৩৪তম বিসিএস প্রশ্ন সমাধান | 34th BCS Question Solution | Biddabari


প্রিয় চাকরি প্রত্যাশী,

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। 

৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।

🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণ

সাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।

তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।

আরও দেখুন:

৩১তম বিসিএস প্রশ্ন সমাধান | 31th BCS Question Solution | Biddabari

৩২তম বিসিএস প্রশ্ন সমাধান | 32th BCS Queston Solution | Biddabari

৩৩তম বিসিএস প্রশ্ন সমাধান | 33th BCS Question Solution | Biddabari

🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস

⏵বিসিএসের সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

⏵গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

⏵প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

⏵প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

⏵বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সুশাসন ও নৈতিকতা—

⏵প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

⏵খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

⏵বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar & Literature নিয়মিত অনুশীলন করুন।

⏵গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

⏵কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।

🎯প্রস্তুতির জন্য পড়তে পারেন বিদ্যাবাড়ির BCS Digest Plus বইটি।

🎯 আরও ভালো প্রস্তুতির জন্য যোগ দিন — BCS Target Live Batch

🎯 কেন বিগত প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ

বিসিএস পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে বিগত প্রশ্ন সমাধান অপরিহার্য।

৩৩তম বিসিএস প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন —

✅ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

✅ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

✅ কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।


📚 আরও দেখুন:

৩০তম বিসিএস প্রশ্ন সমাধান | 30th BCS Question Solution | Biddabari

২৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 29th BCS Question Solution | Biddabari 

আজ প্রকাশ করা হচ্ছে:

📄 ৩৪তম বিসিএস প্রশ্ন সমাধান PDF | 34th BCS Question Solution PDF

বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে পূর্ববর্তী বিসিএস প্রশ্নগুলো নির্ভুল উত্তরসহ প্রকাশ করছে।

আপনি চাইলে প্রশ্নগুলো PDF ফরম্যাটে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।

এটি আপনার বিসিএস প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করেও ব্যবহার করা যাবে।

📘 আরও দেখুন:






51th BCS Dynamic Advance Live Batch



৩৪তম বিসিএস প্রশ্ন সমাধান | 34th BCS Question Solution | Biddabari PDF Download


৩৪তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান







১। ‘চর্যাপদ’ কত সালে আবিষ্কৃত হয়?

ক. ১৮০০

খ. ১৮৫৭

গ. ১৯০৭

ঘ. ১৯০৯

উত্তর: ১৯০৭

২। বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে -বাংলা সাহিত্যের প্রাচীন যুগ?

ক. ৪৫০-৬৫০

খ. ৬৫০-৯৫০

গ. ৬৫০-১২০০

ঘ. ৬৫০-১২৫০

উত্তর: ৬৫০-১২০০

৩। মধ্যযুগের কবি নন কে?

ক. জয়নন্দী

খ. বড়-চণ্ডীদাস

গ. গোবিন্দ দাস

ঘ. জ্ঞান দাস

উত্তর:. জয়নন্দী

৪। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে- 

ক. ১১৯৯-১২৫০ পর্যন্ত

খ. ১২০১-১৩৫০ পর্যন্ত

গ. ১২৫০-১৩৫০ পর্যন্ত

ঘ. ১২৫০-১৪৫০ পর্যন্ত

উত্তর: ১২০১-১৩৫০ পর্যন্ত

৫। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন কে?

ক. উইলিয়াম কেরি

খ. লর্ড ওয়েলেসলি

গ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

ঘ. রামরাম বসু

উত্তর: উইলিয়াম কেরি

৬। ‘বাংলা সাহিত্যের জনক’ হিসেবে কার নাম চির স্মরণীয়?

ক. মাইকেল মধুসূদন দত্ত

খ. রাজা রামমোহন রায়

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

নোট: বাংলা সাহিত্যের জনক বলতে কেউ নেই।

৭। মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?

ক. তিলোত্তমা কাব্য

খ. মেঘনাদবধ কাব্য

গ. বেতাল পঞ্চবিংশতি

ঘ. বীরাঙ্গনা

উত্তর: বেতাল পঞ্চবিংশতি

৮। ‘কুলীন কুলসর্বস্ব’ নাটকটি কার লেখা?

ক. মাইকেল মধুসূদন দত্ত

খ. দীনবন্ধু মিত্র

গ. রামনারায়ণ তর্করত্ন

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: রামনারায়ণ তর্করত্ন

৯। ‘নীল দর্পণ’ নাটকটির বিষয়বস্তু কী?

ক. নীলকরদের অত্যাচার

খ. ভাষা আন্দোলন

গ. অসহযোগ আন্দোলন

ঘ. তেভাগা আন্দোলন

উত্তর: নীলকরদের অত্যাচার

১০। ‘ঘরে বাইরে’ উপন্যাসটি কার লেখা?

ক. আলাওল

খ. কাজী দীন মোহাম্মদ

গ. কাজী মোতাহের হোসেন

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

১১। সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি?

ক. পঞ্চতন্ত্র

খ. কালান্তর

গ. প্রবন্ধ সংগ্রহ

ঘ. শাশ্বত বঙ্গ

উত্তর: পঞ্চতন্ত্র

১২। ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক. অক্ষয়কুমার দত্ত

খ. প্যারীচাঁদ মিত্র

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ. সৈয়দ মুজতবা আলী

উত্তর: অক্ষয়কুমার দত্ত

১৩। ভাষা-আন্দোলন ভিত্তিক নাটক কোনটি?

ক. কবর

খ. পায়ের আওয়াজ পাওয়া যায় 

গ. জন্ডিস ও বিবিধ বেলুন

ঘ. ওরা কদম আলী

উত্তর: কবর

১৪। ‘ভানুসিংহ ঠাকুর’ কার ছদ্মনাম?

ক. দীনবন্ধু মিত্র

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. প্রমথ চৌধুরী

ঘ. জীবনানন্দ দাস

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

১৫। কোন কাব্যটি পল্লীকবি জসীমউদ্দীন রচিত?

ক. চৈতালী

খ. রাখালী

গ. ফনিমনসা

ঘ. আলো পৃথিবী

উত্তর: রাখালী

১৬। ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’-কার কবিতা?

ক. শওকত ওসমান

খ. সিকান্দার আবু জাফর

গ. সুফিয়া কামাল

ঘ. শামসুর রাহমান

উত্তর: শামসুর রাহমান

১৭। ‘দেয়াল’ রচনাটি কার?

ক. হুমায়ূন আহমেদ

খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

গ. বুদ্ধদেব বসু

ঘ. সেলিনা হোসেন

উত্তর: হুমায়ূন আহমেদ

১৮। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

ক. ক্রীতদাসের হাসি

খ. মাটি আর অশ্রু

গ. হাঙর নদী গ্রেনেড

ঘ. সারেং বউ

উত্তর: হাঙর নদী গ্রেনেড

১৯। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।’ এ গানের প্রথম সুরকার কে?

ক. আবদুল গাফ্‌ফার চৌধুরী

খ. আসাদ চৌধুরী

গ. আলতাফ মাহমুদ

ঘ. আব্দুল লতিফ

উত্তর: আব্দুল লতিফ 

২০। ১৯৮৫ সালে নাসিরউদ্দিন স্বর্ণপদক কে পান?

ক. সৈয়দ আলী আহসান

খ. সৈয়দ ওয়ালীউল্লাহ

গ. সৈয়দ শামসুল হক

ঘ. সিকান্দার আবু জাফর

উত্তর: সৈয়দ আলী আহসান

২১. Lunar eclipse occurs on-

ক. A new moon day

খ. A full moon day

গ. A half-moon day 

ঘ. A moonless day

উত্তর: A full moon day

২২. Fill in the blank of the following sentence with the right form of verb. If I ––– a king!

ক. am

খ. was

গ. were

ঘ. shall be

উত্তর: were 

২৩. Tiger : Zoology : : Mars :

ক. Astrology

খ. Cryptology

গ. Astronomy

ঘ. Telescopy

উত্তর: Astronomy 

২৪. ‘Maiden speech’ means–

ক. First speech

খ. Middle speech

গ. Maid servant’s speech

ঘ. Final speech

উত্তর: First speech 

২৫. N.B. stands for–

ক. Note before

খ. No bar

গ. Non bearing

ঘ. Nota bene

উত্তর: Nota bene 

২৬. What is the masculine gender of ‘mare’?

ক. Mermaid

খ. Bear

গ. Stallion

ঘ. Dog

উত্তর: Stallion 

২৭. Botany is to plants as Zoology is to–

ক. Flowers

খ. Rivers

গ. Mountains

ঘ. Animals

উত্তর: Animals 

২৮। কোনো সংখ্যার ০. ভাগ এবং ০.১ ভাগের মধ্যে পার্থক্য ১.০ হলে, সংখ্যাটি কত?

ক. ১০

খ. ৯

গ. ৯০

ঘ. ১০০

উত্তর: ৯০

২৯। একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল 192 বর্গমিটার। এর দৈর্ঘ্য 8 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমাবিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে?

ক. 225 বর্গমিটার

খ. 144 বর্গমিটার

গ. 169 বর্গমিটার

ঘ. 196 বর্গমিটার

উত্তর: 196 বর্গমিটার 



ক. 4

খ. 8

গ. 5

ঘ. 7

উত্তর: 8









৩২। A = {1, 2, 3}, B = φ হলে, A B = কত?

ক. {1, 2, 3}

খ. {1, 2, φ}

গ. {2, 3, φ}

ঘ. φ

উত্তর: {1, 2, 3}

৩৩। x + y = 2, x2 + y2 = 4 হলে, x3 + y2 = কত? 

ক. 8

খ. 9

গ. 16

ঘ. 25

উত্তর: 8

৩৪। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ; সংখ্যা তিনটির গড় কত?

ক. ৬

খ. ৩

গ. ৫

ঘ. ৪

উত্তর:

৩৫। একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সেন্টিমিটার ও ১৩৮৬ বর্গসেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তর জ্যা-এর দৈর্ঘ্য কত?

ক. ৬৬ সেন্টিমিটার

খ. ৪২ সেন্টিমিটার

গ. ২১ সেন্টিমিটার

ঘ. ২২ সেন্টিমিটার

উত্তর: ৪২ সেন্টিমিটার

৩৬। একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?

ক. 70

খ. 85

গ. 75

ঘ. 100

উত্তর: 75

৩৭। মামুন 240 টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 1 টাকা কম পড়ত। সে কতগুলো কলম কিনেছিল?

ক. 13টি

খ. 14টি

গ. 15টি

ঘ. 16টি

উত্তর: 15টি

৩৮। একটি পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি = কত?

ক. ৪ সমকোণ

খ. ৬ সমকোণ

গ. ৮ সমকোণ

ঘ. ১০ সমকোণ

উত্তর: ৬ সমকোণ

৩৯। ঘড়িতে এখন ৮ টা বাজে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো-

ক. ১৫০°

খ. ৬০°

গ. ৯০°

ঘ. ১২০°

উত্তর: ১২০°

৪০। ১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন ‘আগামীকাল’। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?

ক. ৭

খ. ৮

গ. ৯

ঘ. ১০

উত্তর:

৪১। ০.০৩, ০.১২, ০.৪৮ ___ শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?

ক. ০.৯৬

খ. ১.৪৮

গ. ১.৯২

ঘ. ১.৫০

উত্তর: ১.৯২

৪২। ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

ক. ৬

খ. ৭

গ. ৮

ঘ. ১০

উত্তর:

৪৩। ইদানীং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায়-

ক. খুবই হতাশাবোধ করবেন

খ. বন্ধুদের সাথে বিষয়টি আলাপ করবেন

গ. সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন

ঘ. ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন

উত্তর: সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন

৪৪। আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে দুজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হল।

ক. ৯

খ. ১০

গ. ১১

ঘ. ১২

উত্তর: ১১

৪৫। ক খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা, চ, ঘ এর পুত্র। চ এর সংগে ক এর সম্পর্ক কী?

ক. ক এর মামা চ

খ. ক এর খালু চ

গ. চ এর নানা ক

ঘ. ক এর চাচা চ

উত্তর: ক এর মামা চ

৪৬। প্রাণদ : জল : : মহীজ :?

ক. সম্বর

খ. গ্রহ

গ. নিঃসর্গ

ঘ. অশ্ব

উত্তর: গ্রহ 

৪৭। প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?  





ক. T, X

খ. X, T

গ. S, T

ঘ. T, B

নোট: প্রশ্নটি ত্রুটিপূর্ণ, তাই কোনো সঠিক উত্তর নেয়া হয়নি। 

৪৮। Who is known as the 'Lady with the Lamp'?

ক. Sorojini Naidu 

খ. Hallen Killer

গ. Florence Nightingale

ঘ. Madame Teresa

উত্তর: Florence Nightingale

৪৯। For which of the following disciplines Nobel Prize is awarded ?

ক. Physics and Chemistry

খ. Physiology or Medicine

গ. Literature, Peace and Economics

ঘ. All of the above

উত্তর: All of the above

৫০। Lunar eclipse occurs on-

ক. A new moon day

খ. A full moon day

গ. A half-moon day

ঘ. A moonless day

উত্তর: A full moon day

৫১। World 'No-Tobacco Day' is observed on-

ক. May 25

খ. May 28

গ. May 30

ঘ. May 31

উত্তর: May 31

৫২। Which one of the following ecosystems covers the largest area of the earth's surface? 

ক. Desert Ecosystem

খ. Mountain Ecosystem

গ. Fresh water Ecosystem

ঘ. Marine Ecosystem

উত্তর: Marine Ecosystem

৫৩। In Cricket game the length of pitch between the two wickets is––

ক. 24 yards

খ. 23 yards

গ. 22 yards

ঘ. 21 yards

উত্তর: 22 yards

৫৪। IMF (International Monetary Fund) is the result of–

ক. Hawana Conference

খ. Geneva Conference

গ. Rome Conference

ঘ. Brettonwood Conference

উত্তর: Brettonwood Conference

৫৫। Dengue fever is spread by––

ক. Aedes aegypti mosquito

খ. Common House flies

গ. Anopheles mosquito

ঘ. Rats and squirrels

উত্তর: Aedes aegypti mosquito

৫৬। The International Court of Justice is located in–

ক. New York

খ. London

গ. Geneva

ঘ. Hague

উত্তর: Hague

৫৭। Badminton is the national sport of– 

ক. Malaysia

খ. Scotland

গ. China

ঘ. Nepal

নোট: ব্যাডমিন্টন ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের জাতীয় খেলা। মালয়েশিয়ার জাতীয় খেলার নাম Sepak Takraw. খেলাটি অনেকটা ব্যাডমিন্টনের মতোই, তবে শুধু পা ব্যবহার করে খেলতে হয়।

৫৮। EURO is the currency of––

ক. Asia

খ. Europe

গ. America

ঘ. Africa

উত্তর: Europe

৫৯। Photosynthesis takes place in–

ক. Roots of the plants

খ. Stems of the plants

গ. Green parts of the plants

ঘ. All parts of the plants

উত্তর: Green parts of the plants

৬০। The term PC means

ক. Private Computer

খ. Prime Computer

গ. Personal Computer

ঘ. Professional Computer

উত্তর: Personal Computer

৬১। ১৯৭১ সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?

ক. ৭ মার্চ, ১৯৭১ খ্রি.

খ. ২৬ মার্চ, ১৯৭১ খ্রি.

গ. ১০ এপ্রিল, ১৯৭১ খ্রি.

ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭১ খ্রি.

উত্তর: ১০ এপ্রিল, ১৯৭১ খ্রি.

৬২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?

ক. ১ মার্চ, ১৯১৯ খ্রি.

খ. ১৭ মার্চ, ১৯২০ খ্রি.

গ. ১৪ আগস্ট, ১৯৪৭ খ্রি.

ঘ. ২১ জুন, ১৯৪১ খ্রি.

উত্তর: ১৭ মার্চ, ১৯২০ খ্রি.

৬৩। বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত?

ক. নোয়াখালী

খ. ফেনী

গ. লালমনিরহাট

ঘ. সাতক্ষীরা

উত্তর: ফেনী

৬৪। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে?

ক. ১৯৪৭ খ্রি.

খ. ১৯৫৮ খ্রি.

গ. ১৯৬৪ খ্রি.

ঘ. ১৯৬৫ খ্রি.

উত্তর: ১৯৬৪ খ্রি.

৬৫। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়

ক. ৭ মার্চ, ১৯৭৩ খ্রি.

খ. ৭ এপ্রিল, ১৯৭৩ খ্রি.

গ. ১৬ ডিসেম্বর, ১৯৭২ খ্রি.

ঘ. ৭ ডিসেম্বর, ১৯৭২ খ্রি.

উত্তর: ৭ মার্চ, ১৯৭৩ খ্রি.

৬৬। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সনে?

ক. ১৭৫৭ খ্রি.

খ. ১৭৭০ খ্রি.

গ. ১৮৫৭ খ্রি.

ঘ. ১৭৯৩ খ্রি.

উত্তর: ১৭৯৩ খ্রি.

৬৭। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?

ক. এডিবি

খ. বিশ্বব্যাংক

গ. জাইকা

ঘ. আইএমএফ

উত্তর: বিশ্বব্যাংক

৬৮। বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?

ক. গোমতী

খ. জিঞ্জিরাম

গ. নাফ

ঘ. কর্ণফুলী

উত্তর: নাফ

৬৯। বাংলাদেশে শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে?

ক. অর্থ মন্ত্রণালয়

খ. প্রধানমন্ত্রীর কার্যালয়

গ. বাংলাদেশ ব্যাংক

ঘ. সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন

উত্তর: সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন 

৭০। জামাল নজরুল ইসলাম কে?

ক. ফুটবল খেলোয়াড়

খ. অর্থনীতিবিদ

গ. কবি

ঘ. বৈজ্ঞানিক

উত্তর: বৈজ্ঞানিক

৭১। নিচের কোন সংস্থাটি ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে?

ক. UNDP

খ. UNESCO

গ. UNICEF

ঘ. UNCTAD

উত্তর: UNESCO

৭২। ‘তাহরির স্কয়ার’ কোথায় অবস্থিত?

ক. সিউল

খ. আম্মান

গ. কায়রো

ঘ. তেহরান

উত্তর: কায়রো

৭৩। কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?

ক. নাইজেরিয়া

খ. ভারত

গ. মালয়েশিয়া

ঘ. তুরস্ক

উত্তর: ভারত

৭৪। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক. লন্ডন

খ. নিউইয়র্ক

গ. প্যারিস

ঘ. ভিয়েনা

উত্তর: লন্ডন

৭৫। ‘আরব বসন্ত’ বলতে কি বুঝায়?

ক. আরবের বিভিন্ন দেশে গণজাগরণ

খ. আরব অঞ্চলে বসন্তকাল

গ. আরব রাজতন্ত্র

ঘ. আরবীয় মহিলাদের ক্ষমতায়ন

উত্তর: আরবের বিভিন্ন দেশে গণজাগরণ

৭৬। আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?

ক. ফিজি

খ. ভ্যাটিকান

গ. কুয়েত

ঘ. মালদ্বীপ

উত্তর: ভ্যাটিকান

৭৭। এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?

ক. নেপাল

খ. ভারত

গ. ভূটান

ঘ. মালদ্বীপ

উত্তর: নেপাল

৭৮। ‘লয়া জিরগা’ কোন দেশের আইন সভা?

ক. ফিজি

খ. সিরিয়া

গ. লেবানন

ঘ. আফগানিস্তান

উত্তর: আফগানিস্তান

৭৯। ‘কোপেনহেগেন’ কোন দেশের রাজধানী?

ক. ডেনমার্ক

খ. বেলজিয়াম 

গ. ভিয়েতনাম

ঘ. আর্মেনিয়া

উত্তর: ডেনমার্ক 

৮০। ‘শ্যামদেশ’ কোন দেশের পুরাতন নাম?

ক. মিসর

খ. ইরাক

গ. ইরান

ঘ. থাইল্যান্ড

উত্তর: থাইল্যান্ড

৮১। ইউরিয়া সার থেকে উদ্ভিদ কী খাদ্য উপাদান গ্রহণ করে?

ক. ফসফরাস

খ. নাইট্রোজেন

গ. পটাশিয়াম

ঘ. সালফার

উত্তর: নাইট্রোজেন

৮২। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?

ক. নিউট্রন ও প্রোটন

খ. ইলেকট্রন ও প্রোটন

গ. নিউট্রন ও পজিট্রন

ঘ. ইলেকট্রন ও পজিট্রন

উত্তর: নিউট্রন ও প্রোটন

৮৩। রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?

ক. অক্সিজেন পরিবহন করা

খ. রোগ প্রতিরোধ করা

গ. রক্ত জমাট বাধঁতে সাহায্য করা

ঘ. উপরের উল্লিখিত সব কয়টিই

উত্তর: অক্সিজেন পরিবহন করা

৮৪। সুষম খাদ্যের উপাদান কয়টি?

ক. ৪টি

খ. ৬টি

গ. ৫টি

ঘ. ৮টি

উত্তর: ৬টি

৮৫। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?

ক. অগ্ন্যাশয় হতে

খ. প্যানক্রিয়াস হতে

গ. লিভার হতে

ঘ. পিটুইটারী গ্লান্ড হতে

নোট: ক ও খ উভয়ই সঠিক।

৮৬। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়-

ক. পটকা মাছ

খ. হাঙ্গর

গ. শুশুক

ঘ. জেলী ফিস

উত্তর: শুশুক

৮৭। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল-

ক. গ্লাইকোজেন

খ. গ্লুকোজ

গ. ফ্রুক্টোজ (Fructose)

ঘ. সুক্রোজ

উত্তর: গ্লাইকোজেন

৮৮। প্রাণিজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-

ক. জুওলজী

খ. বায়োলজি

গ. ইভোলিউশন

ঘ. জেনেটিক্স

উত্তর: জেনেটিক্স

৮৯। কোন খাদ্যে প্রোটিন বেশি?

ক. ভাত

খ. গরুর মাংস

গ. মসুর ডাল

ঘ. ময়দা

উত্তর: মসুর ডাল

৯০। হাড় ও দাঁতকে মজবুত করে-

ক. আয়োডিন

খ. আয়রন

গ. ম্যাগনেসিয়াম

ঘ. ক্যালসিয়াম ও ফসফরাস

উত্তর: ক্যালসিয়াম ও ফসফরাস

৯১। সুনামির কারণ হলো-

ক. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

খ. ঘূর্ণিঝড়

গ. চন্দ্র ও সূর্যের আকর্ষণ

ঘ. সমুদ্রের তলদেশে ভূমিকম্প

উত্তর: সমুদ্রের তলদেশে ভূমিকম্প

৯২। ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো-

ক. এ রোগে মানবদেহের কিডনি নষ্ট করে

খ. চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়

গ. এ রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়

ঘ. ইনসুলিনের অভাবে এ রোগ হয়

উত্তর: চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়

৯৩। প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?

ক. নদী

খ. সাগর

গ. হ্রদ

ঘ. বৃষ্টিপাত

উত্তর: বৃষ্টিপাত

৯৪। নবায়নযোগ্য জ্বালানি কোনটি?

ক. পরমাণু শক্তি

খ. কয়লা

গ. পেট্রোল

ঘ. প্রাকৃতিক গ্যাস

উত্তর: পরমাণু শক্তি

৯৫। জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?

ক. কৃত্রিম সার প্রয়োগ

খ. মাটিতে নাইট্রোজেন ধরে রাখা

গ. পানি সেচ

ঘ. প্রাকৃতিক গ্যাস প্রয়োগ

উত্তর: পানি সেচ

৯৬। নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?

ক. তামা

খ. রূপা

গ. সোনা

ঘ. কার্বন

উত্তর: রূপা

৯৭। কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?

ক. অড়হর

খ. ছোলা

গ. খেসারি

ঘ. মটর

উত্তর: খেসারি

৯৮। মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস-

ক. পরিপাক

খ. খাদ্য গ্রহণ

গ. শ্বসন

ঘ. রক্ত সংবহন

উত্তর: শ্বসন

৯৯। বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির-

ক. ঘনত্ব কম

খ. ঘনত্ব বেশি

গ. তাপমাত্রা বেশি

ঘ. দ্রবণীয়তা বেশি

উত্তর: ঘনত্ব বেশি

১০০। 169 is equal to-

ক. 11

খ. 13

গ. 15

ঘ. 17

উত্তর: 13



More Question Bank

11-20 Grade

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTA | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, গত ০৮ মে ২০২৬ ইং তারিখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা-২০২৬ এর নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৭০ মার্কসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে ভাইভা পরীক্ষার মাধ্যমে নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ প্রদান করা হবে। 🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২০◉    ইংরেজি— ২০◉    গণিত — ১৫◉    সাধারণ জ্ঞান— ১৫◉    মোট: ৭০ নম্বরসর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।📚 আরও দেখুন:খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৩ | DGFood Question Solution📘 আজ প্রকাশ করা হচ্ছে- ...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (হেমন্ত) | Primary Question Solution 2010 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

11-20 Grade

খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৩ | DGFood Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন।আপনারা অবগত আছেন যে, গত ০৮ মে ২০২৬ ইং তারিখে খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৩ | DGFood এর উপ-খাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অনুষ্ঠিত এ পরীক্ষার প্রথম ধাপে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা হয়েছে। ০৮ মে ২০২৬ ইং তারিখে খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক পদে ১০০ মার্কসের লিখিত পরীক্ষা হয়। পরবর্তীতে মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।তাই যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের এখন থেকেই ভ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach