জেলা প্রশাসকের কার্যালয়, যশোর নিয়োগ বিজ্ঞপ্তি | District Commissioner’s Office, Jessore Recruitment Circular | Biddabari

জেলা প্রশাসকের কার্যালয়, যশোর নিয়োগ বিজ্ঞপ্তি | District Commissioner’s Office, Jessore Recruitment Circular | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ১৫ নভেম্বর ২০২৬ইং তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, যশোর নিয়োগ বিজ্ঞপ্তি | District Commissioner’s Office, Jessore Recruitment Circular | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৫টি ক্যাটাগরিতে ১৬তম গ্রেডে মোট ২৩ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও যশোর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

জেলা প্রশাসকের কার্যালয়, যশোর নিয়োগ বিজ্ঞপ্তি | District Commissioner’s Office, Jessore Recruitment Circular | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

মোট পদসংখ্যাঃ ২৩টি

মোট ক্যাটাগরিঃ ৫টি

আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমাঃ ১৮ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ১৭ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফিঃ ১১২ টাকা।

আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://dcjashore.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।

এই চাকরির বিবরণ

জেলা প্রশাসকের কার্যালয়, যশোর নিয়োগ বিজ্ঞপ্তি | District Commissioner’s Office, Jessore Recruitment Circular | Biddabari এর বিস্তারিতঃ

আবেদনের শর্তাবলি:

০১। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও যশোর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।  

০২। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।  

০৩। আবেদনপত্রে আবশ্যিকভাবে প্রার্থীদের সম্প্রতি (আবেদন দাখিলের এক মাস পূর্ব পর্যন্ত) তোলা রঙ্গিন ছবি ব্যবহার করতে হবে।  

০৪। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানসহ সকল আবেদনকারীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত আবেদন দাখিলের শেষ সময় পর্যন্ত সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন/বিধি-বিধান অনুযায়ী বয়সসীমা অনুসরণযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।  

০৫। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্যপদ পূরণে সরকারের সর্বশেষ জারীকৃত সকল বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।  

০৬। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকুরিতে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অনাপত্তিপত্র দাখিল করতে হবে।  

০৭। চাকরির জন্য আবেদন আগামী ১৮/১১/২০২৬ খ্রি: তারিখ সকাল ১০:০০ টা হতে ১৭/১২/২০২৬ খ্রি: তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত দাখিল করা যাবে। অনলাইন ব্যতিত সরাসরি বা ডাকযোগে আবেদন করলে আবেদন বাতিল মর্মে গণ্য হবে।  

০৮। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগবিধি মতে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।  

০৯। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০২ (দুই) কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। সংশ্লিষ্ট কাগজপত্রের তালিকা নিম্নরূপ:  

ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Applicant's copy);  

খ) শিক্ষাগত যোগ্যতার প্রমাণকস্বরূপ সকল মূল/সাময়িক সনদপত্র;  

গ) যশোর জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভা/ ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;  

ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ; 

ঙ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সীল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র;  

চ) চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র;  

ছ) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য নির্ধারিত কোটায় আবেদনকারীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে আবেদনকারীর পিতা/মাতার নামে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদপত্র/উপযুক্ত প্রমাণপত্র;  

জ) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য নির্ধারিত কোটায় আবেদনকারীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে বীর মুক্তিযোদ্ধার সাথে আবেদনকারীর সম্পর্ক উল্লেখপূর্বক ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ অথবা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র;  

ঝ) তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;  

ঞ) লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি;  

ট) কম্পিউটার দক্ষতার প্রমাণকস্বরূপ সকল সনদপত্র।  

১০। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

১১। নিয়োগকৃত পদে নিয়োগ ও চাকরির ক্ষেত্রে সরকার কর্তৃক আরোপিত সর্বশেষ বিধি ও শর্তাবলী প্রযোজ্য হবে।  

১২। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থীত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না।  

১৩। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।  

১৪। বিজ্ঞাপনে উল্লিখিত পদ/পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি/নির্দেশনা অনুযায়ী কোটা নীতি অনুসরণ করা হবে।  

১৫। কোটা সম্পর্কিত প্রচলিত/বিদ্যমান সর্বশেষ সরকারি নীতিমালা/পরিপত্র/গেজেট অনুসরণ করা হবে।  

১৬। নিয়োগের ব্যাপারে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।  

১৭। নিয়োগের ক্ষেত্রে যদি আদালতের কোন নিষেধাজ্ঞা থাকে, কোন রিট/মামলা বিচারধীন থাকে বা কোন মামলার রায় বাস্তবায়নের বিষয় অপেক্ষমাণ বা প্রক্রিয়াধীন থাকে; তবে মাননীয় আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নপূর্বক বিদ্যমান বিধি-বিধান মোতাবেক শূন্যপদ পূরণের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।  

১৮। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন/পরিমার্জন/সংশোধন/সংযোজন/বিয়োজন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।  

১৯। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি:

ক. উল্লিখিত পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীগণকে https://dcjashore.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে।   আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i. Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৮/১১/২০২৬ খ্রি: তারিখ সকাল ১০:০০ টা।  

ii. আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৭/১২/২০২৬ খ্রি: তারিখ বিকাল ৫:০০ টা।  

iii. উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে Teletalk pre-paid মোবাইল এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।  

খ. Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।  

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে স্বয়ং প্রার্থী সম্পূর্ণরূপে নিশ্চিত হবেন।  

ঘ. প্রার্থী তার Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।  

ঙ. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview কপি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। Applicant's Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী যে কোন Teletalk pre-paid মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ অফেরতযোগ্য মোট ১১২/- (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।   তবে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।   বিশেষভাবে উল্লেখ্য: "Online আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।"  

প্রথম SMS: DCJASHORE<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: DCJASHORE ABCDEF send to 16222  

দ্বিতীয় SMS: DCJASHORE<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: DCJASHORE Yes 12345678 send to 16222  

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://dcjashore.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।  

ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন।  

জ. শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:  

User ID জানা থাকলে: DCJASHORE<space>Help<space>User<space>User ID & Send to 16222  

PIN Number জানা থাকলে: DCJASHORE<space>Help<space>PIN<space> PIN Number & Send to 16222  

ঝ. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, যশোর এর ওয়েবসাইট (www.jessore.gov.bd) এবং টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।  

ঞ. অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বর অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।  

ট. ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। অসত্য তথ্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বি.দ্র.: সর্বশেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথাসম্ভব পূর্বেই আবেদনপত্র পূরণ ও ফি জমাদান করার জন্য আগ্রহীদের পরামর্শ দেয়া হলো।