘিকা, নদী, প্রণালী
খ. শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ
গ. গাঙ, তটিনী, অর্ণব
ঘ. স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু
উত্তর: শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ
১২. শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন-
ক. ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
খ. ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
গ. যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা
ঘ. স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
উত্তর: স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
১৩. ‘প্রাতরাশ’ এর সন্ধি-বিচ্ছেদ-
ক. প্রাত + রাশ
খ. প্রাতঃ + আশ
গ. প্রাতঃ + রাশ
ঘ. প্রাঃ + রাশ
উত্তর: প্রাতঃ + আশ
১৪. ‘রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ-
ক. কাল্পনিক জন্তু
খ. মুরগি
গ. গোমড়ামুখো লোক
ঘ. পুরাণোক্ত
উত্তর: গোমড়ামুখো লোক
১৫. যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয়-
ক. ক্রিয়াবাচক বিশেষ্য
খ. ক্রিয়াবিশেষণ
গ. ক্রিয়া বিশেষ্যজাত
ঘ. ক্রিয়াবিভক্তি
উত্তর: ক্রিয়াবিশেষণ
১৬. নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
ক. ডিসেম্বর ১৬, ১৯৭১
খ. ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
গ. পয়লা বৈশাখ, চৌদ্দশত সাত
ঘ. ২৬ মার্চ, ১৯৭১
উত্তর: ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
১৭.‘বামেতর’ শব্দটির অর্থ-
ক. বামচোখ
খ. ডান
গ. ইতর
ঘ. বাম দিক
উত্তর: ডান
১৮. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে-
ক. কল্যাণীয়েষু
খ. সুচরিতেষু
গ. শ্রদ্ধাস্পদাসু
ঘ. প্রীতিভোজনেষু
উত্তর: শ্রদ্ধাস্পদাসু
১৯. ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ-
ক. তীরে পৌছার ঝুঁকি
খ. সঞ্চয়ের প্রবৃত্তি
গ. মুমূর্ষু অবস্থা
ঘ. আসন্ন বিপদ
উত্তর: সঞ্চয়ের প্রবৃত্তি
২০. যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-
ক. দ্বন্দ্ব সমাস
খ. অব্যয়ীভাব সমাস
গ. কর্মধারয় সমাস
ঘ. নিত্য সমাস
উত্তর: নিত্য সমাস
২১. কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
ক. খনির ভেতর
খ. পাহাড়ের উপর
গ. মেরু অঞ্চলে
ঘ. বিষুব অঞ্চলে
উত্তর: মেরু অঞ্চলে
২২. প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
ক. পিতল
খ. হীরা
গ. ইস্পাত
ঘ. গ্রানাইট
উত্তর: হীরা
২৩. ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে?
ক. বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
খ. মেমোরি চিপ হিসেবে
গ. চৌম্বক ক্ষেত্র হিসেবে
ঘ. কার্বন ক্ষেত্র হিসেবে
উত্তর: চৌম্বক ক্ষেত্র হিসেবে
২৪. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
ক. নিউট্রন ও প্রোটন
খ. ইলেকট্রন ও প্রোটন
গ. নিউট্রন ও পজিট্রন
ঘ. ইলেকট্রন ও পজিট্রন
উত্তর: নিউট্রন ও প্রোটন
২৫. অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
ক. পেনিসিলিন
খ. ইনসুলিন
গ. ফলিক এসিড
ঘ. অ্যামোইনো এসিড
উত্তর: ইনসুলিন
২৬. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি?
ক. সোডিয়াম বাই কার্বনেট
খ. সোডিয়াম গ্লুটামেট
গ. পটাসিয়াম বাইকার্বনেট
ঘ. মনো সোডিয়াম গ্লুটামেট
উত্তর: মনো সোডিয়াম গ্লুটামেট
২৭. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
ক. তরল পদার্থ
খ. বায়বীয় পদার্থ
গ. কঠিন পদার্থ
ঘ. নরম পদার্থ
উত্তর: বায়বীয় পদার্থ
২৮. ফারেনহাইট ও সেলসিয়াসের স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে?
ক. ০˚
খ. ১০০˚
গ. ৪˚
ঘ. - ৪০˚
উত্তর: - ৪০˚
২৯. মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?
ক. মাটির পাত্র ভাল তাপ পরিবাহী
খ. মাটির পাত্র পানি থেকে তাপ শোষণ করে
গ. মাটির পাত্র তাপ কুপরিবাহী
ঘ. মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
উত্তর: মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
৩০. জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-
ক. নিউক্লিয়াস
খ. নিউক্লিওলাস
গ. ক্রোমোসোম
ঘ. নিউক্লিওপ্লাজম
উত্তর: ক্রোমোসোম
৩১. আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
ক. মেঘ উত্তম তাপ পরিবাহক
খ. সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে মেঘ তাপ উৎপন্ন করে
গ. বজ্রপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে
ঘ. মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয় বলে
উত্তর: মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয় বলে
৩২. প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
ক. সাগর
খ. হ্রদ
গ. নদী
ঘ. বৃষ্টি
উত্তর: বৃষ্টি
৩৩. লোক ভর্তি হল ঘরে শূন্য ঘরের থেকে শব্দ ক্ষীণ হয় কারণ-
ক. শূন্য ঘর নীরব থাকে
খ. লোক ভর্তি ঘরে মানুষের শোরগোল হয়
গ. শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
ঘ. শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়
উত্তর: শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
৩৪. রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়-
ক. কিডনির পাথর গলাতে
খ. পিত্তপাথর গলাতে
গ. গলগন্ড রোগ নির্ণয়
ঘ. নতুন পরমাণু তৈরিতে
উত্তর: গলগণ্ড রোগ নির্ণয়
৩৫. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-
ক. চন্দ্রগ্রহণ
খ. সূর্যগ্রহণ
গ. অমাবস্যা
ঘ. পূর্ণিমা
উত্তর: সূর্যগ্রহণ
৩৬. পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ-
ক. পেট্রোলের সাথে পানি মিশে যায়
খ. পেট্রোল পানির সাথে মিশে না
গ. পেট্রোল পানির চেয়ে হালকা
ঘ. খ ও গ উভয়ই সঠিক
উত্তর: খ ও গ উভয়ই সঠিক
৩৭. ‘পিসিকালচার’ বলতে কি বুঝায়?
ক. হাঁস-মুরগি পালন
খ. মৌমাছি পালন
গ. মৎস্য চাষ
ঘ. রেশম চাষ
উত্তর: মৎস্য চাষ
৩৮. বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-
ক. পাশাপাশি দুটো দাঁতের দাগ
খ. অনেকগুলো ছোট ছোট দাঁতের দাগ
গ. ক্ষতস্থানে প্রচুর বিষ লেগে থাকে
ঘ. ক্ষতস্থান থেকে প্রচুর রক্তপাত হতে থাকে
উত্তর: পাশাপাশি দুটো দাঁতের দাগ
৩৯. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র-
ক. ক্রনোমিটার
খ. ওডোমিটার
গ. ট্যাকোমিটার
ঘ. ক্রেসকোগ্রাফ
উত্তর: ট্যাকোমিটার
৪০. মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-
ক. স্ফিগমোম্যানোমিটার
খ. স্টেথস্কোপ
গ. কার্ডিওগ্রাফ
ঘ. ইকো-কার্ডিওগ্রাফ
উত্তর: স্ফিগমোম্যানোমিটার
৪১. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
ক. কম হয়
খ. বেশি হয়
গ. একই হয়
ঘ. খুব কম হয়
উত্তর: একই হয়
৪২. তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়?
ক. নিকেল
খ. টিন
গ. সিসা
ঘ. দস্তা (জিংক)
উত্তর: দস্তা (জিংক)
৪৩. রেক্টিফাইড স্পিরিট হলো-
ক. ৯০% ইথাইল অ্যালকোহল + ১০% পানি
খ. ৮০% ইথাইল অ্যালকোহল + ২০% পানি
গ. ৯৫% ইথাইল অ্যালকোহল + ২ % পানি
ঘ. ৯৮% ইথাইল অ্যালকোহল + ২% পানি
উত্তর: ৯৫% ইথাইল অ্যালকোহল + ২ % পানি
৪৪. এটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভরসংখ্যা বেড়ে যায় বলে তাদের বলা হয়-
ক. আইসোটোপ
খ. আইসোমার
গ. আইসোটোন
ঘ. আইসোবার
উত্তর: আইসোটোপ
৪৫. ফনোগ্রাফ কে আবিষ্কার করেন?
ক. রন্টজেন
খ. ফ্যারাডে
গ. মার্কনি
ঘ. এডিসন
উত্তর: এডিসন
৪৬. বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কয়টি?
ক. ২৯টি
খ. ২২টি
গ. ২১টি
ঘ. ২৬টি
উত্তর: ২৬টি
৪৭. বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
ক. চা
খ. তৈরি পোশাক
গ. চিংড়ি মাছ
ঘ. পাট
উত্তর: তৈরি পোশাক
৪৮. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
ক. ৯টি
খ. ১০টি
গ. ১১টি
ঘ. ১২টি
উত্তর: ১১টি
৪৯. ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কে ছিলেন?
ক. মেজর জেনারেল জিয়াউর রহমান
খ. মেজর জেনারেল মঞ্জুর
গ. মেজর জেনারেল এ.কে এম শফিউল্লাহ
ঘ. মেজর জেনারেল এইচ. এম এরশাদ
উত্তর: মেজর জেনারেল এ.কে এম শফিউল্লাহ
৫০. ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি?
ক. জেনারেল সুহার্তো
খ. মেঘবতী সুকর্নপুত্রী
গ. আবদুর রহমান ওয়াহিদ
ঘ. জোকো উইদাদো
নোট: ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতি প্রাবোও সুবাইন্তো (Prabowo Subianto)।
৫১. Food and Agricultural organization এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. রোম
খ. জেনেভা
গ. ব্যাংকক
ঘ. প্যারিস
উত্তর: রোম
৫২. ‘The Asian Drama’ গ্রন্থের রচয়িতা কে?
ক. অমর্ত্য সেন
খ. গুনার মিরডাল
গ. মাইকেল লিফটন
ঘ. উইলিয়াম রস্টো
উত্তর: গুনার মিরডাল
৫৩. নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী?
ক. বুদাপেস্ট
খ. গ্রাগ
গ. এথেন্স
ঘ. তিরানা
উত্তর: তিরানা
৫৪. IFC বলতে কোনটিকে বোঝায়?
ক. Indian film corporation
খ. International Finance corporation
গ. Indian Forest Corporation
ঘ. International Food Company
উত্তর: International Finance corporation
৫৫. ‘বান্দুং’ শহরটি কোন শহরে অবস্থিত?
ক. চীন
খ. ইন্দোনেশিয়া
গ. যুগোস্লাভিয়া
ঘ. মালয়েশিয়া
উত্তর: ইন্দোনেশিয়া
৫৬. Organization of African Unity (OAU) কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৬০
খ. ১৯৬২
গ. ১৯৬৩
ঘ. ১৯৬৪
উত্তর: ১৯৬৩
৫৭ পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে?
ক. আটলান্টিক ও ভূমধ্যসাগরকে
খ. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে
গ. ভারত ও প্রশান্ত মহাসাগরকে
ঘ. প্রশান্ত ও ভূমধ্যসাগরকে
উত্তর: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে
৫৮. ইসরায়েল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল?
ক. ১৯৪৮
খ. ১৯৬০
গ. ১৯৬৭
ঘ. ১৯৭৩
উত্তর: ১৯৬৭
৫৯. ‘‘No Fly Zone’ কোন দেশে অবস্থিত?
ক. ইরাক
খ. কুয়েত
গ. আফগানিস্তান
ঘ. ইসরাইল
উত্তর: ইরাক
৬০. মাইকেল অ্যাঞ্জেলা কোন দেশের শিল্পী?
ক. অস্ট্রিয়া
খ. গ্রিস
গ. সুইডেন
ঘ. ইতালি
উত্তর: ইতালি
৬১. ‘ম্যাকমোহন লাইন’- কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
ক. চীন ও রাশিয়া
খ. চীন ও ভারত
গ. ভারত ও পাকিস্তান
ঘ. পাকিস্তান ও আফগানিস্তান
উত্তর: চীন ও ভারত
৬২. কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত?
ক. হেমারফেস্ট
খ. কুইবেক
গ. তিব্বত
ঘ. কোনোটিই নয়
উত্তর: কোনটিই নয়
৬৩. ইসলামি উন্নয়ন ব্যাংকের (ওউই) সদর দপ্তর বা প্রধান কার্যালয় বা সচিবালয় কোথায় অবস্থিত?
ক. রিয়াদ
খ. জেদ্দা
গ. দুবাই
ঘ. বাহরাইন
উত্তর: জেদ্দা
৬৪. বেলজিয়ামের মুদ্রার নাম কি?
ক. শিলিং
খ. ফ্রাংক
গ. পাউন্ড
ঘ. ইউরো
উত্তর: ইউরো
৬৫. কোনটি ‘চির শান্তির শহর’ নামে পরিচিত?
ক. রোম
খ. ভেনিস
গ. এথেন্স
ঘ. ওসলো
উত্তর: রোম
৬৬. ‘বাব এল- মান্দেব’ কি শব্দ?
ক. ফারসি
খ. উর্দু
গ. আরবি
ঘ. ইংরেজি
উত্তর: আরবি
৬৭. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে?
ক. তিনজন
খ. চারজন
গ. পাঁচজন
ঘ. ছয়জন
উত্তর: পাঁচজন
৬৮. পিএলও (PLO) কখন গঠিত হয়?
ক. ১৯৬৪
খ. ১৯৬৫
গ. ১৯৬৬
ঘ. ১৯৬৭
উত্তর: ১৯৬৪
৬৯. নক্রুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
ক. নাইজেরিয়া
খ. কঙ্গো
গ. আবিসিনিয়া
ঘ. ঘানা
উত্তর: ঘানা
৭০. কম্পিউটারে কোনটি নেই?
ক. স্মৃতি
খ. দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
গ. বুদ্ধি বিবেচনা
ঘ. নির্ভুল কাজ করার ক্ষমতা
উত্তর: বুদ্ধি বিবেচনা
৭১. ৭২ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A এর ১৭ ভাগ, B এর ৩ ভাগ এবং C এর ৪ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কতটুকু রয়েছে?
ক. ৯ কেজি
খ. ১২ কেজি
গ. ১৭ কেজি
ঘ. ৫১ কেজি
উত্তর: ৯ কেজি
৭২. একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার ভ্রমণে প্রতি ঘণ্টায় গড় গতিবেগ কত?

৭৩. M সংখ্যক সংখ্যার গড় A এবং N সংখ্যক সংখ্যার গড় B হলে সবগুলো সংখ্যার গড় কত?

৭৪. ২০ সদস্যবিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে?
ক. ২০
খ. ১৯০
গ. ৩৮০
ঘ. ৭৬০
উত্তর: ৩৮০
৭৫. কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় ১০ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
ক. ১৬০
খ. ৮০
গ. ৩৬
ঘ. ৪৮
উত্তর: ৪৮
৭৬. কোন সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি ৫ ও ১৭ হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত?
ক. ২২
খ. ২৫
গ. ২৯
ঘ. ৮৫
উত্তর: ২৯
৭৭. ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪ ... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
ক. ৫৫
খ. ৪০
গ. ৬৮
ঘ. ৮৯
উত্তর: ৫৫
৭৮. ১/২ এর শতকরা কত ৩/৪ হবে?
ক. ১২০%
খ. ১২৫%
গ. ১৪০%
ঘ. ১৫০%
উত্তর: ১৫০%
৭৯. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
ক. ২০%
খ. ১৬%
গ. ১৫%
ঘ. ২০%
উত্তর: ২০%
৮০. কোনো স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
ক. ৪০০ জন
খ. ৫০০ জন
গ. ৫৬০ জন
ঘ. ৭৬০ জন
উত্তর: ৫০০ জন
৮১. Complete the following sentence. If I had known you were coming-
ক. I would go to the station
খ. I had gone to the station
গ. I would have gone to the station
ঘ. I would be going to the station
উত্তর: I would have gone to the station
৮২. Choose the correct option: Even as harvesting was going on-
ক. the rainy season began
খ. the rainy season was began
গ. the rainy season had began
ঘ. the rainy season begins
উত্তর: the rainy season began
৮৩. Which phrase contains words opposed toeach other in meaning?
ক. Hopes and aspiration
খ. Heat and dust
গ. Reproduction and death
ঘ. Emerged and advanced
উত্তর: Reproduction and death
৮৪. Find out the correct translation. সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
ক. It is raining from morning
খ. It has been raining from morning.
গ. It has been drizzling since morning
ঘ. It is drizzling since morning
উত্তর: It has been drizzling since morning
৮৫. Maiden speech means-
ক. First speech
খ. Last speech
গ. Late speech
ঘ. Late speech
উত্তর: First speech
৮৬. A person whose ‘head’ is in the clouds is-
ক. proud
খ. a day dreamer
গ. an aviator
ঘ. useless
উত্তর: a day dreamer
৮৭. Identify the correct sentence.
ক. She had faith in and hopes for the future.
খ. She had faith and hopes for the future.
গ. She had faith and hopes in the future.
ঘ. She had faith and hopes in future.
উত্তর: She had faith in and hopes for the future.
৮৮. Choose the correct tense -
ক. Javed was so exhausted that he lain down for a sleep
খ. Javed was so exhausted that he had laid down for a sleep.
গ. Javed was so exhausted that he was lying down for a sleep.
ঘ. Javed was so exhausted that he will lay down for a sleep.
উত্তর: Javed was so exhausted that he was lying down for a sleep.
৮৯. A synonym for ‘resentment’ is-
ক. fear
খ. anger
গ. indignation
ঘ. panic
উত্তর: anger
৯০. The captain left the boat, because it-
ক. turned down
খ. turned up
গ. turned bottom
ঘ. turned over
উত্তর: turned over
৯১. One should be careful about ... duty.
ক. his
খ. her
গ. one’s
ঘ. the
উত্তর: one’s
৯২. Three fourths of the work ... finished.
ক. have been
খ. had
গ. has been
ঘ. were
উত্তর: has been
৯৩. We waited until the plane-
ক. did not take off
খ. took off
গ. had not taken off
ঘ. had taken off
উত্তর: had taken off
৯৪. I spent ... with the patient.
ক. sometimes
খ. sometime
গ. some time
ঘ. some times
উত্তর: some time
৯৫. Choose the correct sentence.
ক. Rahim ate almost the whole fish
খ. Rahim almost ate the whole fish
গ. Almost Rahim ate whole fish
ঘ. Rahim ate the whole fish almost
উত্তর: Rahim ate almost the whole fish
৯৬. Choose the right preposition for the sentence. She argued .... me about the marriage.
ক. with
খ. for
গ. to
ঘ. from
উত্তর: with
৯৭. Choose the right preposition for the sentence. I count .... your help.
ক. after
খ. upon
গ. for
ঘ. with
উত্তর: upon
৯৮. Identify the correct passive form- Open the window.
ক. The window should be opened
খ. Let the window be opened
গ. Let the window be opened by you.
ঘ. The window must be opened
উত্তর: Let the window be opened
৯৯. Choose the appropriate meaning of the idiom ‘swan song’.
ক. First work
খ. Last work
গ. Middle work
ঘ. Early work
উত্তর: Last work
১০০. Complete the sentence- Trees have ... off their leaves.
ক. thrown
খ. fallen
গ. cast
ঘ. put
উত্তর: cast