প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (টগর) | Primary Question Solution 2011 | Biddabari



সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

◉    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

◉    সাধারণ জ্ঞান—২০

◉    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (রাইন) | Primary Question Solution 2013 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৪ (ডেলটা) | Primary Question Solution 2014 


📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (শিউলি) | Primary Question Solution 2011 | Biddabari 


🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।


📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (টগর) এর প্রশ্ন সমাধান PDF


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৬ (মুক্তিযোদ্ধা কোটা) | Primary Question Solution – 2016 | Biddabari

📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (জবা) | Primary Question Solution 2011 | Biddabari


📚 প্রস্তুতির জন্য দেখুন:

  









ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির প্রাইমারি প্রধান শিক্ষক LIVE BATCH এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।



প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (টগর) | Primary Question Solution 2011 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১

সেট কোড: টগর

পরীক্ষার তারিখ: ১০-১২-১১



১. ‘Do not open the door’ বাক্যের  passive form হচ্ছে- 

ক. Let not open door open. 

খ. Let not the door be opened.  

গ. Let not the door be open.   

ঘ. Let not the door opened.   

উত্তর: Let not the door be opened. 

২. ‘Who is doing the work’? বাক্যের passive form হচ্ছে-

ক. By whom is the work being done?

খ. By whom is the work done? 

গ. By whom was the work being done?

ঘ. By whom is the work has done?

উত্তর: By whom is the work being done?

৩. ‘Passion’ শব্দটির adjective হচ্ছে-

ক. Passionful 

খ. Pastoral 

গ. Emanation 

ঘ. Passionate 

উত্তর: Passionate 

৪. ‘Rely’ শব্দটির noun হচ্ছে-

ক. Relement 

খ. Rely 

গ. Reliance 

ঘ. Reliment 

উত্তর: Reliance 

৫. He asked me where I had gone the previous day. বাক্যটির direct speech হচ্ছে-

ক. He asked to me, “Where did you go yesterday”?

খ. He said to me, “Where did you go yesterday”? 

গ. He said to me, “Where you went yesterday”?

ঘ. He said to me, “Where did I go yesterday”?

উত্তর: He said to me, “Where did you go yesterday”? 

৬. He said to me, “Which book do you want”? বাক্যটির indirect speech হচ্ছে-

ক. He asked me which book I wanted 

খ. He asked to me which book I wanted 

গ. H said me which book I wanted 

ঘ. He said to me which book I wanted

উত্তর: He asked me which book I wanted 

৭. ‘He is absorbed ––– thought’. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে- 

ক. to

খ. at

গ. for

ঘ. in

উত্তর: in

৮. ‘Karim as well as Nayeem ––– praise’. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে-

ক. are deserving    

খ. deserve   

গ. deserves  

ঘ. is deserving 

উত্তর: deserves 

৯. ‘Tooth and nails’ phrase টির অর্থ-

ক. Beautiful 

খ. Completely 

গ. Incompletely 

ঘ. Precise 

উত্তর: Completely 

১০. ‘Dead letter’ phrase টির অর্থ-

ক. Law not in force 

খ. Bad letter 

গ. Old letter 

ঘ. Letter written by unknown person

উত্তর: Law not in force 

১১. ‘Calm’ শব্দটির synonym হচ্ছে-

ক. Agitated   

খ. Quiet  

গ. Angry  

ঘ. Inflamed 

উত্তর: Quiet  

১২. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক. Sycology 

খ. Psykology 

গ. Sychology 

ঘ. Psychology 

উত্তর: Psychology 

১৩. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক. Comision 

খ. Comission  

গ. Commission  

ঘ. Commision 

উত্তর: Commission 

১৪. নিচের কোন বাক্যটি শুদ্ধ?  

ক. Lake Chika is in Orissa. 

খ. Lake Chilka is in the Orissa.

গ. The lake Chilka is in the Orissa.

ঘ. The Lake Chilka is in Orissa.

উত্তর: Lake Chika is in Orissa.  

১৫. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. See the word in the dictionary. 

খ. Find out the word in the dictionary. 

গ. Pick up the word in the dictionary. 

ঘ. Look up the word in the dictionary. 

উত্তর: Look up the word in the dictionary . 

১৬. ‘অয়োময়’ নাটকটির রচয়িতা কে?

ক. ইমদাদুল হক মিলন 

খ. সুনীল গঙ্গোপাধ্যায়

গ. মমতাজউদ্দীন আহমেদ

ঘ. হুমায়ুন আহমেদ

উত্তর: হুমায়ুন আহমেদ

১৭. ‘পদ্মানদীর মাঝি’ কার লেখা?

ক. মুনীর চৌধুরী

খ. মানিক বন্দ্যোপাধ্যায়

গ. শরৎচন্দ্র 

ঘ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়

১৮. ‘আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে’- কোন কবির কবিতা থেকে নেয়া?

ক. জীবনানন্দ দাশ

খ. মাইকেল মধুসূদন দত্ত

গ. রবীন্দ্রনাথ ঠাকুর 

ঘ. গিরিশচন্দ্র সেন

উত্তর: জীবনানন্দ দাশ

১৯. ‘বৃষ্টি’- এর সন্ধি বিচ্ছেদ কি হবে?

ক. বৃ + টি

খ. বৃশ + টি   

গ. বৃষ + তি   

ঘ. বৃষ + টি

উত্তর: বৃষ + তি 

২০. কোন বানানটি শুদ্ধ?

ক. সায়ত্বশাসন

খ. স্বায়ত্তশাসন 

গ. সায়ত্তশাসন

ঘ. স্বায়ত্বশাসন

উত্তর: স্বায়ত্তশাসন

২১. ‘বিশ্বকবি’ সমাস কি হবে?

ক. বিশ্বরূপ কবি

খ. যিনি বিশ্বের কবি

গ. বিশ্ব ও কবি

ঘ. বিশ্বের কবি 

উত্তর: বিশ্বের কবি

২২. নিচের কোন বানানটি অশুদ্ধ?

ক. জবা কুসুম

খ. তিমির বিদারী

গ. সলীল সমাধী

ঘ. যৌবন সূর্য

উত্তর: সলীল সমাধী

২৩. হাট-বাজার কোন অর্থে দ্বন্দ্ব?

ক. মিলনার্থে

খ. সমার্থে

গ. বিপরীতার্থে

ঘ. বিয়োগার্থে

উত্তর: সমার্থে 

২৪. ‘তিনি চোখে দেখেন না’। বাক্যে ‘চোখ’ কোন কারক?

ক. সম্প্রদান

খ. করণ 

গ. অধিকরণ  

ঘ. অপাদান

উত্তর: করণ

২৫. ‘আয়ু যেন পদ্ম পাতায় নীর’- বাক্যে ‘পদ্ম পাতায়’ কোন কারক?

ক. কর্মকারক

খ. করণ কারক

গ. অপাদান কারক

ঘ. অধিকরণ কারক

উত্তর: অধিকরণ কারক

২৬. ‘যে বহু বিষয় জানে’- এক কথায়-

ক. বহুদর্শী    

খ. সর্বজ্ঞ  

গ. সবজান্তা

ঘ. কোনোটিই নয়

উত্তর: বহুদর্শী

২৭. ‘কর দান করে যে’- এককথায়-

ক. অধীন

খ. আশ্রিত

গ. করদ

ঘ. প্রজা

উত্তর: করদ   

২৮. নিচের কোনটি ‘আকাশ’ শব্দের সমার্থক নয়?

ক. অন্তরীক্ষ

খ. হিমাংশু

গ. অম্বর

ঘ. ব্যোম

উত্তর: হিমাংশু 

২৯. ‘হাতের পাঁচ’- এর সঠিক অর্থ কোনটি?

ক. নিকট জন

খ. পরমাত্মীয়

গ. বন্ধু

ঘ. শেষ সম্বল

উত্তর: শেষ সম্বল

৩০. ‘ঔদ্ধত্য’- এর বিপরীতার্থক শব্দ-

ক. স্তব্ধ  

খ. বিনয় 

গ. গম্ভীর

ঘ. মাথা নত করা

উত্তর: বিনয়

৩১. পূর্ণ বয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন কত?

ক. ১ কিলোগ্রাম

খ. ৫০০ গ্রাম

গ. ৩০০ গ্রাম 

ঘ. ২০০ গ্রাম

উত্তর: ৩০০ গ্রাম 

৩২. মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে কোন মৌল সাহায্য করে?

ক. ক্যালসিয়াম

খ. অক্সিজেন  

গ. জিংক  

ঘ. সোডিয়াম

উত্তর: ক্যালসিয়াম

৩৩. বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-

ক. বেশি হয়

খ. একই হয়

গ. কম হয় 

ঘ. খুব কম হয় 

উত্তর: একই হয়

৩৪. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?

ক. জাইরো কম্পাস

খ. সাবমেরিন

গ. অ্যানিওমিটার 

ঘ. ফ্যাদোমিটার

উত্তর: ফ্যাদোমিটার

৩৫. কোন মৌলিক পদার্থ পৃথিবীতে বেশি আছে?

ক. অক্সিজেন

খ. হাইড্রোজেন

গ. লৌহ

ঘ. নাইট্রোজেন

উত্তর: অক্সিজেন

৩৬. কোনটি রাসায়নিক পরিবর্তন নয়?

ক. লোহাতে মরিচা পড়ে

খ. হাইড্রোজেন ও অক্সিজেন পানি তৈরি করা

গ. বরফকে পানিতে পরিণত করা

ঘ. চাল সিদ্ধ করে ভাতে পরিণত করা 

উত্তর: বরফকে পানিতে পরিণত করা

৩৭. কম্পিউটারে মেকানিক্যাল ডিভাইসকে বলা হয়-

ক. সফটওয়্যার 

খ. ডাটা  

গ. হার্ডওয়্যার

ঘ. ইউজার

উত্তর: হার্ডওয়্যার

৩৮. ‘নায়াগ্রা জলপপ্রাত’ কোথায় অবস্থিত?

ক. এশিয়া

খ. উত্তর আমেরিকা

গ. আফ্রিকা

ঘ. দক্ষিণ আমেরিকা

উত্তর: উত্তর আমেরিকা

৩৯. পৃথিবীতে সর্বোচ্চ কার্বন ডাই অক্সাইড নিঃসরণকারী দেশ-

ক. জাপান

খ. যুক্তরাজ্য

গ. যুক্তরাষ্ট্র

ঘ. জার্মানি 

উত্তর: যুক্তরাষ্ট্র

নোট: বিশ্বের শীর্ষ (CO₂) নিঃসরণকারী দেশ চীন। কিন্তু চীনের নাম না থাকায় যুক্তরাষ্ট্র উত্তর করা হয়েছে।   

৪০. ‘দারফুর’ কোথায় অবস্থিত?

ক. কঙ্গো 

খ. নাইজেরিয়া

গ. জিম্বাবুয়ে  

ঘ. সুদান

উত্তর: সুদান

৪১. নিচের কোনটির অভাবে গলগণ্ড রোগ হয়?

ক. ভিটামিন এ  

খ. ভিটামিন সি 

গ. আয়োডিন

ঘ. প্রোটিন

উত্তর: আয়োডিন

৪২. ইউরোপিয়ান ইউনিয়নের ‘সদর দপ্তর’ কোথায় অবস্থিত?

ক. লন্ডন

খ. ব্রাসেলস

গ. হেগ

ঘ. প্যারিস

উত্তর: ব্রাসেলস

৪৩. পৃথিবীর ক্ষুদ্রতম দেশ-

ক. ভ্যাটিকান সিটি

খ. মালদ্বীপ

গ. সিঙ্গাপুর

ঘ. আয়ারল্যান্ড  

উত্তর: ভ্যাটিকান সিটি

৪৪. মুক্তিযুদ্ধকালীন ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?

ক. ১

খ. ২

গ. ৫

ঘ. ৭

উত্তর: ২

৪৫. সূর্যের নিকটতম গ্রহের নাম কি?

ক. জুপিটার

খ. ভেনাস

গ. মার্কারী-১

ঘ. মঙ্গল

উত্তর: মার্কারী-১

৪৬. কোন আরব দেশ স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে?

ক. সৌদি আরব

খ. ইরান 

গ. মিসর

ঘ. ইরাক

উত্তর: ইরাক

৪৭. বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদী কোনটি?

ক. মেঘনা

খ. পদ্মা

গ. সুরমা

ঘ. যমুনা

উত্তর: মেঘনা

৪৮. বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?

ক. ২৪০০ বর্গ মাইল

খ. ১৯৫০ বর্গ মাইল

গ. ১৭৬০ বর্গ মাইল 

ঘ. ১২২৫ বর্গ মাইল 

উত্তর: ২৪০০ বর্গ মাইল

৪৯. প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত?

ক. ৭ বছর

খ. ৬ বছর

গ. ৫ বছর

ঘ. ৩ বছর

উত্তর: ৫ বছর

৫০. ঢাকার বিখ্যাত ‘তারা মসজিদ’ তৈরি করেছিলেন-

ক. নবাব সলিমুল্লাহ

খ. মির্জা আহমেদ জান

গ. মির্জা গোলাম পীর

ঘ. শায়েস্তা খান

উত্তর: মির্জা আহমেদ জান

৫১. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

ক. ২৩ জোড়া

খ. ২৪ জোড়া

গ. ২৫ জোড়া

ঘ. ২১ জোড়া

উত্তর: ২৩ জোড়া

৫২. ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল?

ক. ১৭৮১-১৮৪০ পর্যন্ত

খ. ১৭৬০-১৮৪০ পর্যন্ত

গ. ১৭৫৭-১৮৫৭ পর্যন্ত

ঘ. ১৭১৯-১৮৬২ পর্যন্ত

উত্তর: ১৭৬০-১৮৪০ পর্যন্ত

৫৩. ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

ক. নিউইয়র্ক

খ. প্যারিস

গ. রোম

ঘ. জেনেভা

উত্তর: প্যারিস

৫৪. দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ-

ক. উত্তর কোরিয়া

খ. দক্ষিণ কোরিয়া

গ. চীন

ঘ. ভিয়েতনাম

উত্তর: ভিয়েতনাম

৫৫. আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে দায়ের করা হয়?

ক. ১৯৬৬ সালে

খ. ১৯৬৭ সালে

গ. ১৯৬৮ সালে 

ঘ. ১৯৬৯ সালে

উত্তর: ১৯৬৮ সালে 

৫৬. বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?

ক. পাঁচ

খ. সাত

গ. আট

ঘ. দশ

উত্তর: সাত

৫৭. বিষধর সাপের কয়টি বিষ দাঁত থাকে?

ক. চারটি

খ. তিনটি

গ. দুটি  

ঘ. একটি

উত্তর: দুটি

৫৮. কোন সালে ভারতে বাবরী মসজিদ ভাঙ্গা হয়?

ক. ১৯৯৫

খ. ১৯৯৪

গ. ১৯৯৩

ঘ. ১৯৯২

উত্তর: ১৯৯২

৫৯. কোনটি ক্ষুদ্রতম?

ক. সেন্টিমিটার

খ. ডেসিমিটার

গ. হেকটোমিটার

ঘ. কিলোমিটার

উত্তর: সেন্টিমিটার

৬০. কোন প্রতিষ্ঠান সুন্দরবনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ হিসেবে স্বীকৃতি দিয়েছে?

ক. UNDP

খ. UNICEF

গ. UNESCO

ঘ. কোনোটিই নয়

উত্তর: UNESCO

৬১. ‘ট্রাফালগার স্কয়ার’ কোন শহরে অবস্থিত?

ক. ওয়াশিংটন

খ. প্যারিস

গ. মস্কো

ঘ. লন্ডন

উত্তর: লন্ডন

৬২. কোন ধরনের ভিটামিন দাঁত ও হাড়ের জন্য প্রয়োজন?

ক. ভিটামিন এ

খ. ভিটামিন বি

গ. ভিটামিন সি

ঘ. ভিটামিন ডি

উত্তর: ভিটামিন ডি

৬৩. সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়-

ক. লাল আলোতে

খ. নীল আলোতে

গ. সবুজ আলোতে

ঘ. বেগুনি আলোতে

উত্তর: লাল আলোতে

৬৪. ঐতিহাসিক ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল?

ক. ১৯৭০ সালে

খ. ১৯৬৭ সালে

গ. ১৯৬৬ সালে

ঘ. ১৯৬৫ সালে 

উত্তর: ১৯৬৬ সালে

৬৫. কোনটি জৈব সার নয়?

ক. সবুজ সার

খ. গোবর সার

গ. কম্পোষ্ট সার

ঘ. ইউরিয়া সার

উত্তর: ইউরিয়া সার

৬৬. টাকায় ৪টি করে লিচু কিনে ৫টা করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?

ক. ২০%

খ. ১৫%

গ. ৩০%

ঘ. ২৫%

উত্তর: ২০%  

৬৭. ৩৬ টাকা ডজন দরে কলা ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হল। এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত হবে?

ক. ৬০ টাকা

খ. ৬২ টাকা

গ. ৭২ টাকা

ঘ. ৭৫ টাকা

উত্তর: ৭২ টাকা

৬৮. ১৫ জন ছাত্রের গড় বয়স ২৯ বছর। তাদের আবার দুজন ছাত্রের বয়সের গড় ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জন ছাত্রের বয়সের গড় কত হবে?

ক. ২৫ বছর

খ. ২৬ বছর

গ. ২৭ বছর

ঘ. ২৮ বছর

উত্তর: ২৫ বছর

৬৯. কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি-

ক. বিষমবাহু

খ. সমদ্বিবাহু

গ. সমবাহু

ঘ. সমকোণী

উত্তর: সমদ্বিবাহু

৭০. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ?

ক. সন্নিহিতকোণ

খ. সরলকোণ

গ. সূক্ষ্মকোণ

ঘ. পূরককোণ

উত্তর: সূক্ষ্মকোণ

৭১. যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিলা কাজ করে ১৪ দিন, তাহলে ৮ জন পুরুষ এবং ১৬ জন মহিলা একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে?

ক. ৫ দিন

খ. ৬ দিন

গ. ৭ দিন

ঘ. ৯ দিন

উত্তর: ৯ দিন

৭২. একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত?  

ক. ৮ কেজি

খ. ১০ কেজি

গ. ১২ কেজি

ঘ. ১৪ কেজি

উত্তর: ৮ কেজি

৭৩. ১০ বছর আগে A-এর বয়স ছিল B-এর বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে তাদের বর্তমানে মোট বয়স কত?

ক. ২০ বছর

খ. ২৫ বছর

গ. ৩৫ বছর

ঘ. ৪৫ বছর

উত্তর: ৩৫ বছর

৭৪. ক ও খ-এর বেতনের অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ-এর বেতন কত?

ক. ৯০০ টাকা

খ. ১০০০ টাকা

গ. ১১০০ টাকা

ঘ. ১৬০০ টাকা

উত্তর: ১০০০ টাকা

৭৫. ৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৮ জন পাস করলে শতকরা কতজন পাস করল?

ক. ৮০%

খ. ৭০%

গ. ৬৫%

ঘ. ৬০%

উত্তর: ৬০%

৭৬. ৮৪, ৪০, ১৮ এর পরবর্তী সংখ্যাটি কত?

ক. ১৬

খ. ১২

গ. ৯

ঘ. ৭

উত্তর: ৭

৭৭. ৭, ১০, ১৬, ২৮, ৫২---- ধারাটির পরবর্তী সংখ্যা কত?

ক. ১০০

খ. ১০৪  

গ. ১৩০

ঘ. ১৫২

উত্তর: ১০০

৭৮. p + (1/p) = 5 হলে, p3 + (1/p3)= কত?

ক. 100

খ. 105

গ. 115

ঘ. 110

উত্তর: 110

৭৯. a + b = 12 এবং ab = 35 হলে, a2 + b2 এর মান কত?

ক. 4

খ. 49

গ. 74

ঘ. 214

উত্তর: 74

৮০. পিতা ও তিন পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত তিন পুত্রের বয়সের গড় ১(১/২) বছর কম। মাতার বয়স ৩০ বছর হলে, পিতার বয়স কত?

ক. ২৮(১/২) বছর 

খ. ৩০ বছর 

গ. ৩১(১/২) বছর  

ঘ. ৩৬ বছর

উত্তর: ৩৬ বছর



More Question Bank

11-20 Grade

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, ২৯ আগস্ট ২০২৬ তারিখেবাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ এবং পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ...

11-20 Grade

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা | DNC Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ০৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ৮০। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিকেট ক্লার্ক/রেকর্ড কিপার পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন,...

11-20 Grade

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ধরনের চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ২৫ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে পিএসসি (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) গৃহীত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই