পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Pirojpur DC Office Job Circular 2026 | Biddabari

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Pirojpur DC Office Job Circular 2026 | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০ আগস্ট ২০২৬ ইং তারিখ পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Pirojpur DC Office Job Circular 2026 প্রকাশিত হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Pirojpur DC Office Job Circular 2026 র তথ্যমতে, ২০তম গ্রেডের ০৫টি ক্যাটাগরিতে সর্বমোট ১৫ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। ২০ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রার্থীর সর্বনীম্ন বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Pirojpur DC Office Job Circular 2026 এর তথ্যমতে, সরকারি ও আধা-সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (NOC) দাখিল করতে হবে ।

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Pirojpur DC Office Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা: ১৫টি ।

আবেদনের বয়সসীমা: ২০ আগস্ট ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের সময়সীমা: ২৫ আগস্ট ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখ ০৫:০০ পর্যন্ত।

আবেদন ফি: ৫৬ টাকা সকল ক্ষেত্রে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া:  প্রার্থীদের অনলাইনে এই https://dcpirojpur.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Pirojpur DC Office Job Circular 2026 এর বিস্তারিত:

আবেদনের শর্তাবলি:

০১। প্রার্থীর বয়স ২০.০৮.২০২৬ তারিখে অবশ্যই ১৮ হতে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

০২। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।

০৩। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পূরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারীকৃত জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ (সংশোধিত ২০২৪) অনুসরণ করতে হবে।

০৪। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।

০৫। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে।

০৬। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মতে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।

০৭। চাকরির জন্য আবেদন আগামী ২৫.০৮.২০২৬ তারিখ সকাল ১০.০০ টা হতে ১৪.০৯.২০২৬ তারিখ বিকাল ৫.০০ টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি/ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদন বাতিল মর্মে গণ্য হবে।

০৮। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সকল সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ১ টি করে গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

(ক) শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল মূল সনদ/সাময়িক সনদপত্র;

(খ) পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার প্রশাসক/মেয়র/ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক কর্তৃক প্রদত্ত মূল নাগরিকত্ব সনদপত্র;

(গ) জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদ;

(ঘ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

(ঙ) চাকরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্র;

(চ) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী আবেদনকারীর পিতা/মাতার নামে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র;

(ছ) আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক বা পৌরসভার প্রশাসক/মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র;

(জ) শারীরিক প্রতিবন্ধী ও এতিম নিজের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;

(ঝ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;

(ঞ) নির্দিষ্ট কোটা দাবীর ক্ষেত্রে দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্র;

(ট) ডাউনলোডকৃত Applicant copy এর সত্যায়িত ফটোকপি;

(ঠ) লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি;

(ড) সামাজিকভাবে সম্পত্তি (আবেদন দলিলের এক মাস পূর্ব পর্যন্ত) তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি-০২ (দুই) কপি;

০৯। আবেদন গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না।

১০। নিয়োগের ব্যাপারে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

১১। নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিপাদন সম্পাদন করা হবে।

১২। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল, ত্রুটি বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/নিয়োগ কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৩। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হয়ে থাকেন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারী অপরাধে কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন না।

১৪। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dcpirojpur.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i) Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৫.০৮.২০২৬ তারিখ সকাল ১০:০০ টা

ii) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৪.০৯.২০২৬ তারিখ বিকাল ৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে Teletalk pre-paid mobile sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(খ) Online এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) এবং আবশ্যিকভাবে সম্প্রতি আবেদন দানিলের এক মাস পূর্ব পর্যন্ত রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে upload করবেন।

(গ) online আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন।

(ঘ) প্রার্থী online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়তার হিসেবে সংরক্ষণ করবেন।

(ঙ) sms প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং signature upload করে আবেদনপত্র submit সম্পন্ন হলে কম্পিউটারে ইডিটিংয়ে application preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit সম্পন্ন হলে প্রার্থী একটি user id, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি নিশ্চিত করে download ও রঙিন print করে সংরক্ষণ করবেন। Applicants copy-তে একটি user id থাকবে এবং User id নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২(দুই)টি sms এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা এবং অনলাইন ফি বা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/-(ছয়) টাকা অফেরতযোগ্য মোট ৫৬/-(ছাপ্পান) টাকা পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "online-এ আবেদন পত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।"

প্রথম SMS: DCPIROJPUR User ID লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে

Example: DCPIROJPUR ABCDEF

Reply: Congratulations Applicant's Name, TK 56 will be charged as application fee. Your PIN is 12345678 To pay fee Type DCPIROJPUR Yes PIN and send to 16222.

দ্বিতীয় SMS: DCPIROJPUR Yes Pin লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে

Example: DCPIROJPUR Yes 12345678

Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for DCPIROJPUR application for post xxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx)

(চ) প্রবেশপত্র: প্রাপ্তির বিষয়টি http://dcpirojpur.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইলে ফোন sms এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, sms পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

(ছ) sms এ প্রেরিত user id এবং password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী download পূর্বক প্রিন্ট (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অবশ্যই প্রদর্শন করবেন।

(জ) শুধু teletalk pre-paid mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত sms পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ user id এবং password পুনরুদ্ধার করতে পারবেন।

i) User Id জানা থাকলে:

DCPIROJPUR HelpUserUser ID & send to 16222 Example: DCPIROJPUR Help USER ABCDEF & send to 16222

ii) PIN Number জানা থাকলে:

DCPIROJPUR HelpPINPIN No & send to 16222 Example: DCPIROJPUR Help PIN 1234567 & send to 16222

(ঝ) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এ ক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

(ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা vas query @teletalk.com.bd বা alljobs.query@teletalk.com.bd বা dcpirojpur@mopa.gov.bd ই-মেইল যোগাযোগ করা যাবে।

১৫। অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যেকোনো পর্যায়ে বা নিয়োগদানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।

১৬। বিজ্ঞপ্তিটি পিরোজপুর জাতীয় পিরোজপুর জেলার ওয়েবপোর্টাল www.pirojpur.gov.bd এবং http://dcpirojpur.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র জাতীয় মোবাইল অ্যাপসস্টোর টেলিটকের জবপোর্টালে http://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও অন্যান্য তথ্য www.pirojpur.gov.bd ওয়েবসাইটেই হতে জানা যাবে।

১৭। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১৮। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে।

১৯। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থীকে উক্ত পদে নিয়োগ প্রদানে বাধ্য থাকবে না।

২০। আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

২১। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।