২৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 29th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।

🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণ

সাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।

তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।

আরও দেখুন:

২৬তম বিসিএস প্রশ্ন সমাধান | 26th BCS Question Solution | Biddabari

২৭তম বিসিএস প্রশ্ন সমাধান | 27th BCS Question Solution | Biddabari

২৮তম বিসিএস প্রশ্ন সমাধান | 28th BCS Question Solution | Biddabari

🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস

⏵বিসিএসের সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

⏵গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

⏵প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

⏵প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

⏵বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সুশাসন ও নৈতিকতা—

⏵প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

⏵খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

⏵বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar & Literature নিয়মিত অনুশীলন করুন।

⏵গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

⏵কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।

🎯প্রস্তুতির জন্য পড়তে পারেন বিদ্যাবাড়িরBCS Digest Plus বইটি।

🎯 আরও ভালো প্রস্তুতির জন্য যোগ দিন— BCS Target Live Batch

🎯 কেন বিগত বিসিএস প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ

বিসিএস পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে বিগত প্রশ্ন সমাধান অপরিহার্য।

২৯তম বিসিএস প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন —

✅ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

✅ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

✅ কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।

 

📚 আরও দেখুন:

২৫তম বিসিএস প্রশ্ন সমাধান | 25th BCS Question Solution | Biddabari

২৪তম বিসিএস প্রশ্ন সমাধান | 24th BCS Question Solution | Biddabari

আজ প্রকাশ করা হচ্ছে:

📄 ২৯তম বিসিএস প্রশ্ন সমাধান PDF | 29th BCS Question Solution PDF

বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে পূর্ববর্তী বিসিএস প্রশ্নগুলো নির্ভুল উত্তরসহ প্রকাশ করছে।

আপনি চাইলে প্রশ্নগুলো PDF ফরম্যাটে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।

এটি আপনার বিসিএস প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করেও ব্যবহার করা যাবে।

📘 আরও দেখুন:




  

51th BCS Dynamic Advance Live Batch



২৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 29th BCS Question Solution | Biddabari PDF Download



২৯তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান



১. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?

ক. ১৩টি

খ. ১০টি

গ. ১২টি

ঘ. ১১টি

উত্তর: ১১টি

২. বাংলা সাহিত্যের আদি কবি কে?

ক. কাহ্নপা

খ. চেগুনপা

গ. লুইপা

ঘ. ভূসুকুপা

উত্তর: লুইপা

৩. ‘তৎসম’ শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?

ক. চলিত রীতি

খ. সাধু রীতি

গ. মিশ্র রীতি

ঘ. আঞ্চলিক রীতি 

উত্তর: সাধু রীতি

৪. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?

ক. অক্ষয় দত্ত

খ. মার্শম্যান

গ. ব্রাশি হ্যালহেড

ঘ. রাজা রামমোহন 

উত্তর: রাজা রামমোহন      

৫. ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী?

ক. সাত সাগরের মাঝি

খ. পাখির বাসা

গ. হাতেমতাই

ঘ. নৌফেল ও হাতেম  

উত্তর: সাত সাগরের মাঝি

৬. প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? 

ক. আলাওল

খ. সৈয়দ সুলতান

গ. মুহম্মদ খান

ঘ. শাহ মুহম্মদ সগীর

উত্তর: শাহ মুহম্মদ সগীর

৭. ‘চাচা কাহিনী’র লেখক কে?

ক. সৈয়দ শামসুল হক

খ. শওকত ওসমান

গ. সৈয়দ মুজতবা আলী

ঘ. ফররুখ আহমদ

উত্তর: সৈয়দ মুজতবা আলী

৮. মুসলমান নারী জাগরণের কবি-

ক. ফজিলাতুন্নেছা

খ. ফয়জুন্নেছা

গ. বেগম রোকেয়া

ঘ. শামসুন্নাহার

উত্তর: শামসুন্নাহার

নোট: নারী জাগরণের অগ্রদূত - বেগম রোকেয়া।

৯. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ এর রচয়িতা কে?

ক. জ্ঞানদাস

খ. দীন চণ্ডীদাস

গ. বড়ু চণ্ডীদাস

ঘ. দীনহীন চণ্ডীদাস

উত্তর: বড়ু চণ্ডীদাস

১০. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? 

ক. প্রভু যিশুর বাণী

খ. কৃপার শাস্ত্রের অর্থভেদ

গ. ফুলমণি ও করুণার বিবরণ

ঘ. মিশনারি জীবন

উত্তর: কৃপার শাস্ত্রের অর্থভেদ

১১. কবি আলাওলের জন্মস্থান কোনটি?

ক. ফরিদপুরের সুরেশ্বর

খ. চট্টগ্রামের জোব্‌রা

গ. বার্মার আরাকান

ঘ. চট্টগ্রামের পটিয়া

উত্তর: চট্টগ্রামের জোব্‌রা

১২. ‘অনল-প্রবাহ’ রচনা করেন-

ক. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি

খ. মোজাম্মেল হক

গ. এয়াকুব আলী চৌধুরী

ঘ. মুনিরুজ্জামান ইসলামাবাদী

উত্তর: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি

১৩. ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি? 

ক. ধূমকেতু

খ. বিদ্রোহী

গ. প্রলয়োল্লাস

ঘ. অগ্রপথিক

উত্তর: প্রলয়োল্লাস

১৪. বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?

ক. কল্লোল

খ. সবুজপত্র

গ. বঙ্গদর্শন

ঘ. কালিকলম

উত্তর: সবুজপত্র

১৫. ‘জনৈক’ শব্দটির সন্ধি বিচ্ছেদ-

ক. জন + ইক

খ. জন + এক

গ. জনৈ + এক

ঘ. জন + ঈক

উত্তর: জন + এক

১৬. বাক্যের তিনটি গুণ কি কি?

ক. আকাঙ্ক্ষা, আসক্তি ও বিধেয়

খ. আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা 

গ. যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়

ঘ. কোনোটিই নয়

উত্তর: আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা  

১৭. ‘একাত্তরের চিঠি’ কোন জাতীয় রচনা? 

ক. মুক্তিযুদ্ধের বিবরণ

খ. মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন

গ. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস

ঘ. ভিন্নধর্মী ডায়েরী

উত্তর: মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন

১৮. বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? 

ক. ১৯৫৫ খ্রিঃ

খ. ১৩৫৫ বঙ্গাব্দ

গ. ১৯৫২ খ্রিঃ

ঘ. ১৩৫২ বঙ্গাব্দ  

উত্তর: ১৯৫৫ খ্রিঃ

১৯. সনেট কবিতার প্রবর্তক কে?

ক. দ্বিজেন্দ্র লাল রায়

খ. রজনীকান্ত সেন

গ. মাইকেল মধুসূদন দত্ত

ঘ. অতুল প্রসাদ সেন

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত

২০. সমাস ভাষাকে কী করে?

ক. সংক্ষেপ করে

খ. বিস্তৃত করে

গ. অর্থপূর্ণ করে

ঘ. অর্থের রূপান্তর ঘটায়

উত্তর: সংক্ষেপ করে

২১. I have not heard from him– 

ক. long since

খ. for a long time

গ. since long

ঘ. for long

উত্তর: for long

২২. Honey is ––– sweet. 

ক. very

খ. too much

গ. much too

ঘ. excessive

উত্তর: very

২৩. Your conduct admits ––– no excuse.

ক. to

খ. For

গ. of

ঘ. at

উত্তর: of

২৪. He had a ––– headache. 

ক. strong

খ. acute

গ. serious

ঘ. bad

উত্তর: bad

২৫. I shall not ––– the examination this year. 

ক. give

খ. appear at

গ. sit

ঘ. go for

উত্তর: appear at

২৬. They travelled to Savar––

ক. on foot

খ. by walking

গ. on their feet

ঘ. by foot

উত্তর: on foot

২৭. He said that he ––– be unable to come. 

ক. will

খ. shall

গ. should

ঘ. would

উত্তর: would

২৮. Neither Rini nor Simi ––– qualified for the job. 

ক. are

খ. is

গ. were

ঘ. had

উত্তর: is

২৯. He said that he ––– the previous day.

ক. has come

খ. had come

গ. came

ঘ. arrived

উত্তর: had come

৩০. He watched the boat ––– down the river.

ক. to float                 

খ. floating

গ. was floating           

 ঘ. had floated

উত্তর: floating

৩১. ‘Sky’ is to ‘bird’ as ‘water’ is to––

ক. feather

খ. fish

গ. boat

ঘ. lotus

উত্তর: fish

৩২. ‘Good’ is to ‘bad’ as ‘white’ is to––

ক. dark

খ. black

গ. grey

ঘ. ebony

উত্তর: black

৩৩. ‘Botany’ is to ‘plants’ as ‘Zoology’ is to–– 

ক. flowers

খ. trees

গ. dear

ঘ. animals

উত্তর: animals

৩৪. The bad news struck him like a bolt from the––

ক. sky

খ. heavens

গ. firmament

ঘ. blue

উত্তর: blue

৩৫. When one is ‘pragmatic’ he is being–– 

ক. wasteful

খ. productive

গ. practical

ঘ. fussy

উত্তর: practical

৩৬. ‘Into the –– of death rode the six hundred.’ 

ক. city

খ. tunnel

গ. road

ঘ. valley

উত্তর: valley

৩৭. To be or not to be, that is the –––.

ক. meaning

খ. question

গ. answer

ঘ. issue

উত্তর: question

৩৮. ‘I have a ––– that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal.’ 

ক. desire

খ. hope

গ. dream

ঘ. wish

উত্তর: dream

৩৯. Who wrote the two famous novels, ‘David Copperfield’ and ‘The Tale of two Cities’? 

ক. Thomas Hardy

খ. Jane Austen

গ. George Eliot

ঘ. Charles Dickens

উত্তর: Charles Dickens

৪০. Who wrote the plays, ‘The Tempest’ and ‘The Mid Summer Night’s Dream’? 

ক. Ben Johnson

খ. Cristopher Marlowe

গ. John Dryden

ঘ. William Shakespeare

উত্তর: William Shakespeare

৪১. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?

ক. ১৯১১ সালে

খ. ১৯২১ সালে

গ. ১৯৩১ সালে

ঘ. ১৯৪১ সালে

উত্তর: ১৯২১ সালে

৪২. বাংলাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে?

ক. ৪১ টি

খ. ২৪ টি

গ. ৩৪ টি

ঘ. ৫০ টি

নোট: বাংলাদেশে বর্তমানে ৫৪টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।

৪৩. বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 

ক. লর্ড কার্জন

খ. লর্ড ওয়েলেসলি

গ. লর্ড ডালহৌসি

ঘ. লর্ড মাউন্টব্যাটেন

উত্তর: লর্ড কার্জন

৪৪. বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি? 

ক. সেন্টমার্টিন

খ. সাতগ্রাম

গ. মুজিবনগর

ঘ. চৌদ্দগ্রাম

উত্তর: সেন্টমার্টিন

৪৫. আইএলও-র সদর দপ্তর কোথায় অবস্থিত? 

ক. লন্ডন

খ. জেনেভা

গ. নিউইয়র্ক

ঘ. দিল্লী

উত্তর: জেনেভা

৪৬. এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত? 

ক. ব্যাংকক

খ. সিঙ্গাপুর

গ. দিল্লী

ঘ. কলম্বো

উত্তর: ব্যাংকক

৪৭. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? 

ক. লন্ডন

খ. ব্রাসেলস

গ. বন

ঘ. প্যারিস

উত্তর: ব্রাসেলস

৪৮. বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি? 

ক. ভারত

খ. শ্রীলংকা

গ. মায়ানমার

ঘ. রাশিয়া

উত্তর: ভারত

৪৯. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী? 

ক. সৈয়দ নজরুল ইসলাম

খ. তাজউদ্দীন আহমেদ

গ. শেখ মুজিবুর রহমান

ঘ. ক্যাপটেন মনসুর আলী

উত্তর: শেখ মুজিবুর রহমান

৫০. সুলতানী আমলে বাংলার রাজধানী নাম কী? 

ক. সোনারগাঁ

খ. জাহাঙ্গীরনগর

গ. ঢাকা

ঘ. গৌড়

উত্তর: সোনারগাঁ 

৫১. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? 

ক. শেখ মুজিবুর রহমান

খ. জেনারেল আতাউল গনি ওসমানি

গ. তাজউদ্দিন আহমদ

ঘ. ক্যাপটেন মনসুর আলী

উত্তর: জেনারেল আতাউল গনি ওসমানি

৫২. পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে?

ক. ৩টি 

খ. ৫টি

গ. ৭টি 

ঘ. ৯টি

উত্তর: ৩টি

৫৩. East London কোথায় অবস্থিত?

ক. ইংল্যান্ডে

খ. জার্মানিতে

গ. আমেরিকায়

ঘ. দক্ষিণ আফ্রিকায়

উত্তর: দক্ষিণ আফ্রিকায়

৫৪. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?

ক. লর্ড কার্জন

খ. লর্ড মাউন্টব্যাটেন

গ. লর্ড বেন্টিঙ্ক

ঘ. লর্ড ওয়াভেল    

উত্তর: লর্ড মাউন্টব্যাটেন

৫৫. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?

ক. ৪টি

খ. ৭টি

গ. ১১টি

ঘ. ১৪টি

উত্তর: ১১টি

৫৬. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কী? 

ক. জর্জ বুশ

খ. হিলারী ক্লিনটন

গ. রবার্ট গেইট

ঘ. কন্ডালিসা রাইস

নোট: মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম মার্কো রুবিও।

৫৭. ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী? 

ক. সোনিয়া গান্ধী

খ. ড. মনমোহন সিং

গ. মমতা ব্যানার্জী

ঘ. রাহুল গান্ধী

নোট: ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৫৮. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? 

ক. লন্ডন

খ. নিউইয়র্ক

গ. প্যারিস

ঘ. মস্কো

উত্তর: নিউইয়র্ক

৫৯. সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?

ক. দিল্লী

খ. ইসলামাবাদ

গ. কাঠমান্ডু

ঘ. ঢাকা

উত্তর: কাঠমান্ডু

৬০. টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?  

ক. পদ্মা

খ. যমুনা

গ. নাফ

ঘ. কর্ণফুলী

উত্তর: নাফ

৬১. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? 

ক. RAM

খ. ROM

গ. হার্ডওয়্যার

ঘ. সফ্‌টওয়্যার

উত্তর: ROM

৬২. সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করা হয়েছে কোন দেশে? 

ক. যুক্তরাষ্ট্র

খ. ভারত

গ. জাপান

ঘ. নেপাল

উত্তর: যুক্তরাষ্ট্র

৬৩. ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কি উৎপন্ন হয়?

ক. বিদ্যুৎ

খ. তাপ

গ. চুম্বক 

ঘ. কিছুই হয় না

উত্তর: বিদ্যুৎ

৬৪. যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের কী বলা হয়?

ক. আইসোটোপ

খ. আইসোটোন

গ. আইসোমার

ঘ. আইসোবার

উত্তর: আইসোটোন

৬৫. চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?

ক. বায়ুমণ্ডলীয় প্রতিসরণে 

খ. আলোর বিচ্ছুরণে

গ. অপাবর্তনে

ঘ. দৃষ্টিভ্রমে

উত্তর: বায়ুমণ্ডলীয় প্রতিসরণে

৬৬. লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়?

ক. বেগুনী

খ. সবুজ

গ. হলুদ

ঘ. কালো

উত্তর: কালো

৬৭. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি?

ক. সংকর ধাতু

খ. সীসা

গ. টাংস্টেন

ঘ. তামা

উত্তর: টাংস্টেন

৬৮. জারণ বিক্রিয়ায় কি ঘটে? 

ক. ইলেক্ট্রন গ্রহণ

খ. ইলেক্ট্রন আদান-প্রদান 

গ. ইলেক্ট্রন বর্জন

ঘ. শুধু তাপ উৎপন্ন হয়

উত্তর: ইলেক্ট্রন বর্জন

৬৯. নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড?

ক. P4O10

খ. MgO

গ. CO

ঘ. ZnO

উত্তর: MgO

৭০. কোন ধাতু পানি অপেক্ষা হালকা? 

ক. ম্যাগনেসিয়াম

খ. ক্যালসিয়াম

গ. সোডিয়াম

ঘ. পটাসিয়াম

নোট: অপশনে ডাবল উত্তর রয়েছে। পটাসিয়াম এবং সোডিয়াম উভয়ই পানির চেয়ে হালকা, কিন্তু পটাসিয়ামের ঘনত্ব সোডিয়ামের চেয়ে কম। তাই পটাসিয়াম সবচেয়ে হালকা। 

৭১. পারমাণবিক চুল্লীতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?

ক. সোডিয়াম

খ. পটাসিয়াম

গ. ম্যাগনেসিয়াম    

ঘ. জিংক

উত্তর: সোডিয়াম

৭২. কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?

ক. ডারউইন

খ. লুইপাস্তুর

গ. প্রিস্টলী

ঘ. ল্যাভয়সিয়ে

উত্তর: লুইপাস্তুর

৭৩. সুষম খাদ্যের উপাদান কয়টি?

ক. ৪টি

খ. ৫টি

গ. ৬টি

ঘ. ৮টি

উত্তর: ৬টি

৭৪. গ্রীন হাউজে গাছ লাগানো হয় কেন?

ক. উষ্ণতা থেকে রক্ষার জন্য

খ. অত্যধিক ঠাণ্ডা থেকে রক্ষার জন্য

গ. আলোর থেকে রক্ষার জন্য

ঘ. ঝড়-বৃষ্টি থেকে রক্ষার জন্য

উত্তর: অত্যধিক ঠাণ্ডা থেকে রক্ষার জন্য

৭৫. পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি? 

ক. আর্লিবার্ড হল

খ. এস্ট্রোলার হল

গ. ওবেরী হল

ঘ. কসমস

উত্তর: আর্লিবার্ড হল

৭৬. সূর্য পৃষ্ঠের উত্তাপ কত?

ক. ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড

খ. ৮০০০ ডিগ্রি সেন্টিগ্রেড

গ. ১০০০০ ডিগ্রি সেন্টিগ্রেড

ঘ. ১২০০০ ডিগ্রি সেন্টিগ্রেড

উত্তর: ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড

৭৭. জোয়ারের কত সময় পর ভাঁটার সৃষ্টি হয়?

ক. ৬ ঘণ্টা ১৩ মি.

খ. ৮ ঘণ্টা

গ. ১২ ঘণ্টা

ঘ. ১৩ ঘণ্টা ১৫ মি.    

উত্তর: ৬ ঘণ্টা ১৩ মি.

৭৮. কোনটি বায়ুর উপাদান নহে?

ক. নাইট্রোজেন

খ. হাইড্রোজেন

গ. কার্বন

ঘ. ফসফরাস

উত্তর: ফসফরাস

৭৯. অ্যালিউমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে? 

ক. চুন

খ. সেভিং সোপ

গ. ফিটকিরি

ঘ. কস্টিক সোডা      

উত্তর: ফিটকিরি

৮০. কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়? 

ক. পায়খানা, প্রস্রাবখানায়

খ. গোসলখানায়

গ. পুকুরে

ঘ. নালায়       

উত্তর: পায়খানা, প্রস্রাবখানায়

৮১. ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একই স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?

ক. ১৪৬

খ. ৯৯

গ. ১০৫

ঘ. ১০৭

উত্তর: ১০৭

৮২. ৪০ সংখ্যাটি a হতে ১১ কম। গাণিতিক আকারে প্রকাশ করলে কী হবে?

ক. a + ১১ = ৪০

খ. a + ৪০ = ১১

গ. a = ৪০ + ১১

ঘ. a = ৪০ + ১

উত্তর: ধ = ৪০ + ১১

৮৩. পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? 

ক. ৯

খ. ১০

গ. ১

ঘ. −১

উত্তর:

৮৪. ১.১, .০১ ও .০০১১ এর সমষ্টি কত?

ক. ০.০১১১১

খ. ১.১১১১

গ. ১১.১১০১

ঘ. ১.১০১১১

উত্তর: ১.১১১১

৮৫. ১.১৬ এর সাধারণ ভগ্নাংশ কোনটি?

ক. ১(১/৬)

খ. ১(৮/৪৫) 

গ. ১(১৬/৯৯)

ঘ. ১(৪/২৫)

উত্তর: ১(৪/২৫)

৮৬. ৪টি ১ টাকার নোট ও ৮টি ২ টাকার নোট ৮টি ৫ টাকার নোটের কত অংশ?

ক. ১/৪

খ. ১/২ 

গ. ১/৮

ঘ. ১/১৬

উত্তর: ১/২ 

৮৭. পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল হবে-

ক. ৯

খ. ১২

গ. ১৪

ঘ. ১৫

উত্তর: ১৫

৮৮. Which of the following integers has the most divisors? 

ক. 88

খ. 91

গ. 95

ঘ. 99

উত্তর: 88

৮৯. Successive discount of 20% and 15% are equal to a single discount of–– 

ক. 30%

খ. 32%

গ. 34%

ঘ. 35%

উত্তর: 32%

৯০. City B is 5 miles east of city A. City C is 10 miles southeast of city B. Which of the following is the closest to the distance from city A to City C? 

ক. 11 miles

খ. 12 miles

গ. 13 miles

ঘ. 14 miles

উত্তর: 14 miles

৯১. ‘আবদুল্লাহ’ উপন্যাসের রচয়িতা কে? 

ক. মোহাম্মদ নজীবর রহমান

খ. কাজী ইমদাদুল হক

গ. শেখ ফজলুল করিম

ঘ. মমতাজ উদ্দিন আহম্মেদ

উত্তর: কাজী ইমদাদুল হক

৯২. বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম-

ক. দুর্গেশনন্দিনী

খ. কপালকুণ্ডলা 

গ. কৃষ্ণকান্তের উইল

ঘ. রজনী       

উত্তর: দুর্গেশনন্দিনী

৯৩. দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? 

ক. নাফ

খ. তেতুলিয়া

গ. আড়িয়াল খাঁ

ঘ. হাড়িয়াভাঙ্গা        

উত্তর: হাড়িয়াভাঙ্গা        

৯৪. খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? 

ক. নিউইয়র্কে

খ. রোমে

গ. জেনেভায়

ঘ. অটোয়ায়

উত্তর: রোমে

৯৫. গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? 

ক. হোসেন শাহ্

খ. ফখরুদ্দিন মোবারক শাহ

গ. শায়েস্তা খাঁ

ঘ. ঈশা খাঁ

উত্তর: হোসেন শাহ্

৯৬. ডেভিস কাপ কোন খেলায় দেখা হয়?

ক. ব্যাডমিন্টন

খ. লন টেনিস

গ. টেবিল টেনিস

ঘ. ক্রিকেট    

উত্তর: লন টেনিস

৯৭. পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি? 

ক. লোহা

খ. সিলিকন

গ. পারদ

ঘ. তামা

উত্তর: লোহা

৯৮. অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন- 

ক. ব্রেইল

খ. কপার্নিকাস

গ. ডেভিটবোর

ঘ. টমাস আলভা এডিসন

উত্তর: ব্রেইল

৯৯. পারমাণীবক চুল্লীতে কোন মৌল জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়? 

ক. পেট্রোলিয়াম

খ. ইউরেনিয়াম-২৩৫

গ. অক্সিজেন

ঘ. হাইড্রোজেন   

উত্তর: ইউরেনিয়াম-২৩৫

১০০. বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়?

ক. তামা

খ. নাইক্রোম

গ. স্টেনিয়াম

ঘ. প্লাটিনাম

উত্তর: নাইক্রোম


More Question Bank

Bank

সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Senior Officer Recruitment Test-2024 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, আপনি যদি ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনাকে স্বাগতম! আপনি অবগত আছেন যে, ১৫ মে ২০২৬ ইং তারিখে সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Recruitment Test-2024 অনুষ্ঠিত হয়েছে।  বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ব্যাংকিং পেশা সকল চাকরির মধ্যে অন্যতম আকর্ষণীয় পেশা। সামাজিক সম্মান, স্থিতিশীল কর্মজীবন ও দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনে ব্যাংকিং জব দেশের তরুণ সমাজের প্রথম পছন্দে পরিণত হয়েছে। ফলে দেখা যায় যেকোনো ব্যাংক নিয়োগ পরীক্ষায় তুমুল প্রতিযোগিতা হয়। আর এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু পাস নম্বর অর্জন করলেই হবে না, সর্বাধিক নম্বর অর্জন করতে হবে। তাই আপনি যদি বিগত সালের প্রশ্ন সঠিকভাবে বিশ্লেষণ ও সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনি নিশ্চিত সফল হবেন। ✍️ সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Senior O...

11-20 Grade

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solution- 2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, গত ১৫ মে ২০২৬ ইং তারিখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solution 2026 এর অফিস সহকারী কাম কম্পিউটিার মুদ্রাক্ষরিক পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে প্র্যাকটিক্যাল এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বাংলাদেশ BIWTC কর্তৃক নিয়োগ প্রদান করা হবে। 🔍বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solutionপরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ১৫◉    ইংরেজি— ১৫◉    গণিত — ১৫◉    সাধারণ জ্ঞান—১৫◉    কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি— ২০◉    মোট: ৮০ নম্বরসর্বোচ্চ নম্বর নিশ্চিত ক...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (পদ্মা) | Primary Question Solution 2008 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach