পানি সম্পদ পরিকল্পনা সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Water Resources Planning Organization Job Circular 2026 | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১০ আগস্ট ২০২৬ ইং তারিখ পানি সম্পদ পরিকল্পনা সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Water Resources Planning Organization Job Circular 2026 প্রকাশিত হয়েছে। পানি সম্পদ পরিকল্পনা সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Water Resources Planning Organization Job Circular 2026 এর তথ্যমতে, ২০তম গ্রডের ০১টি ক্যাটাগরিতে সর্বমোট ০২ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর সর্বনীম্ন বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।
পানি সম্পদ
পরিকল্পনা সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Water
Resources Planning Organization Job Circular 2026 এর তথ্যমতে, সরকারি ও আধা-সরকারি সংস্থায়
কর্মরত প্রার্থীদের যথাযথ কতৃপক্ষের অনাপত্তিপত্র (NOC) দাখিল করতে হবে ।
পানি সম্পদ পরিকল্পনা
সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Water Resources Planning Organization (WARPO) Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ০২টি
।
আবেদনের বয়সসীমা: ১০ আগস্ট ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ১২ আগস্ট ২০২৬ ইং তারিখ সকাল ০৯:০০ ঘটিকা থেকে ১০ সেপ্টেম্বর
২০২৬ ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: ৫৬
টকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক
প্রিপেইড নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই https://warpo.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
পানি সম্পদ পরিকল্পনা সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি
২০২৬ | Water Resources Planning Organization
Job Circular 2026 এর বিস্তারিত:
আবেদনের শর্তাবলি:
- ক. পদের প্রার্থীর ক্ষেত্রে ১০/০৯/২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- খ. আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা সকল শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে (Applicant's Copy) উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
- গ. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত/বিভাগীয় প্রার্থীদের সকল শর্ত পূরণসাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Status-এ স্ব স্ব Option select করতে হবে। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি (NOC) পত্রের মূলকপি জমা দিতে হবে।
- ঘ. বর্ণিত শূন্য পদ পূরণে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি প্রবিধানমালা, ১৯৯৫ অনুসরণ করা হবে।
- ঙ. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ-সংক্রান্ত বিধি-বিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
- চ. মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া, পূরণকৃত Application Form-সহ জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।
- ছ. নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
- জ. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
- ঝ. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৩। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:
- ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://warpo.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: www.prebd.com
- i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১২/০৮/২০২৬ খ্রি. সকাল ০৯:০০ টা।
- ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১০/০৯/২০২৬ খ্রি. বিকাল ০৫:০০ টা।
- উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
- খ. Online-এ আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
- গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
- ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
- ঙ. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য এবং স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk
prepaid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"।
- প্রথম SMS: WARPO
User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। - Example: WARPO ABCDEF
- Reply: Applicant's Name, Tk-56 will be charged as
Application fee. Your PIN is 12345678. To pay fee Type
WARPO
Yes PIN and send to 16222 - দ্বিতীয় SMS: WARPO
Yes লিখে send করতে হবে 16222 নম্বরে।PIN - Example: WARPO YES 12345678
- Reply: Congratulations Applicant's Name, payment
completed successfully for WARPO application for post (xxxxxxxx) User ID
is (ABCDEF) and Password (xxxxxxxx).
- চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://warpo.teletalk.com.bd অথবা ওয়ারপো'র Website: https://warpo.gov.bd-এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে, বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
- ছ. SMS-এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্রটি প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
- জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
- i. User ID জানা থাকলে:
WARPO
Help User User ID & Send to 16222. - Example: WARPO Help User ABCDEF & send to 16222
- ii. Pin Number জানা থাকলে:
WARPO
Help PIN PIN No & Send to 16222. - Example: WARPO Help PIN 12345678 & send to
16222.
- ঝ. পত্রিকা ছাড়াও ওয়ারপো'র ওয়েবসাইট https://warpo.gov.bd-এ বিজ্ঞপ্তিটি এতদসংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে। এছাড়া, QR Code স্ক্যান-এর মাধ্যমে টেলিটকের জব পোর্টাল teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
- ঞ. অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নাম্বারে ফোন করে তথ্য জানা যাবে অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া, টেলিটকের জব পোর্টাল এর ফেসবুক পেজ facebook.com এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization
Name: WARPO, Post Name: ***, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
৪। প্রার্থীর যোগ্যতা যাচাই:
প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:
- (ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);
- (খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের স্থায়ী বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/প্রশাসক, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/প্রশাসক/ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
- (গ) কোটা প্রাপ্যতা সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি;
- (ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ এর সত্যায়িত অনুলিপি;
- (ঙ) অনলাইন-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's copy।
** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।
** যে-কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।



