গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Gaibandha DC Office Job Circular 2026 | পদ সংখ্যাঃ ৬৬টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৩ জুন ২০২৬ ইং তারিখ গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২0২৬ | Gaibandha DC Office Job Circular 2026 প্রকাশিত হয়েছে । গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২0২৬ | Gaibandha DC Office Job Circular 2026 এর তথ্যমতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ২০ তম গ্রেডের ০২ টি ক্যাটাগরিতে ৬৬ টি পদে নিয়োগ প্রদান করা হবে । প্রার্থীর বয়সসীমা ১১ জুন ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২0২৬ | Gaibandha DC Office Job Circular 2026 এর তথ্যমতে, চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Gaibandha DC Office Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ৬৬টি ।
আবেদনের বয়সসীমা: ১১ জুন ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ১১ জুন ২০২৬ ইং তারিখ সকাল ০৯:০০ হতে ১০ জুলাই ২০২৬ ইং বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: ৫৬ টাকা ।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://dcgaibandha.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে ।
এই চাকরির বিবরণ
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Gaibandha DC Office Job Circular 2026 এর বিস্তারিত:
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:
০১ প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
০২
প্রার্থীর বয়স ১১/০৬/২০২৬ তারিখে অবশ্যই ১৮ হতে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
০৩ এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্যপদসমূহ পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১ অনুসরণ করা হবে; এতদ্ব্যতীত নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
08 নিয়োগের ক্ষেত্রে ২৩ জুলাই ২০২৪ তারিখের ১৪১নং প্রজ্ঞাপনের আদেশমতে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গসহ সরকার নির্ধারিত সকল কোটা অনুসরণ করা হবে।
০৫ সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে।
০৬ আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।
০৭ নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগবিধি অনুসারে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।
০৮ চাকরির জন্য আবেদন আগামী ১১/০৬/২০২৬ তারিখ সকাল ০৯:০০টা হতে ১০/০৭/২০২৬ তারিখ বিকাল ০৪:০০টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি/ ডাকযোগে কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে।
০৯ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ:
ক) সকল সনদ/প্রত্যয়ন/অনাপত্তিপত্র;
খ) গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র বা প্রশাসক/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;
গ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ;
ঘ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সীল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
৫) চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্র;
চ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র;
ছ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র/প্রশাসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং
জ) নির্দিষ্ট কোটা দাবির ক্ষেত্রে দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্র।
১০ নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিপাদন সম্পাদন করা হবে।
১১ প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২ যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য' প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন না।
১৩
অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যেকোনো পর্যায়ে বা নিয়োগ দানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।
১৪
অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি:
ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dcgaibandha.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১১/০৬/২০২৬ সকাল ০৯:০০টা।
ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১০/০৭/২০২৬ বিকাল ০৪:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ Online- এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে Teletalk pre-paid mobile
এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ) Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০ প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০০ প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে
নির্ধারিত স্থানে Upload করবেন।
গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online- আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন।
ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
৬) Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। যদি Applicant's copy তে কোন ভুল তথ্য থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant's copy প্রার্থী প্রিন্ট কিংবা download করে সংরক্ষণ করবেন। Applicant's copy-তে একটি User ID দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk pre-paid mobile নম্বর এর মাধ্যমে ০২ (দুইটি) SMS করে পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা এবং
Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/-(ছয়) টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত
Online-এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"।
Example
: DCGAIBANDHA
Reply
: DCGAIBANDHA ABCDEF
: Applicant's Name, Tk. 56 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay
fee Type DCGAIBANDHA Yes PIN and send to 16222.
Example
DCGAIBANDHA
: DCGAIBANDHA YES 12345678
Reply
: Congratulations Applicant's Name, payment completed successfully for DCGAIBANDHA
Application for post xxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx)
চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dcgaibandha.teletalk.com.bd ওয়েব সাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা
বাঞ্ছনীয়।
ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায়
অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
জ) শুধু Teletalk pre-paid মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে:
DCGAIBANDHA
Example: DCGAIBANDHA Help User 12345678
Send to 16222
PIN Number আনা থাকলে।
DCGAIBANDHA
Example: DCGAIBANDHA Help PIN 12345678 Send to 16222
ঝ) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা alljobs.query@teletalk.com.bd বা dcgaibandha@mopa.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। mail/মেসেজ এর subject এ organization Name: DCGAIBANDHA. Post name:...... Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।
ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১৫
বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, গাইবান্ধা এর Website: www.gaibandha.gov.bd এ বিজ্ঞপ্তিসহ তৎসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টালে http://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.gaibandha.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে;
একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। ১৭
বিজ্ঞাপনে উল্লিখিত পদ/পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে। ১৮
১৬
১৯ নিয়োগের ব্যাপারে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর যোগ্যতার পরিপন্থী বলে বিবেচিত হবে।
২০ আবেদনপত্র গ্রহণ/বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না।
২১
নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/ পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।



