প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৭ (খুলনা বিভাগ) | Primary Question Solution 2007 | Biddabari



সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

◉    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

◉    সাধারণ জ্ঞান—২০

◉    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (রাইন) | Primary Question Solution 2013 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৪ (ডেলটা) | Primary Question Solution 2014 


📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (শিউলি) | Primary Question Solution 2011 | Biddabari 


🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।


📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৭ (খুলনা বিভাগ) এর প্রশ্ন সমাধান PDF


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৬ (মুক্তিযোদ্ধা কোটা) | Primary Question Solution – 2016 | Biddabari

📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৭ (রাজশাহী বিভাগ) | Primary Question Solution 2007 | Biddabari


📚 প্রস্তুতির জন্য দেখুন:

  









ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির প্রাইমারি প্রধান শিক্ষক LIVE BATCH এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।



প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৭ (খুলনা বিভাগ) | Primary Question Solution 2007 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৭

সেট কোড: খুলনা বিভাগ-০৪

পরীক্ষার তারিখ: ০৪-০৯-০৭


০১. মেট্রিক পদ্ধতিতে ভরের একক কোনটি?

ক. গ্রাম

খ. পাউন্ড

গ. কিলোগ্রাম

ঘ. মিলিগ্রাম

উত্তর: কিলোগ্রাম  

০২. কোনটি সবচেয়ে বৃহৎ গ্রহ?

ক. মঙ্গল

খ. বৃহস্পতি

গ. শনি

ঘ. পৃথিবী

উত্তর: বৃহস্পতি  

০৩. ‘শিক্ষার জন্য অর্থ’ কর্মসূচির আওতায় একজন শিক্ষার্থীর অভিভাবক মাসে কত টাকা পান?

ক. ১০০ টাকা

খ. ১২৫ টাকা

গ. ১৫০ টাকা

ঘ. ২০০ টাকা

উত্তর: ১০০ টাকা  

০৪. পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি ৬০ বছর হলে পিতার বর্তমান বয়স কত?

ক. ২৫ বছর

খ. ৩০ বছর

গ. ৩৫ বছর

ঘ. ৪০ বছর

উত্তর: ৪০ বছর  

০৫. সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?

ক. দৈর্ঘ্য × প্রস্থ

খ. ভূমি × উচ্চতা

গ. ½× ভূমি × উচ্চতা

ঘ. এর কোনোটিই নয়

উত্তর: ভূমি × উচ্চতা  

০৬. Iron is a useful metal এখানে Iron শব্দটি কোন প্রকারের Noun?

ক. collective

খ. common

গ. material

ঘ. abstract

উত্তর: material  

০৭. বিশেষ্য পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?

ক. ভালো ভালো আম

খ. যে-যে যাবে

গ. বাড়ি-বাড়ি যাব

ঘ. লাল-লাল ফুল

উত্তর: বাড়ি-বাড়ি যাব  

০৮. “UNICEF” এর সদর দপ্তর কোথায়?

ক. নিউইয়র্ক

খ. ওয়াশিংটন

গ. জেনেভা

ঘ. রোম

উত্তর: নিউইয়র্ক  

০৯. পৃথিবীতে কয়টি মহাসাগর আছে?

ক. ৩টি

খ. ৪টি

গ. ৫টি

ঘ. ৬টি

উত্তর: ৫টি  

১০. সুয়েজ খাল কোথায় অবস্থিত?

ক. ইরাক

খ. ইরান

গ. মিশর

ঘ. জর্ডান

উত্তর: মিশর  

১১. প্রাথমিক শিক্ষা স্তরে অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা মোট কয়টি?

ক. ৫১

খ. ৫৩

গ. ৫৫

ঘ. ৬০

উত্তর: ৫৩ [নোট: বর্তমানে ২৯টি।]  

১২. বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির বয়স কমপক্ষে কত বছর হতে হবে?

ক. ২৫ বছর

খ. ৩০ বছর

গ. ৩৫ বছর

ঘ. ৪০ বছর

উত্তর: ৩৫ বছর  

১৩. একটি গ্রামের লোকসংখ্যা ৮% হারে বর্ধিত হয়ে ১৬২০ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?

ক. ১৪০০

খ. ১৪৫০

গ. ১৫০০

ঘ. ১৫৫০

উত্তর: ১৫০০  

১৪. 2(a2 + b2) = ?  

ক. (a+b)2 - (a-b)2

খ. (a-b)2 - (a+b)2

গ. (a+b)2 + (a-b)2

ঘ. (a+b)2 - 4ab

উত্তর: (a+b)2 + (a-b)2  

১৫. Which one of the following sentences is redundant?

ক. Nazrul is both a poet and a singer

খ. The ruling will affect both tourists and residents.

গ. The ruling will affect tourists as well as residents.

ঘ. The ruling will affect both tourists as well as residents.

উত্তর: The ruling will affect both tourists as well as residents.  

১৬. তৎসম শব্দ কোনটি?

ক. বৈষ্ণব

খ. নক্ষত্র

গ. চামার

ঘ. ঈমান

উত্তর: ক, খ  

১৭. কানে কানে যে কথা = কানাকানি; এই উদাহরণ কোন সমাসের?

ক. অলুক বহুব্রীহি

খ. ব্যতিহার বহুব্রীহি

গ. অব্যয়ীভাব

ঘ. সপ্তমী তৎপুরুষ

উত্তর: ব্যতিহার বহুব্রীহি  

১৮. পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

ক. নবাবগঞ্জ

খ. বগুড়া

গ. নওগাঁ

ঘ. কুমিল্লা

উত্তর: নওগাঁ  

১৯. যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় তাকে বলে-

ক. ধনুষ্টঙ্কার

খ. হৃদরোগ

গ. জন্ডিস

ঘ. এইডস

উত্তর: এইডস  

২০. বাংলাদেশের একজন জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক লেখক হচ্ছে-

ক. বদরুদ্দীন ওমর

খ. আবদুল্লাহ আল-মুতী

গ. কবীর চৌধুরী

ঘ. আশরাফ সিদ্দীক

উত্তর: আবদুল্লাহ আল-মুতী  

২১. বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদীর নাম কী?

ক. সাঙ্গু

খ. মহানন্দা

গ. কর্ণফুলী

ঘ. হালদা

উত্তর: কর্ণফুলী  

২২. বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 75˚ হলে বিপরীত কোণটি হবে-

ক. ১৫

খ. ২৫

গ. ৯০

ঘ. ১০৫

উত্তর: ৯০  

২৩. 3x2 - 7x - 6 এর উৎপাদকসমূহ কোনটি?

ক. (3x + 2) (x - 3)

খ. (3x - 2) (x + 3)

গ. (3x + 2) (x + 3)

ঘ. (3x - 2) (x - 3)

উত্তর: (3x + 2) (x - 3)  

২৪. Who is calling me? বাক্যটির passive form হবে-

ক. By whom I am called?

খ. By whom I am being called?

গ. By whom am I being called?

ঘ. By whom have I been called?

উত্তর: By whom am I being called?  

২৫. ‘Patriotism’ কবিতাটির রচয়িতা কে?

ক. William Shakespeare

খ. William Wordsworth

গ. Sir Walter Scott

ঘ. Robert Browning

উত্তর: Sir Walter Scott  

২৬. ‘যা দীপ্তি পাচ্ছে’ এক কথায় কী হবে?

ক. সন্দীপন

খ. দেদীপ্যমান

গ. দীপ্তমান

ঘ. দীপ্তিমান

উত্তর: দেদীপ্যমান  

২৭. ‘দেনা পাওনা’ গল্পটির রচয়িতা কে?

ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. প্রমথ চৌধুরী

ঘ. সৈয়দ মুজতবা আলী

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর  

২৮. নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কয়টি?

ক. ৫টি

খ. ৭টি

গ. ১০ টি

ঘ. ১৫টি

উত্তর: ১৫টি  

২৯. ২০০৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম কী?

ক. গুন্টার গ্রাস

খ. ডোরিস লেসিং

গ. জাও জিং জিয়ান

ঘ. টনি মরিসন

উত্তর: ডোরিস লেসিং  

৩০. কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু আছে?

ক. ১ জানুয়ারি, ১৯৯১

খ. ১ জানুয়ারি, ১৯৯২

গ. ১ জানুয়ারি, ১৯৯৩

ঘ. ১ জানুয়ারি, ১৯৯৪

উত্তর: ১ জানুয়ারি, ১৯৯৩  

৩১. দাবায় বাংলাদেশের দ্বিতীয় গ্রান্ড মাস্টার কে?

ক. নিয়ামুল হোসেন রাজীব

খ. রিফাত বিন সাত্তার

গ. রাণী হামিদ

ঘ. জিয়াউর রহমান

উত্তর: জিয়াউর রহমান  

৩২. কোন সংখ্যার ৭৫% = ৯০?

ক. ১০০

খ. ১১০

গ. ১১৫

ঘ. ১২০

উত্তর: ১২০  

৩৩. At present, English is taught to the children through -

ক. discussion method

খ. dialogue method

গ. communicative method

ঘ. direct method

উত্তর: communicative method  

৩৪. He has gone to dogs এর সঠিক অনুবাদ কোনটি?

ক. সে কুকুরে কাছে গেছে

খ. সে কুকুর খুব ভালবাসে

গ. সে গোল্লায় গেছে

ঘ. সে কুকুর পোষে

উত্তর: সে গোল্লায় গেছে  

৩৫. ‘পরীক্ষা খুবই নিকটবর্তী’ এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?

ক. The examination is coming soon

খ. The examination will start soon

গ. The examination is knocking at the door

ঘ. The examination is beginning soon

উত্তর: The examination is knocking at the door  

৩৬. কুয়েতে মহিলারা দেশটির ইতিহাসে কবে প্রথম ভোট প্রদান করে?

ক. ১ এপ্রিল, ২০০৬

খ. ৪ এপ্রিল, ২০০৬

গ. ৩ এপ্রিল, ২০০৬

ঘ. ২ এপ্রিল, ২০০৬

উত্তর: ৪ এপ্রিল, ২০০৬  

৩৭. নিচের কোন ক্ষেপণাস্ত্রটি ইরানের তৈরি?

ক. কাওসার

খ. ফজর- ৩

গ. টর্পেডো

ঘ. ওপরের সবগুলো

উত্তর: ওপরের সবগুলো  

৩৮. দেশের কোন বিশ্ববিদ্যালয় বিদ্যুতের প্রি-পেইড মিটার আবিষ্কার করে?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়

খ. প্রকৌশল বিশ্ববিদ্যালয়

গ. কৃষি বিশ্ববিদ্যালয়

ঘ. সিস্টেম বিশ্ববিদ্যালয়

উত্তর: প্রকৌশল বিশ্ববিদ্যালয়  

৩৯. EEZ- এর পূর্ণরূপ কী?

ক. Exclusive Economic Zone

খ. Energy Economic Zone

গ. Expensive Economic Zone

ঘ. Experiment Economic Zone

উত্তর: Exclusive Economic Zone  

৪০. দেশের সর্বোচ্চ (৭১ ফুট) শহিদ মিনার কোনটি?

ক. কেন্দ্রীয় শহিদ মিনার

খ. ইসলামী বিশ্ববিদ্যালয় শহিদ মিনার

গ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহিদ মিনার

ঘ. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শহিদ মিনার

উত্তর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহিদ মিনার



More Question Bank

11-20 Grade

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, ২৯ আগস্ট ২০২৬ তারিখেবাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ এবং পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ...

11-20 Grade

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা | DNC Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ০৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ৮০। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিকেট ক্লার্ক/রেকর্ড কিপার পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন,...

11-20 Grade

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ধরনের চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ২৫ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে পিএসসি (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) গৃহীত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই