২৭তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান
১. কোনটি উপন্যাস?
ক. নতুন চাঁদ
খ. কন্যাকুমারী
গ. গড্ডলিকা
ঘ. নেমেসিস
উত্তর: কন্যাকুমারী
২. লৌকিক কাহিনির প্রথম রচয়িতা কে?
ক. আলাওল
খ. কোরেশী মগন
গ. দৌলত কাজী
ঘ. সৈয়দ সুলতান
উত্তর: দৌলত কাজী
৩. সাপ্তাহিক ‘সুধাকর’-এর সম্পাদক কে?
ক. মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
খ. মুন্সি মোহাম্মদ মেহের উল্লাহ
গ. শেখ আব্দুর রহিম
ঘ. ইসমাইল হোসেন সিরাজী
উত্তর: শেখ আব্দুর রহিম
৪. মাসিক ‘মোহম্মদী’ কোন সালে প্রকাশিত হয়?
ক. ১৯২৬
খ. ১৯২৭
গ. ১৯২৮
ঘ. ১৯২৯
উত্তর: ১৯২৭
৫. কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?
ক. কালিকলম
খ. প্রগতি
গ. কল্লোল
ঘ. সবুজপত্র
উত্তর: কল্লোল
৬. ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?
ক. অরণি
খ. পরিচয়
গ. নবশক্তি
ঘ. ক্রান্তি
উত্তর: ক্রান্তি
৭. গ্রিক শব্দ কোনটি?
ক. তুফান
খ. লুঙ্গী
গ. কুশন
ঘ. দাম
উত্তর: দাম
৮. বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে?
ক. উনিশ
খ. কুড়ি
গ. একুশ
ঘ. বাইশ
উত্তর: একুশ
৯. ‘শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।’ রীবন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ?
ক. একরাত্রি
খ. শুভা
গ. সমাপ্তি
ঘ. পোস্টমাস্টার
উত্তর: সমাপ্তি
১০. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
ক. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
খ. বঙ্গভাষা ও সাহিত্য
গ. বাংলা সাহিত্যের কথা
ঘ. বাংলা সাহিত্যের রূপরেখা
উত্তর: বঙ্গভাষা ও সাহিত্য
১১. কত খ্রিষ্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিণী’ পদক লাভ করেন?
ক. ১৯১৬
খ. ১৯২৩
গ. ১৯৩৩
ঘ. ১৯০৩
উত্তর: ১৯২৩
১২. রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কী?
ক. মাগধীয় ব্যাকরণ
খ. গৌড়ীয় ব্যাকরণ
গ. মাতৃভাষা ব্যাকরণ
ঘ. ভাষা ও ব্যাকরণ
উত্তর: গৌড়ীয় ব্যাকরণ
১৩. ‘মেছো’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কী?
ক. মাছ + ও
খ. মেছ + ও
গ. মাছি + উয়া > ও
ঘ. মাছ + উয়া > ও
উত্তর: মাছ + উয়া > ও
১৪. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
ক. বাক্ + দান = বাগদান
খ. উৎ + ছেদ = উচ্ছেদ
গ. পর + পর = পরস্পর
ঘ. সম + সার = সংসার
উত্তর: পর + পর = পরস্পর
১৫. বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে?
ক. মধুসূদন দত্ত
খ. দীনবন্ধু মিত্র
গ. জ্যোতিন্দ্রনাথ ঠাকুর
ঘ. রামনারায়ণ তর্করত্ন
উত্তর: রামনারায়ণ তর্করত্ন
১৬. প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় −।
ক. উপমিত
খ. উপমান
গ. উপমেয়
ঘ. রূপক
উত্তর: উপমেয়
১৭. ‘পাখি সব করে রব রাতি পোহাইল’ পঙক্তিটির রচয়িতা কে?
ক. রামনারায়ণ তর্করত্ন
খ. বিহারী লাল
গ. কৃষ্ণচন্দ্র মজুমদার
ঘ. মদনমোহন তর্কালংকার
উত্তর: মদনমোহন তর্কালংকার
১৮. ‘আমি কিংবদন্তীর কথা বলছি’-এর রচয়িতা কে?
ক. সিকান্দার আবু জাফর
খ. আবু জাফর ওবায়দুল্লাহ
গ. ফররুখ আহমদ
ঘ. আহসান হাবীব
উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ
১৯. ‘জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি’ সহ্য করতে পারতেন না-
ক. বঙ্কিমচন্দ্র
খ. সৈয়দ মুজতবা আলী
গ. প্রমথ চৌধুরী
ঘ. প্রমথনাথ বিশী
উত্তর: প্রমথ চৌধুরী
২০. ‘এ মাটি সোনার বাড়া’-এ উদ্ধৃতিতে ‘সোনা’ কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
ক. বিশেষণের অতিশায়ন
খ. রূপবাচক বিশেষণ
গ. উপাদান বাচক বিশেষণ
ঘ. বিধেয় বিশেষণ
উত্তর: বিশেষণের অতিশায়ন
২১.What would have happened if –––?
ক. The bridge is broken
খ. The bridge would break
গ. The bridge had broken
ঘ. The bridge had been broke
উত্তর: The bridge had broken
২২. Explain the meaning of ‘Bring to pass’.
ক. Cause to destroy
খ. Cause to happen
গ. Cause to carry out
ঘ. Cause to convince
উত্তর: Cause to happen
২৩. Which of the following sentences is the correct one?
ক. Paper is made of wood
খ. Paper is made from wood
গ. Paper is made by wood
ঘ. Paper is made on wood
উত্তর: Paper is made from wood
২৪. The word bounty is closest in meaning to
ক. generosity
খ. familiar
গ. dividing line
ঘ. sympathy
উত্তর: generosity
২৫. Give the correct passive form of ‘My teacher embodies all the good qualities’.
ক. All the good qualities are embodied by my
teacher.
খ. All the good qualities are embodied in my
teacher.
গ. All the good qualities are embodied to my
teacher.
ঘ. All the good qualities are embodied on my
teacher.
উত্তর: All the good qualities are embodied in my
teacher.
২৬. Choose the correct indirect speech- She asked me, ‘Are you happy in your new job?’
ক. She asked me if I was happy in my new job
খ. She asked me if I have been happy in my
new job
গ. She asked me whether I am happy in my new
job
ঘ. She asked me if I had been happy in my new
job
উত্তর: She asked me if I was happy in my new job
২৭. The meaning of the word ‘Obese’ is–
ক. very fat
খ. ugly
গ. tardy
ঘ. obnoxious
উত্তর: very fat
২৮. A person who writes about his own life writes––
ক. a diary
খ. a biography
গ. an autobiography
ঘ. a chronicle
উত্তর: an autobiography
২৯. Which of the following sentences is correct?
ক. Why have you done this?
খ. Why you had done this?
গ. Why you have done this?
ঘ. Why did you done this?
উত্তর: Why have you done this?
৩০. What will be the correct preposition to complete the sentence? ‘I am not good ___ translation’
ক. in
খ. about
গ. with
ঘ. at
উত্তর: at
৩১. Which is the noun of the word ‘beautiful’.
ক. Beauty
খ. Beautify
গ. Beauteous
ঘ. Beautifully
উত্তর: Beauty
৩২. Fill in the blank with appropriate preposition. ‘Hurry up! we have to go ––– five minutes?’
ক. in
খ. on
গ. by
ঘ. for
উত্তর: by
৩৩. Identify the imperative sentence.
ক. I shall go to college
খ. Matin is singing a song
গ. Stand up
ঘ. It has been raining since morning
উত্তর: Stand up
৩৪. Fill in the gap with the suitable word. To stay healthy, we must plan to have a balanced –––.
ক. diet
খ. food
গ. drink
ঘ. environment
উত্তর: diet
৩৫. Choose the correct alternative and mark its letter on your answer sheet. The rich should not look down ––– the poor.
ক. at
খ. for
গ. towards
ঘ. upon
উত্তর: for
৩৬. I took a map with me, as I didn’t want to ––– my way on the journey.
ক. loose
খ. lose
গ. lost
ঘ. loss
উত্তর: lose
৩৭. Every driver must be held ––– his own actions.
ক. responsible for
খ. responsible to
গ. liable to
ঘ. blamed for
উত্তর: responsible for
৩৮. ‘Through thick and thin’ means––
ক. under all conditions
খ. to make thick and thin
গ. not clear in understanding
ঘ. of great density
উত্তর: under all conditions
৩৯. ‘Prior to’ means–
ক. after
খ. before
গ. immediately
ঘ. during the period of
উত্তর: before
৪০. Nobody knocked him down; it was an–
ক. incident
খ. occurrence
গ. accident
ঘ. event
উত্তর: accident
৪১. ১২ + ২২ + ৩২ + ............ + ৫০২ = কত?
ক. ৩৫৭২৫
খ. ৪২৯২৫
গ. ৪৫৫০০
ঘ. ৪৭২২৫
উত্তর: ৪২৯২৫
৪২. ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক. ৪৫%
খ. ৪৮.৫০%
গ. ৫২.৭৫%
ঘ. ৫৬.২৫%
উত্তর: ৫৬.২৫%
৪৩. এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায়-
ক. ৪৫% কমানো হয়েছে
খ. ৬.২৫% কমানো হয়েছে
গ. ৬.২৫% বাড়ানো হয়েছে
ঘ. ৫% বাড়ানো হয়েছে
উত্তর: ৬.২৫% কমানো হয়েছে
৪৪. যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?
ক. ৭
খ. ৯
গ. ১০
ঘ. ১২
উত্তর: ৯
৪৫. শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকা বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র/ছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র/ছাত্রী যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র/ছাত্রী গিয়েছিল?
ক. ৪০
খ. ৪৮
গ. ৫০
ঘ. ৬০
উত্তর: ৬০
৪৬. পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?
ক. ৩৮ বছর
খ. ৪১ বছর
গ. ৪৫ বছর
ঘ. ৪৮ বছর
উত্তর: ৪১ বছর
৪৭. যদি (x-y)2 = 14 এবং xy = 2 হয় তবে, x2+y2 = কত?
ক. ১২
খ. ১৪
গ. ১৬
ঘ. ১৮
উত্তর: ১৮
৪৮. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
ক. ৪
খ. ৯
গ. ১২
ঘ. ১৬
উত্তর: ৯
৪৯.একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
ক. ৩৬
খ. ৪৮
গ. ৫৬
ঘ. ৭২
উত্তর: ৩৬
৫০. ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-
ক. ৮
খ. ১২
গ. ১৮
ঘ. ১৪০
উত্তর: ১৮
৫১. NIPORT কি?
ক. জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
খ. পোলট্রি ফার্ম বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
গ. নদীবন্দর বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
ঘ. বন্দর বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
উত্তর: জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
৫২. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ বলা আছে?
ক. ১০নং অনুচ্ছেদে
খ. ২১(২) নং অনুচ্ছেদে
গ. ২৭ নং অনুচ্ছেদে
ঘ. ২৮(২) নং অনুচ্ছেদে
উত্তর: ২৮(২) নং অনুচ্ছেদে
৫৩. UNDP রিপোর্ট সেপ্টেম্বর ২০০৫ সাল মোতাবেক বাংলাদেশের মাথাপিছু আয় কত?
ক. ৪৪৪ ডলার
খ. ৭৭০ ডলার
গ. ১০৭০ ডলার
ঘ. ১৭৭০ ডলার
নোট: বিবিএস তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মাথাপিছু আয় ২৮২০ ডলার।
৫৪. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্যে ‘বীরপ্রতীক’ উপাধি লাভ করে কতজন?
ক. ৭ জন
খ. ৬৮ জন
গ. ১৭৫ জন
ঘ. ৪২৬ জন
উত্তর: ৪২৬ জন
৫৫. বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক. দিনাজপুর
খ. গোপালপুর
গ. পাকশী
ঘ. ঈশ্বরদী
উত্তর: ঈশ্বরদী
৫৬. মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে?
ক. ২০১০ সালে
খ. ২০১৫ সালে
গ. ২০২০ সালে
ঘ. ২০২৫ সালে
উত্তর: ২০১৫ সালে
৫৭. রাজারবাগ পুলিশ লাইনে ‘দুর্জয়’ ভাস্কর্যটির শিল্পী কে?
ক. হামিদুর রহমান
খ. মৃণাল হক
গ. শামীম শিকদার
ঘ. নভেরা আহমেদ
উত্তর: মৃণাল হক
৫৮. চট্টগ্রাম-কক্সবাজার সাবমেরিন কেবলস অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বের ব্যয় বহন করতে হবে?
ক. ৭০০ কি.মি.
খ. ৫৭০ কি.মি.
গ. ৩০০ কি.মি.
ঘ. ১৭০ কি.মি.
উত্তর: ১৭০ কি.মি.
৫৯. রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী?
ক. বিজয়স্তম্ভ
খ. বিজয়কেতন
গ. স্বাধীনতা সোপান
ঘ. রক্ত সোপান
উত্তর: রক্ত সোপান
৬০. বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
ক. রাজশাহী
খ. ঢাকা
গ. চট্টগ্রাম
ঘ. খুলনা
উত্তর: রাজশাহী
৬১. প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি.মি.?
ক. ৫.০৩
খ. ৬.০৩
গ. ৪.৮
ঘ. ৬.৮
নোট: পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি (৩.৮২ মাইল) এবং প্রস্থ ১৮.১০ মিটার (৫৯.৪ ফুট)।
৬২. বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন?
ক. পারভীন ফাতেমা
খ. ফিরোজা বেগম
গ. রওশন জাহান
ঘ. কানিজ ফাতেমা
উত্তর: ফিরোজা বেগম
৬৩. বাংলাদেশ জাতীয়সংঘের কততম সদস্য?
ক. ১৩৬ তম
খ. ১৩৭ তম
গ. ১৩৮ তম
ঘ. ১৩৯ তম
উত্তর: ১৩৬ তম
৬৪. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
ক. তানভীর কবীর
খ. হামিদুর রহমান
গ. হামিদুজ্জামান
ঘ. অস্কার বাদল
উত্তর: হামিদুর রহমান
৬৫. জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
ক. বি এ সিদ্দিকী
খ. খাজা ওয়াসিউদ্দিন
গ. হুমায়ুন রশীদ চৌধুরী
ঘ. শমসের মবিন চৌধুরী
উত্তর: হুমায়ুন রশীদ চৌধুরী
৬৬. স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
ক. ৫ জন
খ. ৭ জন
গ. ২ জন
ঘ. ৬ জন
উত্তর: ২ জন
৬৭. কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সনে?
ক. ১৯৯৫
খ. ১৯৯৬
গ. ১৯৯৮
ঘ. ২০০১
উত্তর: ১৯৯৮
৬৮. লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে?
ক. ৫ম
খ. ৭ম
গ. ৮ম
ঘ. ১০ম
উত্তর: ৮ম
৬৯. সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার?
ক. ৮
খ. ১০
গ. ১২
ঘ. ১৪
উত্তর: ৮
৭০. বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে?
ক. ১৯৭২
খ. ১৯৭৩
গ. ১৯৭৫
ঘ. ১৯৯৭
উত্তর: ১৯৭৩
৭১. কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?
ক. পেট্রোল ইঞ্জিনে
খ. ডিজেল ইঞ্জিনে
গ. রকেট ইঞ্জিনে
ঘ. বিমান ইঞ্জিন
উত্তর: পেট্রোল ইঞ্জিনে
৭২. সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যরে বিকিরণ হচ্ছে-
ক. আলফা রশ্মি
খ. বিটা রশ্মি
গ. গামা রশ্মি
ঘ. রঞ্জন রশ্মি
উত্তর: গামা রশ্মি
৭৩. মানুষের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
ক. দুটি
খ. চারটি
গ. ছয়টি
ঘ. আটটি
উত্তর: চারটি
৭৪. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ-
ক. রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে
খ. বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
গ. উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
ঘ. সঞ্চিত বাষ্পের তাপ রান্না সহায়ক
উত্তর: উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
৭৫. বিলিরুবিন তৈরি হয়-
ক. পিত্তথলিতে
খ. কিডনীতে
গ. প্লীহায়
ঘ. যকৃতে
উত্তর: প্লীহায়
৭৬. মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
ক. মেলানিন
খ. থায়ামিন
গ. ক্যারোটিন
ঘ. হিমোগ্লোবিন
উত্তর: মেলানিন
৭৭. বাদুড় অন্ধকারে চলাফেরা করে কীভাবে?
ক. তীক্ষ্ম দৃষ্টসম্পন্ন চোখের সাহায্যে
খ. ক্রমাগত শব্দ উৎপন্নের মাধ্যমে অবস্থান নির্ণয় করে
গ. সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
ঘ. অলৌকিকভাবে
উত্তর: সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
৭৮. গাছের খাদ্য তালিকায় আছে-
ক. N, P, K, S ও Zn
খ. Na, P, K, S ও Zn
গ. N, B, K, S ও Al
ঘ. N, P, K, S ও Al
উত্তর: N, P, K, S ও Zn
৭৯. নিচের কোনটি DNA এর নাইট্রোজেন বেস?
ক. ইউরাসিল
খ. গোয়ানিন
গ. পিরিডক্সিন
ঘ. অ্যাসপারাজিন
উত্তর: গোয়ানিন
৮০. নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না?
ক. meson
খ. neutron
গ. proton
ঘ. electron
উত্তর: electron
৮১. ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে?
ক. ডেনিস
খ. ক্যাটরিনা
গ. আইভান
ঘ. রিটা
উত্তর: আইভান
৮২. কোন দেশটি স্ক্যানডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়?
ক. ডেনমার্ক
খ. ফিনল্যান্ড
গ. নেদারর্যান্ডস
ঘ. যুক্তরাষ্ট্র
নোট: গ ও ঘ উভয়ই সঠিক।
৮৩. মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য?
ক. নাইজেরিয়া
খ. লেবানন
গ. নাইজার
ঘ. উগান্ডা
উত্তর: উগান্ডা
৮৪. কিউবায় ক্ষেপণাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
ক. রিচার্ড এম নিক্সন
খ. জন এফ কেনেডি
গ. লিন্ডন বেইনস জনসন
ঘ. হ্যারি এস ট্রুম্যান
উত্তর: জন এফ কেনেডি
৮৫. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?
ক. হ্যারি এস ট্রুম্যান
খ. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
গ. জেমস মনরো
ঘ. তথ্যটি সঠিক নয়
উত্তর: ফ্রাঙ্কলিন রুজভেল্ট
৮৬. ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?
ক. ৫৪৩
খ. ৫৪৫
গ. ৪১৪
ঘ. ৫৪০
উত্তর: ৫৪৩
৮৭. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. নিউজিল্যান্ড
গ. বাহামা
ঘ. সুইজারল্যান্ড
উত্তর: নিউজিল্যান্ড
৮৮. রাসায়নিক অস্ত্র চুক্তি নুমো (Chemical Weapons Convention) কোন সালে স্বাক্ষরিত হয়?
ক. ১৯৯০
খ. ১৯৯৩
গ. ১৯৯৬
ঘ. ১৯৯৯
উত্তর: ১৯৯৩
৮৯. কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়?
ক. অছি পরিষদ
খ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
গ. নিরাপত্তা পরিষদ
ঘ. সাধারণ পরিষদ
উত্তর: নিরাপত্তা পরিষদ
৯০. কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
ক. ইয়াসির আরাফাত
খ. নাগীব মাহফুজ
গ. আনোয়ার সাদাত
ঘ. প্রফেসর আব্দুস সালাম
উত্তর: আনোয়ার সাদাত
৯১. বাদশা ফাহাদের পর সৌদি বাদশা কে হন?
ক. খালেদ
খ. ফয়সাল
গ. আব্দুল আজিজ
ঘ. আবদুল্লাহ
উত্তর: আবদুল্লাহ
৯২. অক্সফাম (Oxfam) এর সদর দপ্তর কোথায়?
ক. নিউইয়র্ক
খ. ক্যামেনিক্স
গ. লন্ডন
ঘ. হেগ
উত্তর: লন্ডন
৯৩. কোনটি বিংশ শতাব্দীর শেষ ভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়?
ক. হংকং
খ. শ্রীলংকা
গ. ম্যাকাউ
ঘ. বাংলাদেশ
উত্তর: ম্যাকাউ
৯৪. নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?
ক. এবিএম চুক্তি (ABM)
খ. সল্ট-১ চুক্তি (SALT-1)
গ. সল্ট-২ চুক্তি (SALT-2)
ঘ. স্টার্ট-২ চুক্তি (START-2)
উত্তর: সল্ট-২ চুক্তি (SALT-2)
৯৫. Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?
ক. ১৯৭৭
খ. ১৯৭৮
গ. ১৯৭৯
ঘ. ১৯৮১
উত্তর: ১৯৭৭
৯৬. START-2 কী?
ক. টিভিতে সম্প্রচারিত একটি সিরিয়াল
খ. বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি
গ. কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
ঘ. এর কোনোটিই নয়
উত্তর: কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
৯৭. আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF)এর সদস্য সংখ্যা কত?
ক. ২১
খ. ২২
গ. ২৩
ঘ. ২৬
নোট: ARF -এরবর্তমান সদস্য ২৭।
৯৮. মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন?
ক. ২১ বছর
খ. ২২ বছর
গ. ২৪ বছর
ঘ. ২৫ বছর
উত্তর: ২২ বছর
৯৯. বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
উত্তর: ১৯৭৪ সালে
১০০. ইরাকের বর্তমান প্রেসিডেন্ট জালাল তালাবানি কোন সম্প্রদায়ের?
ক. সুন্নি
খ. শিয়া
গ. কুর্দি
ঘ. খ্রিস্টান
উত্তর: কুর্দি
নোট: ইরাকের বর্তমান প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ ও কুর্দি সম্প্রদায়ের।