প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Defense Ministry Recruitment Circular | Biddabari

প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Defense Ministry Recruitment Circular | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ০৮ নভেম্বর ২০২৬ইং তারিখে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Defense Ministry Recruitment Circular | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৩টি ক্যাটাগরিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে মোট ১০ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ১২-১১-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Defense Ministry Recruitment Circular | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

মোট পদসংখ্যাঃ ১০টি

মোট ক্যাটাগরিঃ ৩টি

আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ১২-১১-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমাঃ ১২ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১০:০০ ঘটিকা হতে ০৩ ডিসেম্বর ২০২৬ তারিখ রাত ৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফিঃ ১৩তম থেকে ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা এবং ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা।

আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে http://mod.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।

এই চাকরির বিবরণ

প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Defense Ministry Recruitment Circular | Biddabari এর বিস্তারিতঃ

আবেদনের শর্তাবলি:

ক. সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ১২.১১.২০২৬ খি. তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

খ. আবেদনকারীকে চাকরির আবেদন ফর্মে (Applicants copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ্ ব্যতিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না এবং অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোন বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।

গ. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরিরত/বিভাগীয় প্রার্থীদের সকল শর্তপূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Status-এ স্ব স্ব option select করতে হবে। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি (NOC) পত্রের মূলকপি জমা দিতে হবে।

ঘ. এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্যপদ পূরণে “বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ (সংশোধিত ২০২০)” অনুসরণ করা হবে।

ঙ. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধি-বিধানণে সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

চ. মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদসমূহের মূলকপি প্রদর্শন করতে হবে এবং একসেট সত্যায়িত কপি জমা দিতে হবে:

(i) সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙিন ছবি।মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার সময় এই প্রবেশপত্র বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে।

(ii) প্রার্থী যে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা ও সিটি কর্পোরেশন-এর মেয়র/প্রশাসক এবং ক্যান্টনমেন্ট বোর্ড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক নাগরিকত্ব সনদপত্র;

(iii) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা ও সিটি কর্পোরেশন-এর মেয়র/প্রশাসক অথবা ৯ম গ্রেড বা তূর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা (প্রাক্তন ১ম শ্রেণি) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং ক্যান্টনমেন্ট বোর্ড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক নাগরিকত্ব সনদপত্র;

(iv) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ;

(v) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s copy) এবং Admit Card; এবং

(vi) কোটার দাবির সমর্থনে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্র।

৬. প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শন করলে পরীক্ষায় উত্তীর্ণ যে-কোন প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

জ. লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

ঝ. কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://mod.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১২ নভেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা।

(ii) Online-এ আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ০৩ ডিসেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এর পরীক্ষার ফি জমা দিবেন।

(খ) Online আবেদনপত্রে প্রার্থী তারেদরের অনধিক ৩ মাসের মধ্যে তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) স্থান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ ১০০KB ও স্বাক্ষরের সাইজ ৬০KB এর মধ্যে হতে হবে।

(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হয়ে দাখিল করবেন।

(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন트কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা/ঘষা মাজা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকেলেই কেবল পুনরায় (ওয়েবে) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বেই প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, সঠিক তথ্য ও স্বাক্ষর যুক্ত থাকা এবং এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্ব্বক নিশ্চিত করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ টি এসএমএস করে ক্রমিক ১ ও ২ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ১২/-(বারো) টাকাস সহ অফেরতযোগ্য মোট ১১২/- (একশত বারো) টাকা; ক্রমিক-৩ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ৬/-(ছয়) টাকাসসহ অফেরতযোগ্য মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা এবং অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) সকল গ্রেডের পদের পরীক্ষার ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ৬/-(ছয়) টাকাসসহ অফেরতযোগ্য মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে দিতে পারবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেবা পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS: MOD<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: MOD ABCDEF

Reply: Applicant's Name, TK-112/56 will be charged as application fee. Your PIN is xxxxxxxx. To pay fee Type MODYesPIN and send to 16222.

দ্বিতীয় SMS: MOD<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: MOD Yes xxxxxxxx.

Reply: Congratulations Applicant's Name, Payment completed successfully for MOD Application for.. (post name).. User ID is (ABCDEF) and password (xxxxxxxx).

(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://mod.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

(জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন:

(i) User ID জানা থাকলে: MOD<space>Help<space>User<space>User ID & Send to 16222।

Example: MOD Help User ABCDEF

(ii) PIN Number জানা থাকলে: MOD<space>Help<space>PIN<space>PIN Number & Send to 16222।

Example: MOD Help PIN 12345678

(ঝ) বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mod.gov.bd, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) অথবা বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য (www.mod.gov.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

(ঞ) Online-এ আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা d11@mod.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া, টেলিটকের জব পোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে (Mail/মেসেজ এর subject-এ Organization Name MOD, Post Name: Applicant's User ID (প্রযোজ্য ক্ষেত্রে) ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

(ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

৪। আবেদনের শর্তাবলিতে উল্লেখ করা হয়নি এরূপ ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

৫। নিয়োগের বিষয়ে যেকোনো ধরনের তদবির/সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং কোন কারণ উল্লেখ ব্যতিরেকে প্রার্থীর প্রার্থীতা বাতিল হবে।

 আবেদন বা শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।