প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (শিউলি) | Primary Question Solution 2011 | Biddabari



সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (রাইন) | Primary Question Solution 2013 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৪ (ডেলটা) | Primary Question Solution 2014 


📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (হাসনাহেনা) | Primary Question Solution 2011 | Biddabari 


🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।


📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (শিউলি) এর প্রশ্ন সমাধান PDF


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৬ (মুক্তিযোদ্ধা কোটা) | Primary Question Solution – 2016 | Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় পর্যায়) – ২০২২ | Primary Questoin Solution 2022| Biddabari 


📚 প্রস্তুতির জন্য দেখুন:

  









ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির প্রাইমারি প্রধান শিক্ষক LIVE BATCH এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।



প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (শিউলি) | Primary Question Solution 2011 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১

সেট কোড: শিউলি-০২

পরীক্ষার তারিখ: ১২-১২-১১



১. কোনটি Material Noun?

ক. Book

খ. Ring   

গ. River

ঘ. Paper

উত্তর: Paper  

২. কোনটি Collective Noun?

ক. Bashar  

খ. Class 

গ. Youth 

ঘ. Island 

উত্তর: Class 

৩. কোন বানানটি শুদ্ধ?

ক. Collaboration 

খ. Colaboration 

গ. Colaboretion 

ঘ. Collaboretion  

উত্তর: Collaboration 

৪. কোন বানানটি শুদ্ধ?

ক. Ocasion  

খ. Ocation 

গ. Occasion 

ঘ. Occassion 

উত্তর: Occasion 

৫. ‘Do you know him’? বাক্যটির Passive form হবে-

ক. Is he known by you?

খ. Is he known to you?

গ. Dose he known by you?

ঘ. Is he known with you?

উত্তর: Is he known to you?

৬. ‘His behviour surprised me’. বাক্যটির Passive form হবে-

ক. I was surprise at his behaviour. 

খ. I was surprised with his behaviour. 

গ. I had been surprised at his behaviour. 

ঘ. I had been surprised with his behaviour. 

উত্তর: I was surprise at his behaviour.  

৭. Anis said, “Good night, Father” বাক্যটির Indirect speech হবে-

ক. Anis said good night for his father. 

খ. Anis bade his father good bye. 

গ. Anis addressed his father and told good bye. 

ঘ. Anis gave good night to his father. 

উত্তর: Anis bade his father good bye. 

৮. Aref said, “I must write a letter”. বাক্যটির Indirect speech হবে-

ক. Aref said that he has to write a letter. 

খ. Aref said that he had to write a latter. 

গ. Aref told that he would have to write a letter. 

ঘ. Aref told that he will have to write a letter. 

উত্তর: Aref said that he had to write a latter. 

৯. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. There is no place in the bench

খ. I go two bread 

গ. It is a nice poem 

ঘ. I went to my house  

উত্তর: It is a nice poem 

১০. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. Quote this from memory

খ. I got boarding and lodging 

গ. Put your sign here 

ঘ. My brother is sick 

উত্তর: Quote this from memory 

১১. He is not ––– home today. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. at 

খ. in

গ. with

ঘ. on

উত্তর: at 

১২. I cannot put faith–––him. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. in

খ. on 

গ. at

ঘ. upon

উত্তর: in

১৩. কোনটি ‘Calm’ শব্দের সমার্থক শব্দ? 

ক. Angry 

খ. Agitated 

গ. Quiet 

ঘ. Inflamed  

উত্তর: Quiet  

১৪. কোনটি ‘Abolish’ শব্দের সমার্থক শব্দ?

ক. Cancel 

খ. Perform 

গ. Create 

ঘ. Generate 

উত্তর: Cancel 

১৫. ‘All at once’ এর অর্থ-

ক. Quickly 

খ. Slowly 

গ. Suddenly 

ঘ. Gradually 

উত্তর: Suddenly 

১৬. ‘ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধ-মরাদের ঘা তুই বাঁচা।– পঙ্‌ক্তিটি কোন কবির রচনা?  

ক. রবীন্দ্রনাথ ঠাকুর  

খ. কাজী নজরুল ইসলাম

গ. গোলাম মোস্তফা

ঘ. সুফিয়া কামাল

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

১৭. কাজী নজরুল ইসলাম রচিত ‘রাজবন্দীর জবানবন্দী’ একটি-

ক. বক্তব্য

খ. প্রবন্ধগ্রন্থ

গ. গল্প

ঘ. উপন্যাস

উত্তর: প্রবন্ধগ্রন্থ

১৮. ‘ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা কে?

ক. মুনীর চৌধুরী  

খ. শওকত ওসমান

গ. আবদুল্লাহ আল মামুন

ঘ. মামুনুর রশীদ

উত্তর: মামুনুর রশীদ 

১৯. কোন বানানটি শুদ্ধ?

ক. ক্ষীনজীবী

খ. ক্ষিনজীবী

গ. ক্ষীণজীবী

ঘ. ক্ষীণজিবি

উত্তর: ক্ষীণজীবী

২০. কোনটি শুদ্ধ বানান?

ক. শশিভুসন

খ. শশিভূষণ

গ. শসিভূষন

ঘ. শশিভুসণ

উত্তর: শশিভূষণ

২১. অল্প ‘শোকে’ কাতর- বাক্যের উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তৃ কারকে ২য়া

খ. করণ কারকে ৭মী

গ. অপাদান কারকে ৭মী 

ঘ. অধিকরণ কারকে ৭মী 

উত্তর: করণ কারকে ৭মী

২২. ‘আষাঢ়ে’ বৃষ্টি নামে- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তায় ৭মী

খ. কর্মে ৭মী

গ. অপাদানে ৭মী

ঘ. অধিকরণে ৭মী

উত্তর: অধিকরণে ৭মী

২৩. অনুপাত (তাপের পশ্চাৎ) কোন সমাস?

ক. অব্যয়ীভাব

খ. তৎপুরুষ

গ. কর্মধারয়

ঘ. বহুব্রীহি

উত্তর: অব্যয়ীভাব

২৪. আশীবিষ (আশীতে বিষ যার) কোন সমাস?

ক. তৎপুরুষ

খ. কর্মধারয়

গ. বহুব্রীহি

ঘ. অব্যয়ীভাব

উত্তর: বহুব্রীহি

২৫. ‘উদ্যোগ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. উদ + যোগ

খ. উৎ + যোগ

গ. উদ্যো + গ

ঘ. উত + যোগ

উত্তর: উৎ + যোগ

২৬. কোনটি ‘অন্ধকার’ শব্দের সমার্থক শব্দ?

ক. পাবক

খ. মনোজ

গ. ধারাপাত

ঘ. তমসা

উত্তর: তমসা

২৭. ‘অর্বাচীন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. নিরপরাধ

খ. প্রবীন

গ. অনুজ

ঘ. অনভ্যাস

উত্তর: প্রবীন

২৮. ‘চক্ষুদান করা’ বাগধারাটির অর্থ কি?

ক. সচেতন করা

খ. চক্ষুদান করা 

গ. চুরি করা

ঘ. এর কোনোটিই নয়

উত্তর: চুরি করা

২৯. ‘আপনাকে পণ্ডিত মনে করে যে’।- এককথায় কী হবে?

ক. অতিপণ্ডিত 

খ. মহাপণ্ডিত

গ. পণ্ডিত নেতা

ঘ. পণ্ডিতম্মন্য

উত্তর: পণ্ডিতম্মন্য

৩০. ‘এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট’।- এককথায় হবে-

ক. একাগ্রচিত্ত

খ. একমনা

গ. অন্যমনা

ঘ. মনোযোগী

উত্তর: একাগ্রচিত্ত

৩১. কোনটি পদার্থ নয়?

ক. আলো

খ. অক্সিজেন

গ. নাইট্রোজেন

ঘ. পানি

উত্তর: আলো

৩২. কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?

ক. সাদা

খ. কালো

গ. বেগুনি

ঘ. লাল

উত্তর: কালো

৩৩. ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

ক. অ্যালুমিনিয়াম

খ. তামা

গ. সীসা

ঘ. দস্তা

উত্তর: অ্যালুমিনিয়াম

৩৪. কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো-

ক. চুনাপাথর

খ. জিপসাম  

গ. বালি

ঘ. সাজি মাটি

উত্তর: বালি

৩৫. সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়?

ক. সবুজ আলোতে

খ. লাল আলোতে

গ. নীল আলোতে

ঘ. বেগুনি আলোতে

উত্তর: লাল আলোতে

৩৬. জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে কোন দিনটিকে স্বীকৃতি দেয়?

ক. ৭ মার্চ

খ. ৮ মার্চ

গ. ৯ মার্চ

ঘ. ১০ মার্চ

উত্তর: ৮ মার্চ

৩৭. সিস্টোলিক চাপ বলতে বুঝায়-

ক. হৃৎপিণ্ডের সংকোচন চাপ

খ. হৃৎপিণ্ডের প্রসারণ চাপ

গ. হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ চাপ

ঘ. কোনোটিই নয়

উত্তর: হৃৎপিণ্ডের সংকোচন চাপ

৩৮. কোনটি বায়ুবাহিত রোগ?

ক. ডায়রিয়া

খ. কলেরা

গ. হাম

ঘ. জন্ডিস

উত্তর: হাম

৩৯. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের-

ক. ফুসফুস

খ. কিডনি

গ. যকৃত

ঘ. প্লীহা

উত্তর: ফুসফুস

৪০. ‘রবিশস্য’ বলতে কি বুঝায়?

ক. গ্রীষ্মকালীন শস্য

খ. বর্ষাকালীন শস্য

গ. শীতকালীন শস্য

ঘ. যে কোনো সময়ের শস্য

উত্তর: শীতকালীন শস্য

৪১. নিচের কোন উক্তিটি সঠিক?

ক. বায়ু একটি যৌগিক পদার্থ

খ. বায়ু একটি মৌলিক পদার্থ

গ. বায়ু একটি মিশ্র পদার্থ

ঘ. উপরের কোনোটিই নয়

উত্তর: বায়ু একটি মিশ্র পদার্থ

৪২. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?

ক. ফ্যাদোমিটার 

খ. জাইরো কম্পাস

গ. সাবমেরিন

ঘ. অ্যানিওমিটার 

উত্তর: ফ্যাদোমিটার 

৪৩. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র-

ক. ক্রনোমিটার 

খ. ওডোমিটার   

গ. ট্যাকোমিটার

ঘ. ক্রেসকোগ্রাফ

উত্তর: ট্যাকোমিটার

৪৪. কম্পিউটার একটি-

ক. হিসাবকারী যন্ত্র

খ. সিদ্ধান্ত গ্রহণের যন্ত্র

গ. সমস্যা সমাধানের যন্ত্র

ঘ. হিসাব পরীক্ষার যন্ত্র

উত্তর: হিসাবকারী যন্ত্র

৪৫. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন হয়-

ক. সূর্যগ্রহণ

খ. চন্দ্রগ্রহণ

গ. অমাবস্যা

ঘ. কোনোটিই নয়

উত্তর: সূর্যগ্রহণ

৪৬. সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্কমণ্ডলীকে বলা হয়- 

ক. নক্ষত্র 

খ. পৃথিবী

গ. সৌরজগৎ 

ঘ. বুধ

উত্তর: সৌরজগৎ 

৪৭. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

ক. কামরুল হাসান

খ. জয়নুল আবেদীন

গ. হাসেম খান

ঘ. হামিদুর রহমান

উত্তর: কামরুল হাসান

৪৮. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?

ক. পঞ্চগড়

খ. ঠাকুরগাঁও

গ. দিনাজপুর

ঘ. লালমনিরহাট

উত্তর: পঞ্চগড়

৪৯. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?

ক. চাঁদপুর 

খ. সিরাজগঞ্জ  

গ. গোয়ালন্দ 

ঘ. ভোলা  

উত্তর: গোয়ালন্দ

৫০. সৌরজগতের বৃহত্তম গ্রহ-

ক. পৃথিবী

খ. বৃহস্পতি

গ. শনি

ঘ. বুধ

উত্তর: বৃহস্পতি

৫১. প্রচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত?

ক. ময়নামতি

খ. বিক্রমপুর

গ. মহাস্থানগড়

ঘ. পাহাড়পুর 

উত্তর: মহাস্থানগড়

৫২. পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী-

ক. নীল

খ. মিসিসিপি 

গ. আমাজান

ঘ. সেন্ট লরেন্স

উত্তর: আমাজান

৫৩. কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম-

ক. যুক্তরাষ্ট্র

খ. ভারত 

গ. অস্ট্রেলিয়া

ঘ. চীন

উত্তর: চীন

৫৪. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি-

ক. হামিদুর রহমান

খ. হামিদুজ্জামান

গ. তানভীর কবির 

ঘ. অস্কার বাদল 

উত্তর: হামিদুর রহমান

৫৫. লালবাগ দুর্গের পূর্ব নাম কি ছিল?

ক. জাহাঙ্গীর দুর্গ

খ. আওরঙ্গজেব দুর্গ

গ. আজম দুর্গ    

ঘ. পরীবিবির দুর্গ     

উত্তর: আওরঙ্গজেব দুর্গ

৫৬. সোনারগাঁও- এর পূর্ব নাম ছিল-

ক. চন্দ্রদ্বীপ 

খ. সুবর্ণগ্রাম

গ. সুধারাম 

ঘ. গৌড়

উত্তর: সুবর্ণগ্রাম 

৫৭. ঢাকার চকবাজার মসজিদের নির্মাতা-

ক. মীর জুমলা

খ. ইসলাম খান

গ. শায়েস্তা খান

ঘ. মুরশীদ কুলি খান

উত্তর: শায়েস্তা খান

৫৮. অষ্টম শতাব্দীতে নির্মিত শালবন বিহার কোথায়?

ক. পাহাড়পুরে

খ. নাটোরে

গ. ময়নামতিতে  

ঘ. রাঙ্গামাটিতে

উত্তর: ময়নামতিতে 

৫৯. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?

ক. হোয়াংহো

খ. ইয়াংসিকিয়াং

গ. গঙ্গা 

ঘ. সিন্ধু

উত্তর: ইয়াংসিকিয়াং

৬০. ভানুসিংহ কার ছদ্মনাম? 

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. সত্যেন্দ্রনাথ দত্ত

গ. প্রমথ চৌধুরী

ঘ. টেকচাঁদ চৌধুরী

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

৬১. ‘ফণিমনসা’ কাব্যের রচয়িতা কে?

ক. কাজী নজরুল ইসলাম

খ. আহসান হাবিব  

গ. সিকান্দার আবু জাফর 

ঘ. হাসান হাফিজুর রহমান

উত্তর: কাজী নজরুল ইসলাম 

৬২. ‘হালদা ভ্যালী’ কোথায় অবস্থিত?

ক. রাঙ্গামাটি

খ. খাগড়াছড়ি  

গ. বান্দরবান

ঘ. সন্দ্বীপ 

উত্তর: খাগড়াছড়ি 

৬৩. কোনটি এনামুল হকের রচনা?

ক. ভাষার ইতিবৃত্ত 

খ. আধুনিক ভাষাতত্ত্ব    

গ. মনীষা মঞ্জুষা

ঘ. বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান

উত্তর: মনীষা মঞ্জুষা

৬৪. রক্তে কোলেস্টেরল-এর পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়? 

ক. বেলে মাছ

খ. পালংশাক

গ. খাসির মাংস

ঘ. মুরগীর মাংস 

উত্তর: খাসির মাংস

৬৫. প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক-

ক. কম হয়

খ. বেশি হয়

গ. ঠিক থাকে

ঘ. কোনোটিই নয়

উত্তর: বেশি হয়

৬৬. ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?

ক. ২৫ দিন

খ. ২৮ দিন

গ. ৩২ দিন

ঘ. ৩৫ দিন

উত্তর: ৩৫ দিন

৬৭. একটি ক্যাম্পে ৭২ জন স্কাউটের ৬ দিনের খাদ্য মজুদ আছে। ১৮ জন স্কাউট চলে গেলে, ঐ খাদ্যে বাকি স্কাউটদের আরো কত দিন চলবে?

ক. ২ দিন

খ. ৩ দিন

গ. ৪ দিন

ঘ. ৬ দিন

উত্তর: ২ দিন  

৬৮. কোনো এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস। প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস ও শেষ ৩ দিনের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস হলে চতুর্থ দিনের তাপমাত্রা কত?

ক. ৩৩ ডিগ্রী সে. 

খ. ৩৬ ডিগ্রী সে.  

গ. ৩০ ডিগ্রী সে.   

ঘ. ৪৩ ডিগ্রী সে.  

উত্তর: ৩০ ডিগ্রী সে.  

৬৯. ৩ বছর আগে ক ও খ এর বয়সের গড় ছিল ১৬ বছর। গ তাদের সাথে যোগ দেয়ায় বর্তমান তাদের বয়সের গড় ২০ বছর হয়। গ এর বয়স কত?

ক. ২০ বছর

খ. ২২ বছর

গ. ২৪ বছর

ঘ. ২৬ বছর

উত্তর: ২২ বছর

৭০. ক : খ = ৫ : ৬ এবং খ : গ = ৩ : ১০ হলে, ক : গ = কত?

ক. ৫ : ২০

খ. ৬ : ১২

গ. ১০ : ২০

ঘ. ৫ : ১২ 

উত্তর: ৫ : ২০

৭১. ৬৩ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ২। ঐ মিশ্রণে এসিড ও পানির পরিমাণ কত?

ক. ৩৯ লি. ২৪ লি. 

খ. ৪৯ লি. ১৪ লি. 

গ. ২৪ লি. ৩৯ লি. 

ঘ. ২৯ লি. ৩৪ লি. 

উত্তর: ৪৯ লি. ১৪ লি. 

৭২. একটি খাসি ১৫০০ টাকায় ক্রয় করে ১৮০০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?

ক. ১৬%

খ. ১৮%

গ. ২০%

ঘ. ২৫%

উত্তর: ২০%

৭৩. একটি জিনিস ৫০ টাকায় কিনে ৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

ক. ১৫%

খ. ২০%

গ. ২২%

ঘ. ২৫%

উত্তর: ২০%

৭৪. ১, ৩, ৫, ৭----- ধারাটির অষ্টম পদ কত?

ক. ১৩

খ. ১৫  

গ. ১৭  

ঘ. ২০ 

উত্তর: ১৫   

৭৫. ১, ৩, ৪, ৭, ১১----- ধারাটির পরবর্তী সংখ্যা কত?

ক. ৮

খ. ১৪

গ. ১৮

ঘ. ২৫

উত্তর: ১৮

৭৬. কোনো পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে, তবে এতজন পরীক্ষার্থী উভয় বিসয়ে পাস করেছে? 

ক. ২৩ জন

খ. ২৪ জন

গ. ২৫ জন

ঘ. ২৬ জন

উত্তর: ২৩ জন

৭৭. একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬৫ ডিগ্রী হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে-

ক. ১১৫ ডিগ্রী

খ. ১২০ ডিগ্রী

গ. ১৩০ ডিগ্রী

ঘ. ১৩৫ ডিগ্রী 

উত্তর: ১৩০ ডিগ্রী

৭৮. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০ ডিগ্রী হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে-

ক. ৬

খ. ৮

গ. ৯ 

ঘ. ১০

উত্তর:

৭৯. x2 + y2 = 18 এবং xy = 6 হলে, (x – y)2 এর মান কত?

ক. 4

খ. 6

গ. 8

ঘ. 12

উত্তর: 6

৮০. a + (1/a)= 4 হলে, a2 + (1/a2) এর মান কত?

ক. 14

খ. 12

গ. 16

ঘ. 18

উত্তর: 14

 


More Question Bank

11-20 Grade

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ নিয়োগ পরীক্ষা-২০২৬ | SID Question Solution-2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন।আপনারা অবগত আছেন যে, গত ১০ এপ্রিল ২০২৬ ইং তারিখে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ নিয়োগ পরীক্ষা-২০২৬ | SID Question Solution-2026 এর অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অনুষ্ঠিত এ পরীক্ষার প্রথম ধাপে ৪০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।তাই যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের এখন থেকেই ভাইভা পরীক্ষার জন্য সঠিক পরিকল্পনা ও নিয়মিত প্রস্তুতি গ্রহণ করা অত...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (শিউলি) | Primary Question Solution 2011 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

11-20 Grade

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহায়ক)-২০২৬ | DYD Office Sohayok Exam Question Solution 2026 | Biddabari

  সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, গত ২৭ জুন ২০২৬ ইং তারিখে সমাজসেবা যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহায়ক)-২০২৬ | DYD Office Sohayok Exam Question Solution 2026পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগপরীক্ষা (অফিস সহায়ক)-২০২৬ | DYD Office Sohayok Exam Question Solution 2026এরপ্রাথমিক পর্যায়ে ৭০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে অফিস সহায়ক পদে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিয়োগ প্রদান করা হয়। 🔍  যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহায়ক)-২০২৬ | DYD Office Sohayok Exam Question Solution 2026পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২০◉    ইংরেজি— ২০◉    গণিত — ২০◉    সাধারণ জ্ঞান— ১০◉    মোট: ১০০ নম্বরসর্বোচ্চ নম্বর নিশ্চিত কর...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই