প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (জবা) | Primary Question Solution 2011 | Biddabari



সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

◉    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

◉    সাধারণ জ্ঞান—২০

◉    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (রাইন) | Primary Question Solution 2013 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৪ (ডেলটা) | Primary Question Solution 2014 


📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (শিউলি) | Primary Question Solution 2011 | Biddabari 


🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।


📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (জবা) এর প্রশ্ন সমাধান PDF


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৬ (মুক্তিযোদ্ধা কোটা) | Primary Question Solution – 2016 | Biddabari

📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (গোলাপ) | Primary Question Solution 2011 | Biddabari


📚 প্রস্তুতির জন্য দেখুন:

  









ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির প্রাইমারি প্রধান শিক্ষক LIVE BATCH এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।



প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (জবা) | Primary Question Solution 2011 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১

সেট কোড: জবা

পরীক্ষার তারিখ: ০৮-১২-১১



১. কোনটি শুদ্ধ বানান? 

ক. Incyclopedia  

খ. Encyclopedia  

গ. Encyclopadia  

ঘ. Encyclopidia 

উত্তর: Encyclopedia  

২. ‘Postulate’ শব্দটির synonym হচ্ছে-

ক. Assume 

খ. Prover 

গ. Supplemet 

ঘ. Complain 

উত্তর: Assume  

৩. কোনটি শুদ্ধ বানান?

ক. Elemantary 

খ. Elimentary 

গ. Elementory 

ঘ. Elementary 

উত্তর: Elementary 

৪. After it was repaired, it ––– again. বাক্যের শূন্যস্থানে কোনটি সঠিক হবে-

ক. ran perfect 

খ. ran perfectly 

গ. runs perfect 

ঘ. run perfect 

উত্তর: ran perfectly 

৫. Time and tide–––for none. বাক্যের শূন্যস্থানে কোনটি সঠিক হবে-

ক. waits 

খ. waiting 

গ. wait

ঘ. renders 

উত্তর: wait

৬. সঠিক Preposition সহ কোন বাক্যটি শুদ্ধ?

ক. Industry is key to success. 

খ. Industry is key for success. 

গ. Industry is key of success. 

ঘ. Industry is key into success. 

উত্তর: Industry is key to success.   

৭. কোনটি শুদ্ধ বাক্য?

ক. There is no place for doubt in it. 

খ. There is no suspension in it. 

গ. There is no room for doubt in it. 

ঘ. There is misunderstanding in it. 

উত্তর: There is no room for doubt in it. 

৮. ‘Pross and cons’ phrase টির অর্থ-

ক. Good and bad

খ. Advantage and disadvantage 

গ. Light and dark  

ঘ. In and out  

উত্তর: Advantage and disadvantage 

৯. ‘Vice versa’ শব্দটির অর্থ-  

ক. For example 

খ. Face to face 

গ. Namely 

ঘ. The terms being exchanged 

উত্তর: The terms being exchanged 

১০. ‘Come what may I shall adhere ––– my principles’ বাক্যের শূন্যস্থানে সঠিক preposition-

ক. to

খ. with 

গ. on

ঘ. upon

উত্তর: to

১১. ‘Socrates was accused ––– misleading the young section in Athens’. বাক্যের শূন্যস্থানে সঠিক preposition-

ক. to

খ. of

গ. for 

ঘ. on

উত্তর: of  

১২. He said that he had come to see me- এর direct speech- 

ক. He said, ‘he has come to see you’. 

খ. He said, ‘I came to you’. 

গ. He said, ‘I have come to see you’. 

ঘ. He said, ‘I had come to see you’. 

উত্তর: He said, ‘I have come to see you’.   

১৩. You said to me, ‘You do not do your duty’. এর indirect speech-  

ক. You told me that I do not do my duty. 

খ. You said to me that I did not to my duty. 

গ. You said to me that I do not do my duty. 

ঘ. You told me that I did not do my duty. 

উত্তর: You told me that I did not do my duty. 

১৪. ‘I have to do it’- এর passive form-

ক. It has to be done by me. 

খ. It is to be done by me.  

গ. Let it be done by me.  

ঘ. It has to be done to me. 

উত্তর: It has to be done by me. 

১৫. ‘I know him’ এর passive form-

ক. He is known by me. 

খ. He was known to me. 

গ. He is known to me. 

ঘ. He is being known to me. 

উত্তর: He is known to me. 

১৬. ‘কবর’ নাটকটির নাট্যকার কে?

