প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (গোলাপ) | Primary Question Solution 2011 | Biddabari



সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

◉    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

◉    সাধারণ জ্ঞান—২০

◉    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (রাইন) | Primary Question Solution 2013 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৪ (ডেলটা) | Primary Question Solution 2014 


📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (শিউলি) | Primary Question Solution 2011 | Biddabari 


🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।


📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (গোলাপ) এর প্রশ্ন সমাধান PDF


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৬ (মুক্তিযোদ্ধা কোটা) | Primary Question Solution – 2016 | Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (শাপলা) | Primary Question Solution 2011 | Biddabari 


📚 প্রস্তুতির জন্য দেখুন:

  









ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির প্রাইমারি প্রধান শিক্ষক LIVE BATCH এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।



প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (গোলাপ) | Primary Question Solution 2011 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১

সেট কোড: গোলাপ

পরীক্ষার তারিখ: ০৯-১২-১১



১. ‘Remove’ শব্দটির noun-

ক. Removing 

খ. Remove     

গ. Removal 

ঘ. Re-movement 

উত্তর: Removal 

২. ‘Full’ শব্দটির verb-

ক. Filled 

খ. Fulfilment 

গ. Full

ঘ. Fill

উত্তর: Fill 

৩. Let me do the sum. বাক্যের passive voice-  

ক. Let the sum done by me. 

খ. Let the sum being done by me. 

গ. Let the sum be done by me. 

ঘ. Let the sum is to be done by me. 

উত্তর: Let the sum be done by me.   

৪. Who gave you this pen? বাক্যের passive voice-    

ক. By whom were you got this pen?

খ. By whom were you given this pen?

গ. By whom was you given this pen?

ঘ. By whom have you given this pen?

উত্তর: By whom were you given this pen?

৫. You said to me, “Would you help me, please” বাক্যের Indirect speech-

ক. You politely asked me if I would help you. 

খ. You politely asked to me if I would help you. 

গ. You politely asked me that whether I would help you. 

ঘ. You politely asked me that if I should help you. 

উত্তর: You politely asked me if I would help you.  

৬. He said to his friends, “Let us play now”. 

ক. He requested to his friends that they should play then.  

খ. He proposed to his friends that they should play then. 

গ. He proposed to his friends that they would play then. 

ঘ. He proposed to his friends that would play then.   

উত্তর: He proposed to his friends that they should play then.  

৭. He is–––European. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ-

ক. an

খ. the 

গ. a

ঘ. of

উত্তর: a  

৮. ––– English speak English. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ-

ক. Only

খ. A

গ. An

ঘ. The

উত্তর: The 

৯. ‘Out and out’ phrase টির অর্থ-

ক. Costly   

খ. Briefly   

গ. Thoroughly  

ঘ. Partially 

উত্তর: Thoroughly   

১০. ‘Black sheep’ phrase টির অর্থ-

ক. Wicked man  

খ. Costly sheep

গ. A sheep of black colour

ঘ. Big sheep  

উত্তর: Wicked man 

১১. ‘Latent’ শব্দটির synonym হচ্ছে-

ক. Conspicious 

খ. Concealed 

গ. Evident 

ঘ. Visible 

উত্তর: Concealed   

১২. ‘Sacred’ শব্দটির synonym হচ্ছে-

ক. Evil 

খ. Secular

গ. Profane  

ঘ. Divine 

উত্তর: Divine   

১৩. নিচের কোনটি শুদ্ধ বানান?

ক. Comentry 

খ. Commentry 

গ. Commentary 

ঘ. Commentery 

উত্তর: Commentary   

১৪. নিচের কোনটি শুদ্ধ বানান?

ক. Grammatic 

খ. Grammetic 

গ. Gramatic 

ঘ. Grametic 

উত্তর: Grammatic  

১৫. নিচের কোনটি শুদ্ধ বাক্য?

ক. I saw his pulse. 

খ. I felt his pulse. 

গ. I found his pulse. 

ঘ. I examined his pulse. 

উত্তর: I felt his pulse.  

১৬. ‘জন্ডিস’ একটি-

ক. কাব্যগ্রন্থ

খ. উপন্যাস

গ. নাটক 

ঘ. গল্প সংকলন

উত্তর: নাটক

১৭. ‘হাজার বছর ধরে’ রচনাটি কার?

ক. মুনীর চৌধুরী 

খ. জহির রায়হান

গ. মোতাহার হোসেন চৌধুরী

ঘ. প্রমথ চৌধুরী 

উত্তর: জহির রায়হান

১৮. ‘ছায়া হরিণ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক. আহসান হাবীব

খ. ফররুখ আহমদ

গ. শামসুর রাহমান

ঘ. সুকান্ত ভট্টাচার্য

উত্তর: আহসান হাবীব

১৯. পাশপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে?

ক. উপসর্গ

খ. অনুসর্গ

গ. সমাস

ঘ. সন্ধি

উত্তর: সন্ধি

২০. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক. বাল্মিকী

খ. বাল্মিকী

গ. বাল্মীকি

ঘ. বাল্মীকী

উত্তর: বাল্মীকি

২১. কোনটি বহুব্রীহি সমাস?

ক. সুপুরুষ

খ. দশানন

গ. সাদাকালো

ঘ. চৌরাস্তা

উত্তর: দশানন

২২. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক. শারীরিক

খ. শারিরীক

গ. শারিরিক

ঘ. শারীরীক

উত্তর: শারীরিক

২৩. নিচের কোনটি নিত্য সমাস?

ক. ভালমন্দ

খ. বেয়াদব

গ. পঞ্চনদ

ঘ. দেশান্তর

উত্তর: দেশান্তর

২৪. ‘দশে মিলে করি কাজ’। বাক্যে ‘দশে’ কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তৃকারকে ২য়া  

খ. সম্প্রদান কারকে ৭মী

গ. কর্তৃকারকে ৭মী   

ঘ. কর্তৃকারকে ৪র্থী

উত্তর: কর্তৃকারকে ৭মী 

২৫. ‘পাতায় পাতায় পড়ে নিশির শিশির’- বাক্যে ‘পাতায় পাতায়’ কোন কারকে কোন বিভক্তি?

ক. অধিকরণে ষষ্ঠী

খ. অধিকরণে ৭মী

গ. অপাদানে ষষ্ঠী

ঘ. অপাদানে ৭মী

উত্তর: অধিকরণে ৭মী

২৬. ‘যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়’- এককথায় কী হবে?

ক. মাধুকরী

খ. মধুকর

গ. অর্বাচীন

ঘ. অবিমৃষ্যকারী

উত্তর: মাধুকরী

২৭. ‘অকালে যাকে জাগরণ করা হয়’- এক কথায়-

ক. অকুতোভয়

খ. অনন্যসাধারণ

গ. অঘটন ঘটন পটিয়সী

ঘ. অকালবোধন

উত্তর: অকালবোধন

২৮. ‘গড্ডলিকা প্রবাহ’ এর সঠিক অর্থ কোনটি?

ক. লণ্ড-ভণ্ড হওয়া 

খ. স্বেচ্ছায় প্রবাহিত হওয়া

গ. অন্ধ অনুকরণ

ঘ. কোনোটিই নয়

উত্তর: অন্ধ অনুকরণ

২৯. ‘আগুন’ এর প্রতিশব্দ নয় কোনটি?

ক. অনল

খ. বহ্নি

গ. পাবক

ঘ. কর

উত্তর: কর

৩০. ‘চপল’ এর বিপরীতার্থক শব্দ-

ক. স্তব্ধ

খ. গম্ভীর

গ. অলৌকিক

ঘ. অবাস্তব

উত্তর: গম্ভীর

৩১. দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন-

ক. কার্বোহাইড্রেট

খ. প্রোটিন

গ. স্নেহদ্রব্য

ঘ. কোনোটিই নয়

উত্তর: প্রোটিন

৩২. কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে?

ক. ফণিমনসা

খ. পাথরকুচি

গ. ফার্ণ

ঘ. আদা

উত্তর: ফণিমনসা

৩৩. সবচেয়ে শক্ত বস্তু কোনটি? 

ক. গ্রানাইট পাথর

খ. পিতল

গ. ইস্পাত

ঘ. হীরা 

উত্তর: হীরা 

৩৪. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?

ক. সাদা

খ. লাল

গ. কালো

ঘ. ধূসর

উত্তর: কালো

৩৫. পানির খরতার কারণ-

ক. ক্যালসিয়াম বাইকার্বনেট লবণ

খ. ক্যালসিয়াম ক্লোরাইড লবণ

গ. ক্যালসিয়াম সালফেট লবণ

ঘ. ক্যালসিয়াম কার্বনেট লবণ

উত্তর: ক্যালসিয়াম বাইকার্বনেট লবণ

৩৬. ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

ক. কপার

খ. অ্যালুমিনিয়াম

গ. জিংক

ঘ. লৌহ

উত্তর: অ্যালুমিনিয়াম

৩৭. MS Word এ কোনো কিছু কপি করতে হলে কী-বোর্ডের কমান্ড বাটন হচ্ছে-

ক.  Shift + Copy

খ.  Shift + Alter + C

গ.  Alt + G 

ঘ.  Ctrl + C 

উত্তর:  Ctrl + C

৩৮. পৃথিবীর সবচাইতে বড় মহাসাগর-

ক. অ্যান্টার্কটিক

খ. আটলান্টিক

গ. প্রশান্ত

ঘ. ভারত

উত্তর: প্রশান্ত

৩৯. কোনটি ‘পিংক সিটি’ নামে পরিচিত?

ক. টোকিও

খ. দিল্লি

গ. বেইজিং

ঘ. জয়পুর

উত্তর: জয়পুর

৪০. সৌরজগতের বৃহত্তম গ্রহ-

ক. বৃহস্পতি

খ. বুধ

গ. শনি  

ঘ. পৃথিবী

উত্তর: বৃহস্পতি 

৪১. পৃথিবী থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল-

ক. অপরিবর্তীত থাকে

খ. কমে যায়

গ. বেশি হয় 

ঘ. প্রথমে কমে, পরে বাড়ে

উত্তর: কমে যায়

৪২. ধ্রুবতারা দেখা যায়-

ক. পূর্ব গোলার্ধে

খ. পশ্চিম গোলার্ধে

গ. উত্তর গোলার্ধে

ঘ. সব গোলার্ধে

উত্তর: উত্তর গোলার্ধে  

৪৩. হ্যালির ধূমকেতু আবির্ভূত হয়-

ক. প্রতি একশত বছর পর পর

খ. আশি বছর পর পর

গ. দুইশত বছর পর পর 

ঘ. ছিয়াত্তর বছর পর পর  

উত্তর: ছিয়াত্তর বছর পর পর  

৪৪. চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে-

ক. মৌসুমি বায়ুর প্রভাবে

খ. সামুদ্রিক বায়ুর প্রভাবে

গ. স্থল বায়ুর প্রভাবে

ঘ. আয়ন বায়ুর প্রভাবে

উত্তর: সামুদ্রিক বায়ুর প্রভাবে

৪৫. উপকূলে কোনো একটি স্থানে পরস্পর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো-

ক. প্রায় ১২ ঘন্টা

খ. প্রায় ২৪ ঘন্টা 

গ. প্রায় ৬ ঘন্টা 

ঘ. চাঁদের তিথি অনুসারে ভিন্ন

উত্তর: প্রায় ১২ ঘন্টা

৪৬. কোনটিকে বলা হয় ‘নিশীথ সূর্যের দেশ’?

ক. সুইডেন

খ. ফ্রান্স

গ. নরওয়ে

ঘ. কোনোটিই নয়

উত্তর: নরওয়ে

৪৭. কোন ভিটামিনের অভাবে ‘রাতকানা’ রোগ হয়?

ক. ভিটামিন এ

খ. ভিটামিন এ

গ. ভিটামিন বি

ঘ. ভিটামিন ডি

উত্তর: ভিটামিন এ

৪৮. বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন-

ক. ২২ জুলাই

খ. ২০ জুন

গ. ২২ জুন

ঘ. ২১ জুন

উত্তর: ২১ জুন

৪৯. কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?

ক. যশোর

খ. রংপুর 

গ. রাজশাহী

ঘ. ফরিদপুর

উত্তর: যশোর 

৫০. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

ক. মহানন্দা

খ. করতোয়া

গ. ব্রহ্মপুত্র

ঘ. যমুনা

উত্তর: করতোয়া

৫১. একজন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?

ক. ৫০৬

খ. ৪০৬

গ. ৩০৯

ঘ. ২০৬

উত্তর: ২০৬

৫২. ফরায়েজী আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলন রূপদান করেন?

ক. হাজী শরীয়তউল্লাহ

খ. তিতুমীর

গ. দুদু মিয়া

ঘ. নবাব সলিমুল্লাহ

উত্তর: দুদু মিয়া

৫৩. আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়-

ক. ৭ জুলাই

খ. ৯ মার্চ

গ. ৫ জুন

ঘ. ২১ মে

উত্তর: ৫ জুন

৫৪. পূর্ব ইউরোপের দেশ নয়-

ক. রুমানিয়া

খ. পর্তুগাল

গ. হাঙ্গেরি

ঘ. আলবেনিয়া

উত্তর: পর্তুগাল

৫৫. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল?

ক. ১১টি

খ. ১২টি

গ. ১৩টি

ঘ. ৯টি

উত্তর: ১১টি

৫৬. কমনওয়েলথ গেমস কত বছর পর অনুষ্ঠিত হয়?

ক. ২ বছর

খ. ৩ বছর

গ. ৪ বছর

ঘ. ৫ বছর

উত্তর: ৪ বছর

৫৭. বাংলাদেশের কোন নেতা কলকাতা করপোরেশনের মেয়র ছিলেন?

ক. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী

খ. শের-এ-বাংলা এ. কে. ফজলুল হক

গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

ঘ. কেউই নন

উত্তর: শের-এ-বাংলা এ. কে. ফজলুল হক

৫৮. কতজন নারী বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন?

ক. ৫ জন

খ. ৪ জন

গ. ৩ জন

ঘ. ২ জন

উত্তর: ২ জন

৫৯. ‘আইএমএফ’ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক. ওয়াশিংটন ডিসি

খ. নিউইয়র্ক

গ. জেনেভা  

ঘ. লন্ডন

উত্তর: ওয়াশিংটন ডিসি 

৬০. নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস?

ক. অক্সিজেন

খ. নাইট্রোজেন

গ. কার্বন ডাই অক্সাইড

ঘ. হিলিয়াম

উত্তর: কার্বন ডাই অক্সাইড

৬১. ইতিহাস বিখ্যাত ‘ট্রয় নগরী’ কোথায়?

ক. ইটালীতে

খ. গ্রীসে

গ. তুরস্কে

ঘ. স্পেনে

উত্তর: তুরস্কে

৬২. চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কোন সালে?

ক. ১৯১১ সালে 

খ. ১৯১৫ সালে 

গ. ১৯২১ সালে

ঘ. ১৯৩০ সালে 

উত্তর: ১৯৩০ সালে

৬৩. যখন কোন বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেয়া হয় তখন তার ওজন-

ক. বাড়ে 

খ. কমে 

গ. অর্ধেক হয়

ঘ. একই থাকে

উত্তর: বাড়ে

৬৪. কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়?

ক. এনোফিলিস

খ. এডিস

গ. কিউলেক্স

ঘ. স্ত্রী এনোফিলিস

উত্তর: এডিস

৬৫. সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ-

ক. ৭৭ সে. মি.    

খ. ৭. ৬ সে. মি.  

গ. ৭২ সে. মি.  

ঘ. ৭৬ সে. মি. 

উত্তর: ৭৬ সে. মি. 

৬৬. কোনো একটি বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?

ক. ৬৫ টাকা

খ. ৭০ টাকা

গ. ৪৪ টাকা

ঘ. ৫০ টাকা

উত্তর: ৭০ টাকা

৬৭. কোনো একটি সামগ্রীর ক্রয়মূল্য বাজার দরের ৮০%। এতে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে?

ক. ৮% লাভ

খ. ৮% ক্ষতি

গ. ২৫% লাভ

ঘ. ২৫% ক্ষতি

উত্তর: ২৫% লাভ

৬৮. ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলির গড় কত?

ক. ৫০

খ. ৪৯. ৫

গ. ৩৩

ঘ. ২৫

উত্তর: ২৫

৬৯. কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়ায় তাদের বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?

ক. ৮ বছর

খ. ৯ বছর

গ. ১০ বছর

ঘ. ১১ বছর

উত্তর: ১০ বছর

৭০. কোনো ত্রিভুজের তিন কোণের দ্বিত খণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে?

ক. বহিঃকেন্দ্র

খ. ভরকেন্দ্র

গ. পরিকেন্দ্র

ঘ. অন্তঃকেন্দ্র

উত্তর: অন্তঃকেন্দ্র

৭১. কোন ক্ষেত্রটি সামান্তরিক নয়?

ক. রম্বস

খ. বর্গক্ষেত্র

গ. আয়তক্ষেত্র

ঘ. ট্রাপিজিয়াম

উত্তর: ট্রাপিজিয়াম

৭২. কোনো পুস্তকের ৯৬ পৃষ্ঠা পড়বার তার ৫/১৩ অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত?

ক. ১৮৫ পৃষ্ঠা

খ. ১৫৬ পৃষ্ঠা

গ. ২৫০ পৃষ্ঠো

ঘ. ৩২০ পৃষ্ঠা

উত্তর: ১৫৬ পৃষ্ঠা

৭৩. এক খণ্ড জমির ৩/৮ অংশের মূল্য ৩৭৫ টাকা হলে ঐ জমির ১/৫  অংশের দাম কত?

ক. ৩২৫ টাকা

খ. ২৫০ টাকা

গ. ২০০ টাকা

ঘ. ৪০০ টাকা

উত্তর: ২০০ টাকা

৭৪. কয়লার দাম ২৫% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি কয়লার জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তবে কয়লার ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে?

ক. ২২%

খ. ১৯%

গ. ১০%

ঘ. ২০%

উত্তর: ২০%

৭৫. ১৬ : ২৫ অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান ১২ হবে?

ক. ১৩

খ. ১১

গ. ৭

ঘ. ২

উত্তর: ৭

৭৬. ২ বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের ১৪ গুণ। দুই বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৬ বছর বেশি হয়, তবে বাবা ও পুত্রের বয়সের অনুপাত কত হবে? 

ক. ১৫ : ২

খ. ৩ : ৬

গ. ১ : ৪

ঘ. কোনোটিই নয়

উত্তর: ১৫ : ২

৭৭. ৩, ৬, ১১, ১৮, ২৭ এর পরবর্তী সংখ্যাটি কত?

ক. ৩৫

খ. ৩৮

গ. ৪২

ঘ. ৪৮

উত্তর: ৩৮

৭৮. নিম্নের ক্রমটির পরবর্তী সংখ্যা কত? ৫, ১৪, ৪০, ১১৭----

ক. ২৮০

খ. ৩০০

গ. ৩৪৭

ঘ. ৩৫১

উত্তর: ৩৪৭

৭৯. P-এর মান কত হলে, 4x2 – px + 9 একটি পূর্ণবর্গ হবে?

ক.  12

খ.  16

গ.  10

ঘ.  9

উত্তর:  12

৮০. 9a2 + 16b2 রাশিটির সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?

ক.  12ab

খ.  24ab 

গ.  36ab

ঘ.  144ab

উত্তর:  24ab



More Question Bank

11-20 Grade

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, ২৯ আগস্ট ২০২৬ তারিখেবাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ এবং পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ...

11-20 Grade

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা | DNC Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ০৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ৮০। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিকেট ক্লার্ক/রেকর্ড কিপার পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন,...

11-20 Grade

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ধরনের চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ২৫ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে পিএসসি (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) গৃহীত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই