বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BUP Job Circular 2026| পদ সংখ্যা: ৬৭টি |Biddabari

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BUP Job Circular 2026| পদ সংখ্যা: ৬৭টি |Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৭ আগস্ট ২০২৬ ইং তারিখ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BUP Job Circular 2026প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BUP Job Circular 2026র তথ্যমতে, ৩য় গ্রেড থেকে ২০তম গ্রেডের ২৯টি ক্যাটাগরিতে সর্বমোট ৬৭ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। ১৭ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রার্থীর সর্বনীম্ন বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ ৫৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।

  এর তথ্যমতে, সরকারি ও আধা-সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীদের যথাযথ কতৃপক্ষের অনাপত্তিপত্র (NOC) দাখিল করতে হবে ।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BUP Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ৬৭টি ।

আবেদনের বয়সসীমা: ১৭ আগস্ট ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৫৫ বছর।

আবেদনের সময়সীমা: ২৩ আগস্ট ২০২৬ ইং তারিখ সকাল ০৮:০০ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখ ২:৩০ পর্যন্ত।

আবেদন ফি: ২০০ টাকা থেকে ,০০০ টাকা

আবেদন ফি জমাদানের মাধ্যম: ব্যাংক ড্রাফট

আবেদনের প্রক্রিয়া:  প্রার্থীদের অনলাইনে এই https://career.bup.edu.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BUP Job Circular 2026 এর বিস্তারিত:

আবেদনের শর্তাবলি:

১। প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিংকে https://career.bup.edu.bd তে উল্লিখিত পদ্ধতি অনুসরণপূর্বক ২৩ আগস্ট ২০২৬ তারিখ হতে ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ফি প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

২। অনলাইনে আবেদন ফরম যথাযথভাবে পূরণ এবং আবেদন ফি পরিশোধের পর আবেদনপত্র ডাউনলোড করতে হবে। উক্ত আবেদনপত্রের ০৪টি রঙিন প্রিন্ট কপি ও নিম্নোল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন (০৮০০ হতে ১৪৩০ ঘটিকা) ‘রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্, মিরপুর সেনানিবাস, ঢাকা-১২১৬’ এই ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে হবে। সরাসরি বিইউপি-তে কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না। খামের উপর প্রার্থীর পদের নাম ও নিজ জেলা অবশ্যই উল্লেখ করতে হবে।

(ক) সকল পরীক্ষা পাসের সার্টিফিকেট, মার্কশিট এবং সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের নিকট হতে প্রশংসাপত্রের সত্যায়িত অনুলিপি।

(খ) অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি (যদি থাকে)।

(গ) জাতীয় পরিচয়পত্র এবং জাতীয়তার সনদের সত্যায়িত কপি।

(ঘ) বিদেশী শিক্ষাপ্রতিষ্ঠান হতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে ইউজিসি কর্তৃক প্রদত্ত ডিগ্রি সমমান নির্ধারণী পত্রের সত্যায়িত কপি।

(ঙ) গবেষণা ও প্রকাশনার অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে)

৩। বিইউপি-তে কর্মরত শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে নিয়োগবিধির তফসিল ‘ক’ ও এতদসংক্রান্ত অন্যান্য নীতিমালা প্রযোজ্য হবে এবং আবেদনের ক্ষেত্রে বয়সসীমা প্রযোজ্য নয়।

০৪। চাকরিরত প্রার্থীদের অবশ্যই তাদের স্ব স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে।

০৫। লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

০৬। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনপত্রের উপর কোনো ধরনের সুপারিশ অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

০৭। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, ভুল তথ্য সংবলিত অথবা বিলম্বে প্রাপ্ত আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র গ্রহণ অথবা বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

০৮। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষার তারিখ ডাকযোগে/মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে/বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

০৯। কর্তৃপক্ষ বিজ্ঞাপিত পদসমূহের পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন।

১০। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অনুযায়ী বয়স এবং অভিজ্ঞতার (প্রযোজ্য ক্ষেত্রে) শর্ত পূরণ করতে হবে।

১১। অভিজ্ঞতা গণনা বিষয়ক শর্তাবলী ও তফসিল ‘ঙ’ (পরীক্ষার ফলাফলের মান) বিইউপি-র ওয়েবসাইট www.bup.edu.bd/career লিংকে প্রবেশ করে ARCHIVE এর FORM হতে ডাউনলোড করা যাবে। বিশেষ ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক অভিজ্ঞতা গণনা বিষয়ক শর্তাবলী শিথিলযোগ্য।

১২। কোনো পরীক্ষায় ফলাফল প্রত্যাশী (Appeared) থাকলে আবেদনপত্র কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

১৩। কোটা সম্পর্কিত প্রচলিত সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।

১৪। “সক্রিয় শিক্ষকতা” অর্থ চাকুরিকালীন পাঠদান ও গবেষণা অথবা উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত পূর্ণবেতনে শিক্ষাছুটির সময়কে বুঝায়; যদি সংশ্লিষ্ট শিক্ষক অর্জিত ডিগ্রী সম্পন্ন করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কাজে যোগদান করেন।