ক. জসীম উদ্‌দীন

খ. মুনীর চৌধুরী

গ. অক্ষয় কুমার 

ঘ. কালীপ্রসন্ন সিংহ

উত্তর: মুনীর চৌধুরী

১৭. ‘খোয়াবনামা’ উপন্যাসের রচয়িতা কে?

ক. কাজী নজরুল ইসলাম

খ. শওকত ওসমান

গ. আখতারুজ্জামান ইলিয়াস

ঘ. সৈয়দ সামসুল হক 

উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস

১৮. ‘মহাশ্মশান’ মহাকাব্যটির কার রচনা?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. কাজী নজরুল ইসলাম

গ. কায়কোবাদ

ঘ. মহাকবি আলাওল 

উত্তর: কায়কোবাদ

১৯. ‘পদ্ধতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ-

ক. পদ্‌ + হতি 

খ. পদ + ধতি

গ. পৎ + ধতি 

ঘ. পদ্ + ইতি

উত্তর: পদ্‌ + হতি  

২০. কোন বানানটি শুদ্ধ?

ক. সমিচীন

খ. সমীচীন 

গ. সমিচিন

ঘ. সমীচীন

উত্তর: সমীচীন

২১. কোনটি দ্বিগু সমাস?

ক. পুরুষ সিংহ

খ. চৌরাস্তা

গ. হাটবাজার

ঘ. কোনোটিই নয়

উত্তর: চৌরাস্তা

২২. কোনটি শুদ্ধ বানান?

ক. আলস্যতা

খ. অলস্য

গ. আলস্য  

ঘ. আলসতা

উত্তর: আলস্য 

২৩. ‘নীলাম্বর’ কোন সমাস?

ক. বহুব্রীহি

খ. তৎপুরুষ  

গ. কর্মধারয়

ঘ. অব্যয়ীভাব 

উত্তর: বহুব্রীহি 

২৪. ‘আলোয় আঁধার কাটে’- বাক্যে ‘আলোয়’ কোন কারক?

ক. অধিকরণ

খ. অপাদান

গ. সম্প্রদান

ঘ. করণ

উত্তর: করণ

২৫. ‘মাঠে ধান ফলেছে’- বাক্যে ‘মাঠে’ কোন কারক?

ক. কালাধিকরণ

খ. স্থানাধিকরণ

গ. বিষয়াধিকরণ

ঘ. ভাবাধিকরণ

উত্তর: স্থানাধিকরণ

২৬. ‘দিনের আলো ও সন্ধ্যায় আলোর মিলন’- এককথায়-

ক. সায়াহ্ন

খ. প্রদোষে

গ. অপরাহ্ন

ঘ. গোধূলি 

উত্তর: গোধূলি 

২৭. ‘যা দীপ্তি পাচ্ছে’- এককথায়-

ক. দীপ্তিমান

খ. আলোকিত

গ. দেদীপ্যমান

ঘ. উজ্জ্বল

উত্তর: দেদীপ্যমান

২৮. ‘কাকনিদ্রা’ এর সঠিক অর্থ কোনটি?

ক. অগভীর নিদ্রা

খ. কাকের ন্যায় অল্প নিদ্রা

গ. কপট চিন্তা

ঘ. নিদ্রার ভান করা

উত্তর: অগভীর নিদ্রা

২৯. ‘সূর্য’ এর প্রতিশব্দ নয় কোনটি?

ক. দিবাকর

খ. বিভাবসু

গ. হিমকর

ঘ. দিনকর 

উত্তর: হিমকর

৩০. ‘অর্বাচীন’ এর বিপরীতার্থক শব্দ-

ক. তরুণ

খ. প্রাচীন

গ. অচেনা

ঘ. নবীন

উত্তর: প্রাচীন

৩১. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে-

ক. অক্সিজেন ও রক্তের আমিষ

খ. ইউরিয়া ও গ্লুকোজ

গ. অক্সিজেন ও গ্লুকোজ

ঘ. এমাইনো এসিড ও কার্বন ডাইঅক্সাইড

উত্তর: অক্সিজেন ও গ্লুকোজ

৩২. ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান?

ক. কোরাইশী আন্দোলন

খ. হাসেমী আন্দোলন

গ. সৈয়দ আন্দোলন

ঘ. ফরায়েজী আন্দোলন

উত্তর: ফরায়েজী আন্দোলন

৩৩. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক. জেনেভা

খ. নিউইয়র্ক

গ. হেগ

ঘ. প্যারিস

উত্তর: নিউইয়র্ক

৩৪. নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত নয়?

ক. সিরিয়া

খ. মিশর

গ. মরক্কো

ঘ. মৌরিতানিয়া

উত্তর: সিরিয়া

৩৫. সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কি?

ক. বীর প্রতীক

খ. বীর বিক্রম

গ. বীর উত্তম

ঘ. বীরশ্রেষ্ঠ

উত্তর: বীরশ্রেষ্ঠ

৩৬. হিজরী সন গণনা শুরু হয় কোন সালে?

ক. ৬০২ সালে

খ. ৬১৪ সালে

গ. ৬২২ সালে

ঘ. ৬২৪ সালে

উত্তর: ৬২২ সালে

৩৭. এশিয়া দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে-

ক. মূল মধ্যরেখা

খ. কর্কটক্রান্তি

গ. বিষুবরেখা

ঘ. মকর ক্রান্তি

উত্তর: কর্কটক্রান্তি

৩৮. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

ক. কামরুল হাসান

খ. সৈয়দ মঈনুল হোসেন

গ. শিল্পী জয়নুল আবেদীন

ঘ. আলতাফ মাহমুদ

উত্তর: সৈয়দ মঈনুল হোসেন

৩৯. বাংলা নববর্ষ (বৈশাখ থেকে শুরু) প্রবর্তনকারী কে?

ক. সুলতান মাহমুদ

খ. লক্ষণ সেন

গ. শেরশাহ

ঘ. আকবর

উত্তর: আকবর

৪০. কোন ইউরোপীয় দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে?

ক. যুক্তরাজ্য

খ. স্পেন

গ. ফ্রান্স

ঘ. পোল্যান্ড

উত্তর: পোল্যান্ড

৪১. ‘ওয়াল স্ট্রীট’ কোন শহরে অবস্থিত?

ক. ডালাস

খ. লন্ডন

গ. নিউইয়র্ক

ঘ. হংকং

উত্তর: নিউইয়র্ক

৪২. উত্তরা গণভবন অবস্থিত কোন জেলায়?

ক. নাটোরে

খ. রাজশাহীতে

গ. সৈয়দপুরে

ঘ. ঠাকুরগাঁয়ে

উত্তর: নাটোরে

৪৩. ক্ষমতার একক হলো-

ক. ক্যালরি

খ. ওয়াট

গ. জুল

ঘ. নিউটন

উত্তর: ওয়াট

৪৪. ‘সিএফসি’ কি ক্ষতি করে?

ক. বায়ুর তাপ বৃদ্ধি করে

খ. এসিড বৃষ্টিপাত ঘটায়

গ. ওজোন স্তর ধ্বংস করে

ঘ. রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমহা হ্রাস করে

উত্তর: ওজোন স্তর ধ্বংস করে

৪৫. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় ১৯৭১ সালের কোন তারিখে?

ক. ১৬ ডিসেম্বর

খ. ২৬ মার্চ

গ. ৭ মার্চ

ঘ. ২ মার্চ

উত্তর: ২ মার্চ

৪৬. পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক-

ক. ১০০ কোটি বছর আগে

খ. ১০ কোটি বছর আগে

গ. ১ কোটি বছর আগে

ঘ. ৫০ লক্ষ বছর আগে

উত্তর: ১০০ কোটি বছর আগে

৪৭. কোন খনিজ লবণের অভাবে গাছের বর্ধনশীল অংশে গজানো কচি পাতাগুলো হলদে রঙের হয়-

ক. লৌহ বা আয়োডিন

খ. ম্যাঙ্গানিজ ও ক্যালসিয়াম

গ. ফসফরাস ও ক্লোরিন

ঘ. ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন

উত্তর: ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন

৪৮. স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো-

ক. ০ ডিগ্রী সেন্টিগ্রেড

খ. ৪ ডিগ্রী সেন্টিগ্রেড

গ. ১০০ ডিগ্রী সেন্টিগ্রেড

ঘ. ২৬৩ ডিগ্রী কেলভিন 

উত্তর: ৪ ডিগ্রী সেন্টিগ্রেড

৪৯. দৃশ্যমান আলোর বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলোর?     

ক. সবুজ 

খ. নীল

গ. বেগুনি 

ঘ. লাল 

উত্তর: বেগুনি

৫০. অধাতু কোনটি- 

ক. মার্কারি   

খ. কার্বন  

গ. পটাশিয়াম  

ঘ. কপার   

উত্তর: কার্বন  

৫১. শুষ্ক বরফ বলা হয়-   

ক. হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে

খ. হিমায়িত অক্সিজেনকে 

গ. ক্যালসিয়াম অক্সাইডকে 

ঘ. হিমায়িত কার্বন মনোক্সাইডকে 

উত্তর: হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে 

৫২. কম্পিউটার ডাটা সংরক্ষণে কোন সংখ্যা পদ্ধতি বরাবর করা হয়?

ক. ডেসিমেল

খ. অকট্যাল

গ. হেক্সাডেসিমেল

ঘ. বাইনারী

উত্তর: বাইনারী

৫৩. পৃথিবীতে সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ দেশ-

ক. চীন

খ. জাপান

গ. মোনাকো

ঘ. বাংলাদেশ

উত্তর: মোনাকো

৫৪. ২০১০ সালে ফুটবল বিশ্বকাপ বিজয়ী দেশ-

ক. ইতালি 

খ. ব্রাজিল

গ. আর্জেন্টিনা

ঘ. স্পেন

উত্তর: স্পেন

৫৫. পৃথিবীর সর্ববৃহৎ দেশ কোনটি?

ক. ইউএসএ 

খ. রাশিয়া

গ. চীন

ঘ. কানাডা 

উত্তর: রাশিয়া

৫৬. বাংলাদেশের কোন গ্যাসক্ষেত্রটি আগুন লেগে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্থ হয়েছে?

ক. তিতাস 

খ. বাখারবাদ

গ. টেংরাটিলা

ঘ. পলাশ

উত্তর: টেংরাটিলা

৫৭. যমুনা ব্রীজের দৈর্ঘ্য-

ক. ৪.৮ কি. মি. 

খ. ৪.৫ কি. মি.  

গ. ৪.২ কি. মি. 

ঘ. ৫.১ কি. মি. 

উত্তর: ৪.৮ কি. মি.  

৫৮. পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ কোনটি?

ক. জাপান

খ. অস্ট্রেলিয়া

গ. নিউজিল্যান্ড

ঘ. গ্রীনল্যান্ড

উত্তর: গ্রীনল্যান্ড

৫৯. ‘আইএলও’ এর সদর দপ্তর কোথায়?

ক. প্যারিস

খ. জেনেভা

গ. নিউইয়র্ক 

ঘ. কোনোটিই নয়

উত্তর: জেনেভা

৬০. কোন সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল?

ক. ১৯৪২

খ. ১৯৪৩ 

গ. ১৯৪৫

ঘ. ১৯৪৬ 

উত্তর: ১৯৪৫ 

৬১. ‘বাকল্যান্ড বাঁধ’ কোন নদীর তীরে অবস্থিত?

ক. বুড়িগঙ্গা

খ. শীতলক্ষ্যা

গ. ধলেশ্বরী

ঘ. গোমতী

উত্তর: বুড়িগঙ্গা

৬২. নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত?

ক. ছোট কাটরা 

খ. বড় কাটরা 

গ. পরী বিবির মাজার

ঘ. কোনোটিই নয়

উত্তর: পরী বিবির মাজার

৬৩. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে?

ক. ১৯৯৯

খ. ২০০০

গ. ২০০১

ঘ. ২০০২

উত্তর: ২০০০

৬৪. বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?

ক. যশোর

খ. গাজীপুর

গ. ময়মনসিংহ

ঘ. কোনাবাড়ি

উত্তর: কোনাবাড়ি

৬৫. ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে কবে?

ক. ১৭ এপ্রিল, ১৯৭১

খ. ২৬ মার্চ, ১৯৭১ 

গ. ৬ ডিসেম্বর, ১৯৭১

ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭১

উত্তর: ৬ ডিসেম্বর, ১৯৭১ 

৬৬. একটি জিনিস ৬০ টাকা বিক্রয় করায় ২০% লাভ হলো, এর ক্রয়মূল্য কত?

ক. ৪০ টাকা  

খ. ৫০ টাকা 

গ. ৭২ টাকা

ঘ. ৮০ টাকা

উত্তর: ৫০ টাকা

৬৭. একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো? 

ক. ১০০ টাকা 

খ. ১২৫ টাকা

গ. ১৫০ টাকা

ঘ. ১৭৫ টাকা

উত্তর: ১০০ টাকা

৬৮. ১১টি সংখ্যার গড় ৩০। প্রথম পাঁচটি সংখ্যার গড় ২৫ ও শেষ পাঁচটি সংখ্যার গড় ২৮। ষষ্ঠ সংখ্যাটি কত?

ক. ৫৫

খ. ৫৮

গ. ৬৫

ঘ. ৬৭

উত্তর: ৬৫

৬৯. ক, খ ও গ এর মাসিক গড় বেতন ৫০০ টাকা। খ, গ ও ঘ এর মাসিক গড় বেতন ৪৫০ টাকা। ক এর বেতন ৫৪০ টাকা হলে, ঘ এর বেতন কত?  

ক. ৩৭৫ টাকা

খ. ৩৮০ টাকা

গ. ৩৮৫ টাকা 

ঘ. ৩৯০ টাকা

উত্তর: ৩৯০ টাকা

৭০. ৫০ ডিগ্রী এর পূরক কোণ কত ডিগ্রী?

ক. ৩০ ডিগ্রী

খ. ৪০ ডিগ্রী

গ. ৫০ ডিগ্রী

ঘ. ৬০ ডিগ্রী

উত্তর: ৪০ ডিগ্রী

৭১. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ মি. মি. হলে, এর অতিভুজের মান কত?

ক. ৫ মি. মি. 

খ. ৬ সে. মি. 

গ. ৭ সে. মি. 

ঘ. ৪ সে. মি.  

উত্তর: ৫ মি. মি.   

৭২. a + b = 10 এবং a – b = 6 হলে, ab = কত?

ক. 20

খ. 18

গ. 16

ঘ. 12

উত্তর: 16

৭৩. ১৫০ মিটার লম্বা ট্রেন ৪৫০ মিটার লম্বা একটি প্লাটফর্মকে ২০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ড কত হবে?

ক. ৪০ মিটার 

খ. ৩০ মিটার   

গ. ২৫ মিটার 

ঘ. ২০ মিটার 

উত্তর: ৩০ মিটার 

৭৪. দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘন্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে?

ক. ৬ ঘন্টায়

খ. ৫ ঘন্টায়

গ. ৪ ঘন্টায়

ঘ. ২ ঘন্টায়

উত্তর: ৬ ঘন্টায়

৭৫. কোন অনুপাতের উভয় পদের সঙ্গে ১ যোগ করলে অনুপাতটি ৩ : ৪ এবং উভয় পদ থেকে ১ বিয়োগ করলে অনুপাতটি ২ : ৩ হবে?

ক. ২ : ৫

খ. ৪ : ৯

গ. ৬ : ১১

ঘ. ৫ : ৭

উত্তর: ৫ : ৭

৭৬. ৬ বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের ৫ গুণ; বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

ক. ২৪ বছর, ৮ বছর

খ. ৩৬ বছর, ১২ বছর

গ. ৯ বছর, ৩ বছর  

ঘ. ৪৮ বছর, ১৬ বছর

উত্তর: ৩৬ বছর, ১২ বছর

৭৭. ১৪৪, ৮১, ৩৬ এর পরবর্তী সংখ্যাটি কত?

ক. ১৮

খ. ১২

গ. ৯

ঘ. ৬

উত্তর: ৯

৭৮. নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?

ক. ৩/৫

খ. ৪/১৫

গ. ৩/২০

ঘ. ৭/২৫

উত্তর: ৩/৫

৭৯. a + (1/a) = 3 হলে, a3 + (1/a3) = কত?

ক. –30

খ. 36

গ. –18

ঘ. 18

উত্তর: 18

৮০. একটি স্কুলে ৫০ জন ছাত্রী ও ৭০ জন ছাত্র আছে। ছাত্রীদের ৪০% এবং ছাত্রদের ৫০% এক বনভোজনে গিয়ে থাকলে মোট ছোট-ছাত্রীর কত শতাংশ বনভোজনে গিয়েছিল?

ক. ৪৫(৫/৬)%

খ. ৪০%

গ. ৪২% 

ঘ. ৪৮%

উত্তর: ৪৫(৫/৬)%



More Question Bank

11-20 Grade

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, ২৯ আগস্ট ২০২৬ তারিখেবাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ এবং পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ...

11-20 Grade

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা | DNC Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ০৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ৮০। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিকেট ক্লার্ক/রেকর্ড কিপার পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন,...

11-20 Grade

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ধরনের চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ২৫ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে পিএসসি (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) গৃহীত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই