বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Petroleum Corporation Recruitment Circular | Biddabari

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Petroleum Corporation Recruitment Circular | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ১৮ নভেম্বর ২০২৬ইং তারিখে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Petroleum Corporation Recruitment Circular | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ১৪টি ক্যাটাগরিতে ৬ষ্ঠ থেকে ১৬তম গ্রেডে মোট ১৯ জনকে নিয়োগ প্রদান করা হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Petroleum Corporation Recruitment Circular | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

মোট পদসংখ্যাঃ ১৯টি

মোট ক্যাটাগরিঃ ১৪টি

আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স পদ অনুযায়ী সর্বোচ্চ ৩২-৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমাঃ ১৯ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৯:০০ ঘটিকা হতে ১৯ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফিঃ ১-১৩ নং পদের জন্য ২২৩ টাকা এবং ১৪নং পদের জন্য ১১২টাকা।

আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://bpc.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Petroleum Corporation Recruitment Circular | Biddabari এর বিস্তারিতঃ

আবেদনের শর্তাবলি:

১) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

২) সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকুরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে।

৩) বিশেষ ক্ষেত্রে প্রার্থীদেরকে (২৩/০৭/২০২৪ তারিখের সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন সংক্রান্ত গেজেট অনুসারে: (খ) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫%; (গ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১%; এবং (ঘ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১%) মৌখিক পরীক্ষার সময় তার দাবির স্ব-পক্ষে সংশ্লিষ্ট মূল সনদপত্র প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত ০১ কপি জমা প্রদান করতে হবে।

৪) মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং পুরণকৃত application form সহ সকল কাগজের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার/বীরাঙ্গনার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। উল্লেখ্য আবেদনপত্রের সাথে কোন সনদের কপি সংযুক্ত করার প্রয়োজন নেই।

৫) লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৬) এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন (যদি থাকে) এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য www.bpc.gov.bd এ পাওয়া যাবে।

৭) কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ এ নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল ও পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে এবং এক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

৮) শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সমতুল্য জিপিএ প্রাপ্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

৯) নিয়োগের বিষয়ে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

১০) লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে এবং BPC এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

১১) কোন প্রার্থী নিয়োগ লাভের পর তার প্রদত্ত কোন তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২) ১৪ নং পদের ক্ষেত্রে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

১৩) একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন।

১৪) Online-এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী:

(ক) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে http://bpc.teletalk.com.bd এ আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i) Online-আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ১৯/১১/২০২৬ খ্রি: সকাল ০৯:০০ টা।

ii) Online আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ১৯/১২/২০২৬ খ্রি: বিকাল ৫:০০ টা।

উক্ত সময়ের মধ্যে User ID- প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র জমাদানের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে টেলিটক সিম রিচার্জপূর্বক SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০) Pixel ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(ঘ) প্রার্থীর Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় ০১ কপি জমা দিবেন।

১৫) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষায় ফি প্রদান:

(ক) Online-এ আবেদনপত্র (Application form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant's copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk prepaid mobile নম্বরের মাধ্যমে ২(দুই) টি SMS করে ১নং থেকে ১৩নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০ (দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩ (তেইশ) টাকাসহ মোট ২২৩ (দুইশত তেইশ) টাকা এবং ১৪নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২ (বারো) টাকাসহ মোট ১১২ (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন। বিশেষভাবে উল্লেখ্য, "Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।"

১ম SMS: BPC<space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে

২য় SMS: BPC <space>Yes<space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

(খ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bpc.teletalk.com.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

(গ) SMS এ প্রেরিত User ID এবং password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র download পূর্বক প্রিন্ট (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

(ঘ) শুধু Teletalk prepaid mobile ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

i) User ID জানা থাকলে BPC<space>Help<space>User<space> User ID & Send to 16222।

Example: BPC Help User ABCDEF & Send to 16222।

ii) PIN Number জানা থাকলে BPC<space>Help<space> PIN <space> PIN No & Send to16222।

Example: BPC Help PIN 12345678 & Send to16222।

(ঙ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করতে হবে অথবা নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ার এ যোগাযোগ করতে হবে।