৩৬তম বিসিএস প্রশ্ন সমাধান | 36th BCS Question Solution | Biddabari


প্রিয় চাকরি প্রত্যাশী,

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। 

৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।

🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণ

সাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।

তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।

আরও দেখুন:

৩৩তম বিসিএস প্রশ্ন সমাধান | 33th BCS Question Solution | Biddabari

৩৪তম বিসিএস প্রশ্ন সমাধান | 34th BCS Question Solution | Biddabari

৩৫তম বিসিএস প্রশ্ন সমাধান | 35th BCS Question Solution | Biddabari

🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস

⏵বিসিএসের সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

⏵গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

⏵প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

⏵প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

⏵বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সুশাসন ও নৈতিকতা—

⏵প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

⏵খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

⏵বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar & Literature নিয়মিত অনুশীলন করুন।

⏵গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

⏵কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।

🎯প্রস্তুতির জন্য পড়তে পারেন বিদ্যাবাড়ির BCS Digest Plus বইটি।

🎯 আরও ভালো প্রস্তুতির জন্য যোগ দিন — BCS Target Live Batch

🎯 কেন বিগত প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ

বিসিএস পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে বিগত প্রশ্ন সমাধান অপরিহার্য।

৩৩তম বিসিএস প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন —

✅ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

✅ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

✅ কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।


📚 আরও দেখুন:

৩২তম বিসিএস প্রশ্ন সমাধান | 32th BCS Queston Solution | Biddabari

৩১তম বিসিএস প্রশ্ন সমাধান | 31th BCS Question Solution | Biddabari

আজ প্রকাশ করা হচ্ছে:

📄 ৩৬তম বিসিএস প্রশ্ন সমাধান PDF | 36th BCS Question Solution PDF

বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে পূর্ববর্তী বিসিএস প্রশ্নগুলো নির্ভুল উত্তরসহ প্রকাশ করছে।

আপনি চাইলে প্রশ্নগুলো PDF ফরম্যাটে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।

এটি আপনার বিসিএস প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করেও ব্যবহার করা যাবে।

📘 আরও দেখুন:






51th BCS Dynamic Advance Live Batch



৩৬তম বিসিএস প্রশ্ন সমাধান | 36th BCS Question Solution | Biddabari PDF Download



৩৬তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান




১. ‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?

ক. ব+ন্+ধ+ন্

খ. বন্+ধন্

গ.ব+ন্ধ+ন

ঘ. বান+ধন্

উত্তর: বন্+ধন্

২. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?

ক. ৭টি

খ. ৯টি

গ. ১০টি

ঘ. ৮টি

উত্তর: ৮টি

৩. ‘বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

ক. জ+ঞ

খ. ঞ+গ

গ. ঞ+জ

ঘ. গ+ঞ

উত্তর: জ+ঞ

৪. নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?

ক. সভাসদ

খ. শুভেচ্ছা

গ. ফলবান

ঘ. তন্বী

উত্তর: শুভেচ্ছা

৫. বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?

ক. জনশ্রুতি

খ. অনমনীয়

গ. খাসমহল

ঘ. তপোবন

উত্তর: অনমনীয়

৬. নিচের কোনটি বিশেষ্য পদ?

ক. জাত

খ. গৈরিক

গ. উদ্ধত

ঘ. গাম্ভীর্য

উত্তর: গাম্ভীর্য  

৭. নিচের কোন শব্দে ণত্ব বিধি অনুসারে ‘ণ’— এর ব্যবহার হয়েছে?

ক. কল্যাণ

খ. প্রবণ

গ. নিক্কণ

ঘ. বিপণি

উত্তর: প্রবণ

৮. ‘মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে’— বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয়—

ক. মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে না

খ. মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না

গ. মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না

ঘ. মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না

উত্তর: মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না

৯. ‘Null and void’— এর বাংলা পরিভাষা কী?

ক. বাতিল

খ. পালাবদল

গ. মামুলি

ঘ. নিরপেক্ষ

উত্তর: বাতিল

১০. ‘হেড মৌলভী’ কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে?

ক. ইংরেজি+ফার্সি

খ. ইংরেজি +আরবি

গ. তুর্কি+আরবি

ঘ. ইংরেজি+পতুর্গিজ

উত্তর: ইংরেজি+ফার্সি

১১. ‘রবীন্দ্র’—এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. রবী+ইন্দ্র

খ. রবী+ঈন্দ্র

গ. রবি+ইন্দ্র

ঘ. রবি+ঈন্দ্র

উত্তর: রবি+ইন্দ্র

১২. ‘এ যে আমাদের চেনা লোক’— বাক্যে ‘চেনা’ কোন পদ?

ক. বিশেষ্য

খ. অব্যয়

গ. ক্রিয়া

ঘ. বিশেষণ

উত্তর: বিশেষণ

১৩. ‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ—

ক. উৎকর্ষতা

খ. অপকর্ষ

গ. উৎকর্ষ

ঘ. অপকর্ষতা

উত্তর: উৎকর্ষ

১৪. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?

ক. ছায়ানট

খ. চক্রবাক

গ. রুদ্রমঙ্গল

ঘ. বালুচর

উত্তর: বালুচর

১৫. ‘সবুজপত্র’ প্রকাশিত হয় কোন সালে?

ক. ১৯০৯ সালে

খ. ১৯১০ সালে

গ. ১৯১৪ সালে

ঘ. ১৯২১ সালে

উত্তর: ১৯১৪ সালে

১৬. মুক্তিযুদ্ধবিষয়ক নাটক—

ক. সুবচন নিবার্সনে

খ. রক্তাক্ত প্রান্তর

গ. নূরুলদীনের সারা জীবন

ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়

উত্তর: পায়ের আওয়াজ পাওয়া যায়

১৭. কোনটি জসীমউদ্‌দীনের নাটক?

ক. রাখালী

খ. মাটির কান্না

গ. বেদের মেয়ে

ঘ. বোবা কাহিনী

উত্তর: বেদের মেয়ে

১৮. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক—এর প্রভাব অপরিসীম?

ক. শ্রীচৈতন্যদেব

খ. শ্রীকৃষ্ণ

গ. আদিনাথ

ঘ. মনোহর দাশ

উত্তর: শ্রীচৈতন্যদেব

১৯. মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?

ক. কবর

খ. চিঠি

গ. রক্তাক্ত প্রান্তর

ঘ. মুখরা রমণী বশীকরণ

উত্তর: মুখরা রমণী বশীকরণ

২০. কোনটি উপন্যাস নয়?

ক. দিবারাত্রির কাব্য

খ. হাঁসুলী বাঁকের উপকথা

গ. কবিতার কথা

ঘ. পথের পাঁচালী

উত্তর: কবিতার কথা

২১. ‘বিষাদ সিন্ধু’ একটি—

ক. গবেষণা গ্রন্থ

খ. ধর্মবিষয়ক প্রবন্ধ

গ. ইতিহাস আশ্রয়ী উপন্যাস

ঘ. আত্নজীবনী

উত্তর: ইতিহাস আশ্রয়ী উপন্যাস

২২. মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?

ক. ১৭৫৬

খ. ১৭৫২

গ. ১৭৬০

ঘ. ১৭৬২

উত্তর: ১৭৬০

২৩. ‘তোহফা’ কাব্যটি কে রচনা করেন?

ক. দৌলত কাজী

খ. মাগন ঠাকুর

গ.  সাবিরিদ খান

ঘ. আলাওল

উত্তর: আলাওল

২৪. এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?

ক. কবিগান

খ. পুঁথি সাহিত্য

গ. নাথ সাহিত্য

ঘ. বৈষ্ণব পদ সাহিত্য

উত্তর: কবিগান

২৫. ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটির প্রণেতা—

ক. উইলিয়াম কেরি

খ. গোলকনাথ শর্মা

গ. রামরাম বসু

ঘ. হরপ্রসাদ রায়

উত্তর: রামরাম বসুর  

২৬. ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? 

ক. বঙ্গদূত

খ. জ্ঞানান্বেষণ

গ. জ্ঞানাঙ্কুর

ঘ. সংবাদ প্রভাকর

উত্তর: জ্ঞানান্বেষণ

২৭. হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম—

ক. অবকাশ রঞ্জিকা

খ. বিবিধার্থ সংগ্রহ 

গ. কাব্য প্রকাশ

ঘ. গ্রামবার্তা প্রকাশিকা

উত্তর: গ্রামবার্তা প্রকাশিকা 

২৮. নিচের কোনটি ভ্রমণসাহিত্য বিষয়ক গ্রন্থ নয়?

ক. চার ইয়ারী কথা

খ. পালামৌ

গ. দৃষ্টিপাত

ঘ. দেশে বিদেশে

উত্তর: চার ইয়ারী কথা

২৯. নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি—

ক. গণদেবতা

খ. পদ্মানদীর মাঝি

গ. সীতারাম

ঘ. পথের পাঁচালী

উত্তর: সীতারাম

৩০. নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ উপন্যাসের?

ক. বিহারী—বিনোদিনী

খ. নিখিলেস—বিমলা

গ. মধুসূদন—কুমুদিনী

ঘ. অমিত—লাবণ্য

উত্তর: নিখিলেস—বিমলা

৩১. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?

ক. রিক্তের বেদন

খ. সর্বহারা

গ. আলেয়া

ঘ. কুহেলিকা

উত্তর: কুহেলিকা  

৩২. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?

ক. ব্রজাঙ্গনা

খ. বিলাতের পত্র

গ. বীরাঙ্গনা

ঘ. হিমালয়

উত্তর: বীরাঙ্গনা

৩৩. ‘একখানি ছোট ক্ষেত আমি একেলা’— রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?

ক. সোনার তরী

খ. চিত্রা

গ. মানসী

ঘ. বলাকা

উত্তর: সোনার তরী

৩৪. ‘আমি কিংবদন্তির কথা বলছি’— কবিতাটি কার লেখা? 

ক. শামসুর রাহমান

খ. আল মাহমুদ

গ. আবুল ফজল

ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ

উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ  

৩৫. কোনটি শওকত ওসমানের রচনা নয়?

ক. চৌরসন্ধি

খ. ক্রীতদাসের হাসি

গ. ভেজাল

ঘ. বনি আদম

উত্তর: ভেজাল

৩৬. Professor Razzak was a scholar ___ refute. (Fill in the gap)

ক. in

খ. of

গ. after

ঘ. by

উত্তর: of

নোট: Refute শব্দটি প্রশ্নোক্ত বাক্যের সাথে সঙ্গতি পূর্ণ নয়, Refute এর পরিবর্তে Repute(মুখ্যাতি) ব্যবহার করা হলে বাক্যটি অর্থবোধক হতো।

৩৭. ‘David Copperfield’ is a/an- nove.

ক. Victorian

খ. Elizabethan

গ. Romantic

ঘ. Modern

উত্তর: Victorian

৩৮. ‘Elegy written in a Country Churchyard’ is written by-

ক. William Wordsworth

খ. Thomas Gray

গ. John Keats

ঘ. W.B. Yeats

উত্তর: Thomas Gray

৩৯. John Smith is good ___ Mathematics. (Fill in the gap)

ক. at

খ. in

গ. of

ঘ. after

উত্তর: at 

৪০. Shakespeare’s Measure for measure’ is a successful- 

ক. tragedy

খ. comedy

গ. tragi-comedy

ঘ. melodrama

উত্তর: tragi-comedy

৪১. Teacher said, ‘The earth ___ round the sun’.

ক. moves

খ. moved

গ. has moved

ঘ. will be moving

উত্তর: moves

৪২. The romantic age in English literature began with the publication of-

ক. Preface to Shakespeare

খ. Preface to Lyrical Ballads

গ. Preface to Ancient Mariners

ঘ. Preface to Dr. Johnson.

উত্তর: Preface to Lyrical Ballads

৪৩. In English grammar, ___ deals with formation of sentences. 

ক. Morphology

খ. Etymology

গ. Syntax

ঘ. Semantics

উত্তর: Syntax 

৪৪. Which of the followings book is written by Thomas Hardy?

ক. Vanity Fair

খ. The Return of the Native

গ. Pride and Prejudice

ঘ. Oliver Twist

উত্তর: The Return of the Native

৪৫. He insisted ___ there. (Fill in the gap). 

ক. on my going

খ. is to go

গ. over going

ঘ. to go

উত্তর: on my going 

৪৬. The idiom ‘A stitch in time saves nine’- refers to the importance of- 

ক. saving lives

খ. timely action

গ. saving time

ঘ. time tailoring

উত্তর: timely action

৪৭. ‘Frailty the name is woman’- is a famous dialogue from. 

ক. Christopher Marlowe

খ. John Webstar

গ. W. Shakespeare

ঘ. T.S. Eloit

উত্তর: W. Shakespeare

৪৮. The poem ‘The Solitary Reaper’ is written by

ক. W.H. Auden

খ. W. Wordsworth

গ. W. B. Yeats

ঘ. Ezra Pound

উত্তর: W. Wordsworth

৪৯. ‘The Merchant of Venice’ is a Shakespearan play about-

ক. a jew

খ. a Moor

গ. a Roman

ঘ. a Turk

উত্তর: a jew

৫০. What would be the right antonym for ‘Initiative’?

ক. apathy

খ. indolence 

গ. enterprise

ঘ. activity

উত্তর: apathy

৫১. The play ‘Candida’ is by-

ক. A. James Joyce

খ. Shakespeare

গ. G.B. Shaw

ঘ. Arthur Miller

উত্তর: G.B. Shaw

৫২. Which of the following writers belongs to the romantic period in English Literature? 

ক. Tennyson

খ. Alexander Pope

গ. John Dryden

ঘ. S.T. Coleridge

উত্তর: S.T. Coleridge

৫৩. This could have worked if I ___ been more cautious. 

ক. had

খ. have

গ. might

ঘ. would

উত্তর: had

৫৪. The ‘climax’ of a plot is what happens-

ক. in the beginning

খ. at the height

গ. at the end

ঘ. in the confrontation

উত্তর: at the height

৫৫. London town is found a living being in the works of-

ক. Thomas Hardy

খ. Charles Dickens

গ. W. Congreve

ঘ. D.H. lawrence

উত্তর: Charles Dickens

৫৬. I have been living in Dhaka __2000. 

ক. since

খ. from

গ. after

ঘ. till

উত্তর: since

৫৭. Give the antonym of the word ‘transitory’. 

ক. temporary

খ. permanent

গ. numbering

ঘ. numerical

উত্তর: permanent

৫৮. Verb of ‘Number’ is-

ক. number

খ. enumerate

গ. numbering

ঘ. numerical

উত্তর: number

৫৯. ‘Child is the father of man’ is taken from the poem of-

ক. W. Wordsworth

খ. S.T. Coleridge

গ. P.B. Shelley

ঘ. A. C. Swinburne

উত্তর: W. Wordsworth

৬০. Slow and steady __ the race. (Fill in the gap). 

ক. win

খ. wins

গ. has won

ঘ. won

উত্তর: wins

৬১. ‘Man is a political animal’- who said this?

ক. Dante

খ. Plato

গ. Aristotle

ঘ. Socrates

উত্তর: Aristotle

৬২. Who is known as ‘The poet of nature’ in English literature?

ক. Lord Tennyson

খ. John Milton

গ. William Wordsworth

ঘ. John Keats

উত্তর: William Wordsworth

৬৩. Identify the correct sentence?

ক. Yesterday, he has gone home.

খ. Yesterday, he did gone home.

গ. Yesterday, he had gone home.

ঘ. Yesterday, he went home. 

উত্তর: Yesterday, he went home. 

৬৪. ‘A passage to India’ is written by-

ক. E.M. Forster

খ. Rudyard Kipling

গ. Galls Worthy

ঘ. A. H. Auden

উত্তর: E.M. Forster

৬৫. ‘Gitanjali’ of Rabindranath Tagore was translated by-

ক. W.B. Yeats

খ. Robert Frost

গ. John Keats

ঘ. Rudyard Kipling

উত্তর: W.B. Yeats

৬৬. ‘Venerate’ means-

ক. defame

খ. abuse

গ. respect

ঘ. accuse

উত্তর: respect

৬৭. Credit tk 5000 __ my account. 

ক. in

খ. with

গ. against

ঘ. to

উত্তর: to

৬৮. ‘To do away with’ means-

ক. to repeat

খ. to start

গ. to get rid of

ঘ. to drive off

উত্তর: to get rid of

৬৯. বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?

ক. দ্রাবিড়

খ. নেগ্রিটো

গ. ভোটচীন

ঘ. অস্ট্রিক

উত্তর: অস্ট্রিক

৭০. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি?

ক. পুণ্ড্র

খ. তাম্রলিপ্ত

গ. গৌড়

ঘ. হরিকেল

উত্তর: পুণ্ড্র 

৭১. বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?

ক. আলমগীরনামা

খ. আইন-ই-আকবরী

গ. আকবরনামা

ঘ. তুজুক-ই-আকবরী

উত্তর: আইন-ই-আকবরী

৭২. ঢাকার লালবাগের দুর্গ নিমার্ণ করেন: 

ক. শাহ সুজা

খ. শায়েস্তা খান

গ. মীর জুমলা

ঘ. সুবেদার ইসলাম খান

উত্তর: শায়েস্তা খান

৭৩. বাংলার ‘ছিয়াত্তরের মন্বন্তর’—এর সময় কাল:

ক. ১৭৭০ খ্রিস্টাব্দ

খ. ১৭৬০ খ্রিস্টাব্দ

গ. ১৭৬৫ খ্রিস্টাব্দ

ঘ. ১৭৫৬ খ্রিস্টাব্দ

উত্তর: ১৭৭০ খ্রিস্টাব্দ

৭৪. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?

ক. ৩১ জানুয়ারি ১৯৫২ 

খ. ২ ফেব্রুয়ারি ১৯৫২

গ. ১৮ ফেব্রুয়ারি ১৯৫২

ঘ. ৩০ জানুয়ারি ১৯৫২

উত্তর: ৩১ জানুয়ারি ১৯৫২

৭৫. ৬ দফা দাবি পেশ করা হয়:

ক. ১৯৭০ সালে

খ. ১৯৬৬ সালে

গ. ১৯৬৫ সালে

ঘ. ১৯৬৯ সালে

উত্তর: ১৯৬৬ সালে

৭৬. বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্থানে যে আন্দোলন চলছিল সেটি হলো:

ক. ইসলামাবাদের সামরিক সরকার পদত্যাগের আন্দোলন

খ. পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন

গ. প্রেসিডেন্ট ইয়াহহিয়ার পদত্যাগ আন্দোলন

ঘ. মাশার্ল ‘ল’ পদত্যাগের আন্দোলন

উত্তর: পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন

৭৭. ২৬ মার্চ ১৯৭১-এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন— 

ক. বেতার/রেডিওর মাধ্যমে

খ. ওয়্যারলেসের মাধ্যমে

গ. টেলিগ্রামের মাধ্যমে

ঘ. টেলিভিশনের মাধ্যমে

উত্তর: ওয়্যারলেসের মাধ্যমে

৭৮. বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয়—

ক. আষাঢ়-শ্রাবণ মাসে

খ. ভাদ্র-আশ্বিন মাসে

গ. অগ্রহায়ণ-পৌষ মাসে

ঘ. মাঘ-ফাল্গুন

উত্তর: অগ্রহায়ণ-পৌষ মাসে

৭৯. সুন্দরবন—এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে? 

ক. ৫০%

খ. ৫৮%

গ. ৬২%

ঘ. ৬৬%

উত্তর: ৬২%

৮০. MDG- এর অন্যতম লক্ষ্য কি?

ক. দেশ থেকে পোলিও নির্মূল করা

খ. HIV/AIDS নির্মূল করা

গ. যক্ষ্মা নিমূর্ল করা

ঘ. ক্ষুধা ও দারিদ্র্য দূর করা 

উত্তর: ক্ষুধা ও দারিদ্র্য দূর করা 

৮১. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?

ক. ১২তম

খ. ১৩তম

গ. ১৪তম

ঘ. ১৫তম

উত্তর: ১৫তম

৮২. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?

ক. এক কক্ষ

খ. দুই বা দ্বিকক্ষ

গ. তিন কক্ষ

ঘ. বহুকক্ষ বিশিষ্ট

উত্তর: এক কক্ষ

৮৩. ভারতের কতটি ‘ছিটমহল’ বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তভুর্ক্ত হয়েছে?

ক. ১৬২টি

খ. ১১১টি

গ. ৫১টি

ঘ. ১০১টি

উত্তর: ১১১টি 

৮৪. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি?

ক. ২২˚৩০-২০˚৩৪ দক্ষিণ অক্ষাংশে

খ. ৮০˚৩১-৪০˚৯০ দ্রাঘিমাংশে

গ. ৩৪˚২৫-৩৮ উত্তর অক্ষাংশে

ঘ. ৮৮˚০১-৯২˚৪১ পূর্ব দ্রাঘিমাংশে

উত্তর: ৮৮˚০১-৯২˚৪১ পূর্ব দ্রাঘিমাংশে

৮৫. বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?

ক. ১৯৭২ সালে

খ. ১৯৭৩ সালে

গ. ১৯৭৪ সালে

ঘ. ১৯৭৭ সালে

উত্তর: ১৯৭৪ সালে

৮৬. কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?

ক. রাখাইন

খ. মারমা

গ. পাঙন

ঘ. খিয়াং

উত্তর: পাঙন

৮৭. ঢাকার ‘ধোলাই খাল’ কে খনন করেন?

ক. পরিবিবি

খ. ইসলাম খান

গ. শায়েস্তা খান

ঘ. ঈশা খান

উত্তর: ইসলাম খান

৮৮. বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়?

ক. ৯ মে, ১৯৫৪ 

খ. ২২ ফেব্রুয়ারি, ১৯৫৩

গ. ১৬ ফেব্রুয়ারি, ১৯৫৬

ঘ. ২১ ফেব্রুয়ারি, ১৯৫২

উত্তর: ৯ মে, ১৯৫৪ 

৮৯. মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয়?

ক. ২৫ মার্চ, ১৯৭১

খ. ২৬ মার্চ, ১৯৭১

গ. ১৪ ডিসেম্বর, ১৯৭১

ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭১

উত্তর: ১৪ ডিসেম্বর, ১৯৭১

৯০. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?

ক. যুক্তরাজ্য

খ. পূর্ব জার্মানি

গ. স্পেন

ঘ. গ্রিস

উত্তর: পূর্ব জার্মানি 

৯১. বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি?

ক. ১৭টি

খ. ২০টি

গ. ৬৪টি

ঘ. ১৯টি

উত্তর: ১৯টি 

নোট: বাংলাদেশের স্বাধীন হওয়ার সময়কালকে হিসাবে ধরে সঠিক উত্তর ১৯টি। 

৯২. ‘শুভলং’ ঝরনা কোন জেলায় অবস্থিত?

ক. রাঙামাটি

খ. বান্দরবান

গ. মৌলভীবাজার

ঘ. সিলেট

উত্তর: রাঙামাটি

৯৩. বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি?

ক. পুটিয়া, রাজশাহী

খ. নাচোল, চাঁপাইনবাবগঞ্জ

গ. লালপুর, নাটোর

ঘ. ঈশ্বরদী, পাবনা

উত্তর: লালপুর, নাটোর

৯৪. বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?

ক. ১৭ জানুয়ারি, ১৯৭২

খ. ২৬ মার্চ, ১৯৭১

গ. ১৬ ডিসেম্বর, ১৯৭১

ঘ. ২১ ফেব্রুয়ারি, ১৯৭২

উত্তর: ১৭ জানুয়ারি, ১৯৭২ 

৯৫. কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?

ক. প্রথম ১০টি

খ. প্রথম ৪টি

গ. প্রথম ৬টি

ঘ. প্রথম ৫টি

উত্তর: প্রথম ৪টি

৯৬. ECNEC- এর চেয়ারম্যান বা সভাপতি কে?

ক. অর্থমন্ত্রী

খ. প্রধানমন্ত্রী

গ. পরিকল্পনামন্ত্রী

ঘ. স্পীকার

উত্তর: প্রধানমন্ত্রী

৯৭. ‘অগ্নিশ্বর’ কি ফসলের উন্নত জাত?

ক. ধান

খ. কলা

গ. পাট

ঘ. গম

উত্তর: কলা

৯৮. বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি?

ক. যুদ্ধাপরাধীদের বিচার

খ. সমুদ্রসীমা বিজয়

গ. বৈদেশিক মুদ্রার রিজার্ভ

ঘ. বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি

উত্তর: যুদ্ধাপরাধীদের বিচার

৯৯. কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে ‘শান্তির জন্য ঐক্য প্রস্তাব’ জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?

ক. ভিয়েতনাম সংকট

খ. সাইপ্রাস সংকট

গ. কোরিয়া সংকট

ঘ. প্যালেস্টাইন সংকট

উত্তর: কোরিয়া সংকট

১০০. সুয়েজ খাল কোন বছর চালু হয়?

ক. ১৯০৩

খ. ১৮৬৯

গ. ১৮৮৯

ঘ. ১৮৫৬

উত্তর: ১৮৬৯

১০১. নিম্নলিখিত কোনটি International Mother Earth day?

ক. ১৮ এপ্রিল 

খ. ২০ এপ্রিল

গ. ২২ এপ্রিল

ঘ. ২৪ এপ্রিল

উত্তর: ২২ এপ্রিল

১০২. প্রেসিডেন্ট উড্রো উইলসনের ১৪ points এ কত নম্বর point এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে?

ক. ৯

খ. ১২

গ. ১৩

ঘ. ১৪

উত্তর: ১৪

১০৩. ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়?

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৫

উত্তর:

১০৪. লাওসের (Laos) সরকারি নাম কি?

ক. Laos People’s Democratic Republic

খ. Kingdom of Laos

গ. Republic of Laos

ঘ. Democratic Republic of Laos 

উত্তর: Laos People’s Democratic Republic

১০৫. নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত? 

ক. ভারত

খ. চীন

গ. মিয়ানমার

ঘ. আফগানিস্তান

উত্তর: চীন

১০৬. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)— এর শীর্ষ পদটি কি?

ক. প্রশাসক

খ. মহাপরিচালক

গ. মহাসচিব

ঘ. প্রেসিডেন্ট

উত্তর: প্রশাসক

১০৭. জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?

ক. ৮০ বিলিয়ন ডলার

খ. ১০০ বিলিয়ন ডলার

গ. ১৫০ বিলিয়ন ডলার

ঘ. ২০০ বিলিয়ন ডলার

উত্তর: ১০০ বিলিয়ন ডলার

১০৮. যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে?

ক. জুন, ২০০১

খ. জুন, ২০০০

গ. জুন, ২০০২

ঘ. জুন, ২০০৩

উত্তর: জুন, ২০০২

১০৯. আরব লীগ প্রতিষ্ঠা পায়—

ক. ১৯৪৯

খ. ১৯৫০

গ. ১৯৪৫

ঘ. ১৯৪০

উত্তর: ১৯৪৫

১১০. Yalta Conference - এর একটি লক্ষ্য ছিল:

ক. বিশ্বযুদ্ধের কারণ নির্ণয়

খ. জিব্রালটার প্রণালীর সুরক্ষা

গ. জাতিসংঘ প্রতিষ্ঠা

ঘ. যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান 

উত্তর: জাতিসংঘ প্রতিষ্ঠা

১১১. বর্তমানে NAM- এর সদস্য সংখ্যা—

ক. ৩৩

খ. ১৫

গ. ৭৭

ঘ. ২১

নোট: NAM -এর বর্তমান সদস্য ১২১টি। সর্বশেষ সদস্য- দক্ষিণ সুদান(২০২৪)।

১১২. ‘War and Peace’ উপন্যাসের রচয়িতা—

ক. লিও টলস্টয় 

খ. ডেভিড রিকার্ডো 

গ. কার্ল মার্কস

ঘ. জেন অস্টিন

উত্তর: লিও টলস্টয়

১১৩. আন্তজার্তিক রেড ক্রস- এর সদর দপ্তর:

ক. ভিয়েনা

খ. জেনেভা

গ. প্যারিস

ঘ. লন্ডন

উত্তর: জেনেভা

১১৪. IAEA- এর সদর দপ্তর হচ্ছে:

ক. জেনেভা

খ. ভিয়েনা

গ. ওয়াশিংটন

ঘ. প্যারিস

উত্তর: ভিয়েনা

১১৫. সার্ক প্রতিষ্ঠিত হয়:

ক. ১৯৮২

খ. ১৯৮৫

গ. ১৯৮৪

ঘ. ১৯৮৩

উত্তর: ১৯৮৫

১১৬. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৪১

খ. ১৯৪৫

গ. ১৯৪৮

ঘ. ১৯৪৯

উত্তর: ১৯৪৫

১১৭. আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?

ক. মিশর

খ. ইরান

গ. ইরাক

ঘ. সিরিয়া

উত্তর: সিরিয়া

১১৮. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? 

ক. ভারত

খ. আলজেরিয়া

গ. আলবেনিয়া

ঘ. ফ্রান্স

উত্তর: আলবেনিয়া

১১৯. বাংলাদেশে কখন থেকে বয়স্কভাতা চালু হয়?

ক. ১৯৯৮ সালে

খ. ১৯৯৯ সালে

গ. ২০০০ সালে

ঘ. ১৯৯৭ সালে

উত্তর: ১৯৯৮ সালে

১২০. বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?

ক. ৫১৩৮ কি.মি.

খ. ৪৩৭১ কি.মি.

গ. ৪১৫৬ কি.মি.

ঘ. ৩৯৭৮ কি.মি.

উত্তর: ৪১৫৬ কি.মি.

১২১. মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?

ক. ১১.২ কি.মি.

খ. ১২.২ কি.মি.

গ. ১১.৮ কি.মি.

ঘ. ১২.৮ কি.মি.

উত্তর: ১১.৮ কি.মি.

১২২. সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়—

ক. পাগ-মার্ক

খ. ফুটমার্ক

গ. GIS

ঘ. কোয়ার্ডবেট

উত্তর: পাগ-মার্ক

১২৩. ২০০৪ সালের ভয়ংকর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘণ্টায়—

ক. ১০০—২০০ কি.মি.

খ. ৩০০—৪০০ কি.মি.

গ. ৭০০—৮০০ কি.মি.

ঘ. ৯০০—১০০০ কি.মি.

উত্তর: ৭০০—৮০০ কি.মি.

১২৪. ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

ক. ঢাকায়

খ. খুলনায়

গ. নারায়ণগঞ্জে

ঘ. চাঁদপুরে

উত্তর: চাঁদপুরে

১২৫. সমুদ্রপৃষ্ঠ ৪৫ সে.মি. বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে climate refugee হবে?

ক. ৩ কোটি

খ. ৩.৫ কোটি

গ. ৪ কোটি

ঘ. ৪.৫ কোটি

উত্তর: ৩.৫ কোটি

১২৬. বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?

ক. ৯০ শতাংশ

খ. ৯৪ শতাংশ

গ. ৯৮ শতাংশ

ঘ. ৯৯.৯৭ শতাংশ

উত্তর: ৯৯.৯৭ শতাংশ

১২৭. বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে?

ক. ৩০%

খ. ৪০%

গ. ৫০%

ঘ. ৬০%

উত্তর: ৩০%

১২৮. দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে জারি হয়েছে?

ক. ১ জানুয়ারি

খ. ১১ জানুয়ারি

গ. ১৯ জানুয়ারি

ঘ. ২১ মার্চ

উত্তর: ১৯ জানুয়ারি

১২৯. সুনামির কারণ হলো—

ক. ঘূর্ণিঝড়

খ. চন্দ্র ও সূর্যের আকর্ষণ

গ. সমুদ্রের তলদেশে ভূমিকম্পন

ঘ. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

উত্তর: সমুদ্রের তলদেশে ভূমিকম্পন

১৩০. যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়—

ক. প্যাথজেনিক

খ. ইনফেকশন

গ. টক্সিন

ঘ. জীবাণু

উত্তর: প্যাথজেনিক

১৩১. শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরি?

ক. স্বীকৃতি

খ. স্নেহ

গ. সাফল্য

ঘ. উল্লেখিত সবকটি

উত্তর: উল্লেখিত সবকটি

১৩২. নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?

ক. ট্রিপসিন

খ. লাইপেজ

গ. টায়ালিন

ঘ. অ্যামাইলেজ

উত্তর: ট্রিপসিন

১৩৩. বায়ুমন্ডলে শতকরা কতভাগ আর্গন বিদ্যমান?

ক. ৭৮.০

খ. ০.৮

গ. ০.৪১

ঘ. ০.৩

উত্তর: ০.৮

১৩৪. মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?

ক. হৃদযন্ত্রে

খ. বৃক্কে

গ. ফুসফুসে

ঘ. প্লীহাতে

উত্তর: প্লীহাতে

৩৫. কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?

ক. ট্রান্সফরমার

খ. ডায়নামো

গ. বৈদ্যুতিক মোটর

ঘ. হুইল

উত্তর: ডায়নামো

১৩৬. মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

ক. স্নায়ুতন্ত্রের

খ. রেচনতন্ত্রের

গ. পরিপাকতন্ত্রের

ঘ. শ্বাসতন্ত্রের

উত্তর: স্নায়ুতন্ত্রের

১৩৭. ভাইরাসজনিত রোগ নয় কোনটি?

ক. জন্ডিস

খ. এইডস

গ. নিউমোনিয়া

ঘ. চোখ ওঠা

উত্তর: নিউমোনিয়া

১৩৮. প্রাণিজগতের উৎপত্তি ও বংশসম্বন্ধীয় বিদ্যাকে বলে—

ক. বায়োলজি

খ. জওলজি 

গ. জেনেটিক্স

ঘ. ইভোলিউশন

উত্তর: জেনেটিক

১৩৯. কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই-অক্সাইড বাতাসে আসে?

ক. ডিজেল

খ. পেট্রোল

গ. অকটেন

ঘ. সিএনজি

উত্তর: ডিজেল

১৪০. মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়?

ক. শব্দশক্তি

খ. তড়িৎশক্তি

গ. আলোকশক্তি

ঘ. চৌম্বকশক্তি

উত্তর: তড়িৎশক্তি

১৪১. জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?

ক. আলফা রশ্মি

খ. বিটা রশ্মি

গ. গামা রশ্মি

ঘ. আলট্রাভায়োলেট রশ্মি

উত্তর: গামা রশ্মি

১৪২. কোন রং বেশি দূর থেকে দেখা যায়?

ক. সাদা

খ. কালো

গ. হলুদ

ঘ. লাল

উত্তর: লাল

১৪৩. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো—

ক. আইসোটোন

খ. আইসোটোপ

গ. আইসোবার

ঘ. রাসায়নিক পদার্থ

উত্তর: আইসোটোপ

১৪৪. নিচের কোন মেমোরিটি Non-volatile?

ক. SRAM

খ. DRAM

গ. ROM

ঘ. উপরের সবগুলো

উত্তর: ROM

১৪৫. নিচের কোনটি 3G language নয়?

ক. C

খ. Java

গ. Assembly language

ঘ. Machine language

উত্তর: Machine language

১৪৬. নিচের কোন উক্তিটি সঠিক?

ক. ১ কিলোবাইট = ১০২৪ বাইট

খ. ১ মেগাবাইট = ১০২৪ বাইট

গ. ১ কিলোবাইট = ১০০০ বাইট

ঘ. ১ মেগাবাইট = ১০০০ বাইট

উত্তর: ১ কিলোবাইট = ১০২৪ বাইট

১৪৭. Wi-fi কোন স্ট্যান্ডার্ড—এর উপর ভিত্তি করে কাজ করে?

ক. IEEE 802.11

খ. IEEE 804.11

গ. IEEE 803.11

ঘ. IEEE 806. 11

উত্তর: IEEE 802.11

১৪৮. নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?

ক. WAN

খ. Satelite Communication

গ. MAN

ঘ. TV রিমোট কন্ট্রোল 

উত্তর: TV রিমোট কন্ট্রোল 

১৪৯. (1011)2 + (0101)2  =?

ক. (1100)2

খ. (11000)2

গ. (01100)2

ঘ. কোনোটিই নয়

উত্তর: কোনোটিই নয়

১৫০. Wi-MAX- এর পূর্ণরূপ কি?

ক. Worldwide Interoperability for Microwave Access

খ. Worldwide Internet for Microwave Access

গ. Worldwide Interconnection for Microwave Access

ঘ. কোনোটিই নয়

উত্তর: Worldwide Interoperability for Microwave Acces

১৫১. Boolean Algebra- এর নিচের কোনটি সঠিক?

ক. A+A = 1

খ. A.A = 1

গ. A+A = 2A

ঘ. উপরের কোনোটিই নয়

উত্তর: A+A = 1 

১৫২. 8086 কত বিটের মাইক্রো প্রসেসর?

ক. 8

খ. 16

গ. 32

ঘ. উপরের কোনোটিই নয়

উত্তর: 16

১৫৩. Mobile Phone- এর কোনটি input device নয়?

ক. Keypad

খ. Touch Screen

গ. Camera

ঘ. Power Supply

উত্তর: Power Supply

১৫৪. নিচের কোনটি ডাটাবেজ language?

ক. Oracle

খ. C

গ. MS-Word

ঘ. কোনোটিই নয়

উত্তর: Oracle

১৫৫. LinkedIn- এর ক্ষেত্রে কোনটি সঠিক?

ক. এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস

খ. এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত 

গ. ২০০৬ সালে এটির সদস্যসংখ্যা ২০ মিলিয়নের অধিক হয়

ঘ. উপরের সবগুলোই

উত্তর: উপরের সবগুলোই

১৫৬. কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয়?

ক. বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সংযুক্ত করার কাজে

খ. দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে

গ. এটি নেটওয়ার্ক হাব কিংবা সুইচের মতোই কাজ করে

ঘ. কোনোটিই নয়

উত্তর: দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে

১৫৭. নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি?

ক. RAM

খ. Hard Disk

গ. Pen drive

ঘ. কোনোটিই নয়

উত্তর: RAM

১৫৮. Plotter কোন ধরনের ডিভাইস?

ক. ইনপুট

খ. আউটপুট

গ. মেমোরি

ঘ. উপরের কোনোটিই নয়

উত্তর: আউটপুট

১৫৯. নৈতিকতাকে বলা হয় মানবজীবনের- 

ক. নৈতিক শক্তি

খ. নৈতিক বিধি

গ. নৈতিক আদর্শ

ঘ. সবগুলোই

উত্তর: নৈতিক আদর্শ

১৬০. ‘Power: A New Social Analysis’ গ্রন্থটি কার লেখা? 

ক. ম্যাকিয়াভেলি

খ. হবস 

গ. লক

ঘ. রাসেল

উত্তর: রাসেল

১৬১. ‘সুবর্ণ মধ্যক’ হলো-

ক. গাণিতিক মধ্যমান

খ. দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা

গ. সম্ভাব্য সব ধরনের কাজের মধ্যমান

ঘ. একটি দার্শনিক সম্প্রদায়ের নাম

উত্তর: দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা

১৬২. নৈতিক আচরণবিধি (Code of ethics) বলতে বুঝায়—

ক. মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে

খ. বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের মানদন্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি

গ. দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত করণে প্রণীত নৈতিক নিয়ম, মানদণ্ড বা আচরণবিধি

ঘ. উপরের তিনটিই সঠিক

উত্তর: উপরের তিনটিই সঠিক

১৬৩. ব্যক্তিগত মূল্যবোধ লালন কর- 

ক. সামাজিক মূল্যবোধকে

খ. গণতান্ত্রিক মূল্যবোধকে

গ. ব্যক্তিগত মূল্যবোধকে

ঘ. স্বাধীনতার মূল্যবোধকে

উত্তর: স্বাধীনতার মূল্যবোধকে

১৬৪. মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে—

ক. দুর্নীতি রোধ করা

খ. সামাজিক অবক্ষয় রোধ করা

গ. রাজনৈতিক অবক্ষয় রোধ করা

ঘ. সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা

উত্তর: সামাজিক অবক্ষয় রোধ করা

১৬৫. সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে—

ক. সুসম্পর্ক গড়ে তোলে

খ. আস্থার সম্পর্ক গড়ে তোলে

গ. শান্তির সম্পর্ক গড়ে তোলে

ঘ. কোনোটিই নয়

উত্তর: আস্থার সম্পর্ক গড়ে তোলে

১৬৬. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে—

ক. অর্থনৈতিক উন্নয়ন

খ. অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন

গ. সামাজিক উন্নয়ন

ঘ. সবগুলোই

উত্তর: অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন

১৬৭. একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো—

ক. স্বাধীনতা

খ. ক্ষমতা

গ. কর্মদক্ষতা

ঘ. জনকল্যাণ

উত্তর: জনকল্যাণ

১৬৮. সুশাসনের পথে অন্তরায়—

ক. আইনের শাসন

খ. জবাবদিহিতা

গ. স্বজনপ্রীতি

ঘ. ন্যায়পরায়ণতা

উত্তর: স্বজনপ্রীতি

১৬৯. Who of the following writers was not a novelist?

ক. Charles Dickens

খ. W.B. Yeats

গ. james Joyce

ঘ. Jane Austen

উত্তর: W.B. Yeats

১৭০. Which one is a correct sentence?

ক. Paper is made of wood

খ. Paper is made from wood

গ. Paper is made by wood

ঘ. Paper is made on wood. 

উত্তর: Paper is made from wood

১৭১. A = {x : x মৌলিক সংখ্যা এবং x 5} হলে P(A) এর সদস্য সংখ্যা কত?

ক. 8

খ. 7

গ. 6

ঘ. 3

উত্তর: 8

১৭২. 12টি পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে? 

ক. 252

খ. 792

গ. 224

ঘ. 120

উত্তর: 120

১৭৩. আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী-২০১৫ সালের জুলাই মাসের ২য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? 

ক. 1

খ. 5/7

গ.2/7

ঘ. 1/7

উত্তর: 2/7

১৭৪. ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে? 

ক. ১৪ টাকা

খ. ৪২ টাকা

গ. ১২ টাকা

ঘ. ১০৫ টাকা

উত্তর: ৪২ টাকা

১৭৫. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

ক. ১৬%

খ. ২০%

গ. ২৫%

ঘ. ২৪%

উত্তর: ২০%

১৭৬. দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু ১৩। সংখ্যা দুটির ল.সা.গু. কত?

ক. ২৬০

খ. ৭৮০

গ. ১৩০

ঘ. ৪৯০

উত্তর: ২৬০

১৭৯. যদি (25)2x+3 = 53x+6 হয়, তবে x = কত?

ক. 0

খ. 1

গ. -1

ঘ. 4

উত্তর: 0

১৮০. চিত্র অনুসারে O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABC অন্তর্লিখিত। y = 112˚ হলে, x = কত?

ক. 68˚

খ. 34˚

গ. 45˚

ঘ. 39˚

উত্তর: 34˚

১৮১. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 42 একক হলে, ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক? 

ক. 24

খ. 8

গ. 16

ঘ. 32

উত্তর: 16

১৮২. ABC এ A= 40˚, B= 70˚, হলে, ABC কি ধরনের ত্রিভুজ? 

ক. সমকোণী

খ. স্থূলকোণী

গ. সমদ্বিবাহু

ঘ. সমবাহু

উত্তর: সমদ্বিবাহু

১৮৩. x2+y2= 185, x-y = 3 এর একটি সমাধান হল- 

ক. (7, 4)

খ. (9, 6)

গ. (10, 7)

ঘ. (11, 8)

উত্তর: (11, 8)

 

ক. 1

খ. -1

গ. a-1

ঘ. a+1

উত্তর: a-1

১৮৫. x – (1/x) =1 হলে, x3 – (1/x3) এর মান কত? 

ক. 1

খ. 2

গ. 3

ঘ. 4

উত্তর: 4

১৮৬. 1+5+9+ ..... + 81 = ?

ক. 961

খ. 861

গ. 761

ঘ. 661

উত্তর: 861

১৮৭. প্রশ্নবোধক চিহ্ন (?)- এর স্থানে কি বসবে? 


A2

C4

E6

G3

I5

?

M5

O9

Q14


ক. L10

খ. L15

গ. K15

ঘ. K8

উত্তর: K8

১৮৮. যদি ৫ + ৩ = ২৮, ৯ + ১ = ৮১০, ২ + ১ = ১৩ হয় তবে, ৫ + ৪ = ? 

ক. ১৮

খ. ১৯

গ. ২০

ঘ. ২১

উত্তর: ১৯

১৮৯. ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?

ক. H

খ. S

গ. F

ঘ. J

উত্তর: H

 

১৯১. ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?

ক. ৬

খ. ৭

গ. ২৮

ঘ. ২৯

উত্তর: ২৮

১৯২. দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে?

ক. ৪

খ. ২

গ. ৮

ঘ. ১৬

নোট: দুটি সমান্তরাল রেখা কখনও মিলিত হয় না। তাই কোনো বিন্দুতে ছেদ করে।

১৯৩. কোনটি “প্রদত্ত চিত্র” -এর আয়নার প্রতিফলন? 


ক.

খ.

গ.

ঘ.

উত্তর:

১৯৪. ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকে কত ওজন রাখতে হবে?

ক. ৪ কেজি

খ. ৬ কেজি

গ. ৮ কেজি

ঘ. ১০ কেজি

উত্তর: ৮ কেজি

১৯৫. আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না? 

ক. OPT

খ. NOON

গ. SOS

ঘ. OTTO

উত্তর: OTTO

১৯৬. সঠিক বানান কোনটি?

ক. কুসংস্কার

খ. কুসংকার

গ. কুসংষ্কার

ঘ. কূশংঙ্কার

উত্তর: কুসংস্কার

১৯৭. আয়না থেকে ২ ফুট দূরত্বে দাঁড়িয়ে, আয়নাতে আপনার প্রতিবিম্ব কতদূর দেখা যাবে?

ক. ৫ ফুট

খ. ৪ ফুট

গ. ৩ ফুট

ঘ. ২ ফুট

উত্তর: ২ ফুট

১৯৮. ২ এর কত শতাংশ ৮ হবে?

ক. ২০০

খ. ৪০০

গ. ৩৪৫

ঘ. ৩০০উ: খ 

উত্তর: ৪০০

১৯৯. প্রশ্নবোধক স্থানে (?) কোনটি বসবে?

৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩ (?)

ক. ২

খ. ৪

গ. ১৫

ঘ. ১২

উত্তর:

২০০. প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? 

               


  30   15      25   19      28    21

ক. 36

খ. 32

গ. 31

ঘ. 40

উত্তর: 31



More Question Bank

11-20 Grade

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTA | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, গত ০৮ মে ২০২৬ ইং তারিখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা-২০২৬ এর নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৭০ মার্কসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে ভাইভা পরীক্ষার মাধ্যমে নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ প্রদান করা হবে। 🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২০◉    ইংরেজি— ২০◉    গণিত — ১৫◉    সাধারণ জ্ঞান— ১৫◉    মোট: ৭০ নম্বরসর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।📚 আরও দেখুন:খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৩ | DGFood Question Solution📘 আজ প্রকাশ করা হচ্ছে- ...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (হেমন্ত) | Primary Question Solution 2010 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

11-20 Grade

খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৩ | DGFood Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন।আপনারা অবগত আছেন যে, গত ০৮ মে ২০২৬ ইং তারিখে খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৩ | DGFood এর উপ-খাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অনুষ্ঠিত এ পরীক্ষার প্রথম ধাপে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা হয়েছে। ০৮ মে ২০২৬ ইং তারিখে খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক পদে ১০০ মার্কসের লিখিত পরীক্ষা হয়। পরবর্তীতে মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।তাই যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের এখন থেকেই ভ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach