প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৭ (রাজশাহী বিভাগ) | Primary Question Solution 2007 | Biddabari



সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

◉    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

◉    সাধারণ জ্ঞান—২০

◉    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (রাইন) | Primary Question Solution 2013 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৪ (ডেলটা) | Primary Question Solution 2014 


📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (শিউলি) | Primary Question Solution 2011 | Biddabari 


🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।


📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৭ (রাজশাহী বিভাগ) এর প্রশ্ন সমাধান PDF


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৬ (মুক্তিযোদ্ধা কোটা) | Primary Question Solution – 2016 | Biddabari

📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৭ (ঢাকা বিভাগ) | Primary Question Solution 2007 | Biddabari


📚 প্রস্তুতির জন্য দেখুন:

  









ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির প্রাইমারি প্রধান শিক্ষক LIVE BATCH এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।


প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৭ (রাজশাহী বিভাগ) | Primary Question Solution 2007 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৭

সেট কোড: রাজশাহী

পরীক্ষার তারিখ: ০৫-০৯-০৭


০১. এক দিনের ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করেন কে?

ক. ভারতের কপিল দেব

খ. শ্রীলংকার মুরালিধরন

গ. পাকিস্তানের জালাল উদ্দিন

ঘ. অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন

উত্তর. পাকিস্তানের জালাল উদ্দিন

০২. উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়-

ক. ২১ জুন

খ. ২৩ সেপ্টেম্বর

গ. ২২ ডিসেম্বর

ঘ. ২১ মার্চ

উত্তর. ২২ ডিসেম্বর

০৩. হ্যারি পটার সিরিজের সর্বশেষ প্রকাশিত বইটি কত নম্বর বই?

ক. পঞ্চম

খ. ষষ্ঠ

গ. সপ্তম

ঘ. অষ্টম

উত্তর. সপ্তম

০৪. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে স্বাক্ষরিত হয়?

ক. ১ ডিসেম্বর, ১৯৯৭

খ. ২ ডিসেম্বর, ১৯৯৭

গ. ৩ ডিসেম্বর, ১৯৯৭

ঘ. ৪ ডিসেম্বর, ১৯৯৭

উত্তর. ২ ডিসেম্বর, ১৯৯৭

০৫. কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়?

ক. গম

খ. ভুট্টা

গ. নারিকেল

ঘ. কাঁঠাল

উত্তর. কাঁঠাল

০৬. তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি?

ক. পরিবহন

খ. পরিচলন

গ. বিকিরণ

ঘ. কোনোটিই নয়

উত্তর. বিকিরণ

০৭. পিতল হলো-

ক. তামা ও টিনের সঙ্কর

খ. তামা ও দস্তার সঙ্কর

গ. নিকেল ও টিনের সঙ্কর

ঘ. টিন ও সীসার সঙ্কর

উত্তর. তামা ও দস্তার সঙ্কর

০৮. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

ক. ২/৩

খ. ৩/৪

গ. ৫/৯

ঘ. ৭/১২

উত্তর. ৩/৪

০৯. ২ জন পুরুষ বা ৩ জন স্ত্রীলোক একটি কাজ ৪২ দিনে শেষ করতে পারলে ৬ জন পুরুষ ও ১২ জন স্ত্রীলোক একত্রে কাজটি শেষ করতে পারবে-

ক. ৪ দিনে

খ. ৬ দিনে

গ. ৮ দিনে

ঘ. ৯ দিনে

উত্তর. ৬ দিনে

১০. একটি ট্রেন ‘ক’ স্টেশন থেকে যাত্রা করে ৪৫ মিনিট পর ‘খ’ স্টেশনে থামে। স্টেশন দুইটির দূরত্ব ৮৪ কিলোমিটার হলে ট্রেনটির গড় গতিবেগ হবে-

ক. ১১২ কিমি/ঘণ্টা

খ. ১১৫ কিমি/ঘণ্টা

গ. ১১৮ কিমি/ঘণ্টা

ঘ. ১২০ কিমি/ঘণ্টা

উত্তর. ১১২ কিমি/ঘণ্টা

১১. 4x2 - 16x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?

ক. 4

খ. 9

গ. 16

ঘ. 25

উত্তর. 16

১২. অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে ক্ষুদ্রতম কোণটির পরিমাণ হবে-

ক. ৩০°

খ. ৬০°

গ. ৯০°

ঘ. ১২০°

উত্তর. ৩০°

১৩. কোনটি শুদ্ধ বানান? 

ক. Tubarculisis

খ. Tubarculosis

গ. Tubereculisis

ঘ. Tuberculosis

উত্তর. Tuberculosis

১৪. ‘Who will help you’- বাক্যটির passive form হচ্ছে-

ক. By whom will you be helped?

খ. By whom you will be helped?

গ. By whom would you be helped?

ঘ. By whom you would be helped?

উত্তর. By whom will you be helped?

১৫. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. Honey is too sweet.

খ. I saw him long before.

গ. He took offence at my work.

ঘ. Asif only is reliable.

উত্তর. He took offence at my work.

১৬. He is innocent ---- the charge. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. of

খ. with

গ. to

ঘ. on

উত্তর. Of

১৭. কোনটি বন শব্দের প্রতিশব্দ নয়?

ক. গহীন

খ. কানন

গ. অটবী

ঘ. বিটপী

উত্তর. গহীন

১৮. ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?

ক. কোলে কোলে যে মিলন - কোলাকুলি

খ. অক্ষির অগোচরে - পরোক্ষ

গ. হাতে চালানো পাখা - হাতপাখা

ঘ. ঋণ থেকে মুক্ত – ঋণমুক্ত

উত্তর. কোলে কোলে যে মিলন – কোলাকুলি

১৯. লাঠির ঘায়ে সাপটি মারা পড়ল। বাক্যে নিম্নরেখ শব্দটি (লাঠির) কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তৃকারকে ষষ্ঠী

খ. কর্মকারকে ষষ্ঠী

গ. করণকারকে ষষ্ঠী

ঘ. অপাদান কারকে ষষ্ঠী

উত্তর. করণকারকে ষষ্ঠী

২০. ‘বরফ গলা নদী’ উপন্যাসের রচয়িতা কে?

ক. জহির রায়হান

খ. শওকত ওসমান

গ. মুনীর চৌধুরী

ঘ. রশীদ করিম

উত্তর. জহির রায়হান

২১. অভিষেক টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন?

ক. আমিনুল ইসলাম বুলবুল

খ. খালেদ মাহমুদ সুজন

গ. নাইমুর রহমান দুর্জয়

ঘ. মিনহাজুল আবেদীন নান্নু

উত্তর. নাইমুর রহমান দুর্জয়

২২. বাংলাদেশের গভীরতম নদী কোনটি?

ক. যমুনা

খ. পদ্মা

গ. মেঘনা

ঘ. মাতামুহুরী

উত্তর. মেঘনা

২৩. কোন সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ?

ক. শাহজাহান

খ. হুমায়ুন

গ. আওরঙ্গজেব

ঘ. জাহাঙ্গীর

উত্তর. হুমায়ুন

২৪. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

ক. ১০

খ. ১১

গ. ১২

ঘ. ১৩

উত্তর. ১১

২৫. কলেরা অথবা ডায়রিয়া আক্রান্ত রোগীকে স্যালাইন খেতে দেয়া হয় কেন?

ক. বমি বন্ধ হওয়ার জন্য

খ. দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য

গ. পায়খানা বন্ধ হওয়ার জন্য

ঘ. দেহে বর্ধনের জন্য

উত্তর. দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য

২৬. থার্মোফ্লাক্স কয় স্তরবিশিষ্ট পাত্র?

ক. দুই স্তর

খ. তিন স্তর

গ. চার স্তর

ঘ. পাঁচ স্তর

উত্তর. তিন স্তর

২৭. প্রাকৃতিক গ্যাসের উপাদান হলো-

ক. নাইট্রোজেন গ্যাস

খ. হাইড্রোজেন গ্যাস

গ. মিথেন

ঘ. হিলিয়াম

উত্তর. মিথেন

২৮. কোনো পরীক্ষায় ৪০% ইংরেজিতে, ২৫% গণিতে এবং উভয় বিষয়ে ১৫% পরীক্ষার্থী ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাসকরেছে?

ক. ৩০

খ. ৩৫

গ. ৪০

ঘ. ৫০

উত্তর. ৫০

২৯. কোনো দুর্গে ৭২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছে। ১০ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে দুর্গেকতজন সৈন্য এসেছিল?

ক. ১৭৫ জন

খ. ১৮০ জন

গ. ১৯০ জন

ঘ. ২০০ জন

উত্তর. ১৮০ জন

৩০. ৫৬ কে ৭ : ৮ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে-

ক. ৪৯

খ. ৬০

গ. ৬৪

ঘ. ৭০

উত্তর. ৪৯

৩১. x – 1/x = 4 হলে, x2 +  1/x2 এর মান কত হবে?

ক. 10

খ. 14

গ. 16

ঘ. 18

উত্তর. 18

৩২. ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর-

ক. সমান

খ. দ্বিগুণ

গ. অর্ধেক

ঘ. এক-তৃতীয়াংশ

উত্তর. অর্ধেক

৩৩. কোন বানানটি শুদ্ধ?

ক. Accomodation

খ. Accommodation

গ. Accomodation

ঘ. Acomodation

উত্তর. Accommodation

৩৪. Truth শব্দটির Adjective form হবে-

ক. Truly

খ. True

গ. Truism

ঘ. None of them

উত্তর. True

৩৫. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. I went to my house.

খ. I got my food expenses.

গ. Do not throw the milk.

ঘ. The tree was loaded with fruit.

উত্তর. I got my food expenses.

৩৬. He has no control .......... himself. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. on

খ. in

গ. at

ঘ. over

উত্তর. Over

৩৭. কোন বানানটি শুদ্ধ?

ক. অধগতি

খ. অধোগতি

গ. অধঃগতি

ঘ. অধোঃগতি

উত্তর. অধোগতি

৩৮. নিচের কোন শব্দটি জাপানি ভাষার?

ক. বাবা

খ. রিক্‌শা

গ. আয়না

ঘ. তোপ

উত্তর. রিক্‌শা

৩৯. ‘হিমু’ নাটকটির রচয়িতা কে?

ক. রুমানা আফরোজ

খ. সৈয়দ শামসুল হক

গ. মমতাজউদ্দিন আহমেদ

ঘ. হুমায়ুন আহমেদ

উত্তর. হুমায়ুন আহমেদ

৪০. ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।’ চরণ দুটি কার লেখা?

ক. কাজী নজরুল ইসলাম

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. শেখ ফজলুল করিম

ঘ. আল মাহমুদ

উত্তর. কাজী নজরুল ইসলাম



More Question Bank

11-20 Grade

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা | Assistant Youth Development Officer Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ১৬ অক্টোবর ২০২৬ ইং তারিখে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তানিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাপদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজ্ঞান,সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের জন্য পরীক্ষা...

11-20 Grade

মন্ত্রিপরিষদ বিভাগ পরীক্ষা | Cabinet Division Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১০তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ২৮ আগস্ট ২০২৬ ইং তারিখে মন্ত্রিপরিষদ বিভাগের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ৭০। মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহায়ক পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা মন্ত্রিপরিষদ বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের জন্য পরীক্ষার প্রশ্ন ও সঠিক উত্তর জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

11-20 Grade

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, ২৯ আগস্ট ২০২৬ তারিখেবাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ এবং পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই