বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh National Parliament Secretariat Recruitment Circular | পদসংখ্যা ১৫৫ | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ১০ নভেম্বর ২০২৬ইং তারিখে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh National Parliament Secretariat Recruitment Circular | পদসংখ্যা ১৫৫ | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ২৮টি ক্যাটাগরিতে ১১তম থেকে ২০তম গ্রেডে মোট ১৫৫ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ১২-১১-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি
| Bangladesh National Parliament Secretariat Recruitment Circular | পদসংখ্যা ১৫৫
| Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ
মোট পদসংখ্যাঃ ১৫৫টি
মোট ক্যাটাগরিঃ ২৮টি
আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের
বয়স ১২-১১-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমাঃ ১২ নভেম্বর ২০২৬
তারিখ রাত ১২:০১ ঘটিকা হতে ০২ ডিসেম্বর ২০২৬ তারিখ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফিঃ ১১তম গ্রেডের জন্য
১৬৮ টাকা, ১৩তম থেকে ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা এবং ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা।
আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://bps.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।
এই চাকরির বিবরণ
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি
| Bangladesh National Parliament Secretariat Recruitment Circular | পদসংখ্যা ১৫৫
| Biddabari এর বিস্তারিতঃ
আবেদনের শর্তাবলি:
ক. প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ জুলাই ২০২৪ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১.০১৮.২৪-১৪১ নং প্রজ্ঞাপন
অনুসরণ করা হবে।
খ. প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা
১২-১১-২০২৬ খ্রি: তারিখে বয়স ১৮ হতে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট
গ্রহণযোগ্য হবে না।
গ. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে
চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে
অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি ছাড়পত্রের
মূলকপি জমা দিতে হবে।
ঘ. কোন ব্যক্তিকে জাতীয় সংসদ সচিবালয়ের
দৈনিক ভিত্তিক সাংবাৎসরিক কোন পদে নিয়োগ করা হয়ে থাকলে উল্লিখিত ব্যক্তির সাংবাৎসরিক
ভিত্তিতে নিযুক্তকালীন কার্যকালের জন্য তার যোগ্যতা সাপেক্ষে সংসদ সচিবালয়ের কোন শূন্য
পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে তফসিলে বর্ণিত সর্বোচ্চ বয়সসীমা শিথিলযোগ্য। তবে সেক্ষেত্রে
অনলাইন আবেদনপত্রের নির্ধারিত স্থানে সাংবাৎসরিক হিসেবে নিয়োগের তারিখ ও স্মারক নম্বর
উল্লেখ করতে হবে। অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না।
ঙ. জাতীয় সংসদের স্পীকার, ডেপুটি স্পীকার,
চীফ হুইপ, সংসদ উপনেতা, বিরোধীদলের নেতা, বিরোধীদলের উপনেতা ও হুইপগণের কার্যালয়ে
কর্মরত প্রিভিলেজড কর্মকর্তা বা কর্মচারী উক্ত পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা
ও বয়সসীমার মধ্যে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকলে তার নিযুক্তকালীন কার্যকালের জন্য অন্যান্য
যোগ্যতা সাপেক্ষে সংসদ সচিবালয়ের কোন শূন্য পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে তফসিলে বর্ণিত
সর্বোচ্চ বয়সসীমা শিথিলযোগ্য। তবে সেক্ষেত্রে অনলাইন আবেদনপত্রের নির্ধারিত স্থানে
প্রিভিলেজড কর্মচারী হিসেবে নিয়োগের তারিখ ও স্মারক নম্বর উল্লেখ করতে হবে। অন্যথায়
আবেদন গ্রহণযোগ্য হবে না।
চ. বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের জন্য যে শিক্ষাগত
যোগ্যতা চাওয়া হয়েছে, কোন প্রার্থী আবেদনপত্র দাখিল করার পূর্বে চাহিত শিক্ষাগত যোগ্যতার
অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে তা দাখিলকৃত আবেদনপত্রে উল্লেখ করতে হবে,
অন্যথায় নিয়োগ প্রাপ্তির পর অতিরিক্ত সনদপত্র গ্রহণযোগ্য হবে না। অর্জিত শিক্ষাগত
যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা
দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
ছ. প্রার্থীকে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায়
অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
জ. মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের
মূলকপি প্রদর্শনপূর্বক এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে:
i. প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
(প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র, লাইসেন্সসহ);
ii. কোটা দাবির সমর্থনে মুক্তিযোদ্ধা, শহীদ
মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয়
লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত
সনদপত্র;
iii. প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট
বোর্ড-এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্রশাসক, পৌরসভা প্রশাসক এবং সিটি
কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
সত্যায়িত অনুলিপি;
iv. Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি
(Applicant's Copy); এবং
ঝ. বর্ণিত শর্তাবলীতে উল্লেখ করা হয়নি এমন
ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
ঞ. প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থী
কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম
শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্য পাওয়া গেলে/ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল
বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে
যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায়
উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোন সময়ে
বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
ট. নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত
পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করতে পারবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের
সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত তথ্যাবলি:
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ
https://bps.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে
আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি
জমাদান শুরুর তারিখ ও সময় ১২-১১-২০২৬ খ্রি. রাত ১২.০১ মিনিট (12.01 AM)।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ
ও সময় ০২-১২-২০২৬ খ্রি. রাত ১১.৫৯ মিনিট (11.59 PM) পর্যন্ত।
iii. উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত
প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে
এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি
(দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০ pixel) স্ক্যান
করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ
৬০ KB হতে হবে।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু
পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই
পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের
একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন
এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি
প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি
এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit Online (Application Preview) দেখা যাবে।
নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত
একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy তে ডাউনলোড করে রঙিন প্রিন্ট সংরক্ষণ
করবেন। Applicant's copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার
করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid মোবাইল নম্বরের মাধ্যমে
০২ (দুই)টি SMS করে ১নং থেকে ০২নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১৫০/- (একশত পঞ্চাশ)
টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১৮/- (আঠারো) টাকাসহ
সর্বমোট ১৬৮/- (একশত আটষট্টি) টাকা, ০৩ থেকে ১৮ নং ক্রমিকের পদসমূহের জন্য নিয়োগ পরীক্ষা
ফি ১০০/- (একশত) টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/-
(বার) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা এবং ১৯ থেকে ২৮ নং ক্রমিকের পদসমূহের
জন্য নিয়োগ পরীক্ষা ফি ৫০/- (পঞ্চাশ) টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ
অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা Teletalk Pre-paid মোবাইল
নম্বরের মাধ্যমে ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। তবে সকল গ্রেডের পদে অনগ্রসর
নাগরিকদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) ক্ষেত্রে
আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য)
৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন।
বিশেষভাবে উল্লেখ্য, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার
ফি জমা না দেওয়াপর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: BPS<space>User ID লিখে
Send করতে হবে 16222 নম্বরে।
Example: BPS ABCDEF
Reply: Applicants Name.TK.168/112/56/-
will be charged as application fee, your PIN is 12345678
দ্বিতীয় SMS: BPS<space>Yes<space>PIN
লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BPS YES 12345678
Reply: Congratulation Applicants Name
payment completed successfully for BPS Application for post XXXXXXXXXX user ID
is (ABCDEF) and password (XXXXXXXXXXXX)
দ্বিতীয় SMS পাঠানোর পর ফিরতি SMS এ প্রাপ্ত
password টি Admit card (প্রবেশপত্র) Download এর জন্য প্রার্থী সংরক্ষণ করবেন।
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://bps.teletalk.com.bd অথবা বাংলাদেশ জাতীয়
সংসদ সচিবালয় এর ওয়েবসাইট www.parliament.gov.bd এবং প্রার্থীর মোবাইল
ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে
প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে
বিধায়, উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে
অনুসরণ করা বাঞ্ছনীয়।
ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার
করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষার স্থান/কেন্দ্রের
নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন।
প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক/ব্যবহারিক
পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
জ. শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে
প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার
করতে পারবেন:
(i) User ID জানা থাকলে: BPS<space>Help<space>User<space>User
ID & Send to 16222
Example: BPS Help User ABCDEF &
send to 16222
(ii) PIN Number জানা থাকলে: BPS<space>Help<space>PIN<space>PIN
no & send to 16222
Example: BPS Help PIN 12345678 &
send to 16222
ঝ. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ জাতীয়
সংসদ সচিবালয় এর ওয়েবসাইট www.parliament.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এ
সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জব পোর্টাল
https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি
প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় www.parliament.gov.bd ওয়েবসাইট হতে জানা
যাবে।
ঞ. অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক
নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd এবং recruitment@parliament.gov.bd ই-মেইলে যোগাযোগ
করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: BPS, Post Name:
Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
ট. ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন
আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের
প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন
অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায়প্রবেশপত্র
পাওয়ার বিষয়টি নির্দিষ্ট ওয়েবসাইট এবং যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে খুদেবার্তার
(SMS) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বরটি সবসময় চালু
রাখা, বার্তাগুলো পড়া এবং নির্দেশনা অনুসরণ করা জরুরি।
প্রবেশপত্র পাওয়ার
পর ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে তা ডাউনলোড এবং রঙিন প্রিন্ট করে নিতে হবে।
লিখিত পরীক্ষার সময় এবং পরবর্তীতে মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার সময় এই প্রবেশপত্র
বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে।
কোনো কারণে ইউজার
আইডি বা পিন নম্বর হারিয়ে গেলে শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে নির্দিষ্ট
ফরম্যাটে ১৬২২২ নম্বরে খুদেবার্তা পাঠিয়ে তা পুনরুদ্ধার করা সম্ভব।
এই বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট
দপ্তরের ওয়েবসাইট বা নির্দিষ্ট জব পোর্টাল থেকে সংগ্রহ করা যাবে। অনলাইনে আবেদন করার
সময় কোনো সমস্যার মুখোমুখি হলে নির্দিষ্ট হেল্পলাইন নম্বর বা ইমেইলের মাধ্যমে যোগাযোগ
করা যাবে, যেখানে মেইলের বিষয়ে প্রতিষ্ঠানের নাম, পদের নাম এবং আবেদনকারীর তথ্য উল্লেখ
করতে হবে।
আবেদন করার সময়
আবেদনকারীকে একটি ঘোষণাপত্র দিতে হবে যে, প্রদত্ত সমস্ত তথ্য সত্য। তথ্য অসত্য প্রমাণিত
হলে, কোনো ধরনের অসদুপায় অবলম্বন করলে বা নিয়ম লঙ্ঘন করলে যেকোনো পর্যায়ে প্রার্থিতা
বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। শেষ সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত
সময় হাতে রেখে অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



