৩৭তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান
১. কম্পিউটার সিপিইউ (CPU) – এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?
(ক) এএলইউ (ALU)
(খ) কন্ট্রোল ইউনিট (control unit)
(গ) রেজিস্টার সেট (Register set)
(ঘ) কোনোটিই নয়
উত্তর: এএলইউ (ALU)
২. একটি ২(দুই) ইনপুট লজিক সেটের আউটপুট ০ হবে, যদি এর ইনপুটগুলো সমান হয় – এর উক্তিটি কোন সেটের জন্য সত্য?
(ক) AND
(খ) NOR
(গ) Ex-OR
(ঘ) OR
উত্তর: Ex-OR
৩. কোনটি অপারেটিং সিস্টেম নয়?
(ক) C
(খ) DOS
(গ) CP/M
(ঘ) XENIX
উত্তর: C
৪. ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব?
(ক) নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার
(খ) একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার
(গ) ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর: ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া
৫. IP-V6 এড্রেস কত বিটের?
(ক) ১২৮
(খ) ৩২
(গ) ১২
(ঘ) ৬
উত্তর: ১২৮
৬. নিচের কোনটি ইনপুট ডিভাইস?
(ক) OMR
(খ) COM
(গ) Plotter
(ঘ) Monitor
উত্তর: OMR
৭. ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
(ক) ২৫৬ টি
(খ) ৪০৯৬ টি
(গ) ৬৫৫৩৬ টি
(ঘ) ৪২৯৪৯৬৭২৯৬ টি
উত্তর: ৬৫৫৩৬ টি
৮. এনড্রয়েড অপারেটিং সিস্টিমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
(ক) এটির নির্মাতা গুগল
(খ) এটি লিনাক্স কার্নেল নির্ভর
(গ) এটি প্রধানত টাচস্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি
(ঘ) উপরের সবগুলো সঠিক
উত্তর: উপরের সবগুলো সঠিক
৯. আইওএস (IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
(ক) অ্যাপল
(খ) গুগল
(গ) মাইক্রোসফট
(ঘ) আইবিএম
উত্তর: অ্যাপল
১০. EDSAC কম্পিউটার -এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমোরি ব্যবহার হতো?
(ক) RAM
(খ) ROM
(গ) Mercury Delay Lines
(ঘ) Registors
উত্তর: Mercury Delay Lines
১১. ই-কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৯০ সালে
(খ) ১৯৮৮ সালে
(গ) ১৯৯৪ সালে
(ঘ) ১৯৯৮ সালে
উত্তর: ১৯৯৪ সালে
১২. ই-মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP এর পূর্ণরূপ কি?
(ক) Simple Message Transmission Protocol
(খ) Strategic Mail Transfer Protocol
(গ) Strategic Mail Transmission Protocol
(ঘ) Simple Mail Transfer Protocol
উত্তর: Simple Mail Transfer Protocol
১৩. TCP দিয়ে কোনটি বোঝানো হয়?
(ক) প্রোগ্রাম
(খ) প্রোটোকল
(গ) প্রোগ্রামিং
(ঘ) ফ্লোচার্ট
উত্তর: প্রোটোকল
১৪. Push এবং Pop নিচের কার সাথে সম্পর্কিত?
(ক) Queue
(খ) Stack
(গ) Union
(ঘ) Array
উত্তর: Stack
১৫. ওয়াই-ফাই (Wi- Fi) নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি?
(ক) তামার তার
(খ) অপটিক্যাল ফাইবার
(গ) তারহীন সংযোগ
(ঘ) উপরের সবকটি
উত্তর: তারহীন সংযোগ
১৬. আকাশে রংধনু সৃষ্টির কারণ –
(ক) ধুলিকণা
(খ) বায়ুস্তর
(গ) বৃষ্টির কণা
(ঘ) অতিবেগুনি রশ্মি
উত্তর: বৃষ্টির কণা
১৭. ইস্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে?
(ক) মদ্য শিল্পে
(খ) রুটি শিল্পে
(গ) সাইট্রিক এসিড উৎপাদন
(ঘ) এক কোষীয় প্রোটিন তৈরিতে
উত্তর: সাইট্রিক এসিড উৎপাদন
১৮. চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের-
(ক) দশ ভাগের একভাগ
(খ) ছয় ভাগের একভাগ
(গ) তিন ভাগের একভাগ
(ঘ) চার ভাগের একভাগ
উত্তর: ছয় ভাগের একভাগ
১৯. মানবদেহে রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষাস্তরের (First line of defence) অন্তর্ভুক্ত নয় কোনটি?
(ক) লাইসোজাইম
(খ) গ্যাসট্রিক জুস
(গ) সিলিয়া
(ঘ) লিস্ফোসাইট
উত্তর: লিস্ফোসাইট
২০. নিচের কোনটি ভাইরাসের জন্য সত্য নয়?
(ক) ডিএনএ বা আরএনএ থাকে
(খ) শুধুমাত্র জীবদেহের অভ্যন্তরে সংখ্যাবৃদ্ধি করে
(গ) স্ফটিক দানায় রূপান্তরিত
(ঘ) রাইবোজোম থাকে
উত্তর: রাইবোজোম থাকে
২১. তাপ ইঞ্জিনের কাজ –
(ক) যান্ত্রিকশক্তিকে তাপশক্তিতে রূপান্তর
(খ) তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
(গ) বিদ্যুৎশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
(ঘ) তাপশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর
উত্তর: তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
২২. শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
(ক) ২৮০ m/s
(খ) ০
(গ) ৩৩২ m/s
(ঘ) ১১২০ m/s
উত্তর: ০
২৩. দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ/শৈবালের অন্তর্ভুক্তি কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে?
(ক) হাইপো-থাইরয়ডিজম
(খ) রাতকানা
(গ) এনিমিয়া
(ঘ) কোয়াশিয়রকর
উত্তর: হাইপো-থাইরয়ডিজম
২৪. গ্রিনহাউজ কি?
(ক) কাচের তৈরি ঘর
(খ) সবুজ আলোর আলোকিত ঘর
(গ) সবুজ ভবনের নাম
(ঘ) সবুজ গাছপালা
উত্তর: কাচের তৈরি ঘর
২৫. কোনটি জারক পদার্থ নয়?
(ক) হাইড্রোজেন
(খ) অক্সিজেন
(গ) ক্লোরিন
(ঘ) ব্রোমিন
উত্তর: হাইড্রোজেন
২৬. নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়?
(ক) ফিশন
(খ) মেসন
(গ) ফিউশন
(ঘ) ফিউশন ও মেসন
উত্তর: ফিশন
২৭. ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
(ক) আফ্রিকার জোহানেসবার্গে
(খ) ব্রাজিলের রিও-ডিজেনিরোতে
(গ) ইতালির রোমে
(ঘ) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে
উত্তর: ব্রাজিলের রিও-ডিজেনিরোতে
২৮. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
(ক) মেরু অঞ্চলে
(খ) বিষুব অঞ্চলে
(গ) পাহাড়ের ওপর
(ঘ) পৃথিবীর কেন্দ্রে
উত্তর: মেরু অঞ্চলে
২৯. প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে?
(ক) ৪০-৫০ ভাগ
(খ) ৬০-৭০ ভাগ
(গ) ৮০-৯০ ভাগ
(ঘ) ৩০-২৫ ভাগ
উত্তর: ৮০-৯০ ভাগ
৩০. চা পাতায় কোন ভিটামিন থাকে?
(ক) ভিটামিন ই
(খ) ভিটামিন কে
(গ) ভিটামিন বি কমপ্লিক্স
(ঘ) ভিটামিন এ
উত্তর: ভিটামিন বি কমপ্লিক্স
৩১. BRICS এর সদর দপ্তর কোথায়?
(ক) চীনের সাংহাই
(খ) সদরদপ্তর নাই
(গ) প্রিটোরিয়া
(ঘ) নয়াদিল্লী
উত্তর: সদরদপ্তর নাই
৩২. SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র (Articles) সংশোধন করা হয়েছিল?
(ক) ১৯৬৯
(খ) ১৯৭১
(গ) ১৯৭৫
(ঘ) ১৯৭৮
উত্তর: ১৯৬৯
৩৩. বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির (Low land) পরিমাণ সবচেয়ে বেশি?
(ক) হবিগঞ্জ
(খ) গোপালগঞ্জ
(গ) কিশোরগঞ্জ
(ঘ) মুন্সীগঞ্জ
উত্তর: কিশোরগঞ্জ
৩৪. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
(ক) মেঘনা
(খ) যমুনা
(গ) পদ্মা
(ঘ) কর্ণফুলী
উত্তর: মেঘনা
৩৫. বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ?
(ক) উত্তর-পূর্ব অঞ্চল
(খ) উত্তর-পশ্চিম অঞ্চল
(গ) দক্ষিণ-পশ্চিম অঞ্চল
(ঘ) দক্ষিণ-পূর্ব অঞ্চল
উত্তর: উত্তর-পশ্চিম অঞ্চল
৩৬. বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের (FCDI) কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে?
(ক) বরেন্দ্র অঞ্চল
(খ) মধুপুর গড় অঞ্চল
(গ) উপকূলীয় অঞ্চল
(ঘ) চলন বিল অঞ্চল
উত্তর: বরেন্দ্র অঞ্চল
৩৭. বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়?
(ক) সিলেট
(খ) টেকনাফ
(গ) কক্সবাজার
(ঘ) সন্দ্বীপ
উত্তর: সিলেট
৩৮. নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না?
(ক) অক্ষরেখা
(খ) দ্রাঘিমারেখা
(গ) উচ্চতা
(ঘ) সমুদ্রস্রোত
উত্তর: দ্রাঘিমারেখা
৩৯. নিম্নের কোন আপদটি (Hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ?
(ক) সড়ক দুর্ঘটনা
(খ) তামাক ও মাদকদ্রব্য গ্রহণ
(গ) বায়ু দূষণ
(ঘ) ক্যান্সার
উত্তর: বায়ু দূষণ
৪০. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত ছিলো?
(ক) নতুন দিল্লি
(খ) কলম্বো
(গ) ঢাকা
(ঘ) কাঠমান্ডু
উত্তর: নতুন দিল্লি
৪১. কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়?
(ক) উদ্ধার পর্যায়ে
(খ) প্রভাব পর্যায়ে
(গ) সতর্কতা পর্যায়ে
(ঘ) পুনর্বাসন পর্যায়ে
উত্তর: পুনর্বাসন পর্যায়ে
৪২. নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে?
(ক) ভূমিকম্প
(খ) সমুদ্রের জলস্তরের বৃদ্ধি
(গ) ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস
(ঘ) খরা ও বন্যা
উত্তর: সমুদ্রের জলস্তরের বৃদ্ধি
৪৩. পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন—
(ক) লর্ড রিপন
(খ) লর্ড কার্জন
(গ) লর্ড মিন্টো
(ঘ) লর্ড হার্ডিঞ্জ
উত্তর: লর্ড কার্জন
৪৪. ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল –
(ক) ধানের শীষ
(খ) নৌকা
(গ) লাঙল
(ঘ) বাইসাইকেল
উত্তর: নৌকা
৪৫. ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
(ক) বিল অব রাইটস
(খ) ম্যাগনাকার্টা
(গ) পিটিশন অব রাইটস
(ঘ) মুখ্য আইন
উত্তর: ম্যাগনাকার্টা
৪৬. বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?
(ক) নবাব সিরাজউদ্দৌলা
(খ) মুর্শিদ কুলী খান
(গ) ইলিয়াস শাহ
(ঘ) আলাউদ্দিন হুসেন শাহ
উত্তর: মুর্শিদ কুলী খান
৪৭. আলুর একটি জাত —
(ক) ডায়মন্ড
(খ) রূপালী
(গ) ড্রামহেড
(ঘ) ব্রিশাইল
উত্তর: ডায়মন্ড
৪৮. বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয়-
(ক) আউশ ধান
(খ) আমন ধান
(গ) বোরো ধান
(ঘ) ইরি ধান
উত্তর: বোরো ধান
৪৯. প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান –
(ক) BARI
(খ) BRRI
(গ) BADC
(ঘ) BINA
উত্তর: BADC
৫০. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত –
(ক) ১০০ : ১০৬
(খ) ১০০ : ১০০.৬
(গ) ১০০ : ১০০.৩
(ঘ) ১০০ : ১০০
উত্তর: ১০০ : ১০০.৩
নোট: সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে এটি গুরুত্বপূর্ণ নয়।
৫১. সরকারি হিসাব মতে বাংলাদেশিদের গড় আয়ু –
(ক) ৬৫.৪ বছর
(খ) ৬৭.৫ বছর
(গ) ৭০.৯ বছর
(ঘ) ৭২.৬ বছর
উত্তর: ৭২.৬ বছর
৫২. যে জেলায় হাজংদের বসবাস নেই –
(ক) শেরপুর
(খ) ময়মনসিংহ
(গ) সিলেট
(ঘ) নেত্রকোনা
নোট: অপশনে সঠিক উত্তর নেই।
৫৩. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা-
(ক) ৪.৪ জন
(খ) ৫.০ জন
(গ) ৫.৪ জন
(ঘ) ৫.৫ জন
উত্তর: ৪.৪ জন
নোট: সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে এটি গুরুত্বপূর্ণ নয়।
৫৪. যে বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক –
(ক) ঢাকা বিভাগ
(খ) রাজশাহী বিভাগ
(গ) বরিশাল বিভাগ
(ঘ) খুলনা বিভাগ
উত্তর: বরিশাল বিভাগ
৫৫. ২০১৫-১৬ অর্থবছের বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার –
(ক) ৬.৮৫%
(খ) ৬.৯৭%
(গ) ৭.০০%
(ঘ) ৭.৫%
নোট: সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে এটি গুরুত্বপূর্ণ নয়।
৫৬. বাংলাদেশে তৈরি জাহাজ ‘স্টেলা মেরিস’ রপ্তানি হয়েছে-
(ক) ফিনল্যান্ড
(খ) ডেনমার্কে
(গ) নরওয়েতে
(ঘ) সুইডেনে
উত্তর: ডেনমার্কে
৫৭. বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর-
(ক) পেট্রাপোল
(খ) কৃষ্ণনগড়
(গ) ডউকি
(ঘ) মোহাদিপুর
উত্তর: পেট্রাপোল
৫৮. বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা –
(ক) ৬টি
(খ) ৮টি
(গ) ১০টি
(ঘ) ১২টি
উত্তর: ৮টি
৫৯. বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে –
(ক) চীন
(খ) ভারত
(গ) যুক্তরাজ্য
(ঘ) থাইল্যান্ড
উত্তর: চীন
৬০. বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে –
(ক) ব্র্যাক ব্যাংক
(খ) ডাচ-বাংলা ব্যাংক
(গ) এবি ব্যাংক
(ঘ) সোনালী ব্যাংক
উত্তর: ডাচ-বাংলা ব্যাংক
৬১. ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন–
(ক) বাণিজ্য মন্ত্রণালয়
(খ) অর্থ মন্ত্রণালয়
(গ) পরিকল্পনা মন্ত্রণালয়
(ঘ) শিল্প মন্ত্রণালয়
উত্তর: বাণিজ্য মন্ত্রণালয়
৬২. বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়?
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) সপ্তম
(ঘ) অষ্টম
উত্তর: সপ্তম
৬৩. মাত্র ১টি সংসদীয় আসন –
(ক) লক্ষ্মীপুর জেলায়
(খ) মেহেরপুর জেলায়
(গ) ঝালকাঠী জেলায়
(ঘ) রাঙামাটি জেলায়
উত্তর: রাঙামাটি জেলায়
৬৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে?
(ক) আলমগীর কবির
(খ) খান আতাউর রহমান
(গ) হুমায়ূন আহমেদ
(ঘ) সুভাষ দত্ত
উত্তর: আলমগীর কবির
৬৫. জাতীয় সংসদে ‘কাস্টিং’ ভোট কি?
(ক) সংসদ নেতার ভোট
(খ) হুইপের ভোট
(গ) স্পিকারের ভোট
(ঘ) রাষ্ট্রপতির ভোট
উত্তর: স্পিকারের ভোট
৬৬. NILG এর পূর্ণরূপ-
(ক) National Information Legal Guide
(খ) National Institute Local Government
(গ) National Identity License Guide
(ঘ) National Industrial League Group
উত্তর: National Institute Local Government
৬৭. বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা-
(ক) ২৬
(খ) ২৭
(গ) ২৮
(ঘ) ৩১
উত্তর: ২৬
৬৮. সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে-
(ক) ১৩০
(খ) ১৩১
(গ) ১৩৭
(ঘ) ১৪০
উত্তর: ১৩৭
৬৯. অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়?
(ক) ২ ভাগে
(খ) ৪ ভাগে
(গ) ৫ ভাগে
(ঘ) ৮ ভাগে
উত্তর: ২ ভাগে
৭০. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?
(ক) সেনেগাল
(খ) মালয়েশিয়া
(গ) মালদ্বীপ
(ঘ) পাকিস্তান
উত্তর: সেনেগাল
৭১. বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব –
(ক) বীর প্রতীক
(খ) বীরশ্রেষ্ঠ
(গ) বীর উত্তম
(ঘ) বীর বিক্রম
উত্তর: বীর বিক্রম
৭২. ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়-
(ক) ১৯৯৭ সালে
(খ) ১৯৯৯ সালে
(গ) ২০০১ সালে
(ঘ) ২০০০ সালে
উত্তর: ২০০০ সালে
৭৩. ‘কালাপানি’ কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড?
(ক) ভারত ও নেপাল
(খ) পাকিস্তান ও চীন
(গ) ভূটান ও ভারত
(ঘ) বাংলাদেশ ও ভারত
উত্তর: ভারত ও নেপাল
৭৪. সলোমন- দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
(ক) ভারত মহাসাগর
(খ) প্রশান্ত মহাসাগর
(গ) আটলান্টিক মহাসাগর
(ঘ) আর্কটিক মহাসাগর
উত্তর: প্রশান্ত মহাসাগর
৭৫. চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি?
(ক) তুর্কমেন
(খ) উইঘুর
(গ) তাজিক
(ঘ) কাজাখ
উত্তর: উইঘুর
৭৬. সম্প্রতি ভারত Google কে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে?
(ক) Google Earth
(খ) Street View
(গ) Road Image
(ঘ) Google Map
উত্তর: Street View
৭৭. সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?
(ক) ২৫%
(খ) ৩৫%
(গ) ৪৫%
(ঘ) ৫৫%
উত্তর: ২৫%
৭৮. নিম্নের কোনটি গ্রিন হাউজ গ্যাস নয়?
(ক) নাইট্রাস অক্সাইড
(খ) কার্বন-ডাই-অক্সাইড
(গ) অক্সিজেন
(ঘ) মিথেন
উত্তর: অক্সিজেন
৭৯. জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে –
(ক) IPCC
(খ) COP 21
(গ) Green Peace
(ঘ) Sierra Club
উত্তর: IPCC
৮০. World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?
(ক) UNDP
(খ) World Bank
(গ) IMF
(ঘ) BRICS
উত্তর: World Bank
৮১. IMF এর সদর দপ্তর অবস্থিত –
(ক) ওয়াশিংটন ডিসি
(খ) নিউইয়র্ক
(গ) জেনেভা
(ঘ) রোম
উত্তর: ওয়াশিংটন ডিসি
৮২. বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?
(ক) IFC
(খ) IBRD
(গ) MIGA
(ঘ) ICSID
উত্তর: IFC
৮৩. সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
(ক) ইতালি
(খ) ইংল্যান্ড
(গ) ফ্রান্স
(ঘ) রাশিয়া
উত্তর: ইতালি
৮৪. জাতিসংঘের স্থায়ী সদস্য :
(ক) জাপান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, যুক্তরাষ্ট্র
(খ) ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন
(গ) যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, ব্রাজিল, চীন, নাইজেরিয়া
(ঘ) উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসলায়েল, চীন
উত্তর: ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন
৮৫. ‘Law of the Sea Convention’ অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত ‘Exclusive Economic Zone’ হিসেবে গণ্য?
(ক) ২২ নটিক্যাল মাইল
(খ) ৪৪ নটিক্যাল মাইল
(গ) ২০০ নটিক্যাল মাইল
(ঘ) ৩৭০ নটিক্যাল মাইল
উত্তর: ২০০ নটিক্যাল মাইল
৮৬. ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা Joint Comprehensive Plan of Action নামে পরিচিত তা সই হয়-
(ক) ২ এপ্রিল ২০১৫
(খ) ১৪ জুলাই ২০১৫
(গ) ২৪ সেপ্টেম্বর ২০১৪
(ঘ) ১০ ডিসেম্বর ২০১৩
উত্তর: ১৪ জুলাই ২০১৫
৮৭. ‘গ্রিনপিস’ যাত্রা শুরু করে-
(ক) ১৯৪৫
(খ) ২০১১
(গ) ২০১৩
(ঘ) ১৯৭১
উত্তর: ১৯৭১
৮৮. ‘Black Lives Matter’ কি?
(ক) একটি গ্রন্থের নাম
(খ) একটি পানীয়
(গ) বর্ণবাদ বিরোধী আন্দোলন
(ঘ) একটি NGO
উত্তর: বর্ণবাদ বিরোধী আন্দোলন
৮৯. মাথাপিছু গ্রিনহাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি?
(ক) রাশিয়া
(খ) যুক্তরাষ্ট্র
(গ) ইরান
(ঘ) জার্মানি
উত্তর: যুক্তরাষ্ট্র
৯০. কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়?
(ক) NATO
(খ) SALT
(গ) NPT
(ঘ) CTBT
উত্তর: NATO
৯১. একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলির মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি?
(ক) দায়িত্বশীলতা
(খ) নৈতিকতা
(গ) দক্ষতা
(ঘ) সরলতা
উত্তর: নৈতিকতা
৯২. আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি?
(ক) সত্য ও ন্যায়
(খ) সার্থকতা
(গ) শঠতা
(ঘ) অসহিষ্ণুতা
উত্তর: সত্য ও ন্যায়
৯৩. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?
(ক) রাজনীতি
(খ) বুদ্ধিজীবী সম্প্রদায়
(গ) সংবাদ মাধ্যম
(ঘ) যুবশক্তি
উত্তর: সংবাদ মাধ্যম
৯৪. সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়?
(ক) বিশ্বস্ততা
(খ) সৃজনশীলতা
(গ) নিরপেক্ষতা
(ঘ) জবাবদিহিতা
উত্তর: সৃজনশীলতা
৯৫. UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?
(ক) ৬ টি
(খ) ৭টি
(গ) ৮টি
(ঘ) ৯টি
উত্তর: ৯টি
৯৬. কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়?
(ক) পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ
(খ) আইনের শাসন
(গ) সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ
(ঘ) অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরণ
উত্তর: সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ
৯৭. সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি?
(ক) যথা সময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা
(খ) দাপ্তরিক কাজে কোনো অবৈধ সুবিধা গ্রহণ না করা
(গ) নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
(ঘ) ঊর্ধবতন কর্তৃপক্ষের যে কোনো নির্দেশ প্রতিপালন করা
উত্তর: নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
৯৮. নৈতিক শক্তির প্রধান উপাদান কি?
(ক) সততা ও নিষ্ঠা
(খ) কর্তব্যপরায়ণতা
(গ) মায়া ও মমতা
(ঘ) উদারতা
উত্তর: সততা ও নিষ্ঠা
৯৯. সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায় -উক্তিটি কার?
(ক) এরিস্টটল
(খ) জন স্টুয়ার্ট মিল
(গ) ম্যাককরনী
(ঘ) মেকিয়াভেলি
উত্তর: ম্যাককরনী
১০০. জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো-
(ক) সুশাসন
(খ) আইনের শাসন
(গ) রাজনীতি
(ঘ) মানবাধিকার
উত্তর: সুশাসন
১০১. Choose the appropriate preposition in the blank of the following sentence:
The family doesn’t feel _____ going outing this season.
(ক) in
(খ) on
(গ) like
(ঘ) of
উত্তর: like
১০২. fill in the blank with appropriate use of tense:
I couldn’t mend the computer myself, so I ______ at a shop.
(ক) had it mended
(খ) had it mend
(গ) did it mend
(ঘ) had mended
উত্তর: had it mended
১০৩. Use the appropriate article:
I saw _____ one-eyed man when I was walking on the road.
(ক) a
(খ) an
(গ) the
(ঘ) no article is needed
উত্তর: a
১০৪. The word ‘omnivorous’ means:
(ক) eating all types of food
(খ) eating only fruits
(গ) eating only meat
(ঘ) eating grass and plants only
উত্তর: eating all types of food
১০৫. Complete the following sentence choosing the appropriate option:
It’s raining cats and dogs, so—-
(ক) Watch out for falling animals.
(খ) Make sure you take an umbrella.
(গ) Keep your pets inside.
(ঘ) Keep the windows open.
উত্তর: Make sure you take an umbrella.
১০৬. The phrase ‘Achilles’ heel’ means:
(ক) A strong point
(খ) A weak point
(গ) A permanent solution
(ঘ) A serious idea
উত্তর: A weak point
১০৭. He worked with all sincerity. Here the phrase “with all sincerity” is _____.
(ক) A noun phrase
(খ) An adjective phrase
(গ) An infinitive phrase
(ঘ) An adverbial phrase
উত্তর: An adverbial phrase
১০৮. This is the book I lost. Here ‘I lost’ is-
(ক) A noun clause
(খ) An adverbial clause
(গ) An adjective clause
(ঘ) None of the three
উত্তর: An adjective clause
১০৯. Which do you think is the nearest in meaning to ‘proviso’:
(ক) sanction
(খ) substitute
(গ) stipulation
(ঘ) directive
উত্তর: stipulation
১১০. Cassandra is a night owl, so she doesn’t usually get up until about:
(ক) 11 a.m
(খ) 11 p.m
(গ) 7 a.m
(ঘ) 7 p.m
উত্তর: 11 a.m
১১১. Select the word that is the most closely opposite in meaning to the capitalized word :
DELETERIOUS-
(ক) toxic
(খ) spurious
(গ) harmless
(ঘ) lethal
উত্তর: harmless
১১২. Gerontion is a poem by _______.
(ক) T. S Eliot
(খ) W. B Yeats
(গ) Mathew Arnold
(ঘ) Robert Browning
উত্তর: T. S Eliot
১১৩. Fill in the blank. “_______” is Shakespeare’s last play.
(ক) As You Like It
(খ) Macbeth
(গ) Tempest
(ঘ) Othello
উত্তর: Tempest
১১৪. Who has written the poem “Elegy Written in a Country Churchyard”?
(ক) Thomas Gray
(খ) P. B Shelley
(গ) Robert Frost
(ঘ) Y. B Yeats
উত্তর: Thomas Gray
১১৫. Who has written the play ‘Volpone’?
(ক) John Webster
(খ) Ben Jonson
(গ) Christopher Marlowe
(ঘ) William Shakespeare
উত্তর: Ben Jonson
১১৬. Shakespeare composed much of his plays in what sort of verse?
(ক) Alliterative
(খ) Sonnet form
(গ) Iambic pentameter
(ঘ) Dactylic Hexameter
উত্তর: Iambic pentameter
১১৭. The repetition of beginning consonant sound is known as ______.
(ক) personification
(খ) onomatopoeia
(গ) alliteration
(ঘ) rhyme
উত্তর: alliteration
১১৮. Which of the following is not a poetic tradition?
(ক) The Epic
(খ) The Comic
(গ) The Occult
(ঘ) the Tragic
উত্তর: The Occult
১১৯. What is a funny poem of five lines called?
(ক) Quartet
(খ) Limerick
(গ) Sixtet
(ঘ) Haiku
উত্তর: Limerick
১২০. Who wrote “Biographia Literaria”?
(ক) Lord Byron
(খ) P. B Shelley
(গ) S. T Coleridge
(ঘ) Charles Lamb
উত্তর: S. T Coleridge
১২১. Robert Browning was a _____ poet.
(ক) Romantic
(খ) Victorian
(গ) Modern
(ঘ) Elizabethan
উত্তর: Victorian
১২২. Othello gave Desdemona ______ as a token of love:
(ক) Ring
(খ) Handkerchief
(গ) Pendant
(ঘ) Bangles
উত্তর: Handkerchief
১২৩. P. B. Shelley’s Adonais’ is an elegy on the death of _______.
(ক) John Milton
(খ) S. T. Coleridge
(গ) John Keats
(ঘ) Lord Byron
উত্তর: John Keats
১২৪. The comparison of unlike things using the words like or as is known to be-
(ক) metaphor
(খ) simile
(গ) alliteration
(ঘ) personification
উত্তর: simile
১২৫. ‘Restoration period’ in English literature refers to –
(ক) 1560
(খ) 1660
(গ) 1760
(ঘ) 1866
উত্তর: 1660
১২৬. ‘The Sun Also Rises’ is a novel written by—–
(ক) Charles Dickens
(খ) Herman Melville
(গ) Earnest Hemingway
(ঘ) Thomas Hardy
উত্তর: Earnest Hemingway
১২৭. Telephone : Cable :: Radio :?
(ক) Microphone
(খ) Wireless
(গ) Electricity
(ঘ) Wire
উত্তর: Wireless
১২৮. Find out the correct synonym of ‘TENUOUS’-
(ক) Vital
(খ) Thin
(গ) Careful
(ঘ) Dangerous
উত্তর: Thin
১২৯. Which of the following words is in singular form?
(ক) formulae
(খ) agenda
(গ) oases
(ঘ) radius
উত্তর: radius
১৩০. Choose the correct sentence:
(ক) All of it depend on you
(খ) All of it are depending on you
(গ) All of it depends on you
(ঘ) All of it are depended on you
উত্তর: All of it depends on you
১৩১. A rolling stone gathers no moss. The complex form of the sentence is —-
(ক) Since a stone is rolling, it gathers no moss.
(খ) Though a stone rolls, it gathers no moss.
(গ) A stone what rolls gathers no moss.
(ঘ) A stone that rolls, gathers no moss.
উত্তর: A stone that rolls, gathers no moss.
১৩২. A chart was “appended” to the report Here ‘appended’ means—-
(ক) changed
(খ) removed
(গ) joined
(ঘ) shortened
উত্তর: joined
১৩৩. The mother sat vigilantly beside the sick baby. Here ‘vigilantly’ is-
(ক) a noun
(খ) an adverb
(গ) an adjective
(ঘ) none of the three
উত্তর: an adverb
১৩৪. The new offer of job was “alluring” Here ‘alluring’ means—–
(ক) unexpected
(খ) tempting
(গ) disappointing
(ঘ) ordinary
উত্তর: tempting
১৩৫. “Who planted this tree here?” The correct passive voice of this sentence is-
(ক) By whom was the tree planted here?
(খ) Who the tree had been planted hereby?
(গ) The tree was planted here by whom?
(ঘ) By whom had the tree been planted here?
উত্তর: By whom was the tree planted here?
১৩৬. Frailty thy name is women. Here ”Frailty”is:
(ক) A noun
(খ) An adjective
(গ) An adverb
(ঘ) A verb
উত্তর: A noun
১৩৭. Education is “enlightening” Here ‘enlightening’ is —-:
(ক) A gerund
(খ) A participle
(গ) An infinitive
(ঘ) A finite verb
উত্তর: A participle
১৩৮. কোনটি বাগধারা বোঝায়?
(ক) চৈত্র সংক্রান্তি
(খ) পৌষ সংক্রান্তি
(গ) শিরে সংক্রান্তি
(ঘ) শিব-সংক্রান্তি
উত্তর: শিরে সংক্রান্তি
১৩৯. কোনটি মৌলিক শব্দ?
(ক) মানব
(খ) গোলাপ
(গ) একাঙ্ক
(ঘ) ধাতব
উত্তর: গোলাপ
১৪০. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহ্র লেখা?
(ক) বঙ্গভাষা ও সাহিত্য
(খ) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
(গ) বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
(ঘ) বাংলা সাহিত্যের কথা
উত্তর: বাংলা সাহিত্যের কথা
১৪১. ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
(ক) মুনীর চৌধুরী
(খ) হাসান হাফিজুর রহমান
(গ) শামসুর রাহমান
(ঘ) গাজীউল হক
উত্তর: হাসান হাফিজুর রহমান
১৪২. নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
(ক) নিক্কণ, সূচগ্র, অনুর্ধব
(খ) অনূর্বর, ঊর্ধবগামী, শুদ্ধ্যশুদ্ধি
(গ) ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃশ্বসা
(ঘ) রানি, বিকিরণ, দুরতিক্রম্য
উত্তর: নিক্কণ, সূচগ্র, অনুর্ধব
১৪৩. বাংলাদেশে ‘গ্রাম থিয়েটার’- এর প্রবর্তক কে?
(ক) মমতাজউদদীন আহমদ
(খ) আব্দুল্লাহ আল মামুন
(গ) সেলিম আল দীন
(ঘ) রামেন্দু মজুমদার
উত্তর: সেলিম আল দীন
১৪৪. ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী?
(ক) একাগ্রতায়
(খ) সমান ব্যবহারে
(গ) সম ভাবনায়
(ঘ) একযোগে
উত্তর: একযোগে
১৪৫. শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?
(ক) ভাবরস
(খ) মধুর রস
(গ) প্রেমরস
(ঘ) লীলারস
উত্তর: মধুর রস
১৪৬. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?
(ক) Buddhist Mystic Songs
(খ) চর্যাগীতিকা
(গ) চর্যাগীতিকোষ
(ঘ) হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
উত্তর: Buddhist Mystic Songs
১৪৭. ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?
(ক) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
(খ) হরপ্রসাদ শাস্ত্রী
(গ) চন্দ্রকুমার দে
(ঘ) দীনেশচন্দ্র সেন
উত্তর: চন্দ্রকুমার দে
১৪৮. ‘জলে-স্থলে’ কী সমাস?
(ক) সমার্থক দ্বন্দ্ব
(খ) বিপরীতার্থক দ্বন্দ্ব
(গ) অলুক দ্বন্দ্ব
(ঘ) একশেষ দ্বন্দ্ব
উত্তর: অলুক দ্বন্দ্ব
১৪৯. ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?
(ক) যৌগিক স্বরধ্বনি
(খ) তালব্য স্বরধ্বনি
(গ) মিলিত স্বরধ্বনি
(ঘ) কোনোটি নয়
উত্তর: যৌগিক স্বরধ্বনি
১৫০. ‘বিস্ময়াপন্ন’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
(ক) বিস্ময় দ্বারা আপন্ন
(খ) বিস্ময়ে আপন্ন
(গ) বিস্ময়কে আপন্ন
(ঘ) বিস্ময়ে যে আপন্ন
উত্তর: বিস্ময়কে আপন্ন
১৫১. কবি কায়কোবাদ রচতি ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল —-
(ক) পলাশীর যুদ্ধ
(খ) তৃতীয় পানিপথের যুদ্ধ
(গ) ১৯৫৭ সালের সিপাহী বিদ্রোহ
(ঘ) ছিয়াত্তরের মন্বন্তর
উত্তর: তৃতীয় পানিপথের যুদ্ধ
১৫২. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
(ক) রহু চণ্ডালের হাড়
(খ) কৈবর্ত খণ্ড
(গ) ফুল বউ
(ঘ) অলীক মানুষ
উত্তর: অলীক মানুষ
১৫৩. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ কাব্য প্রকাশিত হয় কত সনে?
(ক) ১৯১০
(খ) ১৯১১
(গ) ১৯১২
(ঘ) ১৯১৩
উত্তর: ১৯১০
১৫৪. ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?
(ক) আল মাহমুদ
(খ) আব্দুল মান্নান সৈয়দ
(গ) অমিয় চক্রবর্তী
(ঘ) শামসুর রাহমান
উত্তর: শামসুর রাহমান
১৫৫. ‘চর্যাচর্যবিনিশ্চয়’ –এর অর্থ কী?
(ক) কোনটি চর্যাগান, আর কোনটি নয়
(খ) কোনটি আচরণীয়, আর কোনটি নয়
(গ) কোনটি চরাচরের, আর কোনটি নয়
(ঘ) কোনটি আচার্যের, আর কোনটি নয়
উত্তর: কোনটি আচরণীয়, আর কোনটি নয়
১৫৬. ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা?
(ক) শৈবধর্ম
(খ) বৌদ্ধ সহজযান
(গ) নাথধর্ম
(ঘ) কোনোটি নয়
উত্তর: নাথধর্ম
১৫৭. শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-
(ক) রামনিধি গুপ্ত
(খ) দাশরথি রায়
(গ) এন্টনি ফিরিঙ্গি
(ঘ) রামপ্রসাদ সেন
উত্তর: রামপ্রসাদ সেন
১৫৮. ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) হুমায়ুন আজাদ
(খ) হেলাল হাফিজ
(গ) আসাদ চৌধুরী
(ঘ) রফিক আজাদ
উত্তর:) হুমায়ুন আজাদ
১৫৯. ‘Custom’ শব্দের পরিভাষা কোনটি যথার্থ?
(ক) আইন
(খ) প্রথা
(গ) শুল্ক
(ঘ) রাজস্বনীতি
উত্তর: প্রথা
১৬০. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’- কে স্মরণ করেছেন কেন?
(ক) ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
(খ) ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
(গ) প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
(ঘ) প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
উত্তর: প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
১৬১. ‘প্রদীপ নিবিয়া গেল!’ -এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?
(ক) বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃক্ষ’
(খ) রবীন্দ্রনাথের ‘চোখের বালি’
(গ) বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’
(ঘ) রবীন্দ্রনাথের ‘যোগাযোগ’
উত্তর: বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’
১৬২. ‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।’ -কার উক্তি?
(ক) মীর মশাররফ হোসেনের
(খ) ইসমাইল হোসেন সিরাজীর
(গ) রবীন্দ্রনাথ ঠাকুরের
(ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর: মীর মশাররফ হোসেনের
১৬৩. বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?
(ক) তৃতীয় বর্ণ
(খ) দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
(গ) প্রথম ও দ্বিতীয় বর্ণ
(ঘ) দ্বিতীয় ও তৃতীয় বর্ণ
উত্তর: দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
১৬৪. ‘কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
(ক) দেশি উপসর্গযোগে
(খ) বিদেশি উপসর্গযোগে
(গ) সংস্কৃত উপসর্গযোগে
(ঘ) কোনোটি নয়
উত্তর: কোনোটি নয়
১৬৫. মুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?
(ক) মাত্রাবৃত্ত
(খ) অক্ষরবৃত্ত
(গ) মুক্তক
(ঘ) স্বরবৃত্ত
উত্তর: স্বরবৃত্ত
১৬৬. নিচের কোনটি অশুদ্ধ?
(ক) অহিংস – সহিংস
(খ) প্রসন্ন – বিষন্ন
(গ) দোষী – নির্দোষী
(ঘ) নিষ্পাপ – পাপিনী
উত্তর: দোষী – নির্দোষী
১৬৭. ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
(ক) বুদ্ধদেব বসু
(খ) দীনেশরঞ্জন দাশ
(গ) সজনীকান্ত দাস
(ঘ) প্রেমেন্দ্র মিত্র
উত্তর: দীনেশরঞ্জন দাশ
১৬৮. ‘আমি এ কথা, এ ব্যথা, সুখ ব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।’- রবীন্দ্রনাথের এ গানে ‘নিছনি’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) অপনোদন অর্থে
(খ) পূজা অর্থে
(গ) বিলানো অর্থে
(ঘ) উপহার অর্থে
উত্তর: পূজা অর্থে
১৬৯. ‘ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।’- কে বলেছেন?
(ক) মোতাহের হোসেন চৌধুরী
(খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
(গ) প্রমথ চৌধুরী
(ঘ) কাজী আব্দুল ওদুদ
উত্তর: মোতাহের হোসেন চৌধুরী
১৭০. কোন বাক্যটি শুদ্ধ?
(ক) আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
(খ) তার কথা শুনে আমি আশ্চার্যান্বিত হলাম।
(গ) তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ।
(ঘ) সেদিন থেকে তিনি সেখান আর যায় না।
উত্তর: তার কথা শুনে আমি আশ্চার্যান্বিত হলাম।
১৭১. Ode কী?
(ক) শোককবিতা
(খ) পত্রকাব্য
(গ) খণ্ড কবিতা
(ঘ) কোরাসগান
উত্তর: কোরাসগান
১৭২. মুহাম্মদ আবদুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?
(ক) বাংলা ধ্বনিবিজ্ঞান
(খ) আধুনিক বাংলা ধ্বনিবিজ্ঞান
(গ) ধ্বনিবিজ্ঞানের কথা
(ঘ) ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
উত্তর: ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
১৭৩. কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়?
(ক) পাবক
(খ) বহ্নি
(গ) হুতাশন
(ঘ) প্রজ্বলিত
উত্তর: প্রজ্বলিত
১৭৪. কোন বানানটি শুদ্ধ?
(ক) Achivement
(খ) Acheivment
(গ) Achievement
(ঘ) Acheivement
উত্তর: Achievement
১৭৫. বিভা : কিরণ : : সুবলিত :?
(ক) সুবিদিত
(খ) সুগঠিত
(গ) সুবিনীত
(ঘ) বিধিত
উত্তর: সুগঠিত
১৭৬. If LOYAL is coded as ‘JOWAJ’, then PRONE is coded as —-
(ক) QRPNF
(খ) NRMND
(গ) ORNMG
(ঘ) NRMNC
উত্তর: NRMNC
১৭৭. 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে?
(ক) 9%
(খ) 9.2%
(গ) 8%
(ঘ) 8.2%
উত্তর: 9.2%
১৭৮. 100 টাকায় 10 টি ডিম কিনে 100 টাকায় 8 টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে?
(ক) 16%
(খ) 20%
(গ) 25%
(ঘ) 28%
উত্তর: 25%
১৭৯. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত?
(ক) 57
(খ) 75
(গ) 39
(ঘ) 93
উত্তর: 39
১৮০. একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 10 এবং 6-তম পদটি 52 হলে 15-তম পদটি–
(ক) 140
(খ) 142
(গ) 148
(ঘ) 150
উত্তর: 142
১৮১. একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ (6-তম) পদটি 160 হলে প্রথম পদটি—–
(ক) 5
(খ) 10
(গ) 12
(ঘ) 8
উত্তর: 5
১৮২. 17 সে.মি., 15 সে.মি., 8 সে.মি বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে —-
(ক) সমবাহু
(খ) সমদ্বিবাহু
(গ) সমকোণী
(ঘ) স্থূলকোণী
উত্তর: সমকোণী
১৮৩. 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা- এর দৈর্ঘ্য 24 সেমি হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা- এর লম্ব দূরত্ব কত সেমি?
(ক) 3
(খ) 4
(গ) 5
(ঘ) 6
উত্তর: 5
১৮৪. 10 টি জিনিসের মধ্যে 2 টি এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস। ঐ জিনিসগুলো থেকে প্রতিবারে 5 টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?
(ক) 170
(খ) 182
(গ) 190
(ঘ) 192
উত্তর: 182
১৮৫. ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
(ক) পূর্ব
(খ) পশ্চিম
(গ) উত্তর
(ঘ) দক্ষিণ
উত্তর: পূর্ব
১৮৬. একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রু-কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?
(ক) মোটা হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে
(খ) চিকন হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে
(গ) দু’টিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
(ঘ) কোনোটিই নয়
উত্তর: দু’টিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
১৮৭. ৫-এর কত শতাংশ ৭ হবে ?
(ক) ৪০
(খ) ১২৫
(গ) ৯০
(ঘ) ১৪০
উত্তর: ১৪০
১৮৮. ০.৪ × ০.০২ × ০.০৮ =?
(ক) ০.৬৪
(খ) ০.০৬৪
(গ) ০.০০০৬৪
(ঘ) ৬.৪০
উত্তর: ০.০০০৬৪
১৮৯. কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে হলে, বৈঠা ব্যবহার করতে হবে –
(ক) পিছনে
(খ) সামনে
(গ) ডান পার্শ্বে
(ঘ) বাম পার্শ্বে
উত্তর: পিছনে
১৯০. ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল।
(ক) বুধবার
(খ) বৃহস্পতিবার
(গ) শুক্রবার
(ঘ) শনিবার
উত্তর: বৃহস্পতিবার
১৯১. কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে?
(ক) ১০%
(খ) ২০%
(গ) ৩৬%
(ঘ) ৪০%
উত্তর: ৩৬%
১৯২. একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে?
(ক) টেনে নেয়া ব্যক্তির
(খ) ঠেলে নেয়া ব্যক্তির
(গ) দু’জনের সমান কষ্ট হবে
(ঘ) কোনোটিই নয়
উত্তর: ঠেলে নেয়া ব্যক্তির
১৯৩. 261 টি আম তিন ভাইয়ের মধ্যে 1/3 :1/5 :1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে?
(ক) 45
(খ) 81
(গ) 90
(ঘ) 135
উত্তর: 135
১৯৪. x2– 3x + 1 = 0 হলে (x2 – 1/x2) এর মান কত?
(ক) 5√3
(খ) 3√5
(গ) 4√5
(ঘ) 6√5
উত্তর: 3√5
১৯৫. x2 – 5x+6 < 0 হলে-
(ক) 2 < x < 3
(খ) -3 < x < -2
(গ) x < 2
(ঘ) x < 3
উত্তর: 2 < x < 3
১৯৬. logx(3/2) = -1/2 হলে, x এর মান-
(ক) 4/9
(খ) 9/4
(গ) √(3/2)
(ঘ) √(⅔)
উত্তর: 4/9
১৯৭. একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মি. এবং প্রস্থ 10 মি. হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?
(ক) 35√5
(খ) 40√5
(গ) 45√5
(ঘ) 50√5
উত্তর: 50√5
১৯৮. A = {x|x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x2<25},
B = {x|x মৌলিক সংখ্যা এবং x2<25},
C = {x|x মৌলিক পূর্ণ সংখ্যা এবং x2=25}, হলে, A∩B∩C =?
(ক) {1,2,3,4}
(খ) {2,3,4}
(গ) {2,3,4,5}
(ঘ) ∅
উত্তর: ∅
১৯৯. একটি থলিতে 6 টি নীল বল, 8 টি সাদা বল এবং 10 টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হবার সম্ভবনা কত?
(ক) 2/3
(খ) 1/3
(গ) 3/4
(ঘ) 1/4
উত্তর: 2/3
২০০. দুইটি বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে?

(ক) ৯
(খ) ৩৬
(গ) ২৭
(ঘ) ৬৫
উত্তর: ৯