প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৭ (ঢাকা বিভাগ) | Primary Question Solution 2007 | Biddabari



সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

◉    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

◉    সাধারণ জ্ঞান—২০

◉    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (রাইন) | Primary Question Solution 2013 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৪ (ডেলটা) | Primary Question Solution 2014 


📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (শিউলি) | Primary Question Solution 2011 | Biddabari 


🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।


📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৭ (ঢাকা বিভাগ) এর প্রশ্ন সমাধান PDF


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৬ (মুক্তিযোদ্ধা কোটা) | Primary Question Solution – 2016 | Biddabari

📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (জবা) | Primary Question Solution 2011 | Biddabari


📚 প্রস্তুতির জন্য দেখুন:

  









ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির প্রাইমারি প্রধান শিক্ষক LIVE BATCH এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।



প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৭ (ঢাকা বিভাগ) | Primary Question Solution 2007 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৭

সেট কোড: ঢাকা বিভাগ

পরীক্ষার তারিখ: ০৭-০৯-০৭

১. বাংলাদেশ কোন সালে বিশ্ব অলিম্পিক এসোসিয়েশনের সদস্যপদ লাভ করে? 

ক. ১৯৮০ সালে

খ. ১৯৮২ সালে

গ. ১৯৮৪ সালে 

ঘ. ১৯৮৫ সালে

উত্তর: ১৯৮০ সালে

২. উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমার বিস্তার কত?

ক. ১৫০ নটিক্যাল মাইল

খ. ২০০ নটিক্যাল মাইল

গ. ২২৫ নটিক্যাল মাইল

ঘ. ২৫০ নটিক্যাল মাইল

উত্তর: ২০০ নটিক্যাল মাইল

৩. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে?

ক. ২ মার্চ

খ. ২৩ মার্চ

গ. ১৬ ডিসেম্বর

ঘ. ২৬ মার্চ

উত্তর: ২ মার্চ

৪. কে আইন প্রণয়ন করেন? 

ক. প্রধানমন্ত্রী

খ. বিচার বিভাগ

গ. আইনসভা

ঘ. শাসন বিভাগ

উত্তর: আইনসভা

৫. মানবদেহে মোট কশেরুকার সংখ্যা-

ক. ৩১টি

খ. ৩২টি

গ. ৩৩টি

ঘ. ৩৪টি

উত্তর: ৩৩টি

৬. গ্রিন হাউস ইফেক্ট বলতে কী বোঝায়?

ক. সূর্যালোকের অভাবে সালোক-সংশ্লেষণের ঘাটতি 

খ. প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা

গ. তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি

ঘ. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডল অবলোকন

উত্তর: তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি

৭. কোনটি বহুরূপী মৌল?

ক. ক্যালসিয়াম

খ. সোডিয়াম

গ. কার্বন

ঘ. অ্যালুমিনিয়াম

উত্তর: কার্বন

৮. কোনো স্কুলে ৭০% শিক্ষার্থী গণিতে এবং ৮০% ভূগোলে পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ২৪০ জন পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল?

ক. ৫৬০ জন

খ. ৪৬০ জন 

গ. ৪০০ জন

ঘ. ৫০০ জন

উত্তর: ৪০০ জন

৯. ৬ জন স্ত্রীলোক অথবা ৮ জন বালক একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। ৩ জন স্ত্রীলোক ও ১২ জন বালক ঐ কাজটি কতদিনে শেষ করতে পারবে?

ক. ৩ দিনে

খ. ৪ দিনে

গ. ৬ দিনে

ঘ. ১২ দিনে

উত্তর: ৬ দিনে

১০. ক ও খ এর বেতনের অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেতন বেশি পেলে খ এর বেতন কত? 

ক. ৯০০ টাকা

খ. ১০০০ টাকা

গ. ১১০০ টাকা

ঘ. ১৬০০ টাকা

উত্তর: ১০০০ টাকা

 

ক. 0

খ. 6

গ. 6√3

ঘ. 9

উত্তর: 6√3

১২. বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭০° হলে বিপরীত কোণটির মান কত হবে?

ক. ২০°

খ. ২০০°

গ. ১১০°

ঘ. ২৯০°

উত্তর: ১১০°

১৩. কোনটি শুদ্ধ বানান?

ক. commission

খ. comision

গ. comission

ঘ. commission

উত্তর: commission

১৪. People শব্দটির adjective form হচ্ছে- 

ক. popularity

খ. popular

গ. popularise

ঘ. populous 

উত্তর: populous 

১৫. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. Sakib asked that how did he do

খ. The game drew numerous spectators

গ. The United States are powerful country

ঘ. My son is ill all this week

উত্তর: The game drew numerous spectators

১৬. Scarcely had he come       it started raining. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. then

খ. at once

গ. when

ঘ. after that

উত্তর: when

১৭. কোনটি শুদ্ধ বানান?

ক. নিশিখ

খ. নিশীথ

গ. নীশিথ

ঘ. নীশীথ

উত্তর: নিশীথ

১৮. নিচের কোন শব্দটি তৎসম শব্দ?

ক. জীবন

খ. গোয়ালা

গ. পেট

ঘ. ডিঙ্গি

উত্তর: জীবন

১৯. ‘বেদের মেয়ে’- নাটকটির রচয়িতা কে?

ক. কামিনী রায়

খ. আল মনসুর

গ. জসীমউদ্দীন

ঘ. আনিস চৌধুরী

উত্তর: জসীমউদ্দীন

২০. ‘গাহি তাহাদের গান- ধরণীর হাতে যারা আনি দিল ফসলের ফরমান।’ এ কবিতাংশটুকু কোন কবির কবিতার অংশ? 

ক. কাজী নজরুল ইসলাম

খ. কায়কোবাদ

গ. জসীমউদদীন

ঘ. ফররুখ আহমদ

উত্তর: কাজী নজরুল ইসলাম

২১. বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অংশ নেয় কবে?

ক. ১৯৭৩ সালে 

খ. ১৯৭৪ সালে 

গ. ১৯৭৭ সালে

ঘ. ১৯৭৮ সালে

উত্তর: ১৯৭৭ সালে

২২. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?

ক. কৈলাস

খ. বরাইল

গ. কাঞ্চনজঙ্ঘা 

ঘ. গডউইন অস্টিন

উত্তর: কৈলাস

২৩. কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন?

ক. মুহাম্মদ আলী জিন্নাহ

খ. এ কে ফজলুল হক

গ. খাজা নাজিমুদ্দীন

ঘ. শহীদ সোহরাওয়ার্দী 

উত্তর: এ কে ফজলুল হক

২৪. বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয়-

ক. ১৯৭৭ সালে

খ. ১৯৭৮ সালে

গ. ১৯৭৯ সালে

ঘ. ১৯৮০ সালে

উত্তর: ১৯৭৯ সালে

২৫. উদ্ভিদকোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলে-

ক. ব্যাপন

খ. বাষ্পীভবন

গ. শ্বসন

ঘ. প্রস্বেদন

উত্তর: প্রস্বেদন

২৬. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ে যাই না-

ক. মহাকর্ষ বলের জন্য

খ. মাধ্যাকর্ষণ বলের জন্য

গ. আমরা স্থির থাকার জন্য

ঘ. পৃথিবীর সাথে আমাদের আবর্তনের জন্য

উত্তর: মাধ্যাকর্ষণ বলের জন্য

২৭. লোহার গ্যালভানাইজিং বলতে কী বুঝ? 

ক. লোহার উপর সীসার প্রলেপ দেয়া

খ. লোহার উপর কপারের প্রলেপ দেয়া

গ. লোহাকে ইস্পাতে পরিণত করে তার উপর কালো রঙের প্রলেপ দেয়া

ঘ. লোহার ওপর দস্তার প্রলেপ দেয়া

উত্তর: লোহার ওপর দস্তার প্রলেপ দেয়া

২৮. নিচের কোন সংখ্যাটি বৃহত্তম? 

ক. ৩/৫

খ. ৪/১৫

গ. ২/২০

ঘ. ৭/২৫

উত্তর: ৩/৫

২৯. লিটু একটি কাজ ১০ দিনে এবং রিটু তা ১৫ দিনে করতে পারে। তারা একদিনে একত্রে কাজ করে ২৫০ টাকা পায়। লিটু কত টাকা পায়?

ক. ১০০ টাকা

খ. ১২০ টাকা

গ. ১৫০ টাকা

ঘ. ১৮০ টাকা

উত্তর: ১৫০ টাকা

৩০. রবিবার থেকে শনিবার পর্যন্ত কোন স্থানের গড় বৃষ্টিপাত ৩″। রবিবার থেকে শুক্রবার পর্যন্ত গড় বৃষ্টিপাত ২″। ঐ সপ্তাহে শনিবারে বৃষ্টিপাতের পরিমাণ কত?

ক. ১″

খ. ৫″

গ. ৭″

ঘ. ৯″

উত্তর: ৯″

৩১. a + b = 7, ab = 10 হলে, (a – b) = কত?

ক. 4

খ. 3

গ. 2

ঘ. 8

উত্তর: 3

৩২. ABCD সামান্তরিকের ∠B = 100° হলে, ∠C = কত? 

ক. 100°

খ. 90°

গ. 80°

ঘ. 60°

উত্তর: 80°

৩৩. কোনটি শুদ্ধ বানান?

ক. comentry

খ. commentry 

গ. commentery

ঘ. commentary 

উত্তর: commentary 

৩৪. Let us write a letter. বাক্যটির passive form হচ্ছে- 

ক. Let a letter to write by us

খ. Let a letter be wrote us

গ. Let a letter is written by us

ঘ. Let a letter be written by us

উত্তর: Let a letter be written by us

৩৫. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. It has been raining for two days

খ. He is senior than you

গ. Do you know who am I

ঘ. Airport is busy place

উত্তর: It has been raining for two days

৩৬. Everyone hinges .......... what happens next. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. by

খ. for

গ. upon 

ঘ. with

উত্তর: upon 

৩৭. নিচের কোনটি সমুদ্র শব্দের সমার্থক নয়?

ক. সাগর

খ. বারিধি

গ. সিন্ধু

ঘ. তরঙ্গ

উত্তর: তরঙ্গ

৩৮. ‘অপয়া’ শব্দটি কোন সমাস?

ক. কর্মধারয় সমাস

খ. তৎপুরুষ সমাস

গ. বহুব্রীহি সমাস

ঘ. অব্যয়ীভাব সমাস

উত্তর: বহুব্রীহি সমাস

৩৯. প্রিয়জনে যাহা দিতে চাই তাই দিই দেবতারে -বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. অধিকরণে সপ্তমী

খ. কর্মে সপ্তমী

গ. অপাদানে সপ্তমী

ঘ. সম্প্রদানে সপ্তমী

উত্তর: কর্মে সপ্তমী

৪০. ‘পথের দাবী’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. মানিক বন্দ্যোপাধ্যায়

খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

গ. নবীনচন্দ্র সেন

ঘ. সত্যেন সেন

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়



More Question Bank

11-20 Grade

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, ২৯ আগস্ট ২০২৬ তারিখেবাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ এবং পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ...

11-20 Grade

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা | DNC Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ০৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ৮০। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিকেট ক্লার্ক/রেকর্ড কিপার পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন,...

11-20 Grade

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ধরনের চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ২৫ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে পিএসসি (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) গৃহীত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই