প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (করতোয়া) | Primary Question Solution 2010 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (রাইন) | Primary Question Solution 2013 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৪ (ডেলটা) | Primary Question Solution 2014 


📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (তিতাস) | Primary Question Solution 2010 | Biddabari 


🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।


📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (করতোয়া) এর প্রশ্ন সমাধান PDF


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৬ (মুক্তিযোদ্ধা কোটা) | Primary Question Solution – 2016 | Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় পর্যায়) – ২০২২ | Primary Questoin Solution 2022| Biddabari 


📚 প্রস্তুতির জন্য দেখুন:

  






ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির প্রাইমারি প্রধান শিক্ষক LIVE BATCH এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।





প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (করতোয়া) | Primary Question Solution 2010 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (করতোয়া)

১. কোনটি শুদ্ধ বানান?

ক. Posesion    

খ. Posession   

গ. Possesion 

ঘ. Possession 

উত্তর: Possession 

২. কোনটি শুদ্ধ বানান?

ক. Commettee 

খ. Committe

গ. Committee 

ঘ. Comittee 

উত্তর: Committee 

৩. ‘Hand’ শব্দটির Verb হচ্ছে-

ক. Handle 

খ. Handly 

গ. Hand

ঘ. Enhand 

উত্তর: Handle  

৪. ‘Coward’ শব্দটির Adjective হচ্ছে-

ক. Ferocious  

খ. Coward  

গ. Cowardly 

ঘ. Cowardeous  

উত্তর: Cowardly 

৫. ‘Unstable’ শব্দটির Synonym হচ্ছে-

ক. Constant 

খ. Changeable 

গ. Reliable 

ঘ. Steady 

উত্তর: Changeable 

৬. ‘Opinion’ শব্দটির Synonym হচ্ছে-

ক. Fact 

খ. Knowledge 

গ. Misgiving 

ঘ. Belief 

উত্তর: Belief 

৭. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

ক. করতোয়া

খ. গড়াই

গ. আত্রাই

ঘ. মহানন্দা

উত্তর: করতোয়া

৮. ‘He is absorbed ––– thought’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. to

খ. in

গ. at

ঘ. for

উত্তর: in

৯. ‘Your conduct admits ––– no excuse’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. of

খ. at

গ. for

ঘ. from

উত্তর: of

১০. ‘Joy’ শব্দটির Adjective হচ্ছে-

ক. Enjoy 

খ. Jolly 

গ. Joyous 

ঘ. Joyfull 

উত্তর: Joyous 

১১. ‘Refuse’ শব্দটির Noun হচ্ছে-

ক. Refusement 

খ. Refuse 

গ. Refusing

ঘ. Refusal 

উত্তর: Refusal 

১২. কোনটি শুদ্ধ বানান?

ক. Examplary  

খ. Exemplery 

গ. Examplery 

ঘ. Exemplary 

উত্তর: Exemplary 

১৩. কোনটি শুদ্ধ বানান?

ক. Colaboration 

খ. Collarberation 

গ. Colaberation  

ঘ. Collaboration 

উত্তর: Collaboration 

১৪. কোনটি শুদ্ধ বাক্য?  

ক. I saw him write something. 

খ. I saw him writing something. 

গ. There is no place for doubt in it. 

ঘ. He is deaf for hearing. 

উত্তর: I saw him writing something. 

১৫. কোনটি শুদ্ধ বাক্য? 

ক. The horse and carriage are at the door. 

খ. Time and tide wait for none. 

গ. You are not dovoted to gaming. 

ঘ. We get up in dawn  

উত্তর: Time and tide wait for none. 

১৬. ‘Does he speak English well”? বাক্যটির সঠিক Passive form-

ক. Is English spoke well by him?

খ. Is English spoken well to him?

গ. Is English spoken well by him?

ঘ. Was English spoken well by him?

উত্তর: Is English spoken well by him?

১৭. ‘All his pupils like him’ বাক্যটির সঠিক Passive form-

ক. He was liked by all his pupils

খ. He was like by all his pupils

গ. He is being liked by all his pupils

ঘ. He is liked by all his pupils

উত্তর: He is liked by all his pupils

১৮. You said to me, ‘Would you help me, please’? বাক্যটির সঠিক Indirect speech-

ক. You politely ask me if I would help you. 

খ. You politely asked me that if I should help you.   

গ. You politely asked me that wether I would help you.  

ঘ. You politely asked me if I would help you. 

উত্তর: You politely asked me if I would help you 

১৯. “Come in, my friend, said I’ বাক্যটির সঠিক Indirect speech- 

ক. Addressing him as my friend, he said him to go in. 

খ. Addressing him as my friend, I told him to go in. 

গ. Addressing him as my friend, I have said him to go in. 

ঘ. Addressing him as my friend, I asked him to go in. 

উত্তর: Addressing him as my friend, I told him to go in. 

২০. The idiom ‘Dead letter’ এর অর্থ-

ক. Bed letter 

খ. Old letter 

গ. Law not in force 

ঘ. Letter written by unknown person

উত্তর: Law not in force 

২১. The idiom ‘Bring to book’ এর অর্থ-

ক. Book written by famous writer 

খ. Valueless person 

গ. Book which are loss

ঘ. Rebuke 

উত্তর: Rebuke 

২২. ‘বিশ শতকের মেয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. ড. নীলিমা ইব্রাহিম

খ. আনিস চৌধুরী

গ. আনোয়ার পাশা

ঘ. শহীদুল্লা কায়সার

উত্তর: ড. নীলিমা ইব্রাহিম

২৩. শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি?

ক. অনেক আকাশ

খ. বাংলাদেশ স্বপ্ন দেখে (দ্যাখে)

গ. স্বর্ণ গর্দভ

ঘ. আশার বসতি

উত্তর: বাংলাদেশ স্বপ্ন দেখে (দ্যাখে)

২৪. ‘মহাকবি আলাওল’ নাটকটির রচয়িতা কে?

ক. সিকান্দার আবু জাফর

খ. আনিস চৌধুরী

গ. সৈয়দ ওয়ালীউল্লাহ  

ঘ. শওকত ওসমান

উত্তর: সিকান্দার আবু জাফর

২৫. ‘বনি আদম’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক. শেখ ফজলুল করিম

খ. ইসমাইল হোসেন সিরাজী

গ. গোলাম মোস্তফা

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর 

উত্তর: গোলাম মোস্তফা

২৬. মোহাম্মদ নজিবুর রহমান রচিত উপন্যাস কোনটি?

ক. রজনী

খ. নববিধান

গ. পদ্মরাগ

ঘ. প্রেমের সমাধি

উত্তর: প্রেমের সমাধি

২৭. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি?

ক. রক্ত করবী

খ. রানা প্রতাপসিংহ

গ. নবযৌবন  

ঘ. বসন্ত কুমারী

উত্তর: রক্ত করবী 

২৮. ‘যদ্যপি’ এর সন্ধি বিচ্ছেদ-

ক. যদ + পি

খ. যদি + অপি

গ. যদ + অপি

ঘ. যদ্য + অপি

উত্তর: যদি + অপি

২৯. ‘সংসার’ এর সন্ধি বিচ্ছেদ-

ক. সং + সার

খ. সাং + সার

গ. সম + সার

ঘ. সম্ + সার

উত্তর: সম্ + সার

৩০. নিচের কোনটি দ্বিগু সমাস?

ক. আপাদমস্তক

খ. রুই কাতলা

গ. একরোখা  

ঘ. সেতার

নোট: সঠিক উত্তর নেই। কোনোটিই দ্বিগু সমাস নয়। 

৩১. নিচের কোনটি বহুব্রীহি সমাস?

ক. কানাকানি

খ. পীতাম্বর 

গ. হাতাহাতি

ঘ. চুলোচুলি       

নোট: সঠিক উত্তর নেই।

৩২. ‘বাড়ী ঘুরে এস’ – বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? 

ক. কর্মে ২য়া 

খ. করণে ৩য়া 

গ. অপাদানে ১মা

ঘ. অধিকরণে ১মা

উত্তর: অধিকরণে ১মা

৩৩. ‘আমাদের একটি গল্প বলুন।’- বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? 

ক. কর্মে ষষ্ঠী   

খ. কর্মে ২য়া    

গ. অপাদানে ৫মী 

ঘ. সম্প্রদানে ষষ্ঠী 

উত্তর: কর্মে ষষ্ঠী  

৩৪. কোনটি শুদ্ধ বানান?

ক. অদ্যপি

খ. অদ্যাপি

গ. অদ্যপী 

ঘ. অদ্যাপী 

উত্তর: অদ্যাপি

৩৫. কোনটি শুদ্ধ বানান?

ক. অভ্যন্তরীণ

খ. অভ্যন্তরিণ

গ. আভ্যন্তরীণ

ঘ. অভ্যন্তরীন

উত্তর: অভ্যন্তরীণ

৩৬. কোনটি শুদ্ধ বানান?

ক. সদ্যজাত

খ. সদেদআজাত

গ. সদ্যোজাত

ঘ. সদব্যজাত

উত্তর: সদ্যোজাত

৩৭. ‘কিরণ’ এর সমার্থক শব্দ নয়-

ক. রবি

খ. রশ্মি

গ. প্রভা

ঘ. কর

উত্তর: রবি

৩৮. ‘চক্ষু’ এর সমার্থক শব্দ নয়-

ক. নয়ন

খ. লোচন

গ. অক্ষি

ঘ. সলিল

উত্তর: সলিল

৩৯. ‘ঢেউ’ এর সমার্থক শব্দ নয়-

ক. তরঙ্গ

খ. ঊর্মি

গ. বারিধি

ঘ. বীচি

উত্তর: বারিধি

৪০. ‘চপল’ এর বিপরীতার্থক শব্দ-

ক. স্তব্দ

খ. ঠাণ্ডা

গ. গম্ভীর

ঘ. রাশভারী

উত্তর: গম্ভীর

৪১. ‘উগ্র’ এর বিপরীতার্থক শব্দ-

ক. মেজাজ

খ. সৌম্য 

গ. চপল 

ঘ. বিজ্ঞ

উত্তর: সৌম্য 

৪২. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

ক. দিনাজপুর 

খ. লালমনিরহাট

গ. রংপুর 

ঘ. কুড়িগ্রাম

উত্তর: লালমনিরহাট

৪৩. ঢাকা বিভাগে কয়টি জেলা?

ক. ১৪টি

খ. ১৫টি

গ. ১৩টি

ঘ. ১২টি

উত্তর: ১৩টি

৪৪. আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?

ক. লন্ডন

খ. মিউনিখ

গ. মস্কো

ঘ. প্যারিস

উত্তর: প্যারিস

৪৫. উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংঘটিত হয়?

ক. ১৮৫৭ সালে

খ. ১৭৫৭ সালে

গ. ১৯৪৭ সালে

ঘ. ১৮৪৭ সালে 

উত্তর: ১৮৫৭ সালে

৪৬. ক্রীপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে?

ক. অর্থনৈতিক

খ. রাজনৈতিক

গ. সামাজিক

ঘ. সাংস্কৃতিক

উত্তর: রাজনৈতিক

৪৭. লালবাগের কেল্লা কে স্থাপন করেন?

ক. টিপু সুলতান

খ. শাহ সুজা

গ. শায়েস্তা খান

ঘ. ইসলাম খান

উত্তর: শায়েস্তা খান

৪৮. নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?

ক. মার্কোপোলো

খ. ফা-হিয়েন

গ. হিউয়েন সাং

ঘ. ইবনে বতুতা

উত্তর: ইবনে বতুতা

৪৯. সমুদ্রকে নীল দেখানোর কারণ হলো আপতিত সূর্য রশ্মির-

ক. বিক্ষেপণ

খ. প্রতিফলন

গ. প্রতিসরণ

ঘ. পোষণ

উত্তর: বিক্ষেপণ

৫০. যখন কোনো বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে যাওয়া হয়, তখন তার ওজন-

ক. কমে

খ. বাড়ে

গ. একই থাকে

ঘ. অর্ধেক হয়ে যায়

উত্তর: বাড়ে

৫১. কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয়-

ক. স্মৃতি অংশ

খ. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ

গ. কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম

ঘ. শক্ত ধাতব অংশ

উত্তর: কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম

৫২. বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে-

ক. টেকের হাটে

খ. রাণীগঞ্জে

গ. বিয়ানীভাজারে

ঘ. বিজয়পুরে 

উত্তর: বিজয়পুরে 

৫৩. বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত?

ক. ৭

খ. ৮

গ. ১০

ঘ. ১২

উত্তর:

৫৪. সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?

ক. দিল্লি

খ. কাঠমান্ডু

গ. ঢাকা

ঘ. কলম্বো  

উত্তর: কাঠমান্ডু

৫৫. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়?

ক. ২৬ মার্চ 

খ. ১৬ ডিসেম্বর

গ. ১৪ ডিসেম্বর

ঘ. ২৪ এপ্রিল 

উত্তর: ১৪ ডিসেম্বর

৫৬. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল?

ক. ৯টি

খ. ১৪টি

গ. ১২টি

ঘ. ১১টি

উত্তর: ১১টি

৫৭. যে বস্তু আলোর সকল রং প্রতিফলিত করে, তার রং-

ক. কালো

খ. সাদা

গ. লাল

ঘ. বেগুনি

উত্তর: সাদা

৫৮. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয়-

ক. কঠিন পদার্থ

খ. তরল পদার্থ

গ. বায়বীয় পদার্থ

ঘ. মিশ্র পদার্থ

উত্তর: বায়বীয় পদার্থ

৫৯. মাঝখানে গোলাকার ছিদ্রবিশিষ্ট একটি প্লেটকে উত্তপ্ত করলে, ছিদ্রটির ব্যাস-

ক. কমবে 

খ. বাড়বে 

গ. অপরিবর্তিত থাকবে

ঘ. প্রথমে বাড়বে, পরে কমবে

উত্তর: বাড়বে 

৬০. বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কি?

ক. বেগুনি ও হলুদ

খ. লাল ও নীল

গ. নীল ও সবুজ

ঘ. বেগুনি ও লাল 

উত্তর: বেগুনি ও লাল  

৬১. একটি কাজ ১৫ জন লোক ১০ দিনে করতে পারে। কত জন লোক ঐ কাজ ১ দিনে সম্পন্ন করতে পারবে?

ক. ১০০ জন

খ. ১৫০ জন

গ. ২০০ জন

ঘ. ২৫০ জন

উত্তর: ১৫০ জন

৬২. ৬ জন স্ত্রীলোক অথবা ৮ জন বালক একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। ৩ জন স্ত্রীলোক ও ১২ জন বালক ঐ কাজটি কতদিনে করতে পারে?

ক. ৩ দিন

খ. ৪ দিন

গ. ৬ দিন

ঘ. ১২ দিন

উত্তর: ৬ দিন

৬৩. একটি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?

ক. ৪ : ৯

খ. ২ : ৩  

গ. ৪ : ৫

ঘ. ৫ : ৬

উত্তর: ৪ : ৯

৬৪. ক ও খ-এর বেতনের অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত?

ক. ১৬০০ টাকা

খ. ১১০০ টাকা

গ. ১০০০ টাকা

ঘ. ৯০০ টাকা 

উত্তর: ১০০০ টাকা

৬৫. কমিশনের হার ২.৫০ টাকা হলে ২০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?

ক. ২৫ টাকা

খ. ৫০ টাকা

গ. ৭৫ টাকা

ঘ. ১০০ টাকা

উত্তর: ৫০ টাকা

৬৬. একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। রহিম ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?

ক. ৭৫%

খ. ৬০%

গ. ৯০%

ঘ. ৮০%

উত্তর: ৮০%

৬৭. ১৫০.০০ টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকা বিক্রয় করলে ৩০% লাভ হবে?

ক. ১৯৫ টাকা

খ. ১৮০ টাকা 

গ. ৯০ টাকা

ঘ. ৪৫ টাকা

উত্তর: ১৯৫ টাকা

৬৮. টাকায় ৬টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে ২০% লাভ হবে?

ক. ৭টা

খ. ৫টা

গ. ৪টা

ঘ. ৩টা

উত্তর: ৫টা

৬৯. ২ থেকে শুরু করে পর পর ৫ জোড়া সংখ্যার গড় কত হবে?

ক. ৪

খ. ৫

গ. ৬

ঘ. ৭

উত্তর:

৭০. পিতা ও দুই সন্তানের গড় বয়স ৩০ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে, পিতার বয়স কত?

ক. ২০ বছর

খ. ৩০ বছর

গ. ৪০ বছর

ঘ. ৫০ বছর

উত্তর: ৫০ বছর

৭১. বৃত্তস্থ সামন্তরিক একটি-

ক. বর্গক্ষেত্র

খ. ট্রাপিজিয়াম

গ. রম্বস

ঘ. আয়তক্ষেত্র

উত্তর: আয়তক্ষেত্র

৭২. একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?

ক. চারগুণ

খ. তিনগুণ

গ. দ্বিগুণ

ঘ. পাঁচগুণ

উত্তর: চারগুণ

৭৩. (০. ০০৩) = কত?

ক. ০. ০০৯

খ. ০. ০০০৯

গ. ০. ০০০০৯

ঘ. ০. ০০০০০৯

উত্তর: ০. ০০০০০৯

৭৪. নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?

ক. ২/২০

খ. ৩/৫

গ. ৪/১৫

ঘ. ৭/২৫

উত্তর: ৩/৫

৭৫. কোনো স্কুলে ৫৩ জন ছাত্রের মধ্যে ৩৬ জন গান পছন্দ করে, ১৮ জন কবিতা পছন্দ করে। ১০ জন কোনোটিই পছন্দ করে না। কতজন দুটোই পছন্দ করে?

ক. ১০ জন

খ. ১১ জন

গ. ১৩ জন

ঘ. ১৪ জন

উত্তর: ১১ জন

৭৬. ৯, ১২, ১৮, ৩০, ৫৪, …… ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

ক. ১৫২

খ. ১০৬

গ. ১০২

ঘ. ৭৬

উত্তর: ১০২

৭৭. x – (1/x) = 4 হলে, x4 + (1/x4)= কত?

ক. 34

খ. 32 

গ. 31

ঘ. 30 

নোট: সঠিক উত্তর নেই। 

৭৮. p + (1/p)= 4 হলে, p3 + (1/p3) = কত?

ক. 76

খ. 70

গ. 52

ঘ. 47

উত্তর: 52

৮০. a + b = c হলে, a3 + b3 + 3abc = কত?

ক. a3

খ. b2

গ. abc

ঘ. c3

উত্তর: c3


More Question Bank

BCS

৩৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 39th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণসাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।আরও দেখুন:৩৬তম বিসিএস প্রশ্ন সমাধান | 36th BCS Question Solution | Biddabari৩৭তম বিসিএস প্রশ্ন সমাধান | 37th BCS Question Solution | Biddabari৩৮তম বিসিএস প্রশ্ন সমাধান | 38th BCS Question Solution | Biddabari🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস⏵বিসিএসের সিলে...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (শরৎ) | Primary Question Solution 2010 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

11-20 Grade

ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর পরীক্ষা-২০২৪ | DLRS Question Solution 2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, গত ০২ মে ২০২৬ ইং তারিখে ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের রেকর্ড কিপার পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ১০০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত ও ভাইভা পরীক্ষার মাধ্যমে রেকর্ড কিপার পদে অধিদপ্তর কর্তৃক নিয়োগ প্রদান করা হবে। 🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২৫◉    সাধারণ জ্ঞান—২৫◉    মোট: ১০০ নম্বরসর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (রাইন) | Primary Question Solution 2013 📘 আজ প্রকাশ করা হচ্ছে- 📄ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর পরীক্ষা-২০...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach