প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (হাসনাহেনা) | Primary Question Solution 2011 | Biddabari



সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (রাইন) | Primary Question Solution 2013 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৪ (ডেলটা) | Primary Question Solution 2014 


📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (করতোয়া) | Primary Question Solution 2010 | Biddabari 


🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।


📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (হাসনাহেনা) এর প্রশ্ন সমাধান PDF


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৬ (মুক্তিযোদ্ধা কোটা) | Primary Question Solution – 2016 | Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় পর্যায়) – ২০২২ | Primary Questoin Solution 2022| Biddabari 


📚 প্রস্তুতির জন্য দেখুন:

  









ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির প্রাইমারি প্রধান শিক্ষক LIVE BATCH এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।



প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (হাসনাহেনা) | Primary Question Solution 2011 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১

সেট কোড: হাসনাহেনা

পরীক্ষার তারিখ: ১১-১২-১১


১. কোনটি Abstract Noun?

ক. Manhood   

খ. Friend  

গ. Feet 

ঘ. Anwar  

উত্তর: Manhood 

২. কোনটি Common Noun?

ক. March 

খ. Class

গ. Jute

ঘ. Mouth 

উত্তর: Mouth 

৩. কোনটি শুদ্ধ বানান?

ক. Disentary 

খ. Dysentary 

গ. Dysentery 

ঘ. Dysentry 

উত্তর: Dysentery 

৪. কোনটি শুদ্ধ বানান?

ক. Indispensable 

খ. Indispensible 

গ. Indispanasable 

ঘ. Indispansible  

উত্তর: Indispensable 

৫. ‘Don’t look down upon the poor’ বাক্যটির Passive form হবে- 

ক. Let not the poor be looked down upon

খ. The poor should not be looked down upon

গ. Let the poor not look down upon 

ঘ. Let the poor not be looked down upon

উত্তর: Let not the poor be looked down upon

৬. ‘Who will help you’? বাক্যটির Passive form  হবে-  

ক. By whom you will be helped? 

খ. By whom will you be helped? 

গ. By whom would you be helped?

ঘ. By whom you would be helped?

উত্তর: By whom will you be helped? 

৭. The man said, “Good Morning my Friends”. বাক্যটির Indirect speech হবে-

ক. The man said that my friends good morning. 

খ. The man bade his friends good morning. 

গ. The man wished his friends good morning. 

ঘ. The man addressing his friends good morning. 

উত্তর: The man wished his friends good morning. 

৮. Amani exclaimed that she was a great fool. বাক্যটির direct speech হবে-

ক. Amani said, “How I am a fool”. 

খ. Amani said, “What a fool I am”.  

গ. Amani said, “What I am a fool”. 

ঘ. Amani exclaimed, “I am a great fool”. 

উত্তর: Amani said, “What a fool I am”.   

৯. নিচের কোনটি শুদ্ধ বাক্য?

ক. I had a strong headache. 

খ. Asad alone is reliable. 

গ. His head was open.  

ঘ. He came today morning.  

উত্তর: Asad alone is reliable. 

১০. নিচের কোনটি শুদ্ধ বাক্য?

ক. He said to me a coward. 

খ. He said the truth. 

গ. I love my mother. 

ঘ. I took my meal.  

উত্তর: I love my mother.   

১১. He abides ––– me. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. with

খ. in

গ. upon

ঘ. at

উত্তর: with

১২. I acceded ––– his request. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. on

খ. at

গ. to

ঘ. in

উত্তর: to

১৩. কোনটি ‘Gain’ শব্দের সমার্থক শব্দ?

ক. Fulfil 

খ. Promote

গ. Trouble

ঘ. Advantage 

উত্তর: Advantage 

১৪. কোনটি ‘Benefit’ শব্দের সমার্থক শব্দ?

ক. Injure 

খ. Favour 

গ. Draw back 

ঘ. Basement 

উত্তর: Favour 

১৫. ‘All in all’ এর অর্থ-

ক. all powerful 

খ. powerless 

গ. who has lost power 

ঘ. only one

উত্তর: all powerful 

১৬. নাচে পাপ-সিন্ধু তুঙ্গ তরঙ্গ। মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ। নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে। পঙ্‌ক্তিটি কোন কবির রচনা?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. কাজী নজরুল ইসলাম

গ. শামসুর রাহমান

ঘ. ফররুখ আহমদ

উত্তর: কাজী নজরুল ইসলাম

১৭. ‘ক্রীতদাসের হাসি’ শওকত ওসমান রচিত একটি-

ক. নাটক

খ. উপন্যাস

গ. প্রবন্ধ

ঘ. ছোটগল্প

উত্তর: উপন্যাস

১৮. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির নাট্যকার-

ক. সৈয়দ শামসুল হক

খ. জহির রায়হান

গ. আবদুল্লাহ আল মামুন

ঘ. জিয়া হায়দার

উত্তর: সৈয়দ শামসুল হক

১৯. কোনটি শুদ্ধ বানান?

ক. সঙকীর্নমনা

খ. সংকির্ণমনা

গ. সংকীর্নমনা

ঘ. সংকীর্ণমনা

উত্তর: সংকীর্ণমনা

২০. কোন বানানটি শুদ্ধ?

ক. রৌদ্রকরজ্জল

খ. রৌদ্দকরোজ্জল

গ. রৌদ্দ্রকরজ্জবল

ঘ. রৌদ্রকরোজ্জ্বল

উত্তর: রৌদ্রকরোজ্জ্বল

২১. ‘আলোয়’ আঁধার কাটে- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তায় ৭মী

খ. কর্মে ৭মী

গ. করণে ৭মী

ঘ. অপাদানে ৭মী

.উত্তর: করণে ৭মী

২২. ছেলেরা ‘ক্রিকেট’ খেলে- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে শূন্য 

খ. করণে শূন্য

গ. অপাদানে শূন্য

ঘ. অধিকরণে শূন্য

ক. কর্মে শূন্য 

২৩. ‘অবোধ’ কোন সমাস (নাই বোধ যায়)?

ক. অব্যয়ীভাব

খ. তৎপুরুষ

গ. কর্মধারয়

ঘ. বহুব্রীহি

উত্তর: বহুব্রীহি

২৪. ‘শশব্যস্ত’ কোন সমাস (শশকের ন্যায় ব্যস্ত)?

ক. কর্মধারয়

খ. তৎপুরুষ

গ. বহুব্রীহি

ঘ. অব্যয়ীভাব

উত্তর: কর্মধারয়

২৫. ‘চলচ্চিত্র’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. চলৎ + চিত্র

খ. চল + চিত্র

গ. চলচি + ত্র

ঘ. চলচ + চিত্র

উত্তর: চলৎ + চিত্র

২৬. কোনটি ‘উচাটন’ শব্দের সমার্থক শব্দ?

ক. উৎপাটিত

খ. উৎকণ্ঠা

গ. উদ্দীপন

ঘ. বন্ধনহীন

উত্তর: উৎকণ্ঠা

২৭. ‘অদিষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. নিষিদ্ধ

খ. উদ্যত

গ. হাজির

ঘ. অনাসক্ত

উত্তর: নিষিদ্ধ

২৮. ‘ইঁদুর কপালে’ বাগধারাটির অর্থ কি?

ক. মন্দ ভাগ্য

খ. ভাল ভাগ্য

গ. ইঁদুরের মত কপাল  

ঘ. ছোট কপাল 

উত্তর: মন্দ ভাগ্য

২৯. যার আগমনের কোন তিথি নেই- এককথায় হবে-

ক. মরণার্থী

খ. অতিথি

গ. ভিখারি

ঘ. বেকার

উত্তর: অতিথি

৩০. ‘যা দমন করা যায় না’- এককথায় হবে-

ক. দুর্দমনীয়

খ. দুর্দম

গ. অদম্য

ঘ. অসম্ভব

উত্তর: অদম্য

৩১. কোন মাধ্যমে শব্দের গতি সবেচেয় বেশি?

ক. শূন্যতায়  

খ. কঠিন পদার্থে 

গ. তরল পদার্থে  

ঘ. বায়বীয় পদার্থে 

উত্তর: কঠিন পদার্থে 

৩২. কোন রঙের বস্তুর শোষণ ক্ষমতা কম?

ক. কালো

খ. সাদা

গ. বেগুনি

ঘ. লাল

উত্তর: সাদা

৩৩. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-

ক. মিথেন

খ. নাইট্রোজেন গ্যাস

গ. হিলিয়াম গ্যাস

ঘ. হাইড্রোজেন গ্যাস

উত্তর: মিথেন

৩৪. বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত হলো-

ক. ১ : ২

খ. ১ : ৩

গ. ১ : ৪

ঘ. ২ : ৩

উত্তর: ১ : ২

৩৫. হাড় ও দাঁতকে মজবুত করে-

ক. আয়োডিন

খ. আয়রন

গ. ম্যাগনেসিয়াম 

ঘ. ফসফরাস 

উত্তর: ফসফরাস 

৩৬. সমাজের ভিত্তি কোনটি?

ক. ঐক্য

খ. কর্তব্যবোধ

গ. শিষ্টাচার

ঘ. ন্যায়বোধ

উত্তর: ঐক্য

৩৭. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর-

ক. অক্সিজেন

খ. নাইট্রোজেন

গ. হাইড্রোজেন 

ঘ. কার্বন ডাই অক্সাইড

উত্তর: নাইট্রোজেন 

৩৮. নিচের কোন উদ্ভিদটিতে ক্লোরোফিল নেই?

ক. এককোষী শৈবাল

খ. ফার্ন

গ. ব্যাঙের ছাতা

ঘ. সামুদ্রিক শৈবাল 

উত্তর: ব্যাঙের ছাতা

৩৯. কোন হরমোনের অভাবে ডায়রিয়া রোগ হয়?

ক. গ্লুকানন

খ. ইনসুলিন

গ. থাইরোসিন

ঘ. ইড্রিনালিন

উত্তর: ইনসুলিন

৪০. বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?

ক. যমুনা

খ. মেঘনা

গ. সুরমা

ঘ. ধলেশ্বরী

উত্তর: মেঘনা

৪১. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে. মি. এ-

ক. ৫ কি. মি. 

খ. ১০ কি. মি. 

গ. ২৭ কি. মি. 

ঘ. ১০ নিউটন

উত্তর: ১০ নিউটন

৪২. অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে-

ক. অফসেট মুদ্রণ পদ্ধতিতে

খ. পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে

গ. ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে

ঘ. স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে

উত্তর: পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে

৪৩. গঠন অনুসারে বাক্য কত প্রকার?

ক. তিন প্রকার

খ. দুই প্রকার

গ. পাঁচ প্রকার

ঘ. ছয় প্রকার

উত্তর: তিন প্রকার

৪৪. সমস্যা সমাধানের জন্য বিশেষ অনুক্রমে সাজানো কম্পিউটার নির্দেশককে বলা হয়-

ক. প্রক্রিয়াকরণ

খ. প্রোগ্রাম

গ. নিয়ন্ত্রণ 

ঘ. স্মৃতি

উত্তর: প্রোগ্রাম

৪৫. যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন হয়-

ক. সূর্যগ্রহণ

খ. চন্দ্রগ্রহণ

গ. পূর্ণিমা

ঘ. অমাবস্যা 

উত্তর: চন্দ্রগ্রহণ

৪৬. সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা বড়-

ক. ১৩ বিলিয়ন গুণ 

খ. ১০ মিলিয়ন গুণ 

গ. ১.৩ মিলিয়ন গুণ  

ঘ. ১.০ মিলিয়ন গুণ

উত্তর: ১.৩ মিলিয়ন গুণ  

৪৭. প্রশস্ত মোহনাকে বলা হয়-

ক. মোহনা

খ. খাড়ি

গ. উৎস 

ঘ. নদী সঙ্গম

উত্তর: নদী সঙ্গম 

৪৮. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?

ক. ১৪ ডিসেম্বর

খ. ১২ ডিসেম্বর

গ. ১৩ ডিসেম্বর

ঘ. ১১ ডিসেম্বর

উত্তর: ১৪ ডিসেম্বর

৪৯. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা-

ক. মারিস্যা ভ্যালী

খ. খাগড়া ভ্যালী

গ. জাবরী ভ্যালী

ঘ. ভেঙ্গী ভ্যালী

উত্তর: ভেঙ্গী ভ্যালী

৫০. ধলেশ্বরী নদীর শাখানদী কোনটি?

ক. শীতল্যক্ষ্যা

খ. বুড়িগঙ্গা

গ. ধরলা 

ঘ. বংশী

উত্তর: বুড়িগঙ্গা 

৫১. মিসিসিপি-মিশৌরী নদীর একত্রে দৈর্ঘ্য প্রায়-

ক. ৭৫০১ কি. মি. 

খ. ৫০৯৮ কি. মি. 

গ. ৬০৯৫ কি. মি. 

ঘ. ৮০৯৫ কি. মি. 

নোট: মিশৌরী- ২৫৪০ মাইল 

মিসিসিপি- ২৩৫০ মাইল 

দুই নদীর মোট দৈর্ঘ্য ৪৮৯০ মাইল। 

১ মাইল মানে ১.৬০৯ কিলোমিটার। 

৪৮৯০ মাইল = প্রায় ৭৮৬৭.৬৬ কিলোমিটার। 

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস 

৫২. পৃথিবীর উচ্চতম রাজধানী-

ক. লাপাজ

খ. নিউইয়র্ক

গ. ব্রাসিলিয়া

ঘ. জর্জটাউন

উত্তর: লাপাজ

৫৩. পৃথিবীতে প্রধান তামা উৎপাদনকারী দেশ-

ক. কানাডা

খ. চিলি

গ. যুক্তরাজ্য

ঘ. যুক্তরাষ্ট্র 

উত্তর: চিলি   

তথ্যসূত্র: ইউএস জিওলজিক্যাল সার্ভে (USGS)

৫৪. জাতীয় জাদুঘরের স্থপতি-

ক. সৈয়দ মাইনুল হোসেন

খ. মোস্তফা মনোয়ার

গ. মাজহারুল ইসলাম 

ঘ. কাজী আরিফ

উত্তর: সৈয়দ মাইনুল হোসেন

৫৫. সাত গম্বুজ মসজিদটির নির্মাতা-

ক. সুবেদার ইসলাম খান

খ. মীরজুমলা 

গ. মুরশীদ কুলী খান

ঘ. শায়েস্তা খান

উত্তর: শায়েস্তা খান  

সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। ১৬৮০ সালে মোগল সুবাদার শায়েস্তা খাঁর আমলে তার পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মান করান।

৫৬. নোয়াখালীর পূর্ব নাম-

ক. নাসিরাবাদ

খ. পূর্বাশা

গ. সুধারাম

ঘ. সুবর্ণগ্রাম

উত্তর: সুধারাম

৫৭. ঢাকার ছোট কাটরা নির্মাণ করেন-

ক. ইসলাম খান

খ. মীর জুমলা

গ. শায়েস্তা খান

ঘ. শাহজাদা আযম

উত্তর: শায়েস্তা খান

৫৮. বাংলাদেশের কোথায় মৌর্য শীলালিপি পাওয়া গেছে?

ক. কুমিল্লার ময়নামতি

খ. রাজশাহীর পাহাড়পুর

গ. বগুড়ার মহাস্থানগড়

ঘ. নারায়ণগঞ্জের সোনারগাঁও

উত্তর: বগুড়ার মহাস্থানগড়

৫৯. শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে-

ক. যমুনা নদী হতে

খ. পদ্মা নদী হতে

গ. ব্রহ্মপুত্র নদী হতে

ঘ. মেঘনা নদী হতে

উত্তর: ব্রহ্মপুত্র নদী হতে

৬০. সনেটের কয়টি অংশ?

ক. ১টি

খ. ২টি

গ. ৩টি

ঘ. ৪টি

উত্তর: ২টি

৬১. ‘সাম্য’ গ্রন্থের রচয়িতা কে?

ক. কাজী নজরুল ইসলাম

খ. মোহাম্মদ বরকতুল্লাহ

গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ. মোহাম্মদ লুৎফর রহমান

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৬২. কোনটি বেশি স্থিতিস্থাপক?

ক. ইস্পাত

খ. রাবার

গ. কাচ

ঘ. পানি

উত্তর: ইস্পাত

৬৩. ‘কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?

ক. নাটক

খ. উপন্যাস

গ. কাব্য

ঘ. ছোটগল্প

উত্তর: উপন্যাস

৬৪. বাংলা ছন্দ কত রকমের?

ক. এক রকমের

খ. দুই রকমের

গ. তিন রকমের

ঘ. চার রকমের

উত্তর: তিন রকমের

৬৫. কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?

ক. ত্রিপুরা

খ. মিজোরাম

গ. মণিপুর

ঘ. মেঘালয় 

উত্তর: মিজোরাম

৬৬. একটি কাজ ক একা ১৫ দিনে খ একা ১০ দিনে শেষ করতে পারলে, ক ও খ একত্রে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?

ক. ৫ দিন

খ. ৬ দিন

গ. ৮ দিন

ঘ. ১০ দিন

উত্তর: ৬ দিন

৬৭. একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১৬ দিন লাগলে ২৮ জন শ্রমিকের কত দিন লাগবে?

ক. ১৮ দিন

খ. ২০ দিন

গ. ২২ দিন

ঘ. ২৪ দিন

উত্তর: ২০ দিন

৬৮. পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২২ বছর। ৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বছর হলে, পিতার বর্তমান বয়স কত?

ক. ৪০ বছর

খ. ৪২ বছর

গ. ৪৩ বছর

ঘ. ৪৬ বছর

উত্তর: ৪৬ বছর

৬৯. পিতা ও মাতার বয়সের গড় ৪০ বছর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩২ বছর হলে পুত্রের বয়স কত?

ক. ১২ বছর

খ. ১৪ বছর

গ. ১৬ বছর

ঘ. ১৮ বছর

উত্তর: ১৬ বছর

৭০. ১৪৩ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?

ক. ৩৬ টাকা

খ. ৩৯ টাকা

গ. ৪০ টাকা

ঘ. ৪২ টাকা

উত্তর: ৩৯ টাকা

৭১. ২৪ কে ৭ : ৬ অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে-

ক. ২৪

খ. ২৬

গ. ২৮

ঘ. ৩০

উত্তর: ২৮

৭২. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে শতকরা ক্ষতি কত?

ক. ৪%

খ. ৫%

গ. ৬%

ঘ. ৮%

উত্তর: ৫%

৭৩. ৫০টি কলা ২২০ টাকায় বিক্রয় করায় ১০% লাভ হল। ১০০টি কলার ক্রয়মূল্য কত?

ক. ২৫০ টাকা 

খ. ২৭৫ টাকা

গ. ৩২৫ টাকা

ঘ. ৪০০ টাকা

উত্তর: ৪০০ টাকা

৭৪. ১, ৪, ৭, ১০------ধারাটির ৭ম পদ কত?

ক. ১৯

খ. ২৫

গ. ২৭ 

ঘ. ৩০  

উত্তর: ১৯ 

৭৫. ২, ৬, ১৪, ৩০-----ধারাটির পরবর্তী সংখ্যা কত?

ক. ৫৬

খ. ৬২

গ. ৭৪ 

ঘ. ৮২

উত্তর: ৬২  

৭৬. কোনো পরীক্ষায় ৮৫% পরীক্ষার্থী পদার্থবিদ্যায়, ৮০% পরীক্ষার্থী রসায়নবিদ্যায় এবং ৭৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে।কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে? 

ক. ৮ জন

খ. ১০ জন

গ. ১২ জন

ঘ. ১৫ জন

উত্তর: ১০ জন

৭৭. একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১১০ ডিগ্রী হলে পরিধিস্থ কোণের পরিমাণ হবে-

ক. ৫০ ডিগ্রী

খ. ৫৫ ডিগ্রী

গ. ৬০ ডিগ্রী 

ঘ. ৭০ ডিগ্রী

উত্তর: ৫৫ ডিগ্রী

৭৮. সুষম পঞ্চভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ হবে-

ক. ৬০ ডিগ্রী

খ. ৬৪ ডিগ্রী

গ. ৭০ ডিগ্রী 

ঘ. ৭২ ডিগ্রী

উত্তর: ৭২ ডিগ্রী 

৭৯. x + y = 5, x – y = 3 হলে, x2 + y2 এর মান কত?

ক. 17

খ. 18

গ. 20 

ঘ. 22

উত্তর: 17

৮০. a – (1/a) = 5 হলে a2 + (1/a2)এর মান কত?

ক. 20

খ. 23

গ. 25

ঘ. 27

উত্তর: 27



More Question Bank

11-20 Grade

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ নিয়োগ পরীক্ষা-২০২৬ | SID Question Solution-2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন।আপনারা অবগত আছেন যে, গত ১০ এপ্রিল ২০২৬ ইং তারিখে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ নিয়োগ পরীক্ষা-২০২৬ | SID Question Solution-2026 এর অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অনুষ্ঠিত এ পরীক্ষার প্রথম ধাপে ৪০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।তাই যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের এখন থেকেই ভাইভা পরীক্ষার জন্য সঠিক পরিকল্পনা ও নিয়মিত প্রস্তুতি গ্রহণ করা অত...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (শিউলি) | Primary Question Solution 2011 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

11-20 Grade

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহায়ক)-২০২৬ | DYD Office Sohayok Exam Question Solution 2026 | Biddabari

  সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, গত ২৭ জুন ২০২৬ ইং তারিখে সমাজসেবা যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহায়ক)-২০২৬ | DYD Office Sohayok Exam Question Solution 2026পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগপরীক্ষা (অফিস সহায়ক)-২০২৬ | DYD Office Sohayok Exam Question Solution 2026এরপ্রাথমিক পর্যায়ে ৭০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে অফিস সহায়ক পদে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিয়োগ প্রদান করা হয়। 🔍  যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহায়ক)-২০২৬ | DYD Office Sohayok Exam Question Solution 2026পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২০◉    ইংরেজি— ২০◉    গণিত — ২০◉    সাধারণ জ্ঞান— ১০◉    মোট: ১০০ নম্বরসর্বোচ্চ নম্বর নিশ্চিত কর...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই