জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি | National University Circular | পদসংখ্যা ৩৮ | Biddabari

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি | National University Circular | পদসংখ্যা ৩৮ | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকুরীপ্রত্যাশীগণ আপনাদের অবগতির উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে গত ১৪ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি | National University Circular | Biddabari এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী ৯ম গ্রেড থেকে ১৮তম গ্রেড এর মোট ২৩টি ক্যাটাগরিতে মোট ৩৮ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। ৯ম ও ১০ম গ্রেডের জন্য আবেদনকারীদের বয়স ২১-৩২ বছরের ভেতর হতে হবে এবং অন্যান্য গ্রেডের জন্য ১৮-৩২ বছরের ভেতর হতে হবে। চাকুরীরত প্রার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি এবং নিয়োগ সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।


জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি | National University Circular | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

পদের ক্যাটাগরিঃ ২৩টি

পদের সংখ্যাঃ ৩৮টি

আবেদনের বয়সসীমাঃ ৯ম ও ১০ম গ্রেডের জন্য ২১-৩২ এবং ১৬তম ও ১৮তম বছরের ভেতর হতে হবে।

আবেদনের সময়সীমাঃ ১৫-১০-২০২৬ ইং বিকাল ০৪.০০টা পর্যন্ত।

আবেদনের ফিঃ ক্যাটাগরি ১-৩ এর জন্য ২০০ টাকা, ৪-১৪ এর জন্য ১০০ টাকা এবং ১৫-২৩ এর জন্য ৫০ টাকা ফি প্রদান করতে হবে।

আবেদনের মাধ্যমঃ আগ্রহী প্রার্থীগণকে https:// jobs.nu.ac.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করে সোনালি ব্যাংকের যে কোন শাখায় পে-স্লিপ দিয়ে টাকা পেমেন্ট করতে হবে। 

এই চাকরির বিবরণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি | National University Circular | Biddabari এর বিস্তারিতঃ

শর্তাবলী:

১. উক্ত পদসমূহে আবেদনের নিমিত্তে Online Application Form ও নিয়োগ বিজ্ঞপ্তি ১৬/০৯/২০২৬ তারিখ হইতে অত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট jobs.nu.ac.bd এ পাওয়া যাইবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫/১০/২০২৬ তারিখ বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে উক্ত ওয়েবসাইট jobs.nu.ac.bd এ Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করিতে হইবে।

২. প্রার্থীদের বয়সের উচ্চসীমা ও অন্যান্য বিষয়ে সরকার ঘোষিত বিধিমালা অনুসরণ করা হইবে।

৩. আবেদন করার শেষ তারিখে প্রার্থীদের বয়সসীমা নির্ধারিত হইবে।

৪. প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা অথবা পুত্র-কন্যার পুত্র-কন্যা (নাতি-নাতনি) হলে আবেদনে উল্লেখসহ ঐ মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সনদপত্র, মুক্তিবার্তা/গেজেটের কপি যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও সনদপত্রের সত্যায়িত কপি এবং অন্যান্য বিশেষ কোটার ক্ষেত্রে নিজ নিজ জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি User ID ও Password দিয়ে Login করে Online Application Form-এর নির্ধারিত অংশে Upload করিতে হইবে।

৫. চাকুরীরত প্রার্থীদেরকে তাদের স্ব স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করিতে হইবে। প্রার্থীদেরকে সকল পরীক্ষা পাশের সনদপত্র, নম্বরপত্র, অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জাতীয়তা সনদপত্র, চাকুরীরত হলে কর্তৃপক্ষের অনুমতি পত্র-এর কপি User ID ও Password দিয়ে Login করে Online Application Form-এর নির্ধারিত অংশে Upload করিতে হইবে।

৬. Online Application Form-এর প্রিন্ট কপিসহ সকল ডকুমেন্টস্-এর সত্যায়িত কপি ০৯ (নয়) সেট ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে/হাতে হাতে ১৫/১০/২০২৬ তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ ঠিকানায় পৌঁছাইতে হইবে। অন্যথায় আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে।

. রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে সোনালী ব্যাংকের যে কোন শাখায় ক্রমিক নং ১ থেকে ৩ এ বর্ণিত পদের জন্য ২০০/- (দুইশত) টাকা, ৪ থেকে ১৪ এ বর্ণিত পদের জন্য ১০০/- (একশত) টাকা এবং ১৫ থেকে ২৩ এ বর্ণিত পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা পে-স্লিপ-এর মাধ্যমে জমা দিতে হইবে। পে-স্লিপ সংগ্রহ ও আবেদন ফি জমাদানের নিয়মাবলী: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট jobs.nu.ac.bd এ Online Application Form যথাযথভাবে পূরণপূর্বক Submit করার পর User ID ও Password দিয়ে Login করে Pay-slip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দিতে হইবে অথবা সোনালী ব্যাংকের Online Payment Gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হইবে। Online Application Form পূরণের নির্ধারিত তারিখ ও সময়ের পরে টাকা জমা দিলে সে দায়-দায়িত্ব ব্যাংক অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করিবে না।

৮. প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত সকল পরীক্ষা/নির্বাচনী বোর্ড/নির্বাচনী কমিটির তারিখ ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে পত্র মারফত/SMS-এর মাধ্যমে/বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-এর মাধ্যমে জানানো হইবে। এ সকল পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না।

৯. সাক্ষাৎকারের সময় সকল মূল সনদ ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র সঙ্গে আনিতে হইবে।

১০. নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে এবং কর্তৃপক্ষ প্রয়োজনে পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করিতে পারিবে। কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হইবে।

১১. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও ভুল তথ্য সম্বলিত আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে।

১২. কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করিবে।