২৫তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান
১. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন?
ক. সুকুমার সেন
খ. দীনেশচন্দ্র সেন
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
উত্তর: দীনেশচন্দ্র সেন
২. ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
ক. প্যারীচাঁদ মিত্র
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. প্রমথ চৌধুরী
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্য নিষিদ্ধ হয়?
ক. বিদ্রোহী
খ. আনন্দময়ীর আগমনে
গ. প্রলয়োল্লাস
ঘ. রক্তাম্বরধারিনী মা
নোট: প্রশ্নে ভুল আছে।
৪. ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা?
ক. সমাপ্তি
খ. দেনা-পাওনা
গ. পোস্ট-মাস্টার
ঘ. মধ্যবর্তিনী
উত্তর: সমাপ্তি
৫. ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
ক. শওকত ওসমান
খ. জহির রায়হান
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. রশীদ করিম
উত্তর: রশীদ করিম
৬. ‘কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?
ক. নাটক
খ. উপন্যাস
গ. কাব্য
ঘ. ছোটগল্প
উত্তর: উপন্যাস
৭. কোনটি মুহম্মদ এনামুল হকের রচনা?
ক. ভাষার ইতিবৃত্ত
খ. আধুনিক ভাষাতত্ত্ব
গ. মনীষা মঞ্জুষা
ঘ. বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
উত্তর: মনীষা মঞ্জুষা
৮. বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. দেবেন্দ্রনাথ সেন
ঘ. মোহিতলাল মজুমদার
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
৯. জসীমউদ্দীনের ‘কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
ক. তত্ত্ববোধিনী পত্রিকা
খ. ধূমকেতু
গ. কল্লোল
ঘ. কালি ও কলম
উত্তর: কল্লোল
১০. ‘ক্ষীয়মাণ’- এর বিপরীত শব্দ কি?
ক. বৃহৎ
খ. বর্ধিষ্ণু
গ. বর্ধমান
ঘ. বুদ্ধিপ্রাপ্ত
উত্তর: বর্ধমান
১১. ‘নষ্ট হওয়ার স্বভাব যার’ এক কথায় হবে-
ক. নিদাঘ
খ. নশ্বর
গ. নষ্টমান
ঘ. বিনশ্বর
উত্তর: নশ্বর
১২. যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে?
ক. দ্বন্দ্ব সমাস
খ. রূপক সমাস
গ. বহুব্রীহি সমাস
ঘ. দ্বিগু সমাস
উত্তর: দ্বিগু সমাস
১৩. কোন বাক্যটি শুদ্ধ?
ক. তাহার জীবন সংশয়পূর্ণ
খ. তাহার জীবন সংশয়ময়
গ. তাহার জীবন সংশয়াপূর্ণ
ঘ. তাহার জীবন সংশয়ভরা
উত্তর: তাহার জীবন সংশয়ভরা
১৪. ‘চাঁদমুখ’- এর ব্যাসবাক্য হলো-
ক. চাঁদমুখের ন্যায়
খ. চাঁদের মত মুখ
গ. চাঁদ মুখ যার
ঘ. চাঁদরূপ মুখ
উত্তর: চাঁদের মত মুখ
১৫. সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা’- এই বাক্যে ‘ঔষধ’ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
ক. কর্ম কারকে শূন্য
খ. সম্প্রদানে সপ্তমী
গ. অধিকরণে শূন্য
ঘ. কর্তৃকারকে শূন্য
উত্তর: কর্ম কারকে শূন্য
১৬. ‘যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে’ -কোন ধরনের বাক্য?
ক. সরল
খ. জটিল
গ. যৌগিক
ঘ. অনুজ্ঞামূলক
উত্তর: জটিল
১৭. ‘সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা’ রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
ক. বলাকা
খ. সোনারতরী
গ. চিত্রা
ঘ. পুনশ্চ
উত্তর: বলাকা
১৮. বাংলা ছন্দ কত রকমের?
ক. এক রকমের
খ. দু রকমের
গ. তিন রকমের
ঘ. চার রকমের
উত্তর: তিন রকমের
১৯. কোনটি শুদ্ধ বানান?
ক. দন্দ
খ. দ্বন্দ
গ. দ্বন্দ্ব
ঘ. দন্ব
উত্তর: দ্বন্দ্ব
২০. ‘অমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হলো-
ক. অন্ত্যমিল আছে
খ. অন্ত্যমিল নেই
গ. চরণের প্রথমে মিল থাকে
ঘ. বিশ মাত্রার পর্ব থাকে
উত্তর: অন্ত্যমিল নেই
২১. পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?
ক. মহানন্দা
খ. ভৈরব
গ. কুমার
ঘ. বড়াল
উত্তর: মহানন্দা
২২. প্রাচীন ‘পুণ্ড্রনগর’ কোথায় অবস্থিত?
ক. ময়নামতি
খ. বিক্রমপুর
গ. মহাস্থানগড়
ঘ. পাহাড়পুর
উত্তর: মহাস্থানগড়
২৩. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-
ক. ড. রমেশচন্দ্র মজুমদার
খ. ড. মাহমুদ হাসান
গ. ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
ঘ. স্যার এ. এফ. রহমান
উত্তর: স্যার এ. এফ. রহমান
২৪. প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত?
ক. ৪ বছর
খ. ৫ বছর
গ. ৩ বছর
ঘ. ৭ বছর
উত্তর: ৫ বছর
২৫. সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
ক. মালদ্বীপ
খ. শ্রীলংকা
গ. নেপাল
ঘ. ভুটান
নোট: বর্তমানে সার্কভুক্ত সবদেশের দূতাবাস বাংলাদেশে আছে।
২৬. কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
ক. মারমা
খ. খাসিয়া
গ. সাঁওতাল
ঘ. গারো
নোট: অপশনে ‘ক’ এবং ‘গ’ উভয়ই সঠিক।
২৭. নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
ক. ফা-হিয়েন
খ. ইবনে বতুতা
গ. মার্কো পোলো
ঘ. হিউয়েন সাং
উত্তর: ইবনে বতুতা
২৮. বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তর: ৩
২৯. বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন?
ক. বেগম খালেদা জিয়া
খ. শেখ হাসিনা
গ. জমির উদ্দীন সরকার
ঘ. আবদুল হামিদ
উত্তর: আবদুল হামিদ
৩০. বাংলাদেশ কোন সনে CTBT অনুমোদন করে?
ক. ১৯৯৯
খ. ২০০০
গ. ২০০১
ঘ. ২০০২
উত্তর: ২০০০
৩১. সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত?
ক. নোয়াখালী
খ. কুমিল্লা
গ. রংপুর
ঘ. সিলেট
উত্তর: কুমিল্লা
৩২. বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?
ক. ৫৭ জন
খ. ৬০ জন
গ. ৬২ জন
ঘ. ৬৫ জন
উত্তর: ৬০ জন
৩৩. বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?
ক. টঙ্গি
খ. কোনাবাড়ি
গ. যশোর
ঘ. গাজীপুর
উত্তর: কোনাবাড়ি
৩৪. বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়?
ক. রাজশাহী
খ. পাবনা
গ. বগুড়া
ঘ. সিরাজগঞ্জ
উত্তর: বগুড়া
৩৫. ‘সাবমেরিন কেবল’ প্রকল্পটি কোন মন্ত্রনালয়ের কার্যক্রম?
ক. অর্থ
খ. ডাক ও টেলিযোগাযোগ
গ. বিজ্ঞান ও প্রযুক্তি
ঘ. পররাষ্ট্র
উত্তর: ডাক ও টেলিযোগাযোগ
৩৬. ২০০৪ সালে সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন?
ক. থাইল্যান্ড
খ. মিয়ানমার
গ. ভিয়েতনাম
ঘ. ভুটান
উত্তর: ভিয়েতনাম
৩৭. মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয়?
ক. ১ জুলাই, ১৯৯১
খ. ১ জুলাই, ১৯৯৩
গ. ১ জুলাই, ১৯৯৫
ঘ. ১ জানুয়ারি, ১৯৯৬
উত্তর: ১ জুলাই, ১৯৯১
৩৮. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
ক. জাইকা
খ. ইউএনডিপি
গ. বিশ্বব্যাংক
ঘ. আইএমএফ
উত্তর: বিশ্বব্যাংক
৩৯. কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
ক. ত্রিপুরা
খ. মিজোরাম
গ. মনিপুর
ঘ. মেঘালয়
উত্তর: মিজোরাম
৪০. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে?
ক. ২০০০
খ. ২০০১
গ. ১৯৯৯
ঘ. ১৯৯৮
উত্তর: ২০০০
৪১. √2 সংখ্যাটি কি সংখ্যা?
ক. একটি স্বাভাবিক সংখ্যা
খ. একটি পূর্ণ সংখ্যা
গ. একটি মূলদ সংখ্যা
ঘ. একটি অমূলদ সংখ্যা
উত্তর: একটি অমূলদ সংখ্যা
৪২. ১ মিটার কত ইঞ্চির সমান?
ক. ৩৯.৪৭
খ. ৩৭.৩৯
গ. ৩৯.৩৭
ঘ. ৩৭.৪৯
উত্তর: ৩৯.৩৭
৪৩. x + (1/x) = √3 হলে, এর মান x3 + (1/x3) এর মান−
ক. 2
খ. 4
গ. 0
ঘ. 6
উত্তর: 0
৪৪. ৩ দিনে একটি কাজের ১/২৭ অংশ শেষ হলে ঐ কাজের ৩ গুণ কাজ করতে কত দিন লাগবে?
ক. ৮১ দিন
খ. ৯ দিন
গ. ২৪৩ দিন
ঘ. ২৭ দিন
উত্তর: ২৪৩ দিন
৪৫. X2−11x+30 এবং x3−4x2−2x−15 -এর গ.সা.গু. কত?
ক. x−5
খ. x−6
গ. x2+x+3
ঘ. x2−x+3
উত্তর: x−5
৪৬. 1+2+3+4+.....+99 = কত?
ক. 4650
খ. 4750
গ. 4850
ঘ. 4950
উত্তর: 4950
৪৭. log2 + log4+ log8+ ..... ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত?
ক. 45log2
খ. 55log2
গ. 65log2
ঘ. 75log2
উত্তর: 55log2
৪৮. একটি ৪৮ মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০˚ কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গে ছিল?
ক. ১৪ মিটার
খ. ১৬ মিটার
গ. ১৮ মিটার
ঘ. ২০ মিটার
উত্তর: ১৬ মিটার
৪৯. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমি. হলে, পরিসীমা কত?
ক. ৯৮ মিটার
খ. ৯৬ মিটার
গ. ৯৪ মিটার
ঘ. ৯২ মিটার
উত্তর: ৯৬ মিটার
৫০. Y= 3x+2, Y= 3x+2 এবং Y= −2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি?
ক. একটি সমকোণী ত্রিভুজ
খ. একটি সমবাহু ত্রিভুজ
গ. একটি সমদ্বিবাহু ত্রিভুজ
ঘ. একটি বিষমবাহু ত্রিভুজ
উত্তর: একটি সমদ্বিবাহু ত্রিভুজ
৫১. জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. দিল্লি
খ. কায়রো
গ. বেলগ্রেড
ঘ. জাকার্তা
উত্তর: বেলগ্রেড
৫২. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
ক. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
খ. আটলান্টিক ও ভূমধ্যসাগর
গ. ভারত ও প্রশান্ত মহাসাগর
ঘ. প্রশান্ত ও ভূমধ্যসাগর
উত্তর: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
৫৩. কে লৌহ মানবী বলে পরিচিত?
ক. ইন্দিরা গান্ধী
খ. বেগম খালেদা জিয়া
গ. অং সান সুচি
ঘ. মার্গারেট থ্যাচার
উত্তর: মার্গারেট থ্যাচার
৫৪. আবু গারিব বলতে কি বোঝায়?
ক. একজন বিখ্যাত দার্শনিক
খ. একটি যাদুঘর
গ. একটি জেলখানা
ঘ. একজন বৈজ্ঞানিক
উত্তর: একটি জেলখানা
৫৫. বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?
ক. পেলে
খ. জিদান
গ. বেকেনবাওয়ার
ঘ. ম্যারাডোনা
উত্তর: পেলে
৫৬. ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক
খ. প্যারিস
গ. রোম
ঘ. জেনেভা
উত্তর: প্যারিস
৫৭. রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন?
ক. ইয়াসির আরাফাত
খ. কফি আনান
গ. ওসামা বিন লাদেন
ঘ. অ্যারিয়েল শ্যারন
উত্তর: ইয়াসির আরাফাত
৫৮. ‘ডিজ আর্মিং ইরাক’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. সালমান রুশদি
খ. কুলদ্বীপ নায়ার
গ. হ্যান্স ব্লিক্স
ঘ. হিলারি ক্লিনটন
উত্তর: হ্যান্স ব্লিক্স
৫৯. এ উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন?
ক. চারজন
খ. পাঁচজন
গ. ছয়জন
ঘ. সাতজন
নোট: বর্তমানে বার জন।
৬০. নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
ক. মি. কইরালা
খ. মি. থাপা
গ. মি. রানা
ঘ. মি. দেউবা
নোট: নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলি।
৬১. ইরাকে কখন মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়?
ক. ২০০৩ সালের ১৮ মার্চ
খ. ২০০৩ সালের ২০ মার্চ
গ. ২০০৩ সালের ২২ মার্চ
ঘ. ২০০৩ সালের ২৪ মার্চ
উত্তর: ২০০৩ সালের ২০ মার্চ
৬২. বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?
ক. গিনি
খ. ঘানা
গ. সেনেগাল
ঘ. মরক্কো
নোট:বর্তমানে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। তিনি পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী।
৬৩. বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি?
ক. লাইবেরিয়া
খ. হংকং
গ. পূর্ব তিমুর
ঘ. তাইওয়ান
নোট: বিশ্বের নতুনতম রাষ্ট্র দক্ষিণ সুদান, যা ৯ জুলাই, ২০১১ সালে স্বাধীনতা লাভ করে। ১৪ জুলাই ২০১১ দক্ষিণ সুদান জাতিসংঘের ১৯৩ তম সদস্য হয়। এদেশের রাজধানীর নাম জুবা।
৬৪. আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
ক. সংযুক্ত আরব আমিরাত
খ. মিশর
গ. লেবানন
ঘ. ইয়েমেন
উত্তর: সংযুক্ত আরব আমিরাত
৬৫. কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?
ক. ব্রাজিল
খ. আর্জেন্টিনা
গ. পেরু
ঘ. পানামা
নোট: অপশনে উল্লেখিত চারটি দেশই ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত।
৬৬. ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়?
ক. প্যারিস
খ. লিঁও
গ. ভার্সাই
ঘ. মাসাই
উত্তর: লিঁও
৬৭. মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল?
ক. ১৯৭৩ সালে
খ. ১৯৮১ সালে
গ. ১৯৯১ সালে
ঘ. ২০০৩ সালে
উত্তর: ১৯৭৩ সালে
৬৮. ‘বান্দুং’ শহরটি কোন দেশে অবস্থিত?
ক. চীন
খ. ইন্দোনেশিয়া
গ. যুগোস্লাভিয়া
ঘ. মালয়েশিয়া
উত্তর: ইন্দোনেশিয়া
৬৯. ‘কার্টাগেনা’ প্রটোকল হচ্ছে?
ক. জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
খ. ইরাক পুনর্গঠন চুক্তি
গ. যুক্তরাষ্ট্র-মেক্সিকো বৈধ চুক্তি
ঘ. শিশু অধিকার চুক্তি
উত্তর: জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
৭০. এ বছর তামাক নিয়ন্ত্রণে আন্তজার্তিক জেনেভা সম্মেলনে সভাপতি কোন দেশের নাগরিক?
ক. বাংলাদেশ
খ. ভারত
গ. পাকিস্তান
ঘ. সুইজারল্যান্ড
উত্তর: পাকিস্তান
৭১. Stockings are ____ socks.
ক. long
খ. small
গ. big
ঘ. short
উত্তর: long
৭২. Many students will now be starting to ___ about their exams result.
ক. worry
খ. reflect
গ. inquire
ঘ. comment
উত্তর: worry
৭৩. She told me his name after he___.
ক. left
খ. had left
গ. has left
ঘ. has been leaving
উত্তর: had left
৭৪. Climate is a ____ of the environment.
ক. state
খ. situation
গ. rank
ঘ. size
উত্তর: state
৭৫. I finally killed the fly ___ a rolled up newspaper.
ক. by
খ. with
গ. through
ঘ. from
উত্তর: with
৭৬. We must look pleased or else he’ll be-
ক. dissatisfied
খ. cross
গ. happy
ঘ. delighted
উত্তর: dissatisfied
৭৭. The man died ___ over eating.
ক. by
খ of
গ for
ঘ. from
উত্তর: from
৭৮. He advised me ___ smoking.
ক. giving up
খ. to give up
গ. in giving up
ঘ. from giving up
উত্তর: to give up
৭৯. The expression ‘after one’s own heart’ means-.
ক. To be in low spirit
খ. With complete devotion
গ. To one’s own liking
ঘ. To be in high spirit.
উত্তর: To one’s own liking
৮০. The day of my sister’s marriage is drawing near’ The underlined word is a/an
ক. adjective
খ. verb
গ. preposition
ঘ dverb
উত্তর: adjective
৮১. Which of the following sentence is the correct one?
ক. Which father was in hospital during six
weeks in summer.
খ. In summer during six weeks my father was
in hospital.
গ. My father was in a hospital during six
weeks in summer.
ঘ. My father was in hospital for six weeks
during the summer.
উত্তর: My father was in hospital for six weeks
during the summer.
৮২. He intends to ___ in the country for two months.
ক. live
খ. stay
গ. stop
ঘ. halt
উত্তর: stay
৮৩. What are you so angry ___ ?
ক. about
খ. at
গ. with
ঘ. for
উত্তর: about
৮৪. The parents became extremely ____ when their son had not returned by eleven o’clock.
ক. angry
খ. annoyed
গ. disturbed
ঘ. anxious
উত্তর: anxious
৮৫ ‘I ___ remember the holiday I spent in your home’, she said.
ক. ever
খ. hardly
গ. usually
ঘ. always
উত্তর: always
৮৬. He knew it was a very ___ operation but he was determined to carry it out.
ক. difficult
খ dangerous
গ. risky
ঘ troublesome
উত্তর: risky
৮৭. Misanthropist means-
ক. One who first with ladies
খ. A person of narrow views
গ. A hater of mankind
ঘ. One who believe that God is in everything.
উত্তর: A hater of mankind
৮৮. First language means the ___ language.
ক. important
খ. main
গ. natural
ঘ. official
উত্তর: natural
৮৯. Shaheen would never have taken the job if ___ what great demand it would make on his time.
ক. he knew
খ. he had been knowing
গ. he had known
ঘ. he was knowing
উত্তর: he had known
৯০. She has ____ her hair a beautiful shade of brown.
ক. colored
খ. given
গ. dried
ঘ. dyed
উত্তর: dyed
৯১. x+y = 6 এবং xy = 8 হলে (x−y)2 এর মান কত?
ক. 4
খ. 6
গ. 8
ঘ. 12
উত্তর: 4
৯২. ৬% হারে নয় মাসে ১০,০০০/- টাকার উপর সুদ কত হবে?
ক. ৫০০ টাকা
খ. ৬০০ টাকা
গ. ৪৫০ টাকা
ঘ. ৬৫০ টাকা
উত্তর: ৪৫০ টাকা
৯৩. যদি ১৫টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শার্ট হয় তবে ১৫টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়?
ক. ৬
খ. ৯
গ. ১২
ঘ. ১০
উত্তর: ৯
৯৪. প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক-
ক. কম হয়
খ. বেশি হয়
গ. ঠিক থাকে
ঘ. কোনোটিই নয়
উত্তর: বেশি হয়
৯৫. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
ক. ০˚ সেন্টিগ্রেড
খ. ১০˚ সেন্টিগ্রেড
গ. ৪˚ সেন্টিগ্রেড
ঘ. ১০০˚ সেন্টিগ্রেড
উত্তর: ৪˚ সেন্টিগ্রেড
৯৬. CNG - এর অর্থ-
ক. কার্বনমুক্ত নতুন পরিবেশ-বান্ধব তেল
খ. নতুন ধরনের ট্যাক্সি ক্যাব
গ. সীসামুক্ত পেট্রোল
ঘ. কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
উত্তর: কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
৯৭. নারভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে?
ক. নেফ্রোন
খ. নিউরন
গ. থাইমাস
ঘ. মাস্ট সেল
উত্তর: নিউরন
৯৮. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
ক. শূন্যতায়
খ. লোহা
গ. পানি
ঘ. বাতাস
উত্তর: লোহা
৯৯. সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার?
ক. ৩৮০০
খ. ৪১০০
গ. ৫৫৭৫
ঘ. ৬৯০০
নোট: অপশনে সঠিক উত্তর নেই। সুন্দর বনের আয়তন প্রায় ১০ হাজার বর্গ কিমি। তবে বাংলাদেশের অংশের আয়তন ৬০১৭ বর্গ কিমি।
১০০. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
ক. অক্সিজেন পরিবহন করা
খ. রোগ প্রতিরোধ করা
গ. রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
ঘ. উল্লিখিত সব কয়টিই
উত্তর: অক্সিজেন পরিবহন করা