প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (ডেলটা) | Primary Question Solution 2014 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (ডেলটা) | Primary Question Solution 2014 | Biddabari

 

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (ডেলটা) | Primary Question Solution 2014 | Biddabari

 

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।

 

🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:

 

    বাংলা— ২৫

    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১ম ধাপ)–২০১৫| Primary Question Solution 2015| Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (২য় ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

 

📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৪ (গামা) | primary question solution PDF – 2014 (Gamma)

 

 

🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।

 

📘 আজ প্রকাশ করা হচ্ছে-

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (ডেলটা) এর প্রশ্ন সমাধান PDF

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (৪র্থ ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২য় পর্যায়)-২০২২| primary question solution 2022| Biddabari

 

📚 প্রস্তুতির জন্য দেখুন:Primary Advance Diamond Live Batch

ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির Primary Advance Diamond Live Batch এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (ডেলটা) | Primary Question Solution 2014 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৪ (ডেলটা)

১. কোনটি শুদ্ধ বানান?      

ক. ব্যতীত    

খ. ব্যতিত   

গ. ব্যাতীত  

ঘ. ব্যাতিত  

উত্তর: ব্যতীত    

২. কোন শব্দটি সঠিক?      

ক. আভ্যন্তরীণ    

খ. অভ্যন্তরীণ   

গ. আভ্যন্তরীন  

ঘ. অভ্যন্তরীন  

উত্তর: অভ্যন্তরীণ   

৩. “সাক্ষী গোপাল” অর্থ কি?      

ক. সক্রিয় দর্শক    

খ. কর্তব্যবিমুখ   

গ. কর্তব্যপরায়ণ  

ঘ. নিষ্ক্রিয় দর্শক   

উত্তর: নিষ্ক্রিয় দর্শক   

৪. “মনীষা” শব্দের বিপরীত অর্থ-      

ক. প্রভা    

খ. স্থিরতা   

গ. নির্বোধ  

ঘ. মনস্বিতা   

উত্তর: নির্বোধ  

৫. “সংশয়” এর বিপরীতার্থক শব্দ কোনটি?      

ক. নির্ভয়    

খ. প্রত্যয়   

গ. বিস্ময়  

ঘ. দ্বিধা   

উত্তর: প্রত্যয়   

৬. কোনটি সমার্থক শব্দ নয়-      

ক. গুজব    

খ. সংবাদ   

গ. সন্দেশ  

ঘ. বার্তা   

উত্তর: গুজব    

৭. “সত্ত্ব” শব্দের অর্থ-     

ক. নিত্য    

খ. সাধু   

গ. শুভ  

ঘ. অস্তিত্ব   

উত্তর: অস্তিত্ব   

৮. “লাঠালাঠি” কোন সমাস?      

ক. প্রাদি সমাস    

খ. ব্যতিহার বহুব্রীহি সমাস   

গ. তৎপুরুষ সমাস  

ঘ. কর্মধারয় সমাস   

উত্তর: ব্যতিহার বহুব্রীহি সমাস   

৯. “কালির দাগ দাও” বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?      

ক. অধিকরণে শূন্য    

খ. অপাদানে শূন্য   

গ. করণে ষষ্ঠী  

ঘ. কর্মে ২য়া   

উত্তর: করণে ষষ্ঠী  

১০. “কাঁদুনি” শব্দের সন্ধি বিচ্ছেদ-      

ক. কাঁদ + নি    

খ. কাঁদো + উনি   

গ. কাঁদ + ইনি  

ঘ. কাঁদ্‌ + উনি   

উত্তর: কাঁদ্‌ + উনি   

১১. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?      

ক. পর + পর = পরস্পর    

খ. বাক্‌ + দান = বাগদান   

গ. উৎ + ছেদ = উচ্ছেদ  

ঘ. সম্‌ + সার = সংসার   

উত্তর: পর + পর = পরস্পর    

১২. কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি?      

ক. রায় গুণাকর    

খ. কবিকণ্ঠহার   

গ. কবিকঙ্কন  

ঘ. কবিররঞ্জন   

উত্তর: রায় গুণাকর    

১৩. “বিষাদ সিন্ধু” উপন্যাসের নায়ক-      

ক. ইমাম হাসান    

খ. সীমার   

গ. এজিদ  

ঘ. ইমাম হোসেন   

উত্তর: ইমাম হোসেন   

১৪. জহির রায়হানের “আরেক ফাল্গুন” উপন্যাসটির পটভূমিকা হল-      

ক. ৭১-এর মুক্তিযুদ্ধ    

খ. ব্রিটিশ বিরোধী আন্দোলন   

গ. একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন  

ঘ. এর কোনোটিই নয়   

উত্তর: একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন  

১৫. বিদ্রোহী বালিকা বধু ‘জমিলা’ কোন উপন্যাসের চরিত্র?      

ক. অপুর সংসার    

খ. লালসালু   

গ. গাভী বৃত্তান্ত  

ঘ. চাঁদের অমাবস্যা   

উত্তর: লালসালু   

১৬. কোনটি রবীন্দ্রনাথের রচনা?       

ক. চতুরঙ্গ    

খ. চতুর্দশী  

গ. চতুষ্কোণ  

ঘ. চতুষ্পাঠী   

উত্তর: চতুরঙ্গ    

১৭. জসীমউদ্‌দীনের নাটক কোনটি?      

ক. রাখালী    

খ. বেদের মেয়ে   

গ. মাটির কান্না  

ঘ. বোবা কাহিনী   

উত্তর: বেদের মেয়ে   

১৮. “সৌভাগ্যের বিষয়” কোন বাগধারাটি দ্বারা বোঝানো হয়েছে?      

ক. কেউকেটা    

খ. গোঁফ-খেজুরে   

গ. একাদশে বৃহস্পতি  

ঘ. এলাহী কাণ্ড   

উত্তর: একাদশে বৃহস্পতি  

১৯. গঠন অনুসারে বাক্য কত প্রকার?      

ক. দুই প্রকার    

খ. পাঁচ প্রকার   

গ. ছয় প্রকার  

ঘ. তিন প্রকার   

উত্তর: তিন প্রকার   

২০. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি?      

ক. নতুন শব্দ গঠন    

খ. বাক্যে অলঙ্কার   

গ. শব্দের মিলন  

ঘ. ভাষা সংক্ষেপণ   

উত্তর: নতুন শব্দ গঠন    

২১. De facto means-      

ক. As per facts    

খ. In reality   

গ. By rights  

ঘ. Evidence   

উত্তর: In reality   

২২. “Lingua Franca'' means-     

ক. French   

খ. Latin  

গ. A mixed language 

ঘ. Translated version  

উত্তর: A mixed language 

২৩. The antonym of ''Repulse'' is-     

ক. Reside   

খ. Emphasize  

গ. Impulse 

ঘ. Attract  

উত্তর: Attract  

২৪. Choose the correct sentence:     

ক. I wish I were you.   

খ. I wish I was you.  

গ. I wish I am you. 

ঘ. I wish I are you.  

উত্তর: I wish I were you.   

২৫. ‘I _________ to meet you ever since I read your first novel.’ বাক্যের শূন্যস্থানে নিচের কোনটি বসবে?       

ক. have been hoping     

খ. have hoped   

গ. hope  

ঘ. am hopping   

উত্তর: have hoped   

২৬. ‘Feed the baby ______ milk’ বাক্যের শূন্যস্থানে নিচের কোনটি বসবে?       

ক. to   

খ. in   

গ. on  

ঘ. with   

উত্তর: with   

২৭. Choose the correct preposition in the sentence ‘He hankered ______ fame.’     

ক. for   

খ. to  

গ. from 

ঘ. after  

উত্তর: after  

২৮. Which form of the word is an adjective?     

ক. Resolute   

খ. Resolve  

গ. Resolution 

ঘ. Resolutely  

উত্তর: Resolute   

২৯. “The door opened automatically''. The verb in this sentence is----     

ক. Transitive verb    

খ. Linking verb  

গ. Intransitive verb 

ঘ. None of these   

উত্তর: Intransitive verb 

৩০. ‘Man cannot live alone’. The word ‘alone’ is used here as-     

ক. Pronoun   

খ. Preposition  

গ. Adjective 

ঘ. Adverb  

উত্তর: Adverb  

৩১. Correct passive form of the sentence. ''The boy pleased us'' is-     

ক. We were pleased by the boy.   

খ. We were pleased with the boy.  

গ. We were pleased to the boy. 

ঘ. We were pleased at the boy.  

উত্তর: We were pleased with the boy.  

৩২. Solve this problem বাক্যটির passive voice হবে-     

ক. The problem is solved by you.    

খ. You are solved with the problem.   

গ. Let the problem be solved by you.  

ঘ. Let you solve the problem.   

উত্তর: Let the problem be solved by you.  

৩৩. কোনটি শুদ্ধ বানান?      

ক. Conqueror    

খ. Conquerer   

গ. Conquaror  

ঘ. Conqarer   

উত্তর: Conqueror    

৩৪. Choose the correct spelling:     

ক. Asesment   

খ. Asessment  

গ. Assesment 

ঘ. Assessment  

উত্তর: Assessment  

৩৫. Identify the correct meaning of ‘To keep one's head’     

ক. To save oneself   

খ. To keep calm  

গ. To be self-respectful 

ঘ. None of these  

উত্তর: To keep calm  

৩৬. Blue chips are-     

ক. Securities issued by the Government   

খ. Industrial shares considered to be a risky investment  

গ. Industrial shares considered to be a safe investment 

ঘ. None of these  

উত্তর: Industrial shares considered to be a safe investment 

৩৭. Report the following in ‘Indirect speech’. He said to me, ''How did you do it?''     

ক. He enquired of me how I had done it.   

খ. He said to me if I had done it  

গ. He said to me that I had done it 

ঘ. He enquired of me if had done it  

উত্তর: He enquired of me how I had done it.   

৩৮. He said to me, ''Do you like music?'' the indirect form of this is-      

ক. He said if I like music    

খ. He asked me do I like music   

গ. He asked to me if like music  

ঘ. He asked me if I liked music   

উত্তর: He asked me if I liked music   

৩৯. Neglect শব্দটির synonym হচ্ছে-      

ক. Care   

খ. Carelessness   

গ. Attention  

ঘ. Watchfulness   

উত্তর: Carelessness   

৪০. Nude শব্দটির antonym হচ্ছে-      

ক. Nacked    

খ. Open   

গ. Concealed  

ঘ. Exposed   

উত্তর: Concealed  

৪১. কসোভোর রাজধানী হচ্ছে-     

ক. প্রিস্টিনা    

খ. তিরানা   

গ. বুদাপেস্ট  

ঘ. নিকোশিয়া   

উত্তর: প্রিস্টিনা    

৪২. ভুটানের আইনসভার নাম কি?      

ক. পঞ্চায়েত    

খ. মজলিশ   

গ. পার্লামেন্ট  

ঘ. সোগডু   

উত্তর: পার্লামেন্ট  

৪৩. কে “ডেজার্ট ফক্স” নামে পরিচিতি?      

ক. ফিল্ড মার্শাল রোমেল    

খ. আনোয়ার সাদাত   

গ. মার্শাল টিটো  

ঘ. কামাল আতাতুর্ক   

উত্তর: ফিল্ড মার্শাল রোমেল    

৪৪. নদী ছাড়া মহানন্দা কি?      

ক. সরিষা    

খ. আম   

গ. তরমুজ  

ঘ. বাঁধাকপি   

উত্তর: আম   

৪৫. মানবদেহে অত্যাবশ্যকীয় এমিনো এসিড কোনটি?      

ক. মিসটিন    

খ. টাইরোসিন   

গ. ফিনাইল অ্যানানিন  

ঘ. অ্যালানিন   

উত্তর: ফিনাইল অ্যানানিন  

৪৬. রংধনুর সাতটি রঙের মধ্যে মধ্যম রঙ কোনটি?      

ক. হলুদ    

খ. নীল   

গ. লাল  

ঘ. সবুজ   

উত্তর: সবুজ   

৪৭. কোনটি চৌম্বক পদার্থ?      

ক. পারদ    

খ. কোবাল্ট   

গ. বিসমাথ  

ঘ. অ্যান্টিমনি   

উত্তর: কোবাল্ট   

৪৮. যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে-      

ক. ১০৫ ডিবি    

খ. ৭৫ ডিবি   

গ. ৯০ ডিবি  

ঘ. ১২০ ডিবি   

উত্তর: ১০৫ ডিবি    

৪৯. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়-      

ক. ইলেকট্রোমেডিসিন    

খ. ই-ট্রিটমেন্ট   

গ. টেলিমেডিসিন  

ঘ. জায়মা প্লাজমা   

উত্তর: টেলিমেডিসিন  

৫০. কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?      

ক. C++    

খ. Pascal   

গ. Fortran  

ঘ. ADA   

উত্তর: Fortran  

৫১. “হাইল হাওর” কোন জেলায় অবস্থিত?      

ক. নেত্রকোণা    

খ. মৌলভীবাজার   

গ. সুনামগঞ্জ  

ঘ. হবিগঞ্জ   

উত্তর: মৌলভীবাজার   

৫২. “শহীদ আসাদ দিবস” পালিত হয় কবে?      

ক. ১৫ জানুয়ারি    

খ. ২০ জানুয়ারি   

গ. ২৫ জানুয়ারি  

ঘ. ৩০ জানুয়ারি   

উত্তর: ২০ জানুয়ারি   

৫৩. সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম ছিল-    

ক. গৌড়    

খ. সোনারগাঁও   

গ. জাহাঙ্গীর নগর  

ঘ. ঢাকা   

উত্তর: সোনারগাঁও   

৫৪. রাশিয়ার মুদ্রার নাম-      

ক. পেসো    

খ. ইউরো   

গ. রুবল  

ঘ. লিরা   

উত্তর: রুবল  

৫৫. বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত?      

ক. মস্কো    

খ. প্যারিস   

গ. কায়রো  

ঘ. ইস্তাম্বুল   

উত্তর: ইস্তাম্বুল   

৫৬. “শাহনামা” কোন ভাষায় রচিত?      

ক. আরবি    

খ. ফারসি   

গ. উর্দু  

ঘ. ফরাসি   

উত্তর: ফারসি   

৫৭. যমুনা নদী কোথায় পতিত হয়েছে?      

ক. পদ্মা    

খ. মেঘনা   

গ. বঙ্গোপসাগর  

ঘ. ব্রহ্মপুত্র  

উত্তর: পদ্মা    

৫৮. বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি?      

ক. বিষুব রেখা    

খ. মকর রেখা   

গ. কর্কট রেখা  

ঘ. দ্রাঘিমা রেখা   

উত্তর: কর্কট রেখা  

৫৯. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি?     

ক. শালবন বিহার    

খ. সীতাকোট বিহার   

গ. আনন্দ বিহার  

ঘ. সোমপুর বিহার   

উত্তর: সীতাকোট বিহার   

৬০. প্রেসার কুকারে পানির স্ফুটনাংক-      

ক. ঠিক থাকে    

খ. কম হয়   

গ. বেশি হয়  

ঘ. কোনোটিই নয়   

উত্তর: বেশি হয়  

৬১. কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে প্রত্যেক বার ৬ অবশিষ্ট থাকবে?      

ক. ১৬   

খ. ১৫  

গ. ১২ 

ঘ. ২২  

উত্তর: ১২ 

৬২. কতকগুলো ঘণ্টা একসাথে বাজার ১০ সে., ১৫ সে., ২০ সে. এবং ২৫ সে. পরপর বাজতে লাগল। উহারা আবার কতক্ষণ পরে একত্রে বাজবে?      

ক. ১ মি. ২০ সে.    

খ. ১ মি. ৩০ সে.   

গ. ৩ মিনিট  

ঘ. ৫ মিনিট   

উত্তর: ৫ মিনিট   

৬৩. দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের গ.সা.গু ৬ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?      

ক. ২১০   

খ. ১৮০  

গ. ২০০ 

ঘ. ২২০  

উত্তর: ২১০   

৬৪. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?      

ক. ২৩/৩০   

খ. ১৩/১৫  

গ. ৪/৫ 

ঘ. ২/৩  

উত্তর: ১৩/১৫  

৬৫. ০.৫ ´ ০.০০০৫ = কত?      

ক. ০.০২৫    

খ. ০.০০০২৫  

গ. ০.০০০০২৫ 

ঘ. ০.২৫   

উত্তর: ০.০০০২৫  

৬৬. একটি শ্রেণিতে যতজন ছাত্র আছে প্রত্যেককে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ছাত্র সংখ্যা কত?      

ক. ৭৫   

খ. ৯১  

গ. ৯২ 

ঘ. ৮১  

উত্তর: ৮১  

৬৭. ১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি। ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকীদের গড় ওজন কত হয়?      

ক. ৬৮ কেজি    

খ. ৭২ কেজি   

গ. ৮০ কেজি  

ঘ. ৬২ কেজি   

উত্তর: ৬৮ কেজি    

৬৮. দু’টি সংখ্যার যোগফল ৮। যদি সংখ্যাগুলো ৩ : ১ অনুপাতে থাকে, তবে সংখ্যাগুলোর গুণফল হবে-      

ক. ১০   

খ. ১২  

গ. ১৫ 

ঘ. ১৮  

উত্তর: ১২  

৬৯. ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?      

ক. ২৫ লিটার    

খ. ৩০ লিটার   

গ. ৪০ লিটার  

ঘ. ৪৫ লিটার   

উত্তর: ৪০ লিটার  

৭০. কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু হয়?      

ক. মিশরে    

খ. আরবে   

গ. গ্রীসে  

ঘ. চীনে  

উত্তর: মিশরে    

৭১. একটি ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর সমান হলে ত্রিভুজটি-      

ক. বিষমবাহু    

খ. সমদ্বিবাহু   

গ. সমকোণী  

ঘ. সমবাহু   

উত্তর: সমবাহু   

৭২. কোনো বৃত্তে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ-      

ক. এক সমকোণের অর্ধেক    

খ. এক সমকোণ   

গ. দুই সমকোণ  

ঘ. সরলকোণ   

উত্তর: এক সমকোণ   

৭৩. ১ + ২ + ৩ + ৪ + ........... + ৯৯ = কত?     

ক. ৪৬৫০   

খ. ৪৭৫০  

গ. ৪৮৫০ 

ঘ. ৪৯৫০  

উত্তর: ৪৯৫০  

৭৪. বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?      

ক. ১৬   

খ. ১২  

গ. ৯ 

ঘ. ৪  

উত্তর: 

৭৫. 0.001/(0.1´0.1) = কত?      

ক. 0.001   

খ. 0.01  

গ. 0.1 

ঘ. 1.0  

উত্তর: 0.1 

৭৬. একটি দুর্গে ৫০০ জন লোকের ২০ দিনের খাবার মজুদ আছে। ৫ দিন পর ১০০ জন লোক চলে গেলে বাকী খাদ্যে আর কত দিন চলবে?      

ক. ১৯(১/২) দিনে    

খ. ১৬(১/২) দিনে   

গ. ১৭(১/২) দিনে  

ঘ. ১৮(১/২) দিনে   

উত্তর: ১৮(১/২) দিনে   

৭৭. যদি একটি কাজ ৯ জন লোক ১৫ দিনে করতে পারে অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ কররে কাজটি কতদিনে শেষ হবে?       

ক. ৪(৩/৪)    

খ. ১১(১/৪)  

গ. ১০ 

ঘ. ১২  

উত্তর: ১১(১/৪)  

৭৮. a – (1/a) = 2 হলে a3 – (1/a3) এর মান কত?   

ক. 4   

খ. 12  

গ. 14 

ঘ. 16  

উত্তর: 14 

৭৯. (a + b) (a2 − ab + b2) = ?      

ক. a3 – b3     

খ. a3 + b3    

গ. a6 – b6 

ঘ. a6 + b6  

উত্তর: a3 + b3    

৮০. যদি (x - 5) (a + x) = x2 - 25 হয় তবে a এর মান কত?

ক. 5   

খ. – 5  

গ. 25 

ঘ. – 25

উত্তর: 5

 

More Question Bank

NTRCA

১৬তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 16th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabari

১৬তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 16th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabari প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (ভলগা) | Primary Question Solution 2013 | Biddabar

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (ভলগা) | Primary Question Solution 2013 | Biddabariসুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য। 🔍...

NTRCA

১৫তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 15th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabari

১৫তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 15th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabariপ্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি। 📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির 19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন: NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই