প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (শাপলা) | Primary Question Solution 2011 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

◉    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

◉    সাধারণ জ্ঞান—২০

◉    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (রাইন) | Primary Question Solution 2013 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৪ (ডেলটা) | Primary Question Solution 2014 


📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (শিউলি) | Primary Question Solution 2011 | Biddabari 


🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।


📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (শাপলা) এর প্রশ্ন সমাধান PDF


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৬ (মুক্তিযোদ্ধা কোটা) | Primary Question Solution – 2016 | Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় পর্যায়) – ২০২২ | Primary Questoin Solution 2022| Biddabari 


📚 প্রস্তুতির জন্য দেখুন:

  









ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির প্রাইমারি প্রধান শিক্ষক LIVE BATCH এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।



প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (শাপলা) | Primary Question Solution 2011 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১

সেট কোড: শাপলা

পরীক্ষার তারিখ: ০৭-১২-১১



১. ‘At home’ এর অর্থ-  

ক. Home made of bricks  

খ. One who has lost home

গ. Try to make a home

ঘ. Familiar with    

উত্তর: Familiar with  

২. কোনটি ‘Effort’ শব্দের সমার্থক শব্দ?

ক. Assurance  

খ. Attempt 

গ. Erect 

ঘ. Exclude  

উত্তর: Attempt   

৩. কোনটি ‘Brief’ শব্দের সমার্থক শব্দ?

ক. Short 

খ. Copious 

গ. Eloquent   

ঘ. Profuse 

উত্তর: Short    

৪. Students should attend–––their lessons. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. with 

খ. on

গ. at

ঘ. to

উত্তর: to  

৫. I approved–––his action. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. at

খ. on   

গ. of  

ঘ. with

উত্তর: of

৬. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. I took my tea at 5 p. m. 

খ. He refused to help me. 

গ. Keep it on the table. 

ঘ. I saw him long before. 

উত্তর: He refused to help me.   

৭. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. Put the book on the table

খ. The examiner saw my papers 

গ. I fell some better 

ঘ. He is not in the committee 

উত্তর: Put the book on the table    

৮. He said to me, “By God! I shall support you”. বাক্যটির Indirect speech হবে- 

ক. He swore by God that he will support me. 

খ. He swore by God that he will have support me. 

গ. He swear by God that he would have support me.   

ঘ. He swore by God that he would support me. 

উত্তর: He swore by God that he would support me. 

৯. He said, ‘The earth moves round the sun’ -বাক্যটির Indirect speech হবে- 

ক. He said that the earth moved round the sun.  

খ. He said that the earth moves round the sun.  

গ. He said that the earth has moved round the sun. 

ঘ. He said that the earth had moved round the sun. 

উত্তর: He said that the earth moves round the sun.   

১০. ‘Do not hate the poor’. বাক্যটির Passive form হবে-  

ক. Let not the poor be hated. 

খ. Let the poor not be hated. 

গ. Poor not be hated. 

ঘ. Poor are not be hated.    

উত্তর: Let not the poor be hated. 

১১. How can you do this? বাক্যটির Passive form হবে-   

ক. How this can be done by you?

খ. How could this be done by you?

গ. How can this be done by you? 

ঘ. How this could be done by you?

উত্তর: How can this be done by you?  

১২. কোন বানানটি শুদ্ধ?  

ক. Accesible 

খ. Accessible 

গ. Acesible 

ঘ. Accissable 

উত্তর: Accessible   

১৩. কোন বানানটি শুদ্ধ?

ক. Accession 

খ. Accesion  

গ. Acession  

ঘ. Acsesion 

উত্তর: Accession  

১৪. কোনটি Abstract Noun?

ক. Man

খ. Height

গ. Jury 

ঘ. Long

উত্তর: Height 

১৫. কোনটি Collective Noun?

ক. Girl   

খ. Books 

গ. Library   

ঘ. Soldiers 

উত্তর: Library   

১৬. ‘যার কোনো উপায় নেই’। এককথায় কি হবে?

ক. নিরুপায়

খ. নাচার  

গ. অনন্যেপায়  

ঘ. উপায়হীন 

উত্তর: নিরুপায়

১৭. ‘যা বলা হয়নি’। এককথায় হবে-

ক. অবহিত

খ. অনুক্ত

গ. অবাচ্য

ঘ. অনুল্লেখ

উত্তর: অনুক্ত

১৮. ‘অগস্ত্য যাত্রা’ বাগধারাটির অর্থ কি?

ক. শুরু করা

খ. তাড়াতাড়ি শেষ করা

গ. বিশ্রাম করা

ঘ. শেষ বিদায়

উত্তর: শেষ বিদায়

১৯. ‘আকস্মিক’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. হঠাৎ

খ. চিরন্তন

গ. তিরোভাব

ঘ. স্থির

উত্তর: চিরন্তন

২০. ‘ঊর্মি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. ঢেউ

খ. সোজা

গ. অসংহত

ঘ. ঋজু

উত্তর: ঢেউ

২১. ‘বিচ্ছিন্ন’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. বিচ + ছিন্ন

খ. বি + ছিন্ন

গ. বিৎ + চ্ছিন্ন

ঘ. বিৎ + ছিন্ন

উত্তর: বি + ছিন্ন

২২. ‘ছায়াশীতল’ কোন সমাস (ছায়াতে শীতল)?

ক. তৎপুরুষ

খ. বহুব্রীহি

গ. কর্মধারয়

ঘ. দ্বিগু

উত্তর: তৎপুরুষ

২৩. ‘হারামণি’ কোন সমাস (হারিয়েছে যে মণি)?

ক. তৎপুরুষ

খ. কর্মধারয়

গ. বহুব্রীহি

ঘ. অব্যয়ীভাব

উত্তর: কর্মধারয়

২৪. ‘পড়াশোনায়’ মন দাও- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?  

ক. কর্তায় ৭মী

খ. কর্মে ৭মী

গ. অপাদানে শূন্য

ঘ. অধিকরণে ৭মী

উত্তর: অধিকরণে ৭মী

২৫. গাড়ী ‘স্টেশন’ ছাড়ল- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?  

ক. কর্তায় শূন্য

খ. কর্মে শূন্য

গ. অপাদানে শূন্য

ঘ. অধিকরণে শূন্য

উত্তর: অপাদানে শূন্য

২৬. কোনটি শুদ্ধ বানান?

ক. নিশীথিনী

খ. নিশিথিনি

গ. নিশীথিনি

ঘ. নিশীথীণী 

উত্তর: নিশীথিনী

২৭. কোনটি শুদ্ধ বানান?

ক. জ্ঞানভুসিত

খ. জ্ঞাণভুষিত

গ. জ্ঞানভূষিত

ঘ. জ্ঞাণভুসিত

উত্তর: জ্ঞানভূষিত

২৮. ‘কবর’ নাটকটির রচয়িতা কে?

ক. হুমায়ুন আহমেদ

খ. মুনীর চৌধুরী 

গ. জিয়া হায়দার

ঘ. মামুনুর রশীদ

উত্তর: মুনীর চৌধুরী 

২৯. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ‘পথের পাঁচালী’ একটি-

ক. নাটক

খ. ভ্রমণ কাহিনী

গ. গল্প

ঘ. উপন্যাস

উত্তর: উপন্যাস

৩০. বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা “আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ”। পঙ্‌ক্তিটির রচয়িতা কে?

ক. জসীমউদ্‌দীন 

খ. আবদুল কাদির

গ. সত্যেন্দ্রনাথ দত্ত

ঘ. নবীনচন্দ্র সেন 

উত্তর: জসীমউদ্‌দীন  

৩১. কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?

ক. ব্রাজিল

খ. আর্জেন্টিনা

গ. পেরু

ঘ. পানামা

উত্তর: পানামা

৩২. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর-

ক. সোনা মসজিদ

খ. চট্টগ্রাম

গ. বেনাপোল

ঘ. হিলি

উত্তর: বেনাপোল

৩৩. ‘ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ কি?

ক. বৃহৎ  

খ. বর্ধিষ্ণু

গ. বর্ধমান

ঘ. বৃদ্ধিপ্রাপ্ত

উত্তর: বর্ধমান

৩৪. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?

ক. এনোফিলিস

খ. এডিস   

গ. কিউলেক্স

ঘ. সব ধরনের মশা

উত্তর: এডিস 

৩৫. স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয়?

ক. সাইট্রিক এসিড 

খ. নাইট্রিক এসিড

গ. হাইড্রোক্লোরিক এসিড

ঘ. টারটারিক এসিড

উত্তর: নাইট্রিক এসিড

৩৬. ‘কাঁচি’ কোন ধরনের শব্দ?

ক. আরবি  

খ. ফারসি

গ. হিন্দি

ঘ. তুর্কি

উত্তর: তুর্কি

৩৭. বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?

ক. ন্যাশনাল ব্যাংক

খ. আরব বাংলাদেশ ব্যাংক

গ. দি সিটি ব্যাংক

ঘ. আইএফআইসি ব্যাংক

উত্তর: আরব বাংলাদেশ ব্যাংক

৩৮. বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত?

ক. চুরুলিয়া  

খ. দরিরামপুর 

গ. শান্তিডাঙ্গা

ঘ. কালীগঞ্জ 

উত্তর: দরিরামপুর 

৩৯. ‘আনন্দবিহার’ কোথায়?

ক. রাজশাহীতে

খ. মহাস্থানগড়  

গ. ময়নামতি

ঘ. পাহাড়পুর

উত্তর: ময়নামতি

৪০. ‘ষাটগম্বুজ’ মসজিদ নির্মাণ করেন-

ক. হযরত শাহজালাল

খ. পীর খান জাহান আলী

গ. হযরত আমানত শাহ 

ঘ. বায়েজিদ বোস্তামী

উত্তর: পীর খান জাহান আলী 

৪১. মহামুনি বিহার কোথায়?

ক. জামালপুরের দেওয়ানগঞ্জে

খ. সিলেটের হবিগঞ্জে

গ. চট্টগ্রামের রাউজান

ঘ. দিনাজপুরের ফুলবাড়ি 

উত্তর: চট্টগ্রামের রাউজান

৪২. শাপলা চত্বরের স্থপতি-

ক. আজিজুল জলিল পাশা

খ. নিতুন কুণ্ডু 

গ. শামীম শিকদার

ঘ. মোস্তফা মনোয়ার

উত্তর: আজিজুল জলিল পাশা

৪৩. পাট কোন দেশের প্রধান শিল্প?

ক. ভারত

খ. মিশর  

গ. বাংলাদেশ

ঘ. যুক্তরাজ্য

উত্তর: বাংলাদেশ

৪৪. পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ উত্তোলিত হয়-

ক. রাশিয়া

খ. অস্ট্রেলিয়া 

গ. চীন

ঘ. কানাডা

উত্তর: চীন

নোট: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের জুন, ২০২৫ সালের তথ্যমতে, বর্তমানে স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ চীন। 

৪৫. উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে-  

ক. বেরিং প্রণালী  

খ. পানামা যোজক

গ. গ্রেট লেকস্

ঘ. ফ্লোরিডা প্রণালী  

উত্তর: পানামা যোজক

৪৬. যমুনা নদী কোথায় পতিত হয়েছে?

ক. পদ্মা

খ. বুড়িগঙ্গা

গ. ব্রহ্মপুত্র

ঘ. মেঘনা

উত্তর: পদ্মা

৪৭. নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?

ক. ট্রপিক অব ক্যাপিকর্ন

খ. ট্রপিক অব ক্যানসার

গ. ইকুয়েটর

ঘ. আর্কটিক সার্কেল

উত্তর: ট্রপিক অব ক্যানসার

৪৮. স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরের বিভক্ত ছিল?

ক. ১৯টি

খ. ৯টি

গ. ৮টি

ঘ. ১১টি

উত্তর: ১১টি

৪৯. ভূমিকম্পের কম্পনের বেগ সর্বাপেক্ষা বেশি-

ক. কেন্দ্রে 

খ. উপকেন্দ্রে

গ. ভূ-অভ্যন্তরে

ঘ. উপকেন্দ্রের চারপাশে

উত্তর: কেন্দ্রে

৫০. পৃথিবীর নিকটতম গ্রহ-

ক. শুক্র

খ. বৃহস্পতি

গ. বুধ

ঘ. মঙ্গল

উত্তর: শুক্র

৫১. কচুরিপানা পানিতে ভাসে-

ক. শিকড় লম্বা বলে

খ. কাণ্ড ফাঁপা বলে 

গ. পাতগুলো ছাড়ানো বলে  

ঘ. সবগুলোই সঠিক

উত্তর: কাণ্ড ফাঁপা বলে

৫২. নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়-

ক. নির্গমন মুখ

খ. যুক্তি বর্তনী

গ. স্মৃতি

ঘ. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ

উত্তর: কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ

৫৩. ‘হয় রওনা হও, নতুবা গাড়িতে ওঠ’ -এটি কোন ধরনের কাব্য?

ক. সরল কাব্য 

খ. যৌগিক বাক্য  

গ. জটিল বাক্য

ঘ. মিশ্র বাক্য

উত্তর: যৌগিক বাক্য 

৫৪. সূর্যে শক্তি উৎপন্ন হয়-

ক. পরমাণুর ফিশন পদ্ধতিতে

খ. পরমাণুর ফিউশন পদ্ধতিতে

গ. রাসায়নিক বিক্রিয়ার ফলে

ঘ. তেজস্ক্রিয়তার ফলে 

উত্তর: পরমাণুর ফিউশন পদ্ধতিতে

৫৫. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-

ক. কম হয়

খ. বেশি হয়

গ. একই হয়

ঘ. খুব কম হয়

উত্তর: একই হয় 

৫৬. মিয়ানমার ও বাংলাদেশকে বিভক্তকারী নদীর নাম কি?

ক. কর্ণফুলী  

খ. নাফ     

গ. মাতামুহুরী

ঘ. সাঙ্গু  

উত্তর: নাফ    

৫৭. নাড়ির স্পন্দন প্রবাহিত হয়-

ক. ধমনীর ভিতর দিয়ে

খ. শিরার ভিতর দিয়ে

গ. স্নায়ুর ভিতর দিয়ে

ঘ. ল্যাকটিয়ালের ভিতর দিয়ে

উত্তর: ধমনীর ভিতর দিয়ে

৫৮. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

ক. ২০ জোড়া

খ. ২১ জোড়া

গ. ২২ জোড়া

ঘ. ২৩ জোড়া

উত্তর: ২৩ জোড়া

৫৯. কোনটি অপুষ্পক উদ্ভিদ নয়?

ক. ক্লোরেলা

খ. শিমুল

গ. নস্টক

ঘ. ব্যাঙের ছাতা

উত্তর: শিমুল

৬০. ভূমির অবস্থা ও গঠন সময়ের হিসেবে বাংলাদেশের ভূমিরূপকে কয়ভাগে ভাগ করা হয়?

ক. দুই ভাগ 

খ. তিন ভাগ

গ. চার ভাগ 

ঘ. পাঁচ ভাগ

উত্তর: তিন ভাগ  

৬১. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য-

ক. ভিটামিন এ

খ. ভিটামিন সি

গ. লৌহ

ঘ. ক্যালসিয়াম

উত্তর: লৌহ

৬২. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি করা হয়?

ক. সবুজ সার 

খ. পটাশ  

গ. টিএসপি

ঘ. ইউরিয়া

উত্তর: ইউরিয়া

৬৩. সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান হলো-

ক. তামা ও লোহা

খ. টিন ও দস্তা

গ. তামা ও টিন

ঘ. লোহা ও দস্তা

উত্তর: তামা ও টিন

৬৪. কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম?

ক. লাল

খ. হলুদ

গ. বেগুনি

ঘ. নীল

উত্তর: লাল

৬৫. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?

ক. ০ ডিগ্রী সেলসিয়াস

খ. ৪ ডিগ্রী সেলসিয়াস

গ. ৬ ডিগ্রী সেলসিয়াস

ঘ. ৭ ডিগ্রী সেলসিয়াস

উত্তর: ৪ ডিগ্রী সেলসিয়াস

৬৬. আট বাহুবিশিষ্ট সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ হবে-

ক. ৪৫ ডিগ্রী  

খ. ৬০ ডিগ্রী

গ. ৮০ ডিগ্রী

ঘ. ১০০ ডিগ্রী

উত্তর: ৪৫ ডিগ্রী

৬৭. ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজন সরলরেখা তৃতীয় বাহুর-

ক. সমান হবে

খ. দ্বিগুণ হবে

গ. অর্ধেক হবে

ঘ. এক তৃতীয়াংশ হবে

উত্তর: অর্ধেক হবে

৬৮. কোন পরীক্ষায় ৪০% পরীক্ষার্থী ইংরেজিতে, ২৫% গণিতে এবং ১৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে? 

ক. ৩০

খ. ৩৫ 

গ. ৫০ 

ঘ. ৪৫ 

উত্তর: ৫০  

৬৯. ১, ৪, ১৩, ৪০-----ধারাটির পরবর্তী পদ কত?

ক. ৩৯

খ. ৮১

গ. ১২১

ঘ. ৩৬৩

উত্তর: ১২১

৭০. ২, ৬, ১০, ১৪-----ধারাটির ৭ম পদ কত?

ক. ২২

খ. ২৬

গ. ২৮

ঘ. ৩০

উত্তর: ২৬

৭১. একটি জিনিস ৫৬০ টাকায় বিক্রয় করায় ১২% লাভ হলো। জিনিসটির ক্রয়মূল্য কত?

ক. ৫০০ টাকা

খ. ৫১২ টাকা

গ. ৫২০ টাকা

ঘ. ৫২৫ টাকা

উত্তর: ৫০০ টাকা

৭২. একটি জিনিস ২৫০ টাকায় ক্রয় করে ২৮০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

ক. ১০%

খ. ১২%

গ. ১৫%

ঘ. ২০%

উত্তর: ১২%

৭৩. ৬৪ থেকে ৭ : ৮ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে-

ক. ৫৪

খ. ৫৬

গ. ৫৮

ঘ. ৬০

উত্তর: ৫৬

৭৪. দুইটি রাশির অনুপাত ৭ : ১২। উত্তর রাশি ৯৬ হলে, পূর্ব রাশি কত?

ক. ৪৯

খ. ৫৪

গ. ৫৬

ঘ. ৬০

উত্তর: ৫৬

৭৫. পিতা ও দুই পুত্রের বয়সের গড় ২০ বছর। ২ বছর পূর্বে দুই পুত্রের বয়সের গড় ছিল ১২ বছর। পিতার বর্তমান বয়স কত?  

ক. ২৬ বছর    

খ. ২৮ বছর                                                                                                   

গ. ৩০ বছর 

ঘ. ৩২ বছর  

উত্তর: ৩২ বছর  

৭৬. ৯ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর। ৩ জন ছাত্রের বয়সের গড় ১৭ বছর হলে বাকি ৬ জন ছাত্রের বয়সের গড় কত?

ক. ১৪ বছর

খ. ১৫ বছর 

গ. ১৬ বছর 

ঘ. ১৭ বছর 

উত্তর: ১৪ বছর 

৭৭. একজন কৃষকের ৪০টি গরুর জন্য ৩৫ দিনের খাদ্য মজুদ আছে। তিনি আরো ১০টি গরু ক্রয় করলে ঐ খাদ্যে কত দিন চলবে?

ক. ২০ দিন

খ. ২৪ দিন

গ. ২৬ দিন

ঘ. ২৮ দিন

উত্তর: ২৮ দিন

৭৮. ৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক নিয়োগ করতে হবে?

ক. ২৪ জন

খ. ২৬ জন

গ. ২৮ জন

ঘ. ৩০ জন

উত্তর: ২৮ জন

৭৯. (a + b) = 5, ab = 4 হলে, (a – b) এর মান কত?

ক.  41

খ.  33

গ.  9  

ঘ.  17 

নোট: অপশনে ভুল আছে। সঠিক উত্তর হবে ৩।  

৮০. x – (1/x) = 7 হলে, x2 + (1/x2) এর মান কত?

ক.  49  

খ.  50

গ.  51

ঘ.  52

উত্তর:  51



More Question Bank

11-20 Grade

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, ২৯ আগস্ট ২০২৬ তারিখেবাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ এবং পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ...

11-20 Grade

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা | DNC Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ০৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ৮০। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিকেট ক্লার্ক/রেকর্ড কিপার পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন,...

11-20 Grade

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ধরনের চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ২৫ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে পিএসসি (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) গৃহীত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই