প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৪ (গামা) | Primary Question Solution 2014 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (গামা) | Primary Question Solution 2014 | Biddabari

 

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (গামা) | Primary Question Solution 2014 | Biddabari

 

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।

 

🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:

 

    বাংলা— ২৫

    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১ম ধাপ)–২০১৫| Primary Question Solution 2015| Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (২য় ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

 

📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৪ (বিটা) | primary question solution PDF – 2014 (Beta)

 

 

🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।

 

📘 আজ প্রকাশ করা হচ্ছে-

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (বিটা) এর প্রশ্ন সমাধান PDF

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (৪র্থ ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২য় পর্যায়)-২০২২| primary question solution 2022| Biddabari

 

📚 প্রস্তুতির জন্য দেখুন:Primary Advance Diamond Live Batch

ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির Primary Advance Diamond Live Batch এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৪ (গামা) | Primary Question Solution 2014 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৪ (গামা)

১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের “কৃষ্ণকান্তের উইল” উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম-     

ক. গোবিন্দলাল ও রোহিণী  

খ. সুরেশ ও অচলা  

গ. মধুসূদন ও কুমুদিনী 

ঘ. নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী  

উত্তর: গোবিন্দলাল ও রোহিণী  

২. “ইসলামের ইতিহাস ও ঐতিহ্য” কোন কাব্যের উপজীব্য?     

ক. দিলরুবা-আব্দুল কাদির   

খ. সাত সাগরের মাঝি-ফররুখ আহমদ  

গ. নূরনামা-আব্দুল হাকিম  

ঘ. কোনোটিই নয়  

উত্তর: সাত সাগরের মাঝি-ফররুখ আহমদ  

৩. “কাশবনের কন্যা” কোন জাতীয় রচনা?     

ক. নাটক   

খ. কাব্য  

গ. ছোটগল্প  

ঘ. উপন্যাস  

উত্তর: উপন্যাস  

৪. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?     

ক. দিগদর্শন   

খ. বঙ্গদর্শন  

গ. তত্ত্ববোধিনী  

ঘ. সংবাদ প্রভাকর

উত্তর: দিগদর্শন   

৫. কোন বানানটি শুদ্ধ?     

ক. আভ্যন্তরীণ   

খ. আভ্যন্তরীন 

গ. অভ্যন্তরীণ  

ঘ. অভ্যন্তরীন  

উত্তর: অভ্যন্তরীণ  

৬. সঠিক বানান কোনটি?    

ক. দধিচী   

খ. দধীচি  

গ. দধিচি  

ঘ. দধীচি  

উত্তর: দধীচি  

৭. “রাত্রির শেষ ভাগ” এক কথায়-     

ক. পররাত্র   

খ. মহানিশা  

গ. যামিনী  

ঘ. রাত্রিশেষ  

উত্তর: পররাত্র   

৮. কোনটি “অধিত্যকা” শব্দের বিপরীতার্থক শব্দ?     

ক. অন্ধকার   

খ. তিরোভাব  

গ. হালকা  

ঘ. উপত্যকা  

উত্তর: উপত্যকা  

৯. “ঐহিক” শব্দের বিপরীত শব্দ কোনটি?     

ক. অবনতি   

খ. অদৃশ্য  

গ. অকৃতজ্ঞ  

ঘ. পারত্রিক  

উত্তর: পারত্রিক  

১০. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?     

ক. আরবি   

খ. সংস্কৃত  

গ. ফারসি  

ঘ. ইংরেজি  

উত্তর: সংস্কৃত  

১১. “নীল যে অম্বর = নীলাম্বর”- কোন সমাস?     

ক. বহুব্রীহি   

খ. তৎপুরুষ  

গ. কর্মধারয়  

ঘ. অব্যয়ীভাব  

উত্তর: কর্মধারয়  

১২. “তিনি ব্যকরণে পণ্ডিত”- বাক্যে “ব্যকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?    

ক. অধিকরণে ৭মী   

খ. কর্মে ৭মী  

গ. করণে ৭মী  

ঘ. অপাদানে ৭মী  

উত্তর: অধিকরণে ৭মী   

১৩. “জগতে কীর্তিমান হও সাধনায়”- বাক্যে “সাধনায়” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?     

ক. কর্তায় ৭মী   

খ. কর্মে ২য়  

গ. অধিকরণে ৭মী  

ঘ. করণে ৭মী  

উত্তর: করণে ৭মী  

১৪. কোনটি “নিরাময়” শব্দের সন্ধি বিচ্ছেদ?     

ক. নিরা + ময়   

খ. নির্‌ + আময়  

গ. নির + ময়  

ঘ. নিঃ + ময়  

সঠিক উত্তরটি বাতিল করা হয়েছে।

১৫. “সাহচর্য” শব্দের শুদ্ধ গঠন কোনটি?     

ক. সাহ + চর + র্য   

খ. সহচর + য্ + ফলা  

গ. সহচর + য  

ঘ. কোনোটিই নয়  

উত্তর: সহচর + য  

১৬. “সাক্ষী গোপাল” এর অর্থ কী?     

ক. নিষ্ক্রিয় দর্শক   

খ. কর্তব্যবিমুখ  

গ. সক্রিয় দর্শক  

ঘ. কর্তব্যপরায়ণ  

উত্তর: নিষ্ক্রিয় দর্শক   

১৭. “বড়র পীরিত বালির বাঁধ” বাগধারাটির সঠিক অর্থ-     

ক. কোনো বাধ্যবাধকতা নেই   

খ. একতরফা  

গ. চাপের মুখের ভেঙ্গে যায়  

ঘ. ভঙ্গুর  

উত্তর: ভঙ্গুর  

১৮. “সবুজপত্র” কি?     

ক. নাটক   

খ. উপন্যাস  

গ. সাময়িকপত্র  

ঘ. গদ্য সংকলন  

উত্তর: সাময়িকপত্র  

১৯. “কিরণ” এর সমার্থক শব্দ নয়-     

ক. রশ্মি   

খ. রবি  

গ. কর  

ঘ. প্রভা  

উত্তর: রবি  

২০. সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়?     

ক. উত্তর পদ   

খ. পর পদ  

গ. দক্ষিণ পদ  

ঘ. পূর্ব পদ  

নোট: অপশনে ‘ক’ এবং ‘খ’ উভয়ই সঠিক।

২১. Choose the right word for the blank space in 'Rashed will come to Bangladesh ______ plane'    

ক. with  

খ. from 

গ. by 

ঘ. at 

উত্তর: by 

২২. Find the correct use of the word 'with'    

ক. He was very nice with me  

খ. Be patient with him 

গ. The teacher was trembling with rage 

ঘ. I am cross with you 

নোট: অপশনে ‘খ’ এবং ‘গ’ উভয়ই সঠিক।

২৩. The synonym of 'Incite' is-    

ক. Instigate  

খ. Permit 

গ. Urge 

ঘ. Deceive 

উত্তর: Instigate  

২৪. What is the correct synonym of 'Isolation'?    

ক. Loveliness  

খ. Sadness 

গ. Depression 

ঘ. Separation 

উত্তর: Separation

২৫. The antonym of 'Patriot' is-    

ক. Treacherous person  

খ. Traitor 

গ. Criminal 

ঘ. Tout 

উত্তর: Traitor 

২৬. What is the antonym of 'Limpid'?     

ক. Watery   

খ. Bright 

গ. Transparent  

ঘ. Muddy  

উত্তর: Muddy  

২৭. Run counter to means-    

ক. Disobey  

খ. Rebel 

গ. Contradict 

ঘ. Remove 

উত্তর: Contradict 

২৮. Cry wolf means-    

ক. Give a false alarm  

খ. Bare one's teeth 

গ. Clear the road 

ঘ. Show anger 

উত্তর: Give a false alarm  

২৯. The correct spelling is-    

ক. Exaggarate   

খ. Exegeret 

গ. Exagerate 

ঘ. Exaggerate 

উত্তর: Exaggerate 

৩০. Choose the correct spelling-    

ক. Secretariate  

খ. Secretariat 

গ. Secretariete 

ঘ. Secretariet 

উত্তর: Secretariat

৩১. I know that he did the work বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-     

ক. It was known to me that the work had been done by him  

খ. It was known to me that the work has been done by him 

গ. It is known to me that the work was done by him 

ঘ. It was known to me that the work was done by him 

উত্তর: It is known to me that the work was done by him 

৩২. Identify the correct passive form of 'He is going to open a shop'.    

ক. A shop is going to be opened by him  

খ. A shop will be opened by him 

গ. A shop is being gone opened by him 

ঘ. He is being gone to open a shop 

উত্তর: A shop is going to be opened by him  

৩৩. He writes a letter. In this sentence 'write' is a/an    

ক. Intransitive verb  

খ. Auxiliary verb 

গ. Principal verb 

ঘ. Transitive verb 

উত্তর: Transitive verb 

৩৪. Act শব্দটির verb হচ্ছে-     

ক. Acted   

খ. Enact  

গ. Action  

ঘ. Actress  

উত্তর: Enact

৩৫. He ran fast lest he ______ miss the train. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-     

ক. should  

খ. would 

গ. could 

ঘ. can 

উত্তর: should  

৩৬. The teacher said to me, 'May you pass the examination.' It's indirect form is     

ক. The teacher prayed I could pass the examination  

খ. The teacher wished that I may have passed the examination 

গ. The teacher wished that I might pass the examination 

ঘ. The teacher prayed that I might have passed the examination 

উত্তর: The teacher wished that I might pass the examination 

৩৭. Farida said to her mother, 'I shall go to bed now'- বাক্যটির indirect speech হবে-     

ক. Farida told her mother that she should go to bed now  

খ. Farida told her mother that she will go to bed then 

গ. Farida told her mother that she would go to bed then 

ঘ. Farida told her mother that she will go to bed now 

উত্তর: Farida told her mother that she would go to bed then 

৩৮. ‘It is high time you ______ up smoking’. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-     

ক. give  

খ. gave 

গ. have given 

ঘ. will give 

উত্তর: gave 

৩৯. Which of the following sentences is correct?    

ক. A few boys are present today  

খ. His dress is inferior than mine 

গ. He prevented me to go there 

ঘ. He as well as his brother was present 

উত্তর: He as well as his brother was present 

৪০. Find out the correct sentence-    

ক. He succeed to get a job  

খ. He is suffering from fever for a week 

গ. Guard the children against bad company 

ঘ. The train is running in time 

উত্তর: Guard the children against bad company 

৪১. “ভবদহ” বিল কোথায় অবস্থিত?     

ক. ফরিদপুরে   

খ. জামালপুরে  

গ. পটুয়াখালীতে  

ঘ. যশোরে  

উত্তর: যশোরে  

৪২. স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য “অঙ্গীকার”-এর অবস্থান কোথায়?     

ক. মেহেরপুর   

খ. জয়দেবপুর  

গ. চাঁদপুর  

ঘ. রংপুর  

উত্তর: চাঁদপুর  

৪৩. “ম্যাডোনা-৪৩” কি?     

ক. প্রখ্যাত মডেল   

খ. একটি চিত্রকর্ম  

গ. একটি বিখ্যা ভাস্কর্য  

ঘ. অস্কার বিজয়ী ফিল্ম 

উত্তর: একটি চিত্রকর্ম  

৪৪. প্রাচীন পুণ্ড্রনগর কোথায়?     

ক. ময়নামতি   

খ. বিক্রমপুর  

গ. মহাস্থানগড়  

ঘ. পাহাড়পুর  

উত্তর: মহাস্থানগড়  

৪৫. বাংলাদেশের সোর্ড অব অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কে?     

ক. মারজিয়া ইসলাম   

খ. রাজিয়া সুলতানা  

গ. তারামন বিবি  

ঘ. রহিমা বেগম  

উত্তর: মারজিয়া ইসলাম   

৪৬. নিম্নলিখিত কোন আঞ্চলিক বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত?     

ক. APEC   

খ. ADB  

গ. SAARC  

ঘ. CIRDAP  

উত্তর: CIRDAP

৪৭. “দারফুর” হলো-     

ক. ইরাকের একটি শহরের নাম   

খ. ইরানের একটি শহরের নাম  

গ. সুদানের একটি অঞ্চলের নাম  

ঘ. আফগানিস্তানের একটি অঞ্চলের নাম  

উত্তর: সুদানের একটি অঞ্চলের নাম  

৪৮. রেল ইঞ্জিনের আবিষ্কারক কে?     

ক. এডিসন   

খ. স্টিফেনসন  

গ. জেমস ওয়াট  

ঘ. মোর্স  

উত্তর: স্টিফেনসন  

৪৯. Adam’s Peak তীর্থস্থানটি কোথায় অবস্থিত?     

ক. শ্রীলংকায়   

খ. ভারতে  

গ. ইন্দোনেশিয়ায়  

ঘ. ভিয়েতনামে  

উত্তর: শ্রীলংকায়   

৫০. বরফ সাদা দেখায় কারণ-     

ক. বরফ এমনিতেই সাদা   

খ. আলোর বেগুনি রশ্মি শোষণ করে  

গ. আলোর লাল ও হলুদ রশ্মি শোষণ করে  

ঘ. আলোর সব রশ্মিই প্রতিফরন করে  

উত্তর: আলোর সব রশ্মিই প্রতিফরন করে  

৫১. গোধুলির কারণ কি?     

ক. আলোর প্রতিফলন   

খ. আলোর বিক্ষেপণ  

গ. আলোর প্রতিসরণ  

ঘ. কোনোটিই নয়  

উত্তর: আলোর বিক্ষেপণ   

৫২. ‘সৌরকোষে’ ব্যবহৃত হয়-     

ক. ফসফরাস   

খ. ক্যাডমিয়াম  

গ. সিলিকন  

ঘ. এলুমিনিয়াম ফয়েল  

উত্তর: সিলিকন  

৫৩. বস্তুর ওজন সবচেয়ে বেশি-     

ক. মেরু অঞ্চলে   

খ. খনির ভিতরে  

গ. বিষুব অঞ্চলে  

ঘ. পাহাড়ের উপর  

উত্তর: মেরু অঞ্চলে   

৫৪. কাজের একক-     

ক. ওয়াট   

খ. নিউটন  

গ. জুল/সেকেন্ড  

ঘ. জুল  

উত্তর: জুল  

৫৫. কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে?     

ক. ব্রোমিন   

খ. আয়োডিন  

গ. নাইট্রোজেন  

ঘ. ক্লোরিন  

উত্তর: ক্লোরিন  

৫৬. রংধনুতে হলুদ রঙের পাশের দুটি রং কি কি?     

ক. সবুজ ও লাল   

খ. সবুজ ও কমলা  

গ. নীল ও কমলা  

ঘ. বেগুনী ও লাল  

উত্তর: সবুজ ও কমলা  

৫৭. UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি?     

ক. ইনটেল   

খ. বেল ল্যাব  

গ. আই বি এম  

ঘ. মাইক্রোসফট  

উত্তর: বেল ল্যাব  

৫৮. মানুষের রক্তে কত ধরনের কণিকা আছে?     

ক. ৩ প্রকার   

খ. ৪ প্রকার  

গ. ২ প্রকার  

ঘ. ৫ প্রকার  

উত্তর: ৩ প্রকার   

৫৯. শৈবালের বৈশিষ্ট্য কি?     

ক. এরা পরজীবী   

খ. এরা স্ব-ভোজী  

গ. এরা এককোষী  

ঘ. এদের দেহে ক্লোরোফিল থাকে না  

উত্তর: এরা স্ব-ভোজী  

৬০. কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়?     

ক. শিক্ষা   

খ. শিল্পায়ন  

গ. বাসস্থান  

ঘ. নগরায়ন  

উত্তর: বাসস্থান  

৬১. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?     

ক. ৮৯  

খ. ৭০ 

গ. ১৭০ 

ঘ. ১৪২ 

উত্তর: ৭০ 

৬২. ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারবে?     

ক. ৩০ দিনে  

খ. ৩৫ দিনে  

গ. ৪০ দিনে  

ঘ. ২৫ দিনে  

উত্তর: ৩০ দিনে  

৬৩. দুইটি সন্নিহিত কোণের সমষ্টি ২ সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?     

ক. সন্নিহিত কোণ   

খ. সরল কোণ  

গ. সম্পূরক কোণ  

ঘ. পূরক কোণ  

উত্তর: সম্পূরক কোণ  

৬৪. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি. মি. ও ৬ কি.মি.। নদীপথে ৪৮ কি. মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-     

ক. ১০ ঘণ্টা   

খ. ৯ ঘণ্টা  

গ. ৮ ঘণ্টা  

ঘ. ৬ ঘণ্টা  

উত্তর: ৬ ঘণ্টা  

৬৫. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গ মিটার হলে পরিসীমা কত?     

ক. ৯৬ মিটার   

খ. ৯৮ মিটার  

গ. ১০০ মিটার  

ঘ. ১২০ মিটার  

উত্তর: ৯৬ মিটার   

৬৬. x + y = 6 এবং xy = 8 হলে (x – y)2 এর মান কত?     

ক. 8  

খ. 6 

গ. 4 

ঘ. 12 

উত্তর: 4 

৬৭. x + y = 12 এবং x - y = 2 হলে xy এর মান কত?     

ক. 70  

খ. 35 

গ. 144 

ঘ. 140 

খ. 35 

৬৮. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?    

ক. ২  

খ. ৪ 

গ. ৮ 

ঘ. ১৬ 

উত্তর: ১৬ 

৬৯. ABCD বৃত্তের AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?     

ক. PB = PD   

খ. PC = PD  

গ. PB = PC  

ঘ. PB = PA  

উত্তর: PB = PD   

৭০. দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?

ক. ১০০   

খ. ১২০  

গ. ১৫০ 

ঘ. ১৮০ 

উত্তর: ১২০  

৭১. একটি বাঁশের ২/৫ অশ লাল, ১/৪ অংশ কালো ও ১/৩ অংশ সবুজ কাগজে আবৃত। অবশিষ্ট অংশ ৬ মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য কত?     

ক. ৬০ মিটার   

খ. ১২০ মিটার  

গ. ১৮০ মিটার  

ঘ. ৩৬০ মিটার  

উত্তর: ৩৬০ মিটার  

৭২. ০.৩ ´ ০.০৩ ´ ০.০০৩ = কত?    

ক. ০.০০০০২৭  

খ. ০.০০০২৭ 

গ. ০.০০২৭ 

ঘ. ০.০২৭ 

উত্তর: ০.০০০০২৭  

৭৩. কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?     

ক. ১৬  

খ. ২৫ 

গ. ৩৬ 

ঘ. ৯ 

উত্তর: ৩৬ 

৭৪. ৪, ৬, ৭ এবং x এর গড় মান ৫.৫ হলে x এর মান কত?     

ক. ৫.৫  

খ. ৫ 

গ. ৪.৫ 

ঘ. ৬ 

উত্তর: 

৭৫. একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?     

ক. ২ ঘণ্টা   

খ. ৩ ঘণ্টা  

গ. ৪ ঘণ্টা  

ঘ. ৬ ঘণ্টা  

উত্তর: ২ ঘণ্টা   

৭৬. একটি ঘড়ি ৫৬০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলে ঘড়িটির ক্রয়মূল্য কত?     

ক. ৫০০ টাকা   

খ. ৬০০ টাকা  

গ. ৭০০ টাকা  

ঘ. ৮০০ টাকা  

উত্তর: ৭০০ টাকা  

৭৭. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা ২০ বছর বেশি। পিতা ও মাতার গড় বয়স কত?     

ক. ৬০ বছর   

খ. ৪০ বছর  

গ. ৩০ বছর  

ঘ. ২০ বছর  

উত্তর: ৪০ বছর  

৭৮. সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে-     

ক. সরল কোণ   

খ. সমকোণ  

গ. সূক্ষ্মকোণ  

ঘ. স্থূল কোণ  

উত্তর: স্থূল কোণ  


৮০. যদি একটি কাজ ৯ জন লোক ১৫ দিনে করতে পারে অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে?     

ক. ১২ দিনে   

খ. ১০ দিনে  

গ. ৪(৩/৪) দিনে  

ঘ. ১১(১/৪) দিনে  

উত্তর: ১১(১/৪) দিনে

 

More Question Bank

NTRCA

১৬তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 16th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabari

১৬তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 16th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabari প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (ভলগা) | Primary Question Solution 2013 | Biddabar

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩ (ভলগা) | Primary Question Solution 2013 | Biddabariসুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য। 🔍...

NTRCA

১৫তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 15th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabari

১৫তম শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান- ২০১৯ | 15th NTRCA Question Solution (College Level)- 2019 | Biddabariপ্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি। 📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির 19th NTRCA Preli Special Care Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন: NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই