৩৯ তম বিসিএস (প্রিলি.) (স্পেশাল)
১. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?
(ক) উপনেতা
(খ) উপভোগ
(গ) উপগ্রহ
(ঘ) উপসাগর
উত্তর: উপভোগ
২. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে:
(ক) বৈকুণ্ঠের খাতা
(খ) জামাই বারিক
(গ) বিবাহ-বিভ্রাট
(ঘ) হিতে বিপরীত
(ক) বৈকুণ্ঠের খাতা
উত্তর: বৈকুণ্ঠের খাতা
৩. মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে:
(ক) গাজী মিয়াঁর বস্তানী
(খ) আলালের ঘরের দুলাল
(গ) হুতোম প্যাঁচার নক্সা
(ঘ) কলিকাতা কমলালয়
উত্তর: গাজী মিয়াঁর বস্তানী
৪. ‘বেদান্তগ্রন্থ’ ও ‘বেদান্ত সার’ কার রচনা?
(ক) রাজা রামমোহন রায়
(খ) গোলকনাথ শর্মা
(গ) রামরাম বসু
(ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
উত্তর: রাজা রামমোহন রায়
৫. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমণি’ কার রচনা?
(ক) আমজাদ হোসেন
(খ) হুমায়ূন আহমেদ
(গ) শওকত ওসমান
(ঘ) সৈয়দ শামসুল হক
উত্তর: হুমায়ূন আহমেদ
৬. ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটির পরিচালক কে?
(ক) আমজাদ হোসেন
(খ) আলমগীর
(গ) জহির রায়হান
(ঘ) সুভাষ দত্ত
উত্তর: জহির রায়হান
৭. ‘খনার বচন’-এর মূলভাব কি?
(ক) লৌকিক প্রণয়সঙ্গীত
(খ) শুদ্ধ জীবনযাপন রীতি
(গ) সামাজিক মঙ্গলবোধ
(ঘ) রাষ্ট্র পরিচালনা নীতি
উত্তর: শুদ্ধ জীবনযাপন রীতি
৮. দুরবস্থা’ শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়?
(ক) দুঃ + অবস্থা
(খ) দূর + বস্থা
(গ) দুর + বস্থা
(ঘ) দুর + অবস্থা
উত্তর: দুঃ + অবস্থা
৯. নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?
(ক) করছিলাম
(খ) করেছি
(গ) করছি
(ঘ) করব
উত্তর: করব
১০. জীবনানন্দ দাশকে ‘নির্জনতম কবি’ বলে আখ্যায়িত করেন কে?
(ক) বিষ্ণু দে
(খ) বুদ্ধদেব বসু
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) সৈয়দ শামসুল হক
উত্তর: বুদ্ধদেব বসু
১১. ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?
(ক) তামসিক
(খ) বারুই
(গ) পান-ব্যবসায়ী
(ঘ) পর্ণকার
উত্তর: তামসিক
১২. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
(ক) পদ্মমণি
(খ) পদ্মাবতী
(গ) পদ্মগোখরা
(ঘ) পদ্মরাগ
উত্তর: পদ্মরাগ
১৩. বিভক্তহীন নাম শব্দকে কী বলে?
(ক) প্রাতিপদিক
(খ) নাম-পদ
(গ) মৌলিক শব্দ
(ঘ) কৃদন্ত শব্দ
উত্তর: প্রাতিপদিক
১৪. ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক।’ বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
(ক) অনন্বয়ী অব্যয়
(খ) অনুকার অব্যয়
(গ) পদান্বয়ী অব্যয়
(ঘ) অনুসর্গ অব্যয়
উত্তর: অনন্বয়ী অব্যয়
১৫. কোনটি অপাদান কারক?
(ক) গৃহহীনে গৃহ দাও
(খ) জিজ্ঞাসিব জনে জনে
(গ) ট্রেন স্টেশন ছেড়েছে
(ঘ) বনে বাঘ আছে
উত্তর: ট্রেন স্টেশন ছেড়েছে
১৬. ‘বাঁধন হারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
(ক) ভ্রমণ কাহিনী
(খ) উপন্যাস
(গ) নাটক
(ঘ) কবিতা
উত্তর: উপন্যাস
১৭. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
(ক) অজানা
(খ) দোতলা
(গ) আশীবিষ
(ঘ) কানাকানি
উত্তর: কানাকানি
১৮. ‘আগুন’-এর সমার্থক শব্দ কোনটি?
(ক) ভাতি
(খ) সর্বশুচি
(গ) অংশ
(ঘ) জ্যোতি
উত্তর: সর্বশুচি
১৯. প্রতাপ আদিত্য কে ছিলেন?
(ক) বাংলার বারো ভুঁঞাদের একজন
(খ) রাজপুত রাজা
(গ) বাংলার শাসক
(ঘ) মোগল সেনাপতি
উত্তর: বাংলার বারো ভুঁঞাদের একজন
২০. ‘Hand out’ এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে-
(ক) হস্তপত্র
(খ) জ্ঞাপনপত্র
(গ) তথ্যপত্র
(ঘ) প্রচারপত্র
উত্তর: জ্ঞাপনপত্র
২১. স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন-
(ক) কবি শামসুর রহমান
(খ) যতীন সরকার
(গ) সৈয়দ আলী আহসান
(ঘ) সৈয়দ শামসুল হক
নোট: অপশনে সঠিক উত্তর নেই।
২২. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়?
(ক) বিশেষ্য ও ক্রিয়া
(খ) বিশেষণ ও ক্রিয়া
(গ) বিশেষ্য ও বিশেষণ পদে
(ঘ) ক্রিয়া ও সর্বনাম
উত্তর: ক্রিয়া ও সর্বনাম
২৩. A person who believes that laws and governments are not necessary is known as-
(ক) a militant
(খ) an anarchist
(গ) a terrorist
(ঘ) an extremist
উত্তর: an anarchist
২৪. He went to ______ hospital because he had ___ heart attack.
(ক) no article, an
(খ) a, an
(গ) the, no article
(ঘ) no article, a
উত্তর: no article, a
২৫. The word 'florid' indicates
(ক) flour
(খ) foliage
(গ) floor
(ঘ) flower
উত্তর: flower
২৬. Complete the following sentence: 'Had I known you were waiting outside, I ___.
(ক) had invited you to come in
(খ) would invite you to come in
(গ) would be inviting you to come in
(ঘ) would have invited you to come in
উত্তর: would have invited you to come in
২৭. A soporific speech is likely to ___.
(ক) be incomprehensible
(খ) appeal primarily to emotions
(গ) put one to sleep
(ঘ) stimulate action
উত্তর: put one to sleep
২৮. Select the world with right spelling-
(ক) Schizophrenia
(খ) Seizophrania
(গ) Scizophrenia
(ঘ) Schizophrania
উত্তর: Schizophrenia
২৯. Love for the whole world is called-
(ক) philanthropy
(খ) misogyny
(গ) benevolence
(ঘ) misanthropy
উত্তর: philanthropy
৩০. When we want to mean a government by the richest class we use the term-
(ক) Oligarchy
(খ) Plutocracy
(গ) Cryptocracy
(ঘ) Aristocracy
উত্তর: Plutocracy
৩১. Hospitals ____ the sick.
(ক) operate
(খ) treat
(গ) admit
(ঘ) nurse
উত্তর: treat
৩২. The warning of the authority falls on deaf ears. Here ‘warning’ does the function of-
(ক) adverb
(খ) adjective
(গ) verb
(ঘ) noun
উত্তর: noun
৩৩. The word 'culinary' is related to-
(ক) printing
(খ) cooking
(গ) dress
(ঘ) musical instruments
উত্তর: cooking
৩৪. Identify the correct passive form of the sentence below : 'Do you Know them'?
(ক) Are they known by you?
(খ) Would they be known by you?
(গ) Are they known with you?
(ঘ) Are they known to you?
উত্তর: Are they known to you?
৩৫. 'Panacea' means-
(ক) cure-all
(খ) pancreatic
(গ) widespread disease
(ঘ) gland
উত্তর: cure-all
৩৬. What is the plural number of 'ovum'?
(ক) ovams
(খ) ovumes
(গ) onums
(ঘ) ova
উত্তর: ova
৩৭. কোন শব্দযুগলটি ভিন্ন?
(ক) False , True
(খ) Sharp , Blunt
(গ) Love, Affection
(ঘ) Abundance , Scarcity
উত্তর: Love, Affection
৩৮. 'A Christmas carol' is a ____ by Charles Dickens.
(ক) ballad
(খ) sketch story
(গ) historical novel
(ঘ) short novel
উত্তর: short novel
৩৯. 'There was a small reception following the wedding: The word 'following' in the sentence above is a/an _____.
(ক) preposition
(খ) adjective
(গ) adverb
(ঘ) noun
উত্তর: preposition
৪০. which of the following words has been formed with a prefix?
(ক) amoral
(খ) authentic
(গ) amnesia
(ঘ) aspersions
উত্তর: amoral
৪১. লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি?
(ক) Lieaftenant
(খ) Leaftenant
(গ) Leiftenant
(ঘ) Lieutenant
উত্তর: Lieutenant
৪২. 'To be, or not to be, that is the question' is a famous soliloquy from-
(ক) Macbeth
(খ) King Lear
(গ) Othello
(ঘ) Hamlet
উত্তর: Hamlet
৪৩. 'Geriatrics' is the branch of medicine concerned with the diseases and care of-
(ক) newly-weds
(খ) old women
(গ) newborn babies
(ঘ) old people
উত্তর: old people
৪৪. নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি? Finger : Hand :: Leaf:
(ক) Flower
(খ) Twig
(গ) Tree
(ঘ) Branch
উত্তর: Twig
৪৫. 125 2x = 1 হলে x এর মান কত?
(ক) 3
(খ) – 3
(গ) 7
(ঘ) 9
উত্তর: – 3
৪৬. nC12 = nC6 হলে n এর মান কত?
(ক) 12
(খ) 14
(গ) 16
(ঘ) 18
উত্তর: 18
৪৭. যদি ৯ × ৭ = ৩৫৪৫ এবং ৪ × ৩ = ১৫২০ হয় তবে, ৬ × ৮ = ?
(ক) ৩০৪০
(খ) ৫০৪০
(গ) ৪০৩০
(ঘ) ৬০৫০
উত্তর: ৪০৩০
৪৮. বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত?
(ক) 11 টাকা
(খ) 11.5 টাকা
(গ) 12 টাকা
(ঘ) 10 টাকা
উত্তর: 10 টাকা
৪৯. দুইটি সংখ্যার অনুপাত 7 : 5 এবং তাদের ল. সা.গু 140 হলে সংখ্যা দুইটির গ. সা. গু কত?
(ক) 4
(খ) 12
(গ) 6
(ঘ) 9
উত্তর: 4
৫০. 2x2 + 5x + 3 < 0এর সমাধান কোনটি?
(ক) –(3/2) < x < –1
(খ) -(3/2) < x < 1
(গ) -(3/2) ≤ x ≤ 1
(ঘ) -(3/2) < x ≤ 1
উত্তর: –(3/2) < x < –1
৫১. একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে ১০ ফুট অত:পর বামদিকে ২০ ফুট, তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে ২০ ফুট গিয়ে B অবস্থানে পৌঁছাল। A ও B এর মধ্যকার দূরত্ব কত ফুট?
(ক) ৩০ ফুট
(খ) ৪০ ফুট
(গ) ১০ ফুট
(ঘ) ২০ ফুট
উত্তর: ১০ ফুট
৫২. C = {x : x ঋণাত্মক পূর্ণসংখ্যা এবং x2 < 18}; C সেটের উপাদানগুলো হবে-
(ক) 1, 2, 3, 5
(খ) 1, 3, 5, 7
(গ) 2, 4, 6, 8
(ঘ) 1, 2, 3, 4
নোট: অপশনে সঠিক উত্তর নেই।
৫৩. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. এবং প্রুস্থ ১০ সে.মি. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৫ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?
(ক) ৭.২ সে.মি.
(খ) ৭.৩ সে.মি.
(গ) ৭ সে.মি.
(ঘ) ৭.১ সে.মি.
উত্তর: ৭.২ সে.মি.
৫৪. যদি 2×3 = 812 , 4×5 =1620 হয় তবে 6 × 7 = ?
(ক) 2428
(খ) 2442
(গ) 42
(ঘ) 1214
উত্তর: 2428
৫৫. |1-2x| < 1 এর সমাধান-
(ক) – 2 < x < 1
(খ) – 1 < x < 0
(গ) 0 < x < 1
(ঘ) – 1 < x < 1
উত্তর: 0 < x < 1
৫৬. ০.৪ × ০.০২ × ০.০৮ = ?
(ক) ০.০০০৬৪
(খ) ৬.৪০০০০
(গ) ০.৬৪০০০
(ঘ) ০.০৬৪০০
উত্তর: ০.০০০৬৪
৫৭. নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
(ক)
(খ)
(গ)
(ঘ)
উত্তর:
৫৮. , 1, ... ধারাটির কোন পদ 8 হবে?
(ক) ৯তম পদ
(খ) ১০তম পদ
(গ) ১১তম পদ
(ঘ) ১২তম পদ
উত্তর: ৯তম পদ
৫৯. একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য-
(ক) ২০০ টাকা
(খ) ২১০ টাকা
(গ) ১৬২ টাকা
(ঘ) ১৯৮ টাকা
উত্তর: ২০০ টাকা
৬০. ঘড়িতে ৮ টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে?
(ক) ৯০°
(খ) ৯৫°
(গ) ১০৫°
(ঘ) ১১০°
সঠিক উত্তর বাতিল করা হয়েছে
৬১. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
(ক) ৪৭
(খ) ৮৭
(গ) ৯১
(ঘ) ১৪৩
উত্তর: ৪৭
৬২. সমুদ্রতীরে কোনটির প্রাচুর্য্য থাকে?
(ক) নাইট্রোজেন
(খ) হাইড্রোজেন
(গ) অক্সিজেন
(ঘ) ওজোন
উত্তর: নাইট্রোজেন
৬৩. মুজিবনগর সরকার কখন গঠিত হয়?
(ক) ১২ই এপ্রিল, ১৯৭১
(খ) ১০ই এপ্রিল, ১৯৭১
(গ) ১৪ই এপ্রিল, ১৯৭১
(ঘ) ১৭ই এপ্রিল, ১৯৭১
উত্তর: ১০ই এপ্রিল, ১৯৭১
৬৪. ২০১৮ সালে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণার স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল?
(ক) যুক্তরাষ্ট্র
(খ) ফ্রান্স
(গ) জার্মানি
(ঘ) ইতালি
নোট: তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে এটি গুরুত্বপূর্ণ নয়।
৬৫. ‘জীবন থেকে নেওয়া’ চলচ্চিত্রটির পরিচালক কে?
(ক) আমজাদ হোসেন
(খ) আলমগীর
(গ) জহির রায়হান
(ঘ) সুভাষ দত্ত
উত্তর: জহির রায়হান
৬৬. জিরোসাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট?
(ক) বাস্তুববাদ
(খ) মার্ফ্রবাদ (মার্ক্সবাদ)
(গ) গঠনবাদ
(ঘ) উদারতাবাদ
উত্তর: বাস্তুববাদ
৬৭. ট্রাম-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
(ক) ইস্টানা আইল্যান্ড
(খ) সেনার আয়ল্যান্ড
(গ) ম্যারিনা বে
(ঘ) সেন্তোসা
উত্তর: সেন্তোসা
৬৮. কোন দেশের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট?
(ক) মিয়ানমার
(খ) চীন
(গ) সিঙ্গাপুর
(ঘ) ব্রুনাই
উত্তর: মিয়ানমার
৬৯. ‘খনার বচন’- এর মূলভাব কি?
(ক) লৌকিক প্রণয়সঙ্গীত
(খ) শুদ্ধ জীবনযাপন রীতি
(গ) সামাজিক মঙ্গলবোধ
(ঘ) রাষ্ট্র পরিচালনা নীতি
উত্তর: শুদ্ধ জীবনযাপন রীতি
৭০. বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্দ আছে?
(ক) ১,৭২,০০০ কোটি টাকা
(খ) ১,৭৩,০০০ কোটি টাকা
(গ) ১,৭০,০০০ কোটি টাকা
(ঘ) ১,৭১,০০০ কোটি টাকা
নোট: তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে এটি গুরুত্বপূর্ণ নয়।
৭১. বিখ্যাত ‘ওয়াশিংটন কনসেনসাস’ কোন বিষয়ের সঙ্গে জড়িত?
(ক) আন্তর্জাতিক অভিবাসন নীতি
(খ) নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
(গ) অস্ত্র নিয়ন্ত্রণ
(ঘ) আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন
উত্তর: নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
৭২. মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে?
(ক) ১০ নং সেক্টর
(খ) ১১ নং সেক্টর
(গ) ৮ নং সেক্টর
(ঘ) ৯ নং সেক্টর
উত্তর: ১০ নং সেক্টর
৭৩. পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
(ক) ২২ জুন, ১৭৫৭
(খ) ২৪ জুন, ১৭৫৭
(গ) ২৩ জুন, ১৭৫৭
(ঘ) ২৪ জুন, ১৭৫৭
উত্তর: ২৩ জুন, ১৭৫৭
৭৪. যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়?
(ক) ইইউ
(খ) ভারত
(গ) কানাডা
(ঘ) চীন
উত্তর: ইইউ
৭৫. আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি?
(ক) প্রাচীন গ্রীস সময়কাল
(খ) প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকাল
(গ) ১৬০০-১৮০০ সাল
(ঘ) প্রাচীন রোম শাসনকাল
উত্তর: ১৬০০-১৮০০ সাল
৭৬. সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়?
(ক) জেনেভা
(খ) ভিয়েনা
(গ) জেদ্দা
(ঘ) বাগদাদ
উত্তর: জেনেভা
৭৭. জাতিসংঘের ‘Champion of the Earth’ খেতাবপ্রাপ্ত কে?
(ক) হিলারি ক্লীন্টন
(খ) থেরেসা মে
(গ) এঞ্জেলা মার্কেল
(ঘ) শেখ হাসিনা
উত্তর: শেখ হাসিনা
৭৮. বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের (ফসল, বন, প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ?
(ক) ১৪.৭৯ শতাংশ
(খ) ১৬ শতাংশ
(গ) ১২ শতাংশ
(ঘ) ১৮ শতাংশ
নোট: তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন।
৭৯. ৯২ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ-এর রাজনৈতিক জোট হচ্ছে?
(ক) ইউএম এন ও
(খ) বারিসান ন্যাশনাল
(গ) পাটি পেরিকাতান
(ঘ) পাকাতান-হারাপান
উত্তর: পাকাতান-হারাপান
৮০. বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?
(ক) ১৯১১ সালে
(খ) ১৯১২ সালে
(গ) ১৯০৮ সালে
(ঘ) ১৯০৯ সালে
উত্তর: ১৯১১ সালে
৮১. মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
(ক) হোয়াংহো নদীর তীরে
(খ) ইয়াংসিকিয়াং নদীর তীরে
(গ) নীলনদের তীরে
(ঘ) ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
উত্তর: ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
৮২. বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?
(ক) রাষ্ট্রপতি
(খ) জাতীয় সংসদ
(গ) প্রধানমন্ত্রী
(ঘ) স্পীকার
উত্তর: রাষ্ট্রপতি
৮৩. ‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
(ক) বক্র
(খ) গরল
(গ) কুটিল
(ঘ) জটিল
উত্তর: গরল
৮৪. বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী?
(ক) লিসবন
(খ) কনস্টান্টিনোপল
(গ) প্যারিস
(ঘ) ভিয়েনা
উত্তর: কনস্টান্টিনোপল
৮৫. ফোকেটিং (Folketing) কোন দেশের আইন সভা?
(ক) ডেনমার্ক
(খ) বেলজিয়াম
(গ) নরওয়ে
(ঘ) ফিনল্যান্ড
উত্তর: ডেনমার্ক
৮৬. Cozy Bear একটি কি?
(ক) চুক্তি
(খ) হ্যাকার গ্রুপ
(গ) বিনোদনকেন্দ্র
(ঘ) নদী
উত্তর: হ্যাকার গ্রুপ
৮৭. ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
(ক) মন্টিনিগ্রো
(খ) লিথুনিয়া
(গ) আলবেনিয়া
(ঘ) ক্রোয়োশিয়া
নোট: ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র সুইডেন (৩২ তম ৭ মার্চ, ২০২৪)।
৮৮. প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়?
(ক) প্রধানমন্ত্রী
(খ) রাষ্ট্রপতি
(গ) মন্ত্রী
(ঘ) সচিব
উত্তর: প্রধানমন্ত্রী
৮৯. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুমৃত্যু হার কমানোর কারণে যে পুরস্কার পান?
(ক) Planet 50-50
(খ) এমডিজি অ্যাওয়ার্ড ২০১০
(গ) জাতিসংঘ শান্তি পুরস্কার
(ঘ) সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী
উত্তর: এমডিজি অ্যাওয়ার্ড ২০১০
৯০. ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল?
(ক) মালয়েশিয়া
(খ) মিয়ানমার
(গ) ভারত
(ঘ) থাইল্যান্ড
উত্তর: মিয়ানমার
৯১. মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?
(ক) পূর্ব এশিয়া
(খ) মধ্য আমেরিকা
(গ) মধ্যপ্রাচ্য
(ঘ) পূর্ব আফ্রিকা
উত্তর: মধ্য আমেরিকা
৯২. সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক ছিন্ন করে নাই?
(ক) বাহরাইন
(খ) সংযুক্ত আরব আমিরাত
(গ) মিশর
(ঘ) কুয়েত
নোট: ৫ জুন ২০১৭, সৌদি আরব, বাহরাইন, আমিরাত, মিসর, ইয়েমেন ও লিবিয়া কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে মধ্যপ্রাচ্যে নতুন সংকট শুরু হয়। তবে কুয়েত নিরপেক্ষ থেকে সমাধানে ভূমিকা রাখে।
৯৩. কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ উপাধি দিয়েছিলেন?
(ক) নিউজ উইরুল (উইকস)
(খ) দি ইকনমিস্ট
(গ) টাইম
(ঘ) গার্ডিয়ান
উত্তর: নিউজ উইরুল (উইকস)
৯৪. ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল?
(ক) ৫০
(খ) ৫১
(গ) ৪৮
(ঘ) ৪৯
উত্তর: ৫১
৯৫. বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?
(ক) ৭টি
(খ) ৮টি
(গ) ৫টি
(ঘ) ৬টি
উত্তর: ৭টি
৯৬. ২০১৮ সালের বিশ্ব দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি?
(ক) জলবায়ু উষ্ণতা প্রতিরোধ তহবিল গড়ি
(খ) প্লাস্টিক দূষণকে পরাজিত করি
(গ) সবুজ বিশ্ব গড়ে তুলি
(ঘ) জলবায়ু উষ্ণতাকে রুখে দেই
উত্তর: প্লাস্টিক দূষণকে পরাজিত করি
৯৭. বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত?
(ক) ৩৫ বছর
(খ) ২৫ বছর
(গ) ২০ বছর
(ঘ) ৩০ বছর
উত্তর: ২৫ বছর
৯৮. কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন?
(ক) ১৯৩৩
(খ) ১৯৩৪
(গ) ১৯৩১
(ঘ) ১৯৩২
উত্তর: ১৯৩৩
৯৯. নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
(ক) অনুচ্ছেদ ২৩
(খ) অনুচ্ছেদ ২৪
(গ) অনুচ্ছেদ ২১
(ঘ) অনুচ্ছেদ ২২
উত্তর: অনুচ্ছেদ ২২
১০০. বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত?
(ক) ৭.৮০ শতাংশ
(খ) ৮.০০ শতাংশ
(গ) ৭.২৮ শতাংশ
(ঘ) ৭.৬৫ শতাংশ
উত্তর: ৭.৮০ শতাংশ