খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় (DCKC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Khagrachari DC Office Circular 2026 | পদসংখ্যা ৪৫ | Biddabari

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় (DCKC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Khagrachari DC Office Circular 2026 | পদসংখ্যা ৪৫ | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় (DCKC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Khagrachari DC Office Circular 2026 প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটির তথ্যমতে, ১০টি ভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ৪৫ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান অনুসরণ করা হবে। কর্তৃপক্ষ নিয়োগের পদ সংখ্যার হ্রাস-বৃদ্ধি এবং নিয়োগ বাতিলের অধিকার সংরক্ষণ করেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় (DCKC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Khagrachari DC Office Circular 2026 | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা: ৪৫টি।

আবেদনের বয়সসীমা: ৩০-০৯-২০২৬ইং তারিখে আবেদনকারীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমা: ০৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯.০০ ঘটিকা থেকে ০৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত।

আবেদনের প্রক্রিয়া: চাকুরী প্রত্যাশীদের অনলাইনে https://dckc.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি: গ্রেড ১৬ এর জন্য ১১২ টাকা এবং গ্রেড ২০ এর জন্য ৫৬ টাকা।

আবেদন ফি প্রদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে। 

এই চাকরির বিবরণ

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় (DCKC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Khagrachari DC Office Circular 2026 | Biddabari এর বিস্তারিত:

আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীঃ

১. আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি কোনো আবেদনকারী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন না।

২. ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮-৩২ বছর হতে হবে। বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে ০৫ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটের (নং: জা: স: বিল নং-০২/২০২৬) অনুসরণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়;

৩. এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্যপদসমূহ পূরণে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের "কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ (সংশোধন-২০২৪)" অনুসরণ করা হবে;

৪. সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত আবেদনকারীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। চাকুরিরত সকল আবেদনকারীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;

৫. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোনো বিধি-বিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে;

৬. কেবলমাত্র উপযুক্ত এবং ত্রুটিমুক্ত আবেদনকারীদেরকে লিখিত পরীক্ষায় ডাকা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;

৭. সকল পদের ক্ষেত্রে লিখিত, প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীরাই প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন;

৮. অনলাইন (Online) ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না;

৯. নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ রাখেন;

১০. জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে;

১১. নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার সুপারিশ/তদবির আবেদনকারীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে; এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না;

১২. একজন আবেদনকারী শুধু একটি পদে আবেদন করতে পারবেন; একাধিক পদে আবেদন করলে আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে;

১৩. আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।

১৪. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://dckc.teletalk.com.bd এই ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i. অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০০ ঘটিকা;

ii. অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ০৭ অক্টোবর ২০২৬, বিকাল ০৪.০০ টা। উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online- এ আবেদনপত্র Submit করার সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. Online আবেদনপত্রে আবেদনকারী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০KB ও স্বাক্ষরের সাইজ ৬০KB হতে হবে।

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে আবেদনকারী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. আবেদনকারী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

ঙ. SMS প্রেরণের নিয়ামাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে আবেদনকারী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য এবং স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে আবেদনকারী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ গ্রেড-১৬ এর জন্য ১০০ (একশত) টাকা ও টেলিটকের সাভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ মোট ১১২/-(একশত বারো) টাকা এবং গ্রেড-২০ এর জন্য ৫০/-(পঞ্চাশ) টাকা ও টেলিটকের সাভিস চার্জ বাবদ ৬/-(ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এছাড়াও সকল গ্রেড (অনগ্রসর নাগরিক) এর জন্য ৫০/-(পঞ্চাশ) টাকা ও টেলিটকের সাভিস চার্জ বাবদ ৬/-(ছয়) টাকাসহ মোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা ৭২(বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, ''Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online-এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না''।

প্রথম SMS: DCKCUser ID লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে। Example: DCKC ABCDEF & send to 16222

Reply: Applicant's Name, Tk. 56 Will be charged as application fee/ Tk. 112 Will be charged as application fee Your PIN is 12345678. To pay fee Type DCKC Yes PIN and send to 16222. 

দ্বিতীয় SMS: DCKCYesPIN লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে। Example: DCKC Yes 12345678 & send to 16222

Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for DCKC Application for (post name) User ID is (ABCDEF) and Password (xxxxxxxx)

চ. প্রবেশপত্র: প্রাপ্তির বিষয়টি http://dckc.teletalk.com.bd  ওয়েবসাইটে এবং আবেদানকারীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য আবেদনকারীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

ছ. SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী download পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন। আবেদনকারী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

জ. শুধুমাত্র Teletalk pre-paid mobile নম্বর থেকে আবেদনকারীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

i. User ID জানা থাকলে: DCKCHelpUserUser ID & send to 16222

Example: DCKC Help User ABCDEF & send to 16222

ii. PIN Number জানা থাকলে: DCKCHelpPINPIN Number & send to 16222

Example: DCKC Help PIN 1234567 & send to 16222

১৫. আবেদনকারীর যোগ্যতা যাচাই: আবেদনকারী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট আবেদনকারীর আবেদন বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো আবেদনকারীর আবেদন বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ রাখেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনপূর্বক ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ০১ (এক) সেট ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ:

(ক) আবেদনকারীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/ চাকরিরত আবেদনকারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ);

(খ) আবেদনকারী যে ইউনিয়ন/পৌরসভার বাসিন্দা, সে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র;

(গ) অন্যান্য কোটা দাবির সমর্থনে প্রার্থীর সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি;

(ঘ) জেলা প্রশাসক/ সার্কেল চীফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার সনদপত্র অবশ্যই দাখিল করতে হবে;

(ঙ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/ শহিদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারীর যে বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে;

(চ) শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের কোটার জন্য আবেদনকারীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে;

(ছ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সীল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

(জ) জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এর প্রথম শ্রেণি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি;

(ঝ) অনলাইন-এ পূরণকৃত পত্রের কপি Applicant's Copy;

(ঞ) সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ০২ (দুই) কপি;

(ট) লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি;

১৬. অনলাইনে আবেদন এবং আবেদন ফি-এর টাকা জমার কাজটি আবেদনকারী নিজে করবেন। এ ক্ষেত্রে কোন ভুল ত্রুটি হলে বা প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবেন না।

১৭. নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রাক ভেরিফিকেশন পূর্বক চূড়ান্তভাবে নিয়োগ করা হবে।

১৮. ডিক্লারেশন: আবেদনকারীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনকারী কর্তৃক প্রদত্ত আবেদনপত্রের সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট আবেদনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

১৯. বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, www.khagrachhari.gov.bd  এর ওয়েবসাইটে অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল http://alljobs.teletalk.com.bd   ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তি পাওয়া যাবে।

২০. অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে vas.quary@teletalk.com.bd  বা dckhagrachari@mopa.gov.bd  ই-মেইলে যোগাযোগ করা যাবে। (Mail এর subject-এ Organization Name: DCKHAGRACHARI, Post Name: *, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)