কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি | Agricultural Marketing Department Recruitment Circular | পদসংখ্যা ৯৭ | Biddabari

কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি | Agricultural Marketing Department Recruitment Circular | পদসংখ্যা ৯৭ | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ০৯ নভেম্বর ২০২৬ইং তারিখে কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি | Agricultural Marketing Department Recruitment Circular | পদসংখ্যা ৯৭ | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৮টি ক্যাটাগরিতে ১২তম থেকে ২০তম গ্রেডে মোট ৯৭ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১১-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি | Agricultural Marketing Department Recruitment Circular | পদসংখ্যা ৯৭ | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

মোট পদসংখ্যাঃ ৯৭টি

মোট ক্যাটাগরিঃ ৮টি

আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১১-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমাঃ ১৬ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ১০ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফিঃ ১২তম গ্রেডের জন্য ১৬৮ টাকা, ১৩তম থেকে ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা এবং ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা।

আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://dam.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।

এই চাকরির বিবরণ

কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি | Agricultural Marketing Department Recruitment Circular | পদসংখ্যা ৯৭ | Biddabari এর বিস্তারিতঃ

আবেদনের শর্তাবলি:

ক) ক্রমিক ১, ২, ৩, ৪, ৬, ৭, ৮ নং পদের প্রার্থীর ক্ষেত্রে ০১-১১-২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর এবং ক্রমিক ৫ নং পদের প্রার্থীর ক্ষেত্রে ০১-১১-২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩৫ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

খ) আবেদনকারীকে তার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।

গ) চাকরির আবেদন ফর্মে (Applicant's Form) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতারসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।

ঘ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি (NOC) পত্রের মূলকপি জমা দিতে হবে।

ঙ) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ-সংক্রান্ত বিধি-বিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

চ) লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

ছ) মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া, পূরণকৃত Application Form-সহ জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।

জ) বিজ্ঞাপনে উল্লিখিত পদ/পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।

ঝ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের (https://bffwt.gov.bd) ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর ওয়েবসাইট (https://bffwt.gov.bd) তে প্রকাশিত সমন্বিত তালিকা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট হতে প্রকাশিত টিআইএস এ প্রকাশিত বীর মুক্তিযোদ্ধার নামটি বৈধ/স্বীকৃত মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধার জন্ম তারিখ ৩০ মে ১৯৪৯ অর্থাৎ ১৯৪৭ সালের ৩০ নভেম্বর তারিখে ১২ বছর ০৬ মাস কিংবা তার পূর্বে হতে হবে।

ঞ) একই তারিখ ও সময়ে একাধিক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট) নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

ঠ) নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:

ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://dam.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৬/১১/২০২৬ সকাল ১০:০০ টা।

ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১০/১২/২০২৬ বিকাল ৪:০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন।

 

খ) Online আবেদনপত্রে প্রার্থী তার সম্প্রতি (আবেদন দাখিলের এক মাস পূর্ব পর্যন্ত) তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০KB হতে হবে।

গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হয়ে দাখিল করবেন।

ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত Applicant's copy পাবেন। উক্ত Applicant's-copy-তে যদি কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/খোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/মার্জিন/পরিবর্ধনের সুযোগ থাকবে না। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's copy-তে প্রার্থীর সম্প্রতি (আবেদন দাখিলের এক মাস পূর্ব পর্যন্ত) তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর রয়েছে মর্মে নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন। Applicant's copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে-কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে ১নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা ও টেলিকলের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১৮/-(আঠারো) টাকাসহ মোট ১৬৮/-(একশত আটষট্টি) টাকা, ২নং, ৩নং, ৪নং, ৫নং, ৬নং, ৭নং ও ৮নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) টাকা ও টেলিকলের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/-(বারো) টাকাসহ মোট ১১২/-(একশত বারো) টাকা, ৮নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা ও সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/-(ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/-(ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাৰে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS: DAM<space>User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।

Example: DAM ABCDEF

Reply: Applicant's Name, Tk. 168/112/56 will be charged as application fee. Your PIN is xxxxxxxx. To pay fee Type DAM<space>Yes<space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS: DAM<space>Yes<space>PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।

Example: DAM YES xxxxxxxx

Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for DAM Application for post xxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx)।

চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://dam.teletalk.com.bd অথবা কৃষি বিপণন অধিদপ্তরের Website: www.dam.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও জন্মর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:

i. User ID জানা থাকলে: DAM<space>Help<space>User<space>User ID & Send to 16222।

Example: DAM Help User ABCDEF & send to 16222

ii. PIN Number জানা থাকলে: DAM<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222।

Example: DAM Help PIN 12345678 & send to 16222

ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবপোর্টাল (www.dam.gov.bd) এবং https://dam.teletalk.com.bd অথবা বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য (www.dam.gov.bd)  ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজে https://www.facebook.com/alljobsbdteletalk মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (মেইল/মেসেজ এর Subject-এ Organization Name: DAM, Post Name: **** Applicant's User ID & Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

ট) ডিক্লারেশন: প্রার্থীকে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রার্থীর যোগ্যতা যাচাই:

প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ/প্রমাণপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:

(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);

(খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;

(গ) কোটা দাবির সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি;

(ঘ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা নবম গ্রেড এবং তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা (প্রাক্তন প্রথম শ্রেণি) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

(ঙ) জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ (প্রযোজ্য ক্ষেত্রে)-এর সত্যায়িত অনুলিপি;

(চ) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's copy); এবং

(ছ) এ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

(জ) উপরোক্ত তথ্যাবলির যে কোনো অংশের সংশোধন, সংযোজনসহ যে কোনো আবেদনপত্র গ্রহণ/বাতিলের পূর্ণ অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।

যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।