মেঘনা পেট্রোলিয়াম পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি -২০২৬ | MPL Job Circular 2026 | পদ সংখ্যা: ৩০ টি | Biddabari

মেঘনা পেট্রোলিয়াম পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি -২০২৬ | MPL Job Circular 2026 | পদ সংখ্যা: ৩০ টি | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩০ আগস্ট ২০২৬ ইং মেঘনা পেট্রোলিয়াম পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি -২০২৬ | MPL Job Circular 2026 প্রকাশিত হয়েছে। মেঘনা পেট্রোলিয়াম পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি -২০২৬ | MPL Job Circular 2026 র তথ্যমতে, ৭ম গ্রেডর ০৬টি ক্যাটাগরিতে সর্বমোট ৩০ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে । আবেদনকারীর বয়স ০১আগস্ট ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩৬ বছর হইতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।

মেঘনা পেট্রোলিয়াম পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি -২০২৬ | MPL Job Circular 2026 এর তথ্যমতে, সরকারি ও আধা-সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীদের যথাযথ কতৃপক্ষের অনাপত্তিপত্র (NOC) দাখিল করতে হবে ।

মেঘনা পেট্রোলিয়াম পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি -২০২৬ | MPL Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা: ৩০টি ।

আবেদনের বয়সসীমা: ০১ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩৬ বছর।

আবেদনের সময়সীমা: ০১ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি:  ৫৬ টাকা থেকে ২২৩ টাকাসকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির(ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ)প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://mpl.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

মেঘনা পেট্রোলিয়াম পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি -২০২৬ | MPL Job Circular 2026 এর বিস্তারিত:

আবেদনের শর্তাবলি:

১। প্রার্থীগণ Online এর মাধ্যমে আবেদন করবেন। সরাসরি/ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

২। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে ০১-০৯-২০২৬ তারিখে সংশ্লিষ্ট পদের পার্শ্বে উল্লিখিত বয়সের অধিক হবে না। বয়সের ব্যাপারে কোন রকম এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের বয়স আবেদন শুরু হওয়ার তারিখে হিসাব করা হবে।

৩। সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণ থাকা আবশ্যক।

৪। স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার সনদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক অনুমোদিত কলেজ/ বিশ্ববিদ্যালয়ের হতে হবে। বিদেশী কলেজ/বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রীর ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/ইউজিসি হতে সমতুল্য সনদের প্রত্যয়ন পত্র দাখিল করতে হবে। অফিসার (কনফিডেন্সিয়াল) পদের কর্মকর্তাগণ একান্ত সচিব/ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

৫। চাহিত শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর হতে অভিজ্ঞতা গণনা করা হবে। ডিপ্লোমা ডিগ্রীধারীগণ বিএসসি ডিগ্রী অর্জন করলে বিএসসি ডিগ্রী অর্জনের পর হতে অভিজ্ঞতা গণনা করা হবে।

৬। একজন প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত কেবলমাত্র ০১ (এক) টি পদের বিপরীতে দরখাস্ত করতে পারবেন। একই পদের জন্য একাধিক দরখাস্ত বা একই ব্যক্তি একাধিক পদের জন্য দরখাস্ত করলে সকল দরখাস্ত বাতিল বলে গণ্য হবে।

৭। নিয়োগের ক্ষেত্রে কোম্পানির অনুমোদিত নিয়োগ বিধি অনুসরণ করা হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে সরকারী বিধি-বিধান অনুসরণ করা হবে।

৮। লিখিত/মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইল SMS ও MPPLC এর ওয়েব সাইট www.mppl.gov.bd এর মাধ্যমে জানানো হবে।

৯। প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনপত্রের রঙিন প্রিন্টেড কপি, সদ্যতোলা ০৩ (তিন) কপি রঙ্গিন ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট, মার্কসিট/ট্রান্সক্রিপ্ট, অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয় পত্র (এনআইডি/স্মার্ট কার্ড), সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পত্রসহ প্রয়োজনীয় দলিলাদির মূল কপি উপস্থাপন করতে হবে। বর্ণিত দলিলাদির এক সেট ফটোকপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়নপূর্বক কোম্পানির দপ্তরে দাখিল করতে হবে। প্রার্থীদেরকে লিখিত/মৌখিক/স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১০। কোটার ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার প্রজ্ঞাপন, তারিখ: ০৮ শ্রাবণ ১৪৩১/২৩ জুলাই ২০২৪ অনুসরণ করা হবে। কোটার আবেদনকারী প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় কোটার স্বপক্ষে সকল ডকুমেন্টের মূল কপি উপস্থাপন করতে হবে এবং উক্ত ডকুমেন্টসসমূহের এক সেট ফটোকপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়নপূর্বক কোম্পানিতে দাখিল করতে হবে।

১১। www.mppl.gov.bd এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন (যদি থাকে) এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।

১২। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ/জাল/মিথ্যা প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে। প্রার্থীর পক্ষে কোন প্রকার সুপারিশ/তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

১৩। কোন প্রার্থী নিয়োগ লাভের পর তার প্রদত্ত কোন তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৪। Online-এ আবেদনপত্র পূরণ পদ্ধতি:ক) ইচ্ছুক প্রার্থীগণকে http://mpl.teletalk.com.bd ওয়েব সাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:i) Online- আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ০১-০৯-২০২৬, সকাল ১০:০০ ঘটিকা। ii) Online- আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ: ৩০-০৯-২০২৬, বিকাল ৫:০০ ঘটিকা।উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র জমাদানের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।খ) Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০) pixel ও সদ্য তোলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

১৫। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:ক) অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy রঙিন প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant's copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২(দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ২০০/- এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর সার্ভিস চার্জ ২৩.০০ টাকাসহ সর্বমোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা এবং অনগ্রসর নাগরিকদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০.০০/- এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর সার্ভিস চার্জ ৬.০০ টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনলাইনে আবেদনপত্র সাবমিটের পরবর্তী অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।১ম SMS: MPLUser ID লিখে 16222 নম্বরে Send করতে হবে (Reply হিসেবে একটি PIN নম্বর পাওয়া যাবে)।২য় SMS: MPLYesPIN লিখে 16222 নম্বরে Send করতে হবে (Reply হিসেবে User ID ও Password সহ Payment প্রাপ্তি স্বীকারের SMS পাওয়া যাবে)।

১৬। নিয়োগকারী কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ কার্যক্রম/প্রক্রিয়া আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন, বাতিল এবং প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।