৪১তম বিসিএস প্রশ্ন সমাধান | 40th BCS Question Solution | Biddabari



প্রিয় চাকরি প্রত্যাশী,

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। 

৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।

🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণ

সাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।

তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।

আরও দেখুন:

৩৮তম বিসিএস প্রশ্ন সমাধান | 38th BCS Question Solution | Biddabari

৩৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 39th BCS Question Solution | Biddabari

৪০তম বিসিএস প্রশ্ন সমাধান | 40th BCS Question Solution | Biddabari

🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস

⏵বিসিএসের সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

⏵গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

⏵প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

⏵প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

⏵বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সুশাসন ও নৈতিকতা—

⏵প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

⏵খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

⏵বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar & Literature নিয়মিত অনুশীলন করুন।

⏵গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

⏵কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।

🎯প্রস্তুতির জন্য পড়তে পারেন বিদ্যাবাড়ির BCS Digest Plus বইটি।

🎯 আরও ভালো প্রস্তুতির জন্য যোগ দিন — BCS Target Live Batch

🎯 কেন বিগত প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ

বিসিএস পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে বিগত প্রশ্ন সমাধান অপরিহার্য।

৪১তম বিসিএস প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন —

✅ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

✅ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

✅ কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।


📚 আরও দেখুন:

৩৭তম বিসিএস প্রশ্ন সমাধান | 37th BCS Question Solution | Biddabari

৩৬তম বিসিএস প্রশ্ন সমাধান | 36th BCS Question Solution | Biddabari

আজ প্রকাশ করা হচ্ছে:

📄 ৪১তম বিসিএস প্রশ্ন সমাধান PDF | 41th BCS Question Solution PDF

বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে পূর্ববর্তী বিসিএস প্রশ্নগুলো নির্ভুল উত্তরসহ প্রকাশ করছে।

আপনি চাইলে প্রশ্নগুলো PDF ফরম্যাটে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।

এটি আপনার বিসিএস প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করেও ব্যবহার করা যাবে।

📘 আরও দেখুন:






51th BCS Dynamic Advance Live Batch




৪১তম বিসিএস প্রশ্ন সমাধান | 40th BCS Question Solution | Biddabari PDF Download


৪১ তম বিসিএস (প্রিলি.)

১. সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পারিচালিত হয়?

ক. অনুচ্ছেদ ২২

খ. অনুচ্ছেদ ২৩

গ. অনুচ্ছেদ ২৪

ঘ. অনুচ্ছেদ ২৫   

উত্তর: অনুচ্ছেদ ২৫   

২. বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত?

ক. দক্ষিণ তালপট্টি

খ. সেন্টমার্টিন 

গ. নিঝুম দ্বীপ

ঘ. ভোলা

উত্তর: সেন্টমার্টিন 

৩. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?

ক. ৩টি

খ. ৪টি

গ. ৫টি

ঘ. ৬টি

উত্তর: ৫টি

৪. কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?

ক. সিপাহী মোস্তফা কামাল

খ. ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ

গ. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ

ঘ. সিপাহী হামিদুর রহমান

উত্তর: সিপাহী হামিদুর রহমান

৫. কে বীরশ্রেষ্ঠ নন?

ক. হামিদুর রহমান

খ. মোস্তফা কামাল

গ. মুন্সী আব্দুর রহিম

ঘ. নূর মোহাম্মদ শেখ

উত্তর: মুন্সী আব্দুর রহিম

৬. বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?

ক. ৭ মার্চ ১৯৭৩

খ. ১৭ মার্চ ১৯৭৩

গ. ২৭ মার্চ ১৯৭৩

ঘ. ৭ মার্চ ১৯৭৪  

উত্তর: ৭ মার্চ ১৯৭৩

৭. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?

ক. রাঙ্গামাটি

খ. খাগড়াছড়ি

গ. বান্দরবান

ঘ. সিলেট

উত্তর: বান্দরবান

৮. লাহোরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন?

ক. ২০-২১ ফেব্রুয়ারি ১৯৭৪

খ. ২৩-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪

গ. ২৫-২৬ ফেব্রুয়ারি ১৯৭৪

ঘ. ২৭-২৮ ফেব্রুয়ারি ১৯৭৪

উত্তর: ২৩-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪

৯. বঙ্গবন্ধুকে কখন ‘জুলিও কুরী’ শান্তি পুরস্কার প্রদান করা হয়?

ক. ২০ মে ১৯৭৩

খ. ২১ মে ১৯৭২

গ. ২২ মে ১৯৭২

ঘ. ২৩ মে ১৯৭৩

উত্তর: ২৩ মে ১৯৭৩

১০. ঐতিহাসিক ‘ছয় দফা দাবিতে’ যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না-

ক. শাসনতান্ত্রিক কাঠামো

খ. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা

গ. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা

ঘ. বিচার ব্যবস্থা

উত্তর: বিচার ব্যবস্থা

১১. ‘মাৎস্যন্যায়’ বাংলার কোন সময়কাল নির্দেশ করে?

ক. ৫ম-৬ষ্ঠ শতক

খ. ৬ষ্ঠ-৭ম শতক

গ. ৭ম-৮ম শতক

ঘ. ৮ম-৯ম শতক

উত্তর: ৭ম-৮ম শতক

১২. বাংলায় কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়?

ক. শামসুদ্দীন ইলিয়াস শাহ

খ. নাসিরুদ্দীন মাহমুদ শাহ

গ. আলাউদ্দিন হোসেন শাহ

ঘ. গিয়াসউদ্দিন আজম শাহ

উত্তর: আলাউদ্দিন হোসেন শাহ

১৩. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন?

ক. নওয়াব আব্দুল লতিফ

খ. স্যার সৈয়দ আহমেদ

গ. নওয়াব স্যার সলিমুল্লাহ

ঘ. খাজা নাজিমুদ্দিন

উত্তর: নওয়াব আব্দুল লতিফ

১৪. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

ক. খাজা নাজিম উদ্দীন

খ. নুরুল আমিন

গ. লিয়াকত আলী খান

ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ

উত্তর: খাজা নাজিম উদ্দীন

১৫. আলুটিলা প্রাকৃতিক চা গুহা কোথায় অবস্থিত?

ক. খাগড়াছড়ি জেলায়

খ. রাঙ্গামাটি জেলায়

গ. বান্দরবান জেলায়

ঘ. কক্সবাজার জেলায়

উত্তর: খাগড়াছড়ি জেলায়

১৬. বাংলায় সেন বংশের (১০৭০-১২৩০ খ্রিষ্টাব্দ) শেষ শাসনকর্তা কে ছিলেন?

ক. হেমন্ত সেন

খ. বল্লাল সেন

গ. লক্ষণ সেন

ঘ. কেশব সেন

উত্তর: কেশব সেন

১৭. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?

ক. পুণ্ড্র

খ. তাম্রলিপ্ত

গ. গৌড়

ঘ. হরিকেল

উত্তর: পুণ্ড্র

১৮. কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়-

ক. রোজ গার্ডেনে

খ. সিরাজগঞ্জে

গ. সন্তোষে

ঘ. সুনামগঞ্জে

উত্তর: সন্তোষে

১৯. মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮, থিয়েটার রোডে ‘বাংলাদেশ বাহিনী’ কখন গঠন করা হয়?

ক. এপ্রিল ১০, ১৯৭১

খ. এপ্রিল ১১, ১৯৭১

গ. এপ্রিল ১২, ১৯৭১

ঘ. এপ্রিল ১৩, ১৯৭১

উত্তর: এপ্রিল ১২, ১৯৭১

২০. কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?

ক. অনুচ্ছেদ ৭

খ. অনুচ্ছেদ ৭(ক)

গ. অনুচ্ছেদ ৭(খ)

ঘ. অনুচ্ছেদ ৮ 

উত্তর: অনুচ্ছেদ ৭(খ)

২১. বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কী ছিল?

ক. বহুদলীয় ব্যবস্থা

খ. বাকশাল প্রতিষ্ঠা

গ. তত্ত্বাবধায়ক সরকার

ঘ. সংসদে মহিলা আসন

উত্তর: তত্ত্বাবধায়ক সরকার

২২. সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?

ক. ৪র্থ তফসিল

খ. ৫ম তফসিল

গ. ৬ষ্ঠ তফসিল

ঘ. ৭ম তফসিল

উত্তর: ৪র্থ তফসিল

২৩. কোন উপজাতিটির আবাসস্থল ‘বিরিশিরি’ নেত্রকোনায়?

ক. সাঁওতাল

খ. গারো

গ. খাসিয়া

ঘ. মুরং

উত্তর: গারো

২৪. বাংলাদেশর বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়?

ক. IDA credit -এর মাধ্যমে

খ. IMF -এর bailout package -এর মাধ্যমে

গ. প্রবাসীদের পাঠানো remittance -এর মাধ্যমে

ঘ. বিশ্ব ব্যাংকের budgetary support -এর মাধ্যমে

উত্তর: প্রবাসীদের পাঠানো remittance -এর মাধ্যমে

২৫. অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়?

ক. অশোক

খ. শশাঙ্ক 

গ. মেগদা

ঘ. ধর্মপাল

উত্তর: শশাঙ্ক 

২৬. বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন?

ক. লর্ড কার্জন

খ. রাজা পঞ্চম জর্জ

গ. লর্ড মাউন্ট ব্যাটেন

ঘ. লর্ড ওয়াভেল    

উত্তর: রাজা পঞ্চম জর্জ

২৭. ঢাকা শহরের গোড়াপত্তান হয়-

ক. ব্রিটিশ আমলে

খ. সুলতানি আমলে

গ. মুঘল আমলে

ঘ. স্বাধীন নবাবী আমলে

উত্তর: মুঘল আমলে

২৮. স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশী ইউটিউব (YouTube) প্রতিষ্ঠা করেন?

ক. জাবেদ করিম

খ. ফজলুল করিম

গ. জাওয়াদুল করিম

ঘ. মঞ্জরুল করিম

উত্তর: জাবেদ করিম

২৯. পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?

ক. ফেব্রুয়ারি ২০, ১৯৭৪ 

খ. ফেব্রুয়ারি ২১, ১৯৭৪

গ. ফেব্রুয়ারি ২২, ১৯৭৪

ঘ. ফেব্রুয়ারি ২৩, ১৯৭৪

উত্তর: ফেব্রুয়ারি ২২, ১৯৭৪

৩০. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ. মোহাম্মদউল্লাহ

গ. তাজউদ্দিন আহমেদ

ঘ. ক্যাপ্টেন এম মনসুর আলী

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৩১. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?

ক. সুইডেন

খ. মার্কিন যুক্তরাষ্ট্র

গ. যুক্তরাজ্য

ঘ. জার্মানি

উত্তর: জার্মানি

৩২. সামরিক ভাষায় ‘WMD’ অর্থ কী?

ক.Weapons of Mass Destruction

খ.Worldwide Mass Destruction

গ.Weapons of Missile Defence

ঘ. Weapons for Massive Destruction

উত্তর:Weapons of Mass Destruction

৩৩. ২০২০ সালে প্রকাশিত ‘আইনের শাসন’ সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?

ক. ডেনমার্ক

খ. নরওয়ে

গ. জার্মানি

ঘ. সিঙ্গাপুর

উত্তর: ডেনমার্ক

৩৪. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রকাশ করে?

ক. WTO

খ. MIGA

গ. World Bank

ঘ. UNCTAD

উত্তর: UNCTAD

৩৫. আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ?

ক. নাইজেরিয়া

খ. গাম্বিয়া

গ. বাংলাদেশ

ঘ. আলজেরিয়া 

উত্তর: গাম্বিয়া

৩৬. কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?

ক. রুয়ান্ডা

খ. সিয়েরালিয়ন

গ. সুদান

ঘ. লাইবেরিয়া

উত্তর: সিয়েরালিয়ন

৩৭. জাতিসংঘ নামকরণ করেন-

ক. রুজভেল্ট

খ. স্টার্লিন

গ. চার্চিল

ঘ. দ্যা গল

উত্তর: রুজভেল্ট

৩৮. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?

ক. সৌদি আরব

খ. মালয়েশিয়া

গ. পাকিস্তান

ঘ. তুরস্ক

উত্তর: তুরস্ক

৩৯. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৪৫ সালে

খ. ১৯৪৯ সালে

গ. ১৯৪৮ সালে

ঘ. ১৯৫১ সালে

উত্তর: ১৯৪৯ সালে

৪০. জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে?

ক. অ্যানেগরেট ক্রাম্প

খ. লিনা হেডরিচ

গ. অ্যাঞ্জেলা মারকেল

ঘ. পেট্রা কেলি

উত্তর: অ্যাঞ্জেলা মারকেল

৪১. আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তবর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?

ক. ৩টি

খ. ২টি

গ. ৫টি

ঘ. ৪টি

উত্তর: ৪টি

৪২. কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়?

ক. ক্যামেরুন এবং ইথিওপিয়া

খ. পেরু এবং ভেনেজুয়েলা

গ. ইথিওপিয়া এবং ইরিত্রিয়া

ঘ. মালি এবং সেনেগাল

উত্তর: ইথিওপিয়া এবং ইরিত্রিয়া

৪৩. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?

ক. দক্ষিণ-আমেরিকা

খ. আফ্রিকা

গ. মধ্যপ্রাচ্য

ঘ. ইউরোপ

উত্তর: দক্ষিণ-আমেরিকা

৪৪. নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?

ক. কিউবা

খ. ভিয়েতনাম

গ. উজবেকিস্তান

ঘ. সোমালিয়া

উত্তর: ভিয়েতনাম

৪৫. ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?

ক. রাশিয়া

খ. ডেনমার্ক 

গ. সুইডেন

ঘ. ইংল্যান্ড

উত্তর: রাশিয়া

৪৬. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?

ক. জিব্রাল্টার প্রণালী

খ. বসফরাস প্রণালী

গ. বাব এল মান্দেব প্রণালী

ঘ. বেরিং প্রণালী

উত্তর: বাব এল মান্দেব প্রণালী

৪৭. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে?

ক. ১৯১২ সালে

খ. ১৯১৩ সালে

গ. ১৯১৪ সালে

ঘ. ১৯১৫ সালে

উত্তর: ১৯১২ সালে

৪৮. আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?

ক. ১৯৪৪ সালে

খ. ১৯৪৫ সালে

গ. ১৯৫০ সালে

ঘ. ১৮৯০ সালে

উত্তর: ১৯৪৫ সালে

৪৯. জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে ‘Pandemic’ ঘোষণা করেছে?

ক. ECOSOC               

খ. FAO

গ. WHO

ঘ. HRC

উত্তর: WHO

৫০. যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?

ক. ২৫০০

খ. ১৯৯১

গ. ১৯৫০

ঘ. ১৮৯০

উত্তর: ১৯৯১

৫১. মার্বেল কোন ধরনের শিলা?

ক. রূপান্তরিত শিলা

খ. আগ্নেয় শিলা

গ. পাললিক শিলা

ঘ. মিশ্র শিলা

উত্তর: রূপান্তরিত শিলা

৫২. মধ্যম উচ্চতার মেঘ কোনটি?

ক. সিরাস

খ. নিশ্বাস

গ. কিউম্যুলাস

ঘ. স্ট্রেটাস

উত্তর: কিউম্যুলাস

৫৩. ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো-

ক. আপদ ঝুঁকি হ্রাস    

খ. জলবায়ু পরিবর্তন হ্রাস

গ. জনসংখ্যা বৃদ্ধি হ্রাস

ঘ. সমুদ্র পরিবহন ব্যবস্থাপনা

উত্তর: জলবায়ু পরিবর্তন হ্রাস

৫৪. ‘বঙ্গবন্ধু দ্বীপ’ কোথায় অবস্থিত?

ক. মেঘনা মোহনায়

খ. সুন্দরবনের দক্ষিণে

গ. পদ্মা এবং যমুনার সযোগস্থল

ঘ. টেকনাফের দক্ষিণে

উত্তর: সুন্দরবনের দক্ষিণে

৫৫. ‘বেঙ্গল ফ্যান’ ভূমিরূপটি কোথায় অবস্থিত?

ক. মধুপুর গড়ে

খ. বঙ্গোপসাগরে

গ. হাওর অঞ্চলে

ঘ. টারশিয়ারি পাহাড়ে

উত্তর: বঙ্গোপসাগরে

৫৬. UDMC -এর পূর্ণরূপ হলো-

ক. United Disaster Management Centre

খ. Union Disaster Management Committee

গ. Union Disaster Management Centre

ঘ. None of the above

উত্তর: Union Disaster Management Committee

৫৭. একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম-

ক. আইসোপ্লিথ

খ. আইসোহাইট

গ. আইসোহ্যালাইন

ঘ. আইসোথার্ম

উত্তর: আইসোহাইট

৫৮. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?

ক. ময়নামতি

খ. পুণ্ড্রবর্ধন

গ. পাহাড়পুর

ঘ. সোনারগাঁ

উত্তর: পুণ্ড্রবর্ধন

৫৯. নিচের কোনটি সত্য নয়?

ক. ইরাবতী মায়ানমারের একটি নদী

খ. গোবী মরুভূমি ভারতে অবস্থিত 

গ. থর মরুভূমি ভারতের পশ্চিমাংশে অবস্থিত 

ঘ. সাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত

উত্তর: গোবী মরুভূমি ভারতে অবস্থিত 

৬০. দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি?

ক. জানুয়ারি

খ. ফেব্রুয়ারি

গ. ডিসেম্বর

ঘ. মে

উত্তর: জানুয়ারি

৬১. গ্রাফিন (graphene) কার বহুরূপী?

ক. কার্বন

খ. কার্বন ও অক্সিজেন

গ. কার্বন ও হাইড্রোজেন  

ঘ. কার্বন ও নাইট্রোজেন

উত্তর: কার্বন

৬২. আইনস্টাইন নোবেল পুরস্কার পান-

ক. আপেক্ষিক তত্ত্বের উপর

খ. মহ্যকর্ষীয় ধ্রবকে আবিষ্কারের জন্য

গ. কৃষ্ণগহ্বর আবিষ্কারের জন্য

ঘ. আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য

উত্তর: আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য

৬৩. কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?

ক. পুকুরের পানিতে

খ. লেকের পানিতে

গ. নদীর পানিতে

ঘ. সাগরের পানিতে

উত্তর: নদীর পানিতে

৬৪. হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী-

ক. ভেইন

খ. আর্টারি

গ. ক্যাপিলারি

ঘ. নার্ভ

উত্তর: আর্টারি

৬৫. প্রোটন তৈরি হয়-

ক. ফ্যাটি অ্যাসিড দিয়ে

খ. নিউক্লিক অ্যাসিড দিয়ে

গ. অ্যামিনো অ্যাসিড দিয়ে

ঘ. উপরের কোনোটিই নয়

উত্তর: অ্যামিনো অ্যাসিড দিয়ে

৬৬. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

ক. গ্লিসারিন

খ. ফিটকিরি

গ. সোডিয়াম ক্লোরাইড

ঘ. ক্যালসিয়াম কার্বোনেট

উত্তর: ক্যালসিয়াম কার্বোনেট

৬৭. মানবদেহে লোহিত কণিকার আয়ুঙ্কাল কত দিন?

ক. ৭ দিন

খ. ৩০ দিন

গ. ১৮০ দিন

ঘ. উপরের কোনোটিই নয়

উত্তর: উপরের কোনোটিই নয়

৬৮. পাথফাইণ্ডারের-এর মঙ্গলে অবতরণ সাল-

ক. ১৯৯০

খ. ১৯৯৫

গ. ১৯৯৭

ঘ. ২০০০

উত্তর: ১৯৯৭

৬৯. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?

ক. স্ট্রাটোমণ্ডল

খ. ট্রপোমণ্ডল

গ. মেসোমণ্ডল

ঘ. তাপমণ্ডল

উত্তর: স্ট্রাটোমণ্ডল

৭০. কাঁদুনে গ্যাসের অপর নাম কী?

ক. ক্লোরোপিক্রিন

খ. মিথেন

গ. নাইট্রোজেন

ঘ. ইথেন

উত্তর: ক্লোরোপিক্রিন

৭১. আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাণ করা হয়?

ক. দূরত্ব

খ. সময়

গ. ভর

ঘ. ওজন

উত্তর: দূরত্ব

৭২. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম-

ক. ভেগা

খ. প্রক্সিমা সেন্টাউরি

গ. আলফা সেন্টাউরি

ঘ. আলফা সেন্টাউরি

উত্তর: প্রক্সিমা সেন্টাউরি

৭৩. ১০০ ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা চললে কত শক্তি ব্যয় হয়?

ক. ১০০ জুল

খ. ৬০ জুল

গ. ৬০০০ জুল

ঘ. ৩৬০০০০ জুল

উত্তর: ৩৬০০০০ জুল

৭৪. ইলেকটিক বাল্ব-এর ফিল্যামেন্ট যার দ্বারা তৈরি-

ক. আয়রন

খ. কার্বন

গ. টাংস্টেন

ঘ. লেড

উত্তর: টাংস্টেন

৭৫. Apache এক ধরনের-

ক. Database Management System (DBMS)

খ. Web server

গ. Web Browser

ঘ. Protocol

উত্তর: Web server

৭৬. ক্লাউড কম্পিউটিং-এর সার্ভিস মডেল কোনটি?

ক. অবকাঠামোগত

খ. প্ল্যাটফর্মভিত্তিক

গ. সফ্টওয়্যার         

ঘ. উপরের সবগুলো 

উত্তর: উপরের সবগুলো 

৭৭. কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?

ক. বাস টপোলজি

খ. রিং টপোলজি

গ. স্টার টপোলজি

ঘ. ট্রি টপোলজি  

উত্তর: স্টার টপোলজি

৭৮. একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে-

ক. compiler

খ. loader

গ. operating system   

ঘ. bootstrap

উত্তর: operating system

৭৯. মাইক্রোসফট IIS হচ্ছে একটি-

ক. ইমেইল সার্ভার

খ. ওয়েব সার্ভার

গ. ডাটাবেইজ সার্ভার

ঘ. ফাইল সার্ভার    

উত্তর: ওয়েব সার্ভার

৮০. ব্লটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?

ক. ১০-৩০ মিটার

খ. ১০-৫০ মিটার

গ. ১০-১০০ মিটার

ঘ. ১০-৩০০ মিটার

উত্তর: ১০-১০০ মিটার

৮১. নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয়?

ক. Oracle                   

খ. McAfee

গ. Norton

ঘ. kaspersky  

উত্তর: Oracle                   

৮২. যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে-

ক. Machine language     

খ. C

গ. Java

গ. Python

উত্তর:. Machine language     

৮৩.  API মানে-

ক. Advanced Processing Information

খ. Application processing Information

গ. Application Programming Interface

ঘ. Application Processing Interface

উত্তর: Application Programming Interface

৮৪. যে ইলেকট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক ০ শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম-

ক. AND গেইট        

খ. OR গেইট

গ. NAND গেইট        

ঘ. উপরের কোনোটিই নয়

উত্তর: NAND গেইট        

৮৫. নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম?

ক. Wi-Fi

খ. Bluetooth

গ. Wi-Max   

ঘ. Cellular network

উত্তর: Bluetooth

৮৬. নিচের কোনটি ১০০ এর ১ কমপ্লিমেন্ট?

ক. ১১১

খ. ১০১

গ. ০১১

ঘ. ০০১

উত্তর: ০১১

৮৭. RFID বলতে বুঝায়-

ক. Random Frequency Identification

খ. Random Frequency Information

গ. Radio Frequency Information

ঘ. Radio Frequency Identification

উত্তর: Radio Frequency Identification            

৮৯. ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা- 

ক. 1/22

খ. 1/64

গ. 1/60  

ঘ. 2/65

উত্তর: 1/22

৯০. ০.১২ + ০.০০১২ + ০.০০০০১২ + ....... ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল-  

ক.  4/33

খ. 4/99

গ.  122/99  

ঘ. 14/99

উত্তর:  4/33

৯২. |x – 2| < 3 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 3x হবে?  

ক. m = 1, n = 10

খ. m = 2, n = 20

গ.  m = 3, n = 30 

ঘ. m = 4, n = 40

উত্তর: m = 2, n = 20

৯৩. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?  

ক. ৫%

খ. ১০%

গ. ২০%

ঘ. ২৫%

উত্তর: ৫%

৯৪. চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে?   

ক. ৮%

খ. 8(1/3%)

গ. ১০%

ঘ. 11(1/9%)

উত্তর: 11(1/9%)

৯৫. ৬ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল- 

ক. 21√3 বর্গ সে.মি.

খ. 23√2 বর্গ সে.মি.

গ. 25√3 বর্গ সে.মি.

ঘ. 27√3বর্গ সে.মি.

উত্তর: 27√3 বর্গ সে.মি.

৯৬. ΔABC এর A = 40° এবং B = 80°C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে CDA=?  

ক. 110°

খ. 100°

গ. 90°

ঘ. 80°

উত্তর: 110°

৯৭. ৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?  

ক. ১০

খ. ১৫

গ. ২৫

ঘ. ৩০

উত্তর: ৩০

 

ক. 4x

খ. 6x

গ. 4   

ঘ. 8

উত্তর: 6x

৯৯. 5x + 8.5x + 16.5x = 1 হলে, x এর মান কত?  

ক. – 3

খ. – 2

গ. – 1

ঘ.– (1/2)

উত্তর: – 2

১০০. 5/12, 6/13, 11/24 এবং 3/8 এর মধ্যে বড় ভগ্নাংশটি-  

ক. 5/12

খ. 6/13

গ. 11/24   

ঘ. 3/8

উত্তর: 6/13

১০১. a + b = 7 এবং ab = 12 হলে, (1/a2) + (1/b2) এর মান কত?  

ক.3/25 

খ. 25/144

গ. 31/144     

ঘ. 11/49

উত্তর: 25/144

১০২. বার্ষিক ১০% মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 

ক. ৯৪০ টাকা

খ. ৯৬০ টাকা

গ. ৯৬৮ টাকা

ঘ. ৯৮০ টাকা

উত্তর: ৯৬৮ টাকা

১০৩. log2logee2 =? 

ক. – 2

খ. – 1

গ. 1

ঘ. 2

উত্তর: 2

১০৪. নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়? 

ক. রা ত্র হো অ

খ. র বা ধী প নি

গ. প্র তা রি দা

ঘ. সা ব ব অ ধ্যা  

উত্তর: রা ত্র হো অ

১০৫. পাঁজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন। তাঁরা হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন গ এর মা, গ আবার ঙ এর স্ত্রী। ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কী? 

ক. শ্বশুর

খ. পিতা

গ. চাচা

ঘ. ভাই

উত্তর: শ্বশুর

১০৬. যদি মাসের ২য় দিন সোমবার হয়, তবে মাসের ১৮তম দিন কী বার হবে?  

ক. রবিবার

খ. সোমবার

গ. মঙ্গলবার

ঘ. বুধবার

উত্তর: বুধবার

১০৭. প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে? 



ক. ১৮

খ. ৬৮

গ. ৮১

ঘ. ৪৪

উত্তর: ৬৮

১০৮. ৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিট, ৬ টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে? 

ক. ১৫ মিনিট

খ. ২০ মিনিট

গ. ২৫ মিনিট

ঘ. ৩০ মিনিট

উত্তর: ২৫ মিনিট

১০৯. স্ক্রু ও ঘড়ির কাঁটার ঘুর্ণন গতির দিক-  

ক. একই দিকে

খ. উল্টো দিকে

গ. উলম্ব রেখায়

ঘ. সমান্তরালে

উত্তর: একই দিকে

১১০. নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা? 

ক. 18/36

খ. 5/3

গ.  16/31

ঘ. 4/12

উত্তর: 4/12

১১১.  .১ × ৩.৩৩ × ৭.১ =?  

ক. ৭.১৫

খ. ৫.১৮

গ. ২.৩৬

ঘ. ১.৯৮

উত্তর: ২.৩৬

১১২. একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার ৫% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?  

ক. ০.৫% বেড়েছে

খ. ০.২৫% বেড়েছে

গ. ০.২৫% কমেছে

ঘ. ০.৫% কমেছে

উত্তর: ০.২৫% কমেছে

১১৩. কোন বানানটি শুদ্ধ? 

ক. Incyclopedia          

খ Encyclopedia

গ. Enciclolopadia

ঘ. Encyclopedea

উত্তর: Encyclopedia

১১৪. ঘড়ি : কাঁটা : : থার্মোমিটার : ?  

ক. ফারেনহাইট

খ. তাপমাত্রা

গ. চিকিৎসা

ঘ. পারদ

উত্তর: পারদ

১১৫. ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?   

ক. ৩১

খ. ৩২

গ. ৩৩

ঘ. ৩৪

উত্তর: ৩৩

১১৬. ‘তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন −−− সাহেবের কথা।” 

ক. আইয়ুব খান

খ. ইয়াহিয়া খান

গ. ভুট্টো

ঘ. কিসিঞ্জার

উত্তর: ভুট্টো

১১৭. রহিম উত্তর দিকে ১০ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৫ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ২ মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন? 

ক. পূর্ব

খ. পশ্চিম

গ. উত্তর

ঘ. দক্ষিণ

উত্তর: দক্ষিণ

১১৮. “রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক।” কে এই উক্তি করেন?   

ক. এইচ. ডি. স্টেইন

খ. জন স্মিথ

গ. মিশেল ক্যামডেসাস

ঘ. এম. ডব্লিউ. পামফ্রে

উত্তর: মিশেল ক্যামডেসাস

১১৯.  ‘Political Ideals’ গ্রন্থের লেখক কে? 

ক. মেকিয়াভেলি

খ. রাসেল

গ. প্লেটো

ঘ. এরিস্টটল

উত্তর: রাসেল

১২০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?  

ক. অনুচ্ছেদ-১৩

খ. অনুচ্ছেদ-১৮

গ. অনুচ্ছেদ-২০

ঘ. অনুচ্ছেদ-২৫

উত্তর: অনুচ্ছেদ-১৮

১২১. মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো- 

ক. বিভিন্নতা   

খ. পরিবর্তনশীলতা

গ. আপেক্ষিকতা    

ঘ. উপরের সবগুলো

উত্তর: উপরের সবগুলো

১২২. প্লেটো ‘সদগুণ’ বলতে বুঝিয়েছেন- 

ক. প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়

খ. আত্মপ্রত্যয়, প্রেষণা ও নিয়ন্ত্রণ

গ. সুখ, ভালোত্ব ও প্রেম

ঘ. প্রজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ, সুখ ও ন্যায়

উত্তর: প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়

১২৩. মূল্যবোধ দৃঢ় হয়-  

ক. শিক্ষার মাধ্যমে

খ. সুশাসনের মাধ্যমে

গ. ধর্মের মাধ্যমে

ঘ. গণতন্ত্র চর্চার মাধ্যমে

উত্তর: শিক্ষার মাধ্যমে

১২৪. কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?   

ক. সামাজিক মূল্যবোধ

খ. ইতিবাচক মূল্যবোধ

গ. গণতান্ত্রিক মূল্যবোধ

ঘ. নৈতিকতা মূল্যবোধ

উত্তর: গণতান্ত্রিক মূল্যবোধ

১২৫. কে ‘কর্তব্যের নৈতিকতা’র ধারণা প্রবর্তন করেন? 

ক. হ্যারণ্ড উইলসন

খ. এডওয়ার্ড ওসবন উইলসন

গ. জন স্টুয়ার্ট মিল

ঘ. ইমানুয়েল কান্ট

উত্তর: ইমানুয়েল কান্ট

১২৬. সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো- 

ক. সুশাসন

খ. রাষ্ট্র

গ. নৈতিকতা

ঘ. সমাজ

উত্তর: সমাজ

১২৭. ‘সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল’।-এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? 

ক. জাতিসংঘ

খ. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি

গ. বিশ্বব্যাংক

ঘ. এশিয়া উন্নয়ন ব্যাংক

উত্তর: বিশ্বব্যাংক

১২৮. বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? 

ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শেষ প্রশ্ন’

খ. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’

গ. কাজী নজরুল ইসলামের ‘কুহেলিকা’

ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুণ্ডলা’

উত্তর: কাজী নজরুল ইসলামের ‘কুহেলিকা’

১২৯. জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি?  

ক. গঙ্গা

খ. পুতুলনাচের ইতিকথা

গ. হাঁসুলী বাঁকের উপকথা

ঘ. গৃহদাহ

উত্তর: পুতুলনাচের ইতিকথা

১৩০. ‘ডিঙি টেনে বের করতে হবে।’- কোন ধরনের বাক্যের উদাহরণ?  

ক. কর্মবাচ্য

খ. ভাববাচ্য

গ. যৌগিক

ঘ. কর্মকর্তৃবাচ্য  

উত্তর: ভাববাচ্য

১৩১. বাংলা সাহিত্যে ‘কালকূট’ নামে পরিচিত কোন লেখক?   

ক. সমরেশ মজুমদার

খ. শওকত ওসমান

গ. সমরেশ বসু

ঘ. আলাউদ্দিন আল আজাদ

উত্তর: সমরেশ বসু

১৩২. ‘পরানের গহীন ভিতর’ কাব্যের কবি কে?

ক. অসীম সাহা

খ. অরুণ বসু

গ. আবু জাফর ওবায়দুল্লাহ

ঘ. সৈয়দ শামসুল হক

উত্তর: সৈয়দ শামসুল হক

১৩৩. ‘এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো’...... এ বাক্য কোন ধরনের?

ক. অনুজ্ঞাবাচক

খ. নির্দেশাত্মক

গ. বিস্ময়বোধক

ঘ. প্রশ্নবোধক

উত্তর: নির্দেশাত্মক

১৩৪. ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?

ক. হুলিয়া

খ. তোমাকে অভিবাদন প্রিয়া 

গ. সোনালি কাবিন

ঘ. স্মৃতিস্তম্ভ

উত্তর: স্মৃতিস্তম্ভ

১৩৫. ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই-

ক. রসতত্ত্ব

খ. রূপতত্ত্ব

গ. বাক্যতত্ত্ব

ঘ. ক্রিয়ার কাল

উত্তর: বাক্যতত্ত্ব

১৩৬. কোন বানানটি শুদ্ধ?

ক. মনোকষ্ট

খ. মনঃকষ্ট

গ. মণকষ্ট

ঘ. মনকস্ট

উত্তর: মনঃকষ্ট

১৩৭. প্রচুর + ষ = প্রাচুর্য; কোন প্রত্যয়?

ক. কৃৎ প্রত্যয়

খ. তদ্বিত প্রত্যয়

গ. বাংলা কৃৎ প্রত্যয়

ঘ. সংস্কৃত কৃৎ প্রত্যয়

উত্তর: তদ্বিত প্রত্যয়

১৩৮. ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে-

ক. রেফ

খ. হসন্ত

গ. কার

ঘ. ফলা

উত্তর: ফলা

১৩৯. পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল?

ক. দাশরথি রায়

খ. রামনিধি গুপ্ত

গ. ফকির গরীবুল্লাহ

ঘ. রামরাম বসু

উত্তর: দাশরথি রায়

১৪০. চারণকবি হিসেবে বিখ্যাত কে?

ক. আলাওল

খ. চন্দ্রাবতী

গ. মুকুন্দদাস

ঘ. মুক্তারাম চক্রবর্তী

উত্তর: মুকুন্দদাস

১৪১. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র-

ক. বিনোদিনী

খ. হৈমন্তী

গ. আশালতা

ঘ. চারুলতা

উত্তর: চারুলতা

১৪২. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

ক. শশব্যস্ত

খ. কালচক্র

গ. পরাণ পাখি

ঘ. বহুব্রীহি

উত্তর: শশব্যস্ত

১৪৩. অপিনিহিতির উদাহরণ কোনটি?

ক. জন্ম > জম্ম

খ. আজি > আইজ

গ. ডেক্স > ডেস্ক

ঘ. অলাবু > লাবু > লাউ

উত্তর: আজি > আইজ

১৪৪. ‘কুসীদজীবী’ বলতে কাদের বুঝায়?

ক. চারণকবি

খ. সাপুড়ে

গ. সুদখোর

ঘ. কৃষিজীবী

উত্তর: সুদখোর

১৪৫. ‘অভাব’ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?

ক. অকাজ

খ. আবছায়া

গ. আলূনি

ঘ. নিখুঁত

উত্তর: আলূনি

১৪৬. বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?

ক. রামচন্দ্র বিদ্যাবাগীশ

খ. রাজশেখর বসু

গ. হরিচরণ দে

ঘ. অশোক মুখোপাধ্যায়

উত্তর: রামচন্দ্র বিদ্যাবাগীশ

১৪৭. সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?

ক. শওকত আলী

খ. সেলিনা হোসেন

গ. আখতারুজ্জমান ইলিয়াস

ঘ. সৈয়দ শামসুল হক

উত্তর: সৈয়দ শামসুল হক

১৪৮. ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ গ্রন্থটির রচয়িতা কে?

ক. সৈয়দ আলী আহসান

খ. সুকান্ত ভট্টাচার্য

গ. হুমায়ুন আজাদ

ঘ. নির্মলেন্দু গুণ

উত্তর: হুমায়ুন আজাদ

১৪৯. ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন?

ক. স্যার এ. এফ. রহমান

খ. রমেশচন্দ্র মজুমদার 

গ. সৈয়দ সাজ্জাদ হোসায়েন

ঘ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী

উত্তর: বিচারপতি আবু সাঈদ চৌধুরী

১৫০. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?

ক. ছেঁড়াতার

খ. চাকা

গ. বাকী ইতিহাস

ঘ. কী চাহ হে শঙ্খচিল

উত্তর: কী চাহ হে শঙ্খচিল

১৫১. তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি?

ক. অক্টোপাস

খ. কালো বরফ

গ. ক্রীতদাসের হাসি

ঘ. নাঢ়াই

উত্তর: নাঢ়াই

১৫২. কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?

ক. বিষের বাঁশি

খ. যুগবাণী

গ. ভাঙার গান

ঘ. প্রলয় শিখা

উত্তর: যুগবাণী

১৫৩. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কী?

ক. চৈতালী ঘূর্ণি

খ. রক্তের অক্ষর

গ. বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

ঘ. ১৯৭১

উত্তর: ১৯৭১

১৫৪. ‘সোমত্ত’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?

ক. সোপান

খ. সমর্থ

গ. সোল্লাস

ঘ. সওয়ার

উত্তর: সমর্থ

১৫৫. নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে?

ক. যৌগিক ধ্বনি

খ. অক্ষর

গ. বর্ণ

ঘ. মৌলিক স্বরধ্বনি

উত্তর: অক্ষর

১৫৬. ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে?

ক. ডব্লিউ বি ইয়েটস

খ. ক্লিনটন বি সিলি

গ. অরুন্ধতী রায়

ঘ. অমিত্যভ ঘোষ

উত্তর: ক্লিনটন বি সিলি

১৫৭. ‘বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন’.... এ পরোক্ষ উক্তির প্রত্যক্ষরূপ হবে।

ক. বাবা ছেলেকে বললেন, বাবা তুমি দীর্ঘজীবী হও

খ. বাবা ছেলেকে বললেন যে, তোমার দীর্ঘায়ু হোক

গ. বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’

ঘ. বাবা ছেলেকে বললেন যে, আমি তোমার দীর্ঘায়ু কামনা করি

উত্তর: বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’

১৫৮. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত?

ক. ঢাকার পল্টন

খ. নওগাঁর পরিসর

গ. কুষ্টিয়ার কুমারখালী

ঘ. ময়মনসিংহের ত্রিশাল

উত্তর: কুষ্টিয়ার কুমারখালী

১৫৯. জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে?

ক. শ্রীচৈতন্যদেব

খ. কাহ্নপা

গ. বিদ্যাপতি

ঘ. রামকৃষ্ণ পরমহংসদেব

উত্তর: শ্রীচৈতন্যদেব

১৬০. চর্যাপদের টীকাকারের নাম কী?

ক. মীননাথ

খ. প্রবোধচন্দ্র বাগচী

গ. হরপ্রসাদ শাস্ত্রী

ঘ. মুনিদত্ত

উত্তর: মুনিদত্ত

১৬১.কোন বানানটি শুদ্ধ?

ক. পুরষ্কার

খ. আবিষ্কার

গ. সময়পোযোগী

ঘ. স্বত্ব

উত্তর: স্বত্ব 

১৬২. ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?

ক. ভূমিপুত্র

খ. মাটির জাহাজ

গ. কাঁটাতারে প্রজাপতি

ঘ. চিলেকোঠার সেপাই

উত্তর: চিলেকোঠার সেপাই

১৬৩. “To win a prize is my ambition.” The underlined part of the sentence is a/an ––

ক. adjective phrase

খ. noun phrase

গ. adverb phrase              

ঘ. conjunction phrase

উত্তর: noun phrase

১৬৪. Choose the word opposite in meaning to ‘terse’:

ক. concise

খ. detailed

গ. expressive

ঘ. descriptive

উত্তর: detailed

১৬৫. ‘Who’s that? In this sentence ‘that’ is a/an––

ক. pronoun

খ. conjunction

গ. adjective

ঘ. adverb

উত্তর: pronoun

১৬৬. What is the noun form of the word ‘Know’?

ক. knowing

খ. knowledge

গ. knowledgeable 

ঘ. known

উত্তর: knowledge

১৬৭. ‘Why, then, ‘it’s none to you, for there is nothing either good or bad, but thinking make it so.’ This extract is taken from the drama–

ক. king

খ. Macbeth

গ. As You like It

ঘ. Hamlet

উত্তর: Hamlet

১৬৮. ‘Made weak by time and fate, but strong in will To strive, to seek, to find, and not to yield’ is taken from the poem written by ––

ক. Robert Browning

খ. Mathew Arnold

গ. Alfred Tennyson

ঘ. lord Byron

উত্তর: Alfred Tennyson

১৬৯. ‘Give somebody a piece of your mind’ means to –

ক. tell someone that you are very angry with them.

খ. say exactly what you feel or think

গ. return or to help somebody return to a normal situation

ঘ. give somebody mental peace.

উত্তর: tell someone that you are very angry with them.

১৭০. ‘I shall help you provided you obey me.’ Here the underlined word is a/ an ––

ক. adverb

খ. adjective

গ. conjunction

ঘ. verb

উত্তর: conjunction

১৭১. Identify the correct spelling:

ক. questionaire

খ. questionoir

গ. questionnaire

ঘ. questionair

উত্তর: questionnaire

১৭২. Which ‘but’ is a preposition?

ক. It is but right to admit our faults.

খ. What can we do but sit and wait?

গ. We tried hard, but did not succeed.

ঘ. There is no one but likes him.

উত্তর: What can we do but sit and wait?

১৭৩. Who is not a romantic poet?

ক. P.B. Shelly

খ. S.T. Coleridge

গ. John Keats

ঘ. T.S. Eliot

উত্তর: T.S. Eliot

১৭৪. In Shakespeare’s play Hamlet, Hamlet was prince of ––

ক. Norway

খ. Britain

গ. Denmark

ঘ. France

উত্তর: Denmark

১৭৫. Adela Quested and Mrs. Moore are characters from the novel ––

ক. David Copperfield      

খ. The Return of the Native

গ. A Passage to India

ঘ. Adam Bede

উত্তর: A Passage to India

১৭৬. ‘Shylock’ is a character in the play––

ক. Twelfth Night        

খ. The Merchant of Venice

গ. Ulysses                 

ঘ. Measure for Measure

উত্তর: The Merchant of Venice

১৭৭. ‘Vanity Fair’ is a novel written by ––

ক. D.H. Lawrence

খ. William Makepeace Thackeray 

গ. Joseph Conrad

ঘ. Virgina Woolf

উত্তর: William Makepeace Thackeray 

১৭৮. ‘Pip’ is the protagonist in Charles Disckens’ novel––

ক. A Christmas Carol

খ. A Take of Two Cities

গ. Oliver Twist

ঘ. Great Expectations

উত্তর: Great Expectations

১৭৯. ‘Lady Chatterley’s lover’ was written by the author of ––

ক. lord Jim

খ. The Rainbow

গ. Ulysses           

গ. A Passage to India

উত্তর: The Rainbow

১৮০. Identify the word that can be used as both singular and plural:

ক. wood

খ. issue

গ. fish

ঘ. light

উত্তর: fish

১৮১. Find out the correct passive form of the sentence ‘Who taught you French?’

ক. By whom you were taught French?

খ. By whom French was taught you?

গ. French was taught you by whom?

ঘ. By whom were you taught French?

উত্তর: By whom were you taught French?

১৮২. ‘The old man was tired of walking.’ Here ‘walking’ is a/an––

ক. Present participle

খ. adjective

গ. common noun

ঘ. gerund

উত্তর: Gerund

১৮৩. Which one is a correct sentence?

ক. The doctor found my pulse.

খ. The doctor took my pulse.

গ. The doctor examined my pulse.

ঘ. The doctor saw my pulse.

উত্তর: The doctor examined my pulse.

১৮৪. ‘I will not let you go.’ In this sentence ‘go’ is a/an–

ক. infinitive

খ. gerund

গ. participle

ঘ. verbal noun

উত্তর: infinitive

১৮৫. When Ushashi entered –– the room everybody stopped talking.

ক. into

খ. in

গ. to              

ঘ. no preposition required

উত্তর: no preposition required

১৮৬. The play ‘The Birthday Party’ is written by––

ক. Samuel Beckett

খ. Henry livings

গ. Harold Pinter

ঘ. Arthur Miller

উত্তর: Harold Pinter

১৮৭. ‘Time held me green and dying Though I sang in my chains like the sea. These lines have been quoted from Dylan Thomas’ poem ––

ক. The Flower           

খ. Fern Hill

গ. By Fire              

ঘ. After the Funeral

উত্তর: Fern Hill

১৮৮. One whose attitude is ‘eat, drink and be merry’ is–

ক. materialistic

খ. epicurean

গ. cynic

ঘ. stoic

উত্তর: epicurean

১৮৯. ‘Was this the face that Launch’d a thousand ships, And burnt the topless towers Ilium?’ Who speaks the famous lines?

ক. Caesar

খ. Antony

গ. Faustus

ঘ. Romeo

উত্তর: Faustus

১৯০. The Character ‘Alfred Doolittle’ is taken from Shaw’s play titled––

ক. Pygmalion

খ. Man and Superman

গ. The Doctor’s Dilemma

ঘ. Mrs. Warren’s Profession

উত্তর: Pygmalion

১৯১. The poem ‘The Love Song of J. Alfred Prufrock’ is written by ––

ক. W.B. Yeats

খ. T.S. Eliot

গ. Walter Scott

ঘ. Robert Browning

উত্তর: T.S. Eliot

১৯২. Who is the author of the first scientific romance ‘The Time Machine’?

ক. H.G. Wells

খ. Samuel Butler

গ. Henry James            

ঘ. Robert Moore   

উত্তর: H.G. Wells

১৯৩. ‘Call me if you have any problems regarding your work.’ Here ‘regarding’ is a/an––

ক. gerund

খ. apposition

গ. preposition

ঘ. conjunction

উত্তর: preposition

১৯৪. Select the correct comparative form of the sentence ‘A string of pearls was not so bright as her teeth.’

ক. Her teeth was more brighter than a string of pearls.

খ. Her teeth were brighter than a string of pearls.

গ. A string of pearls was brighter than her teeth.

ঘ. A string of pearls were very bright than her teeth

উত্তর: Her teeth were brighter than a string of pearls.

১৯৫. ‘Come on, it’s time to go home.’ Here ‘home’ is a/an––

ক. noun

খ. verb

গ. adjective

ঘ. adverb

উত্তর: adverb

১৯৬. ‘Huffing and puffing, we arrived at the classroom door with only seven seconds to spare ‘In this sentence the verb ‘arrived’ is –

ক. intransitive

খ. transitive

গ. causative

ঘ. defective

উত্তর: Defective

১৯৭. Which one of the following is a common gender?

ক. king

খ. sovereign

গ. emperor

ঘ. queen

উত্তর: sovereign

১৯৮. একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম-

ক. Array

খ. Linked list

গ. Stack

ঘ. Queue

উত্তর: Queue

১৯৯. নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?

ক. COD > BOD

খ. COD < BOD

গ. COD = BOD

ঘ. উপরের কোনোটিই নয় 

উত্তর: COD > BOD

২০০. ‘RELATION’-এর আয়নায় প্রতিবিম্ব কোনটি?

ক. ИOITA⅃ƎЯ

খ. ИOIꓕⱯLƎ

গ.E⅃ⱯIOИ

ঘ. NOITALƎЯ

উত্তর:ИOITA⅃ƎЯ




More Question Bank

Bank

সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Senior Officer Recruitment Test-2024 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, আপনি যদি ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনাকে স্বাগতম! আপনি অবগত আছেন যে, ১৫ মে ২০২৬ ইং তারিখে সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Recruitment Test-2024 অনুষ্ঠিত হয়েছে।  বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ব্যাংকিং পেশা সকল চাকরির মধ্যে অন্যতম আকর্ষণীয় পেশা। সামাজিক সম্মান, স্থিতিশীল কর্মজীবন ও দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনে ব্যাংকিং জব দেশের তরুণ সমাজের প্রথম পছন্দে পরিণত হয়েছে। ফলে দেখা যায় যেকোনো ব্যাংক নিয়োগ পরীক্ষায় তুমুল প্রতিযোগিতা হয়। আর এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু পাস নম্বর অর্জন করলেই হবে না, সর্বাধিক নম্বর অর্জন করতে হবে। তাই আপনি যদি বিগত সালের প্রশ্ন সঠিকভাবে বিশ্লেষণ ও সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনি নিশ্চিত সফল হবেন। ✍️ সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Senior O...

11-20 Grade

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solution- 2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, গত ১৫ মে ২০২৬ ইং তারিখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solution 2026 এর অফিস সহকারী কাম কম্পিউটিার মুদ্রাক্ষরিক পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে প্র্যাকটিক্যাল এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বাংলাদেশ BIWTC কর্তৃক নিয়োগ প্রদান করা হবে। 🔍বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solutionপরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ১৫◉    ইংরেজি— ১৫◉    গণিত — ১৫◉    সাধারণ জ্ঞান—১৫◉    কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি— ২০◉    মোট: ৮০ নম্বরসর্বোচ্চ নম্বর নিশ্চিত ক...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (পদ্মা) | Primary Question Solution 2008 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach